এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমু | ৩১ মে ২০১২ ১১:২৮8430
  • আপিসে এসেই সতেরো পাতা ভাট পড়লাম।
    আমাদের পাড়ায় বাজারদোকান সব বন্ধ,তবে আপিস টাপিস সব চলছে।শুধু অনেক স্যুট-বুট বাবুরা টি-শার্টে এসেছেন,কেন কে জানে।

    আশ্চয্যি হয়ে দেখলাম এই বয়েসেও শিবুর জামাইষষ্ঠী চাই।

    বাকী রইল স্বামী/স্ত্রীকে উল্লেখ করার সমস্যা(সমস্যা আজকাল কম পড়িয়াছে)।আমার ম্যাডাম/স্যার বল্লেই হয়,বেশ শ্রদ্ধাভক্তি সমন্বিত এট্টা ইয়ে হোলো।

    আমি-হিন্দীভাষীদের সঙ্গে কথা বলার সময় অধিকারীজি,অল্প পরিচিত দের কাছে হাজব্যান্ড,আত্মীয়দের কাছে তোমার দাদা ইঃ,আর ভাটে শ্রাবণী,পাই,ফরিদা,সিকি ইঃ শ্যামলদা বলে,তাই আমিও তাই,আফটর অল মেজরিটির সঙ্গে থাকা ভাল।
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১১:২৬8429
  • আমার এক বন্ধু বলল দিব্যি বাস চলছে। ও সন্তোষপুরের বাড়ী থেকে ধর্মতলার অফিস বাসে করেই গেছে।
  • | ৩১ মে ২০১২ ১১:১৯8428
  • ডি এল এফ২ এর সামনের বড় ঝুপসটা বসেছে, পাশের ছোটখাট দুই একটাও বসবে বসবে করছে। আমি যখন ঢুকলাম তখনও ডাবোলা আসে নি।
  • কাজু | ৩১ মে ২০১২ ১১:০০8427
  • ঝুপ্‌স বসেনি? উপ্‌স ! মানে, আজ কি উপোস?
  • phutki | ৩১ মে ২০১২ ১০:৫৫8426
  • নিউটাউনে সকালে আটকানোর চেষ্টা করেছিল শুনলাম। আমি যখন এলাম তখন পুলুস ছিল। দিব্ব্যি অটো চলছিল। কিন্তু ঝুপস নাই। তারা বসে নি। ঃ-(
  • কাজু | ৩১ মে ২০১২ ১০:৫১8425
  • ওঃ এরম বনধ রোজ হোক। রাস্তা হু হা ফাঁকা। পেরাইভেট গাড়ি আমি যা দেখলাম অন্যদিনের আদ্ধেক। টিসিয়েস ওমেগা বিল্লিঙের সামনে গাড়ি থই থই করে এমনি সময়ে। আজ ঢু ঢু, সাকুল্যে পাঁচটি। হাত পা ছড়িয়ে হেঁটে এলাম। পেরাইভেট গাড়িওলাদের একি সমর্থনের ইঙ্গিত নাকি আচমকা মধ্যপথে দস্যু আগমন, শাসানি ও পরিশেষে উইন্ডস্ক্রিণে 'বিনা মেঘে পড়ে বা-আ-আ-জ' এড়াইয়া চলিবার ভীতিজর্জর প্রয়াস?
  • | ৩১ মে ২০১২ ১০:৩৯8424
  • আমার রুটে অটো বলতে কেবল নারকেলবাগানের মোড়। তা সেখানে আমি যখন পাস করলাম একটাও অটো নেই। আঅমার বাড়ীর কাছে খান পাঁচেক অটো ঘুমোয়, তারা কেউ বেরোয় নি, দিব্বি ঝিমোচ্ছে।

    নিজের গাড়ী থাকলে আজ কলকাতায়ও মহাসুখে ঘোরাফেরা করা যাবে। রাস্তাঘাট হু হা ফাঁকা। সরকারী বাস যে নেই সেইটা এফ এমে লোকজন সমানেই ফোন করে কমপ্লেন করছে। এই কারণেও অনেকে অফিস পৌঁছাতে পারবে না।

    নিউটাউন বাস ডিপোর মোড়ে শুনলাম আটকাচ্ছে। তবে লোকজন এদিকে ইডেন শপ দি এল এফের ওখান দিয়ে অথবা ওদিকে ইলেকটিরি আপিস মহিষবাথানের ভেতর দিয়ে গাড়ী নিয়ে চলে যেতে পারছে। এটা যিনি বললেন বেশ হাত পা নেড়ে অভিনয় করে দেখালেন বিক্ষোভের ধরণ ধারণ। ঃ-)
  • অপু | ৩১ মে ২০১২ ১০:৩৭8423
  • মিঠু, তোমাকে মেলিয়েছি।
  • | ৩১ মে ২০১২ ১০:৩৪8422
  • একটা রান্না খুঁজতে গিয়ে তোমার ডিমের একটা রেসিপি পেলাম- যেখানে তুমি একচামচ সর্ষেবাটা ফোড়ন দিতে বলেছিলে..
  • শ্রী সদা | ৩১ মে ২০১২ ১০:৩২8421
  • আমাদের ফ্যাক্টরি বন্ধ, কারণ টেকনিশিয়ানরা বেশীরভাগই দূর থেকে আসে। রোব্বার অফিস যেতে হবে ঃ( এই শালা ধর্মঘটওয়ালাগুলোর উপর দিয়ে বাস চালিয়ে দেওয়া উচিত।
  • সায়ন | ৩১ মে ২০১২ ১০:৩১8420
  • একীরে! পাকিস্তান থেকে ভোর রাতে কল এসেছে। এগুলো আবার শুরু হল!
  • অপু | ৩১ মে ২০১২ ১০:২৯8419
  • ঃ-)))
  • ডিডি | ৩১ মে ২০১২ ১০:২৭8418
  • বাব্বা এত্তো বড় হয়ে গ্যালো? এই সেদিন আমাদের ঈশেনেরে দ্যাখলাম হামাগুড়ি দিয়ে ঘুড়ে বেড়াচ্ছে, নালে ঝোলে একাক্কার।

    তখন টিকটিকিকে বলতো কুমিতপুকা আর আর দাড়িকামানোর সাবান দেখলে কেঁদে ভাসিয়ে দিতো।

    আর তার ছেলে এখন গ্রেজুয়েট হয়ে গ্যালো।
  • | ৩১ মে ২০১২ ১০:২৫8417
  • সত্যিই সময় কি তাড়াতাড়ি চলে যায়। এই তো সেদিন গুরুচন্ডালি র টিনের চালে মোটা বেড়ালটা থ্যাপ থ্যাপ করে ঘুরে বেড়াতো!
    ঘেনু আট হবে সামনের হপ্তায়ঃ)
  • kc | ৩১ মে ২০১২ ১০:১৮8415
  • বাব্বা এত্ত বড় হয়ে গেল? এইতো সেদিন ঘেনুর প্রথম জন্মদিনে মামী সবাইকে ই-পায়েস খাওয়ালেন।
  • | ৩১ মে ২০১২ ১০:১৮8416
  • হলেই হলো- গার্বার থেকে শুরু করে প্রি স্কুল সবেতেই গ্র্যাজুয়েশানের যা বাড়াবাড়িঃ))
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১০:১০8414
  • মিঠু, প্রতি গ্রেডে গ্রাজুয়েশন হয়? আমারট এবার গ্রেড ওয়ানে যাবে, ৮ জুন গ্রাজুয়েশন। পরেরটা তো শুনেছি গ্রেড সিক্স-এ, প্রাইমারী থেকে সেকেন্ডারী।
  • অপু | ৩১ মে ২০১২ ১০:০৫8413
  • জ্জিও মিঠু!! ঃ-)
  • | ৩১ মে ২০১২ ১০:০৩8412
  • খানিক নর্তনকুর্দন করে এলাম- এখন আমরা সেকেন্ড গ্রেড গ্র্যাজুয়েটের প্রা উ ড পেরেন্ট!!
  • অপু | ৩১ মে ২০১২ ১০:০২8411
  • @ডিডি, সেই। কোন্নগরে সমুদ্রে সৈকতে.....
  • অপু | ৩১ মে ২০১২ ১০:০১8410
  • বাজার করেছি। কিন্তু আপিস আসি নি। দোকান খুলে চাট্টি হিমসাগর নিয়ে বসলাম।
  • Toon Army | ৩১ মে ২০১২ ০৯:৫৯8409
  • ল্যাবে সব মিলিয়ে চারজন। ধুর শালা।
  • ডিডি | ৩১ মে ২০১২ ০৯:৫৭8407
  • কোন্নোগড়ে কতো দেশ বিদেশে ট্যুরিস্ট আসেন। ওঁদের খুব অসুবিদে হবে। ঝিন্টুদার ম্যাক পটল ও বন্দো তাইলে?
  • ঝিকি | ৩১ মে ২০১২ ০৯:৫৭8408
  • বোতিনের কি সকালে বাজার-টাজার সেরে আপিসে আসা হয়?
  • অপু | ৩১ মে ২০১২ ০৯:৫৩8406
  • রিষড়া,কোন্নগর ইত্যাদি কয়েক জায়্গায় অবরোধ। বাজারে সবজি এবং মাছ ওয়ালা দের উল্লেখয্গ্য হারে অনুপস্থিতি
  • নেতাই | ৩১ মে ২০১২ ০৯:৩৯8405
  • আমি ভাবলাম বন্ধ না হোক আজ নয়ডাতে রাস্তাঘাট একটু ফাঁকাফাঁকা থাকবে। কোথায় কী!!! আজ ট্রাফিক বরম বেশী ছিল। এফেমে বললো অক্ষরধামের ফ্লাইওভারের নীচে কয়জন প্রোটেস্ট করছে।
  • phutki | ৩১ মে ২০১২ ০৯:৩৮8403
  • বোঝো। এই সাতসকালে CIA !!!! করেকম্মে খেতে দেবে না গো এরা।
  • Toon Army | ৩১ মে ২০১২ ০৯:৩৮8404
  • কিন্তু বন্‌ধটা শুধু এনডিএ-র ডাকা। কলকাতায় এতটা এফেক্ট পড়ার কথা নয়।

    তবে বেস্পতিবার, কাল শুক্কুরবার ছুটি নিলে একটা লম্বা উইকেন্ড হয়। এই গরমে...
  • ডিডি | ৩১ মে ২০১২ ০৯:৩৬8401
  • ছেন্নাইতে বন্ধ নেই। সব চলছে। সবাই হাজির।

    লুরুতে শুনলাম বাস ফাস বিশেষ চলছে না। নিজের গাড়ী ঘোড়া থাকলে কোথাও যেতে অসুবিদে নেই।
  • Toon Army | ৩১ মে ২০১২ ০৯:৩৬8402
  • রাণীকুঠিতে দেখলাম রোজ যা অটো থাকে তার তুলনায় অনেক কম, সামান্য কয়েকটা। রাস্তায় বাসও অনেক কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত