এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.*.*.* | ২০ জুলাই ২০১৩ ০৯:২৫524920
  • কেমন মিল থাকে কথায়। হয়তো কাজেও।
    কতোকাল আগে কে এক জর্মন, নাটক-ফাটক করতো, কি যেন নাম - হ্যাঁ ব্রেখ্শ্ট, লিখেছিলেন, সমাধান।
    http://mrzine.monthlyreview.org/2006/brecht140806.html

    The Solution
    Bertolt Brecht

    After the uprising of the 17th June
    The Secretary of the Writer's Union
    Had leaflets distributed in the Stalinallee
    Stating that the people
    Had forfeited the confidence of the government
    And could win it back only
    By redoubled efforts.
    Would it not be easier
    In that case for the government
    To dissolve the people
    And elect another?

    কেমন হয়? এই "বেশীরভাগ গান্ডু" লোকেদের বাতিল করে "বেশীরভাগ বুদ্ধিমান জনগন"কে নির্বাচিত করলে?

    চালিয়ে যান ভাই। গান্ডুমীরও একটা লেভেল থাকে।
  • কৃশানু | 213.*.*.* | ২০ জুলাই ২০১৩ ০৯:৩৮524921
  • সেই।
  • PT | 213.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১০:৪৯524922
  • কিন্তু ব্রেখশ্ট সাহেব যেটার উত্তর দিতে পারলেন নাঃ

    ১) যারা বুদ্ধের শিল্পনীতির পক্ষে বিপুল ভোট দিয়েছিল তারা ভেবেছিল যে জমি না অধিগ্রহণ করে শিল্প আকাশে হবে!

    ২) মমতাকে বিপুল ভোটে যারা নির্বাচিত করল তারা ভেবেছিল যে মমতা গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করবে।

    এই সব ভোটারদের জাজমেন্টকে প্রশ্ন করা যাবে না?
  • siki | 132.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১১:৪২524923
  • না।
  • কৃশানু | 213.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১১:৫১524924
  • বাম্পন্থী সরকার ক্ষমতায় থাকা কালীন জমি দখল নিয়ে প্রশ্ন করা যাবে না, আরেক জায়গায় আন্দোলনে গুলি চলবে, এটা কিন্তু সেই ভোটার দের অনেকে মনে করেনি।
    দয়া করে এর উত্তরে মমতা ব্যানারজীকে আনবেননা।
  • কৃশানু | 213.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১১:৫২524925
  • আর এই কচকচি বহুবার হয়ে গ্যাছে। এই বদ্ধ জলে আর পা ডোবাব না। আলোচনা অন্য লাইনে হলে তখন আবার ফুট কাটতে আসব।
  • PT | 213.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১২:৫২524926
  • আসলে আন্দোলনটা কিসের জন্য বা কার উপকারের জন্য হল সেটাও তো পরিষ্কার হলনা!!

    Singur:
    Barely four kilometres from the abandoned Nano site, land sharks keep gobbling up fertile farmland right next to the national highway. In a process no less coercive than the disputed Singur acquisition, dumped fly ash on wetland proves that acres of land have already changed hands from farmers. Ironically, there is very little sign of industry and almost no political protests this time. http://ibnlive.in.com/news/wb-8-years-on-singur-villagers-yet-to-get-their-land-back/406431-3-231.html

    Nandigram:
    Amirul Islam....an active Bhumi Uchchhed Pratirodh Committee (BUPC) member......has 37 criminal cases against him, in which he has got bail in only 17. Amirul had to spend another 27 days behind bars recently, till he was granted bail on May 31. This was not for the past cases though. It was because he chose to protest and clash with the local Trinamool Congress leadership, alleging rampant midday meal corruption in a local school........
    http://articles.timesofindia.indiatimes.com/2013-07-14/kolkata/40568846_1_trinamool-congress-bupc-bhumi-uchchhed-pratirodh-committee
  • PM | 233.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৩:২৯524927
  • মোদীর নেতৃত্বে দাঙ্গা আর অমানুষিক অত্যাচারের ঠিক পরে মোদীকে যারা বিপুল ভোটে জেতায় তাদের জাজমেন্টকে প্রশ্ন করা যাবে?

    বামেদের এতো ব্যর্থতা সত্ত্বেও পঃবঃ এ ৭ বার বামেদের জেতানোর জাজ্মেন্ট-কে প্রশ্ন করা যাবে?

    যে জাজ্মেন্ট হিট্লার কে যারা ভোটে জিতিয়েছিলো, যা পরে সে দেশের কোটি মানুষের মৃত্যুর কারন তাকে প্রশ্ন করা যাবে?

    আমার প্রশ্ন গুলো সিপিয়েম- তৃন সংক্রান্ত মারামারি করার জন্য নয়। এটা অনেক ফান্ডামেন্টাল। পাব্লিক ভুল করে কিনা। পাব্লিকের জাজমেন্ট/ভুল সর্বদা পবিত্র গাভী আর "প্রশ্নের উর্দ্ধে" কিনা।
  • PM | 233.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৩:৩৪524929
  • "১) যারা বুদ্ধের শিল্পনীতির পক্ষে বিপুল ভোট দিয়েছিল তারা ভেবেছিল যে জমি না অধিগ্রহণ করে শিল্প আকাশে হবে!" এই বক্তব্য কি কল্লোলদার পোস্টের প্রেক্ষিতে? তাহলে অর্থহীন। কারন কল্লোলদার ঘোষিত অবস্থান হলো- " পঃ বঃ কে কৃষিভিত্তিক করেই রাখা হোক। এখানে শিল্পের প্রয়োজোন নেই। যার শিল্পে কাজ করার ইচ্ছা সে অন্য প্রদেশে গিয়ে কাজ করবে।"
  • PT | 213.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৩:৪১524930
  • ঠিক, ঠিক!! এই প্রশ্নগুলোকে বদ্ধ জল আখ্যা দিয়ে বা ব্রেখ্শ্টের উক্তি দিয়ে আড়াল করাটা খুব যুক্তিযুক্ত নয়। "জনগণ ভুল করতে পারে না" তো রাজনীতিবিদদের মানুষকে তেল দিয়ে ভোটে জেতার কৌশল মাত্র।
  • siki | 132.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৬:১৯524931
  • কে কবে কোথায় দাবি করল জনগণ যুক্তি দিয়ে চলে?

    আর পাট্টিকুলারলি সিপিএমের রাজনীতিবিদরা তো যতদিন জিতে এসেছেন, ততদিন হেরে যাওয়া এলাকাগুলো প্রঙ্গে বলতেন, জনগণ ভুল করেছে। ওদেরকে বোঝাতে হবে। গোহারান হেরে তবেই প্রথমবারের জন্য সিপিএমের রাজনীতিবিদরা বললেন, আমরা ভুল করেছি।

    বরং আমাদের মত লোকজন যাদের বিশেষ কোনও রাজনৈতিক রং নেই, তারাই বারবার বলেছি যে জনগণ ভুল করে নি।
  • cm | 116.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৭:২৫524932
  • অ্যাঁ এই সরকারকে এনে জনগণ ঠিক করেছে বুঝি?
  • ন্যাড়া | 132.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৭:৪৩524933
  • ধুর, কেউ কিচ্ছু বোঝে না। বুঝিয়ে দিচ্ছি জলবত্তরলম। জনগণ সাধারণতঃ ঠিক। একেবারে ধুরন্ধর। নইলে বামরা ৩৪ বছর জনগণের ভোটে টিঁকে থাকত না। এটা হল উপপাদ্য ১।

    কিন্তু তাহলে মমতা এল কী করে? জনগণ যদি ঠিক হবে তাহলে তো জনতার রায়ে মমতা বামের থেকে ভাল। অ্যায়। এখানে করোলারি লাগাতে হবে। জনতা ঠিক যতক্ষণ না তাদের ভুল বোঝান হচ্ছে। আর এ তো পরিস্কার যে বুজিরা জনতাকে ভুল বুঝিয়েছে। আর বিরোধীরা। বিমান বোস বলেন বিরোধী আর পিটিবাবু বলেন বুজি। নামে কীই বা আসে যায়!

    সিম্পিল।
  • potke | 233.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৮:৩৩524934
  • ন্যাড়াদা,ঃ)
  • কৃশানু | 213.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৮:৩৫524935
  • ন্যাড়াদা যা বল্ল, সেটাকে একদম উলটো করে লেখা যায় যদিও। মানে চারপাশে সেরকম লোক ও কম নেই।
  • cb | 99.*.*.* | ২০ জুলাই ২০১৩ ১৮:৫৬524936
  • সেরকম লোকই তো দেখছি চারদিকে
  • siki | 132.*.*.* | ২০ জুলাই ২০১৩ ২০:৪৭524937
  • ন্যাড়াদা আবার কষ্ট করে লিখল।
  • Sibu | 183.*.*.* | ২০ জুলাই ২০১৩ ২০:৫৭524938
  • কে না জানে যে/যারা ঠিক তারা সব সময়েই ঠিক, আর যে/যারা ভুল তারা সব সময়েই ভুল।

    খোকন অংকে আশি পেয়েছে। খোকন ঠিক, কেন না শূন্য পায় নি। খোকন ভুল, কেন না কুড়ি নম্বর ভুল করেছে।

    সমাধান - খোকন এক্সিস্ট করে না।
  • Sibu | 183.*.*.* | ২০ জুলাই ২০১৩ ২০:৫৯524940
  • কত্তদিন ধরে ওবামাকে বলছি P=NP কিনা জানা না থাকায় হেব্বি অসুবিধা হচ্ছে স্যার। একটা রেফারেন্ডাম অ্যারেঞ্জ করে দিতেন যদি।
  • s | 182.*.*.* | ২০ জুলাই ২০১৩ ২১:২৮524941
  • ন্যাড়াদা ঃ-)
    এবার উপপাদ্য ২ হল বুজিরাও ঠিক যতক্ষন না তাদের ভুল বোঝানো হচ্ছে বা তারা ভুল বুঝছে।
    মমতা তাদের ভুল বুঝিয়েছিল। তাই করোলারি হয়েছিল।
    এখন কিছু বুজি ঠিক বুঝছে। কিছু আগামীদিনে বুঝবে। তারা জনগনকে ঠিক বোঝাবে।
    তার ফলে আবার আমরা উপপাদ্য ১ পাব।
  • ppn | 126.*.*.* | ২০ জুলাই ২০১৩ ২২:২৯524942
  • ন্যাড়াদা ঃ))
  • cm | 127.*.*.* | ২১ জুলাই ২০১৩ ০৮:৫০524943
  • আজকের সুখবর http://www.anandabazar.com/21raj2.html

    " মমতা সরকারের পূর্বতন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিধানসভায় গমবীজ কেলেঙ্কারি-সহ নানা দুর্নীতির কথা কবুল করে জানিয়েছিলেন, অনিয়ম রুখতে তিনি কড়া পদক্ষেপ করেছেন।" এই জন্যই কি ওনাকে সরানো হয়েছিল?

    "সূত্রের খবর, মাটি উৎসব, কৃষি মেলা, কৃষকরত্ন পুরস্কারে যে খরচপাতি হয়েছে, তা কেন্দ্রের টাকায় কি না, সেটাও খতিয়ে দেখা হতে পারে। " দ্যাকো দিকি গোমুখ্যুর দল উৎসব শিল্পের ব্যাপারটাই বুঝলনা।
  • bb | 127.*.*.* | ২১ জুলাই ২০১৩ ১৮:৫২524944
  • বোঝাই যাচ্ছে তথাকথিত বাম-বিরোধীদের খুব লেগেছ -সত্যি স্বীকার করার ক্ষমতা থাকলে আট-ভাট লিখতেও হ'ত না আর একে অন্যকে ধরতাই দিতে হত না।
  • ন্যাড়া | 132.*.*.* | ২১ জুলাই ২০১৩ ২০:৫৮524945
  • ঈর্ষা, ঈর্ষা। দেশে-বিদেশে যেখানে বামপন্থার জয়রথ গড়গড়িয়ে চলেছে - বিশেষতঃ পশ্চিমবঙ্গে - সেখানে বামবিরোধীদের লাগবে না! ঈর্ষার কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে বামবিরোধীরা, খড়কুটো যা পারছে আঁকড়ে ধরছে। আ বাঞ্চ অফ লুজারস ছাড়া আর কী বা বলবেন বলুন?
  • cb | 99.*.*.* | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৫524946
  • "ইলিশ মাছের রিসার্চ সেন্টার করেছি। পুকুরে ইলিশ মাছের জার্ম ছাড়ছি" - তিনি

    সাক্ষী - দেব ও শ্রাবন্তী
  • কৃশানু | 213.*.*.* | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৩524947
  • ইলিশ তো আর খাওয়া হবে না। ইলিশের জারম কি দামে পাওয়া যাচ্ছে?
  • PT | 213.*.*.* | ২২ জুলাই ২০১৩ ০৮:১৩524949
  • *ছাড়া
  • PT | 213.*.*.* | ২২ জুলাই ২০১৩ ০৮:১৩524948
  • অস্বস্তিকর প্রশ্নের উত্তর কটাক্ষ কিংবা ঠাট্টা ছড়া আর কিই বা হতে পারে?
  • dd | 132.*.*.* | ২২ জুলাই ২০১৩ ০৮:৫২524951
  • পচ্চিম বংগে বাম বিরোধী কারা?

    সবার উপোরে নকু আর এস ইউ সি,তারপরে তিনোমুল,এর পরে লেফ ফ্রন্ট, আর সব নীচে কংরেস? বামেদের পপর সাজিয়ে দিলেম।

    তো, এঁয়াদের সকলেই বাম, গাঢ় লাল থেলে লজ্জারুণ ব্লাশিং লাল।

    আমি ছাড়া তামাম পচ্চিম বংগে বাম বিরোধী কেউ নেই। বিজেপি ছিলো কিন্তু ইলেকশনের আগে পরে হয়তো তিনোর সাথে ইলোপ করবে, অন্যদিকে কংরেস আর সিপিএমের প্রেম ভালোবাসা। নিকষিত বাম বিরোধী কেউ নেই।
  • lcm | 118.*.*.* | ২২ জুলাই ২০১৩ ০৯:৪৯524952
  • ঠিকই তো! মানুষ বেসিক্যালি বুদ্ধু, আর পলিটিশিয়ানদের খুব বুদ্ধি। ৩৪ বছর ধরে সিপিএম পলিটিশিয়ানরা মানুষকে টুপি পরিয়েছে, এবার তৃণমূল পরিয়েছে। ( লক্ষ্য করুন, বাম-ডান পলিটিশিয়ান বলি নি কিন্তু, ওটা আর একটা টুপি পরানোর কল)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন