এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | 69.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১৭:৫৬524720
  • না সিকি, সৌমিত্রও বোধ হয় আগেই জানিয়ে দিয়েছিলেন আসতে পারবেন না।
  • Hungarian Horntail | 131.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১৭:৫৯524721
  • ধুর মশাই কোথায় সবাই আটকে আছেন...

    আজকের খবর দেখুন। হাইকোট ফের ধাতানি দিয়েছে, আর উ-মা-র বইয়ের টেন্ডার বাতিল করতে বলেছে। বই ছাপানো লাটে উঠবে। কয়েকজনের দায়িত্বজ্ঞানহীনতার ফল ভুগবে গাদা গাদা ছেলেমেয়ে।
  • siki | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১৮:১৩524722
  • আমি সেদিনের মিছিল এবিপি আনন্দ আর ২৪ ঘন্টায় ফলো করছিলাম। আবাপানন্দ পরিষ্কার শুরুতে জানিয়েছিল সৌমিত্র আসতে গিয়ে যানজটে আটকে গেছেন। পরে আর সৌমিত্র প্রসঙ্গ তোলেই নি।
  • ম্যামি | 69.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ১৮:১৯524723
  • ফলো যখন করেছ তাহলে মহাশ্বেতার স্ট্যান্ডও বলো? আমি ঠিক বুঝি নি।
  • Hungarian Horntail | 127.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ২১:৪৫524726
  • সকালে খ্যাল করিনি, কিন্তু হাঙ্গেরিয়ান হর্ণটেইলকে শেষে হটমেইল? হায় জে কে রাউলিং, শেষে তোমার এই হাল....
  • ranjan roy | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৩ ২৩:৪৬524727
  • পিটি,
    হ্যাঁ, ধম্মে সইবে! নীচের দুটো কারণে।

    এক, কেউ আপনাকে এখানে সিপিএম বা কোন দলের "দালাল" বলে নি। "দালাল" শব্দটি সিপিএম এর মিছিলে একচেটিয়া।
    উদাহরণঃ সি আই এ র দালাল, সাম্রজ্যবাদের দালাল। তারপর--দালাল কো হালাল করো ইত্যাদি।
    দুই, অরিজিত, কেসি এঁরা খোলাখুলি ভাবে নিজেদের বলেন সিপিএম সমর্থক, ব্ল্যাংকিও। বিবি আমাকে ব্যক্তিগত আলোচনায় বলেছেন। কল্লোল নিজেকে গণতন্ত্রী অ্যানার্কিস্ট, নন-মার্ক্সিস্ট বলেন।
    আমি নিজেকে মাল্টি-পার্টি সোশ্যালিস্ট ডেমোক্র্যাসির সমর্থক ( প্রলেতারিয়ান বা যেকোন ডিক্টেটর্শিপ এর বিরোধী) বলি।

    আমরা যেমন সিপিএম এর সমালোচনা করি তেমনি বৃষ্টি-ভিজে কামদুনির ঘটনা নিয়ে বর্তমান শাসক বিরোধী প্রচার সই-সংগ্রহ, যদুপুরের রিসার্চ স্কলারদের সংগঠিত মৌন মিছিল, লুরুতে সই সংগ্রহ বা এস এফ আইয়ের সঙ্গে সংযুক্ত আন্দোলন, বা সুদীপ্ত গুপ্তের মৃত্যু তে পদযাত্রায় সামিল হওয়া( গড়িয়া থেকে নেতাজীনগর), বা কার্টুন কান্ডে যাদবপুর থেকে অধ্যাপকদের মিছিলে শামিল হওয়া সবেতেই আছি। কিন্তু আপনার চোখে সবাই তিনোর উকিল বা ঢাল!

    এদিকে আপনি এই টইতে শুধু সিপিএম বিরোধী তিনো-বুজি-মাও-ক্যাও সবাইকে নিয়ে বিদ্রূপাত্মক খোঁচাখুঁচি করেছেন। আজ পর্য্যন্ত সিপিএম এর কোন নেগেটিভ কৃত্য নিয়ে সোচ্চার হন নি। যারা মাস স্কেলে বর্তমান শাসকদের বিরুদ্ধে পিটিশন দেয়ার জন্যে ড্রাফট করছে বা অন লাইন প্রতিবাদের দীর্ঘকালীন মঞ্চ বানাচ্ছে তাদেরও আপনি অনায়াসে বক্তব্যের বিরোধিতা না করে ব্যক্তিগত ব্র্যান্ডিং করে খুশি হন।
    তা আপনাকে সিপিএম এর সমর্থক, এই পাতায়, বললে ভুলটা কি হবে?
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০০:০৪524729
  • অজ্জিৎ,
    বাড়িতে সব কটা খন্ড আছে, দুটো মেয়ে ও ভাইঝির কল্যাণে। বই এবং ডিভিডি। কিন্তু তিনটের বেশি পড়া গেল না।
    প্রথমটা আমার ব্যাপক লেগেছে। বিশেষ করে বিশিষ্ট প্ল্যাটফর্মের দেয়ালের মধ্যে দিয়ে সোজা ঢুকে যাওয়ার ফান্ডাটা। সিনেমায় কুইডিচ খেলা দেখতে ভালো লেগেছে। আর জাদুকলেজের হস্টেল লাইফ! কিন্তু ওদের অনেক বলায় আরো দুটো পড়ে ( হাফ-ব্লাড প্রিন্স আর শেষেরটা যেটায় বাবার হত্যাকারীর সঙ্গে ওর-- ইত্যাদি ইত্যাদি) ক্ষ্যামা দিয়েছি। নট মাই কাপ অফ টি, স্পষ্টতঃ।
  • Sibu | 84.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০১:১৫524730
  • রঞ্জনদা, আপনে কয়েছিলেন কোন ইস্যুর দু-দিক দেখবেন তাই বলা (নইলে আমার ...)।

    আপনি পিটির তিনোর ঢাল বলা দেখলেন, আর পিটিকে শকুন বলার সময় চুপ করে রইলেন। আপনার স্ট্যান্ডার্ডমত এটা কি ঠিক হল?
  • ppn | 126.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০১:২৭524731
  • পিটিকে কে শকুন বলল?

    (এই টইটা নিয়মিত ফলো করি না, তবে শকুন/শকুনি ইঃ আলোচনা হবার সময় ট্র্যাক কচ্ছিলাম)
  • Ishan | 202.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০২:০৬524732
  • পিটিকে কেউ শকুন বলেছে বলে তো দেখি নাই।

    তবে পিটি অতীব বিরক্তিকর চর্বিতচর্বন করে চলেন সন্দেহ নেই। রোজই নতুন নতুন পোস্ট করেন, কিন্তু পড়ে সবই এক মনে হয়।
  • rivu | 140.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০৫:২১524733
  • আমিও প্রথমে ভেবেছিলাম পিটিকে শকুন বলা হয়েছে, সেটা খুবই খারাপ লেগেছিল। কড়া করে একটা পবন্ধ লিখব বলে তৈরি হচ্ছিলাম, ইতিমধ্যে দেখি কে একজন ক্ল্যারিফাই করে দিয়েছেন ওটা বলা হয়েছিল আবাপ আর এই সময়কে। তা এখন তাঁরা এসে পবন্ধ লিখুন, আমার কুনো আপত্তি নাই। আমি লেখাটা পড়ে সেটা বুঝতে পারিনি, সত্যিই। ভয়ে বলিনি, পাছে লোকজন বোকা ভাবে।

    ইদিকে পিটি সিপিএমের দালাল ইঃ নিশ্চই নন, কিন্তু সমর্থক। খুব বড় সমর্থক। সেতো লেখা পড়লেই বুঝতে পারি। আর ওই যে একজন বললেন, আমার একাই এরকম মনে হয়নি, সেটাই সৌভাগ্য। এক্ষুনি খুঁজতে বসবেননা যেন আর কাকে তৃণ সমর্থক বললাম না। যাকগে সমর্থক হওয়াতো দোষের কিছু নয়, এখানে যাঁরা আছেন তারা অন্তত সমাজ রাজনীতি নিয়ে চিন্তা করেন সেটাওতো বড় ব্যাপার। আর দুদিকেই লোকজন না থাকলে মিনিময় হবে কিকরে?
  • rivu | 140.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০৫:৪১524734
  • আর হ্যাঁ, অ্যাডেন-দাম। কে এক্জন সিপিএম সমর্থক দের মথায় শকুনের হেগে দেওয়ার কথা লিখেছিলেন। ঐটাও ভালো লাগেনি।
  • PT | 213.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০৭:২৩524735
  • RR
    গুরুতে (সরকারি) বামেদের কষে গাল দেওয়াটাই নিরপেক্ষতা বলে প্রচারিত। এখন আপনার অবসর আছে তাই ৩/৪ বছর পিছিয়ে গিয়ে পোস্টিং গুলো পড়ে নেবেন আবার নতুন করে। আমি সেগুলোর প্রতিবাদ করেছি নানা ভাবে। তিনো আর মাওবাদীদের সমালোচনা করলেই যারা ঝাঁপিয়ে পড়ে তারা হল গিয়ে নিরপেক্ষ।

    আমিও নন্দীগ্রামের মৃত্যুর বিরুদ্ধে পদযাত্রায় অংশ নিয়েছি-কিন্তু সেটা দেখিয়ে নিজের "নিরপেক্ষ"-তার ঢাক পেটাতে চাইনা। কিন্তু নন্দীগ্রাম এবং সিঙ্গুরের তথাকথিত আন্দোলনের সঙ্গে চাষীর স্বার্থের কোন যোগাযোগ ছিল সেকথা কোনদিনই মানিনি এখনো মানিনা। এবং যারা যারা মমতাকে ক্ষমতায় আনার জন্য বিন্দুমাত্রও সমর্থনও করেছিল আমার মতে তারা সবাই একটা হিমালয় সদৃশ রাজনৈতিক অপরিপক্কতা অংশ। আর আমার অবস্থান ও জাজমেন্ট যে ঠিক ছিল সেটা মমতা নিজে এবং তার দল প্রতিনিয়ত প্রমাণ করছে।

    আমাকে ব্যক্তিগত স্তরে যেসব শব্দ ব্যবহার করে আক্রমণ করা হয়েছে তার সবই আপনার চোখ "এড়িয়ে" গিয়েছে। কাজেই নিজের নিরপেক্ষতাটাও একটু বাজিয়ে নেবেন মাঝে মাঝে।

    Ishan
    নিজের শরীরের বর্জিত পদার্থের গন্ধ নিজের নাকে লাগে না। তাই অন্যের ব্যাপারে নিদান ঝাড়ার আগে আপনার নিজের চর্বিতচর্বণের কথাটাও মাথায় রাখবেন।
  • Ishan | 60.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০৮:২৯524736
  • এ বাবা। সক্কাল সক্কাল আমি গুরুর পাতায় হাগু করে দিই বলে পিটি ব্যক্তি আক্রমন কল্লেন। প্রতিবাদ চাই প্রতিবাদ। কে আছ জওয়ান ...
  • a | 132.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০৯:১০524737
  • রন্জন্দাঃ সিরিজ ধরে পড়েন। ১ এর পরে ৬ য়ে চলে গেলে কি করে হবে? (পটারের কথা বলছি)
  • চান্দু মিঁঞা | 181.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০৯:৪১524738
  • আমি PTদার কথায় চর্বিতচর্বণ পাইনে। ওনার একটা বক্তব্য আছে উনি সেটা প্রমাণ করার চেষ্টা করতেই পারেন, তার মধ্যে দোষণীয় কিছু দেখিনে। তবে ওনাকে কায়দা করে বন্ধ করাবার অনেক প্রয়াস অবশ্যই দেখি। এমনকি একখান টই অব্দি খোলা হয়েছিল এই উদ্দেশ্যে।

    আর আছে এক আশ্চর্য নিরপেক্ষতা এই যেমন আমি কলা আর কমলার ব্যাপারে নিরপেক্ষ দুটিই আমার কাছে তুল্যমূল্য। তা বেশ তাবলে ওদের এক বলা যায় না। এখানে যেটি হরদম চলে। এই পঞ্চায়েত ভোটের বাজারে যে নিরপেক্ষ তুলনাটি চলছে তা নিম্নরূপ। তৃণমূল এতগুল আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে তো বামফ্রন্ট ২০০৩ এ অতগুলো জিতেছিল। এর মাঝে এক আপাত নিরপেক্ষতার ভান রয়েছে। আমার দুটি প্রশ্ন

    ১) তৃণমূলের সরকারে ২৫ বছর হয়েছে? ভূমি সংষ্কার গোছের কিছু কাজ কি ওরা করেছে যার সুফল পেয়েছে পঞ্চায়েতের অধিবাসীরা। কৃহ্হিতে পশ্চিমবঙ্গ আজ যেখানে তার পিছনে বামেদের যে অবদান তাকি তৃণমূল করেছে, করার কোন ইচ্ছে দেখিয়েছে?

    ২) নাকি বামফ্রন্ট তাদের ক্ষমতায় আসার পরে প্রথম পঞ্চায়েতেই অতগুলো আসন বিন যুদ্ধে জিতেছিল।

    দুটোর একটার ও উত্তর যদি হ্যাঁ হয় তুলনার মানে হয়। নইলে আমি কোন মানে খুঁজে পাচ্ছিনা। হয়ত কিছু মিস করে যাচ্ছি। তেমন হলে দেখিয়ে দিন। বোঝান কেন দুটো পরিস্থিতি তুলনীয়।

    বর্তমান সরকার যে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে সে নিয়েও তো দেখি এখানে বামপন্থী নিরপেক্ষরা ছড়া কেউ কোন কথা কন না। তবে আশা দেখছি বিচার ব্যবস্থা কাজকর্মে।
  • Hungarian Horntail | 131.*.*.* | ১০ জুলাই ২০১৩ ০৯:৪৫524740
  • ঠিক। ফিলোজফার্স স্টোনের পর হল চেম্বার অফ সিক্রেটস, তাপ্পর প্রিজনার অফ আজকাবান, তাপ্পর গবলেট অফ ফায়ার, অর্ডার অফ দ্য ফিনিক্স। তারপরে হাফ ব্লাড প্রিন্স আর সবার শেষে ডেথলি হ্যালোজ। পুরোটা লিঙ্কড। একটা বাদ দিলে পরেরগুলোতে আর কিস্যু বুঝতে পারবেন না।

    এম্নি করে পটার সিরিজের অকমান না করলেই কি চলছিলো না? ঃ-(
  • PM | 233.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১০:৫৬524741
  • "তবে পিটি অতীব বিরক্তিকর চর্বিতচর্বন করে চলেন সন্দেহ নেই। রোজই নতুন নতুন পোস্ট করেন, কিন্তু পড়ে সবই এক মনে হয়।"

    কোনো লোকের স্ট্যন্ড কোনো বিষয়ে কনস্ট্যন্ট থাকলে পড়ে তো এক মনে হবেই--এটাই তো স্বাভাবিক। সিঙ্গুর, নন্দীগ্রাম, জঙ্গল মহল নিয়ে PTর স্ট্যান্ড খুব পরিস্কার আর গত ৫ বছর এক-ই আছে। "নিরপেক্ষ" দের অবস্থান নানা সময়ে বিবর্তিত হয়েছে---তাই তাদের বক্তব্য-ও পাল্টেছে।
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১১:১০524742
  • শিবু,
    বুড়ো শকুন আবাপ, নতুন বাচ্চা শকুন জুটেছে এই সময়, সে কদিন টানতে পারবে? তাই নিয়ে পপন চিন্তিত। এই বুঝেছিলাম। কাজেই প্রতিবাদের প্রশ্ন ওঠেনি। আপনারা অন্য কিছু বুঝেছেন। আমাকেও, কি আর করা।
    আর দুদিকের না দেখলে আজ সরকার পাল্টাও বলতাম কেনে?

    একই সঙ্গে পিটিকে ব্যক্তিগত ভাবে বলায় সিকিকে এবং একবার আরো কাউকে কড়া ভাষায় বলেছিলাম। পিটি ও যিনি ইচ্ছুক পুরনো দেখে মিলিয়ে নিন। এবং বিবিকেও বলায় প্রতিবাদ করেছিলাম।
    কারো বক্তব্য কারো বিরক্তিকর লাগবে, কারো সুখকর, এ নিয়ে কিছু বলার নেই।
    আমার আপত্তি হচ্ছে পিটি বিরুদ্ধমতের কনটেন্ট ছেড়ে ইমিডিয়েট ব্র্যান্ডিং এ লেগে পড়েন।
    আমি ঘোষিত সিপিএম দেরও -- সিপিএম তো, ও তো এইরকমই বলবে, এ জাতীয় কমেন্ট করি না।
    কিন্তু পিটি আগেই বলবেন-- এই তো তৃণমূলের ঢাল বা উকিল এসে গেছে। যে আদৌ তিনোর সমর্থক নয় তাকেও। কেন? উনি যত ইচ্ছে সিপিএম এর বিরোধী বক্তব্যকে আক্রমণ করুন, ওঁকে কাউকে অমুকের লোক বলে ব্র্যান্ডিং এর অধিকার কে দিয়েছে?
    এটা বলাতে আলোচনার কোন অর্থ হয় না। বহুবার বলা হয়েছে যে যাকে ইচ্ছে সমর্থন করুক, মত মিনিময় হোক, বিতর্ক হোক। কিন্তু ব্র্যান্ডিং করা মানে ধরে নেয়া যে আপনার বক্তব্যকে সিরিয়াস ভাবে নেবার দরকার নেই। আমি জানি আপনি কি বলতে চাইছেন।
    প্রাশ্ন এই ট্রেন্ডটা বন্দ্ধ করার। গণতন্ত্রে বিভিন্ন মত থাকবে। লোকের পছন্দ অপছন্দ থাক্বে। বিতর্ক হবে। কিন্তু আলোচনার পরিবেশ বজায় না রাখলে?
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১২:০১524744
  • পিটি,
    আপনার আগের লেখা পোস্টটা নিজেই ভাল করে পড়ুনঃ
    "গুরুতে (সরকারি) বামেদের কষে গাল দেয়াটাই নিরপেক্ষতা"।
    আপনার এই perception এই আমার প্রবল আপত্তি। এটা না কোন 'নিরপেক্ষতা'র ডেফিনিশন, না গুরুর নীতি। আপনি অনেক পরে এসেছেন। তখন শ্যামলবাবু ছিলেন। ঘোষিত ভাবে দক্ষিণপন্থী, খোলা বাজারের সমর্থক। গুরুতে বরাবর বেশ কিছু লোক,(আমাকে সুদ্ধ) তাঁর বক্তব্যের বিরোধিতা করে গেছে।
    কেসি'র বক্তব্য দেখুন।
    সঠিক ভাবে বলেছেন-- রাজনীতিতে প্রত্যেকের একটি ঘোষিত স্ট্যান্ড থাকবে। তা তৃণমূল/ সিপিএম/ বসপা/ নকশাল সবই হতে পারে।
    গুরু ওপেন ফোরাম। যে কোন মতের লোক এতে বক্তব্য রাখতে পারেন এবং রাখেন। কাউকে বাধা দেয়া হয় না। কারো একজনের বক্তব্য যদি আরেকজনের ভুল বা আপত্তিকর মনে হয় তাহলে তিনি তথ্য ও যুক্তি দিয়ে তার বিরোধিতা করবেন, ব্যক্তিগত স্টিকার লাগিয়ে নয়। ( ওঃ, একে তো জানি। এত প্রাক্তন অমুক, এ ছাড়া আর কি বলবে? প্রাক্তন অমুকেরা আজকাল এই করে বেড়াচ্ছে। ইত্যাদি।)

    আপনার ঘোষিত বক্তব্যের থেকে স্পষ্ট আপনি সিপিএম এর হয়ে ধর্মযুদ্ধে নেমেছেন(" আমি নানা ভাবে তার প্রতিবাদ করেছি মাত্র")।
    তাতে কোন সমস্যা নেই। তারজন্যে আপনাকে " পিটি সিপিএম এর লোক, এ তো এই বলবে" না বলে পাল্টা যুক্তি বা তথ্য দিয়ে বক্তব্য রেখেছি ও রাখবো।
    আপনার কাছে এইটাই আশা করি।
    "নিরপেক্ষ" কথাটা আপনার একটি বিশিষ্ট অর্থে কয়েনেজ।
    আপনি ব্যঙ্গ করে বলছেন " তিনো আর মাওবাদীদের সমালোচনা করলেই যারা য্হাঁপিয়ে পড়ে তারা হল নিরপেক্ষ"।অর্থাৎ, এখানে তিনো বা মাওবাদীদের পক্ষে কেউ কিছু বলতে পারবেন না এই কি চান? শুধু সিপিএম এর পক্ষে বলতে হবে?
    তাহলে এটা ওপেন ফোরাম না হয়ে গণশক্তি বা আজকাল হবে। অবশ্য আজকালেও আজকাল দেবেশ রায় দিল্লিতে মিত্রমশাইয়ের নিগ্রহের তীব্র সমালোচনা করেছেন।
    দয়া করে এটাকে নিরপেক্ষ ফোরাম থাকতে দিন। যাতে সবাই সবার খোলাখুলি সমালোচনা করতে পারে। আপনার যেমন পছন্দ তাই তো বলবেন। অন্যেরও তো সেই অধিকার আছে। সেটা মেনে চলুন। বক্তব্যের প্রতিবাদ করুন, ব্যঙ্গ করুন। ব্যক্তিকে ব্র্যান্ড না করে।
  • PT | 213.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১২:০৯524745
  • "তৃণমূলের ঢাল" কথাটা কিভাবে ব্যক্তিগত আক্রমণ হয়? এখানে যারা লেখে তাদের বেশীর ভাগেরই অন্তরের রাজনৈতিক অবস্থান আমার জানা নেই। শুধু লিখিত বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিই। সেই বক্তব্যটি যদি তিনোর অবস্থানকে সমর্থন করে তাহলে সেটা তিনোকে "ডিফেন্ড করা" হচ্ছে। সেক্ষেত্রে "তিনোর ঢাল" না লিখে " ইন ডিফেন্স অব তিনো" লিখলে কম ব্যক্তিগত হত? আর তিনোর "উকিল" শব্দটা বহু বছর ব্যবহার করিনি-যদিও টাইপানোর সময়ে প্রায়ই আঙুল নিশপিশ করে!!

    আর এই টইতে কেন "সিপিএম বিরোধী তিনো-বুজি-মাও-ক্যাও সবাইকে নিয়ে বিদ্রূপাত্মক খোঁচাখুঁচি" করেছি সেটা ক্রমে পোষ্কার হচ্ছে-কালে কালে আরও হবে। বেশ কিছু মার্কামারা মাওবাদী তিনোদের হয়ে ভোটে লড়ছে। এবারকি যারা এদেরকে "আদিবাসীপ্রেমি" ইত্যাদি বলে একসময় তাত্বিক তোল্লাই দিয়েছিল শহরে বসে তাদের দিকে "বিদ্রূপাত্মক" আঙুল তোলা যাবে?

    In Bengal, many former Maoists in poll fray as Trinamool candidates......http://www.indianexpress.com/news/in-bengal-many-former-maoists-in-poll-fray-as-trinamool-candidates/1136086/
  • চান্দু মিঁঞা | 181.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১২:২৬524746
  • কিন্তু আমার প্রশ্নের তো কোন উত্তর আসেনা দেখি।
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৩:১৩524747
  • পিটি,
    প্রত্যেক শব্দই একটি নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে 'গালাগাল"/আক্রমণ হয় বা হয় না। যেমন, আমার স্ত্রী যদি আপনার দিদি হতেন তো আপনি স্বতঃ আমার শালাবাবু হতেন। সেক্ষেত্রে অপনাকে শালা বললে গাল দেয়া হত না, অন্যথায় অবশ্যি গালি।
    তেমনি প্রাক্তন মাওয়েরা অনেকেই জঙ্গলমহলে তিনোর প্রার্থী বা ক্যাডার। এই নিয়ে কোন বিতর্ক নেই। কিন্তু এই পাতায় আমরা সবাই গুরুচন্ডালী। কেউ প্রাক্তন মাও বা বর্তমান তৃণ নই। সেক্ষেত্রে আপনি কাউকে তিনোর ঢাল বললে তাকে ব্যক্তিআক্রমণ/গাল দেয়া হবে। কারণ সে আদৌ তিনোর সমর্থক নয়।
    সারা বঙ্গে প্রচূর সিপিএম ক্যাডার তিনো জয়েন করে তাদের সঙ্গে খাটছেন। এটাও বিদিত, এবং প্রকাশিত। তাই মানে কি আমি সিপিএম এর প্রাক্তন ক্যাডারদের সবাইকে আজ তিনোর লোক বলব?

    কৌশলগত কারণে (ঠিক বা ভুল) সিপিএম আজ পুরনো প্রথা ভেঙে রাষ্ট্রপতি পদের জন্যে কংগ্রেসের ক্যান্ডিডেটকে সমর্থন করেছে, সিপিআই করেনি। তার জন্যে কি আজ কারাতবাবুকে কংগ্রেসের ঢাল বা নিও-লিবারালিজমের ঢাল বলা হবে?
    ভেবে দেখুন।
    আপনি অন্যের ভুল বক্তব্যের বিরুদ্ধে বা আপনার বক্তব্যের সমর্থনে অবশ্যই বলবেন, কিন্তু কাউকে ব্র্যান্ডিং করবেন না, তাহলে আপনার বক্তব্যের ওজন আরও বাড়বে, এইটুকুই অনুরোধ।
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৩:২৩524748
  • অয়ন ও অরিজিত,
    বেশ, তেতো ওষুধ গেলার মত করে শুরু করব।
    কিন্তু দাদা, সব জিনিস সবার জন্যে নয়। আমার সিঙ্গল, মল্ট হুইস্কির চেয়ে ভালো ভোদকা পছন্দ। তাতে সিঙ্গল মল্টের বয়েই গেল। আমার সাধ্যি কি ওর অকমান করি?
    আমি হার্ডির মুশকিলে রিটার্ন অফ দ্য নেটিভ ও মেয়র অফ ক্যাস্টারব্রিজ পড়েছি। বড় মেয়ে জেন অস্টেন, ব্রন্টি, হার্ডি ও লরেন্স নিয়ে পাগল। একবছর মিডলবরো থাকার সময় ওই এলাকা নিউক্যাসল ঘুরে বেড়িয়েছে ও বই গুলো আবার পড়েছে। লর্ড অফ রিং ওদের পছন্দ তো আমার গড অফ ফ্লাইজ।
    তবু চেষ্টা করব।
  • PT | 213.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৩:৪৭524749
  • "তিনোর ঢাল" বিশেষণটি ঐ বক্তব্য প্রসঙ্গে-ব্যক্তি প্রসঙ্গে নয়। অর্থাৎ বক্তব্যটি তিনোকে আড়াল করছে।

    এই গুরুর পাতায় কোন প্রাক্তন মাও নেই, সত্যি? কিংবা নন্দীগ্রামের পুলিশের জিপে আগুন লাগানো বিষয়ে যারা হাড্ডাহাড্ডি লড়াই করেছে মায়াপাতায় তিনো-মাওদের পক্ষ নিয়ে তাদের তিনো-মাও সমর্থক বলা যাবে না?

    কাঁঠালের আমসত্ব বানানোর কি অবিরাম প্রচেষ্টা!!
  • bb | 127.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৩:৫১524751
  • রঞ্জনদা -আপনার পিটি অন্যকে বলতে দিন এই মতবাদ টা মানতে পারলাম না। অনেকেই পিটিদাকে গালি দিতে দেখেছি, উনি সিপিএমের দালাল বলতে শুনেছি, কিন্তু ওনাকে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে দেখিনি।
    উনি ওনার মতবাদ দেন, অনেকের ভাল লাগেনা, প্রতিবাদ করেন - কিন্তু পিটি কাউকে বলতে দেন নি বা দেন না এটা একটু অবিশ্বাস্য লাগছে।
    জানি না আপনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন কিনা।
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৪:০১524752
  • পিটি,
    আপনার সমস্যাটি বুঝতে পারছি। আপনি সিপিআই(এম-এল) এবং সিপিআই( মাওবাদী)দের এক করে দেখছেন। দুটো এক নয়।পথ রণনীতি এক নয়।খেয়াল করুন সিপিআই(মাওবাদী)দের জন্ম কোন সালে?
    সেই কারণেই এইপাতায় কোন প্রাক্তন বা বর্তমান মাওবাদী নেই।
    কাঁঠালের আমসত্ত্ব কে বানাচ্ছে ভেবে দেখুন।
    আর এটাও ভাবুন যে আপনার যুক্তিপরম্পরা ধরলে সব নক্শাল বা মাওবাদীরাই আবার প্রাক্তন সিপিএম। কারণ সিপিএম এর গর্ভেই নকশাল-,মাওবাদ জন্ম নিয়েছে।
    কাজেই মিনিময় করতে হলে ব্যঙ্গ ছেড়ে বক্তব্যে আসুন। আপনার বক্তব্যের বিশ্লেষণ থেকেই স্পষ্ট হয়ে যাবে কারো বক্তব্য কার ঢালের কাজ করছে, আপনি নাম করে না বললেও।

    আর আপনি আমার বক্তব্য না বুঝে সেই এক কথা বলে চলেছেন। তিনোর ঢালের আক্ষরিক মানে আমরা সবাই জানি। যেটা বলছি যে যারা তিনোর সমর্থক নয় তাদের তিনোর ঢাল বললে গালি হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন