এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৭৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৮638413
  • এসেম,

    মিডিয়া একা নয়। সঙ্গে আছে সোশাল মিডিয়া। এর গুরুত্ব অপরিসীম। প্রোপাগান্ডা যে কতদূর পর্যন্ত তার ছায়া বিস্তার করতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। এন্ডলেস তার ক্ষমতা।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:১৮638412
  • ভুলভালের থেকেও বেশি হল হাস্যকর। যাজ্ঞে, আপনি বলুন, আমি আওয়াজ দিই। আবার আমি যখন বলব, আপনি আওয়াজ দেবেন। কিন্তু খেলতে নেমে কড়া ট্যাকলে কান্নাকাটি করলে চলবে না
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:২২638414
  • সে
    দক্ষিণ কলকাতায় ফল ঘোষণা হয়ে গেছে। তৃণমূল জিতেছে।
  • সে | 188.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:২৩638416
  • থ্যাঙ্ক্‌স্‌ এমেম।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:২৩638415
  • amar mone hoy muslim vote TMC te consolidate korechhe, ar besh kichhu hindu vote BJP te consolidate korechhe. jar modhye CPM er prochur vote achhe. Net loser CPM.
  • একক | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:২৩638417
  • বাম রাজনীতি করব এদিকে এগ্রেসিভ হবোনা এত হয়না। রাজনীতিটাই এগ্রেসিভ লোকদের :) বামেরা এককালে এগ্রেসিভ ছিলো। দীর্ঘদিন ক্ষমতায় থেকে ল্যাদারু হয়ে গেছে। তার ফলে ক্ষমতা হারানোর পর যখন উদুম ক্যালানি খেল তখন আগে পিঠ বাঁচাবে না প্রচার করবে ? পলিটিক্স ছেড়ে স্রেফ হিউম্যানেতেরিয়ান গ্রাউন্ড থেকে দেখলেও তিনু আমলে বামরা বামরে ক্যাল খেয়েছে। কিন্তু ততদিনে আগের এগ্রেসিভ রাজনীতি করা লোকেরা গত। আর নতুন পাবলিকদের লড়াইয়ের অভিজ্ঞতায় নেই কারন ক্ষমতায় থাকার সময় পার্টিতে এসেছিলো। কিছু করার নেই। এটা হতই। জ্ঞান দিতে গেলে সিপুএম এর পাবলিকরা এত ক্ষেপে যায় তার কারন এটাই। বড়লোকের বাড়ির ছেলে রাতারাতি অনাথ উকিল এসে খিস্তি করছে এরকম হাল :/ এখন আগামী দিনে আবার সব হারিয়ে মাঠে ঘাটে লড়ে যদি উঠে আসতে পারে তো ভালো। গা শক্ত করা বলে একটা ব্যাপার আছে তো রে বাবা। ওটা দরকার না হলে তোমার আমার মত দুদুভাতু রাও পথে নেমে রাজনীতি করত।
  • j | 52.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:২৬638418
  • যারা আক্রান্ত হবেন তারাই রাস্তায় নামবেন, কারুর অপেক্ষা না করে

    তোমার বা আমার কবে টাইম হবে বা হবে না, প্রেক্ষিত খুঁজে পাওয়া যাবে কি যাবে না সেসব ভেবে কোনদিন কিছু হয় নি বা হবেও না
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৩০638419
  • চাঁদমারির চাঁদ দেখতে না চাওয়ার ফল কি দাঁড়ালো? গুরুদাস দাশগুপ্ত দাঁড়ালেন না। সন্তোষ রাণা (নকশাল নেতা নন) দেব-এর কাছে হারলেন ১,০০,০০০ ভোটে।

    জিতলেন কারা আর কি মার্জিনে?? বাসুদেব আচারিয়ার মত লোক মাত্র ১০০০০ ভোটে হারালেন মুনমুন সেনকে। আর মহম্মদ সেলিম মাত্র ১১৬৩ ভোটে। (দীপা দাস মুন্সীর অনুরোধে পোস্টাল ব্যালট পুনর্গণনা হওয়ার পরেও সেলিম জিতেছেন)

    বাংলা-র ভোটের ফল বোধহয় এখানে ভালোভাবে দেখা যাবে।

    http://zeenews.india.com/bengali/
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৩২638420
  • বাসুদেব হেরেছেন
  • একক | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৩৪638422
  • বিচ্ছিন্ন ভাবে আক্রান্ত হলেই মানুষ রাস্তায় নাবে না। জানলার খড়খড়ি দিয়ে দেখে আর কেও নাবছে কিনা। ঐসময় একটা দুটো পাগল রিস্ক নিয়ে ঢিল পাটকেল ছোঁড়া শুরু করলে বাকিরা ভীড় জমায়। দুএকটা পাগল লাগে। বামেরা আবার এরকম পাবলিক দেখলেই তার রাজনৈতিক স্ত্যান্দ এর চুলচেরা বিশ্লেষণ করে দল থেকে খেদিয়ে দেয় :( কদ্দিন ওভাবে চলে দেখা যাক :)
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৩৬638423
  • ওহো! বামেদের দ্বিতীয় সিটটা কোথায়?
  • siddhartha | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৩৭638424
  • মুর্র্সিদাবাদ
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৩৭638425
  • মুর্শিদাবাদ।
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৪১638426
  • পাবলিকের গন্ধ বিচার করতে করতে এর গায়ে ওর গায়ে নাক ঘষে ঘষে প্রায় নাকে খৎ দেওয়া বাকি। নিজেদের জন্য পড়ে রইল তেপান্তর যাত্রার বাস স্ট্যাণ্ড। তাতে টেনে আনলাম ঐ দুয়েকটা পাগলকেও।
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৪৪638427
  • বেঙ্গালুরুর সেন্ট্রালে আপের বালাকৃষ্ণা ৫৫৩ খানা ভোট পেয়েছে।
  • cm | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৫৪638429
  • বামেদের প্রধান সমস্যা ছদ্মবেশী জ্ঞানদা। কেবল বক্তিমে, এই করা উচিত, তাই করা উচিত। দম থাকলে নেমে করে দেখান, নইলে বক্তিমে বন্ধ করুন।
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৫৪638428
  • বিমান বসু, অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়-দের সাংবাদিক সম্মেলন হল। বিমান বসুর বক্তব্য কি ঠিক বুঝলাম না। যা মনে হল- তৃনমূলের শতকরা ভোটের থেকে বাকি তিন লীডিং পার্টির মিলিত শতকরা বেশী, এটা গণতন্ত্রের বিপদ বা এরকম কিছু। তবে বেশ ঝাপসা বক্তব্য। অধীর চৌধুরী সন্ত্রাসই কারণ বললেন। মমতা, পার্থ, শতাব্দী এবং সবাই প্রায় দিদির সুরে কুৎসার বিরুদ্ধে মানুষের রায় বলে জানালেন। মমতা সরাসরি মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করালেন (যাঁকে বলছিলেন, তাঁকে অবশ্য বললেন, "আপনাকে বলছি না।)
  • একক | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ১৭:৫৮638430
  • বালাকৃষ্ণা তাহলে এটলিস্ট রাখি সায়ন্ত এর চে এগিয়ে :D
  • b | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:০৫638431
  • সি এম, আমিও তাই বলি। আহা সূক্ষ্মদেহে বিরাজো হে বাম।
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:১১638433
  • শুধু তাই! ঐ কেন্দ্রে সুসি আর টিএমসিও আপের থেকে বেশি ভোট পেয়েছে।
  • π | ১৬ মে ২০১৪ ১৮:১৪638434
  • পঞ্জাবের কী খবর ?
  • π | ১৬ মে ২০১৪ ১৮:১৬638435
  • ইন্দ্রনীল সবচে বেশি ভোটে হেরেছেন।
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:১৬638436
  • আপ ৪ টে সিট পেয়েছে সারা দেশে। ৪টেই পাঞ্জাবে।
  • π | ১৬ মে ২০১৪ ১৮:১৮638437
  • ও, ঐ চারটে জিতেছে। ভাল মার্জিনেই জিতেছে।
  • π | ১৬ মে ২০১৪ ১৮:২৯638438
  • এঃ, কেজরীওয়াল তো প্রচুর ভোটে হারছেন।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:৩১638439
  • মমতা বলেছেন বাংলায় মিডিয়া হেরেছে। ভুল তো কিছু বলেন নি। ভোটের আগের দশ দিন টেলিগ্রাফের ফ্রন্ট পেজ জুড়ে থেকেছে একটা বিশেষ রাজ্যের দুর্নীতির খবর। যেন সেটাই দেশের প্রধান খবর। টাইমস গ্রুপও এন্টিটিএমসি, কিন্তু তারা এতটা করে নি। আনন্দবাজারের বাঁধা বাজার।
  • π | ১৬ মে ২০১৪ ১৮:৩২638440
  • ডিডি ১ এ কিছু স্কুল পাশ করা সদ্য ভোটার বা এখনো ভোটার না হওয়া ছেলেপুলে এসেছিল। বলছিল, টিভি রেডিওতে সারাক্ষণ আব কি বার মোদি সরকার, আর গুজরাত মডেলের কথা শুনে শুনে ওদেরও মনে হয়েছে পরিবর্তন দরকার।
  • π | ১৬ মে ২০১৪ ১৮:৩৫638441
  • মিডিয়া যাই বলুক, সারদায় সিবিআই এর ব্যাপারটাও মমতা নিজের বিরুদ্ধে সেভাবে ব্যবহার হতে তো দেননিই, বরং উনি কষ্ট করে টাকা ফেরত দিচ্ছিলেন, সিবিআই হলে সেই ফেরত দেবার দায় আর থাকবেনা, এই সব বলে এটাকে নিজের ফেভারেই নিয়ে গেছেন।
  • cb | 52.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:৩৮638442
  • বালাক্রিষনা ৩৯৮৬৯ ভোট পেয়েছেন
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:৪০638444
  • বামেদের প্রধান সমস্যা ছদ্মবেশী জ্ঞানদা। কেবল বক্তিমে, এই করা উচিত, তাই করা উচিত। দম থাকলে নেমে করে দেখান, নইলে বক্তিমে বন্ধ করুন।
    ------
    বামেদের প্রধান সমস্যা হলো, পলিটব্যুর; যেটা কিনা বুড়োদের সভা গৃহ। যারা বারবার ব্যর্থ হয়েও বলে আমরা হারিনি। দিন আসে দিন যায় নেতৃত্বের বদল হয়না। বশং বদের তাই তেই খুশি।
    তারা গোমড়া মুখে কুলুপ এতে ঘরে থুড়ি আলিমুদ্দিন আর দিল্লি তে বসে থাকে। প্রসেনজিতের মত কেউ কিছু বললেই বলে চুপ কর; বার করে দেব।
    জনগণ কে ধমকে বলে; নির্বোধ নিজের ভালো বুঝিস নে। তদের আর কি হবে।
    যাই হোক এই পৃথিবীর আর এক নাম ভিয়েতনাম; সাম্রাজ্যবাদের বিরুধ্যে লড়াই জারি থাকবে; কমরেড।
    সাংসদে অন্য কথা বলার লোক আমরাই; সেটা ভবিষ্যতে মিলিয়ে নেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন