এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২৩:১৩524687
  • পিটির কাছে সব কোশ্চেনের মেড ইজি উত্তর আছে। এমন কি সুটিয়ার এত বছর ধরে প্রতিবাদী মঞ্চের নেতৃত্বে থাকা ননীগোপাল বাউর কি করা উচিত তাও!
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২৩:১৬524688
  • আর সুটিয়ায় প্রতিবাদী মঞ্চ চালানো মানে শবসাধনা! এর চেয়ে ভাল গালি বোধ্হয় তিনোরাও দিতে পারতো না!
  • PT | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২৩:৩৮524689
  • শুধু শবসাধনা বলিনি-"নৈরাজ্যবাদের শবসাধনা" বলেছি। দুটোর মধ্যে আসমান-জমিন ফারাক। ননীগোপাল বাবুর কাছে "সব শাসকই দুষ্কৃতীদের আপনজন৷"- APDR-এর মানুষজনের কাছে এর চাইতে পরিপক্কতা আশা করিনা - আর গত চার বছর ধরে সুজাতর মুখে এই তত্ব শুনে শুনে হেদিয়ে গিয়েছি। তাঁর কাছে তাই নৈরাজ্যবাদের শবসাধনা ছড়া আর কিই বা আশা করতে পারি?

    ননীগোপাল বাউর কি করবেন তা নিয়ে আমার মাথাব্যাথা নেই-এমনকি APDR নিয়েও নয়। আমি কেন পব-র কারওরই বোধহয় APDR নিয়ে মাথাব্যাথা আছে বলে মনে হয়না।

    আমার ধারণা বরুণ বিশ্বাস এই জাতীয় নিরাশাবাদী ছিলেন না। আর APDR-এর ভরসায় বরুণ রাস্তায় নামেননি-ভরসা থাকলে আলাদা করে প্রতিবাদী মঞ্চ প্রতিষ্ঠা করতেন না।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২৩:৪২524690
  • কেয়াবাৎ! কেয়াবাৎ!
    তা বরুণ বিশ্বাসরা নিজেদের মঞ্চে অমন নৈরাজ্যবাদী শবসাধককে নিয়ে ছিলেন কেন? নেতৃত্বে রেখেছিলেন কেন? এটাও বলুন।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৩ ২৩:৪৬524691
  • না না! আমারই ভুল।
    অবশ্যই বরুণ বিশ্বাস সব শাসককে গুন্ডামির প্রশ্রয় দেয়া মনে করতেন না। তাই উনি প্রতিবাদী মঞ্চ বাম রাজত্ব কালে বানানোর দরকার মনে করেন নি। তিনোরাজে বানিয়ে ছিলেন। আমারই ভুল!
  • Sibu | 84.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ০৫:১৯524692
  • ২০০৩ সালেই তৃণমূল বরুণবাবুকে গ্রেফতারের দাবী করেছিল? টাইপো বা মিথ্যে রিপোর্টিং যদি না হয়তো এটা একটা খেয়াল করার মত ব্যাপার। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা বুদ্ধের প্রশাসনিক অপদার্থতার একটা উদাহরণ।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=4962&boxid=34313828
  • Sibu | 84.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ০৫:৩৯524693
  • http://www.ipgmer.gov.in/departments/Neurosurgery.pdf তে এক SP Gorai কে দেখছি, ফুল প্রফেসর। ইনিই কি সেই বাঙুরের গড়াই?
  • Sibu | 84.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ০৫:৪০524694
  • মাই ব্যাড। প্রশ্ন ছিল, ইনিই কি সেই বাঙুরের বিখ্যাত গড়াই, এখনো টিকে আছেন?
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ০৬:৫৪524696
  • এই তালেগোলে কেন জানিনা বরুণ বিশ্বাসের চাইতে ননীগোপাল বাউর বেশী পাবলিসিটি পেয়ে গেলেন। তবে যা দিন কাল পড়েছে আর "সব শাসকই দুষ্কৃতীদের আপনজন৷" হওয়ার জন্য দুই রাজত্বের মধ্যে ২০০৩-এ "বোমা-গুলি নিয়ে চড়াও" হওয়া আর ২০১১-তে "গুলি" খাওয়া দিয়ে ফারাক খুঁজতে হবে। যেমন মিরাতুন নাহার বললেন যে বাম আমলে বরুণ তো অন্ততঃ বেঁচে ছিল।
  • Hungarian Horntail | 131.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ০৯:৪৬524697
  • (গত মাসখানেকে খবরের কাগজের হেডলাইনে চোখ বোলানো ছাড়া বিশেষ কিছু পড়িনি বলে মিস করে থাকতে পারি, তাই জিগ্গেস করছি)

    সঞ্জয় ডালমিয়া সংক্রান্ত খবরটাতে সিপিএম অফিশিয়ালি কিছু বলেছে যে ভদ্রলোক জোট নিয়ে আলোচনা করতেই আলিমুদ্দিনে গেছিলেন? "জোট নিয়েই আলোচনা করতে গেছিলেন" এইটা কোত্থেকে এলো? এই প্রশ্নটা আমার বহুদিনের - অফিশিয়ালি প্রেস স্টেটমেন্ট না দিলে প্রেস খবরটা পায় কোত্থেকে? "রাজনৈতিক মহল মনে করছে" - এই রাজনৈতিক মহল মানে কে বা কারা?

    বাংলা ট্যাবলয়েডের স্পেকুলেটিভ মশলা নিয়ে বেশি চিন্তা না করে রঞ্জনদা মুজতবা পড়লে সময় অনেক ভালো কাটবে। আর নইলে যদি এখনো হ্যারি পটার না পড়ে থাকেন, পাঠিয়ে দিতে পারি। এই লাস্ট প্রোপোজালটা সিরিয়াসলি বল্লাম কিন্তু।
  • bb | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ০৯:৫৪524698
  • অরিজিৎকে ক।
    বরুণ বিশ্বাস এক প্রতিবাদী চরিত্র, তাকে অন্ততঃ সিপিএম, তৃণমূল দিয়ে মাপতে যাবেন না।
    বাকি এপিডি আর, চৈত্রী, প্রতিবাদ ইত্যাদি মাও ঘেঁষা, ঘোলা জলে মাছ ধরা লোকেদের প্রতিবাদ নিয়ে মাথা না ঘামানই ভাল। সৌমিত্র হাঁটুন না হাঁটুন তাতে নিশ্চয় শংখ ঘোষের নেতৃত্বে যে মিছিল হয়ে ছিল তার উদ্দেশ্য ভুল হয়ে যায় না?
    রঞ্জনদা কি পিটিদার সঙ্গে মিনিময় করার জন্যই এই সব বিষয় তুলে আনছেন?
  • cm | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:০১524699
  • বাদলা দিনে মিনিময় ছাড়া নির্বাক তেলেভাজা কেমন লাগে।
  • ppn | 126.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:০৪524700
  • রাজনৈতিক মহল আর ওয়াকিবহাল মহল - এই দুটো মহল তো শুধু আবাপকেই বাণী দেন। মনে হয় আবাপর পে-রোলে নামও আছে।

    যেমনঃ "পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এখনও আত্মবিশ্বাসী৷ ওয়াকিবহাল মহল মনে করছে, বুধবার যখন কমিশন এই হিসেব দাখিল করবে তখন আদালত আরও এক দফা ভোট বাড়ানোর নির্দেশ দিতে পারে৷"

    অথবা

    "ওয়াকিবহাল মহল আবার সেরেনার এই মন্তব্যের ভেতর এক ত্রিকোণ প্রেমের গন্ধও পাচ্ছে। যে ত্রিকোণ প্রেমের এক দিকে সেরেনা-শারাপোভা। অন্য দিকে দিমিত্রভ। টেনিসমহলে কান পাতলে শোনা যাচ্ছে, দিমিত্রভ একটা সময় সেরেনার বর্তমান ফরাসি কোচ-কাম-প্রেমিক প্যাট্রিক মৌরাতগ্লৌ-এর কাছে ট্রেনিং করতেন।"

    ঃ)
  • kc | 204.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:০৪524701
  • রঞ্জনদাকে আমারও ওই অরিজিতের কথাগুলোই বলবার ছিল। অনেক হল দাদা, বাংলা কাগজের আকচা`আকচি নাপড়ে আবার অজ্জিনাল পড়েন। আর আমাকে বলা আপনার কথার উত্তরে বিশাল বড় এক সাহেবের কথা কপচিয়ে যাই,

    "অ্যাবসেন্স অব প্রেজুডিসেস ইজ ডিউ নট টু পলিট্ক্যাল কনসেনসাস বাট টু পলিটিক্যাল বারবারিজম, সোসাল ফর্মলেসনেস, প্রিমিটিভনেস অ্যান্ড ল্যাক অব ক্যারেকটার। নান অব দিজ ফিচারস ক্যান ইন এনি ওয়ে ক্রিয়েট এ রিলায়েবল বেসিস ফর এ কনসিসটেন্ট, অ্যাকটিভ প্রোলেটারিয়ান পলিসি।"

    ইন্টারেস্টিং লাগলে মেল ঠিকানা বলবেন, বইটা আপনাকে পাঠিয়ে দেব খন।
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:১১524702
  • না, না, সকলেরই নিজস্ব "রাজনৈতিক মহল আর ওয়াকিবহাল মহল" আছে। মাঝে মাঝে চ্যানেল টেন বা নিউজ টাইম শুনলে টের পাবেন তাদেরও আছে। আসলি নিউসের বদলে চ্যানেলের রাজনৈতিক ভিউস প্রচারের জন্য এ এক জবরদস্ত হাতিয়ার।
  • ppn | 126.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:১৮524703
  • কিন্তু এই ঘটনাটাতে, সিপিয়েম আপিশিয়াল প্রেস স্টেটমেন্ট দেয়নি বটে, তবে অরণ্যদেব তো ওই সাক্ষাতের পরেই বাণী দিয়েছিলেন দেখছি।

    "যদিও বৈঠকের পরে গৌতমবাবু বলেছেন, “মুলায়ম আমাদের স্বাভাবিক মিত্র। আগামী দিনে গুরুত্বপূর্ণ সাথী হিসাবেই তাঁকে পাশে পাব বলে বিবেচনা করছি, এ কথা ওঁদের নেতাকে আমরা বলেছি।”"

    http://www.anandabazar.com/archive/1130701/1desh4.html

    ধরে নিচ্ছি এটা উনি বলেছিলেন। বানিয়ে লিখে থাকলে অবশ্য অন্য কথা।
  • ppn | 126.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:১৯524704
  • আরে তা সবারই আছে। কিন্তু ওই দুটো টার্ম আবাপ একচেটিয়া করে ফেলেছে।
  • Hungarian Horntail | 131.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:২২524705
  • আর এর ঠিক আগের লাইনটা - "আলিমুদ্দিন ছাড়ার সময় ডালমিয়া অবশ্য বলেন, “রাজনীতির চর্চা করতে আসিনি। চা খেয়ে গেলাম!”"

    চা খেতে খেতে দু চারটে কথা হল - তার মধ্যে নয়নতারার পাতা বেটে খেলে সুগার কমে কিনা তাও যেমন ছিলো, তেমনি জোট হলে কেমন হয় তাও ছিলো। তা যদি হয়েই থাকে, সেটা কী জোট সংক্রান্ত অফিশিয়াল স্ট্যান্ড?

    আম্মো স্পেকুলেশন করছি।

    ;-)
  • bb | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১০:২৭524707
  • চা খেতে হলে ভ্দ্র(?)লোক হঠাৎ আলিমুদ্দিন কেন গেলেন বা বুদ্ধবাবুর সঙ্গে খেলেন এইগুলি সংগত প্রশ্ন, কারণ আলিমুদ্দিনের চা আর খোসগল্পের জন্য বুদ্ধবাবু -এই সম্বন্ধে ওয়াকিবহল মহলে তেমন সুনাম নেই।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:০৯524708
  • বিবি, হাঙ্গারিয়ান হটমেইল,কেসি,

    দেখছি আপনারাই আমার প্রতি প্রেজুডিস্ড হয়ে আমার যা কথা তার উল্টো মানে করেছেন।
    যে কথা হাঙ্গারিয়ান এখন বললেন সেই কথাটাই আমি এ বিষয়ে আমার প্রথম মেল থেকে বলছি--
    ১) যে এই পরস্পর বিরোধী বক্তব্যের উৎস কি? কেউ জানেন কি না? কেন সপা কে দিল্লিতে প্রেস কনফারেন্স করে বলতে হল যে ওরা আলিমুদ্দিনে কোন দূত পাঠায় নি। ডালমিয়া আজ সপার কেউ নন। দরকার হলে ওরা কারাতের সঙ্গে কথা বলবে, কোলকাতায় আলিমুদ্দিনের সঙ্গে নয়! এবং জ্যোতি বসুর শতবার্ষিকী উদ্‌যাপন নিয়ে
    -- সমাজবাদী পার্টির এই বক্তব্য আমার অত্যন্ত অপমানজনক মনে হওয়ায় আমি আপনাদের কাছে জানতে চাইলাম যে কেউ এগুলোর কোন বেসিস আছে কি না জানেন কি?
    তো সেই নিয়ে কিছু না বলে অরিজিৎ বললেন--- ভুলে গেছেন, সুমন ওটার সম্পাদক। ব্যস, হয়েই গেল? অথচ দরকার মত সেই সুমনের এই সময় থেকে আপনারা কোট করতে ছাড়েন না। তখন ভুলে যান যে সম্পাদক কে, আর "অরিজিনাল" কোনটা!
    এখন তিনদিন পরে অরিজিৎ প্রায় হুবহু আমার প্রশ্নটাই তুলে ধরল, তখন আপনারা আমাকে বোঝাতে এলেন যে এইটাই ঠিক স্ট্যান্ড, চমৎকার। আর একবার আমার প্রথম ও গতকালের বক্তব্য দেখুন যাতে ফ্যাক্ট ভেরিফাই করার কথা বলা হয়েছে।

    ২) স্পষ্ট ডিসক্লেমার দিয়েছি যে সৌমিত্র শরীরের এই অবস্থায় মিছিলে এসেছেন কি আসেন নি এহ বাহ্য, উনি স্টেটমেন্ট দিয়ে নৈতিক সমর্থন দিয়েছেন তার অনেক মূল্য। কিন্তু কেন কিসের বেসিসে দুটো পত্রিকা ও একটি চ্যানেল কন্ট্রাডিক্টরি নিউজ দিল?
    অথচ, আপনারা না পড়েই ধরেই নিয়েছেন আমি কি বলেছি। উল্টে আমাকে বোঝাচ্ছেন যে সৌমিত্র না হাঁটলেও কিছু হয় না। যে কথাটা আমি প্রথমেই বলেছি।
    বারবার বলেছি, যে আমার এই কথাগুলোর উদ্দেশ্য বহুল প্রচরিত খবরগুলোর ভেরিফিকেশনের একটা বেসিস তৈরি করা।
    একমাত্র শিবু তাতে সায় দিয়েছেন এবং বলেছেন করলে মন্দ হয় না।

    ৩) কেসি,
    আমার আইডিঃ [email protected]। যদি লেখাটি পাঠিয়ে দেন খুশি হব, কৃতজ্ঞ থাকবো।
    আমার সঙ্গে রাজনৈতিক মতবিরোধ বা তক্কাতক্কি কখনই ব্যক্তিগত মনোমালিন্যে যাবে না।
    কিন্তু একটা কথা বলি--- আপনি আমার কথা বুঝতে পারেন নি, শিবু বুঝেছেন। বিখ্যাত লোকের ওই কোটেশনটি আদৌ আমার বক্তব্যের জন্যে প্রাসংগিক নয়।
    কারণ, আমি আদৌ" অ্যাবসেন্স অফ প্রেজুডিস" আমার অভীষ্ট বলিনি। এম্পি/৩৬গড় ইত্যাদি উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাইছিলাম যে, a বা b ছাড়াও c একটি নির্দিষ্ট ভ্যালিড রাজনৈতিক অবস্থান হতে পারে। অর্থাৎ ধরুন আপনি সিপিএম এর সমর্থক। এমন রাজ্যে চাকরিসূত্রে স্থায়ী বসবাস করছেন যেখানে সিপিএম নেই, আছে কং ও বিজেপি। তখন কি করবেন? ওই দুটোর কোন একটার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করবেন? নাকি ইস্যু বেসিসে সমর্থন করবেন?
    আপনি সমস্যাটা বোঝার চেষ্টা না করিয়ে আপ্তবাক্য আওড়ালেন যেটা নিয়ে কোন বিতর্কই নেই। পলিটিক্স মানেই পার্টিজান, স্পষ্ট স্ট্যান্ড নেয়া।
    কিন্তু একটা কথা খেয়াল করুন। ওই বিখ্যাত উক্তির বিপরীত বাক্য কিন্তু সত্য নয়।
    বাট প্রেজেন্স অফ প্রেজুডিস ডাজ নট নেসাসারিলি গ্যারান্টি পলিটিক্যাল উইজডম অর কমিটেড অ্যাক্টিভিজম অর ক্যারেক্টার।

    আর আমি একেবারে ছাপোষা গেরস্ত। বিখ্যাত বা কুখ্যাত হওয়ার প্রশ্ন নেই।
    কিন্তু যেভাবে আপনারা আমার প্রশ্নগুলো( খবরের সত্যাসত্য বিচার) এড়িয়ে গিয়ে আমাকে যা বলিনি তা ধরে নিয়ে, এবং আমার কথা অন্যের মুখে উচ্চারিত হলে সেটা আমার বিরুদ্ধে ব্যবহার করে মিনিময় করলেন, তাতে আর বলার কিছু নেই।

    বিবি,
    মিনিময় করার জন্যেই তো খোলাপাতা। ব্যক্তি আক্রমণের জন্যে নয়। তাতে অপরাধটা কি করলাম? কোথাও পিটিকে ব্যক্তি-আক্রমণ তো করি নি। ওঁর বক্তব্য নিয়েই কথা বলেছি, তাতেও প্রশ্ন?
    ওকে, আপনার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝিয়া কথা দিলাম যে এই পাতায় ওঁর সঙ্গে কোন মিনিময় করিব না, একান্ত ইচ্ছা হইলে ছুটির দিনে ওনার বাড়ি যাইব, বেশি দূর নহে।
    যদিও পিটি এই পাতায় ব্যক্তির বক্তব্য ছাড়িয়া যখন ইচ্ছা --'এই আসিয়াছে তৃণমূলের ঢাল, বা এই তো তৃণমূলের উকিল" জাতীয় ব্যক্তি-আক্রমণ/ ব্র্যান্ডিং নিশ্চিন্তে চালাইয়া যাইবেন।
  • Hungarian Horntail | 131.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:১৭524709
  • উফ্‌ বাবা রঞ্জনদাও রেগে গেলে তো মুশকিল।

    এইগুলোর কোনটা ফ্যাক্ট আর কোনটা নয় সেগুলো জানা যায় না বলেই তো বাংলা মিডিয়া আদতে ট্যাবলয়েড। তার দায়টা ওলটপালট খাওয়া সম্পাদকগুলোর নয়? না হলে কেন? এরা কী নিজেদের এজেন্ডার কারণে ফ্যাক্ট ফিকশন ইচ্ছে করে গোলায় না?

    খেয়াল করে দেখবেন - আমি নর্মালি যা লিংক দিই, সেগুলো একাধিক জায়গায় প্রকাশিত, অর্থাৎ - কিছুটা ভেরিফায়েড বলে ধরে নেওয়া যায়।
  • bb | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:১৯524710
  • রঞ্জনদা,
    মিনিময়ের জন্য বিষয়গুলো ভীষণ জোলো। আপনার বাসস্থান থেকে পিটিদার বাড়ী কাছেই আমি জানি ঃ)। আমি আপনার কাগজে পড়ে লেখাগুলির উল্লেখ করায় অন্তর্নিহিত মানে বুঝতে ভুল করেছি- তবে আমি একাই নই এটাই সৌভাগ্য।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:২৩524711
  • ওকে বিবি! ওকে অজ্জিৎ, নো অফেন্স!
    সক্কালে লিপটন ফুরিয়ে গেছল। বাজে চা খেয়েছিলাম, অতঃঃ))))।
  • Hungarian Horntail | 131.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:২৭524712
  • পটার সিরিজ পড়বেন? সিরিয়াসলি বল্লুম কিন্তু।
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:২৯524713
  • হে, হে RR-আমি যে সিপিএমের দালাল সেতো গুরুর পন্ডিতেরা ক-অ-অ-অ-বে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাতে আমার বয়েই গেল-কিন্তু আপনি শুধু "তিনোর ঢাল" দেখলেন আর আমাকে ব্যক্তিগত আক্রমণের ভুরি ভুরি উদাহরণ এড়িয়ে গেলেন - আর অন্যদিকে সাংবাদিকদের বিকৃত রিপোটিন নিয়ে সমালোচনা করছেন-সেকি ধম্মে সইবে?
  • PM | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:৩২524714
  • রন্জনদার এখন অঢেল অবসর বোঝা যাচ্ছে। ঃ)
  • PM | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:৩৪524715
  • PT-র ও।
  • kc | 204.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১১:৩৭524716
  • রঞ্জনদা রাতে মিনিময় করব। বড় সাহেবটার নাম ছেল মহামতী ট্রটস্কি। ;-)
  • siki | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১২:৪৮524718
  • একুশের মিছিলে সৌমিত্রর আসার কথা ছিল। শুরুর দিকে ঘোষণাও হচ্ছিল সৌমিত্র আসবেন, যানজটে আটকে পড়েছেন। পরে দেখা গেল আসেন নি। সেটা আর ঘোষণা করা হয় নি।

    সেদিন যানজটটাও খুব বেশিই হয়েছিল কলকাতা জুড়ে। কামদুনির লোকেরাও কলেজ স্কোয়্যর পৌঁছতে পারেন নি সময়মত, তাঁরা শিয়ালদা থেকে মিছিলে অংশ নেন। এই সম্পর্কে সংবাদ প্রতিদিনও নাকি লিখেছিল যে কামদুনি থেকে কেউ আসে নি মিছিলে।

    সৌমিত্রর যা বয়েস বা শারীরিক অবস্থা, তাতে করে যানজট ঠেলে মিছিলে আসা তাঁর পক্ষে অসম্ভব হতেই পারে। তবে বড়িতে থাকার তাঁর প্ল্যান ছিল না, সেটুকু আন্দাজ করতে পারি। মৃণাল সেন বাড়িতেই ছিলেন, আসার চেষ্টাই করেন নি, ঘরে বসেই আবাপানন্দকে বাইট দিয়েছেন।
  • ম্যামি | 69.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১৭:৫৩524719
  • মিছিলের ডাকই দিয়েছিলেন সৌমিত্র অ্যামাং আদার্স। তাই তো মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন