এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩১ মে ২০১২ ০১:২৮8370
  • অসভ্য মিনসে।
    একটা হসন্ত ও দিতে হবে।
  • প্পন | ৩১ মে ২০১২ ০১:১৭8369
  • ফুলবড়ি ভাজা দিয়ে একথালা ভাত খেলাম। আহা।
  • Sibu | ৩১ মে ২০১২ ০১:১৬8368
  • ঃ)।

    রাজশেখর বসু কয়েচেন মাগের তৎসম হল গে মার্গিতব্যা। মুখপোড়া মিনসের কি হবে মাইমা?
  • | ৩১ মে ২০১২ ০১:১৫8367
  • মুখপোড়া মিনসে।
  • kc | ৩১ মে ২০১২ ০১:১৪8366
  • কড়াইতে তেল ঘি মিশিয়ে দুই চামচ মত দিন। ফোড়ন দিন সাদা জিরে, গোটা গরম মশলা, চিনি আর হিং। এবার দিন ওতে আগে থেকে ফেটিয়ে রাখা দই। আদা বাটা, জিরে বাটা দিয়ে কষান। তেল ছেড়ে গেলে দিন আগে থেকে হাল্কা করে ভেজে রাখা চিংড়ি। অল্প জল দিন লুন দিন। চিরে চিরে দিন সবুজ লঙ্কা। ফুটে উঠলে নামিয়ে নিন। বেশী ঝোল হবেনা। ধনে পাতাও দিতে পারেন।

    প্লেটে সাজান। রাখুন সাদা ঝরঝরে ভাত আর সাদাতিল বাটা (সর্ষের তেল আর লঙ্কা দিয়ে )। বউ বলুন, পরিবার বলুন, স্ত্রী বলুন, শুনছ বলুন, যা ইচ্ছে বলুন, তিনি খুশী হবেন। অ্যাক্চুয়ালি আপনার রান্নায় তিনি এতটাই খুশী হবেন যে নোংরা রান্নাঘর দেখেও কিচ্ছুটি বলবেননা।
  • Sibu | ৩১ মে ২০১২ ০১:০২8365
  • মাগের উল্টোটা কি হবে? মিনসে?
  • পাই | ৩১ মে ২০১২ ০০:৪০8364
  • পাল্লিনদির পরের ছেলেটা বেশ ঃ)
  • পাই | ৩১ মে ২০১২ ০০:৩৯8363
  • গে, লেসবিয়ান এগুলো কম ভল্যুমে বলাটাই তো কাটানো উচিত। নয় আমরা এনিয়ে খিল্লি করি, গে, লেসবিয়ান নিয়ে হাসাহাসি, লেসবিয়ানকে লেবু, নয়তো যেন ট্যাবু কিচু, অস্বস্তিকর বলে ফেল্লাম, গলার আওয়াজ নিচু করে ..
    মনে আছে, Lesbian standpoint বইটা একসময় এখানে মেট্রোতে পড়তে পড়তে যাচ্ছিলাম, বেশ কিছু 'অদ্ভুত' লুক এসেছিল। এখানেও।
    আমার এক গে বন্ধু আছে।দেশের এক নামকরা গবেষণা কেন্দ্রে। এই গুরুর অন্য যৌনতা ইস্যুর সময়ই অনেক লেখা নিয়ে তার সাথে কাজ করতাম। সে বলতো, রাত না হলে, ল্যাব থেকে সবাই না গেলে কম্পুতে এসব নিয়ে লেখাপত্তর ঘাঁটাঘাঁটি করতে পারে না। এক দুদিন করাতে লোকে এমন বাঁকা হাসি আর বাঁকা চাউনি উপহার দিয়েছিল ! লোকজন ক্লোসেটেড থাকবে না তো আর কী হবে ?
  • aka | ৩১ মে ২০১২ ০০:৩৮8361
  • ব্যপারটা অনেকটা প্রেজেন্টেশন দেওয়ার মতন। যে দিচ্ছে তার স্কিলের ওপর ডিপেন করে। বহুকাল আগে আমার এক কলিগ একটি মেয়ে ছিল। সে যখন তার বরকে হাবি বলে বলত, দিব্যি লাগত, মনে পড়ে গেল।
  • xi | ৩১ মে ২০১২ ০০:৩৮8362
  • সবাই তো হাবি বলেন না, এই তো একজন শুনলাম বলেন আমার বিভীষণ। ঃ-)
  • xi | ৩১ মে ২০১২ ০০:৩৭8360
  • সব বিবাহিত পুরুষেরা স্ত্রীদের প্রাণপ্রিয়া বলে উল্লেখ করতে শুরু করুন, আর বিবাহিতা মহিলারা প্রাণপ্রিয় বলে উল্লেখ করুন যার যার স্বামীদের। ঃ-)
    প য়ে র ফলা একটু কঠিন ব্যাপার, পানোপিও হয়ে গিয়ে বেশ একটা ইটালিয়ান ইটালিয়ান ভাব এসে যেতে পারে। ঃ-)
  • Du | ৩১ মে ২০১২ ০০:৩২8359
  • মানে আর কি পুরো কথাটা বলতে একটু হার্শ লাগে, ছোট করে ততটা লাগে না হয়তো। মুখে বলার সময় লোকে একটু কম ভল্যুমে বলে যেমন গে ইত্যাদি বলার সময়। আমি নিজে যেমন নামটাই বলি, বা এদেশে লোকে ড্যাড বা মাম বলে বর বৌকে বলে, আমার হাজব্যান্ড,স্বামী কিছুই না বলে।
  • | ৩১ মে ২০১২ ০০:৩১8358
  • আমাদের এক পরিচিত দাদা, তিনি আবার ভালো সবকিছুকেই বাঘের বাচ্চা বলে সম্মান জানাতেন- আমার ক্যামরিটা দেখলি, পুরো বাঘের বাচ্চা, অস্টিন থেকে একদিনে ঘুরে চলে এলাম।
    বুবাই এর মা যা সুক্তো করে না, বাঘের বাচ্চা- খেলে ভুলবি না।
    বাঘের বাচ্চা পড়ে তার কথা মনে পড়ে গেলো।
  • পাই | ৩১ মে ২০১২ ০০:৩০8357
  • লেবু বলে হাসাহাসিটা নিশ্চয় লজ্জা বা সংকোচ থেকে নয়।
    তবে এপাতায় অন্ততঃ বেশিজনকে বলতে শুনিনি। সেটা ভাল।
  • xi | ৩১ মে ২০১২ ০০:২৭8355
  • স্টাডি ইন স্কার্লেট ছিলো মর্মোনদের নিয়ে।
  • aranya | ৩১ মে ২০১২ ০০:২৭8356
  • ব্ল্যাঙ্কি, হ্যাঁ, সেটা সফল হলে তো খুব-ই ভাল হবে।
    আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি, ভারতের বনে লুপ্ত বলে কথিত এসিয়াটিক চিতার দেখা পেয়েছি ঃ-)। ১৯৪৭-এ কোন পরিবেশ চেতনার সিন ছিল না, তার ওপর রাজারা তো এসব বন্যপ্রাণীকে তাদের সম্পত্তি বলেই মনে করত। ৭০-এর দশকের প্রথম দিকে আইন করে শিকার বন্ধ করা অব্দি লাগাতার বাঘ মারা হয়েছে - হান্টিং দ্য গ্রেট স্পোর্ট ঃ-(
  • পাই | ৩১ মে ২০১২ ০০:২৬8354
  • দু'দি, যেমন ?
  • | ৩১ মে ২০১২ ০০:২৫8351
  • লোক ই যখন হাবি হতে আপত্তি কি?

    আমার অবশ্য 'মুখপোড়া মিনসে' টা খুব ভাল্লাগে, কিন্তু ঐ বলে পরিচয় করালে 'আমার মাগ' শুনতে হতে পারে বলে আরেকটু বেশি বয়েসের জন্যে অপেক্ষা করছি।
  • পাই | ৩১ মে ২০১২ ০০:২৫8352
  • সেতো কাল্লু, মোল্লাও 'কমন' টার্ম।
  • Du | ৩১ মে ২০১২ ০০:২৫8353
  • কখনো হয়তো সংকোচ বা লজ্জা থেকেও শর্ট ফর্ম বলা হয় টু বি ফেয়ার
  • Blank | ৩১ মে ২০১২ ০০:২৪8350
  • দু দিকে লাইক দিলাম
  • Du | ৩১ মে ২০১২ ০০:২১8349
  • বাঘেদের অবস্থা ইন জেনেরাল খারাপ হলেও 'বাঘের বাচ্চা'র তা নয়।
  • Blank | ৩১ মে ২০১২ ০০:২০8347
  • লেবু টাই কমন টার্ম
  • aka | ৩১ মে ২০১২ ০০:২০8348
  • আম্রিগায় যে কত আন্ডারগ্রাউন্ড সোসাইটি আছে, সে যদি শিবুদা জানত। শিবুদা কি হলফ করে বলতে পারে কে কি? (হাহাহাহা)
  • পাই | ৩১ মে ২০১২ ০০:১৯8346
  • অ্যাকচুয়ালি, লেবুটা বেশ ক'জায়গায় শুনেছি।
    সুমনদার লেখাটা মনে পড়ে যায় ঃ)
  • Blank | ৩১ মে ২০১২ ০০:১৮8345
  • অরন্য দা
    ২০১০ থেকে চেষ্টা করছে চিতা বাইরে থেকে এনে ফের বসতি তৈরি করানোর। এটা সফল হলে আশা বাড়বে
  • পাই | ৩১ মে ২০১২ ০০:১৭8344
  • তবে এই শর্টফর্ম গুলো তো কানে শুনতে বাজে লাগে আর কয়েকটা ন্যাকা ন্যাকাও। কিছু ক্ষেত্রে এই শর্ট ফর্মগুলোর সাথে একরকমের খিল্লিও থাকে। সেগুলো শুনতে আরো বাজে লাগে। এই ভাটপাতাতেই লেসবিয়ানকে লেবু, হিসপ্যানিকদের হিসু বলতে শুনেছি।
  • aranya | ৩১ মে ২০১২ ০০:১৬8343
  • মর্মোন-দের নিয়ে শার্লক হোমসের গপ্পোটা কি যেন ছিল - 'সাইন অফ ফোর'?
  • Sibu | ৩১ মে ২০১২ ০০:১৫8341
  • মর্মন হলে তোমার পাড়ায় থাকতে পারবে না। খেদিয়ে দেবে।
  • aranya | ৩১ মে ২০১২ ০০:১৫8342
  • ব্ল্যাঙ্কিকে - ভারতে চিতার আনকনফার্মড সাইটিংএর খবর মাঝে মাঝে পাওয়া যায়। আশা নিয়ে ঘর করি ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত