এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:০৪525119
  • পিটিতো না হয় বিদূষকের পোস্ট পাবেন যা বুঝছি। কিন্তু সেই পোস্টে পিটিকে বসানোর যৌক্তিকতা নিয়ে কোনও খসড়া রচনা হয়নি? নাকি হয়ে গেছে? আমিই মিস করে গেলাম?
  • aka | 34.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:০৭525120
  • ইশানের জানার কি ইচ্ছে!!

    ইচ্ছুক চাষীরা নেগোশোয়েটেড দামে জমি ছেড়েছিল তাও চাষের জমি শুধু জমি বেচে টাকা করবে বলে?

    ইচ্ছুকদের বাড়ি থেকে লোকে চাকরি তারপরে বাকরি পাবে সেই আশাতেই।
  • Ishan | 60.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:০৭525121
  • ছ্যা ছ্যা শেষে কেশী খসড়া নিয়ে খোঁচা দেবার চেষ্টা করছে? নাঃ ঘুনু কত্তেই যাই। :)
  • Ishan | 60.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:০৯525122
  • কে কী আশা করেছিল সেটা কিকরে জানা গেল? কোনো স্টাডি আছে? নাকি পুরোটাই আকার মস্তিষ্কপ্রসূত?

    আমার এটা জানারও খুব ইচ্ছে। আকা সোর্সটা জানালে বাধিত হই।
  • aka | 34.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:১০525123
  • হ্যাঁ আমিও ঘুমোতে যাই সিঙ্গুরে আলু দিয়ে পটেটো চিপসে বেওসা হোক। ইচ্ছুকরা আরও ইচ্ছুক, অনিচ্ছুকরা ইচ্ছুক হোক। সবার লাভ হোক, ইশানের জানার ইচ্ছে পূর্ণ হোক, ওং শান্তি, ওং শান্তি ওং শান্তি।
  • aka | 34.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:১২525124
  • স্টাডি দিয়ে কি হবে? স্টাডি তো কবির বাণী ইশান কয়েক দিন আগে কইল। পটেটো চিপসের বেওসার কি আর স্টাডি আছে নাকি?
  • Marauder's Map | 131.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:১৫525125
  • AWS-এ তৈরী ক্লাস্টার লাগলে বলবেন, শস্তায় দেবো। প্যারালেলি সেদ্ধ হলে গোটা প্রসেসটা তাড়াতাড়ি শেষ হবে, নইলে ঐকিক নিয়মে বড্ড বেশি সময় লেগে যাবে;-)
  • Ishan | 60.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:২১525129
  • ওঃ আকার মস্তিষ্কপ্রসূত। ঠিক আছে। আমার আর কোনো বক্তব্য নাই। :)
  • :-) | 24.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:২৫525130
  • :
  • cm | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:২৯525132
  • আবার ২০০৩ এর সাথে তুলনা শুরু হয়েছে অতএব আবার প্রশ্ন দুটো করে দিয়ে যাই।

    ১) তিনোর কি ক্ষমতায় ২৫ বছর হয়ে গেছে? ওরা দেখানোর মতন কোন কাজ করেছে?

    ২) নাকি প্রথম পঞ্চায়েতে বামেরা বিনা ভোটে ৬০০০ জিতেছিল?

    আর শিবুদা রাজনৈতিক ব্যানার ছাড়া প্রতিবাদে যেতে চায় কেন? ২৩ জুলাই ৬ঃ৩৪ উইথড্র করায় আশ্বস্ত হলুম।
  • aka | 34.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:৩৩525133
  • ইশান সেই যে পটেটো চিপসের ঘরেলু বিজনেসের চক্করে পড়ল আর কোনো দিকে মন নাই। ঘরের খবরও পড়ে না।



    পড়া টড়া না করে ক্রমশ পিছিয়ে পড়ছ যে।
  • কল্লোল | 111.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:৪৩525134
  • Name: PT IP Address : 213.110.246.230 (*) Date:24 Jul 2013 -- 08:47 AM
    এ হে হে-কল্লোলদা যে সব খপর কোট করছে সেরম কথা তথাগত বাবু গত দু-বছর দু-মাস ধরে বলে চলেছে।

    এর মধ্যে তথাগত আবার কোদ্দিয়ে এলো। আমি তো পষ্টো দেকলুম - সুশান্ত ঘোষ, গৌতম দেব, রেজ্জাক মোল্লা আর অমল হালদার এসব বলেছেন। এরা কি তৃমূ হয়ে গেলো? কি জানি।
    আর ঐ যে বলচে - ২০০৩ আর ২০১৩ দুবারই ৬০০০ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে - সেবার বাম এবার তৃণ। সেবার মল্লো ৫৮ এবার ৪৮। এটা কিন্তু একচোখামো। এখনো তো অনেক বাকি। মানে রেজাল্ট বেরুলে এবারের সংখ্যাটা বাড়তেও পারে।

    এসবই মায়া। দোষ কারও নয় গো মাআআআ.........
  • cm | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:৪৫525135
  • আবার কলা আর কমলা চলছে। আমার প্রশ্নের উত্তর নাই!
  • lcm | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:৪৭525136
  • ব্যাপারটা ঠিক তা নয়। পশ্চিমবঙ্গে ভোটে খুনোখুনি হয়, বিনা লড়াইয়ে ৬০০০ সিট বেরিয়ে যায়.. এসবের সাথে বহুদিন ধরেই যে রাজ্যবাসী অভ্যস্ত হয়েছেন সেটা ফ্রন্ট নেতারাও মেনে নিচ্ছেন। আরো বলছেন, এই ধারা চলে আসার ফলে এখন আর মানুষ এতে আশ্চর্য হয়ে প্রতিবাদ করতে চান না। যেমন, বিহার, ইউপি বা অন্য অনেক রাজ্যে এগুলো কমন। পশ্চিমবঙ্গেও এ জিনিস চলে আসছে - কোনো বদল হল না।
    আর একটু ভালো দেখলে দেখা যাবে, যে এই যে ৪০/৫০ জন খুন হলেন, এদের অনেকেই ক্রিমিনাল নন, গরীব মানুষ, কেউ সিপিএম, কেউ তৃণমূল। এরা কেউ নেহেরুভিয়ান সোসালিস্‌ম বা স্তালিন বা মাও জানে না। পলিটিক্যাল খুনোখুনির কবল থেকে এরা মুক্তি পাচ্ছেন না।
  • Marauder's Map | 131.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১০:৫১525137
  • পঞ্চায়েতে এইসবের একটা বড় কারণ টাকা। এইটা নিয়ে কয়েকদিন আগে দু লাইন পোস্ট করেছিলুম, আজ টাইম্‌সে লিখে দিয়েছে। একটু আগে লিঙ্ক দিয়েছি।
  • cm | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:০৩525138
  • আমার বক্তব্য ঐ ৬০০০ সিটের গোটা কতক জেনুইন হলেও হতে পারে। আমরা যে এই গোলে আম আর আমড়া এক করে ফেলছি। সর্বোচ্চ স্তরের নেতা নেত্রীরা প্রকাশ্যে যে ধরনের প্ররোচনা দিচ্ছেন তা এর আগে দেখা গেছে নাকি? যদি বলি আগেও এরকম ছিল তাহলে বলতেই হবে এখনো মোহভঙ্গ না হলে কদিন দেখুন এ মোহ ভাঙ্গবেই।
  • bb | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:০৬525140
  • এই সব নকুরা আজ বড় বড় কথা বলছে, আর নতুন সরকার আসার সময় এরাই লাফিয়ে খসড়া দিতে গিয়েছিল। আজ ওদের লোককে ধরতে ওদের গায়ে লাগছে। পিটিদা সত্যি কথা লিখতে ওনাকে বিদুষক লিখে ঈশাণ কুৎসিত ব্যক্তিগত আক্রমণ করল- কোন অনুশোচনাও দেখা গেল না। বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক আলোচনাতেও ব্যক্তিগত কুৎসা না আনে গেলে হচ্ছে না।
  • কল্লোল | 111.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:০৮525141
  • লসাগু। একমত।
    শুধু ২০০৩এ এসব নিয়ে মিডিয়া এতো সোচ্চার ছিলো না। খবর বের হতো তবে এক কোনায়। এখন মাথায় ছাপছে। এ সব অবশ্য আমি বলছি না, ঐ বাম নেতারাও বলছেন।
  • cm | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:১১525143
  • অ তাহলে তিনো ভূমি সংস্কার ইত্যাদি প্রভৃতি কাজ করেছে। ব্রেশ ব্রেশ সে জন্যই ৬০০০ বিনা ভোটে জিতেছে।
  • ppn | 190.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:১১525142
  • আকা ভুল কিছু বলেনি। এখন য একাঠের মিস্ত্রি আমার বাড়িতে কাজ করছে, সেও সিঙ্গুরের ভূমিপুত্র - এককালে টিএমসি করত, বীতশ্রদ্ধ হয়ে ছেড়ে দিয়ে লুরু চলে এসেছে - সেও একই কথা বলেছে।
  • ppn | 190.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:১৪525144
  • * যে কাঠের
  • Marauder's Map | 131.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:১৫525145
  • count++;
  • PM | 233.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:২৭525146
  • PT কে সত্যি সামলানো যাচ্ছে না। PT গুরুর লক্ষ্য অর্জনে বাধা স্বরুপ। দাও PT কে বিদূষক করে
  • PM | 233.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:৩৩525147
  • ণমেঃ কল্লোল

    ঈ আদ্দ্রেস্স ঃ ১১১।৬৩।১৯৭।৫১ (*) ডতেঃ২৪ যুল ২০১৩ -- ১১ঃ০৮ আ

    শুধু ২০০৩এ এসব নিয়ে মিডিয়া এতো সোচ্চার ছিলো না। খবর বের হতো তবে এক কোনায়। এখন মাথায় ছাপছে। এ সব অবশ্য আমি বলছি না, ঐ বাম নেতারাও বলছেন।

    সব দোষ তাহলে মিডিয়ার? ঠিক বলেছেন, আমি আগে থেকেই জানতুম।

    তবে কালোলদা উদ্ধত সিপিয়েমকে সরাতে চেয়েছিলেন। এতো দিনে ঔদ্ধত্যহীন সরকার পেয়ে কল্লোলদা নিশ্চয় খুব খুশী।
  • PT | 213.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১১:৪৭525148
  • "শুধু ২০০৩এ এসব নিয়ে মিডিয়া এতো সোচ্চার ছিলো না।"-এটার অতি ব্যবহার ব্যুমেরাং হতে পারে। মিডিয়া যখন সোচ্চার ছিল না তখন হয়ত এমন ঘটনাও রটানো হয়েছে যার কোন বাস্তব ভিত্তি ছিল না।
  • pinaki | 227.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৩:৪১525149
  • এইসব রাজনৈতিক্ভাবে অপরিপক্ক পোস্ট দেখলে, আমার না মাইরি ইয়ে জ্বলে যায়। দাবীটা কী? মমতার সাথে কোনো ইস্যুভিত্তিক যৌথ আন্দোলন করা যাবে না? যদি ইস্যুটাকে জেনুইন মনে করি? তাহলে মমতার দল মাইলেজ পেয়ে যাবে? তাহলে এই একই যুক্তিতে তো এখন সিপিএমের সাথে কোনো ন্যয্য আন্দোলন করা উচিত নয়। পরমাণু চুক্তির সময় বা আরো নানা সময় সিপিএম বিজেপির সাথে পার্লামেন্ট বা অন্যত্র ইস্যুভিত্তিক যৌথ মুভ করে কেন? আর এক মেগালোম্যানিয়াক মায়াবতীর সাথে তৃতীয় ফ্রন্ট গড়ে কেন? এগুলো কি চোখে পড়ে না? এই বোকা বোকা কথাগুলোর কী মানে হয়? সিঙ্গুর ইস্যুতে আন্দোলন করা ভুল ছিল - এইটা যদি কারুর দাবী হয়, সেটা সম্পূর্ণ অন্য আলোচনা বা বিতর্কের বিষয়। কিন্তু আন্দোলন করার কথা ভাবলে সেই ইস্যুতে বৃহত্তম জোট গড়ে আন্দোলন করাই বাঞ্ছনীয়। আর সেই জোটে সিপিএম, তিনো, বিজেপি যেকেউ থাকতে পারে। কারণ সেখানে ইস্যুটা মুখ্য।

    পিটিকে ঐ লিফলেটটা পড়তে বলছিলাম তার কারণ ঐ লিফলেটে আছে ২০০৯ সালেও এমকেপি মমতার উল্টোদিকে প্রার্থী দিয়ে নির্বাচনে লড়েছে। প্রথমে আপনি শুরু করলেন যে এরাই মমতাকে গ্রহণযোগ্য করে ক্ষমতায় এনেছে। তাতে যখন পাই বলল যে এরা ২০১১ এর নির্বাচনে মমতার উল্টোদিকে লড়েছে, তখন আপনি পাল্টি খেয়ে বললেন যে ততদিনে দেরী হয়ে গেছে। তখন আমি লিফলেটটা পড়তে বললাম এই কারণে যে ওখানে ২০০৯ এর নির্বাচনের কথা আছে। সেটা দেখে এখন আপনি আরো পিছলে গিয়ে বলছেন সিঙ্গুর আন্দোলন একসাথে করেই মমতাকে যাবতীয় গ্রহণযোগ্যতা দেওয়া হয়ে গেছে। মানে জল তুই ঘোলা করিস নি তো কি হয়েছে, তোর দাদু নিশ্চয়ই করেছে। ঃ-) এই হাস্যকর ছেলেমানুষির কী মানে হয় আপনিই জানেন। এরপরে যদিও আমি আপনাকে ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনের লিফলেট দিয়ে দেখাতে পারি সেখানেই এরা মমতার বিরুদ্ধে লড়েছিল। কিন্তু সেটার কোনো মানে নেই। কারণ আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকবেনই। ঃ-) ঠিকই আছে, সে থাকুন, কিন্তু একটু খোঁজখবর রেখে তক্ক করলে সম্মানটা বাঁচে। এই আর কি।
  • pinaki | 227.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৩:৪২525151
  • সরি, ঐ রাজনৈতিকভাবে অপরিপক্ক টা কোটেশন মার্কের মধ্যে হবে। আর লাইনের শেষে একটা স্মাইলি হবে। ঃ-)
  • PT | 213.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৪:১২525152
  • এখানকার যেসব পক্ক লোকেরা মমতাকে খসরা না কি সব দিয়েছিল সেটা এখন কোন আবর্জনার স্তুপে ফেলে দেওয়া হয়েছে সেটা একবার খোঁজ নিলে বেশ হয়।

    সিঙ্গুর ইস্যুতে যে সকল খুচরো লোকজন মমতার সঙ্গে আন্দোলন করেছিল -মেধা, অনুরাধা, নকশাল, আধা-মাও, দেবলীনা, পুততুন্ডু তারা সকলেই ভুল করেছিল। আসলে এদের কারোরই বিন্দুমাত্র কোমরের জোর না থাকার কারণে মমতার ছাতার তলায় আশ্রয় নিয়েছিল। ভুল যে তারা করেছিল সেটা সিঙ্গুরের মানুষের নিরালম্ব বায়ুভূত অব্স্থা থেকেই প্রমাণিত হয়। কোর্টের রায় মমতার পক্ষে গেলেও সে অবস্থা ঘুচবে না। মমতা যে তাদের ব্য়্বহার করতে চেয়েছিল মাত্র সেটাও এখন প্রমাণিত সত্য।

    নন্দীগ্রাম আর সিঙ্গুর যে মমতার ক্ষেত্রে বাবরি মসজিদের মত কাজ করেছিল সেটা বাম-অবাম সকলেই মানে। সেটা নিয়ে শুধু অপরিপক্করাই তক্কে নামে। সেসকল হয়ে যাওয়ার পরে মমতার বিরুদ্ধে প্রার্থী দেওয়াটা ভন্ডামির নামান্তর-সেটা ২০০৯-এই হোক আর ২০১১-তেই হোক। মমতা তো বটেই গোটা পব-র বেশীর ভাগ মানুষের কাছেই এই সিম্বলিসমের কোনই দাম নেই। তবে নেহাত তক্ক করছি বলে MKP মোট কটা ভোট পেয়েছিল সেটা জানার আকাঙ্খা রইল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন