এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০০:২৪524786
  • কৃশানু,
    উঁহু, ৪ নম্বরও। বহুবার বলেছেন নন্দীগ্রামে মাওবাদীদের সশস্ত্র উপস্থিতি ইত্যাদি ফ্যাক্টর কে খেয়াল করলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ইত্যাদি। এবং খুব রিসেন্টলি লিখেছেন-- পুলিশের হাতে রাষ্ট্রশক্তি যে বন্দুক দেয় সেগুলি দিয়ে ওরা কি করবে বলে কথিত মানবাধিকারবাদীরা আশা করে জানতে চাই। এর সঙ্গে কয়েক মাস আগে সেই যুবকংগ্রেসের মহাকরণ অভিযানে ১৪ জনের পুলিশের গুলিতে মারা যাওয়ার প্রশ্নে বক্তব্যগুলো মিলিয়ে একসঙ্গে দেখুন।
  • ranjan roy | 24.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০০:২৯524787
  • cm,
    বস্তুস্থিতি হিসেবে কোনটা ভুল কোনটা ঠিক সে বিচার পরে। আগে আমার ভুলটা ধরিয়ে দিন। আমি বোঝার চেষ্টা করছি পিটির বক্তব্যের ধরতাই আমি ঠিক ধরতে পেরেছি কি না, নাকি ভুল করেছি? সেগুলো শুধরে নিতে চাই, মানে পিটির বক্তব্যগুলো এই ? নাকি অন্য কিছু?
  • cm | 116.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:০১524789
  • গণতান্ত্রিক রীতিনীতির প্রতি যে গ্রস ডিসরেসপেক্ট সাম্প্রতিক সময়ে প্রদর্শিত হচ্ছে তা তুলনাহীন। আমরা যে তার পিছনে বাইট না দিয়ে পিটিভাষ্যে দিচ্ছি তাতে আমার বিষ্ময় জাগছে আমাদের অগ্রাধিকারের ধারণা নিয়ে।
  • ppn | 190.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:০৪524790
  • "তামিলনাড়ুতে কলেজে লেকচারারের কাজ পেতে নাকি ২৫ লাখ ঘুষ লাগে"

    - এটা কি কোথাও ডকুমেন্টেড আছে?
  • ranjan roy | 24.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:০৫524791
  • আরে,
    এখানে তো আমরা আড্ডা মারছি। আর 'পিটিভাষ্য' তো ওনার বক্তব্যকে বোঝার সিরিয়াস প্রচেষ্টা। যাতে অনাবশ্যক বিতন্ডা এড়িয়ে ঠিকঠাক টু দি পয়েন্ট মিনিময় করা যায়।
  • ranjan roy | 24.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:০৯524792
  • cm
    সাধু প্রস্তাব। আপনিই শুরু করুন না! আমরা দোহার দেব।
    জেনেরিক কমেন্ট করে লাভ কি? স্পেসিফিক উফ্দাহরণ দিন গণতান্ত্রিক ব্যব্স্থার প্রতি "গ্রস ডিসরেস্পেক্টেড" এর।
    তারপর তার তুলনাহীনতা নিয়ে মিনিময় হোক।
  • cm | 116.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:১৩524793
  • এই তো দাদা পেড়ে ফেলেছেন মাটিতে। না নেই তবে পশ্চিম বঙ্গে আশা করি ওরম হয়্না। সত্যিটা বলা ভাল প বর কোন কলেজটিচারের সাথে কথা হয়নি। যেটা ডকুমেন্টেড থাকতে পারে সেটা হল ২০১২ csir net অঙ্কে তামিলনাড়ু থেকে একজনও নাকি ক্লিয়ার করেনি। এরকম কিছু শুনেছিলাম। এটা ভেরিফাই করার চেষ্টা করা যেতে পারে। আজকের আলোচনা বলছে আমরা অপ্রাসঙ্গিক বকতে ভালোবাসি।
  • cm | 116.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:১৬524796
  • আমার প্রশ্নটার উত্তর পেলেই বাধিত হই।
  • ppn | 190.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:২৪524797
  • কোনটা অপ্রাসঙ্গিক?
  • ম্যামি | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:৩০524798
  • পাই, দ্বিমত নেই। কোর্ট যেটা করছে, সরকারকে লিস্ট দিতে বলছে, পরিবর্তিত লিস্ট। এই প্রতিবেদন অনুসারে সেটাও বাঞ্ছনীয় নয়।
  • ম্যামি | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:৪৪524799
  • ১৮৩৫ সাল থেকে পাবলিক লাইব্রেরির এক দীর্ঘ ইতিহাস আমাদের রয়েছে। সেই ইতিহাস 'আজ' এক সংকটের মুখোমুখি। পড়লে মনে হবে আদারওয়াইজ ইতিহাসটা খুবই গৌরবের।
  • Ishan | 214.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:৫১524800
  • এখানে যিনিই লিখবেন তাঁর ভাষ্য নিয়েই চিন্তিত হব। ডিম-কলা-পাঁউরুটি নিয়ে পাতার পর পাতা আলোচনা দেখলে সেই নিয়েই কমেন করব। গণতন্ত্রের ডিসরেসপেক্ট হওয়া নিয়ে চিন্তিত হলে সেটাদেই অগ্রাধিকার দেওয়া হোক, বুজি গুজি মাজি ব্যাশিং এ নয়। নইলে এইটা খিল্লির টইই হয়ে থাকবে। এবার চান্দুবাবু অনন্ত বুজি ব্যাশিং পছন্দ করবেন, না গম্ভীর আলোচনা, সে তাঁর অগ্রাধিকার।
  • Ishan | 214.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০১:৫৫524801
  • আর হ্যাঁ, স্বাস্থ্যব্যবস্থায় তামিলনাড়ুর উন্নতিটা কিন্তু ডকুমেন্টেড।
  • pi | 172.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০২:২৫524802
  • হ্যাঁ, কোর্ট লিস্টি বানিয়ে দিলে সেটাও কাম্য নয়। সেজন্যই লেখাটা দিলাম, ক'দিন আগে তুমি এই লাইনে বলেছিলেন।
  • pi | 172.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০২:২৭524803
  • পরিবর্তিত আমলে গণতান্ত্রিক ডিসরেসপেক্ট নিয়ে এখানে ( বা বুবুভা য়) কম কিছু লেখা হয়েছে কি ? আর সেই লেখাগুলো কারা লিখেছেন, সেটাও একটু মনে করে দেখলে ভালো হয়।
  • S | 139.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০৩:৪২524804
  • সুপ্রিম কোর্টের রায়্টা খুব গুরুত্বপুর্ণ। এবারে টাটারা কি বলে দেখা যাক।
  • lcm | 34.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০৮:৩৪524807
  • পলিটিক্যাল/রিলিজিয়াস টপিকে ডিসকোর্স/ডিবেট/ভাট/আলোচনা/ সমালোচনা... সাধারনত খুব ইন্টেন্স হয়, লোকজন খুব প্যাশোনেটলি তক্কো করে, দোষারোপ, নেম কলিং, ফিংগার পয়েন্টিং, খোঁচাখুঁচি - এসব আপনা আপনিই চলে আসে, কমন ব্যাপার।
    এসব না হলে কেমন স্যাঁতস্যাতে হয়ে যায়।
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০৯:৩১524808
  • Name: cm Date:11 Jul 2013 -- 12:02 AM

    ".......... বরং শোনেন আজ সন্তোষ রাণা কি বললেন আর যাকে খুশি ভোট দাও তৃণমূলকে তাড়াও।....... পিটিদাও বোধহয় বুজিদের থেকে কোন রকম দ্বিধাদ্বন্দ ছাড়া অনুরূপ কিছু শুনতে চাইছেন।"

    না, একদমই না। বুজিদের রাজনৈতিক অপরিপক্কতা হিমালয় সদৃশ। তাই আমি একদমই "যাকে খুশি ভোট দাও তৃণমূলকে তাড়াও" জাতীয় কথা বুজিদের কাছ থেকে শুনতে চাই না। এই কথা বলে তেনারা মমতাকে তোল্লাই দিয়ে এখন "এই মমতা কে আমরা চিনতাম না" বা "মমতা সিপিএমের সব চাইতে ভাল ছত্রী" জাতীয় আপ্তবাক্য ঝাড়ছেন। কথাটা বরং সন্তোষ রাণা বলতে পারেন-কেননা তিনি এখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত।
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৩ ০৯:৩৩524809
  • "এই কথা বলে"-র জায়গায় "এই জাতীয় কথা বলে" পড়তে হবে।
  • Hungarian Horntail | 131.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১০:১১524810
  • সুপ্রীম কোর্টের কালকের বক্তব্য ভার্ডিক্ট বলে কে আবার ধরে নিলো? কাউকে তো দেখলুম না। কিন্তু সুপ্রীম কোর্টের ওই "প্রশ্ন"-টা সামনে ঝুলিয়ে পঞ্চায়েতে ভোটের ঢল নামবে সেইটা ফ্যাক্ট।

    লিগ্যাল হার্ডল কি কম নাকি? হাইকোর্টে অর্ডিন্যান্স খারিজ হয়েছে টেকনিক্যাল কারণে - সেইটা এখনো ভ্যালিড। লিগ্যালি জমি এখনো টাটারই। সুপ্রীম কোর্ট তো সেগুলো পাল্টাতে পারবে না - লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যেই রায় দিতে হবে।
  • ppn | 190.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:০৮524811
  • সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষে যদি কখনো ভার্ডিক্ট দেয়ও সেটা মমতা ব্যানার্জির জন্য আরো বড় বাঁশ হবে।

    সমস্যা বহুবিধঃ টাটাদের জন্য সুদসহ ক্ষতিপূরণের অর্থ জোগাড় করা, ইচ্ছুক ও অনিচ্ছুক জমিদাতা এই দুয়েদের জমি ফেরত দেবার নীতি তৈরি করা, জমির চরিত্র ফেরানো ইঃ ইঃ।
  • PM | 233.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:১০524812
  • রন্জনদা,

    আমি PTর বক্তব্য বুঝেছি একটু অন্যরকম ভাবে। আমার বোঝা অনুযায়ী PTর বক্তব্য-

    -" যেই আসুক সিপিয়েম যাক" এই স্ট্যন্ড অপরিনাম দর্শী আর রাজ্নৈতিক ভাবে নাইভ। "যেই আসুক তৃন যাক" বর্তমানে অনেকের এই অবস্থান-নিয়েও PTর বক্তব্য এক-ই

    - যে সব বুদ্ধিজীবী সরাসরি মমতা কে ভোট দিতে বলেছিলেন, মমতা গনতন্ত্রের পুজারী বলে প্রচার করে মানুষকে বিশ্বাস করিয়েছিলেন তারা কেনো মমতার বর্তমান অশ্রুতপুর্ব কাজকম্মের দায় নেবেন না- এই প্রশ্ন তুলেছেন PT

    - মমতা যে এরকম স্বৈরতান্ত্রিক হবেন সেটা "জানতাম না" বলা বুদ্ধিজীবী দের PT আওয়াজ দিয়েছেন বহুবার। আর কিছু বুদ্ধিজীবীদের ( যেমন শুভা) প্রতি উনি বলেছেন যে তারা নির্দিষ্ট প্রাপ্যের বিনিময়ে সমর্থন দিয়েছেন পরিবর্তনে।

    - PT মনে করেন রাজ্যের জন্য বৃহৎ শিল্প দরকার। সেই শিল্প পঃবঃ এর করতে গেলে অল্প বিস্তর চাষের জমিতে হাত পড়বেই

    - যদি জমি নিতেই হয় সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ অন্তত পঃবঃ এর ক্ষেত্রে ( যেখানে ছোটো জমির মালিক-ই গরিষ্ঠ) জরুরী নতুবা দালালদের দাপটে চাষী আর শিল্প মালিক দুয়ের-ই ক্ষতি।

    - যেহেতু বর্তমান পরিস্থিতিতে অন্য রাজ্যের সাথে প্রতিযোগীতা করে শিল্প আনতে হয় তাই বিনিয়োগের জন্য শিল্পপতিদের প্রতিযোগীতামূলক ছাড় দেওয়া এড়নো যাবে না।

    - মাওবাদীদের ব্যক্তি হত্যার উনি বিরোধী। ২০০৯-১১ মাওবাদী দ্বারা সিপিয়েম কর্মীদের মৃত্যু বা অন্যান্য নাশকতার উনি প্রতিবাদ করেছেন। বুজিদের ( এবং গুরুগনের) হিরন্ময় নিরবতার-ও সমালোচনা করেছেন

    - পাল্টাবার জন্য-ই সরকার পাল্টাবার উনি বিরোধী। পাঁচ বছর অন্তর সরকার পাল্টাবার-ও উনি বিরোধী

    - PT ২০১১ সালে বাম সরকার পাল্টানোতে খুব আপত্তি করেননি (নিমরাজী) কিন্তু উনি মনে করেন সেক্ষেত্রে কংগ্রেস-এর আসা উচিত ছিলো।

    বর্তমান পরিশ্থিইতিতে রন্জন্দা PT র কোন কোন বক্তব্যের বিরোধীতা করছেন আর কি যুক্তিতে তা জানলে ভালো লাগবে।

    গুরুতে রন্জনদার বক্তব্যের-ও অনুরুপ সারমর্ম করা যায়। সময় করে করবো
  • Hungarian Horntail | 131.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:১২524813
  • সেগুলো নিয়ে আর কে ভাবতে যাচ্ছে?

    সারদার ক্ষতিপূরণের ৫০০ কোটির ফান্ড ঘোষণা করেই কামাল করে দিয়েছে প্রায়, যদিও সেই ফান্ড তৈরী হয়ওনি, হবেও না - লিগ্যাল হার্ডল আছে সেখানেও।
  • potke | 233.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:১৫524814
  • তামিলনাড়ু কিন জানিনা,এবার নেটে কর্নাটকে অন্কে একজন ও ক্লিয়ার করেনি,ফিজিক্সে একজন করেছে।
  • Sibu | 183.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:২৩524815
  • টাটাকে ক্ষতিন্পূরণ দিতে অসুবিধা কি? কটা ইস্কুল কলেজ বন্ধ করে দিলেই হবে। তাতে লোকে খুশী হবে বলেই মনে হয়। আবাপ সরকারী ক্ষেত্র ছোট হওয়ায় দেশের মঙ্গল হইল বলে সম্পাদকীয় লিখবে। চাই কি দুটো পোষা বুজী দিয়ে সম্পাদকীয় কলাম লিখিয়ে দেবে।
  • ppn | 190.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:২৯524818
  • উঁহু, শিবুদার সেই জ্যাগারিতে এক বালতি স্যান্ড।

    ইনি ঐ পথে হাঁটবেন না - সিগারেটে অতিরিক্ত কর বসিয়ে বলবেন ক'দিন একটু সিগারেট বেশি টানুন।
  • cm | 233.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:৩৯524819
  • প বয় বামের কোন বিকল্প ছিলনা, নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন