এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ১০ নভেম্বর ২০১২ ০১:২৮557036
  • http://www.epratidin.in/Details.aspx?id=10538&boxid=25047609

    শুধু মোবার হয়েই রিপোর্টিং করিনা তার প্রমাণ স্বরূপ দিয়ে গেলামঃ(
  • গান্ধী | ১০ নভেম্বর ২০১২ ১২:৩৯557037
  • ইউবি র শেয়ার গেছে। মোবা-ইবে চাপে লিখছে সবাই ডিটেলস বুঝিয়ে দিতে পারেন কেউ?
  • প্পন | ১০ নভেম্বর ২০১২ ১৪:০৮557038
  • ইউনাইটেড ব্রুয়ারিজের মালিকানা বদল হয়েছে। তো, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন মালিক ফুটবল ক্লাবের পেছনে পয়সা না-ই ঢালতে পারে। তবে ইউকের মালিক গোষ্ঠী বলা যায় না, ঢালতেও পারে, হলেও হতে পারে অন্য কোন ক্লাবে।
  • গান্ধী | ১০ নভেম্বর ২০১২ ১৪:৪৭557039
  • ইবে-মোবা এক মালিকের না থাকলেই মঙ্গল, এই ক'বছরেই বহুবার ভিডিওকন-সাহারা এরা মোবা-ইবেকে নিতে চেয়েছিল, পেয়ে যাবে ঠিক
  • গান্ধী | ১০ নভেম্বর ২০১২ ১৪:৫৩557040
  • হাফটাইমে ৫-১

    প্রয়াগ ৫- সিকিম ১
  • গান্ধী | ১০ নভেম্বর ২০১২ ১৬:০৯557041
  • ১০-১

    র‌্যান্টি-৬, কার্লোস-২, টুলুঙ্গা-১,রফিক-১
    ওদের নিমা-১

    কিছু বলার নেই, এই সিকিমকে তুলবে বলে মহামেডানকে বাজে ভাবে হারিয়েছিল ২ন্ড ডিভিসনে
  • প্পন | ১০ নভেম্বর ২০১২ ১৮:২২557042
  • মহামেডানেরও এরকম রেকর্ড আছে আই-লিগে। দশ গোল যদিও নয়।
  • গান্ধী | ১০ নভেম্বর ২০১২ ২৩:২৩557043
  • হার্ড লাকঃ) প্প্নদা, উমেশদা
  • ঊমেশ | ১১ নভেম্বর ২০১২ ০০:০৬557044
  • সময় খুব খারাপ যাচ্ছে। ২-০ এ এগিয়ে দুটো ম্যাচ ড্র হলো।
  • প্পন | ১১ নভেম্বর ২০১২ ০০:০৮557046
  • ইনজুরি টাইমের পেনাল্টি মিসটাই বুঝিয়ে দেয় এই সিজনও কেন ট্রফিহীন যাবে।
  • প্পন | ১১ নভেম্বর ২০১২ ০০:১১557047
  • ম্যানিউকে দেখে স্বস্তি পাচ্ছি। ভেবেছিলাম আমাদের ডিফেন্সই স্লপি।
  • Tim | ১১ নভেম্বর ২০১২ ১৯:৪৬557048
  • ম্যান সিটি এতগুলো ভালো প্লেয়ার নিয়ে এত বাজে খেলছে কিকরে? কি রহস্য?
  • গান্ধী | ১১ নভেম্বর ২০১২ ২৩:৩২557049
  • এত বাজে কোচ থাকা সত্ত্বেও যে কি করে ৩-এ থাকে কে জানে?? জেকো রোজ গোল করে তবু ওকে ৬০-৬৫ মিনিটের পর নামাবে।

    সুয়ারেজের গোলটা কি অফসাইড ছিল ?? চেলসীর সাথে ড্র ওদের মাঠে, ভাল, খুব ভাল।
  • Treebeard | ১২ নভেম্বর ২০১২ ০৯:২৩557050
  • ধুর, কালকে ভুলভাল খেলে হারলো। এই ছোট স্কোয়াড নিয়ে ইউরোপা লীগ আর প্রিমিয়ার লীগ (প্লাস এটা সেটা কাপ) চাপ হয়ে যাবে সেটা সব্বাই বলেছিলো - তাও পুরো ট্রান্সফার সীজনে বসে রইলোঃ-(
  • Tim | ১২ নভেম্বর ২০১২ ১০:৫৯557051
  • খেলাগুলোর টেলিকাস্টের সময় জানতে দম বেরিয়ে যাচ্ছে। টিভিতে রাশান অক্ষরে সময় বলে, বুইতেই পারিনা কখন খেলা। ফক্স সকার চ্যানেল আর ইটী টাইম দেখে দেখে টিভি খোলা। অ্যাদ্দিন পরে টিভিতে ফুটবল দেখাচ্ছে, আর মিস করে যাচ্ছি খালি খালি। কাল চেলসি লিভারপুল মিস করলাম যেমন।
  • গান্ধী | ১২ নভেম্বর ২০১২ ১১:১৮557052
  • টিমদা
    ইন্ডিয়ান টাইম জেনে সেখান থেকে রাশিয়ার টাইম জেনে নাও, বেকার রাশিয়ান পড়ার চেষ্টা না করলেও চলে তো

    অজ্জিদদা

    অনিটা প্লেয়ারটা বেশ ভালো লেগেছিল, কাল দেখিনি, লিভারপুল ম্যাচে দেখেছি
  • Tim | ১২ নভেম্বর ২০১২ ১১:৩১557053
  • গান্ধী,
    ইন্ডিয়ান টাইম জোনে কখন খেলা সেটা কোথায় জানা যায়? লিং দিতে পারো? দ্যাশের থেকে আমাদের সময় আধ ঘন্টা এগিয়ে, সুবিধেই হয় তাইলে।
  • Treebeard | ১২ নভেম্বর ২০১২ ১১:৪৯557054
  • ইসপিএনের সাইটেই তো শিডিউল পাবে।
  • গান্ধী | ১২ নভেম্বর ২০১২ ১১:৫৯557055
  • kolkatafootball.com

    এছাড়া ইএসপিএনের সাইট বা প্রিমিয়ার লীগের সাইট
  • Tim | ১২ নভেম্বর ২০১২ ১৩:০৯557057
  • না না বুঝেছি। আসলে নানান টাইমজোনের চক্করে কোনটা দরকারি কোনটা নয় বুঝতে একটু সময় লাগলো।
  • গান্ধী | ১৪ নভেম্বর ২০১২ ১০:৩৩557058
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=779&boxid=15722687

    আমার প্রথমবার মাঠে যাওয়া চার্চিল (সালগাওকর??) ম্যাচে ২-১ এ জিতেছিলাম। ২ন্ড গোল ছিলো উদয় কোনারের
  • গান্ধী | ১৬ নভেম্বর ২০১২ ১০:২৯557059
  • আগেরদিনের ইব্রার গোল কে কে দেখেননি ??? দেখে ফেলুন এক্ষুনি
  • প্পন | ১৬ নভেম্বর ২০১২ ১০:৩৭557060
  • লিং দে। কাগজে দেখলাম।
  • Treebeard | ১৬ নভেম্বর ২০১২ ১১:১১557061
  • ফেবু-তে লিঙ্ক উপচে পড়ছে। বা গার্ডিয়ানে দ্যাখো।
  • Tim | ১৬ নভেম্বর ২০১২ ১১:৪৮557062
  • কাকুরে জিগালেও পাওয়া যাচ্ছে। ক্ষি গোল রে ভাই, খিক!
  • b | ১৬ নভেম্বর ২০১২ ১২:২১557063
  • এক্কেবারে শ্যাম থাপা। ১৯৭৮। পোলাপানরা সেসব দ্যাখে নাই।
  • de | ১৬ নভেম্বর ২০১২ ১৪:৫২557064
  • ঊমেশ | ১৬ নভেম্বর ২০১২ ১৬:৪৩557065
  • আমাদের আর বাকি কলকাতা'র টিম গুলোর জন্যে সুখবর।

    আজ ডেম্পো ৩-১ এ হেরেছে ONGC এর কাছে। ম্যাচ দিল্লী তে ছিল।
  • aranya | ১৬ নভেম্বর ২০১২ ২২:১৬557066
  • থ্যাংকু উমেশ, সত্যিই ভাল খবর। বাংলার কোন ক্লাব আই লীগ পায়নি, বহু দিন হয়ে গেল। এবার কেউ যেন জেতে, সে ইবে, মোবা, প্রয়াগ যেই হোক।
  • প্পন | ১৬ নভেম্বর ২০১২ ২২:৪৫557068
  • কাল চার্চিল বধ না করতে পারলে সব মাটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন