এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ৩১ মে ২০১২ ১৩:১৩8520
  • ৯৭ এ আমিও মাধ্যমিক দিয়েছিলা। তবে তাই নিয়ে আমার মনে একটুও গর্ব নেই।
  • phutki | ৩১ মে ২০১২ ১৩:০৯8519
  • আমি জানি ব্ল্যাঙ্ক ৯৭ এ মাধ্যমিক দিয়েছিল। আর আমি ব্ল্যাঙ্ককে চিনিও। কিন্তু এই নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই।
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১৩:০১8518
  • আমি ৯৭, সু-দির আমাকে চেনারই কথা। আমার সাথে বেশ ভাব ছিল।
  • প্পন | ৩১ মে ২০১২ ১৩:০০8516
  • সে কুমুদি কর্মযোগকেই সেরার শিরোপা দিলে কেংকয়ে হবে!
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১৩:০০8517
  • কুমু | ৩১ মে ২০১২ ১২:৫৯8515
  • মুক্তকচ্ছ? হাঃ
    সংসারধর্ম বড় ধর্ম মা,দাসখত লিখে দিয়েছি হায়!!
  • Blank | ৩১ মে ২০১২ ১২:৫৫8514
  • হ্যা ৯৭ তে আমি মাধ্যমিক দিয়েছিলাম বটে।
  • Toon Army | ৩১ মে ২০১২ ১২:৫৩8513
  • ইয়ে - আমি কয়েকদিন ধরেই একখান কথা জিগাবো ভাবছি। ঝিকি সেদিন আমার বউয়ের নামটা বল্ল বলে - মানে নিগ্ঘাৎ চেনে - অবিশ্যি পান্ডিয়ায় সবার সবাইকে চেনার কথা। আর দুজনেই শিবিল এটুকু বুঝেছি। আর আমাদের পরের পরের ব্যাচ - মানে ৯৭ সম্ভবতঃ। নাকি ৯৮? আমার তো তাইলে চেনার কথা!!!
  • প্পন | ৩১ মে ২০১২ ১২:৫০8512
  • নাঃ, অ্যানেকডোটে কান দেব না। ঠিকঠাক ফ্লেভার এবং লিকারওলা চা দেবভোগ্য জিনিস। তবে কফি ব্রু করার গন্ধও খুব ভালো লাগে।

    আর ঐসব স্ট্রবেরি, ব্লুবেরিওলা ভুলভাল বিয়ারও পাওয়া যায়। পুরো ম্যাগো ক্যাটেগরির। পেঁয়াজ দিয়ে ইলিশ রান্নার মত ব্যপার।
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১২:৪৬8511
  • সেভাবে দেখলে ১২ বছর পরেই আসার কথা, তাকে হোস্টেলে পাঠিয়ে ঝাড়া হাত-পা। বাকি সবকিছু গুটিয়ে মুক্তক্চ্ছ হতে বছরখানেক লাগবে।
  • কাজু | ৩১ মে ২০১২ ১২:৪৫8509
  • হুম, খুব ভয় করত বোঝাই যাচ্ছে। এক পোস্টে হল না।
  • kumu | ৩১ মে ২০১২ ১২:৪৫8510
  • দ-খুব ভাল এক্ষপেরিয়েন্স।
    বাড়ীতে ঘরোয়া চা আমরাও কফি মাগে খাই,নইলে বড্ড কম মনে হয়।আদা চা খাওয়া হয় গেলাসে।
  • কাজু | ৩১ মে ২০১২ ১২:৪৪8505
  • ওক্কে।
  • phutki | ৩১ মে ২০১২ ১২:৪৪8506
  • অমন চা বাগানে থাকতে আমার ভয় করত।
  • phutki | ৩১ মে ২০১২ ১২:৪৪8507
  • অমন চা বাগানে থাকতে আমার ভয় করত।
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১২:৪৪8508
  • তিনি এখন সাড়ে পাঁচ তাই ☺
  • কাজু | ৩১ মে ২০১২ ১২:৪২8504
  • ঠিক ১৩ কেন? ১২ বা ১৪ নয় কেন?
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১২:৪১8503
  • দ-দি কে একবুক হিংসে। তবে বছর ১৩ পরে আমারও এরকম দিন আসবে...........
  • | ৩১ মে ২০১২ ১২:৩৯8501
  • আমাদের আফিসে এখনও অবধি ৫০-৫৫ ভাগ লোক হাজির। অনেকে দেড়টার শিফটে আসে, এখনও সময় হয় নি।

    চা জিনিষটা নিঃসন্দেহে বেশ বাজে খেতে। কফি ওরথেকে শতগুণে, হাজারগুণে ভাল। সিকিমে টেমি চা বাগানে একরাত ছিলাম। তাদের শ্রেষ্ঠ চা আমি বেশ ক প্যাকেট এনে লোকজনকে দিয়েছিলাম। কিন্তু নিজে এক ফোঁটাও খাই নি।

    ঐ চা বাগানে রাত কাটানো টা বেশ ছিল। আলোর ভোল্টেজ খুউউব কম, একটু বাদে বাদে চলেও যায়। গোটা বাংলোয় আমিই একা এবং একমাত্র বাসিন্দা। চৌকিদার রাত ন'টার মধ্যে খাইয়ে দাইয়ে বাইরে থেকে তালা মেরে দিয়ে নীচের গ্রামে চলে গেলেন। কেয়ারটেকার রাত সাড়ে সাতটাতেই একটা গাবদা এমার্জেন্সি লাইট আর খান দুই মোটা মোম দিয়ে বাড়ী চলে গেছিলেন। মোটামুটি দুই আড়াই কিলোমিটারের মধ্যে আমি ছাড়া আর দ্বিতীয় মনুষ্য নেই, শুধু ধাপে ধাপে উঠে যাওয়া চা বাগান। ব্যপ্পক
  • phutki | ৩১ মে ২০১২ ১২:৩৯8502
  • ঝিকি ম্যামের সাথে চায়ের ব্যাপারে বেশ মিল। আম্মো কফি মাগ।
  • phutki | ৩১ মে ২০১২ ১২:৩৭8500
  • খাওয়ালাম না।

    চেন্নাইতে অ্যাডেয়ারে কাপ্স অ্যান্ড সসার বলে একটা চায়ের দোকান ছিল। অসাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুর্দান্ত চা(প্রচুর ভ্যারাইটি, অনেক রকম চা খেয়েছি ওখানে), বই, ছোট্ট একটা টিভি যেটায় ইচ্ছেমত হালকা মুভি। দোকানটা চালাত বিষ্ণু নামের একটি ছেলে। রীতিমত বন্ধু হয়ে উঠেছিল। চেন্নাইয়ের উইকেন্ডের একটা শান্তির জায়গা ছিল এটা।

    ডিডিদাদা একবার খুঁজে দেখতে পারেন কিন্তু এটা।
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১২:৩৬8498
  • আর আমরা দুজনেই বড় কফি মগে চা খাই, আমার বাড়ী/শ্বশুরবাড়ীতে আমাদের স্পেশাল কাপ বছরের অন্য সময় তুলে রাখা থাকে।
  • Blank | ৩১ মে ২০১২ ১২:৩৬8499
  • তবে সাদা রামে চায়ের লিকার মিশিয়ে একটা ককটেল হয়। সেটা খারাপ না।
  • Toon Army | ৩১ মে ২০১২ ১২:৩২8497
  • ইয়র্কশায়ারে খুব পাওয়া যেত - ইয়র্কশায়ার টী, তার নানা রকম ফ্লেভার - স্ট্রবেরি, ব্লুবেরি, হ্যানা ত্যানা। সেগুনো বেজায় অখাইদ্য খেতে।
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১২:৩১8496
  • বাইরে আমি আইস-লেমন টি আর ইন্দোনেশিয়ান খাবার খেলে তে-বোতল খুব খাই। তে বোতল হল বোতলে সীল করা জেসমিন টি, ঠান্ডা সার্ভ করা হয়।
  • কাজু | ৩১ মে ২০১২ ১২:৩০8495
  • আরে না না, তা কেন? উল্টো বুঝে কেস খাইয়ো না বস !
  • phutki | ৩১ মে ২০১২ ১২:২৯8492
  • সত্যিই লাভ নেই। ঃ-(
  • Toon Army | ৩১ মে ২০১২ ১২:২৯8493
  • বীয়ারে পচা বাদামের গন্ধ, রামে রামপাঁঠার গন্ধ...
  • কাজু | ৩১ মে ২০১২ ১২:২৯8494
  • সে আর বলার কী আছে? ওটায় একটা ছোট্ট কথা আসলে খুব ভালো লাগল।
  • ঝিকি | ৩১ মে ২০১২ ১২:২৮8489
  • ফুটকি, ব্ল্যাঙ্কের কোন 'ওন কাপ ওফ টি'-ই নেই তো ওর সাথে চা নিয়ে কথা বলে লাভ আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত