এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২২697774
  • TOI e-paper-এর লিংক দেওয়া যায় না, তাই কপি করে দিলুম -

    Unwilling’ farmers fear they will lose all
    Krishnendu Bandyopadhyay & Falguni Banerjee | TNN

    Singur: Caught between an unrelenting agitation and a Tata group fast losing patience, the unwilling farmers for whom Mamata is staging her dharna fear that they might lose all — the land and the “special compensation package”. But with Trinamool at the helm of affairs at Singur panchayat samiti, they know there’s no going back. “We wanted our land back. But with that option out, the only issue should be the special compensation package. Whenever we tried to raise this matter, we were rebuffed by second-rung Trinamool leaders. We could not muster courage to tell Didi about this,” said an unwilling farmer on the condition of anonymity.

    Gopal Santra, another unwilling farmer, made quick money selling his multi-crop six bigha plot opposite the project site to a business house. He owns one bigha that falls within the project site. Unlike Santra, who can afford to align with Trinamool for a better bargain, others like Satya Prakash Das of Sahanapara can’t play the waiting game any longer. But he knows that a few stray voices like his are not strong enough to be heard on the protest platform, from where leaders are spouting venom daily against the Tatas.

    Karna Ghosh, an unwilling landloser, is also afraid. A hardcore Trinamool supporter, he prayed for an early breakthrough as he runs a syndicate that supplies labour and building materials for the project. Ghosh clearly does not want to lose his newfound prosperity but does not have the courage to speak up against the Trinamool leadership. “The movement was started to create pressure for better compensation. We brought Mamata here and came out with a 12-point compensation demand. But somehow that angered those spearheading the dharna,” said Tarak Karmakar, one of those who liaised with the party’s leaders. “I want Mamatadi to go inside the plant and see where the lands of these unwilling farmers lie. It would be clear to her how impractical it is to demand return on the land,” said Kushal Saha, former Trinamool panchayat pradhan from Beraberi. Impatience can also be seen among grass-roots level Trinamool workers, who have been earning money because of the upcoming factory. “If Tatas pull out, people of Singur will not spare us, nor would we spare this movement,” said a member of Trinamool’s action squad, who initially fought the administration with bombs and firearms. Now, he is a syndicate operator.


    ঠিক এগুলোই বলছিলাম।
  • a x | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৮697775
  • বীতশোক, শালবনীতে জিন্দালরা SEZ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেছে, কাজেই ...
  • kallol | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪০697776
  • bb আমি ঠিক জানি না আপনি মার্ক্সবাদী কি না (সিপিএম হতেও পারেন নাও পারেন)। জানলে আপনার ৩১ আগষ্ট সন্ধ্যে ৭.৪০ এর পোস্টের একরকম জবাব দিতাম। জানি না। তাই অন্য জবাবটা দিচ্ছি।
    আমার মনে হয়েছে আপনি শুধু ভুলটা সমর্থনই করছেন না, বরং এমন একটা অবস্থান নিচ্ছেন যেন এরকম ভুল করাটা কোন দোষেরই নয়। যদিও বলছেন/লিখছেন ""ভুলটা কেউ সমর্থন করছে না""।
    দয়া করে এটা ভাববেন না য আমি আপনাকে শঠ বলছি। আপনি যে এরকমটাই করছেন, সেটা আপনি নিজেই মানেন না।
    ভালো করে পড়ে দেখুন কি লিখেছেন - ""৩০ বছর নিরংকুশ ক্ষমতায় থাকার ফলে এই ভুল কেননা কোন প্রকৃত বিরোধী দল ছিলো না পশ্চিমবঙ্গে।""
    ১) অর্থাৎ দায়টা বিরোধীদের তারা কেন প্রকৃত বিরোধী হয়ে উঠলো না।
    ২) তাই ৩০ বছর নিরংকুশ ক্ষমতায় থাকলে এমন ভুল তো হবেই
    ৩) অতএব ভুল করাটা দোষের নয়, বা তেমন দোষের নয়
    ৪) দোষটা শেষ পর্যন্ত বিরোধীদেরই।
    একজন খুনি যদি বলে - যাকে খুন করেছি তার গায়ে ততটা জোর ছিলো না কেন যাতে সে আমাকে হতমান করে দিতে পারলো না। তাই তো খুনটা হয়ে গেল। যদিও মানছি খুনটা ভুল হলো। যুক্তিটা তেমন হয়ে গেলো না?
  • ranjan roy | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫৬697777
  • আমার মত আকাটের সব গুলিয়ে গেছে!
    যাঁরা উন্নয়ন/ শিল্পায়ন প্রশ্নে বাম সরকারের পলিসি ( কিছু ভুল-ভ্রান্তি সঙ্কেÄও ) কে সমর্থন করছেন তাঁরা একটা কথা আমাকে জানালে বাধিত হব;: অন্ধ্রের খাম্মামে এবং বস্তারে টাটার কারখানার জন্যে জমি অধিগ্রহণ নিয়ে বামদলগুলোর নীতিগত/ স্ট্যান্ড কি? আমি জানিনা কিন্তু জানতে আগ্রহী। কারণ দেশের উন্নয়নের প্রশ্নে দলের দ্রাবিড়-উৎকল- বঙ্গে কন্‌সিস্টেন্ট স্ট্যান্ড না থাকলে তাদের সম্মান করা বা সিরিয়াসলি নেওয়া মুশকিল।
  • arjo | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫১697778
  • অরিজিত বেশ কয়েক পেজ উল্টেও তোমার প্র্যাকটিকাল প্রশ্ন গুলো খুঁজে পেলাম না। তবে জমির মালিকের সম্পূর্ণ অধিকার আছে সেই জমি নিয়ে কি করবে সেটা ঠিক করার। সেই জমি সে বেশি দামে বিক্রি করতে পারে, বিড়লা কে দিতে পারে, কিছু না করে ফেলে রাখতে পারে। এটা বেসিক গণতন্ত্র। সেটা না করতে দিলে মানে জোর করে জমি নিয়ে নেওয়া অপরাধ বা মতান্তরে ""ভুল""। এটা বুঝতে হলে ""ইন্টেলুকচয়াল"" হবার কোনো দরকার নেই এমনকি ""বাঙালী"" হবারও দরকার নেই। কিন্তু অপরাধ করলে বা মতান্তরে ""ভুল"" করলে তার খেসারত দিতে হয় যেমন চুরি করলে জেল খাটতে হয় বা খুন করলে ফাঁসি হয়। সেখানে কিন্তু ""ঐ যা: ভুল হয়েছে বলা যায় না""। এখানে ""ভুল"" করে কি করে খেসারত দেবে সেই দায়িত্ব সরকারের। সরকার তার বদলে রাজনৈতিক দাবা খেলায় ব্যস্ত। দাবা খেললে তো খাওয়াখাওয়ি চলবেই।

    তোমার সমাধান সমূহ বিভিন্ন পপুলার মিডিয়ায় গত কয়েকদিন বিভিন্ন পন্ডিতরা বলে আসছেন। নতুন কিছু নয়। কিন্তু পন্ডিতরা বা তুমি যেই বলো না কেন সরকার যতক্ষণ না মনে করছে ততক্ষণ এসবের কোনো মূল্য নেই।
  • santanu | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:০০697779
  • Biman Bose compared the “legality” of paralysing the city with marchers with the “illegal” disruption of traffic by agitators at Singur - The Statesman
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১৩697780
  • এত কষ্ট করেও পেলে না - সে কি? আচ্ছা থাক, আর কষ্ট কোরো না।
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৩697781
  • EPW তে অভিরুপ সরকারের ২১ এ এপ্রিলের লেখাটা কৃষিবাদী দের জন্য রেফার করলাম।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৮697782
  • আমি যে চারটে সুত্র লিখেছিলাম সেগুলো সবই এখানে ওখানে পড়া - পণ্ডিতদের কথা। তো সেই পণ্ডিতেরা আমার কর প্র্যাক্টিক্যাল প্রশ্নগুলোও করছেন - না হয় তাঁদের জবানিতেই শুনে নাও - http://www.anandabazar.com/2edit3.htm

    আমার কথাটা খুব সিম্পল - এই গোটা ঘটনা থেকে অনেকগুলো বড় ডিবেট তৈরী হয় -

    (১) শিল্প না কৃষি, না দুটোই - এবং আমার মতন অনেকেই দুটোর কথাই বলে - কিন্তু সেটা কিভাবে? এর সাথে ক্ষতিপূরণ, জমি আইন ইত্যাদি অনেক ডিবেট জড়িয়ে।
    (২) যে দল কলিঙ্গনগর বা অন্ধ্রে অধিগ্রহণের বিরুদ্ধে, তারাই কেন সিঙ্গুরে এর পক্ষে?

    আরো কিছু কিছু ডিবেট তৈরী হয়। কিন্তু যে কথাটা গত এক সপ্তাহ ধরে বলছি সেটা হল এই impasse থেকে বেরোতে হবে - কারণ এই মুহুর্তে সেটাই প্র্যাক্টিক্যাল। সেখানে কি হলে কি হতে পারতো বা এই নৈরাজ্য বামফ্রন্টের অবদান কিনা সেই ইনফাইনাইট লুপে ঘুরে চলা মানে ইনডাইরেক্টলি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে রাখাকে বা সিঙ্গুর প্রোজেক্ট বন্ধ করে দেওয়াকে সমর্থন করা - সোজা কথায় এই অবস্থাটার পক্ষে মত দেওয়া। আর্য্যর পোস্টগুলো থেকে তাইই মনে হয় - ধর্না চলতে দেওয়ার অজুহাত - এই অবস্থা অনেকদিন চলেছে, আর দশ বছর চললে কোন ক্ষতি নেই ইত্যাদি। এই মেন্টালিটিতে আপত্তি জানাচ্ছি শুরু থেকেই।

    কলকাতায় প্রোজেক্ট আসা কঠিন হয়ে যাচ্ছে - আর্য্যর উত্তর সেটা নতুন নয়, কাজেই এর জন্যে এই অচলাবস্থাকে দোষ দিয়ে লাভ নেই - প্রথমত: এটা ভুল ধারণা, দ্বিতীয়ত: এটা এই অচলাবস্থা তৈরী করাকে ক্লিনচিট দেওয়া। এটাই বলার।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৯697784
  • লিংক দাও।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৭697786
  • সাব্‌সক্রিপশন চায় যে।
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১০697787
  • পাঠালাম
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৩697788
  • থ্যাঙ্কু। EPW-র সাবস্ক্রিপশনটা নিতেই হবে।
  • santanu | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৪697789
  • এই impasse থেকে বেরোতে হবে -

    না বেরোলে কি হবে?

    ১৫০০ কোটির টাটা কারখানা হবে না। ৬৫০০ কোটি টাকার হলদিয়া পেট্রোকেমিকাল হয়ে গত ১০ বছরে খুব কিছু বিরাট ব্যাপার হয় নি।

    কিন্তু একটা সম্ভাবনা থাকবে যে বাংলায় যেমন তেমন একটা বিরোধী দল তৈরী হবে, এই সমস্ত ব্যাপারে সিপিএম আর সিটুর দাদাগিরি হয়তো কমবে, দল চালানোর থেকে সরকার চালানোয় বেশী মন দেবে, ভুল করার আগে দুবার ভাববে।

    প্রথমটা ডাহা লস, দ্বিতীয়টা কিন্তু কম লাভ নয়।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৮697790
  • সেই একই লুপে। টিপিক্যাল ... - বাইরে দাঁড়িয়ে তামাশা দেখার পেশা।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৯697791
  • ১৫০০ কোটির সাথে ভবিষ্যতটাকে পুরোটা জুড়ে হিসেব কোরো।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫২697792
  • আর শান্তনুর যদি মনে হয়ে থাকে বিরোধী দল তৈরী হবে যারা নিজেদের দায়িত্ব পালন করবে - তো সে গুড়ে বালি। প:ব:-র রাজনীতি আর বিরোধীদের সম্পর্কে বেসিক ধারণা থাকলে এটা সহজ ডিডাকশন। বরং আবাপ-র উ:স: টা বলতে পারো - সরকার ঠেকে শিখলেন কি? যদিও সেখানেও অনেকই সন্দেহ আছে।
  • kallol | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:০২697793
  • দায়িত্বশীল বিরোধী - কথাটা ভারতীয় রাজনৈতিক অভিধানে নাই।
    যারা বিরোধী থাকাকালীন ক-এর বিরোধীতা করেন আর খ-এর সমর্থন করেন, তারাই সরকারে এলে উল্টোটা করেন এবং vice-versa
    ভালো কথা vice-versa-র বাংলা কি?
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৬697797
  • ভাইসি-ভার্সা।

    বা

    এবং উল্টোটা।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৬697796
  • vice-versa-র বাংলা হল উল্টোটাও ঠিক।

    কালকের সিপিয়েমের মহামিছিলের পরে বাঙালির নতুন বোধোদয় :

    শিল্প চাই, না কৃষি চাই? -- দুটোই
    সিপিএম চাই না তৃণমূল চাই? -- কোনওটাই না
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৮697798
  • সিকির শেষ পয়েন্টে এট্টু প্রবলেম আছে - ওই চয়েজটা থাকলে এখনও, ইয়েস - এখনও - লেসার অব দ্য টু ইভিল বাছতে হয়। যতক্ষণ না নতুন কিছু দিতে পারছো/পারছি।

    ছাত্রজীবনে এবং তার পরেও একটা বেশ ইয়ে ছিলো - ভিতর থেকে বদল আনতে হবে ইত্যাদি। এখন মনে হয় পেরিফেরি থেকে চাপ দিলে হয়তো কাজে দেবে বেশি।

    কি জানি।
  • kallol | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৫697799
  • ঐ ""লেসার ইভল"" শুনে মনে পড়লো। আমাদের (মাসুম এর) একটা দাবী ছিলো - ব্যালটে একটা খোপ রাখতে হবে - ভোটদানে বিরত থাকলাম।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৬697800
  • যাগ্গে অভিরূপবাবু (১) নং পয়েন্টটি নিয়ে কিঞ্চিৎ আলোচনা করেছেন। সিঙ্গুরের হাজার একর জমির জন্য সাড়ে তিন-চারগুণ দাম দিতে গেলে সরকারকে তিনশো কোটি টাকা নিজের পকেট থেকে দিতে হয়, যেটা মধ্য-উচ্চবিত্তের উপর ট্যাক্স বসিয়েই তুলে নেওয়া যায়।

    এইরকম কিছু একটা একনই আগাম ঘোষণা করলে মমতারূপী কালনাগিনীও মরে আর শিল্পায়নের ঝান্ডাও ভাঙ্গে না। কিন্তু তাতে নিজের অহং বিসর্জন দিয়ে "ভুল' স্বীকারটি করতে হয়। মনে হয় না সেটি করতে কেউ প্রস্তুত বলে। এই সেদিনও ইয়েচুরি সাহেব বলে গেছেন ক্ষতিপূরণের প্রশ্নে দেশের মধ্যে সিঙ্গুর এক নম্বর।

    (না না, কোন তথ্যপ্রমাণ চাইবেন না। রাজ্যের ৯৯% জমি আবাদী, শিল্পায়নটা কি আকাশে হবে এই কথা বলার সময়েও কোন তথ্যপ্রমাণের দরকার পড়েনি)
  • bitoshok | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪২697801
  • অভিরূপ বাবুর লেখাটা অতি অখাদ্য। economics-র ব্যাপারে জানি না, pure science-এর যে কোনো হেঁজিপেজি journal -এর referee-ও এই লেখা গালাগাল সমেত ফেরৎ পাঠিয়ে দিত। শুধুই hypothesis। সেই 'মাসি যদি মামা হত' ধরনের।
  • r | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৬697802
  • ইকোনমিক্স না জানলেও ইকোনমিক্সের প্রবন্ধ অখাদ্য না খাদ্য সেই ব্যাপারে মন্তব্য করার কি কোনো প্রয়োজনীয়তা আছে?
  • Suvajit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২০697803
  • অরিজিত গুরুতে এবং ওপাড়ায় মজলিশে যেটা বলতে চাইছে, এই impasse থেকে বেরোতে হবে, এটাকে পূর্ণ সমর্থন করলাম।
    ভুল অনেক হয়েছে সেটা মেনে নিতে দোষ নেই। কিন্তু যেকোনো পরিবর্তন আনতে গেলে অবধারিত ভাবে বেশী কম ভুল হবে, তা থেকে শিখতে হবে, এবং ভুল শোধরাতে হবে। আর্যর কথামত নিশ্চয়ই এই ভুল কেন হল তার অ্যানালিসিস দরকার, প্রয়োজনে সংশ্লিষ্ঠ লোকজনের শাস্তি হওয়া দরকার। কিন্তু কিছু ভুল হয়েছে বলে পুরো পরিবর্তনটাকেই আঁস্তাকুরে ফেলে দেওয়াটা কোনো কাজের কথা না। যেকোনো পরিবর্তন আনতে গেলে অনেক বিরোধীতার মধ্যে পড়তে হয়। সেটাই নিয়ম। কিন্তু সেই বিরোধীতা যদি ডেডলক তৈরি করে তাহলে পরিবর্তনের স্বার্থে তাকে জোর করে হঠাতে হবে।
  • r | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩০697804
  • "Hegel remarks somewhere that all great world-historical facts,and personages occur, as it were, twice. He has forgotten to add: the first time as tragedy, the second as farce."- Karl Marx, The Eigteenth Brumaire of Louis Bonaparte
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৪697805
  • সেই জন্যেই তো আমি দাড়ি রাখি না।
  • omnath | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:০৭697807
  • হাইট হচ্ছে যদি সরকার বলে দেয়, ঠিক আছে, জমি ফেরত দেবো, কিন্তু সেই জমিতে সরকারী পরোয়ানা থাকবে যে সেখানে চাষ ছাড়া কোনো দিন কিচ্ছু করা যাবে না। জমি বিক্রি হতে পারে, তবে শুধু চাষের জন্যে। ঐ জমিতে কোনোদিন কোনো রিয়েল এস্টেট, বা ভবিষ্যতেও কোনো কারখানা কোনোদিন করা যাবে না। এই জমি সরকারী, চাষের জন্যে খাস তালুক, মালিকানা ভিত্তিতে চাষীরা ওখানে চাষাবাদ করতে পারে।

    কজন তার পরেও জমি নেওয়ার জন্যে রাজি থাকে দেখা যাবে। মানে অ্যাট লিস্ট মমতা তখনো রাজি থাকে কিনা। :-))

    চাষের জমি, চাষির জমি এসব ভাট তো বোঝাই যচ্ছে। সোজা কথা জমির দাম এখন অনেক বেশি, ফেরত পেলেই লোকে ঐ বাড়তি দামে আবার জমি বেচে দেবে। সুতরাং এখনই বাড়তি দামটা দিয়ে দেবে বলে ঘোষণা করে দিলেই এত চাপের কিছু থাকে না। কথা হচ্ছে বাড়তি দামটা সরকার আদৌ দেবে কিনা। আর দিলেও যদি মমতা সেটা অ্যাকসেপ্ট না করে জমিই ফেরত চায় তবে ঐ জমির মালিকেরাই মমতাকে ফেলে ক্যালাবে কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন