এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪০665794
  • মানে মেধা তিনোর ওপরে ভরসা করছেন সিঙ্গুরের জমির জন্য? আর এমন একটি আইন শুধু তিনি জানের আর বাকি বিশের কেউ জানেনা?
    তালে তিনি সিঙ্গুরের চাষীর কোন উপগারে লাগলেন?
  • pi | 174.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০০665805
  • উনি যে ক্লজের কথা বলেছেন সেটা কোন পাতায় কোন লাইনে ছিল সেটাও তো বলেছিলাম পিটিদাদা, তাই নিয়ে পাতার পর পাতা আলোচনাও হয়ে গেছে। আর কত ... ?
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৮665827
  • pi
    এতো সেই গত বছরের অগস্ট মাসের খবর। তারপরে কত জল বয়ে গেল কিন্তু কেউ সেই আইন ব্যবহার করে সিঙ্গুরের চাষীদের জমি ফেরালো না। এ যে বড় বিস্ময়!!
    তবে বিপ্লবীরা যে সিঙ্গুরের চাষীদের পিন্ডদান করে এখন বামেদের পিন্ডদান নিয়ে বেশী ব্যস্ত সে ব্যাপারে কোন সন্দেহ নেই।
  • sm | 233.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৪665838
  • কমুনিস্টরা পিন্ডদানে বিশ্বাস করে না। প্রাচীন মার্কসীয় প্রবাদ।
  • ## | 127.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২২665849
  • পিটির কি নিজেকে হাস্যাস্পদ করে তুলতে এত ভালো লাগে? একটা সুপ্রীম কোর্টে বিচারাধীন জমি "কেউ" কোনোভাবে মামলার রায় বেরোনোর আগেই চাষীদের ফিরিয়ে দিচ্ছে না কেন বলে আওয়াজ দেওয়ার চেষ্টায় যে নিজেকে হ্যালোজেন জ্বেলে খোরাক করা হয় সেটাও কি পিটি বোঝে না? মামলায় কোন পক্ষ কোন আইন আর আইনের ফাঁক নিয়ে সওয়াল করছে বা করছে না সেটা কি পিটি আদৌ জানে? ধারাবাহিক স্বপিণ্ডকরণে পিটির এমন উৎসাহের কারণ কী?
  • pi | 174.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৯665860
  • এবং মেধা যেটা বলেছিলেন, অর্ডিন্যান্সে সেটা খারিজ করা হয়েছে আর সেট ও অন্য ক্লজ নিয়ে বাম-তৃণ-আআপ সবাই সরব সেটাও কি পিটিবাবু জানেননা ?
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৮665871
  • প্রশন্টা ছিলঃ "আপনার অতিপ্রিয় মেধা সিঙ্গুরের চাষীদের জন্য আর কি কি করলেন সেটা যদি একটু জানান....নাকি সিঙ্গুরের চাষীরা আর আপনাদের স্ক্যানারে নেই?"

    pi
    সবাই যদি সবই জানেন আর আইনের ব্যাপারে এতই পন্ডিত তাহলে মেধাকে ডিফেন্ড করার জন্য সাত বাসী খবর পরিবেশনের দরকার কি?

    ##
    বাম ও পিটির পিন্ডদান করতে চান করুন। সঙ্গে সঙ্গে এটাও জানান যে যেসকল অতিবদ অতিবামেরা ও তাদের ধামাধরা গুরুজনেরা (পন্ডিত ও বিপ্লবী) সিঙ্গুরের চাষীর হাতে কাঁচাকলা ধরিয়ে দিয়ে কেটে পড়েছে তারা সিঙ্গুরের চাষীর জন্য কি করছে?
  • cm | 116.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১১665882
  • পিটিদা চান কি! সিঙ্গুরের চাষীদের হাতে কাঁচকলা ধরানৈ উদ্দেশ্য ছিল তা সাধিত হয়েছে। তার পরে আর ওনারা কি করবেন? দায় দায়িত্বহীন নৈরাজ্যবাদী নিরপেক্ষতা হেব্বি মজার জিনিস।
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২১665894
  • Today, Kabir Suman was honoured by Ms Banerjee at Nazrul Mancha at the inauguration of the Bangla Sangeetmela 2015, a week-long music festival across nine venues in Kolkata.
    http://www.ndtv.com/india-news/former-mp-kabir-suman-sings-and-makes-up-with-mamata-banerjee-739424

    কসু কি সেই আল্টিমেট একই অঙ্গে বালখিল্য ও ধান্দাবাজ বুজী?
  • pi | 233.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩০665905
  • কী মুশকিল, এই অর্ডিন্যান্স আসার পর তো মেধা তাই নিয়ে লড়ছেন ! আর কত হাসাবেন !!
  • কল্লোল | 127.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৪665916
  • পিটি মেধাকে অপছন্দ করে বিজেপিও।
    কেন? মেধা জমি অধিগ্রহন আইন পাল্টানোর বিরুদ্ধে লড়ছে। বিজেপি জমি অধিগ্রহন আইন পাল্টে দিতে চাইছে।
    বিজেপিটি।
  • pi | 233.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪২665927
  • অ্যাকচুয়ালি এখানে পিটিদার কিছু বক্তব্য দেখেছি বিজেপির পজিশনের সাথে বেশ খাপে খাপ। অবশ্য তার জন্য পিটিদাকে কিছু বলে অভিহিত করতে চাইনা ঃ)
  • শ্রী সদা | 126.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৮665938
  • সিয়েম একটু ভুল বললেন। নিজেদের বিপ্লবী ইগো চরিতার্থ করা উদ্দেশ্য ছিল, চাষীদের হাতে হ্যারিকেন হওয়াটা নিতান্তই কোল্যাটারাল ড্যামেজ। ওরকম একটু আধটু হয়েই থাকে।
  • ন্যাড়া | 172.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৪665949
  • টিকটিকির ল্যাজ খসে গেলেও যেরকম তিড়িক তিড়িক করে নাচে, এই রেসিডেন্ট সিপিয়েমদের দেখে আমার টিকটিকির ল্যাজের কথা মনে পড়ে যায়।
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৩665960
  • "বিজেপিটি।"
    কল্লোলদা, মোদী বলছে যে সূর্য পুর্বদিকে ওঠে। তুমি এই প্রসঙ্গে অন্য কিছু জানলে আমাদের জানাও।
    নাহলে তোমাকে "কল্লোলরেন" বলে অভিহিত করতে হবে!!
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৫665971
  • @pi:
    পিটি আর বিজেপির মিলের তালিকা বের করছে করুন কিন্তু গুরুবিপ্লবী ও গুরুপন্ডিতেরা সিঙ্গুরের চাষীদের জন্য কি উপগার করেছে সেটা এখনো জানা গেল না।
    অতিবদ অতিবাম ও অতিবদ অতিদক্ষিণ বিজেপির রামধনু জোট সিঙ্গুরের চাষীদের টুঁটি চিপে ধরেছিল। তারা এখনো তার থেকে মুক্তি পায়নি কিন্তু!!
    এই ব্যাপারে মেধা-কল্লোল-পাই-মোদী-মমতা বেশ জোটবদ্ধ হয়ে চাষীদের সব্বোনাশ করেছে।
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৭665982
  • "নাম হানেসি পারাদি রেয়ার কনিয়্যাক। খাস ফরাসি মুলুক থেকে আমদানি। নাম যেমন, দামও তেমন। পাঁচতারা হোটেলে এক বোতলই পড়ে যাচ্ছে নয় নয় করে চল্লিশ হাজার টাকা! তার উপরে কর। তাতে কী! টাকা তো দেবে সেনবাবুরা!অতএব, কুছ পরোয়া নেই। সাঙ্গোপাঙ্গ নিয়ে বসে মন্ত্রীমশাই তা-ই হুকুম করেছেন। ঢালাও অর্ডার। পাঁচ-ছ’বোতল খালি হওয়া কয়েক ঘণ্টার ব্যাপার! মানে এক সন্ধের মদ-পার্বনেই আড়াই লাখ!"
    http://www.anandabazar.com/state/%E0%A6%AC-%E0%A6%B2-%E0%A6%AE-%E0%A6%9F-%E0%A6%AC-%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%AC-%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%AE-%E0%A6%9A-%E0%A6%9B%E0%A6%AC-%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B6-%E0%A6%87-%E0%A6%A6-%E0%A6%B2%E0%A6%A6%E0%A6%B0-%E0%A7%9F-1.114995

    এই খবরে উল্লে্খিত নেতাটি কৃষক নেত্রীর অনশনের সারাক্ষণের সঙ্গী আর তার নেতৃত্বের ছত্রছায়ায় মেধা-অনুরাধার মত সমাজসেবী ও অতিবদ অতিবামেরা সিঙ্গুর-নন্দীগ্রামের চাষীদের জন্য কুম্ভিরাশ্রু বিসর্জন দিয়েছে। একে চিনতে অনেকের সাড়ে তিন বছর সময় লেগেছে। স্বঘোষিত সারমেয়দের নৈঃশব্দ কানে তালা ধরিয়ে দিচ্ছে।

    কত বাইট এই ফোরামে খরচা হয়েছে জ্যোতিবাবুর হুইস্কি সেবন নিয়ে!!?
  • B | 127.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৩665993
  • আরেকটা বাইট-
    ইনি খেয়েছেন সারদা সেনের বদান্যতায় ক্ষুদ্র নীচ স্বার্থে, 'উনি' খেতেন মহান উদ্দেশ্যে বৃহত্তর স্বার্থে। কার বদান্যতায় কে জানে। 8>))

    তবু যাহোক, সুরাপানের তুল্যমূল্য আলোচনায় আধবেলার পক্ষপাতমূলক(?) নৈঃশব্দ্য মিত্তির-কে বোসসাহেবের সারিতে এনে ফেললো।

    অভীক সরকার দীর্ঘজীবী হোন!
  • PM | 53.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৪666006
  • ন্যাড়াকে দেখলে আমার আঅবার শিয়ালের পাছুর কথা মনে পড়ে ঃ)
  • কল্লোল | 127.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪২666017
  • পিটি। পূব পচ্চিম সবই তো আপেক্ষিক। তোমার যেটা পচ্চিম আমার সেটা পূব এমন তো হতেই পারে।
    তুমি আমায় কল্লোলরেন ডাকতেই পারো। তবে তুমি যে বিজেপিটি সেটা ধরে ফেলেছি। ক্ষি মিল ক্ষিই মিল।
  • Abhyu | 81.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৮666028
  • অজ্ঞতা মাফ করবেন। সিঙ্গুর আন্দোলনে বিজেপি প্রথম থেকেই প্রমিনেন্ট ছিল সেটা এখন ক্লিয়ার। কিন্তু সেটা কি তখন থেকেই এতো মাথাব্যথার কারণ ছিল না কি সে ব্যথা সম্প্রতি দেখা দিয়েছে? (পুরো ক্যান্সার কেস মনে হচ্ছে, ফার্স্ট স্টেজে ধরা পড়ে নি, এখন বড্ডো দেরী হয়ে গেছে ...)
  • PM | 53.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৩666039
  • PT বাবু লরেনপন্থী হবেন কেনো? উনি চীন পন্থী বামপন্থী। যে যে পয়েন্টে PT-বাবুকে লরেনদার সাথে তুলনা করা হচ্ছে সেই পয়েন্ট গুলোকে চিনা কমুনিস্ট পার্টির পলিসির সাথে তুলনা করা হোক। দেখা যাবে প্রায় সবগুলৈ মিলে যাচ্ছে ঃ)। চিন উন্নয়ন মডেল সফল- যে কোনো প্যারমিটারে।

    এবার কালোলদার ইনোভেটিভ নোটা দর্শনের বাস্তবে ইম্প্লিমেন্টেসন হয়ে দেশের দশের উন্নতি হয়েছে এরকম এক আধটা উদাহরন দেওয়া হউক।

    তামাদী নকুবাদ ইম্প্লিমেন্ট হয়ে উন্নয়ন হচ্ছে এরকম একটা উদাহরন-ও দেখানো হোক।
  • কল্লোল | 127.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৬666050
  • পিএম। আমি কক্ষোনো দাবী করিনি, আমার পন্থায় "উন্নয়ন" হয়। বরং আমার পন্থায় লোকে খেয়ে পড়ে শান্তিতে থাকে। চাহিদা কমিয়ে আনন্দে থাকে। এগুলো তোমাদের উন্নয়ন নয় কখনোই নয়।

    আর চিনে এখন যেটা হচ্ছে সেটা লরেনের বাবা। লরেনের তো তবু বিরোধী আছে চিনা পাট্টি ও সরকারের তাও প্রায় নাই।
    সে হিসাবে পিটি বিজেপিটি। কারন তারও বিরোধীতা হয়। এখনো পিটির সিপিসিপিটি হয়ে উঠতে দেরী আছে। হয়তো কখনো হবেও না। যদি না পিটির বিরোধীতা করার জন্য পিটি কাউকে "ভ্যানিস" করে দেবার হুমকি দেয়। পিটি আমাদের মোট্টেও অমনধারা নয়। তাই পিটি এখন ও চিরকালই বিজেপিটি।
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৬666061
  • কল্লোলদা (রা) অতিবদ-বাম-বিজেপির সঙ্গে মাখামাখি করে সিঙ্গুর-নন্দীগ্রামের চাষীর সব্বোনাশ করল। তার পর লুম্পেন আর মদ্যপের একটা দলকে ক্ষমতায় পাঠানোর আর ক্ষমতায় রাখার জন্য ব্যপক তাত্বিকতা করল। এইসব করতে গিয়ে পব-তে বিজেপিকে প্রায় হাত ধরে ডেকে নিয়ে এল।

    সাড়ে তিন বছরের এই পাপকর্মের শেষে এখন পূব-পচ্চিম ঘেঁটে ফেলে আলোচ্য বিষয় পিটির মুন্ডুপাত!!

    "বরং আমার পন্থায় লোকে খেয়ে পড়ে শান্তিতে থাকে। "
    কোথায়?

    B
    কাউকে কারো সারিতে বসানো হয়নি কেননা বসানো যায়না। ও আপনার মনের ভুল। ঘটনাটা গুরুপন্ডিত ও গুরুবিপ্লবীদের দ্বিচারীতাকে প্রকট করে।
    দেখছেন না সব কেমন আউড়ে গিয়ে পূব-পচ্চিম মাখামাখি হয়ে গিয়েছে!!
  • PM | 53.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৪666072
  • "আমার পন্থায় লোকে খেয়ে পড়ে শান্তিতে থাকে। "-----

    দুটো প্রশ্ন-
    a। কি খেয়ে? গুড়-মুড়ি না মাংস ভাত?
    b কোথায় হয়েছে? আপনার নোটা মডেল ইম্প্লিমেন্ট হয়েছে। আর চিনের থেকে HDI বেশী, দেখান।
  • pi | 174.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৬666083
  • এই ব্যাপারে মেধা-কল্লোল-পাই-মোদী-মমতা বেশ জোটবদ্ধ হয়ে চাষীদের সব্বোনাশ করেছে

    উরিব্বাস কী ক্ষমতা আমার !
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫২666094
  • যেমন আমার ক্ষমতা সিপিএমের পলিটব্যুরোকে প্রভাবিত করার....
  • কল্লোল | 127.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৩666105
  • পিএম। ডাল ভাত খেয়ে থাকে।
    আমার HDI উন্নয়নে বিশ্বাস নেই।
  • ranjan roy | 113.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১১666117
  • আজকে শপথগ্রহণ সমারোহে কেজরি এই দিল্লির জনতাকে বললেন যে কথাগুলো তার মধ্যে একটা হল-- করাপশান, সাম্প্রদায়িকতা মুক্ত দিল্লি।
    বললেন -দিল্লির বুকে সাম্প্রদায়িকতা কোন মতেই বরদাস্ত করা হবে না। এবং আজকে ক্রিশ্চান স্কুলে হামলা হতেই কড়া নিন্দা করে অ্যাক্শন নেওয়ার কথা বললেন।
    লক্ষণীয়-- এর আগে ৫টা চার্চে আক্রমণ হলেও মোদি মুখ খোলেন নি।
    পিটির কাছে সম্ভবতঃ সেটার গুরুত্ব নেই। একজন মোদি বিরোধী ফ্রন্টে যোগ দেওয়ার প্রশ্নে বললেন যে আপের প্রাথমিকতা বিরোধী ফ্রন্ট খোলা নয়, করাপশান বন্ধ করা।
    ব্যস্‌, পিটির ইনফারেন্স-- এর মানে সাম্প্রদায়িক এজেন্ডায় বিজেপির সঙ্গে থাকা। প্রেক্ষিত বাদ দিয়ে একটা কথা তুলে জোর গলায়--!!!
    সবাই জামায় বোতাম লাগায়। পিটি হাতে একটা বোতাম পেলে তাতে গোটা জামা সেলাই করার নিপুণ খলিফা।!!
    আসলে আপ সিপিএম এর তৃতীয় ফ্রন্ট পলিটিক্সের বাইরে কাজের শৈলী তে কাজ করছে। তাই পিটির চশমায় বোঝা যাচ্চে না। এরা দল নয়, ইস্যু ভিত্তিক কাজ করতে চায়। তাই পিটির মতে এই পলিটিক্স "নৈরাজ্যবাদী"!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন