এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | ১৬ নভেম্বর ২০১৬ ১৯:১৪726152
  • কোনো অসুবিধে নেই। ট্যাক্স হল। গর্মেন্টের আয় হল। এবার এটা ব্যান্ক-এ যাবে। মালিয়ারা আবার লোন নেবে। আবার এনপিএ হবে। তারপর রাইট অফ।
  • সিকি | ১৬ নভেম্বর ২০১৬ ২০:১৪726153
  • "A Supreme Court hearing on the much debated economic reform saw endorsement for it from an unlikely quarter. Arguing that there are many ways in which people can withdraw money and pay their utility bills, Attorney General Mukul Rohatgi repeatedly referred to Paytm, which can be used to make payments. He said it can even be used to pay for a rickshaw ride. Senior advocate Kapil Sibal, who represented a batch of PILs against the demonetisation, reminded Rohatgi that Paytm is a private company backed by Chinese e-commerce major Alibaba, and promoting it may not reflect well on the government, a report said."

    http://www.financialexpress.com/india-news/demonetisation-of-rs-500-rs-1000-free-publicity-for-paytm-during-sc-hearing/446889/
  • Rit | ১৬ নভেম্বর ২০১৬ ২১:০০726154
  • আরব্য রজনী সিকি দা।
    আলি বাবা ও চল্লিশ চোর।
  • সিকি | ১৬ নভেম্বর ২০১৬ ২১:১২726155
  • একদম :)
  • Ranjan Roy | ১৭ নভেম্বর ২০১৬ ০০:০০726156
  • আমার আছে একটা ৫০০ তাতে আবার দুটো ফুটো। আর হাজার খানেক খুচরো।
    রোজ দক্ষিণ দিল্লির কালকাজি, অলকনন্দা ও সিআরপার্কে
    দু'রাউন্ড মেরে দেখি (প্রায় ২৩টি এটিএম ও ১৭টি ব্যাংক) কোথাও কোন চান্স পাই কি না!
    সবকটা এটিএম বন্ধ, টাকা নেই। ব্যাংকগুলোর সামনে বীভৎস লাইন।
    ফলে কার্ডে ডিম/মাংস/ তরকারি/ মুদিখানা/দুধ কেনা চালাচ্ছি। লন্ড্রীর মহিলা রোজ ইস্ত্রির জন্যে কাপড় চাইতে আসে। না করে দিই। করুণ মুখে চলে যায়। খুচরো নেই!
    এসবিআইয়ের অরুন্ধতী ম্যামের কথা মেনে (৮+ ১০)=১৮ তারিখে একটা ট্রাই মারব, সক্কালে! নইলে মাসের শেষে ২৯ তারিখে। ঃ((((
    দেখুন, মোদীজির সব ক্থা মেনে চলছি। একটু কষ্ট তো করতেই হবে!
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:৪১726158
  • রাজ্স্স্থানের বিজেপির বিধায়কের বক্তব্য শুনলেন?বোম ফাটিয়েছেন তো।
  • রোবু | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:৪৪726159
  • কালকেই শুনেছি। আদানি আম্বানির জানতো।
    কি আসে যায়।
    কাল ৩ লক্ষ টাকা ঘুষ দিয়েছে 2000 এর নোট দিয়ে। কোত্থেকে এলো?
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:১০726162
  • রাজ্যসভায় উত্তাল ক্যাওস চলছে। লোকে হুলিয়ে শ্লোগান দিচ্ছে, আর তার মাঝে বেঙ্কাইয়া নাইডু চোখ বিস্ফারিত করে দাঁত মুখ খিঁচিয়ে কী বলছে কিছুই বোঝা যাচ্ছে না, খালি শুনছি পাকিস্তানি টেররিস্ট, পাকিস্তানি টেররিজম, তালিবান টেররিজম।

    মানে বলতে চাইছে ডিমানিটাইজেশন করে পাকিস্তানি টেররিজমের ধজ্জি উড়িয়ে দিয়েছি, আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ করে কি পাকিস্তানি টেররিজমকে সাপোর্ট করছেন? পাকিস্তানি টেররিস্টদের হাত মজবুত করছেন? তালিবান টেররিজমকে ইনভাইট করছেন?

    এ মাল পাঁঠা না শুওরের বাচ্চা না খচ্চরের ডিম - কে জানে।
  • + | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:১৮726163
  • বিজেপি বিধায়কের কথা কোথায় পাওয়া যাচ্ছে?
  • de | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:২৮726164
  • পুরো সার্কাস চলচে ব্যাংকে। যেহেতু আপিসের মধ্যে ব্যাংক, লোকে আজকাল কামকাজ না করে ব্যাংকের সামনে দাঁড়িয়েই সময় কাটাচ্ছে - আপিসেরও ডেস্কে ডেস্কে একই আলোচনা - মোদীর গ্রেটত্ব - লোককে এটুকু তো সহ্য করতেই হবে! কি পরিমাণে ম্যান-আওয়ার নষ্ট হচ্চে বলে বোঝানো যাবে না। এই অপচয় সর্বত্রই বাঁশ হয়ে ফেরত আসবে আশা করি।

    আজ থেকে এখানে ব্যাংকে দশ টাকার কয়েনের প্যাকেটে করে হাজার টাকা দিচ্ছে কাউন্টার থেকে। এক্সচেঞ্জের লিমিট দুহাজার! তবে কৃষক পঁচিশ হাজার আর বিয়ের খরচের জন্য আড়াই লাখ তোলা যাবে। এবার চাষ করবেন কি বে' করবেন ভেবে দেখুন!
  • ট্রিডিঙ্গিপিডি | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৩০726165
  • আরে এই কথা (প্লাস নক্শাল ইত্যাদি) বলে তো সকালবেলা এক দেশভক্ত আমাকে গালি দিয়ে গেলো। চাড্ডিগুলো এখন আর কিছু না পেয়ে এইসব বলছে। সেই যে স্যামুয়েল জনসন বলেছিলেন না - Patriotism is the last refuge of a scoundrel - এদের প্রথম এবং একমাত্র যুক্তিই তাই।

    এখন মার্কামারা শিপিয়েমকে নক্শাল বল্লে রাগ হবে না কেন আপনারাই বলুন...
  • de | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৩৬726166
  • আচ্ছা, কৃষক আর পোটেনশিয়াল বে' করুয়ে চিনবে কেং কয়ে সে সম্বন্ধে কোন গাইডলাইন আছে?

    ব্যাংকের সব লোকগুলো কিছুদিন বাদে কাউন্সেলিংয়ের জন্য ছুটবে! মোদীর যাবতীয় সিদ্ধান্তের দায় এনাদের ঘাড়েই চাপছে কিনা! তবে ব্যাংকে কাজ করা লোকে খুব রেলাও নিচ্ছে কিন্তু! আমাদের এক প্রতিবেশী ব্যাংককর্মীর স্ত্রী অনেককে বলেছেন, মোদী এই পুরো সিদ্ধান্তটা ব্যাংককর্মীদের ওপর ভরসা করেই নিয়েছেন কিনা, তাই ব্যাংকের সমস্ত দায়িত্ব স্বামীটিকে নিতেই হচ্ছে, সংসারের ঝামেলা তাই সেই স্ত্রী মোদীর মুখ চেয়ে একাই সামলে নিচ্চেন!
  • de | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৩৯726170
  • লোকে ব্যাংককে আর বিশ্বাস করচে না - আমি ব্যাংকের সামনে দিয়ে চা খেতে গিয়ে দেখে এলাম, ব্যাংকের সামনে থেবড়ে বসে সব দশ টাকার কয়েনে হাজার টাকা গুনচে ঃ)
  • robu | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৩৯726169
  • *দেখে নে।
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৪৬726173
  • একদিকে রাজ্যসভা অন্যদিকে মমতা কেজরি। রাজধানী তো সরগরম।
  • de | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৫৫726174
  • না বলে পারলাম না - এই ইস্যুতে মমতার স্টেপগুলো এখনো অব্দি ঠিক লাগছে - শিবসেনাকে সঙ্গে নেওয়া ছাড়া - আর একজন নেতাকেও এমন ওপেনলি প্রতিবাদ করতে দেখিনি। মোদীর মতো গাঁটকে কাঁপাতে দিদিই পারফেক্ট!
  • b | ১৭ নভেম্বর ২০১৬ ১৫:৫৮726175
  • শ্রাদ্ধ অন্নপ্রাশন মনসাপূজো ইতুপূজো এগুলোর লিস্ট বেরোবে না?
  • Ekak | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:০৯726176
  • চিন্তা ভাবনার ফাঁকে ফাঁকে ঘরে আলু কিনে মজুত করুন। তিন গুন্ দাম হবে জানুয়ারির পর।
  • sch | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:১৩726177
  • মোদী মমতা কেজরীকে এক ঘরে পুরে দেওয়া হোক - যে অক্ষত বেড়িয়ে আসবে - সেই দেশের পরবরতী প্রধাণমন্ত্রী
  • একক | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:১৮726178
  • মোদী মোদীর গাঁড় সামলাক। শ্চ বরং ভুটানি কারেন্সি তে দু বোরা ভালো আলু তুলে রাখুন।
  • de | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:২০726179
  • ঘরে আলু কি করে মজুত করে? ঘর না হিমঘর?
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:২২726180
  • আমার অনেক আলু গাছ হয়েছে। কিন্তু গাছের আলু আমি মুগ্ধ হয়ে দেখেই যাই। খেতে পারিনা।

    তবে সিরিয়াসলি এই টাকার সমস্যায় শুনলাম আলুচাষে বিশাল ধাক্কা আসতে চলেছে। বীজ নষ্ট হয়ে যাবে শিগ্গিরি না পুতলে বা অম্নি কিছু শুনলাম।
  • একক | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:২৬726181
  • বীজ পচে যাৰ কেস শুরু হয়ে গেছে। জোন খাটার লোক পাওয়া যাচ্চেনা। জেনেই বলছি, সিরিয়াস ব্যাপার। আলু কিনে চট বিছিয়ে খাটের তলায় রেখে দিন সবাই।
  • robu | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:২৭726184
  • He seriously said this. SERIOUSLY. I have checked just now.
    The only question remains is, whether the soldiers dying in Siachen are among these 25000 or not.
  • robu | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:২৭726182
  • মোহনদাস পাই:
    Mohandas Pai ‏@TVMohandasPai 4h4 hours ago
    Mohandas Pai Retweeted Naveena Shetty
    25000 people die every day across India, every death is sad
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন