এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৩৫562511
  • রঞ্জনদা,

    ঠিকই কথা যে বামফ্রন্ট সরকার টাটার সঙ্গে গোপনে চুক্তি করেছে, কোন স্বচ্ছতা রাখেনি, চাষীদের জোর করে তোলার চেষ্টা করেছে। তার কারণ তাদের দাদা চীন বা রাশিয়াতে কোন সরকার কাউকে তোলার জন্য তাদের মত নেয়নি। কয়েকবছর আগে পড়েছিলাম বেজিংএর কাছে একটি অফিস কমপ্লেক্স হবে বলে সে জায়গার লোকেদের বলা হয়েছিল, তারা যেন নির্দিষ্ট দিনের মধ্যে বেজিংএরই কাছে অন্য দিকে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে চলে যায়। কোন প্রতিবাদ নেই।
    কিন্তু টাটারা থাকলে কি হত? এক হাজার চাকরি হত ডিরেক্ট আর আরো কয়েক হাজার অ্যান্সিলারিতে। কিন্তু প: বঙ্গে একটা শিল্পের আবহাওয়া তৈরী হত যার দাম টাটার কারখানার চেয়ে অনেক বেশী। তবে ইনফোসিস, সত্যম সহজেই আসত। আরো কোম্পানী সিঙ্গুরের আশে পাশে আসত। আজ দেখলাম বোয়িং প: বঙ্গে আসবে ভেবেছিল, কিন্তু সিঙ্গুরের কারণে আসবেনা।

    কিছু শিল্প হলে সে জায়গায় এক বিরাট কর্মযজ্ঞ হয় যার ফলে ফ্ল্যাট, দোকান, বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল নিয়ে অজস্র লোক ইনডিরেক্ট ভাবে চাকরী পায়। সেটা সিঙ্গুর ঘিরেও হতে পারত। বড় শহরের কাছে যতই উর্বর হোক না কেন, সেই জমিতে শিল্প বা সাবার্বই হয়, চাষ হয়না।

    রাতারাতি উচ্চপ্রযুক্তিসম্পন্ন কারখানায় সবার চাকরি হয়না। আমাদের বাঙালিদের দোষটা হল সবকিছু আজকেই চাই। তাই বিপ্লব করার এত ইচ্ছা। কখনো আমরা প্ল্যান করিনা, আজ কি করলে পাঁচ বছর পরে এই হবে, দশ বছর পরে এই, কুড়ি বছর পরে এই হবে।
    আর ভারতীয়দের, বিশেষত: বাঙালিদের একটা তীব্র বাসনা হল ন্যায় বিচারের। যারা মমতাকে সমর্থন করছেন তাঁদের মধ্যে এটাই কাজ করছে। এখন যে চাষিরা ন্যায় পেলেননা, তাঁরা হয়তো অন্য কোন ভাবে দিন গুজরান করতেন। কিন্তু কয়েকশো মানুষকে ন্যায় দিতে গিয়ে প:বঙ্গের আট কোটি মানুষ পেছনে থাকল বা আরো পিছিয়ে পড়ল।
    বাঙালিদের শিল্প, কর্মসংস্থান, কাজের অনুকুল আবহাওয়া -- এগুলোকে ছোট খাট ন্যায় বিচারের চেয়ে বেশি ওয়েটেজ দিতে হবে। নয়তো দক্ষিণ,উত্তর আর পশ্চিম ভারত উন্নত হবে। বাংলা অন্ধকারে পড়ে থাকবে।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৪562512
  • শ্যামল,
    এত হতাশ হও না। বড় প্যানিকড্‌ হয়ে যায় সবাই। আর আবাপ-র কাজ হল প্যানিক বেচা।

    - JSW মেদিনীপুরে স্টিল প্ল্যান্টে http://tinyurl.com/4ldpe4 - ৩৫০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট
    - ভিডিওকন শিলিগুড়ি-তে ১৫,০০০ কোটি টাকা প্রজেক্ট http://tinyurl.com/3wmd47 শুরু করছে
    - বালাজি গ্রুপ ১৬,০০০ কোটি টাকার প্রজেক্ট পুরুলিয়া-য় শুরু করবে এই নভেম্বরে http://tinyurl.com/3q6bgj

    যেহেতু জমি হাতে আসে নি তাই ইনফোসিস/সত্যম প্রথমে ঘাবড়ে গেলেও পরে বলেছে যে ওরা ভাবছে

    - সত্যম বলেছে "কমিটেড" http://tinyurl.com/4h8c9f ইনভেস্টমেন্ট (?)
    - ইনফোসিস (২৫০ কোটি) বলেছে জমি দিয়ে দিলে ওরা কাজ করবেhttp://tinyurl.com/3og8vv
  • Suvajit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৮562513
  • লসাগু, 'প্যানিক বেচা' কথাটা একদম মোক্ষম বলেছেন। শুধু আবাপ নয় বাংলা ইংরেজি সব মিডিয়া এক জিনিস করে যাচ্ছে। প্রতিদিন একটা দুটো টুকরো খবরে দেখানো হচ্ছে যে টাটার মহান ন্যানো প্রজেক্ট প:ব: হারাতে বসছে, রতন টাটা প:ব:র প্রতি স্রেফ দয়াপরবশ হয়ে এই মহান প্রজেক্ট প:ব:এ করতে চেয়েছিলেন, এর জন্য প:ব: রাজনীতি দায়ী, প:ব: যে শিল্পবিরোধী ভাবমূর্তি তা শত ধুলেও যাবে না, ইত্যাদি প্রভৃতি। একবারো হাইলাইট হচ্ছে না যে চাষীদের অধিকার নিয়ে প্রশ্নটাও প:ব: থেকেই প্রথম উঠলো।
    অন্য যে সব রাজ্য অবাধে জমি জায়গা দেবে বলছে, সে সব রাজ্যে শ্যামলবাবু যে ডিক্টেটরশিপের কথা বলেছেন তা আরও ব্যাপক নয় কি ?
    এই তো কিছুদিন আগের খবর ছিলো উ:প্র: চাষীরা নয়ডায় আন্দোলন করছিলো যে তাদের যে ক্ষতিপূরণ দেবার কথা হয়েছিলো তা দেওয়া হয় নি।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪০562514
  • আবাপ আর টেলিগ্রাফই কিন্তু আজ অন্য খবর দিয়েছে - বোয়িং এক নম্বর, কর্ণাটকে ন্যানোর জমি আরেকটা...ইনফি কিন্তু আসছে না সেটা বলেই দিয়েছে - শুধু আবাপ নয়, অনেক জায়গাতেই বেরিয়েছে। Accenture ওদের এক লাখ স্কোয়্যার ফিটের স্পেসটা ছেড়ে দিয়েছে - কনফার্মড খবর।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৩562515
  • ইনফি আসছে না বলেছিল। তারপরে আবার বলেছে আসবে। সব মায়ার খেলা।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:১১562516
  • অরিজিৎ,
    বোয়িং-এর যে কবে আসবে বলেছিল কে জানে, বোয়িং/ওয়ালমার্ট-এর প্রতিনিধিদের সাথে একটা মিটিং ছিল, সেটা হবে না। আবাপ বাজারে এক পিস গরম গরম ছেড়ে দিল। আবাপ এমন দেখায় যেন পশ্চিমবঙ্গের শিল্পের জন্য এরা উদ্বিগ্ন, কিন্তু ইদানিং শুধু নেগেটিভ জিনিসগুলোকেই ফোকাস করেছে।
  • shyamal | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪২562517
  • বাইপাসে মুকুন্দপুরে যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি তৈরী হয়ে পড়ে আছে, ফ ব বোধ হয় বলছে সেটা খুলতে দেবেনা।
  • ranjan roy | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৮562518
  • ইদানীং ""অ্যাসোচ্যাম'' এর বৈঠকে জিন্দাল জামুরিয়াতে ও আরেকটা গ্রুপ স্টীল বানাবে বলে মেদিনীপুরে আসার ব্যাপারে বুদ্ধকে জানিয়েছে( কোন খবরের কাগজে বেরোবে না)। তাছাড়া জিন্দাল এটাও বলেছে রতন টাটার উচিৎ কম্পেনসেসন বাড়ানোর ব্যাপারে বাম সরকারের ঘাড়ে বন্দুক না রেখে নিজে পার্টিসিপেট করে প্যাকেজ এ কϾট্রবিউট করা।
    উড়িষ্যাতে এখন টাটার গ্রাসরুট লেভেল প্রতিনিধিরা জমি নেয়ার আগে গাঁয়ে গাঁয়ে বৈঠক করে চাষীদের বোঝাচ্ছে।
    আর শ্যামল! তড়িঘড়ির কথা কে বলছে?
    হলদিয়া প্রোজেক্ট কদ্দিন হল? কত লোকে চাকরি পেয়েছে? কত পাবে বলা হয়েছিলো? ঐ অ্যান্সিলিয়ারি ধরে নিয়েও?

    আর সিঙ্গুরে কত লোক পাবে? সফিস্টিকেটেড টেকনোলজিতে? তাতে বাংলার ক'জন? বাইরের কজন?
    কিকরে ধরছেন যে টাটা সর্বভারতীয় বেসিসে লোক নেবে না? তাহলে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেন্‌জকে চাহিদা জানায় নি কেন?
    তাহলে আপনি এবং আরো অনেকে কিসের বেসিসে
    বাম সরকারের এই বহুল প্রচারিত ঢপটিকে হাওয়া দিচ্ছেন যে বাংলার ছেলেদের জন্যে টাটার ন্যানো চাকরি তৈরি করছে?
  • bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০২562519
  • actually নতুন প্যাকেজে প্রথমে ঘোষনা করা হয়েছিল সব জমিচ্যুত চাষীর পরিবার পিছু একটি চাকরী দেওয়া হবে। পরের দিন ছেপে যখন বের হল তখন ফ্রেজ টা বদলে 'দেওয়ার চেষ্টা করা হবে' বলা হল।
    এটা গতকালের আজকালের উত্তর সম্পাদকীয় তে দীপংকর দাশগুপ্ত লিখেছেন।
    http://www.aajkaal.net/archive/cat.php?hidd_cat_id=6
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৭562521
  • রঞ্জনদাকে: বুদ্ধ উচ্চপ্রযুক্তিগত কারখানায় চাকুরি দেবেন একথা বলেননি। টাটার কারখানাতেও চাকুরি হবে এমনো প্রতিশ্রুতি দেননি। শুধু চাকুরি দেওয়া হবে এইটুকু বলা হয়েছিল। (খবরের চ্যানেলে শোনা)
  • ranjan roy | ২০ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৭562522
  • অর্পণকে: সেটাই তো কথা। কোনটাই স্পষ্ট করে বলেন নি। শুধু আশ্বাসন, কিসের ভিত্তিতে।
    ইদানীং দেখেছেন কি যে ডিভিসির একটি প্রকল্পে যাদের জমি নেয়ার সময় চাকরির আশ্বাসন দেয়া হয়েছিলো তারা কেউই চাকরি পায়নি। যে দুশোজন পেয়েছে তাদের কারো জমি নেয়া হয়নি। হাইকোর্টে পিটিশনাররা ওদের জমি যাওয়ার প্রাইমা ফেসি ডকুমেন্টারি প্রমাণ দিতে পেরেছে।
    যারা চাকরি পেয়েছে তারা কিসের ভিত্তিতে পেল তার কোন সদুত্তর বা প্রমাণ ডিভিসি দিতে পারেনি।
    হাইকোর্ট ডিভিসিকে একমাস সময় দিয়েছে এফিডেভিট ফাইল করতে।
  • Guruchandali | ২১ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১১562523
  • --------------------------------------
    নতুন বুলবুলভাজা: দেশে ফেরা ফর ডামি'জ
    ---------------------------------------
  • ranjan roy | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫২562524
  • অজ্জিৎকে ধন্যবাদ। -এই চমৎকার লেখাটির জন্যে।
    বিদেশ দূর অস্ত, ছত্তিশগড় থেকে বছরে একবার গিয়েই টের পাই---"" হেথায় তুকে মানাইছে না রে; ইক্কেবারে মানাইছে না রে।''
    আর যে যে পয়েন্ট হাইলাইট করেছেন---দশে দশ!
  • umesh | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৫562525
  • অরিজিৎ কে ধন্যবাদ।
    দারুন হয়েছে।
    মুজতবা 'র পাঠান দের সাথে কলকাতা কে মেলানো টা অসাধারণ।
  • stoic | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৩562526
  • অরিজিতের লেখা জব্বর হয়েছে। এর পরের ফলো-আপ 'খাওয়া দাওয়া ফর ডামিজ' এর অপেক্ষায় রইলাম।
  • h | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৬562527
  • অরিজিত, নো অফেন্স, নাথিং পার্সোনাল। কিন্তু এত চাপ হলে কলকাতায় লোকে আদৌ আসে কেন? বিশেষ করে শখ করে? না এলেই পারে। যাদের ভাল্লাগে না চলে গেলেই পারে। এ ব্যাপারে তো কোন সন্দেহ নেই, কলকাতায় চাগরী কম, প্রচুর সিভিক অ্যামেনিটিজ নাই, অসহ্য বড়লোক না হলে ক্রমশ: চাপ হয়ে যাচ্ছে, হাসপাতাল স্কুল এইগুলা ঘোগের বাসা ইত্যাদি। জীবনে কলকাতার কতগুলো বিষয়ে 'উন্নতি' হবে না, কতগুলো ফান্ডামেন্টাল বিষয়ে দেশে পরিবর্তন না হলে। যা এখানকার মানুষ চাইছে তাই পাচ্ছে কিছুটা। আর আর্থ সামাজিক পোল্টিকাল অবস্থা বাকিটা এমন যে না চেয়েও অনেক কিছু পাচ্ছে। যেমন একটা বোগাস ট্রান্সপোর্ট সিস্টেম। একটা উপায় আছে ইনক্লুসিভ টলাঅরেন্ট পরিবর্তনের। আরেকটা উপায় আছে ইন্টলারেন্ট চটজলদি পরিবর্তনের। অবশ্য তাতেও অনেক সময় লাগবে। কলকাতা কবে অন্য শহরের মত হবে তদ্দিন অব্দি বসে থাকার কি দরকার। আমার যেমন কলকাতা ভাল্লাগে না, কখন ই লাগতো না। চলে যাব প্রথম সুযোগে। সমস্যা যা বলেছো কিছুটা জেনুইন। কিন্তু সল্যুশন যখন নেই, তখন চাপ নিয়া লাভ কি? যাদের বিভিন্ন ইন্টারেস্ট বা কম্পালসন আছে, তারা এই খানে থাকুক, আর ইন্টারেস্ট আর কম্পালসনকে কমানোর চেষ্টা কারুক। বাকিরা হাঁটা দিক। কলকাতা সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়ে আটলান্টিসের মত যদি শুধু যদি এপিকে,কাব্যে আর স্মৃতিকথায় বেঁচে থাকে খুব ক্ষতি আছে কি? অ্যাটলিস্ট বেটার সাহিত্য লেখা হবে শহরটাকে নিয়ে:-)

    নিজের জায়্‌গা সম্পর্কে সকলের একটা সেন্স অফ বিলংগিং থাকে। আসলে আমার এই ফিলিং টা নেই। তাই হয়তো একটু রুড হয়ে গেল, কারণ তোমার কনসার্ণ টা জেনুইন। তোমাকে যদি না চিনতাম তাও জেনুইন থাকতো। কিন্তু কেস হল এত চাপে লাভ কি?

    আমরা যে শ্রেণীর লোক, তাতে আমরা যদি সিটিজেন কনসার্ন বেশি দেখাই, কিছু লোকের প্রাণ ওষ্ঠাগত হয়ে জেতে পারে। এই যেমন ধর, প্রচন্ড সিকিউরিটি কনশাসনেস আমার পাড়ায়, কলোনীতে, তাই মুসলমান রুটিওয়ালা ঢুকতে পারে না। তাকে এত বোর করা হয়েছে, সে আর আসে না। নোটিশ পড়েছে, বড় করে, সন্দেহজনক কাউকে দেখলে একে একে ফোন করুন। বেসিকালি প্রোফাইলিং হচ্ছে। নোটিস পড়েছে, পুজোর সুভ্যেনিরে বিতর্কিত কিসু লিখবেন না। আনন্দের পরিবেশ নষ্ট করবেন না। কি লাভ আছে এই বালের সিটিজেন অ্যাকশনে?

    কিছু লোক হাঁটা দিক। বলা যায় না তাতে অনেক লোকের অনেক উপকার হতে পারে।

    তুমি মানুষটা খুব ই ভালো, প্লাস খুব ই জ্ঞানীগুণী। অ্যাম সরি। দিস ইজ নাথিং পার্সোনাল।
  • shyamal | ২১ সেপ্টেম্বর ২০০৮ ২১:০২562528
  • h বোধ হয় একটু বেশি সমালোচনা করেছেন। আমার তো পড়ে মনে হল অরিজিত একটা রম্যরচনা নামিয়েছে এবং বেশ ভালই লাগল। এটায় যদি মৃদু ব্যান্টারিং না থাকত তবে নেহাৎই বোরিং হত পড়তে।

    আমার নিজের মত হল, কলকাতায় অনেক প্রব্লেম আছে। বিশেষত: ইউরোপ, আমেরিকায় থাকার পর সেগুলো আরো চোখে পড়ে। কিন্তু আমি পাঁচ বছর ছিলাম। ব্যক্তিগত সমস্যা ছাড়া শহর নিয়ে সমস্যা তেমন হয়নি। আমি কলকাতার প্রব্লেম গুলো ভালই জানতাম। তাই কিছুই অপ্রত্যাশিত মনে হয়নি।
    ভারতের অন্য শহর কি বেশি ভাল? বম্বেতেও রাস্তায় জল জমে, দিল্লিতে বাসের সমস্যা ছিল, এখন উন্নত হয়েছে কিনা জানিনা। স্কুলের চাপ এইসব শহরেও আছে। মল আর দামী খাবার তো আছেই।
    স্কুলের ব্যাপারে বলি, একটু চাপ থাকা ভাল। অন্তত: আমেরিকায় দেখছি অধিকাংশ ছেলে মেয়ে চাপ না নেওয়ায় বিশ্বব্যাপী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
  • h | ২১ সেপ্টেম্বর ২০০৮ ২১:২৫562529
  • অরিজিতের লেখার আমি এক বিন্দু ও সমালোচনা করি নি। শ্যামল বোঝেন নি বা বোঝার চেষ্টা করেন নি। আমি বাংলায় বলেছি, এই সব প্রচুর সমস্যার মধ্যে ডামিজেরা দেশে আদৌ ফেরেন কেন? মানে পাকাপাকি থাকতে? আর ফিরে এসে বা এখানেই থেকে গিয়ে ডামিজেরা যা চান সেটাতে বিভিন্ন চাপ হয়। এটুকুই। লেখাটা নিয়ে তো কিসু বলি নাই। অরিজিত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এমনিতেই ভালো লেখে। ট্যাঁশ নয়, তাই বাংলাটা ভালো লেখে। এসব তো সকলেই জানে।
  • rimi | ২২ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৫562530
  • এই লেখায় যে সব সমস্যার কথা বলা হয়েছে সেগুলো নতুন কিছু নয়। বেশীর ভাগ সমস্যাই আমি কলকাতা ছাড়ার আগে অর্থাৎ ২০০০ সালের আগে থেকেই ছিল, স্কুলের সমস্যা আর চাপও। আমাকে সরাসরি এইসব সমস্যা নিয়ে মাথা ঘামাতে হয় নি, কারণ তখন ছেলে পুলে ছিল না, দায়িত্ব এত বেশি ছিল না ইত্যাদি।
    এছাড়া ৮ বছর বিদেশে থাকলেও ছুটিতে যখন কলকাতা গেছি, নতুন পরিবর্তনগুলো চোখে পড়েছে, যেমন শপিং মলের ঘটা, মানুষের ক্রয়ক্ষমতার উন্নতি, ট্রেনের গন্ডোগোল কমা, বাচ্চাদের স্কুলে অসম্ভব চাপ। আত্মীয় বন্ধুদের থেকেও সবসময়ই শুনি। দেশে ফিরলে এগুলো নিয়েই থাকতে হবে। কলকাতায় ফিরে আমি যদি আমেরিকার মতন মসৃণ জীবনযাপন করতে পারব বলে আশা করি, তাহলে সেটা আমারি দোষ।

    তাছাড়া, পৃথিবীতে কোনো জায়গাই perfect নয়।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৮562532
  • অরিজিতের এবারের লেখাটার প্রেজেন্টেশন স্টাইল চমৎকার।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৩562533
  • আমারো বেশ লেগেছে। অবশ্য মতের মিল হওয়ার জন্যই হয়ত। :)
  • pipi | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১৯562534
  • ভাল লেখা। কৌতুকের বুদ্বুদের আড়ালে সমস্যাগুলোকে ভালভাবে তুলে ধরেছে অরিজিৎ। ভাল লাগল।
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২০562535
  • অজ্জিতকে দেখে আমার এখন বেশ হিংসে হচ্ছে। আম্মো লিখবো, দিল্লি নিয়ে। ও মামুউউউউউ ... ও দমুউউউউউউউউউউউ ...

    অরিজিৎ এই দ্বিতীয়বার বোধ হয় নন-টেকনিক্যাল একটা লেখা লিখল, যেটা পড়ে বেশ ভালো লাগল, এর আগে নিউক্যাসল ছেড়ে আসা নিয়ে একটা লিখেছিল বটে, এতটা ভাল লাগে নি।
  • rimi | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩০562536
  • কলকাতা আমাদের মা। বয়স হয়েছে, খিটখিটে হয়ে গেছে, আগের মতন রেঁধে আর খাওয়াতে পারে না বলে কি মাকে নিয়ে পাবলিকলি খিল্লি করা উচিত?
  • c | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩২562537
  • রিমি,
    :-)))))
    মনে পড়ে গেলো সব।
  • siki | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৯562538
  • সেন্টি খেয়ে চোখে জল এসে গেল মাইরি!
  • c | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৪562539
  • রিমি,
    তখনকার তক্কোবিতক্কের পুরো লেখাপত্তরগুলো কোথাও কি আছে? আর্কাইভ থেকে বের করা তো খড়ের গাদা থেকে সূচ খোঁজা। কিন্তু দারুণ ছিলো, সেই ডাইনে বামে লড়াই!
    ঈশ, প্রিজার্ভ করে রাখলে ইতিহাসের অঙ্গ হতো।
    :-)))
  • rimi | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৫562540
  • সবই আর্কাইভিত আছে যথাস্থানে। আর হ্যাঁ, হৃদয়ে তো বটেই :-))
  • c | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৮562543
  • কিন্তু নতুনেরা বা যারা তখন ব্যাপারটা লক্ষ করেনি তারা তো কিছু বুঝবে না!
    :-)))
  • Du | ২২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৮562541
  • বাইরে বসে বললে অন্য কথা, কিন্তু যে ছেলে ফিরেছে, মায়ের কাছে তার সাত খুন মাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন