এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৭৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 52.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৩১638378
  • কোনটা আগের, কোনটা পরের :)
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৩৪638380
  • কাটবে না। কংরেস ইউপিএ নিয়ে যা বললেন তা সর্বাংশে সত্য। কিন্তু বিজেপিও এর থেকে আলাদা কিছু নয়। মানুষের পকেটে টান পড়বেই। পেট্রল ডিজেলের সাম বাড়বেই। ঘাপলা মন্ত্রীরা করবেই। কিন্তু সবকিছুর ওপরে থাকবে দেশপ্রেমের কোটিং। "ওরা" নামক দেশদ্রোহী একটা শ্রেণী খাড়া করে মাঝে মাঝে তাদের মেরেধরে ফোকাস ঘুরিয়ে দেওয়া যাবে।

    মিডিয়া কিছু ধোয়া তুলসীপাতা নয়। মিডিয়া যা করেছে, ভেস্টেড ইন্টারেস্ট থেকেই করেছে। এখন কদিন হানিমুন পিরিয়ড চলবে। তারপরে আবার পাল্টাতে শুরু করবে। একসাথে সবাইকে সন্তুষ্ট রাখা যায় না। কোনও না কোনও মিডিয়া অসন্তুষ্ট হবেই। কোনও না কোনও বিজনেসম্যান ডিপ্রাইভড হবেই। মুকেশের প্রাপ্তি মানেই অনিলের লস। তখন আবার অন্য ইকোয়েশন তৈরি হবে। অন্য লবি তৈরি হবে।

    শুধু পোশাকের রং বদলায়
    শুধু মুখোশের ঢং বদলায়
    দিন বদলায় না।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৩৪638379
  • বিজ্ঞাপনে বাকি সব দলের মোট খরচের চেয়ে বেশি খরচ করেছে বিজেপি।
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৩৬638381
  • অ্যাপকোর আপিসে আজ হুলিয়ে পার্টি চলছে। মেগা সাকসেসফুল ওদের প্রজেক্ট। একজনকে একটা দেশের প্রধানমন্ত্রী বানানোর প্রজেক্ট। এই কেস স্টাডিকে বীট করা বেশ চাপ হবে। বাকি পার্টিগুলো ভেবে দেখতে পারে অ্যাপকোকে হায়ার করবে কিনা নেক্সট ইলেকশনে। :)
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৩৭638383
  • আলিপুরদুয়ারে তৃণ জিতেছে।
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৩৭638382
  • বামেরা মোদীকে বাড়তে দিয়েছিল এই কথাটা আর বারদুয়েক বললেই সত্যে পরিণত হবে।
    বামফ্রন্টের সমস্ত লিফলেটে মমতার আগে' সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে ' লেখাগুলো থাকলেও।
    --------
    আচ্ছা বলুন তো, বামেরা সত্যই বিজেপি বিরুদ্ধে মিনমিনে ছিল কিনা। বি জে পি র বিরুদ্ধে বলেছে, কিন্তু কেমন সর্দিবসা গলায়। লাস্ট কয়েক দিন তো পুরো মোদী বনাম মমতা তরজা চলছিল।
    তবে আগেকার মত আবার নেতারা ভুল বুঝেছেন। তাদের বলা হয়েছে যত মোদীর সভায় ভিড় হবে তত তিনো দের ভোট কাটা পড়বে। হয়েছে
    উল্টো।
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৫২638384
  • সিকি, যা লিখলেন, মোটামুটি একমত। কিন্তু গোআরতুমি বলে একটা কথা তো অভিধানে আছে। হটাথ করে রান্নার গ্যাস ৬ সিলিন্ডার কেন করতে হলো? আবার শরিক দল যেমন, তিনোমূলের কোথায় কর্ণপাত করা হলো না। তিনো রা চলে গেলেও তাদের দাবি মেনে কিছু করা হলো না। পশ্চিম বঙ্গের জন্য কিছু টাকা ছাড়লেই ব্যাপার তাই মিট মাট হয়ে যেত। তিন সঙ্গে থাকলে বোধ হয় ১০০ ছাড়িয়ে যেত ইউ পি এ। এই সব দাদাগিরি, বুলি করার রেসাল্ট আজকে মালুম হচ্ছে। সরকার চালাব এম পি ধার করে আর কোনো অনুরোধ করলে রাখব না; সেটা অনুচিত। চুরি করলে আপোষ করা উচিত নয়; যেটা কংগ্রেস বার বার করে এসেছে।প্রচুর করাপ্ট নেতাদের মাথায় ছাতা দিয়েছে।

    এবারে বি জে পি র সুবিধে হলো এই আপোষ গুলো করতে হবে না। তবে কর্পোরেট দের বেশি মাথায় তুললে, পতন অবশ্যম্ভাবী।
  • Du | 230.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৫৩638385
  • অনুমানের সঙ্গে তর্ক করে কি লাভ বলুন? বামেরা যদি এবার বিরোধিতা করে না থাকে তবে বলতে হবে কোনও দিনও করে নি, কারন বামেরা এইরকম ভাবেই বলে থাকে। লাফিয়ে ঝাঁপিয়ে বলার ইউএস্পি তো তাদের নয়।
    বামেরা বিজেপির যথেষ্ট বিরুদ্ধে নয় এরকম একটা মত এই পোলরাইজেশনের বাজারে রাখাটা জরুরী ছিল আর এর জন্য কোন কারনের দরকারও পড়েনা।
  • Siddhartha | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:৫৫638386
  • ওসব একটু বলতে হয়। নাহলে বাজার গরম হয় না
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০১638388
  • সিদ্ধার্থ ঠিক বুঝলাম না আমাকে ক্যালকমে কেন আসতে বললেন।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০২638389
  • অনেকদিন বিপ আসেনা, তাই
  • spa | 71.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৩638390
  • প ব তে ভোট টা কি ঠিক্ঠাক হ য়েছে? Election Commission তো কেমন অদ্ভুত কাজ কার বার কর ল-কিছুই ঠিক বোঝা গেল না।
  • একক | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৩638391
  • এমএম
    রাশিয়ার যুক্তি ভারতে খাটবে বলে মনে হয়না। এখানে খুব খারাপ অবস্থার মধ্যেও একটা গণতন্ত্র আছে। মোদী যতই চাক ঘেট ফর্মে বিসনেস করতে পারবেনা। চেষ্টা করবেনা তা নয় কিন্তু বিসনেস হাউস থেকেই চাপ আসবে। এখানে একটা জিনিস মজার খেয়াল করবেন যে ন্যাশানিস্ম কে কাজে লাগিয়ে কীভাবে ইন্ডিয়ান বিগ কর্প রা গেম খেলে। রিটেইল চেইন নিজেদের ক্ষমতায় চালাতে গেলে লস খাবে এটা এদেশের কর্প ইতিমধ্যে বুঝে গেছে। এদিকে ১০০% এফ্দিআই এরা চাইছেনা কারণ তাহলে নিজেরা লুটতে পারবেনা। প্রফিট শেয়ারিং স্ট্রাটেজি নেবে খুব দ্রুত। এতে এদেশের বিগ কর্প রা বাঁচবে আর ছোটো কোম্পানিগুলো কমপ্লিট ঝাড় হয়ে যাবে।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৪638392
  • পার্সোনাল আক্রমণ হিসেবেই নিলাম।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৫638393
  • নিন।

    অন টপিক, উঃ প্রঃ তে বি এস পি কুড়ি শতাংশ ভোট পেয়েও একটা আসন পায়নি!!!

    কোনো ট্রেন্ড নেই এই ভোটের। জাস্ট আউটলাইং কেস!!!
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৬638395
  • প ব তে তিনো ক্যান্ডিডেটরা যে মার্জিনে জিতছে, সেটা বুথ ক্যাপচার করে বা রিগিং করে হয় না। ভোট ভুলভাল হয়েছে, অনেক জায়গাতেই। কিন্তু হাওয়া বামেদের দিকে ঘোরে নি। একেবারেই ঘোরে নি।
  • সে | 188.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৬638394
  • কোলকাতা দক্ষিণ এর ভোটগণনা কি হয়ে গিয়েছে? কে জিতলেন? সুব্রত বক্সি না নন্দিনী মুখার্জ্জি?
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৭638396
  • হ্যাঁ একক।
  • Siddhartha | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৮638397
  • ভবানীপুর আজ্সেম্ব্লিতে বিজেপি জিতে গেল! তবে লোকসভাতে হেরেছে।

    মাথামুন্ডুহীন ভোট হল পুরো।
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৮638400
  • বামেদের মূল সমস্যা হলো, তারা কি চায় সেটা জোর গলায় বলতে পারে নি। কেমন ঢোক গেলা প্রচার ছিল। যেমন, সারদা কেলেঙ্কারী তে কিন্তু তিনো রা জড়িয়ে আছে, সি বি আই এসে ফাঁস করে দেবে। বি জে পি কে ভোট দেবেন না ওরা সাম্প্রদায়িক। পশ্চিম বঙ্গের ভয়ানক বিপদ। ফাসিস্ট সরকার চলছে।
    কিন্তু বামেদের মূল এজেন্ডা কি। তারা কি কি করবেন, সেই নিয়ে নেতারা নীরব।
    জনগণ জানে কোনো মিলিজুলি সরকার হলেও; বামেরা জীবনে তাতে অংশ নেবে না। দ্বায়িত্ব এড়িয়ে যাবে। ঠিক যেমন আপ পার্টি; দ্বায়িত্ব এড়িয়ে,আশা জাগিয়েও একরাশ হতাশা উপহার দিয়েছে।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:০৯638401
  • সে অনেকদিন পর এলে। ফল ঘোষনা হয়নি। নন্দিনী থার্ড যাচ্ছে।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১০638402
  • এদিকে যা শুনেছিলাম, গুজরাতে সাতখানা বিধানসভা উপনির্বাচনে পাঁচটায় কংগ্রেস এগিয়ে ছিল। যদিও পরে আর কনফার্ম করিনি।
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১২638403
  • দুদি যা বলছে বুঝতে পারছি। বামেদের একটা ট্র্যাডিশনাল ইউএসপি রয়েছে। সেটা তিনো বা বিজেপির মতন অ্যাগ্রেসিভ নয়। একইভাবে কংরেসেরও নিজস্ব একটা ইউএসপি রয়েছে, নিজস্ব প্রচারপদ্ধতি রয়েছে।

    কিন্তু দুজনকার ক্ষেত্রেই, একইরকমভাবে সেই ইউএসপি, সেই প্রচারপদ্ধতি সম্পূর্ণ আউটডেটেড হিসেবে প্রমাণিত হয়েছে। আমি বলছি না, বামেদের বা কংগ্রেসের ইউএসপিতে কোনও ভুল ছিল, কিন্তু যুগের সাথে সেগুলো পাল্টায় নি। লোকে সনাতন ইউএসপি নিচ্ছে না। লোকের কাছে ঐ ইউএসপি নিয়ে পৌঁছনো যাচ্ছে না।

    রাজদীপ বোধ হয় এখন আরেকবার ভেবে দেখবে, কেন বলেছিলাম, রাস্তায় নামার সময় এখনও আসে নি। রাস্তায় নামলে কাউকে পেতে না বস্‌। এটা একটা ট্রেন্ড, যুগের দাবি। বামেদের সময় আসবে আবার, তবে এক্খুনি নয়।
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১২638404
  • গুজরাতে ২৬ টা তেই বি জে পি জিতেছে বা জিতছে।কেমন ম্যাজিক বলে মনে হচ্ছে।একই মিডিয়া প্রচারে সম্ভব?
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৩638406
  • সিদ্ধার্থ

    আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার আমি আপনাকে দিই নি। দয়া করে বিরত থাকবেন।
  • Reshmi | 129.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৩638405
  • হ্যাঁ, উঃ প্রঃ তে বি এস পি র ব্যাপারটা আমিও খেয়াল করলাম, বহু সিটেই ওরা সেকেন্ড। মোট ভোটের % হতে পারে এস পি র থেকে বেশি, ঠিক শিওর নই, কিন্তু কোন সিট পায় নি।

    অথচ, ৪০.৬% ভোট পেয়েই বিজেপি+ ৬০% এর বেশি সিট পেলো পুরো দেশে!
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৪638407
  • #একি
  • varanasi margin now | 131.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৫638409
  • 287929
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৫638408
  • সুব্রত বক্সী দক্ষিণ কলকাতায় ১,২৫,০০০ ভোটে জিতেছেন। সন্ধ্যা রায় ৯০,০০০ হাজার ভোটে, শতাব্দী রায়ও এক লক্ষের বেশী ভোটে জিতেছেন। (আরও পাঁচ বছর বিনে পয়সায় দেখা দেবার জন্য)

    এখনও পর্য্যন্ত হিসেব - বাম ভোট প্রায় ৮% কমে দাঁড়িয়েছে ২৯.৩%-এ, কংগ্রেস ৬% থেকে পৌঁছেছে ৯.১%, বিজেপি একলাফে পৌঁছেছে প্রায় ১৮%-এ।

    বামেরা সঙ্ঘবদ্ধভাবে, এক হয়ে, কার বিরোধীতা করেছেন, তা তাঁরাই জানেন। স্টার আনন্দে 'বিজেপি/মোদী হাওয়া গল্প না সত্যি' বিতর্কে সত্যি-র পক্ষে বলতে উঠে বাদশা মৈত্র ( উনি আর কি করবেন, স্টার আনন্দ যেরকমভাবে দল তৈরী করেছিল) যা বললেন, তাতে করে ব্যাপারটা সেই মোদী বনাম মমতা-তেই দাঁড়িয়ে গেলো। সিপিএম এই সিঙ্গুর-নন্দীগ্রাম-কিষেনজি আর 'কিন্তু সবার চাইতে খারাপ' বুজি আবর্তে ঢুকে নিজেদের এই ভোটে অপ্রাসঙ্গিক করে ফেললো। সঙ্কট তৈরী হল সামগ্রিক বাম রাজনীতির। কতদিনের জন্য...
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৬638411
  • আপনি বেশ ভুলভাল কথা বলেন। কিছু মনে করবেন না। আগেও দেখেছি। এখন আপনি বলতেই পারেন, অধিকার। কিন্তু পাব্লিক ফোরামে এসব বললে তো একটু আওয়াজ খেতেই হবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন