এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:৩১525186
  • আমি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, আর আমি মমতাকে সমর্থন করছি, এবং যেহেতু মমতা অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছেন ফলে বাই ট্রান্সিটিভিটি আমিও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, এই দুটো স্ট্যান্ডের মধ্যে নিশ্চয়ই তফাত আছে।
  • pi | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:৩২525187
  • প্রতিপক্ষে নিয়ে এসেছে যখন তখন তো এক তরফা কথা না হওয়াই ভাল।
  • aranya | 154.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:৪১525188
  • @টি, ধরুন আমি মমতাকে সমর্থন করছি না। কিন্তু আনফরচুনেটলি, আমার আন্দোলন থেকে মমতা মাইলেজ পাবেই, কিছু করার নেই।
    এইটাই বলতে চাইছিলাম।
  • lcm | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:৪৬525189
  • ন্যানো-র সময়ই ফোর্ড-এর থেকে টাটা দুটো বৃটিশ লাক্সারি প্রিমিয়াম ব্র্যান্ড-এর গাড়ী কোম্পানী কিনেছিল - জাগুয়ার, আর ল্যান্ড রোভার। ২.৩ বিলিয়ন ইউএস ডলার, মানে প্রায় ১১,০০০ কোটি টাকা দিয়ে। এখন টাটা মোটরের রেভিনিউর প্রায় ৭০% আসে এই দুটি ব্র্যান্ড থেকে।
    এই তুলনায় সিঙ্গুরে টাটার ১০০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল এক্সপেরিমেন্টাল...(wiki) The company had made substantial promises. According to their claims, Singur would become a mini-auto city and approximately 70 vendors would set up shop along with the factory. The total investment planned is to the tune of Rs 1,000 crore. The project had, however, generated controversy right from the start, particularly on the question of state acquisition of fertile agricultural land for private enterprise...।
    পশ্চিমবঙ্গে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট শুরু করেছিল টাটা। বামেরা দিল্লীতে মার্কিন নিউক্লিয়ার ডিল নিয়ে প্রতিবাদে সরব ছিলেন, তারাই রাজ্যে তাড়াহুড়ো করে টাটাকে জামাই আদরে আনতে গিয়ে জমি নিয়ে ল্যাজে গোবরে - এটা অনেক পন্ডিতের বোধগম্য হয় নি।
    টাটার প্রায় ৫০,০০০ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের প্লয়ান ছিল - নিউক্লিয়ার পাওয়ার সেক্টরে - মনমোহন মিনিস্ট্রিতে ইউএস-নিউক্লিয়ার ডিল নিয়ে লবিতে টাটা ছিল লাইনে। টাটা কখনই পশ্চিমবঙ্গে ইন্স্ভেস্টমেন্ট নিয়ে তেমন কমিটড ছিল না, মানে যে পরিমান দর সরকারের কাছ থেকে পেত, ইনভেস্টমেন্ট তেমন কিছু করে নি। বিরোধীদের অনশন ইত্যাদিতে পুল-আউট করার জন্যে আর বেশী ঝামেলা হয় নি, কাগজে মমতার বিরুদ্ধে একপাতা অ্যাড দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেন টাটা।
    সিঙ্গুরে এপিসোডে তৃণমূল/সিপিএম পরস্পরকে বছরের বছরের পর ধরে দোষারোপ করেই যায়, আর টাটা ভিক্টিম সেজে বেরিয়ে যায়।
    [ *টাটা গ্রুপের চেয়ারম্যানের কেরিয়ারের শেষের দিকে রতন টাটা-র একগুঁয়ে মনোভাবে টাটা গ্রুপের ক্ষতি করছে এমন নাকি ভেতরের খবর ছিল, এ নিয়ে হাই লেভেলে টাটা বোর্ডে ক্ষোভও ছিল বলে খবরে প্রকাশ। ]
  • pi | 118.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০০:০২525190
  • আজ বেলঘড়িয়ার বিক্ষোভ মিছিল ভালো হয়েছে। ১৫০ জন মত মানুষ ছিলেন, স্টেশন চত্বরে আর এলাকায় মিছিল নিয়ে ঘোরা হয়েছে।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০০:১৭525191
  • এফ ডি আই এর বিরোধিতা/ রেলভাড়া বৃদ্ধি ইত্যাদি প্রশ্নে সিপিএম ও টিএমসির স্ট্যান্ডে কোন মৌলিক তফাৎ আছে? জিগাইলাম।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০০:৪৯525192
  • ঈশান কি ইচ্ছে করে "অপরিপক্ক" সাজছে? ঃ)

    ইচ্ছুক জমিদাতারা ধরে নিলাম কেউ স্কিলসেটের বিচারে চাকরি পেতেনই না। কেউ কোন কংক্রিট প্রতিশ্রুতিও দেয়নি (দিলেও প্রকৃত প্রস্তাবে বিশ্বাস হবার কথা না, কারণ তদানীন্তন সরকারের তরফে প্রচুর মিথ্যাচার হয়েছে ইচ্চুক/অনিচ্ছুক জমিদাতার স্টেটাস নিয়ে আর তার থেকেও বেশি হয়েছে "ট্রেড সিক্রেট"-এর নামে সবকিছু গোপন রাখার হাস্যকর প্রয়াস)। কাজেই চাকরির প্রতিশ্রুতি নিয়ে আকা বা অন্যেরা কিছু বলতে চায়নি বলে হয়।

    তবে কোন জায়গায় ইন্ডাস্ট্রি বসলে সেখানে নতুন উপনিবেশ ইঃ তৈরি হয়, নতুন চাহিদা, নতুন কর্মসংস্থানের সুযোগ (সে ড্রাইভারের চাকরিই হোক বা ফাস্ট ফুডের দোকান) ইঃ ইঃ তো ডেফিনিটলি হয়। যারা জমি দিয়েছিল তাদের মনে হয় এমন কিছু ভাবনা মাথায় ছিল। খুবই স্বাভাবিক ভাবনা। কিন্তু এর জন্যে কেন সোর্স গাঁতাতে হবে সেইটা তো মাথায় ঢুকছে না।
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০০:৫৭525193
  • যে কারণে এত কথা, সেটা হল এই, যে, "ইচ্ছুক" জমিদাতারা অনেকেই চাষবাস করতেন না। কেউ কেউ দূরে থাকতেন। কেউ কেউ কাছেপিঠে থাকলেও আদপেই জমি বা চাষবাসের উপর নির্ভরশীল ছিলেন না। আকার দেওয়া টেলিগ্রাফের লিং পড়ুন। সেখানে জনৈক উদয়ন দাসের কথা লেখা আছে। ভদ্রলোক ডাক্তার। একটি নার্সিং হোম চালান। জমি তাঁর আয়ের কোনো সোর্সই না। টাটা আসুক বা না আসুক তাঁর কিছুই এসে যায় না। "ইচ্ছুক"দের মধ্যে এঁরা কতটা সেটা জানার দরকার ছিল। নচেৎ "ইচ্ছুক"দের একুল ও ওকুল সবই গেল, এসব হাওয়ায় বলা হয়ে যায়।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:০২525195
  • টাটা আসলে তাঁর নার্সিংহোম আরো ফুলেফেঁপে উঠত না?

    সে যাক। ডেটা পেতে অসুবিধে হবে কেন? যাঁরা সিংগুরে আন্দোলন করলেন/করছেন তাঁরা ডেটা কালেক্ট করেননি?
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:০৪525196
  • এগুলো নিয়ে তখন প্রচুর লেখা হয়েছিল। বেশির ভাগ জমিদাতারা অ্যাবসেন্টি ল্যান্ড ওনার। বাকি কিছু বর্গাদার, এবং শেষে যাদের জমির বেশির ভাগ অংশ নিজেদের থাকবে, অল্প কিছু অংশ কারখানার জন্য দিতে হবে।
  • pinaki | 227.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:০৫525197
  • আমার মেমারি যদি ঠিক কাজ করে থাকে, তাহলে যে সংখ্যক লোকাল লোককে টাটারা অ্যাপ্রেন্টিস হিসেবে সিলেক্ট করেছিল সেই সংখ্যাটা হল ৭৫।
  • r2h | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:০৯525198
  • ওহ, আচ্ছা... হুম।
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:১০525199
  • আরো একটা কথা। সিঙ্গুরে এই মর্মে একটা বিরাট প্রচার হয়েছিল, যে, জমি দিন, কর্মসংস্থানের জোয়ার হবে। এলাকা দুধে-ঘিয়ে ভেসে যাবে। আপনি জই দিয়ে টাকাও পেলেন, আবার উপরি কর্মসংস্থানও হবে। যাঁরা এই প্রচারটি করেছিলেন, মূলতঃ সিপিএমের সংগঠন, তাঁরা এই ভিত্তিহীন আশার বাণী ছড়ানোর দায়িত্ব নিন। নিজেরা প্রতিশ্রুতি দিয়েছেন, এখন অন্যের কাঁধে বন্দুক রাখছেন কেন?

    মনে রাখতে হবে, টাটার কিন্তু জমি নিয়ে ফেলে রাখার বদভ্যাস আছে। উড়িষ্যায় (কি যেন জায়গাটার নাম) বিরাট জমি নিয়ে কিছু না করেই ফেলে রেখেছে। খড়গপুরের কাছে টাটা মেটালিক্সের জমিও দীর্ঘদিন কিছু না করেই ফেলে রাখা হয়েছিল, এখন কিছু হয়েছে কিনা জানিনা। টাটা আমাদের কমরেড, আমরা টাটাকে বিশ্বাস করেছি, টাটাও প্রতিদান দেবে, এসব ছেঁদো সেন্টিমেন্ট ব্যবসায় চলেনা। কোনো গ্যারান্টি না নিয়ে, পাবলিক মানি খরচা করে সস্তায় জমি দিয়েছেন, স্থানীয় লোকের উপর লাঠি গুলি চালিয়েছেন, কিন্তু টাটাকে ধরে রাখতে পারেননি। তিনি যেখানে বেশি সুবিধে দেখেছেন সিধে চলে গেছেন। এই "পরিপক্কতা"র মূল্য নিজেদেরই চোকাতে হবে। হবেও। হ্যাঁ, কি যেন বলে, সবে তো সন্ধ্যে, চোকানোর এখনও অনেক বাকি আছে। :)
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:১২525201
  • ওখানে চাষের উপর সবরকম ভাবে নির্ভরশীল লোকের সংখ্যা যেন কত ছিল ? ১০ বা ১৫০০০ বোধহয়, না ?
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:১২525200
  • প্পনকে। হ্যাঁ হ্যাঁ নার্সিং হোম অবশ্যই ফুলে ফেঁপে উঠত। কিন্তু টাটা না আসায় তাঁর দুকূলই গেল, সেটা এক্ষেত্রে ওভার স্টেটমেন্ট।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:১৪525202
  • না না, কর্মসংস্থান নিয়ে আমার কোন আস্থা ছিলই না। আর টাটার উপর তো আরো ভরসা নাই। (অনেক কষ্টে টাটা স্কাইয়ের থেকে মুক্তি পেয়েছি, আর টিসিএসে দৈবাৎ ঢুকতে গিয়েও ঢুকিনি)।

    তবে ন্যানো যেহেতু একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ছিল, যেহেতু টাইমবাউন্ড প্রোজেক্ট ছিল সেহেতু জমি পড়ে থাকত না এক্ষেত্রে।
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:১৮525203
  • এগুলো তো আন্দাজ। আমার যেমন আন্দাজ তলায় তলায় অনেক আগে থেকেই গুজরাত বা উত্তরাখন্ডের সঙ্গে কথা চলছিল।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:২২525204
  • আন্দাজ না। সিঙ্গুরের জমি যদি অব্যবহৃত অবস্থায় পড়েই থাকত তালে তো সুপ্রিম কোর্টে জিতলে জমিদাতাদের জমি জমিদাতাদের ফিরিয়েই দেওয়া যেত, কিন্তু তা তো না। কারখানা অনেকটাই হয়েছিল এবং সেইখান থেকে প্রোজেক্ট স্ক্র্যাপ হয়েছে।

    আর উত্তরাখন্ড বা গুজরাতের কথা বিকল্প হিসেবে তো ভেবে রাখতেই পারে। প্রোজেক্টের ব্যাকাপ/কন্টিজেন্সি প্ল্যান থাকবে না? তাতে দোষের কী হয়েছে?
  • Blank | 69.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:২৩525206
  • আর গুজরাটে টাটা প্ল্যান্টের এমপ্লয়ী ২৫০০ মতন। অনুসারী শিল্প আর বা অন্য জিনিস নিয়ে সংখ্যাটা ১০,০০০ মতন।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:২৫525207
  • ঈশানকেঃ কিন্তু "ডকুমেন্টেড" ডেটা পেতে অসুবিধে কোথায়?
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:২৬525208
  • দোষের কিছু নেই তো। ব্যবসা ওরকমই হয়।

    কারখানা কদ্দূর হয়েছিল কেউ জানেনা। ১০০০ একর জুড়েই তো কারখানা হতনা। কারখনা বড়জোর খুব বেশি হলে এক দশমাংস এলাকায় হত। ওটার সঙ্গে জমি ফেরত দেবার বিশেষ সম্পর্ক নেই।
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:২৭525209
  • আরে কোন ডেটা?
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:২৭525210
  • এক জায়গায় পড়লাম, সিঙ্গুরে অন্ততঃ ১৫০০০ জন চাষের উপরে নির্ভরশীল ছিলেন। সেক্ষেত্রে কারখানা হলে তো নেগেটিভ কর্মসংস্থান হত। আর, যাঁরা চাকরি পাবেন, প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে, তাঁদের অনেকেই কাজ হারানো লোক নন। সে হিসেবে আরোই নেগেটিভ।
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩০525212
  • আর ব্ল্যাংক, গুজরাতের এই ১০০০০ এর ডাটাটা কোথায় আছে ?
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩০525211
  • বোঝো! তুমিই তো ডেটা চাইছ। আমিও তো সেই ডেটাই চাইছি।

    ইচ্ছুক জমিদাতাদের মধ্যে ক'জন উদয়ন দাস ছিলেন?
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৩525214
  • কজন উদয়নের হিসেব না। কস্ট বেনেফিটের হিসেব।

    কুণালদা (চট্টোপাধ্যয়)এরও একটা হিসেব ছিল, খুঁজে পাচ্ছিনা এখন।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৪525215
  • আমি অটোমোবাইল ইন্ডাস্ট্রি এক্সপার্ট নই। ঈশান মনে হচ্ছে হলেও হতে পারে। তবে এক দশমাংশ (মাংস লিখল কেন কে জানে!) জমি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে তো কোন অসুবিধা হবারই কথা না। মানে সুপ্রিম কোর্টে জিতলে অনিচ্ছুক জমিদাতাদের তাদের প্রাপ্য জমি ভাগ করে দিয়ে দাও। বাকি যা বেঁচে থাকবে সরকার খাস করে নিল।

    দেখা যাক! (হাউ মাচ আটা ইন হাউ মাচ গম)
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৫525217
  • কস্ট বেনিফিট পরে আসবে। আগে ইচ্ছুক জমিদাতাদের ক'জন উদয়ন দাস এইটা না জানলে তক্কোটা এগোয় না।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৬525218
  • অক্ষদা, থ্যাংকু। বুকমার্ক করে রেখেছি - পড়ে জানাব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন