এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Yan | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৪৯490199
  • ইরানের উপরে কয়েকটা ভূমিকম্প, ঝড় এইসব ফেলা যায় না, হ্যাঁ? ঃ-)
  • দ্রি | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৩৯490201
  • ও, ওকে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ওটা তো ইরানের সিগনেচার টিউন। আমি ভাবছিলাম আরেকটু আনকমন কিছু।

    অফ কোর্স, ইরানের তেলের রিজার্ভ নট টু বি আন্ডারএস্টিমেটেড। পুরো তেলের ভ্যালুয়েশান ৫-১০ ট্রিলিয়ান হলেও বছরে ইরানের তেলের রেভিনিউ ১০০ বিলিয়ান মতই (ওদের মিনিস্ট্রি অফ অয়েলের তথ্য অনুযায়ী)। সেই দিক থেকে দেখলে আফিমের ব্যবসার ভ্যালুয়েশান ভালোই কম্পেয়ার করে। আর তেল হয়ত ২০ বছর পর ফুরিয়ে যাবে। কিন্তু আফিমের ব্যবসা পার্পেচুয়াল। গাছ পুঁতলেই হবে। এনিওয়ে, আসল উদ্দেশ্য এইসব ভ্যালুয়েব্‌ল কমোডিটির সোর্স, ট্রেড রুট ইত্যাদি সিকিওর করা। আমার মনে হয় ওবামা যুদ্ধে যাবে না। স্যাংশান, ডিস্টেবিলাইজেশান, কোভার্ট অপারেশান এইসবই চালাবে। যুদ্ধের দরকার হলে পরের টার্মে রিপাবলিকান এনে যুদ্ধ করাবে।
  • lcm | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৪২490202
  • ইরানের ল্যান্ডের নীচে যে তেল সেটা ঠিক কনসার্ন নয় (বছরে ১০০ বিলিয়ন)। ইরান যেভাবে কাস্পিয়ান সাগরের তেলে ভাগ বসাতে চাইছে সেটাই হল কনসার্ন।
  • দ্রি | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৪৪490203
  • ইয়ান, ইরানে ভূমিকম্প তো হল বোধহয় দুবার। ওখান দিয়ে ফল্টলাইন গেছে। ভূমিকম্প করানোর অসুবিধে থাকার কথা নয়।

    কিন্তু ঝড় করাতে গেলে সমুদ্রের যতটা কাছে থাকতে হত, ততটা কাছে বোধ হয় ইরান নয়।
  • দ্রি | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৪৭490205
  • হ্যাঁ এসপি, এই ডকুমেন্টটার কথাই বলছিলাম।
  • lcm | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৪৭490204
  • এখন পৃথিবীর বৃহত্তম এমপ্লয়ার কারা (বিবিসি ২০১২ হিসেব অনুযায়ী) -
    ১) ইউএসএ ডিফেন্স - ৩২ লাখ
    ২) পিপল্‌স লিবারেশন আর্মি (চায়না) - ২৩ লাখ
    ৩) ওয়ালমার্ট - ২২ লাখ
    ৪) ম্যাক্ডোনাল্ড্স - ১৯ লাখ
    ৫) ইউকে ন্যাশনাল হেল্থ সার্ভিস - ১৭ লাখ
    ৭) চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম - ১৫ লাখ
    ৮) ইন্ডিয়ান রেলওয়েস - ১৪ লাখ
    ৯) ইন্ডিয়ান আর্মড ফোর্স - ১৩ লাখ
    ১০) ফক্সকন - ১২ লাখ
  • Yan | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৫১490206
  • হ্যাঁ, তাই তো ইরাণ এমনিতেও ভূমিকম্পপ্রবণ অঞ্চলে পড়ে, লোকে ধরতেও পারবে না এমনি এমনি হোলো না করানো হলো। দারুণ। ঃ-)

    ওপিয়াম নিয়ে একটা প্রশ্ন আছে, এটা পপি গাছ থেকে হয় না? এই গাছ কি অন্য জায়গায় যেমন কিনা পশ্চিমবঙ্গে বা ক্যামেরুনে বা মাদাগাস্কারে বা মিশরে বা মিসৌরিতে বা অন্যান্য দেশে ভালো ফলে না? বিশেষরকম জল-হাওয়া-মাটি লাগে?
  • দ্রি | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৫২490207
  • ও আই সী!

    আচ্ছা কাস্পিয়ান সাগরের তলায় মেনলি তেল আছে, না ন্যাচারাল গ্যাস?

    তেল থাকলে তো এখন না তোলাই শ্রেয়। মিছিমিছি সাপ্লাই বাড়িয়ে দাম কমিয়ে কী লাভ? ন্যাচারাল গ্যাস থাকলে এক্ষুনি ইনকাম। ওটা থেকে পার ইয়ার কত এক্সপেক্টেড?
  • দ্রি | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:৫৪490209
  • আমি কিন্তু শুনেছিলাম USPS এর কর্মীর সংখ্যা ওয়ালমার্টের কাছাকাছি বা একটু বেশী। একবার চেক করুন তো।
  • দ্রি | ০৯ জানুয়ারি ২০১৩ ০০:০৭490210
  • আফিম থেকে যে এত প্রফিট সেটা বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রথম আবিষ্কার করেছিল। ওরা গঙ্গার পাড়ে (বিহার, ইস্টার্ন ইউপি) আফিম ফলাতো, চীনে বেচতো। তারপর আফিমের চাষ বার্মায় মুভ করে যায়। সবশেষে আফঘানিস্তান। মেক্সিকোর কিছু অঞ্চলেও আফিম হয়, যদিও সেখানে মারিয়ুয়ানাই বেশী। তবে আফঘানিস্তানে আফিম খুব হাই কোয়ালিটি। জলবায়ুর জন্যই বোধহয়।
  • দ্রি | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:৪২490212
  • এবার মনে পড়েছে, USPS আর ওয়ালমার্ট তুল্যমূল্য শুধু আমেরিকা ধরলে।
  • sp | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:৫১490213
  • কিছুদিন আগে এখানে ড্রোন নিয়ে আলুচানা হচ্ছিল, এদিকে ওবামা জন ব্রেনান কে CIAর ডিরেক্টার হিসেবে নিযুক্ত করলেন : http://www.globalresearch.ca/obama-appoints-dr-drone-to-head-the-cia/5318261
  • lcm | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:৫৩490214
  • দ্রি, ফ্রেঞ্চ অভিনেতা দেপার্দু (যিনি সত্যজিত-এর বড় ভক্ত ছিলেন) র রাশিয়া-তে (মরডোভা) মাইগ্রেট করে যাওয়ার খবরটা কি দেখেছ। ফ্রান্সে মিলিয়নারদের ওপর ট্যাক্স বাড়ছে - যাদের আয় বছরে ১ মিলিয়ন ইউরোর বেশী তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০% পর্যন্ত, রাশিয়া-তে ফ্ল্যাট ১৩%।
    তাহলে, রাশিয়া কি ওয়েস্টার্নার ধনীদের ট্যাক্স শেল্টার প্যারাডাইস হয়ে গেল।
  • দ্রি | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:৫৭490215
  • কাস্পিয়ান সী'র ইস্যুটা নিয়ে পড়ে যা বুঝলাম, ঐ পাঁচ দেশের ভাগবাঁটোয়ারা এখনো সর্বজনগ্রাহ্যভাবে নির্দিষ্ট হয় নি। বিশেষ করে, আজেরবাইজান, ইরান এবং তুর্কমেনিস্তানের বর্ডার ওদের কারোরই পছন্দ হয় নি। নেগোশিয়েশান অনগোয়িং।

    এই হেরিটেজ ফাউন্ডেশান দেখা যাচ্ছে একটি রাইট-উইং থিংক ট্যাঙ্ক। নিজেদের ভাশায় ঃ

    Founded in 1973, The Heritage Foundation is a research and educational institution—a think tank—whose mission is to formulate and promote conservative public policies based on the principles of free enterprise, limited government, individual freedom, traditional American values, and a strong national defense.

    Iran's threatening military actions to claim a larger portion of the energy-rich Caspian Sea, এই কথার ভিত্তি হল, ব্রিটিশ পেট্রোলিয়ামের একটি জাহাজকে ডিস্পিউটেড ওয়াটার থেকে মিলিটারী দিয়ে ভাগিয়ে দিয়েছে ইরান,
  • lcm | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:৫৮490216
  • এগজ্যাক্টলি।
  • দ্রি | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:০২490217
  • সে কী! এই যে কিছুদিন আগে পড়লাম দেপার্দ্যু বেলজিয়াম যাচ্ছে? এরি মধ্যে রাশিয়ার টিকিট কেটে ফেলল?
  • দ্রি | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:১০490218
  • পুতিন তো দেখছি দেপার্দ্যুকে রাশিয়ার পাসপোর্ট দিয়ে গেছে! কি কান্ড।
  • দ্রি | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:১৬490220
  • এসপি, এই নিউজটা দেখেছি। খুব ইম্পর্ট্যান্ট নিউজ। ড্রোনের ব্যবহার খুব বাড়বে।

    রিলেটেড নিউজ। ইউ এন আফ্রিকায় পীসকিপিং মিশানে ড্রোন ওড়াতে চায়।

    “Africa must not become a laboratory for intelligence devices from overseas,” said Olivier Nduhungirehe, a Rwandan diplomat at the United Nations. “We don’t know whether these drones are going to be used to gather intelligence from Kigali, Kampala, Bujumbura or the entire region.”

    http://www.washingtonpost.com/world/national-security/un-seeks-drones-for-peacekeeping-missions/2013/01/08/39575660-599e-11e2-88d0-c4cf65c3ad15_print.html
  • lcm | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:২৭490221
  • ভারত-পাকিস্তান টেনশন আবার নিউজে...। সিকোয়েন্স অফ ইভেন্ট গুলো একবার দেখা যাক।

    - ইন্ডিয়া ২০১৩-র ডিফেন্স বাজেটে ২ বিলিয়ন ডলার কাট ঘোষনা করে। এই ঘোষনা অনেকের কাছেই শকিং। কেননা ডিফেন্স বাজেট বাড়ানোর নানা প্রস্তাব... ৩০% বাজেট হাইক আর্মি তে... ২০ বিলিয়ন ডলার দিয়ে ১২৬ খানা ফ্রেঞ্চ রাফালে ফাইটার জেট কেনার প্রস্তাব... ডিফেন্স ইন্ফ্রাস্ট্রাকচার উন্নতির প্রস্তাব (হাই অলটিটিউড লোকেশনের জন্য আনুসঙ্গিক যন্ত্রপাতি)... ... এই সব পাইপলাইনে ছিল। তার মধ্যে হঠাৎই টাকা নেই বলে বাজেট কমানোর সিদ্ধান্ত অনেকটা আকস্মিক।

    - এই ঘোষনার কয়েকদিনের মধ্যেই দুই ভারতীয় সৈনিকের পাক শিবির এলাকায় প্রবেশ, এবং একজন পাক সৈনিকের মৃত্যু। ইসলামাবাদের প্রতিবাদ, এবং, ভারতের অস্বীকার।

    - এর কয়েকদিনের মধ্যেই পাক সেনা ভারতীয় শিবিরে ঢুকে দুজন ভারতীয় সৈনিকের মুন্ডু কেটে নিয়ে চলে যায়।

    এবার বিশাল খবর, হেডলাইন নিউজ।

    নাউ, ডিফেন্স বাজেট এনহ্যান্সমেন্ট উইল বি ব্যাক এগেইন??
  • দ্রি | ০৯ জানুয়ারি ২০১৩ ২৩:২৮490222
  • আরো একটি ইম্পর্ট্যান্ট নিউজ। ট্রেজারি সেক্রেটারী বদল হচ্ছেন। টিম গাইট্‌নারের বদলে আসছেন জ্যাক লিউ, যিনি আগে নানারকম গম্মেন্ট জবের মাঝখানে ছোট্ট করে একটু সিটিব্যাঙ্কে কাজ করে নিয়েছিলেন।

    http://www.bloomberg.com/news/2013-01-09/obama-said-to-name-lew-tomorrow-as-choice-to-replace-geithner.html
  • দ্রি | ১০ জানুয়ারি ২০১৩ ২২:১৪490223
  • আমাদের এই জ্যাক লিউ, সিটিগ্রুপে একটি হেজফান্ড ম্যানেজ করেন, হাউসিং মার্কেটকে শর্ট করে পয়সা করেন, ২০০৯ এ $৯০০,০০০ বোনাস পান (যখন সিটিগ্রুপ ৪৫ বিলিয়ান বেলাউট মানি পান), এবং বোনাসটি পাওয়ার দু'সপ্তাহের মধ্যে সিটিগ্রুপ ছেড়ে সরকারী চাকরীতে ঢুকে পড়েন।

    ইনি এবার ট্রেজারী সেক্রেটারী হবেন।

    http://www.washingtontimes.com/news/2010/jul/28/omb-nominee-got-900000-after-citigroup-bailout/>
    <http://www.motherjones.com/mojo/2012/01/flashback-lews-time-citi-and-other-disappointments
  • দ্রি | ১০ জানুয়ারি ২০১৩ ২২:২৮490224
  • ফিস্কাল ক্লিফে যে ডীল হল, তাতে ৭৭% ট্যাক্সপেয়ারের ট্যাক্স লায়াবিলিটি বাড়ল। অ্যাভারেজ ট্যাক্স ইনক্রিজ হল $১২৫৭।

    http://money.cnn.com/2013/01/03/news/economy/fiscal-cliff-taxes/

    একটু ট্যাক্স বাড়ানোর এটাই হল কায়দা। প্রথমে কিছুদিন ভয় দেখাতে হবে ভীষণ ট্যাক্স বেড়ে যাবে বলে। তারপর ভীষণ নেগোশিয়েশান আর নাটকের শেষে কোনমতে সেই ভীষণ ট্যাক্স ইনক্রিজ থেকে রেহাই মিলবে। সবাই ধন্য ধন্য করবে, কেউ নোটিসও করবে না ট্যাক্সটা একটু বেড়ে গেছে।

    কিন্তু একটু ট্যাক্স বৃদ্ধির ডাউনসাইড হল, এটা এনাফ নয়, কিছুদিন বাদে আবার একটু বাড়াতে হবে (যেটা এওরোপে হল বেশ কয়েক বার)। মে বি দুমাস পরেই।
  • দ্রি | ১১ জানুয়ারি ২০১৩ ২২:২০490225
  • গ্রীসের বাজেট ডেফিসিট কমল। কিন্তু বহু চাকরীর বিনিময়ে। এখন গ্রীসে আনেমপ্লয়মেন্ট ২৬.৮%, তরুনদের মধ্যে ৫৬.৬%।

    http://www.miamiherald.com/2013/01/10/3175770/unemployment-in-greece-reaches.html
  • দ্রি | ১২ জানুয়ারি ২০১৩ ০৩:৪৭490228
  • পেন্টাগন বলল, সিরিয়ার কেমিকাল ওয়েপন আটকানোর সাধ্যি তাদের নেই।

    http://www.wired.com/dangerroom/2013/01/syria-chem-military/

    সিরিয়ায় নো-ফ্লাই জোনের অনুমোদন না পেয়ে ছটফট করছে ওয়েস্ট। বড্ড বেশীদিন ধরে চলছে এই সিরিয়া কনফ্লিক্ট। লিবিয়ার মত শর্ট অ্যান্ড সুইফ্‌ট হচ্ছে না। মারামারি শুরু করার একটা এক্সকিউজ খুব জরুরি। এর আগে ওবামা বলেছিলেন, কেমিক্যাল ওয়েপন ইউজ করলে কিন্তু আমাদের ধৈর্য্যচ্যুতি হবে। কেমিক্যাল ওয়েপন নিয়ে মিডিয়ার এই র‌্যাচেটিং আপ দেখে মনে হয় এটাকে একটা পসিব্‌ল এক্সকিউজ বলে গণ্য করা হবে।

    আবার অন্যদিকে রাশিয়া টুডে রিপোর্ট করেছে, সিরিয়ান রেবেলদের হাতে গদ্দাফির খেমিক্যাল ওয়েপনের স্টকপাইল পৌঁছে দেওয়া হচ্ছে। সেটা তারা ব্যবহার করে দামাস্কাসের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। অ্যান্ড দ্যাট উইল বি দা এক্সকিউজ অফ নেটো ইন্টারভেনশান।

    http://rt.com/news/syria-chemical-weapons-plot-532/

    আর ওয়েস্টার্ন মিডিয়াতেও খবর আসছে সিরিয়ান রেবেলদের কেমিক্যাল ওয়েপন হ্যান্ডলিংএ ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু তার পারপাসটা খুব নোব্‌ল। আসাদ গভর্মেন্ট ফল করলে কেমিক্যাল ওয়েপন সিকিওর করার জন্য।

    http://www.homelandsecuritynewswire.com/dr20121210-syrian-rebels-trained-in-handling-securing-chemical-weapons
  • S | ১২ জানুয়ারি ২০১৩ ০৩:৫৮490229
  • রাশিয়াও খুবএকটা ধোয়া তুলসিপাতা নয়। কতগুলো নট-সো-রিলায়েবল দেশের হাতে একগাদা অস্ত্র আর টেকনলজি তুলে দিয়েছে। এদিকে তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা নিজেদের নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন