এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৩২726185
  • আমি আপিসের Kইচু লোকের সাথে এতক্ষণ তর্ক করে এলুম। তারা আকসিডেন্ট ডেথের সন্গ্খ্যা তারপর পুজোর সময় আলো লাগাতে গিয়ে সানস্ট্রোকে মৃত্যুর সন্গ্খ্যা ঈঃ র সাথে তুলনা করছিল।
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৩৫726186
  • ওদিকে মীনাক্ষী এখি আজ তকে বলেছেন যে পুরো ডিল্লি তো উধারিতে চলে। অমদের শুরুতে সব বাজার হয়ে যায়। মাসের শেষে চেক দেওয়া হয়। তাই দিল্লির বিলকুল পরেশান নহি হ্যায়।
  • রোবু | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৩৮726187
  • তাহলে আগেরবার আপত্তি করেছিলেন কেন?
  • amit | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৩৯726188
  • এদিকে দিদি তো নিজেকে রাজনীকান্ত ভেবে বসেছেন দিল্লির লাড্ডু খেয়ে। তিন দিন পরে কি করবেন সেটা যদিও বলেন নি এখনো। ভাগ্যিস।।।

    http://www.anandabazar.com/national/mamata-s-high-pitched-warning-to-modi-issues-three-days-time-limit-to-withdraw-ban-dgtl-1.515722

    দিদির গলাবাজি দেখে সেই মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা মনে পরে গেলো। মোল্লা বাজারে গেছে, গিয়ে বাজারের থলে হারিয়ে ফেলেছে। মহা হাঁকডাক, সবাইকে চিৎকার করে ধমকি দিচ্ছে, "এখুনি আমার থলে খুঁজে বার কর, নাহলে ----"। নাহলে কি হবে সে না ভেবেই সব দৌড়োদৌড়ি করে থলে খুঁজতে লেগেছে, শেষে তার থলে পাওয়া গেলো একটা ঝুড়ির নিচে, তারপর নিশ্চিন্দি হয়ে ঘাম মুছে একজন মোল্লারে শুধোল, "মোল্লা, যদি থলে না খুঁজে পেতো, তাহলে কি করতে"?

    মোল্লা তখন বলে " কি আর করতুম, আর একটা থলে কিনে নিতুম আর কি "
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৪১726189
  • আশার করেছিলাম সান্গ্বাদিক এই প্রশ্নটা করবেন। ইন ফ্যাক্ট লেখিকে দেখে সেজন্যই চ্যানেল ঘোরাইনি
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৪৫726190
  • এটা পেলাম। কেউ জানে কিছু ?

    Dr. Leo Rebello
    Now Bank Transaction Tax is coming in addition to 40 odd taxes by which citizens are fleeced & Govt machinery is saddled with corrupt people Nov 17,
  • রোবু | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৫৬726191
  • ফার্মারদের ২৫০০০ করেছে, আশা করি আলু-র সমস্যাটা হবে না।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৫৯726192
  • মোহনদাস পাই গুরু পড়ে না, এখানে ওকে খিস্তিয়ে লাভ নাই। যদি ঝাড়তে হয়, টুইটার বা ফেসবুকে @TVMohandasPai কে ট্যাগিয়ে ঝাড়ুন।
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৭:০৫726193
  • কিন্তু কোঅপারেটিভ ব্যান্কের কেস কি দেখেছেন ?
  • B✚ | ১৭ নভেম্বর ২০১৬ ১৭:১৩726196
  • সরি

    <bt এন্ড gst
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৬ ১৭:২৩726197
  • আপলোক বোলো, আগার বাজার মে সোবজি নাহি মিলেগা, তো লোক কেয়া ডাইমন্ড খায়েগা? - দিদি উবাচ। আজ আজাদপুর মণ্ডীতে দিদি আর কেজরি পাশাপাশি বসে।

    দিল্লি, নয়ডা আর গাজিয়াবাদের সঙ্গমে একটা অদ্ভূত এলাকা আছে। "খোড়া" গাঁও। ঘিজিমিজি ঘিঞ্জি অপরিকল্পিত এক বিশাল স্লাম এলাকা। বেশির ভাগ এনসিআরের অপরাধীরা ক্রাইম করে এসে এখানে গা ঢাকা দেয়। এমনিতে বোধ হয় গাজিয়াবাদের জুরিসডিকশনে পড়ে, তবে নয়ডা পুলিশ, গাজিয়াপুলিশ আর দিল্লি পুলিশের এখানে নিয়মিত রেইড চলে। সেইখানে এক স্টেট ব্যাঙ্কের সামনে উরিত্তারা সে কী লাইন। রবিশ কুমার এসেছিল। আজকাল এই সব দেশপ্রেমিক স্কাউন্ড্রেলদের দৌলতে - মোদীর কতটা জানি না, তবে রবিশের বোধ হয় হাল্কা করে জানের খতরা এসেছে। লাইনের লোকজনের গ্রিভান্স শুনছিল আর নিজের মত করে টিপ্পনী কাটছিল, হঠাৎ, অন ক্যামেরা এক লোক এল কোথা থেকে, অন্যদের হটিয়ে দিয়ে মাইকের সামনে দাঁড়াল, আর রীতিমত আঙুল তুলে রবিশকে থ্রেট করা শুরু করল, স্রেফ আপনার চ্যানেলেই এইঅব দেখানো হয়, কই, অন্য কত জায়গায় তো কত শান্তিতে ছোট ছোট লাইনে লোকে টাকা তুলছে, সেগুলো তো একবারও দেখান না। আপনার চোখেই খালি লম্বা লাইন পড়ে? দু চারজন লোক এল কি এল না, অমনি আপনি ক্যামেরা নিয়ে মোদীজির নিন্দে করতে শুরু করে দেন? থোড়ি সি দিক্কত ঝেল রহি হ্যায় দেশ, আপ উসকি নাজায়েজ ফায়দা উঠা রহে হ্যাঁয়।

    রবিশকে বিশেষ কিছু বলতে হল না, চারপাশের "দু-চারজন" লোকই সমবেত গর্জনে লোকটাকে থামিয়ে দিল, লোকটা তারপরে কোথায় ফুড়ুৎ হয়ে গেল।
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৭:২৮726199
  • Kআল আজ তকের একজন ও লাইনে ঘুরে ঘুরে এসব দেখাচ্ছিলেন। খুব চেনা মুখ। কী নাম মনে আসছে না।
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৭:২৯726200
  • dillir keu gechhe?

    Fantastic line-up of speakers and a million dollar (quite literally) question: 'Does Demonitisation Tackle Black Money?'
    18 Nov, 4-7 p.m., Constitution Club, New Delhi.

    Chair: Usha Ramanathan

    Speakers:

    Prabhat Patnaik(economist)
    Medha Patkar(social worker)
    Mani Shankar Aiyar(congress)
    D. Raja (cpi)
    Sitaram Yechury(cpi-m)
    Dipankar Bhattacharya (cpi-ml)
    K C Tyagi (cong)
    Yogendra Yadav (political analyst)
    Derek O' Brien(tmc)
    Omar Abdullah (nc)
    Thomas Franco (Bank Officers Confederation)
    T Peter (Fishworkers' Forum)
    Shaktiman Ghosh (National Hawkers' Federation)
    Representative from AAP
    Representative from Domesntic Workers' Union
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৬ ১৭:৩১726201
  • এটা কাল হবে। কেউ যদি যেতে চান, প্লিজ চলে যান। আমার সময় হবে না কাল। পরশু ভোরবেলায় কলকাতা যাচ্ছি।
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৮:০৭726202
  • এইরে। আমি আজ কত সই ১৮ তে করলাম ঃ(
  • ট্রিডিঙ্গিপিডি | ১৭ নভেম্বর ২০১৬ ১৮:২৫726203
  • কী ভয়ানক ইংরিজী রে বাবা
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৬ ১৯:০১726207
  • হুঁ, সেন্ট্রাল দিল্লিতে মোবাইল এটিএম ঘুরে বেড়াচ্ছে। আজ সিকিনীর আপিসে এসেছিল। অমনি আপিস ফাঁকা।
  • pi | ১৭ নভেম্বর ২০১৬ ১৯:২০726208
  • এবার ব্যান্ক কর্মচারীর মৃত্যু। তিনদিন নাকি বাড়ি ফেরেননি। হার্টের রোগের ছিলেন।

    একটু আগে আরেক ব্যান্কের ম্যানেজার ক্যামেরার সামনে কান্দছিলেন। ক্যান্সার রোগী। ওনার ব্যান্কের সামনে লাইনেই একজনের মৃত্যু হয়েছিল।
  • Robu | ১৭ নভেম্বর ২০১৬ ১৯:২১726209
  • ওদিকে যারা হাত ধরতে চেয়েছিল, তারাই আজ সূর্যকান্ত মিশ্র-র ওপর হামলা করেছে।
  • ... | ১৭ নভেম্বর ২০১৬ ২০:৫০726211
  • এফবি থেকে

    বর্ধমানের খোসবাগানে অনেক ডাক্তারের বাড়ী থেকে ৮-১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে। কি মনে হচ্ছে? এটি হল ভারতের তথাকথিত একটি "গরীব" রাজ্যের একটি খুবই ছোট জায়গার হিসাব। এবারে হিসাব করুন সারা ভারতে উদ্ধার হওয়া টাকার পরিমান। কারা যেন প্রথম থেকে চিৎকার করে যাচ্ছে কোন কালো টাকা উদ্ধার হচ্ছে না?

    এটি হল প্রথম ধাপ। এরপর সোনার গয়না ও প্রপার্টির উপর একটা স্ট্রাইক দরকার। কারণ, যে ব্যক্তির বাড়ী থেকে ১০ কোটি টাকা ক্যাশ পাওয়া যায়, সেই ব্যক্তি কমপক্ষে আরও ২০ কোটি টাকা বেনামে সোনা ও প্রপার্টিতে ইনভেস্ট করে রেখেছে এটা নিশ্চিতভাবে বলা যায়।

    পুনঃ আমি যখন এই স্ট্যাটাসটা লিখছি তখন অন্য একটি কথা চিন্তা করে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। যে ব্যক্তি "ডাক্তার" প্রফেশনের আড়ালে ২০ কোটি টাকা কালো সম্পদ গড়ে তুলেছেন, তিনি সারা জীবনে কত গরীব রুগীর সর্বনাশ করেছেন বা এখনও করে চলেছেন।
  • cb | ১৭ নভেম্বর ২০১৬ ২০:৫৭726212
  • স্পেসিফিক ডাক্তারের নাম বলুন
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৬ ২১:০৩726213
  • এবং কোনও ভেরিফিকেশন না করেই লোকে হুলিয়ে এইসব স্ট্যাটাস শেয়ার করে যাবে। আশা করছি কালকেই আমার হোয়াটস্যাপে এসে পৌঁছবে এইসব।

    খুব সহজে এই সব প্রফেশনের লোকজনকে ডিফেম করা যায়। ভেরিফিকেশনেরই দরকার হয় না - "ওরা তো ওই রকম"।
  • + | ১৭ নভেম্বর ২০১৬ ২১:১৬726215
  • আমার কাছে নাম ধাম সহ হোয়াটস্যাপে এসেছে। ভাটে লিখলাম। সোর্স জানতে চাইতেই চলে গেল।
  • ... | ১৭ নভেম্বর ২০১৬ ২১:১৯726217
  • স্ট্যাটাস যে দিয়েছে এবং আমার খোসবাগানে বাড়ি। যদিও আমি কয়েকবছর বাইরে। ডাক্তারের নাম নিয়ে কি করবেন? কারন আপনারা তো জানেনই এগুলো সব মিথ্যে অপপ্রচার। খোসবাগানে যার বাড়ি সে কিছু জানে না, কিন্তু আপনারা হিল্লি দিল্লিতে বসে খোসবাগানের সব কিছু জেনে গেছেন।

    btw খোসবাগানের একজন ডাক্তার (ধরে নিন শিশু ডাক্তার, বাতের ডাক্তার ইত্যাদি) দিনে কত টাকা ফি পান বলুন তো? মেডিক্যাল কমিশন, দোকানের কমিশন ছেড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন