এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • IPGGKBK | ২১ মে ২০১৬ ০১:০৬706345
  • ভরসা থাকুক "ছিঃ" সুমনে
    কুৎসা আঁকা ব্যাঁকা মনে।

    ভরসা থাকুক তার সুনামে
    ছুরি মেরেও টোকার কামে...

    ভরসা থাকুক নেটে নেটে
    টিপ্পনী আর চিমটি কেটে।

    ভরসা থাকুক বুকনি-চোটে
    প্রসঙ্গকে ঘুরিয়ে ঘেঁটে....
    ........

    ভরসা যেন না পায় এসব টেরিয়ে চাওয়া হতচ্ছাড়া
    সবাই মিলে বুক চিতিয়ে করুক এদের পাড়াছাড়া।
  • S | ২১ মে ২০১৬ ০১:০৬706344
  • আস্তে আস্তে করে বামপন্থার অবসান ঘটছে। পব থেকেও এবারে বিদায় নিলো। আর কয়েকদিন পরে কেরল থেকেও বিদায় নেবে। সেখানে অলরেডি বিজেপি মাথা তুলে দাঁড়িয়েছে। খুব ভালো খবর। দক্ষিনপন্থার দিন আসছে। বিপদা বলেই দিয়েছেন এইবারে পবে প্রচুর ইনভেস্টমেন্ট হবে। সেই আশায় থাকলাম। মোদিজীর মতন একজন নেতা চাই বাংলায়।
  • keshto | ২১ মে ২০১৬ ০৪:০৩706346
  • বামপন্থী দাদা রা এত মিয়িয়ে গেলেন ক্যানো?
    কবে থেকে দু পাত্তর চড়িয়ে চড়াম চড়াম বলে ট্রল করে যাচ্ছি আপনাদের ব্যর্থ তড়পানি সুনে আর গালাগাল সুনে একটু নির্মল আনন্দ নেব, কেউ সালা পাত্তাই দিচ্ছেনা ---

    'এটা frustu মাল '
    'attention সীকার '
    'অশিক্ষিত '
    'চোর দের দালাল'
    'পঞ্চায়েত ইলেকশন এ দেখে নেব'
    'বাংলা আবার লাল হবে'
    'একে psychiatrist দেখানো উচিত'
    'জাস্ট ইগনোর, বলতে দিন, ওরা ওরকম ই '

    উপরোক্ত গুলোর মত কিছু ছাড়ুন দাদারা আমার উদ্দ্য়েসে

    গোহারান হেরেছেন বলে কি মানুষজন একটু খুচিয়ে নুন এর ছিটে দিয়ে খিল্লিও করতে পারবেনা ? এত নিষ্ঠূর আপনারা? গুড়্র জল এর প্রতিদান এই ?
  • sswarnendu | ২১ মে ২০১৬ ০৪:৪৩706347
  • আরে সিপিয়েম এখন ভিক্টিম সাজতে ব্যস্ত...
    এতদিন গণতন্ত্র আক্রান্ত চিল্লিয়ে কিস্যু হয়নি তাই এখন 'মানুষ' আক্রান্ত, 'বামপন্থা' আক্রান্ত, আমরা আক্রান্ত এইসব চলছে,
    এদিকে বাঘমুন্ডী তে একজন কে খুন করেছে..... করে নাটক চলছে।

    রুটি উলটনো পন্থীরা আশা করি মনে রাখবেন।
  • s | ২১ মে ২০১৬ ০৫:৩০706348
  • জোটের ভবিষ্যত।
  • s | ২১ মে ২০১৬ ০৬:১১706349
  • নিন্‌। দেখুন আপনাদের নারদা এফেক্ট।
  • s | ২১ মে ২০১৬ ০৬:৩০706350
  • এটা নিয়েই প্রথম দিন থেকে পথে নামুক বামেরা। যে সিভিক ভলন্টিয়ারদের চাকরী গেল তাদের একত্র করে রাস্তায় নামুক।
  • কল্লোল | ২১ মে ২০১৬ ০৭:০৫706351
  • একটা টেস্ট কেস। এই সিভিক পুলিশ নিয়ে সিপিএম কি করে দেখা যাক।
    তিনোরা কি করতো, সে তো সবার জানা আছে।
  • ঈশান | ২১ মে ২০১৬ ০৭:২১706352
  • কী করবে? কোর্ট অর্ডার দিয়েছে তো। এবার নিয়ম মেনে নিয়োগ করতে হবে, এইটুকুই বলতে পারে। সেটা মনে হয় তৃণমূল এমনিই করবে। কোর্টের অর্ডারের পর। সেটাও জালি হতে পারে, কিন্তু অন্তত খাতায় কলমে ঠিক রাখা হবে, এই আর কি।

    তবে এতে আমি সরকারের দোষ বিশেষ দেখিনা। পাতি পাড়ার ছেলে ধরে ঠিকে কাজ দিয়েছে। এর আর ক্রাইটেরিয়া কীইবা হবে। আদৌ এত লোক দরকার কিনা, থাকলে তারা সরকারি কাজ না পেয়ে ঠিকে কাজ এত কম মাইনেয় পাবে কেন, সেগুলো নিয়ে বরং প্রশ্ন করা যায়।
  • Ekak | ২১ মে ২০১৬ ০৭:২৬706354
  • এটা নিয়ে সিপিএম এর ঝামেলা পাকানোর জায়গা ছিল। কিন্তু ডিসেম্বর অবধি ছেলেগুলোর চাকরি বহাল থাকবে। তার মধ্যে সামলে নেবে মমতা।
  • pi | ২১ মে ২০১৬ ০৭:৩৯706355
  • নোটা আর ঐ ভোটের ব্যবধান নিয়ে প্রশ্নগুলোর কোন উত্তর নাই ?
  • PT | ২১ মে ২০১৬ ০৭:৫৯706356
  • কল্লোলদাঃ
    কোন টেস্ট কেস নেই। লোকে চুরি মেনে নিয়েছে কাজেই কয়েকটা ছেলের চাকরী থাকল কি না থাকল তাতে কিছু আসবে যাবে না। কয়েকশ মানুষের মৃতদেহ মোদীর জনপ্রিয়তাকে তুমুল বাড়িয়ে দিয়েছিল সেটা কি ভুলে গেলে নাকি?
    মেনে নাও যে ভারতবাসী ডান রাজনীতির ঢপে আচ্ছন্ন আপাততঃ। পব-র লোকেরা একটু পরে তাতে যোগ দিয়েছে। অপেক্ষায় থাক যতদিন না "শাইনিং ইন্ডিয়ার" মত "অচ্ছে দিন" অথবা "উন্নয়ন"-এর ঢপের নেশা কাটে।
  • Du | ২১ মে ২০১৬ ০৮:০৯706357
  • ভিক্ষা না। কিন্তু মুখ্যমন্ত্রী পর্য্যন্ত এসে প্রকাশ্যে এবং পরিস্কার বলে যান -- যে খান থেকে তৃণমূল জিতবে না সেখানে কিছুই হবে না।
  • কল্লোল | ২১ মে ২০১৬ ০৮:১৮706358
  • পিটি। এটাই টেস্ট কেস। দুর্নীতি তো হয়েছে, কোর্টের রায়ে পরিষ্কার। দুর্নীতির পান্ডাদের শাস্তি চাই - এটা কি দাবী হতে পারে না? কেন পারে না? দুর্নীতির পান্ডারা শাস্তি না পেলে সারা বাংলা জুড়ে আন্দোলন হবে। কি ফর্মে হবে, সেটা ভাবা যেতেই পারে। জঙ্গী হতে পারে, গান্ধীগিরি হতে পারে। একই সাথে হাইকোর্টে মামলা করা যেতে পারে - দোষীদের শাস্তি চেয়ে। কিন্তু শুধু মামলা নয়, সাথে মানুষের আন্দোলন। চাকরীহারা মানুষদের কাছে যেতে হবে, তাদের বোঝাতে হবে, অন্যের পাপের দায় তোমরা নেবে কেন? যা খুশী তাই হতে পারে কিন্তু, - কোর্ট তো রায় দিয়েছে, কিছু করার নেই - এটাই টিপিকাল ৭০ পরবর্তী সিপিএম। এটা থেকে বের হতে না পারলে সিপিএম আরও ডুববে।
    ভারতবাসী ডান রাজনীতির ঢপে আচ্ছন্ন আপাততঃ - মেনে নিলাম। আচ্ছন্নতা কাটবে কি ভাবে? চুপ করে বসে থেকে? ঢপ কে চিন্হিত করবে কে? ঢপ কি নিজে নিজে কাটবে? না। ঢপ ঢাকতে আরও ঢপ আসবে। মিডিয়া ডানেদের হাতে। পাল্টা লড়াই চাই।
  • কল্লোল | ২১ মে ২০১৬ ০৮:২৩706359
  • ওপরের পোস্ট শুধু পিটিকে নয়। এই ফোরামের সমস্ত বাম কর্মী-সমর্থকদের কাছে আবেদন। যদি কেউ বা কেউ কেউ এই বার্তা পোঁছে দিতে পারেন তাঁদের নেতৃত্বের কাছে। তাতে কি হবে জানি না। তবু চেষ্টা তো করা যেতেই পারে।
  • AB | ২১ মে ২০১৬ ০৮:৩৪706361
  • Name: কল্লোল

    IP Address : 125.242.170.98 (*) Date:20 May 2016 -- 03:59 PM

    পব সিপিএম ক্রমশঃ এক আশ্চর্য জড়দ্গবে পরিনত হচ্ছে। নিজেদের রাজনৈতিক গাধামোকে ঢাকতে একবার বিজেপি-তিনো আঁতাত, একবার ভিক্ষে-ছাগল ভোটার এসব প্রলাপ বকে যাচ্ছে।
    কারাত ও কোং এবার পেঁচিয়ে কান মুলবে। তখন আবার কি সাফাই দেবে কে জানে।
    যাগ্গে, সকলেরই আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে।

    বিরোধী বলে কিছু রইলো না। এটাই আশঙ্কার। মমতা আরও লাগামহীন উদ্ধত হবে।
    ---
    বিরোধী বলে গত পাঁচ বছরে কিছু সত্যি সত্যি ছিল কি? ছিল না তো।
    মমতা সরকার বিরোধিতার ক্ষেত্র যে প্রস্তুত করেন নি, তা তো নয়।

    ভোটের আগে দলগুলোর ম্যানিফেস্টো পড়েছিলেন?

    আরো আগামী পাঁচ বছরে ছবিটার কোন পরিবর্তন হতে পারে?
  • sm | ২১ মে ২০১৬ ০৮:৩৪706360
  • মিডিয়া ডানেদের হাতে।
    ---
    মিডিয়া ডানেদের হাতে? অবপ এতো লিংক, এতো নিউস/ভিউস?
  • dc | ২১ মে ২০১৬ ০৮:৪১706363
  • কল্লোলবাবু প্লিজ এতো ব্যাস্ত হবেন না। এখন দুদিন সিপিয়েম জোট ভেঙ্গে যাওয়ার ধাক্কা সামলাবে, সাম্রাজ্যবাদী কংকে দুয়েকটা গালও দেবে। তারপর মাসখানেক যাবে ফলের পর্যালোচনা করতে। প্রতিটা জেলা থেকে রিপোর্ট আসবে, নেতৃত্ব সেসব খুঁটিয়ে দেখে তারপর প্রেস কনফানেস ডাকবে। আর ওদিকে পলিটবুড়োর মিটিং, কেন্দ্রীয় কমিটির কোন্দল এসব তো আছেই। সিপিয়েম এখন খুব ব্যাস্ত, এসব তুচ্ছ আন্দোলন টান্দোলনে যাবার সময় নেই।
  • Arpan | ২১ মে ২০১৬ ০৮:৪১706362
  • পিটিদা নোটা নিয়ে আর কিছু বলবেন? আর দেখুন আজকের কাগজেই লিখেছে কং এবং বাম শরিকদের ভোটারদের একটা অংশ জোটকে ভোট দেয়নি। এরা খুব সম্ভবত নোটাতে গিয়ে ছপ মেরে এসেছেন।

    এই কারণেই সেদিন বলেছিলাম বিস্তারিত খবর আসা অব্দি অপেক্ষা করা উচিত।
  • Arpan | ২১ মে ২০১৬ ০৮:৫০706366
  • কং এর মধ্যেই বিদ্রোহ লাগল বলে। ছোটা ভীম যে কী চিজ সবাই এদ্দিনে টের পেয়েছে।
  • ন্যাড়া | ২১ মে ২০১৬ ০৯:৩৭706367
  • দেশে-বিদেশে বইয়ে মুজতবা আলী লিখছেন - "ভদ্রসন্তানদের কথা বাদ দিন। এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মরে ভূত হয়ে অজরঈলের দফতরে গিয়ে হাজিরা দেয় ততই মঙ্গল।" ফিগারেটিভলি, এই আপাদমস্তক মিথ্যেবাদী ও ডিজঅনেস্ট সিপিয়েমের আর্মচেয়ার অ্যাপোলাজিস্টদের (বহুবচনটা মূলতঃ গৌরবের জন্যে, অন্ততঃ এই টইতে) সম্পর্কেও একই কথা খাটে।
  • তিনো | ২১ মে ২০১৬ ০৯:৫১706369
  • বাম সংগঠন তো জানা আছে। ২০০৯ থেকে যত গ্রাউন্ড রিপোর্ট সব ভুল। smartphone ফেসবুক, whatsapp, টেলিগ্রাম সর্বস্ব জনবিচ্ছিন্ন দল।ভাবসাব ওনারাই পন্ডিত বাকিরা অশিক্ষিত। গুরুতেই দেখবেন গ্যাসবেলুন সমর্থক দের স্যাম্পল।
  • 00. | ২১ মে ২০১৬ ০৯:৫১706368
  • মুমূর্ষু তে হ্রষ্ব উ আর দীর্ঘ ঊ এর অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট।
    ভুলে যায় অনেকে।
  • pi | ২১ মে ২০১৬ ০৯:৫৮706370
  • সবচে বেশি খবর তো আসছে দেখছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের !
  • একক | ২১ মে ২০১৬ ১০:০৮706371
  • গুন্ডাদের মধ্যে এলাকা দখলের লড়াই। ইন্কেপেবল গুন্ডা দের সরিয়ে কেপেবলরা আসছে। আরো বাড়বে।
  • dc | ২১ মে ২০১৬ ১০:৪৪706372
  • তিনোদের গোষ্ঠীদ্বন্দ তো সেই ২০১১ থেকে চলে আসছে, ওরা বোধায় ঐ করেই চাঙ্গা থাকে :d

    যাই হোক, আগামী ৫ বছর পবতে কি কি ডেভেলপমেন্ট হয় সেটাই দেখার। অর্থনীতি কোন দিকে যায় সেটাও দেখার। পবতে দুর্নীতি অনেক বেড়েছে, অন্যান্য রাজ্যের সমান হয়েছে, লোকজন দুর্নীতে পাত্তা দেয়নি সেগুলো তো ঠিক আছে। কিন্তু পবতে কর্মসংস্থান অন্য রাজ্যের থেকে অনেক কম। কাজেই একেবারে কোন ইনভেস্টমেন্ট ছাড়া পবর ইকনমি কিভাবে গ্রো করবে সেটা দেখি।
  • Arpan | ২১ মে ২০১৬ ১০:৫৩706374
  • বোঝো!

  • lcm | ২১ মে ২০১৬ ১০:৫৮706377
  • West Bengal GDP 2010-2011 : Rs. 47389 cr
    West Bengal GDP 2014-2015 : Rs. 78903 cr
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন