এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ৩০ মে ২০১২ ২২:০৬8280
  • ভিসি আনন্দ পঞ্চম বার বিশ্ব চ্যাম্পিয়ান।
  • aranya | ৩০ মে ২০১২ ২১:৫৯8279
  • বাঘের বাচ্চারা মানুষ মামা-কে খেতে চেয়েছিল যে - সেটাই হয়ত ওদের মারার কারণ।
  • অপু | ৩০ মে ২০১২ ২১:০৯8278
  • যাই ইয়ে বলছে কেন? ইসে না বলে?
  • xi | ৩০ মে ২০১২ ২১:০১8276
  • বড্ড ইয়ে গল্প, বাঘের বাচ্চা দুটোকে ওভাবে মারার কোনো কারণ ছিলো না, ওদের কী দোষ? অবশ্য প্রতিশোধ নিতে গেলে কে আর যুক্তির কথা ভাবে? ক য়ের দোষে শ কে মারে। ঃ-(
  • সায়ন | ৩০ মে ২০১২ ২১:০১8277
  • উপেন্দ্রকিশোর রচনাসমগ্র। থাঙ্কু জ়ি শি, দু'দিঃ-)

    টিম ঃ-(((
  • পাই | ৩০ মে ২০১২ ২০:৫৯8275
  • মা মাটি মানুষ ছিল যে গল্পে ? ঃ)
  • xi | ৩০ মে ২০১২ ২০:৫৮8274
  • মানুষের মতন ফ্লেক্সিবল আর কাউকে দেখেছ? বাঘের বৌ হয়, হাতী-ভাল্লুকের ঘরে মোগলি হয়ে থাকে, হাঁসের পিঠে ঘোরে, মানুষের ছেলে যযাতি দিব্যি দৈত্যের মেয়ে শর্মিষ্ঠা আর দৈত্যগুরুর মেয়ে দেবযানী দুইজনকেই বিয়ে করে ফেললো, এরকম আরো কত!
  • Du | ৩০ মে ২০১২ ২০:৫৬8273
  • সায়ন, জাই বলে দিয়েছে। বাঘের বাচ্চার মামাটি মানুষ ছিল যে গল্পে।
    শেষটা অবশ্য দুঃখের বাঘের্ছনাদের জন্যে ঃ(
  • Tim | ৩০ মে ২০১২ ২০:৫৪8272
  • সান্দার কি অধঃপতন মাইরি! সব ভুলে গেছে।

    এই গপ্পটা পড়ার পরেও লোকে মানুষের বউ দজ্জাল হলে তারে বাঘিনী বলে। ঘোর কলিযুগ!
  • xi | ৩০ মে ২০১২ ২০:৫১8271
  • সেই যে এক বাঘের বাঘিনী মরে গেছিলো, ছানাদের কে দেখবে, তাই বাঘ গাঁয়ে গিয়ে এক মানুষের মেয়েকে ধরে এনে বিয়ে করলো। সেই মেয়ে বাঘকে রেঁধে দিতো, ছানাদের খাওয়াতো----কিন্তু সর্বক্ষণ পালাবার তাল করতো। তার পর সেই মেয়ের ভাই এলো তাকে উদ্ধার করতে---- মনে পড়ে? উপেন্দ্রবাবুর উপকথা সংকলনে ছিলো।
  • সায়ন | ৩০ মে ২০১২ ২০:৪৮8270
  • বাঘ শিয়ালের মেলা?
  • সায়ন | ৩০ মে ২০১২ ২০:৪৬8269
  • নরহরি রায়? সেই চাবি খেয়ে পেটে তালা পড়ে যাওয়া?
  • xi | ৩০ মে ২০১২ ২০:৪৩8268
  • বাবাগো মোর কি মামা তোর কি শালা
    মা'র কি সোদর ভাই
    শিলের তলে কুমকুম করে
    তুলে দে না খাই।

    ঃ-)
    মনে পড়ে?
  • xi | ৩০ মে ২০১২ ২০:৪২8267
  • অভ্যুকে একটা কথা কয়ে যাই। ছোটোবেলায় আমরা কয়েকজন একবার টোমাগুণ গাছ তৈরীর প্ল্যান করেছিলাম, টোমাটো আর বেগুণ ক্রশ করে। আর প্ল্যান্ড মেথডটা ছিলো ভয়ংকর। বেগুণের বীজ আর টোমাটোবীজ সূক্ষ্ম যন্ত্রে অর্ধেক করে করে এর অর্ধেক ওর অর্ধেক আবার জুড়ে দিয়ে সেই বীজ রোপণ করে গাছ ওঠানো। উফ্ফ, যুগান্তকারী সেই জিনিস আর করা হয়ে ওঠেনি, নানাবিধ কারণে। ঃ-)
  • সায়ন | ৩০ মে ২০১২ ২০:৪১8266
  • দু'দি "শিলের তলে কুমকুম করে" এটা কোথায় পড়েছি কিচ্ছুতে মনে না করতে পেরে পেট ফাটার যোগাড়, শিগ্গির বলে দাও!
  • অপু | ৩০ মে ২০১২ ২০:৪০8265
  • শোন অত চাপ না নিয়ে নানা রঙের চশমা কেন হে। যখন যেটা দরকার পরে নেবে ঃ-))
  • xi | ৩০ মে ২০১২ ২০:৩৮8264
  • আর আসল উদ্দেশ্য তো গোলাপী ভাল্লুক আর সোনালি কাছিম। সেগুলোর কী হবে? ভাল্লুকের গায়ে রঙ দিতে গেলে কেলো হবে। ঃ-)
  • xi | ৩০ মে ২০১২ ২০:৩৭8263
  • ছি ছি রঙ লাগিয়ে সবুজ গরু! সত্যিকারের সবুজ গরু চাই।
  • অপু | ৩০ মে ২০১২ ২০:৩৬8262
  • আহাওয়াটার প্রুফ রং লাগিয়ো। হাঁদা ভোঁদা পড় নি? ঃ-)
  • Tim | ৩০ মে ২০১২ ২০:৩৪8260
  • যারা বৃষ্টিতে ভিজেছিলো...
  • xi | ৩০ মে ২০১২ ২০:৩৩8259
  • আরে অপু, এ গরু তো বৃষ্টিতে ভিজলেই ধুয়ে বাংলা হয়ে যাবে আবার।
  • xi | ৩০ মে ২০১২ ২০:৩২8258
  • এই তো সেদিন একজন দেখলাম অমিত বোঝাতে লিখেছে aumit আর সুমন বোঝাতে নিজে নিজেই লিখে দিয়েছে shumon। তারা চায় আমিত আর suমান না বলুক সাহেবেরা, তাই।
    মুশকিল হোলো রোমান হরফে সব কিছু বোঝানো খুব চাপের এদিকে এ ছাড়া উপায় কোথা? এই তো স্ট্যান্ডার্ড সেট হোয়ে বসে আছে।
  • অপু | ৩০ মে ২০১২ ২০:৩১8257
  • ৩ স্টেপে সবুজ গরুঃ

    ১। বাংলা গরু নিন
    ২। সবুজ রং করুন
    ৩। সবুজ গরু পান
  • xi | ৩০ মে ২০১২ ২০:২৯8256
  • গোলাপী ভাল্লুক আর সোনালি কাছিম দেখতে চাই। ঃ-) সবুজ গরু আর বেগুণী জিরাফ ও চলবে। ঃ-)))
  • কাজু | ৩০ মে ২০১২ ১৮:৫৬8255
  • অক্ষয় কুমার কর, সেটাকে কী বানান করেছে **** ** ইংরেজগুলো ! AUCKHOY KUMAR KUR, পিতৃদত্ত নামের পিন্ডি চটকে দিত আর কেউ কিছুই বলত না !

    ওদের ** জ্বালানো নাম আমরা ভুল বললে আমাদের মান যায় আর উল্টোটা?
  • জটায়ু | ৩০ মে ২০১২ ১৮:২৮8254
  • বোর্ণিও নিয়ে আবার কী লিখবেন মশাই? আমার বই আছে বোর্ণিও-র ওপর - 'বোর্ণিওর বিভীষিকা'। কী তপেশ, বলে দাও তো। তুমি তো সেই রাজস্থানে আমাদের দেখা হবার আগেই পড়ে রেখেছো।
  • Abhyu | ৩০ মে ২০১২ ১৮:২৬8253
  • ঝিকিদিদি ফ্লাইট ৭১৪-এ চড়েছেন?
  • sinfaut | ৩০ মে ২০১২ ১৮:০৯8252
  • এই যে ঝিকিদিদি জাকার্তায় থাকেন, ইন্দোনেশিয়ার অন্য কোথাও ঘুরেছেন? একটু লেখেননা কেন? ইরিয়ান জায়া, বা বোর্নিও টোর্নিও? জঙ্গল মঙ্গল?
  • পাই | ৩০ মে ২০১২ ১৭:৪৪8251
  • দিদির কবিতার টই টার নাম কী ছিল যেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত