এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৯:০৮524886
  • সিটি কেবল আর লোকাল এজেন্টের কৃপায় আমার টিভি নেই আপাতত। বাঁচা গেছে। মমতা অনেক অন্যায় কাজ করছেন। সেইগুলো বলুন একশোবার।
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৯:২৭524887
  • সরকার তো ভারি চালাচ্ছেন, পুরো মাৎস্যন্যায় চলছে। সরাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যাকাউন্টেবিলিটির ধারটি ধারছেন না। উপরন্তু সবাইকে ভয় দেখাচ্ছেন। স্কুলের টিচারকে শো কজ করা হলে বাধা দিচ্ছেন না। বাচ্চা ছেলে পুলিশ হেফাজতে মারা গেলে (বাড়ি গিয়ে দেখা করা ইত্যাদি ছেড়েই দিলাম) সামান্য তদন্তটুকুও করবেন না।
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৯:২৯524888
  • :( :( *স্বরাষ্ট্র
  • PT | 213.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৯:৩২524889
  • সে দু-চারটে শহুরে মানুষ কি ভাবল তাতে তেনার কিস্যু আসে যায় না। পাবলিক তো ভোট দিচ্ছে-পঞ্চায়েতে ভালভাবেই জিতবে।
  • pi | 118.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ২২:০৫524890
  • ৩৬৫ দিন। খোরাক চালু হ্যায় !

  • T | 24.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ২২:৩৬524891
  • কি অবস্থা! কিন্তু জীবনানন্দের ছবি কেন? উনিও কি ধান্দাবাজ ছিলেন? প্রতিবেদনে কি লেখা রয়েছে কেউ জানে? এই কাগজের সম্পাদকই বা কে?
  • maximin | 69.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০১:৩২524892
  • এই কাগজের বিরুদ্ধে পিআইএল মামলা করা যায় না?
  • pi | 172.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০১:৩৫524893
  • পূষণ গুপ্ত।
  • maximin | 69.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০১:৪১524895
  • শিক্ষার স্বার্থে মামলা করা যায়। Directly harmful for first generation learners.
  • PT | 213.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০৭:৫৫524896
  • আহা উত্তেজিত হবেন না। মমতাকে ক্ষমতায় আনার সঙ্গে এগুলো সব প্যাকেজ ডিল ছিল। যে সকল বাচ্চারা সত্তরের নব কংগ্রেস দেখেনি আর যে সকল বুড়োদের স্মৃতিভ্রম হয়েছিল (মমতার সঙ্গে সুব্রত মুখার্জিকে দেখেও!) তারাই শুধু মাত্র উত্তেজিত হবে এই সব কাজ কারবার দেখে।
  • s | 182.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০৮:০৭524897
  • সে কি গুরুতে বিবুদা, রামকেষ্ট সবাইকে নিয়ে নির্মোহ টই হয়ে গেল, আর ৩৬৫ দিন শঙ্খ ঘোষকে ধান্দাবাজ বললে জনতা রেগে ফায়ার??????
  • Sibu | 183.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০৮:২৮524898
  • হয়ে যাক, হয়ে যাক, শঙ্খ ঘোষ, নির্মোহ ব।

    প্রথম পোস্ট। কি সাহস একটা কোথাকার কবি সম্পাদক ছেনাল ঘোষের সারনেম ব্যবহার করে? লোকটা নিজের ওজন বোঝে না। মনে হয় মাওবাদী।
  • cm | 37.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০৯:০২524899
  • স্পষ্টতই এ জিনিসের দরকার ছিল। পড়া ঝালানোর মতন বামফ্রন্ট কেন ক্ষমতায় এসেছিল তাও ঝালানোর দরকার।
  • dukhe | 212.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০৯:১২524900
  • দ্বিতীয় পোস্ট। শঙ্খ ঘোষও মানুষ, অবতার নন। উনি কিছু ভালো কবিতা লিখেছেন ঠিকই, কিন্তু ওঁর দ্বিচারিতার সীমা নেই। এটা মেনে নিতে খাকিপ্যান্ট ভক্তদের এত অসুবিধে কিসের?
  • a x | 86.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ০৯:২৯524901
  • বিবুদার শোকে দুখে আজকাল আর পাঞ্চলাইন গুলোও তেমন তেমন দিতে পারেন না!

    কিন্তু এই কাগজটাকে এত পাত্তা দিতে হবে কেন PIL করে?
  • j | 230.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১০:০৩524902
  • ৩৬৫ দিন নিয়ে হেলাফেলা করবেন না কমরেড

    এই কাগজটা সার্কুলেশন পরিসংখ্যানে ট্প ফাইভে আছে
  • a x | 86.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১০:০৭524903
  • কোথায় সার্কুলেশনে, পশ্চিমবঙ্গে?
  • lcm | 118.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১০:২১524904
  • এ কাগজ আবার কবে হল! এত খবরের কাগজ...
    কিন্তু ইয়ে, ৩৬৫ দিন কি বোধহয় ২৯-এ ফেব্রুয়ারি তে অফ্‌ থাকে।
  • কৃশানু | 177.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১০:২৫524907
  • তার চেয়েও ইম্পর্টান্ট পয়লা এপ্রিলে অফ থাকে কি থাকে না।
  • T | 24.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১১:৫৪524908
  • দুখেদা, :)
  • কল্লোল | 111.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১২:১৮524909
  • এখানে এট্টা নামে বানাম্ভুল আছে। ওটা "পূ" না হয়ে "দূ" হবে।
  • T | 24.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১২:৫৪524910
  • পূষণবাবু একটা সেমসাইড করেছেন ঐ লেখাতে, লিখেছেন কবি মাত্রেই দাসানুদাস। লেখার সময় গোঁসাইবাবুর কথা খেয়াল ছিল না হয়তো। তবে আর যা সব মণিমুক্তো আছে তা যে কোনো নির্মোহ ব এর নির্মোহ করে দেবে।
  • siki | 132.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১৩:৪০524911
  • লেখাটা পুরোটা পাওয়া যাবে?
  • T | 24.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১৪:০১524912
  • ফেসবুকে খবর ৩৬৫ দিন এর পেজে যাও। ওখানে প্রতিদিনের পেপার স্ক্যান করে আপলোড করা আছে। প্রায় প্রতিদিনকার পেপারই মণিমুক্তোয় ভরা। সেরা লেভেলের এন্টারটেনমেন্ট। কিন্তু স্রেফ হেডিং গুলোই পরা যায়। কন্টেন্ট পড়তে গেলে চোখ খারাপ হওয়ার চান্স প্রচুর। কোনমতে যেটুকু পড়তে পারছি তার ভিত্তিতেই বললাম। নমুনা
    নীরেন্দ্রনাথ সেকেন্ডারী (?) কবি। ওর কথা আলোচনাতেই আসা উচিত নয়।
    উনি ওর (ওঁর নয়) সংবাদপত্রের মালিকের কথামতো ব্র্যান্ড বুদ্ধ বানিয়েছেন এবং পুরষ্কার হিসেবে বাংলা অ্যাকাডেমীর চেয়ারম্যান হয়েছিলেন।
    শঙ্খ ঘোষের সামান্য মাস্টারি করার যোগ্যতাটুকুই আছে। যিনি ওঁকে কলেজে ঢুকিয়েছিলেন তার পেছনে লেগেছিলেন।
    শঙ্খ বাবু প্রতি রবিবার বাড়িতে আসর বসান না হলে বাজার পড়ে যাবে। উনি বিশ্বভারতী যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দে'জ কোম্পানীকে পকেটে পুরেছেন।
    তিনি কি জীবনানন্দ বা শক্তি চট্টোর থেকেও বড় কবি? বাংলা সাহিত্যের ইতিহাস কখনো তা বলবে না। হ্যাঁ উনি বড় রকম নেগোশিয়েটর।
    দেবেশ রায়কে চাকর বাকর হিসেবে রেখেছিলেন।
    উনিই ঠিক করে দিতেন দিল্লীতে কে সাহিত্য আকাদেমীর কোন পদে বসবে, কে কোথায় ফেলোশিপ পাবে।
    সবশেষে, কেন শঙ্খবাবু মমতার বিরুদ্ধে লেগেছেন তার বিশদ তথ্য পরে প্রকাশিত হবে।
    ইত্যাদি ইত্যাদি
  • Mad-eye Moody | 127.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১৫:০১524913
  • ডেইলি প্রফেট মনে করিয়ে দিচ্ছে।

    “Wizengamot elders Griselda Marchbanks and Tiberius Ogden have resigned in protest at the introduction of the post of Inquisitor to Hogwarts.
    “‘Hogwarts is a school, not an outpost of Cornelius Fudge’s office,’ said Madam Marchbanks. ‘This is a further disgusting attempt to discredit Albus Dumbledore.’ (For a full account of Madam Marchbanks’ alleged links to subversive goblin groups, turn to page 17.)”

    বা পরশুরামের সেই ভূতের ঝগড়ার গপ্পের সম্পাদক ভূতটার কথা।

    ঃ-)
  • T | 24.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১৫:২০524914
  • এবার তাপস পাল--"বদল নয় বদলা চাই। সিপিয়েমকে কেলিয়ে পাট করে দিন।"
  • PT | 213.*.*.* | ১৮ জুলাই ২০১৩ ১৮:১৭524916
  • তাপস পালের আকাশবাণী অপ্রত্যাশিত ছিল? ও না বললেও অন্য কেউ বলত কেননা নেত্রী "বদলা নেব" (ইতি গজর মত "ভোটের বাক্সে" যোগ করে) বলে বাঁধন খুলে দিয়েছে। এরা সিদ্ধার্থের উত্তরসূরীর চ্যালা-চামুন্ডা। সত্তরের দশকে প্রিয়-সুব্রত তো এই ভাষাতেই কথা বলত। যারা শেষের দুবছর বাদে বাম সরকার ছড়া অন্য কোন সরকার দেখেনি নিজেদের জীবদ্দশায় তারা এবার বুঝতে পারবে যে কেন বামেরা ক্ষমতায় এসেছিল ১৯৭৭ সালে। বামেরা বিরাট কোন সমাজ বদল করবে সেটা সেই সময়ের ভোটাররাও ভাবেনি আর ৭৭-এর আগের জনসভাগুলোতে বাম নেতারাও সেরকম কোন মিথ্যা আশ্বাস দেননি।
  • PM | 233.*.*.* | ১৯ জুলাই ২০১৩ ১১:০২524918
  • পঃবঃ কি ধীরে ধীরে কিন্তু নিশ্চিত ভাবেই ৩৫৫-র দিকে চলেছে?
    প্রায় সমস্ত সরকারী সিদ্ধান্ত কোর্টে যাওয়া, একের পর এক কোর্টের আদেশ অমান্য, লাগামহীন সন্ত্রাস-- এই সব দেখে ঐ আশংকা টাই জেগে উঠছে বার বার।
  • harmad | 24.*.*.* | ২০ জুলাই ২০১৩ ০০:১৫524919
  • যে রাজ্যের বেশীরভাগ লোক গান্ডু তাদের এই দশা ই হয়। পোয়েটিক জাস্টিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন