এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৪:২১524753
  • অয়ন ও অজ্জিত,
    আবার হেরে গেলাম। মেয়েরা একবাক্যে বলল রাউলিং মহান রাইটার, সুনীল গান্দুলী যাই বলুন, অকমান সহ্য করা হবে না। অতএব--
  • Hungarian Horntail | 131.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৪:৪১524754
  • ও রঞ্জনদা - অত অছেদ্দা করে পড়বেন না, প্লিজ। দুঃখ পাবো।

    এই টইটা এই টপিকে ঘাঁটবো না, কখনো দেখা হলে না হয় আলোচনা করা যাবে - আমাদের ঠাকুমার ঝুলি ইত্যাদি গল্প যা নিয়ে সুনীল গাঙ্গুলি বা নবনীতা দেবসেন আপ্লুত হয়ে পটারকে তুশ্চু করেন - সেগুলোর সাথে পটার কেন আলাদা, বা পটারের আকর্ষনটা কোথায়।

    আপাততঃ শুধু একটাই পয়েন্ট - রাউলিং-এর বইয়ের আগে সবার কাছে এই সিন্ডারেলা, লালকমল-নীলকমল ইত্যাদিরা শুধু বইয়ের ফ্যান্টাসি ছিলো। পটার সিরিজ ফ্যান্টাসি হলেও লোকে ভাবতে শিখলো যে সেই ফ্যান্টাসি দুনিয়ার লোকজনও রক্তমাংসের, তারাও স্কুলে যায়, ক্লাস করে, পরীক্ষা দেয় - শুধু স্কুলটা অন্যরকম।

    এইটা নিয়ে আলাদা টইল খুললে আরো অনেক কন্ট্রিবিউটার পাবেন - কেষ্টকলি, পিপি ইত্যাদি অনেকে।
  • PT | 213.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৫:০২524755
  • প্রাক্তন "চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান"-এ বিশ্বাসীদের কত মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী বানানোর ব্যাপারে সচেষ্ট ছিল? এদের কতজন মানবাধিকার কর্মী সেজে মমতার সঙ্গে গিয়েছে? এদের কতজন জঙ্গলমহলে মাওবাদিদের "আদিবাসীপ্রেমি" আখ্যা দিয়ে তাদের সমর্থনে মায়াপাতায় আর বাইরে লড়ে গিয়েছে? যে নামেই ডাকি গোলাপ তো গোলাপই থাকে-কোনোটা লাল, কোনোটা কালো-এই যা।

    তাই বলি ভাবের ঘরে আর কত পুকুর চুরি হবে? ইতিহাসে পিছোতে থাকলে তো বলাই যায় যে যে ক্যাপিটালিস্ট আর মার্ক্সিস্ট সকলেই আসলে এক-কেননা সকলেই এক আফ্রিকান মায়ের সন্তান!!!

    তবে আবার বলি-আমি কোথাও "অমুকে তিনোর ঢাল" বলিনি-তার বক্তব্যকে "তিনোর ঢাল" বলেছি। অবিশ্যি কেউ কেউ মানতেই চায় না যে আকাশে সূর্য আছে-তাদেরকে বোঝানোর চেষ্টা করা বৃথা।
  • ম্যামি | 69.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৫:১১524756
  • আচ্ছা 'ঢাল' বলা কি কমপ্লিমেন্ট নয়?
  • bb | 127.*.*.* | ১০ জুলাই ২০১৩ ১৫:৩৯524757
  • সিপিএমের হলে কম্প্লিমেন্ট, তৃণের হলে না
  • ন্যাড়া | 132.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২০:২৩524759
  • কী চলবে আর কী চলবে না, কে দেখছেন? বিবি? আড়কাঠি চলবে? সিপিয়েমের আড়্কাঠি?
  • ppn | 126.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২০:৫৪524760
  • সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও, কী আর বলব, পুরো তিনোর ঢাল। টাইমিংটা খ্যাল করেছেন মহায়?
  • cm | 116.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:০১524762
  • ভার্ডিক্ট বাইরাইয়া গেছে? খবরে যেন অন্যরকম কইল।
  • T | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:০৪524763
  • এইবার টাটা যদি বলে পর্যাপ্ত নিরাপত্তা পেলে তারা ওখানে এখনো কারখানা গড়তে ইচ্ছুক, তাহলে?
  • ppn | 126.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:১৩524764
  • না। বেরোয়নি।

    তবে ঐ "should move back" টার্মটা ইউজ করেছে। আর এ পাতার রেসিডেন্ট সিপিয়েম সপোটাররা খবরটাকে প্রায় ভার্ডিক্ট বেরোনোর মতই গুরুত্ব দিতাসেন।
  • Ishan | 202.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:১৯524765
  • আমাকে ঢাল বললে প্রচন্ড রেগে যাব। আমি হলাম আক্রমনাত্মন প্লেয়ার, ডিফেন্সিভ বললে খচবনা? আফ্রিদিকে গাভাসকার বললে খচবেনা? সে গাভাসকারের টেকনিক যতই ভালো হোক। :)
  • ppn | 126.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:২৬524766
  • না না, ঢাল মানে তো Slope-ও হয়।

    তোমার ঢাল বেয়ে তিনোসিসুরা গড়াগড়ি খায় - এইরকমও মানে দাঁড়ায় একটা।
  • 4z | 152.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:৩০524767
  • আফ্রিদিকে গাভাসকার বললে খচবে না, লজ্জায় অজ্ঞান হয়ে যাবে আর বেচারা গাভাসকার খচে যাবে ;)
  • siki | 132.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:৩১524768
  • ঢাল আছে বটে বদ্ধোমানে। ঝাপটের ঢাল, পিচকুড়ির ঢাল, নোয়াদার ঢাল, ঢালে ঢাল ...
  • cm | 116.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:৩৪524769
  • ওগুলো কি টিলা? সিকিকে জিগালাম।
  • siki | 132.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২১:৪৯524770
  • না। স্টেশন। অজয় নদের পার বরাবর।
  • b | 135.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২২:০৬524771
  • অজয়ের পার বরাবর কেন হবে? অজয় তো ভেদিয়া আর বোলপুরের মাঝ্খানে, ঐ জায়্গাগুলোর থেকে উত্তরে।
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২৩:১৪524773
  • দেখা যাক আমি পিটির বক্তব্য ঠিক বুঝেছি কি না, ভুল হলে পিটি স্বয়ং বা অন্যেরা নিশ্চয়ই শুধরে দেবেন।

    ১) কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও সিপিএম সিনসিয়ারলি বঙ্গের উৎথানের জন্যে বেশ কিছু ভাল কাজ করেছিল, ভূমি সংস্কার বা ভাগচাষীদের পাট্টা দেয়া যার অন্যতম।
    ২) সিপিএম এর অত্যাচার/করাপশান ইত্যাদির গল্প বড্ড বাড়িয়ে বলা হয়। বুর্জোয়া মিডিয়ার কারসাজি। ওরা চায় যে দক্ষিণপন্থী সরকার হোক, মূর্খের দল সেগুলো খায়।
    ৩) এই বুর্জোয়া সিস্টেমে একটি রাজ্য আলাদা করে কোন বিশেষ নীতি নিতে পারে না। তাই উন্নয়নের ব্যাপারে বঙ্গ পিছিয়ে আছে এটা মানা যায় না। শিক্ষা-স্বাস্থ্য- পরিবহন - গরীবি দূরীকরণ ইত্যাদি ব্যাপারে বঙ্গ আদৌ পিছিয়ে পড়েনি। অপপ্রচার। অনেক রাজ্য এর চেয়ে বেশি পিছিয়ে। বঙ্গ কেন্দ্রের সাহায্যও কম পায়।
    ৪) সিঙ্গুর-নন্দীগ্রামে সিপিএম কোন নীতিগত ভূল করেনি। কিছু কৌশলগত হতেও পারে। বিশৃংখলা দমন করতে, মাও আতংকবাদীদের ঠেকাতে সরকারকে প্রয়োজনবোধে গুলি চালাতে হয়। তাতে লোক মরতেই পারে। তার দায়িত্ব সরকারের নয়, যারা গোলমাল পাকায় তাদের।
    ৫) নন্দীগ্রামের ব্যপারে বহু আলোচিত মিছিলে যাঁরা হেঁটেছিলেন তাঁদের মধ্যে কেউ কেউ ভুল করে আবেগের বশে হেঁটেছিলেন, পরে ভুল বুঝতে পেরে বাম সরকারের পাশে দাঁড়িয়েছেন। বাকিদের মধ্যে কিছু মূর্খ, অন্যেরা রাজনৈতিক ধান্ধাবাজ।
    ৬) মহা ফালতু হচ্ছে মানবধিকারবাদীরা। গাঁয়ে মানে না আপনি মোড়ল। কেউ এদের পোঁছে না। সব তাতেই নাক গলায়, আবার নাক কাটা যায়। মমতা এদের ইউজ করে ঘাড় ধাক্কা দিয়েছে, বেশ করেছে।
    ৭) এদেরই একটা ভ্যারিয়েশন তথাকথিত বুদ্ধিজীবি( পকাবু ও বুজিরা)। এরা নন্দীগ্রাম ইস্যু নিয়ে মিথ্যে প্রচার করে পথে নেমে গাঁয়ের অশিক্ষিত লোকজনের চোখে রাজনীতিতে মার্জিনালাইজ্ড মমতাকে একধরণের লেজিটিমেসি দিয়েছে। তার ফলে এত ভাল ভাল কাজ করা সত্ত্বেও মাত্র কয়েক প্রতিশত ভোটের ব্যবধান হয়ে বামেদের যা-তা পরাজয়ের মুখোমুখি হতে হল।
    ৮) বুজিরা অক্ষম্য।
    কারণ এরা মমতার দল সবদিকেই সিপিএম এর চেয়ে অনুন্নত হওয়া সত্ত্বেও সরকার বদলাতে চেয়েছিল। কী অদ্ভূত যুক্তি! সিপিএম এর চেয়ে উন্নত বিকল্প না পেলেও সরকার বদলাতে হবে?
    তাহলে আজ বর্তমান সরকারের অপকর্মের নৈতিক দায় বুজিরা কেন নেবে না?
    ৯) মমতা মাত্র দুটো ভাল কাজ করেছেনঃ
    এক, মানবাধিকাএর নেতাগুলোকে টোপ দিয়ে কিষেণজীকে শেষ করে জঙ্গলমহলে মাওদের কোমর ভেঙ্গে দেয়া। তাতে লালগড় ও বহু জায়গায় সিপিএম পার্টি অফিস খুলে রাজনৈতিক কাজকম্ম শুরু করতে পেরেছে।
    দুই,
    নোনাডাঙ্গা আন্দোলনকে নন্দীগ্রামের কায়দায় শেষ করে দেবলীনা-টিনাকে জেলে পুরে ছদ্ম-মাওবাদীদের জায়গা দেখিয়ে দেয়া।
    ১০)
    আমি গুরুচন্ডালীর পাতায় কিছু দিনের আলোয় চোখ বুঁজে জেগে ঘুমনো সব্জান্তার ভান করা লোকএদের সিপিএম বিরোধী প্রচারের আসল চেহারাটা দেখিয়ে দিচ্ছি।
    প্রত্যেকটি ঘটনায় আমি এদের নীতিহীনতা ও বুলি কপচানো অনৈতিক অন্তর্ঘাতী নৈরাজ্যবাদী রাজনীতির মুখোশ খুলে দেব।

    সবসময় হয়তো উনি আমার শব্দবন্ধ ব্যবহার করেন নি। কিন্তু আমি ওনার এতদিনের মিনিময়ের অন্তর্বস্তু যা বুঝেছি লিখলাম। ভুল হলে ধরিয়ে দেবেন।
  • cm | 116.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২৩:২৬524774
  • এত বড় বিশ্লেষণ আছে কিন্তু আমার নিতান্তই সরলমতি প্রশ্নের উত্তর নাই।
  • Ishan | 202.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২৩:৪৫524775
  • আমারও বিশ্লেষণ আছে। ধরুন কেউ রোজ সকালে কলা আর পাঁউরুটি খান। স্ট্যান্ডে একেবারে অবিচল। কোনোদিন ভুল হয়না। আর সেইটি তিনি গুরুর পাতায় রোজ জানিয়ে যান।

    সোমবারঃ আজ কী খেলাম? কলা আর পাঁউরুটি।
    মঙ্গলবারঃ কলা পাঁউরুটি বিরোধীদের মুখে ঝামা ঘষে আজ ব্রেকফাস্টে কলা আর পাঁউরুটি।
    বুধঃ গুটি ভেঙে প্রজাপতি, কলা আর পাঁউরুটি।
    বৃহস্পতিঃ দুধ কলা খাওয়া কালসাপরা নিপাত যাক।
    শুক্রঃ ঝোলাগুড় খাবেন না। পাঁউরুটি খান কলা দিয়ে।

    উইকেন্ডে অল্প বিরতি। সোমবার আবারঃ আজ কী খেলাম? কলা আর পাঁউরুটি।

    খুবই কনসিস্টেন্ট বক্তব্য। নিজের স্ট্যান্ডেও শান্ত অচঞ্চল ধ্রুবজ্যোতি। কিন্তু কলা আর কদ্দিন খাব বলতে পারেন?
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২৩:৪৯524776
  • cm,
    ধ্যাৎ, বিশ্লেষণ কোথায়? এগুলো তো পিটির বক্তব্য বলে আমি যা বুঝেছি। আপনি বলুন আমি ঠিক বুঝেছি না ওনার কোন কথা কে essentially বিকৃত করেছি? বাকি কতা তারপর।
  • saikat | 126.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২৩:৫৫524777
  • সপ্তাহের মাঝে ঈশান প্রজাপতি আনল কেন ? এইটা ধরতে পারছি না।
  • কৃশানু | 213.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২৩:৫৬524778
  • ৩ আর ৮ পিটি-দা বলেননি বলেই মনে হয়।
  • কৃশানু | 213.*.*.* | ১০ জুলাই ২০১৩ ২৩:৫৭524779
  • ৩ আর ৪, দুঃখিত।
  • dd | 132.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০০:০০524780
  • "গুটি ভেঙে প্রজাপতি" - হায়, এটাও বুঝলেন না।

    গুটি আর কিসে হয়? গুটি হয় পাশা খেলায়। আর পাশায় হু ইজ দ্য ব্ল্যাক বেল্ট? শকুনি। ব্যাস ব্যাস।

    (আঃ) ঈশেন ঠারে ঠুরে "শকুন"বলে গালি দিয়েছে। QED। এখোনো অরে না সামলালে আবাপ বলেও গালি দিতে পারে।
  • cm | 233.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০০:০২524781
  • আমার প্রশ্নটা অনেক সহজ ছিল তার জন্য এই দুইশতাধিক পৃষ্ঠাব্যাপী টই পড়তে হতনা। আমার মনে হয় পিটিদার বক্তব্য অতি সরল। বরং শোনেন আজ সন্তোষ রাণা কি বললেন আর যাকে খুশি ভোট দাও তৃণমূলকে তাড়াও। ওরা গণতন্ত্রের জন্য সংকট। পিটিদাও বোধহয় বুজিদের থেকে কোন রকম দ্বিধাদ্বন্দ ছাড়া অনুরূপ কিছু শুনতে চাইছেন।
  • ranjan roy | 24.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০০:১১524782
  • কৃশানু,
    তিন ও আট দুটৈ পিটি বলেছেন। বহুবার।
    উনি অন্য রাজ্যের তুলনায় স্বাস্থ্যে ও শিক্ষায় বঙ্গ পিছিয়ে একদম মানেন না। লুরু ও চেন্নাইয়ের উদাহরণেও না। এর বেশি হলে বলেছেন-- কোন রাজ্য আলাদা করে কেন্দ্রকে এড়িয়ে স্বতন্ত্র শিল্প-কৃষিনীতি ইত্যাদি গড়তে পোআরে না। তাই এর জন্যে কেন্দ্রের নীতি ও অপশাসন খোলাবাজার ইত্যাদি দায়ী।
    আর আটটাই তো এই টইয়ে পিটির ধ্রুব পদ। বুজিরা নৈতিক ভাবে দায়ী এই সরকারকে আনার জন্যে। কাজেই আজ যা হচ্ছে তার নৈতিক দায়িত্ব স্বীকার করে ক্ষমা কেন চাইবে না, ইত্যাদি।
    বিভিন্ন ঘটনায় যারা বাম কে সরিয়ে মমতাকে আনার ওকালতি করেছেন তারা কত নাঈভ, ওদের রাজনীতির পাঠ কত অপরিপক্ক ইত্যাদি ইত্যাদি।
  • ranjan roy | 24.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০০:১৭524784
  • cm,
    সন্তোষ রাণা কেন, এই পাতায় আমিও মাস কয়েক আগে শিবুর চ্যালেঞ্জের জবাবে ( Ranjanda, otherwise I will hold you by your own words) দ্বিধাহীনভাবে বলেছিলাম যে আসে আসুক, তখন দেখা যাবে, এরা যাক।
    অবশ্যি আমি হরিদাস পালঃ))।
    কিন্তু পিটি তো আর সন্তোষ রাণার সঙ্গে মিনিময় করছেন না।
  • cm | 116.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০০:১৯524785
  • স্বাস্থ্যের কথা জানিনা তবে তামিলনাড়ুতে কলেজে লেকচারারের কাজ পেতে নাকি ২৫ লাখ ঘুষ লাগে। শিক্ষাক্ষেত্রে পঃ বঃ যে তুলনামূলক বিচারে ভালো জায়গায় একথা ডিডিজি ও একাধিক বার বলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন