এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:৫৭524619
  • আবাপ রাজনীতির বিসর্জন দেখতে চায়। তাই রাজনৈতিক মিছিল নিয়ে এত কুম্ভিরাশ্রু। দুগ্গো-কালীপুজোর অভব্য, অসভ্য, রাস্তা আটকে রাখা ভাসানের মিছিল কিংবা গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের কলকাতা জুড়ে নোংরা ছড়ানো, ভিক্টোরিয়ার খুব কাছেই রান্না করা ইত্যাদি নিয়ে আবাপর নীরবতা খুবই বেদনা এবং পীড়াদায়ক।
  • kc | 204.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:১১524621
  • আবাপ মোটেই রাজনীতির বিসর্জন চায়না। দে অ্যাক্ট লাইক স্টুজেস অব কংগ্রেস।

    শিবুদা, যখন যেমন খারাপ লাগে এরকম করেই তো রিয়াক্ট করি। আমিও এই সাইটের রেসিডেন্ট শিবিল সোসাইটি আর ম্যানেজারদের অনেকবারই আক্রমণ করি। মাঝে মাঝে করাও হয়না।
    আর কামারেডারী থাকবেনা কেন? ভাল ভাবেই থাকে। কিন্তু কালকে ছিলনা। মাইরি।
  • ম্যামি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:১৯524622
  • তবু তো কাভার করেছে। অজ্জিত আপনি ২০ শে জুনের প্রতিবাদসভাকে ইগি দিলেন। এই প্রসঙ্গে কয়েকটা প্রশ্ন মাথায় আসছে
    খালি মিছিলই ভালো, সভা ভালো নয়?
    যেহেতু না যানজট তৈরি করে না?
    যানজটই কি বিশেষ প্রিয়, চাকা-জামের মিনি সংস্করণ হিসেবে?
  • মীর আসলম | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:২৫524624
  • ও হ্যাঁ, ২০শে জুনের সভাও ইনক্লুডেড, কারণ সেখানেও ব্যানার ছিলো না। বাদবাকি একটাও সভা/মিছিল দেখান - রাজনৈতিক ব্যানারের নীচে - যত প্রাসঙ্গিকই হোক না কেন আবাপ জনসাধারণের অসুবিধা নিয়ে অভিযোগ করেনি।

    ও হ্যাঁ, আবাপ-র সাংবাদিক যখন বাঘা যতীনে মার খেয়েছিলো, তার পরের বামফ্রন্টের মিছিলটা নিয়ে ততটা সরব ছিলো না।
  • ppn | 126.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:২৫524623
  • জমাদরবাউ শকুন বলেছেন বেশ করেছেন। শকুনি তো আর বলেননি।

    আর শকুন বলাতে অত খারাপ লাগার কী আছে? "সাথীদের খুনে রাঙা পথে দেখো, হায়নার আনাগোনা" - এখানে যে অ্যানোনিমিটিকে হায়না বলে দাগিয়ে দেওয়া হল তাদেরও কি কখনো খারাপ লেগেছিল? ঃ)
  • জমাদার | 95.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:২৮524625
  • আমার মনে হয় আমাদের উচিত প্রাইমারি অফেন্ডারদের আগে অ্যাড্রেস করা। সেটি বোধ হয় কেসি এখনো করেন নি। কেন করেন নি তাও বলেছেন "ধুস কি হবে বলে"। এটাকেই উৎসাহ বলে ইন্টারপ্রেট করতে বাধা কোথায়? আর খেলাটিও পুরাতন নাম না করে গাল দাও কেউ রেসপন্ড করলে সহজ রাস্তা তোমায় বলিনি। বেশির ভাগই নীরব দর্শক, অতএব ছায়াযুদ্ধ ছাড়া গতি কি? আর এই একই ব্যাধি সমাজের নানা ক্ষেত্রে নানা স্তরে। যখনি অফেন্ডার আমাদের চেনা কেউ সব চুপ, দলমত নির্বিশেষে এক গপ্পো।
  • ন্যাড়া | 132.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:৩৫524626
  • আর বলবেন না, আর বলবেন না। আমার আবেগে চোখে জল চলে আসছে।

    চিত্রকল্পটা মনে করুন। কিছু বৃদ্ধ সিপিয়েম বটতলায় রোজ সন্ধ্যের মুখে বসে ফোকলা মুখে হা-হুতাশ করে। সেই বটগাছে অনেক শকুনের বাসা। পাছে তাদের হাগা সিপিয়েমের মাথায় পড়ে, তাই সিপিয়েমদের বাঁদুরে টুপি পরতে বলা হল। হেনকালে হারেরেরেরেরে ... জমাদারের প্রবেশ। মাথার থানইঁট পোরা। কিছুই বোঝেন না, ভাবেন - যাকগে কী ভাবেন সেটা ছেড়ে দেওয়া গেল। এক্ষেত্রে ভাবলেন সিপিয়েমকে শকুন বলা হয়েছে। বলেই হারেরেরেরেরে।

    রেসিডেন্ট প্রতিবাদীর উর্দিবদল - এই হবে আমার মেগাসিরিয়ালের নাম।
  • ppn | 126.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:৩৯524627
  • ক্ষী আশ্চর্য! এদিকে আমি আমার 10:45 PM-এ যে দুটো শকুন বলতে আবাপ আর এই সময়-কে বুঝিয়েছি তা কে কে বোঝেননি হাত তুলুন! এ এতই অবভিয়াস যে নাম বলতেই হবে তা ভাবিনি। ঃ(
  • ম্যামি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:৪৪524629
  • অরিজিত, নানাকারণে বাংলা কাগজ পড়ার অভ্যেসটাই তৈরি হয়নি সেভাবে। কাজেই আপনার কথা মেনে নিলাম।
  • মীর আসলম | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:৪৯524630
  • বাঁদুরে টুপির চেয়ে দাদুর ছাতা ভালো, প্রয়োজনে শকুকদের খোঁচা মারা যাবে;-)
  • মীর আসলম | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১১:৫৩524631
  • *শকুন*
  • kc | 204.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১২:০২524632
  • যা বুঝছি, সিপিএম বদ, এখন আবার ফোকলা দেঁতো গু মেখো। তিণোমুলতো আরও বদ, এক্কেরে বদের বিচন। কংগ্রেস তো বদামি করে দেশটাকেই তুলে দিয়েছে স্বাধীনতার পর থেকেই। বরং ভালো উপায় হচ্ছে, যারা সিপিএমের পয়সা খেয়ে কেশপুরে লোক মারে আবার পরে তিনোমুলের পয়সা খেয়ে মেদিনীপুর পুরুর্লিয়ায় সিপিএম মারে, আরও পরে কাংগ্রেসের এক ফ্র্যাকশনের পয়সা খেয়ে অন্য ফ্র্যাকশনের লোক মারে ছত্তিশগড়ে আর মুখে বড় কথা বলে, তাদের কথা শোনা। এদের সঙ্গেই থাকুন, শিবিল সোসাইটি এরমই বলছে কিনা।
  • cm | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১২:২৫524633
  • কাল টিভিতে মীরাতুন নাহার বললেন তবুও তো সি পি এমের আমলে ছেলেটা বেঁচে ছিল, এরা একেবারে প্রাণেই মেরে ফেলল। এই হল সি পি এম আর তিনোর তুলনা।
  • ম্যামি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১২:২৬524634
  • কেসি এটা যা-তা দিল। :D
  • জমাদার | 186.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১২:৪৯524635
  • চিত্রকল্পটা ঠিক শেষ হলনা যে। জমাদার এসে দেখে কি মানুষের মাথায় শকুনে হাগে। সে এসেই পালের গোদা ন্যাড়া মাথা বুড়ো শকুনটাকে লাগাল খ্যাংড়ার বাড়ি। পাশ থেকে একজনা এসে এই কান্ড দেখে জমাদারের উপর খুব রাগ কি কৃষ্ণের জীবের উপর এত অত্যাচার। তখন জমাদার তাকে সব বুঝিয়ে বলায় সীন শেষ।

    এ এক চিত্রকল্প মাত্র, এর যে কতশত সম্ভাবনা। তবে মূল বক্তব্য একই মানুষের মাথায় শকুনে হাগলে মুড়ো ঝ্যাঁটা।
  • ম্যামি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১৩:০৫524636
  • ও জ বাবুও কি আবাপ আর এইসময়কে গুরু-শিষ্য বলেছিলেন --- শাগরেদ কদিন টেকে ইত্যাদি?
  • cb | 99.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১৩:৪৮524637
  • কি ছোটখাট ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে আকচাআকচি করছেন।

    নিচের খবরটা পড়ে মনটা খারাপ হয়ে গেল

    http://www.anandabazar.com/7rabipro1.html

    বরুণ বিশ্বাসের চোখটা দেখবেন, ভরসা যোগায়।

    বামেদের এখনকার চিৎকার চেঁচামেচি শুনলে সরকারপক্ষ মাঝে মাঝে বলে আয়্নায় মুখ দেখুন, টু সাম এক্সটেন্ট ঠিক ই বলে। কিন্তু তবুও তো কারুকে কিছু বলে যেতে হবে, বিরোধীরা বলুন।
  • শকুনি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১৪:০৬524638
  • এই বৃদ্ধাবস্থায় আমাকে নিয়ে টানাটানি কেন? পাশা খেলা ভুলে গিয়েছি। দরকারও পড়ে না আর, কৌরব পাণ্ডব সবই এখন যদুবংশ। ভাগাড়ও নেই। কতদিন উপোসে আছি কে জানে, বিষ্ঠাবিসর্জন? হুঁ:! চরম কোষ্ঠকাঠিন্য! চরম কোষ্ঠকাঠিন্য!
  • কল্লোল | 116.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১৪:৩১524640
  • বেশ কৌতুহলদ্দীপক।
  • ম্যামি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১৫:১০524641
  • কল্লোল,

    ল-এ ওকার না দেওয়াটা ইচ্ছাকৃত কিনা জানি না, ইচ্ছাকৃত না হলে বলি, ওকার হবে।
  • bb | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১৯:৪৩524642
  • সুতরাং কি বোঝা গেল? নিজেকে ৫% প্রমাণ করা, গালভারি বই পড়া, বিভিন্ন ভাষা জানা, গরীবের প্রতি দরদী মানুষ ও, আইপির পিছনে প্রতিদ্বন্ধীকে খুঁজে বার করেন আর কুৎসিত ভাবে তার চরিত্রহনন করে বলেন বেশ করেছি - কারণ ও অন্যনামের আড়ালে লিখেছিল - কোনটা যে মুখ আর কোনটা তাহলে মুখোশ?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ২০:০১524643
  • এবিপি আনন্দ দেখুন, ওখানে প্রতিবাদী মঞ্চের একজন বললেন যে সুকান্ত চৌধুরীর মাথায় হাত ছিল মল্লিক বাবুর। উনি তখনকার কাগজ ও সাথে এনেছেন।
    http://www.anandabazar.com/7rabipro1.html এখানে অবশ্য অন্য রকম লিখেছে।
  • kc | 188.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ২২:৩৪524644
  • বিবিদা, ঠিক কী করলেন সেইটা নিয়ে কন্ফ্যুশনে আছি। নিন্দা করলেন নাকি প্রশংসা করলেন সেটা বুইতে পারলেই উত্তর টাইপ করে ফেলব।
  • Sibu | 183.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০০:০১524645
  • চান্দুর পোস্টের পরিপ্রেক্ষিতে এবেলার এই খবরটা রেলেভ্যান্ট।

    http://www.ebela.in/details/8636-3294687.html
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০০:৪৩524646
  • শিবু,
    খানিকটা তাই বটে, কিন্তু তার চেয়েও বেশি ওই পাওয়ার কন্ট্রোল বা কিং মেকার সাজার ইচ্ছে। কখনো ব্র্যান্ড-দিদি, কখনো ব্র্যান্ড-বুদ্ধ। এছাড়া কিছু ব্যক্তিগত এজেন্ডাও কখনো কখনো কাজ করে, সেটা এ পাতায় আলোচ্য নয়।

    আমার বক্তব্য একদম আলাদা। আবাপ বা টাইমস গ্রুপ বেসিক্যালি কর্পোরেট পুঁজি। নিউ ইয়র্ক টাইমস বা লন্ডন টাইমস ও তাই। তারা যে, ইন জেনারেল, লিবারেল মার্কেট ইকনমি বা তার সঙ্গে খাপ খায় এমন রাজনৈতিক এজেন্ডার সমর্থক হবে এটাই তো স্বাভাবিক। ফলে এই কথাগুলো মাঝে মধ্যেই রিপিট করার জায়গায়
    ইন্ডিভিজুয়াল খবরগুলোয় আদৌ কোন ফ্যাক্ট আছে কি না? আর এদের স্বাভাবিক ডিস্টর্শন গুলো সরিয়ে বাস্তবিক খবরগুলো আসলে কি সেইটা বলা, অন্ততঃ, এখানে বেশি জরুরি নয় কি? তারপর না হয় যে যার মত করে ভ্যালু জাজমেন্ট দেয়া যাবে।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০০:৪৫524647
  • মীর,
    এবিপি আনন্দের ক্ষেত্রে কথাটি সত্যি। এই সময়ের ক্ষেত্রে নয়। ঠিক করে একটা কোর গ্রুপ।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০০:৫১524648
  • শিবু,
    আবাপ'র ২১শের প্রোগ্রামকে সমর্থনের একটা বড় কারণ হয়তো মমতার বিরুদ্ধে হচ্ছে বলে। আর আপনার কথাটাও সত্যি। কিন্তু কোন ঘোষিত রাজনৈতিক দলের ব্যানার না থাকা মানে কি অরাজনৈতিক? ইস্যুগুলোই তো প্রত্যেকটা রাজনৈতিক।
    আমাকে কি কোন বর্তমান রেজিস্টার্ড রাজনৈতিক দলের ঝান্ডাবরদার হতেই হবে? আমার কি কোন একটি দলের প্রতি সাধারণ সমর্থন না করেও ইস্যু বেসিসে একাধিক দলকে সমর্থন করার স্ট্যন্ড থাকতে পারে না? সেটা কি ন্যায্য নয় বা অরাজনৈতিক?
  • kc | 188.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০০:৫৭524649
  • রঞ্জনদা, ইস্যু বেসিসে একাধিক দলকে সমর্থন করার স্ট্যন্ড থাকতেই পারে। কিন্তু সেটাতো সুবিধাবাদী স্ট্যাণ্ড নয়? গাছেরও খাব তলারও কুড়াব স্ট্যাণ্ড নয়?
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০১:১৩524651
  • শিবু,
    না। ইস্যু বেসিসে বিভিন্ন দলকে সমর্থন আদৌ সুবিধেবাদ নয়।
    গাছেরও খাব, তলারও কুড়োব তখন প্রাসংগিক যখন সেটা ব্যক্তিগত স্বার্থের জন্যে হয়। কি করে বোঝা যাবে? যদি আমার বিভিন্ন স্ট্যান্ডে কন্সিস্টেন্সি না থাকে।
    যেমন, আমি যদি গুজরাটে কর্পোরেট ক্যাপিটাল ও মুসলমান বিরোধী রাজনীতিকে উন্নয়নের আড়ালে সমর্থন করি। যদি নন্দীগ্রাম-সিংগুরে নিন্দে করি আর কামদুনিতে অন্যদিকে তাকাই। যদি কার্টুন ইস্যুতে চুপ করে থাকি।
    যদি' লালা, বাংলা ছেড়ে পালা' কে জাস্টিফায়েড বলি অথচ টিএমসি মীরা পান্ডেকে ব্যক্তিগত আক্রমণ করলে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে বলে চেঁচাই।
    যদি সলওয়া জুড়ুমকে নিন্দে করি অথচ আদিবাসীদের ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে গলাকাটার মাওবাদী সিদ্ধান্তের সমালোচনা না করি বা জনযুদ্ধের নামে যাত্রীবাহী ট্রেনের ওপর আক্রমণের বিরোধিতা না করি।
    আর উল্টোটা ভাবুন, আমার মতের সঙ্গে বর্তমানে রেজিস্টার্ড একটি দলের সঙ্গে মত না মিললেও কোন একটা দলকে আঁকড়ে ধরতেই হবে? কেন? আমি ইস্যু বেসিসে আমার তুলনামূলক ভাবে পছন্দের দলেরও সমালোচনা করতে পারব না? তাহলে কি দলদাস হয়ে যাব না? তাহলে র‌্যাবিড তৃণমূল সমর্থকরা কি দোষ করল / বা সেই ধাঁচের সিপিএম সমর্থক?

    আর খাব/কুড়োব আসছে কোত্থেকে? একজন সচেতন নাগরিক হিসেবে আমি যদি বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করি--- কে আমাকে খেতে বা পরতে দেবে?
  • Sibu | 183.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৪:৫৪524652
  • ফক্স যেটা করে সেটা ব্র্যান্ড রমনি বা ব্র্যান্ড প্যালিনের চেয়ে কিছু বেশী। তারা পলিটিশিয়ানদের থ্রেট করে - এরকম না করলে টি-পার্টি লেলিয়ে দেব (অবশ্যই দরজার আড়ালে)। আবাপ সেই জায়গায় যেতে চায় - কথা না শুনলে সুশীল সমাজ লেলিয়ে দেব। এখনো পুরোটা পেরে ওঠেনি, কিন্তু চেষ্টা জারি আছে। ফক্স আরো কিছু করে। সেটা না হয় কখনো অন্য থ্রেড খুলে হবে।

    ২১ শে মিছিলের ইস্যু পলিটিক্যাল তো বটেই। এখন সেটা একটি পলিটিক্যাল পার্টির ব্যানারে হোক একথা কেউ বলে নি। কিন্তু সমস্ত পলিটিক্যাল ইনসিগনিয়া ব্যান করা মানে পলিটিক্যাল স্পেসটা ঐ কোট-আনকোট সুশীল সমাজের বকলমে আবাপকে ছেড়ে দেওয়া। যে চায় সে পতাকা নিয়ে, এবং যে না চায় সে পতাকা ছাড়া যোগ দেবে এটাই আমার মনে হয় ঠিক হত।

    ইস্যু বেসিসে বিভিন্ন দলকে সমর্থনের কথাটা কেসির, কাজেই ওটা কেসিই উত্তর দেবে বা দেবে না। তবে আপনার লেখা থেকে মনে হল কেউ যদি কোন ইস্যুর একদিকে প্রতিবাদ করে ও অন্য দিকে চুপ থাকে তাহলে সে দলের হয়ে কাজ করছে বা সুবিধাবাদী। আপনার কথা কি ঠিক বুঝলাম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন