এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 183.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৫:০৩524653
  • ও হ্যাঁ, খবরের ডিসটর্শনগুলোকে ধরা ও সেটা নিয়ে মুখর হওয়া খুবই জরুরী কাজ। ফক্সের জন্য এরকম সাইট অনেক আছে, এই যেমন http://foxnewslies.net/?page_id=228। ফক্সের একটা পরিচিত বাইলাইনকে ভেঙিয়ে এদেশে বলে ফক্স ভিউয়ারস লিভ ইন "ফ্যাক্ট ফ্রী জোন"।

    আবাপ নিয়ে এরকম কিছু হলে মন্দ হয় না।
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৮:৩৫524655
  • খবরের এইটুকু অনবদ্যঃ
    "মাওবাদীদের দাবির সঙ্গে তৃনমূলের দাবির তো মিল আছে। তবে কিষেণজির লাইন সঠিক ছিল সিপিএমকে হঠানো পর্যন্ত। তার পরে কিষেনজির লাইনের প্রয়োজন নেই। এখন মমতা লাইন ঠিক।"

    কাকবাবুর ম্যাও ম্যাও করে আওয়াজ দেওয়ার সঙ্গে দুবছর আগের গুরুর আলুচনায় কত পন্ডিত তিনো-মাওয়ের যোগাযোগ অস্বীকার করে "পোমান" চাইতেন-তেনারা যদি এটুটু বাণী দেন তো বেশ হয়!!
  • Ishan | 60.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৮:৩৯524656
  • সেকি, এই খবরটা বড়ো ক্যাপিটাল চালিত খবরের কাগজের অ্যাজেন্ডার অংশ নয়? নাকি খবর ততক্ষণই ঠিক আছে, যতক্ষণ তা আমার পক্ষে "ম্যাও" বলছে? :)
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৮:৪৫524657
  • এইতো তিনোর মুখরক্ষা করার জন্য ঢাল বেরিয়ে এসেছে!
  • Ishan | 60.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৮:৪৬524658
  • আর যা বুঝছি, কামদুনির ঘটনাটার বিরুদ্ধে মহামিছিলটা কিভাবে অর্গানাইজ করা হয়েছিল, এ নিয়ে লোকজন হয় জানেন না, কিংবা জেনেও বিষয়টাকে বিকৃত করছেন। ওই মিছিলের আগে ও পরে ওই একই মিছিলে হাঁটা লোকজন ছোটো ছোটো স্কেলে আলাদা করে নানা জায়গায় প্রতিবাদ সভা, মিছিল আয়োজন করছিলেন। নানা ইস্যুতে এক জায়গায় হওয়া যাচ্ছিলনা। অনেক চেষ্টার পর একত্রিত একটা মিছিল করা গেছে। তার মধ্যেও খুচরো টানাপোড়েন ছিল। স্লোগান দেওয়া যাবে, নাকি যাবেনা, মঞ্চ হিসেবে দুটো ম্যাটাডোর এসে হাজির হয়েছিল দুই পক্ষের, ইত্যাদি নানা সংকীর্ণতার মধ্যেও জিনিসটা এক করে দাঁড় করানো গেছে। এই পুরো প্রক্রিয়াটায় কোনো সংবাদমাধ্যম কোথাও ছিলনা। সিদ্ধান্তের পর তারা কভারেজ দিয়েছে। সে ভালই করেছে।
  • pi | 118.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৮:৫১524659
  • ঐ মিছিলে যে শেষমেশ নানা রাজোনৈতিক ব্যানার ও স্লোগান দেওয়া হয়েছিল, সে কথাও কাগজে রিপোর্টেড হয়েছিল।
  • Ishan | 60.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৮:৫২524660
  • হ্যাঁ, আমাকে তৃণমূল বানিয়ে আপনি নিজের ফ্রাস্ট্রেশন প্রকাশ করুন, আমার নিজের অবস্থান বিষয়ে আর নতুন করে কিছু পরিষ্কার করার নেই। :)
  • Hungarian Horntail | 131.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৯:৪৫524662
  • প্রশ্নটা কে কীভাবে অর্গানাইজ করেছিলো তাই নিয়ে কী উঠেছিলো? আমার একটাই পয়েন্ট - ২১শে জুন বা ২০শে জুনের মিছিল/সভা এবং একই ইস্যুতে মহিলা সংগঠনের পথ অবরোধ (সম্ভবত ১৯শে জুন) নিয়ে আবাপ-র পয়েন্ট অফ ভিউ নিয়ে। পথ অবরোধে জনসাধারণের ভোগান্তি নিয়েই আবাপ সরব ছিলো, অ্যাজ ইফ বাকিগুলোতে ভোগান্তি হয়নি/হয়না। কিন্তু যতক্ষণ কোন রাজনৈতিক সংগঠন ঘোষিতভাবে নেই, ততক্ষণ আবাপ-র সেইটা নিয়ে চিন্তা বা দুশ্চিন্তা নেই। ঈশান কী দুটো রিপোর্টিং আদৌ পড়েছে?
  • Hungarian Horntail | 131.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৯:৫২524664
  • ওই কদিনে যতটুকু বুঝেছি -

    টাইম্‌স গ্রুপের স্ট্যান্ড হল সব মিছিল টিছিল প্রতিবাদ সভা ইঃ সবই জনসাধারণের ভোগান্তির কারণ, ওসব করে কোনো লাভ হয় না। ইনিয়ে বিনিয়ে এই সময়-এ আর বেশ পরিষ্কার করে রেডিও মির্চিতে এই ক্যাম্পেনটা করেছে।

    আবাপ-র স্ট্যান্ড হল যতক্ষণ রাজনৈতিক ব্যানারের বাইরে কিছু হচ্ছে, ততক্ষণ সেটা জনজাগরণ। রাজনৈতিক ব্যানারে হলেই...

    এবং মোটামুটি আরো যা বুঝেছি, শিবিল সোসাইটি এইটা খায়ও। আবাপ-র ওই "না-কে না বলা" ক্যাম্পেনে তুমুল সাপোট পড়েছিলো। সেটাতে মোটামুটি ব্ল্যাঙ্কেট স্ট্যান্ড হল "চলছে না" বলা যাবে না। এইটাতে আমার আপত্তি আছে।
  • Ishan | 60.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ০৯:৫২524663
  • আবাপ বা এই সময়ের নিজস্ব স্ট্যান্ড আছে, থাকাটাই স্বাভাবিক। সে নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যতক্ষণ না মিছিলের অ্যাজেন্ডা কোনো সংবাদপত্র নির্ধারিত করে দিচ্ছে, বা নিয়ন্ত্রণ করছে, এরকম কথা বলা হয়। এখানে কিছু লেখা পড়ে সেরকমই মনে হয়েছিল।
  • ম্যামি | 69.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ১২:৩৫524665
  • কামদুনি নিয়ে কন্সট্রাকটিভ কাজ কে কী করল? সাক্ষী তো অনেকই ছিল। প্রত্যক্ষদর্শী না থাকলে কোর্টে অসুবিধা। কিন্তু সাধারণভাবে জানা যায়, জানানোও যায়। আমরা সবাই অন্ধকারে কেন? আনসার আলি বিষয়েই বা গুরুতে কতটুকু লেখা হল। গ্যাংরেপ আইনে রেপ কাজটি যদি একজন করলেও সকলকেই দোষী বলে ধরা হয়।
  • ম্যামি | 69.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ১২:৫৫524666
  • খবরের কাগজ নিয়ে অনেক আলোচনা হল। সাংবাদিকরা প্রফেশনাল লোক হিসেবে চাকরি বদলাতে পারেন। সুযোগ পেলে নিজের মতামত লিখবেন। মতামত তাঁরা পাল্টাতেও পারেন। বার বার বদল করলে নিন্দে হয়, পার্ট অফ দি গেইম।

    এবারে আরেকবার দেখে নিই কাগজের রিপোর্ট অনুযায়ী লাইব্রেরি নিয়ে কোর্ট এ পর্যন্ত কী বলেছে।

    Passing the order on a PIL in this regard, the court ruled that the most-circulated newspapers in West Bengal, which include The Telegraph and Anand Bazar Patrika, must be made available to readers. It also said that if the government fails to take the step within two weeks, then the court would be compelled to take necessary action.

    লাইব্রেরিতে আনন্দবাজার ও টেলিগ্রাফ রাখতেই হবে, রাজ্য সরকারকে দিয়ে বলিয়ে নেওয়া এত সহজও হবে না। কোর্ট নিজে এরম নোটিস জারি করুক না! দেখি কী করে করে।
  • ম্যামি | 69.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ১৩:২৪524667
  • CID -- Ansar was not at the site when the crime was committed.

    Ansar's brother -- I knew my brother was innocent. The villagers in Kamduni tried to frame him.

    Villagers -- We repeatedly told police that the heinous act was done by Ansar and his men.

    Tumpa and Mausumi -- If Ansar and his men get out of jail, we don’t know what we will have to face. We will have to commit suicide before the beasts touch us.
  • কল্লোল | 125.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২০:১১524668
  • আসলে ঘটনাস্থলে কেউই ছিলো না। মেয়েটি নিজেই নিজেকে ধর্ষণ করে ও নিজেই নিজেকে চিরে ফেলে।
    ব্যস।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২০:২০524669
  • শিবু,
    আমার বক্তব্যটা আপনি একদম ঠিক বুঝেছেন।
    যেমন আপনার একটি স্পেসিফিক প্রশ্নের উত্তরে অনেক আগে এই পাতাতেই লিখেছিলাম-- এখন বলছি ----যে আসে আসুক দেখে নেব, কিন্তু এই সরকার যাক।

    আর আমার স্পেসিফিক প্রশ্ন ছিল যে আবাপ ও এই সময়ে কিছু পরস্পরবিরোধী বক্তব্য ছেপেছে--আসল ফ্যাক্টটি কি? কেউ জানেন কি?
    সেটা এড়িয়ে গিয়ে সবাই পড়ল সুমন চট্টোকে কে কি মনে করে? কার ওকে কি বলায় আপত্তি আছে কি না?
    আমরা যদি ব্ল্যাংকেট ধরে নিই যে অমুক পত্রিকার সম্পাদক যখন সুমন চট্টো তখন সে তো বিকৃত নিউজ দেবেই। তার আর সত্যাসত্য কি?
    তাহলে কিন্তু নিজেদের সুবিধেমত যখনতখন ei samay e-paper বা আবাপ কোট করা অর্থহীন হয়ে যায়।
    আর যেহেতু এই দুটোই এখন সবচেয়ে বেশি সার্কুলেটেড বাংলা দৈনিক( এবং ওদের ঘরের কেচ্ছা ফিলিমস্টারদের মত, আমরা অনেকেই নানা যোগাযোগে জানি ), কাজেই আসুন, ওদের সম্পাদকদের চরিত্রচিত্রণ ছেড়ে আমরা খবরগুলোর সত্যিমিথ্যে যাচাই করি।
    ১) মহামিছিলে সৌমিত্র হেঁটেছিলেন বলে আবাপ ও ২৪ ঘন্টা বলেছে, এই সময় বলছে আসেন নি, মেসেজ দিয়েছিলেন।-- কোনটা সত্যি?
    ( আবার বলছি, এই বয়সে শরীরের ওই অবস্থায় সৌমিত্র যদি নাও হেঁটে থাকেন তাতে কিছু এসে যায় না। ওনার নীতিগত সমর্থনের মূল্য কম নয়)।ফুটেজে অশোক মিত্রকে চিনতে পারলাম।
    ২) সঞ্জয় ডালমিয়াকে মূলায়ম তৃতীয়ফ্রন্টের জন্যে দৌত্য কার্যে আলিমুদ্দিনে পাঠিয়েছিলেন না পাঠান নি?
    ৩) সপা প্রয়াত কমরেড জ্যোতিবসুর শতবার্ষিকী পালন করার প্রোগ্রাম নিয়েছিল ? না নেয় নি?

    এই পরস্পরবিরোধী খবরের মধ্যে আসল ঘটনা কী কেউ জানেন? কারণ এই সম্ভাবনার ওপর আগামী দিনে অনেক কিছু নির্ভর করছে।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২০:৩২524670
  • কেসি,
    ধরুন আজ আপনি ৩৬গড়ে বা এম পি বা কর্ণাটকে আছেন। যেখানে প্রধান দল বলতে মাত্র দুটি বা তিনটি।। কংগ্রেস/বিজেপি/ বা ওদের কোন অসন্তুষ্ট স্প্লিন্টার গ্রুপ। বসপার অস্তিত্ব এখন এই রাজ্যগুলোতে কমে গিয়ে নামমাত্র। বামদলগুলোর কথা কহতব্য নয়।
    তা ওই পরিস্থিতিতে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যদি কোন দলের পার্টি-প্রোগ্রাম ও কার্যশৈলী আপনার পছন্দ না হয় তাহলেও জোর করে কোন দলের সাপোর্টার হতেই হবে? নইলে গাছেরও খাব, তলারও কুড়োব?
    এই অভিধাটি তাদের জন্যে সুপ্রযুক্ত যারা শুধু শাসকদলকে সমর্থন করে। আজ লাল( ক্ষমতায় যদ্দিন আছে) কাল সবুজ(যখন ক্ষমতায় আছে)। এটা তো ইস্যুভিত্তিক সমর্থন নয়, ক্ষমতাভিত্তিক।
    কিন্তু যারা ইস্যুভিত্তিক ক্ষমতাসীন দলের বিরোধিতা করে( লাল সবুজ যেই ক্ষমতায় থাকুক) বা একই ভাবে বিরোধীদের সমর্থন করে তারা কীইবা খাবে আর কী কুড়োবে?
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২০:৩৪524671
  • আজকাল সবাই বলেন যে এখন মিডিয়ার এত রমরমার কারণে সঠিক খবর খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায় যা নাকি বাম আমলে হত না বলে অনেক খবর পাওয়াই যায়নি। এখন তো দেখছি যে একটা মিছিলে সৌমিত্র হেঁটেছিলেন না হাঁটেননি-তাও খোদ কলকাতা শহরে-এইরকম একটা আপাতঃ নির্বিষ খবরটাও ঠিকমত পাওয়া যাচ্ছে না!!
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২০:৪১524673
  • সত্যি পিটি, অনেক খবরই এখনো পাওয়া যায় না।
    এই দেখুন না, সুটিয়ায় প্রতিবাদী মঞ্চের নেতাদের নিয়ে তিনোদের আক্রমণ ও এফ আই আর নিয়ে আপনি কাল নোনাডাঙা তুলে কিছু ইঙ্গিত করেছিলেন।
    আজ দেখছি যে ননীগোপালবাবুকে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের খোলা অভিযোগ উনি আবার সিপিআই(এম-এল)। তায় উনি জানাচ্ছেন যে ২০০৩ এ সিপিএম আর দুবছর আগে তিনোরা ওর ওপর হামলা করেছিল, অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছেন।
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২১:২৩524674
  • গতকাল কিছু লিখিনি। পরশু দিন এইটা লিখেছিলামঃ

    Date:06 Jul 2013 -- 09:02 PM
    নিহত বরুণ বিশ্বাসের বাবা আর প্রতিবাদী মঞ্চের আরও চার জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় (তিনো)পঞ্চায়েত প্রধান।

    কারা যেন নোনাডাঙায় বিপ্লবীদের "যাতায়াত"-এর কথা বলছিলেন?
    -------------------------

    নোনাডাঙার উল্লেখ এসেছে আরও অনেক আগের একটা প্রসঙ্গের ল্যাজ ধরে। আসল কথাটা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে নোনাডাঙার সেই বিপ্লবীরা সুটিয়াতে অনুপস্থিত কেন? মাছের অংশ যেমন গোটা মাছ নয়, বিপ্লবও বোধহয় খন্ড খন্ড করে করা যায় না - তার জন্য বোধহয় একটা কন্টিনিউয়াস এফোর্ট লাগে। বিপ্লবী বলতে আমি APDR কে বোঝাই নি- আমার কাছে তাঁরা আসল লড়াইয়ের ক্ষেত্রে এখন অন্ততঃ কোন কাজের নয়। আর ননীগোপাল বাবু মাওবাদী কিনা আমি জানিনা-তবে জ্যোতিপ্রিয় মল্লিক খুব ভালভাবে জানেন যে মানবাধিকার সংগঠনগুলোর কোন নিরপেক্ষ বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই। এরা ভোটের আগে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে তিনোদের হাতে ব্যবহৃত হয়েছিল। এখন তিনোরা এদের ছুঁড়ে ফেলে দেবে যেমনটি করেছে অসীম চাটুজ্জে, পুততুন্ডু বা এসিউসি-র নেতাদের!! বেশীরভাগ মানুষ সেটা নজর করেও দেখবেও না। অপরিপক্ক ও বালখিল্য তাত্বিকতার চর্চা করলে এই ঘটনা ঘটাই স্বাভাবিক।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২১:৩৭524675
  • ননীগোপালবাবুকে মাওবাদী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আমি নই। আমি যা বলেছি সেটা ননীগোপাল বাবুর স্টেটমেন্ট, চ্যানেলে ও পত্রিকায় প্রকাশিত।
    আর অপরিপক্ব ও বালখিল্য তাত্ত্বিকতার সংজ্ঞা আপনি ঠিক করেছেন? সিপিআই(এম-এল) ও মাওবাদীদের এক করে নিয়ে? এপিডিআর বিপ্লবী নয় সার্টিফিকেট দিয়ে? যদিও এপিডিআর খুব স্পষ্ট যে ওদের সংগঠনের লক্ষ্য ও প্রকৃতি কোনটাই বৈপ্লবিক নয়। ওরা যা ক্লেম করছে না সেটা ওদের ধরে নিয়ে গাল দিয়ে কী হবে?
    পরিপক্ক তাত্ত্বিকতা?

    আর যারা বিপ্লব করবে বা করছে তারা আপনাকে জানিয়ে যাবে এই অহংকার কেন? বরং আপনিই বলুন না সুটিয়া গনধর্ষণ কান্ডে আমাদের কী করা উচিত।
    বিপ্লব-টিপ্লব নয়। ওটা না আপনার এজেন্ডা, না আমার।
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২১:৫১524676
  • "এপিডিআর খুব স্পষ্ট যে ওদের সংগঠনের লক্ষ্য ও প্রকৃতি কোনটাই বৈপ্লবিক নয়"-ঠিক ঠিক সেটাই তো হওয়া উচিৎ ছিল। কিন্তু ভোটের আগে যে APDR-এর সঙ্গে মাখামাখি করা লোকেদের সরাসারি পরিবর্তনের বিপ্লবে সামিল হতে দেখলাম যে!! কেউ কেউ আবার তিনোদের সঙ্গে সরকার্মিটিন-ও করে এল। সেগুলো অবিশ্যি "ব্যক্তিগত" ভাবে নাকি করা যায় এমনও শুনলাম।

    আমি অবিশ্যি সেইসব বিপ্লবীদের অপরিপক্কতা নিয়ে কথা বলেছি যারা সিঙ্গুরে মমতার সঙ্গে "কৃষি-জমি বাঁচাও আন্দোলনের" সঙ্গে নিজেদের একাত্ম করেছিল-তারপরে শুনছি তারা নাকি শ্বশুড় বাড়িতে এখন হেঁশেল সামলাচ্ছে। ওদিকে সিঙ্গুরের জমি জোর করে কিনে নিচ্ছে জমি-হাঙরেরা কিন্তু এখন আর তাদের দেখা নাই রে, তাদের দেখা নাই........
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২১:৫২524677
  • "সঙ্গে মিটিনও"
  • | 60.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২১:৫৬524678
  • পিটি, আপনার ভাবনার রূপরেখাটা জানতে খুব আগ্রহী। মানে কি করা উচিত, কিভাবে উচিত-এই আর কি।
    দেখাই যাচ্ছে, সব কিরকম ভুলভাল হয়ে গেছে। কিরকম করে সবকিছু নতুন করে শুরু করা যায়-এই নিয়ে আপনার মতামত টা কি?
  • pi | 118.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২২:১০524680
  • pi | 118.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২২:১০524679
  • কথা হয়ে গেছে এনিয়ে, তবু লেখাটা এখানে থাক। এপিঠ আর ওপিঠ।

  • ফ্ল্যাশ গর্ডন | 233.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২২:১১524681
  • পঃবঃ য় ভারতবর্ষে নাকি গোটা বিশ্বে। আমি অবশ্য ইন্টারগ্যালাকটিক সমস্যা না হলে মাথা ঘামাইনে।
  • pi | 118.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২২:১৬524682
  • ' তাঁদের চোখের সামনে সব শাসকের চেহারা উলঙ্গ হয়ে গিয়েছে৷ প্রতিবাদ মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার বলেন, 'এ রকমটাই তো হওয়ার কথা ছিল৷ সিপিএমের রাজত্বে ২০০৩-এ ঠাকুরনগর স্টেশনে দুষ্কৃতীরা আমার উপরে বোমা-গুলি নিয়ে চড়াও হয়েছিল৷ তৃণমূলের রাজত্বে ২০১১-তে সুটিয়া বাজারে গুলি খেয়েছি৷ দু' বারই অল্পের জন্য বেঁচে গিয়েছি৷ আসলে বুঝে গিয়েছি, সব শাসকই দুষ্কৃতীদের আপনজন৷''

    সার কথা।
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২২:২১524685
  • তালে তো মিটেই গেল সব সমস্যা। ননীগোপাল বাবুর মত মানুষেরা তাহলে এবার নৈরাজ্যবাদের শবসাধনা করুন!!
  • ফ্ল্যাশ গর্ডন | 233.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২২:৪৭524686
  • সি পি এমের আমলে দুষ্কৃতী ছিলনা এমন দাবী কেউ করেছে বুঝি? কোথা সেই নরাধম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন