এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১666472
  • পিটি বাবু, মিডিয়া অতিরঞ্জন সংবাদ পরিবেশন করলো আর তিনো /বিজে পি ক্ষমতায় এলো; এটা আপনার বিশ্বাস (একান্ত আপন) অন্তত আমার নয়। ২০১১ এর ইলেকশনের আগে তিনটে টিভি চ্যানেল ও দুটি পত্রিকা সমানে সি পি এম এর হয়ে গলা ফাটিয়েছে। আনন্দবাজারও মমতার আন্দোলনের ব্যাপক সমালোচনা করেছে। যেমন সিঙ্গুর আন্দোলন আত্মঘাতী, পব শিল্প শ্মশান হয়ে যাবে ইত্যাদি। কিন্তু তিনোরা জিতলো।
    গত তিন বছর তো ষ্টার আনন্দ/ বুজি সারদা কান্ড নিয়ে প্রতিদিন গ্রিল করে যাচ্ছে; তবুও লোকসভায় তিনোরা অপ্রত্যাশিত ফল করলো।
    এখন তো প্রায় সবকটা মিডিয়া মোদী কে নিয়ে প্রচার চালাচ্ছে। কিন্তু দিল্লিতে আআপ কিরকম ঝেটিয়ে বিদায় করলো।
    তো, আপনার কথা কেন মানব, যে মিডিয়া/ বুজি এরাই পরিবর্তনের কান্ডারী?
    বামেদের হারা ছিল সময়ের অপেক্ষা। মিডিয়া/ বুজি অনুঘটকের কাজ করেছে মাত্র।
    নইলে ২০১৬ তে বামেরা আবার ক্ষমতায় আসার কথা। তা, আপনি সেটা বিশ্বাস করেন নাকি? যদি না করেন, তাহলে কেন নয়?এটাও কি বুজি/ মিডিয়ার কারসাজি বলবেন, না সাংগঠনিক দুর্বলতাই প্রধান কারণ সেটা বলবেন?
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১666461
  • কিন্তু কোন মডেলে কোটি কোটি লোকের খাওয়া জোগাড় করা যাবে?

    কল্লোলদার জন্যঃ
    কম্পেন্শেসন দিয়ে জমি অধিগ্রহণ সম্ভব!

    "হুগলি জেলার উল্লিখিত দুই ব্লকে রাস্তার সন্নিকটে তিনফসলি জমির দাম একর পিছু ন্যূনতম দশ লক্ষ টাকা। আর ওই এক একর জমি চাষ করে যাবতীয় খরচ বাদ দিয়ে অধিকাংশ চাষির লাভ হয় অনধিক আঠারো হাজার টাকা। তা হলে প্রস্তাবিত পেনশন প্রকল্পে চাষির বাত্‌সরিক আয় দাঁড়ায় প্রায় বাহাত্তর হাজার টাকা। এই পদ্ধতিতে এক হাজার একর জমি অধিগ্রহণে সরকারকে প্রথম বছর চাষিদের দিতে হবে সাত কোটি কুড়ি লক্ষ টাকা। ধরা যাক অধিগ্রহণের ফলে কর্মচ্যুত কৃষিশ্রমিকদের দুই বা তিন বছরের জন্য আংশিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে বাত্‌সরিক আরও সাত কোটি কুড়ি লক্ষ টাকা। অর্থাত্‌ সরকারের প্রথম বছরের দায় মোট ১৪ কোটি ৪০ লক্ষ টাকা। ওই হাজার একর জমি কোনও শিল্পসংস্থাকে চার গুণ দামে বেচে সেই টাকা ব্যাঙ্কে রাখলে বর্তমান সুদের বাজারে সরকারের হাতে আসে বছরে প্রায় বত্রিশ কোটি টাকা। পরে সরকারের দায় বাড়লেও সে দায় সরকারকে দেউলিয়া করবে না কখনওই। এই পদ্ধতির অধিগ্রহণে চাষির ভবিষ্যত্‌ লাভের সম্ভাবনা যে হেতু বিরাট, সে হেতু চাষি শিল্পপতির হাত ধরতে চাইবে, ঘাড় নয়। নুন আনতে পান্তা ফুরানো যে কোনও সরকারও এই পদ্ধতিতে লাভবান হবে। কারণ, চাষিকে এককালীন টাকা দিতে হবে না।"
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%B7-1.115390
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৫666483
  • আপনার বিশ্বাস তো আপনারই-তা নিয়ে আমি কেন মন্তব্য করব?
    শুধু আমি ভাবছি যে বিজেপির হয়ে যারা কোটি কোটি টাকা ব্যয় করল মিডিয়াতে তারা আপনাকে কেন কন্সাল্ট করেনি এতগুলো টাকা খরচের আগে কে জানে!!
  • sm | 233.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৩666494
  • তা, সি পি এম/ বাম দলের আপনি ই কনসালট্যানট হয়ে যান।আপনার কথা মত দল মিডিয়ার পিছনে কোটি কোটি ঢালুক; আর চাই কি, সাফল্য ই সাফল্য! তবে যদি ধরে নেই আপনি একজন বুজি; তাহলে এই ক বছরে যত বাইট ধাবা আর বাখি দের পিছনে খরচ করেছেন, ২০০৯ - ১১ অবধি বুজীরা সম্মিলিত ভাবে এত বাইট খরচা করে নি।
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৩666505
  • বিজেপির পেছনে কেন টাকা খরচা হল তার উত্তরটা পেলাম কি?
  • sm | 233.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৫666516
  • আমি বোধ হয় অনুঘটকের কথা কয়েকটা পোস্ট আগে উল্লেখ করেছিলাম।
  • pi | 174.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪666527
  • উপনির্বাচনের আপডেট দিন কেউ।
  • SC | 34.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৩666538
  • প্রথম: তিনো
    দ্বিতীয়: বিজেপি
    তৃতীয়: সিপিএম

    বনগা তে। শেষ অবধি ওরকমই থাকবে বলে মনেহয়।
  • sm | 233.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬666549
  • দেবেশ দাস ভালো ভোট টেনেছেন।ভালো প্রার্থীর এই একটি সুবিধা।
  • s | 117.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৫666561
  • কৃষ্ণনগরে তিনো ৪৭%, বিজেপি ২৬%, বাম ১৮%, কং ২%
    বাম আর কং জোট নিয়ে পিটিদা লড়ে যাচ্ছিলেন।
  • pi | 174.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৫666572
  • দেবেশ রায়ের লেখাটা থেকে তুললাম। লোকজনের অভিজ্ঞতা ( দেখা বা শোনা) এই নিয়ে কী বলে, যা লিখেছেন ঠিক ?

    ''কিন্তু সত্যও কিছু আছে৷‌ মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্হান প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, সরকারি হাসপাতালে ওষুধের জেনেরিক নামে প্রেসক্রিপশন ও ন্যায্যমূল্যের ওষুধের দোকান, গ্রাম-মহকুমা জেলা শহর-কলকাতায় আবাসনভিত্তিক উপনগর নির্মাণ ও পরিবহণ– এই অর্থনৈতিক ও কর্মসংস্হান প্রকল্পগুলি নিয়ে কিছু-কিছু আম্তর্জাতিক ও সর্বভারতীয় সংস্হা খুব কাছাকাছি সময়ের মধ্যে অনেকগুলি নির্ভরযোগ্য সমীক্ষা করেছে৷‌ তাতে এই তথ্যগুলি জানা গেছে– মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্হান প্রকল্পের ফলে গ্রামাঞ্চলে ন্যূনতম মজুরি চালু হয়ে গেছে৷‌ কন্যাশ্রী-প্রকল্পের ফলে গ্রামের সংখ্যালঘু পরিবারের মেয়েদের মধ্যে এই প্রথম পড়াশুনো ঢোকার হার ক্রমেই বাড়ছে৷‌ সরকারি হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দাম চিকিৎসা-বাবদ খরচা মাথাপিছু হারে কমিয়ে এনেছে৷‌ সারা পশ্চিমবাংলায় পরিবহণে নতুন-নতুন বাস ও রুট হওয়ায় যাতায়াত ও আনুষঙ্গিক অর্থনৈতিক ব্যবস্হার উন্নতি ঘটছে৷‌ প্রোমোটিংয়ের প্রসারের ফলে সিন্ডিকেট বেড়েছে বটেই কিন্তু নিজস্ব একটি বাড়ির আশা ও সম্ভাবনা এমন শ্রেণীর মানুষজনের ভেতরেও সত্য হয়ে উঠেছে, যা কোনও কালে ভাবাই যেত না৷‌'।http://www.aajkaal.net/15-02-2015/cat/6/post%20editorial/'
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২০666583
  • এখনো লড়তেই থাকব।
    কেননা তিনোরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পব আরো নীচের দিকে নামবে।
    তবে বিজেপিকে তিনোরাই বাঁচিয়ে রাখবে পব-তে কেননা বিজেপি তিনোর লক্ষী প্যাঁচা। বিজেপি ক্ষমতায় যেতে পারবে না কিন্তু ভোট কেটে বামেদের আর কংগ্রেসকে আটকে রাখবে।
    ভোটের %-ও তাই বলছে।
  • SC | 34.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৪666594
  • বামেরা খুব ভালো রেসাল্ট করেছে। একটা ইর্রেলেভান্ট চতুর্থ দল হিসাবে কং কে হারিয়ে তৃতীয় হয়েছে, বড়ই আনন্দের খবর।
    ওদের প্রার্থী খুব ভালো ছিল নিশ্চয়। বামেদের দিকে হাওয়া ঘুরছে। চিনের পথে জনগণতান্ত্রিক বিপ্লব এলো বলে।
  • cb | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২১666605
  • বনগাঁ তে বামেরা সেকেন্ড দেখাচ্ছে

    কৃষ্ণগন্জে তৃতীয়
  • ঊমেশ | 118.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৪666616
  • দিদি'র এই মাস্টারস্ট্রোক টা দারুন কাজ দিচ্ছে।
    বিজেপি কে বাড়তে দিয়ে লড়াই টা ত্রিমুখী (চতুর্মুখী কি?) করে দিয়ে।

    ত্রিমুখী লড়াই হলে দিদি কে হারানো অসম্ভব, ডন কে পাকড়ানো'র মতো, "মুস্কিল-ই নেহি না-মুনকিন হ্যায়"
  • de | 24.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৭666627
  • আবারো তৃণমূল আসার মানে সারদা কেলেঙ্কারি নিয়ে সাধারণ মানুষ তেমন ভাবিত নন - কেমন একটা অবাক লাগে এই রেজাল্ট দেখে!

    আবাপ পড়ে তো মনে হচ্ছিলো বিজেপি আসছেই এবার!

    নাঃ! ষোলতে দিদিই!
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৫666638
  • "দিদি'র এই মাস্টারস্ট্রোক টা দারুন কাজ দিচ্ছে।
    বিজেপি কে বাড়তে দিয়ে লড়াই টা ত্রিমুখী (চতুর্মুখী কি?) করে দিয়ে।"

    একমত।
    ওপরে ওপরে বিজেপি বিরোধীতা আর রাজনীতিহীনতার সাধনা করে বিজেপিকে বাড়তে দেওয়া.......
    উপরি পাওনা হিসেবে এতে তিনো আর বিজেপি দুটো দলেরই মূল উদ্দেশ্য সাধিত হচ্ছে। যে কোন ধরণের বামেদের উত্থান আটকে রাখা।
  • dc | 132.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৭666649
  • উমেশ আর PTর কথায় দম আছে। কিন্তু বিজেপিকে বাড়তে দেওয়াটা কি দিদির মাস্টারস্ট্রোক? নাকি ওটা এমনিতেই হচ্ছে? তবে পবতে বিজেপির ইনফ্লুয়েন্স আর বাড়বে কিনা সেটা বোধায় বিহার ইলেকশানের ওপর অনেকটা নির্ভর করছে। বিহারে বিজেপি ভালো ফল করলে পবতে হুহু করে বাড়বে।
  • sm | 53.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৯666660
  • তিনোদের লক্ষ্মী পেঁচা বিজেপি নয়। হিসেবে ভুল। লক্ষ্মী পেঁচা হলো গিয়ে সি পু এম। একদিকে দেখুন নিজের ভোট কমিয়ে বি জে পি কে দ্বিতীয় স্থান ছেড়ে দিচ্ছে আর অন্য দিকে তিনো দের জিতিয়ে দিচ্ছে ! বনগা থেকে দেবেশ বাবু দ্বিতীয় হতে পারলেন খালি ভালো প্রার্থী বলে।
    যদি পিটির কথা অনুযায়ী সি পি এম এবং কংগ্রেস জোট বেঁধে লড়ে (প্রশ্ন কংগ্রেস কেন জোট বাঁধবে), তাহলেও তারা মিলিত ভাবে তৃতীয় স্থান পাবে।
    সি পি এম এর কাছে আর দুটো অপশন হলো, বি জে পির সঙ্গে জোট বাঁধা, অথবা তিনোদের সঙ্গে জোট বেঁধে বি জে পি কে আটকানো। ২০১৬ এর ইলেকশনে, এই দু ভাবেই, একমাত্র বেশ কিছু সিট্ জেতা সম্ভব। ভোট ব্যাঙ্কের রাজনীতিতে সংখ্যায় শেষ কথা বলে।এখানে ম্যাজিক নয়, লজিক ই এই কথা বলে।
    তা, পিটি বাবুই বলুন সিপিএম কোনদিকে যাবে?
    dc ঠিক বলেছেন, বিহারে বি জে পি ভালো ফল করলে, পব তে আরো বেশি করে ঝাঁপাবে।
  • S | 109.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৩666672
  • বিজেপি পবতে বাড়তে চায় ভালো কথা। কিন্তু তার জন্যে মোদিজিকে একটু কম বঙ্গবিরোধি হতে হবে।
  • sm | 53.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৯666683
  • ঐতিহাসিক ভাবে, গান্ধী, নেহেরু,রাজীব গান্ধী সব্বাই অল্পবিস্তর পব কে কম লাইক করত।তাতে কি আর করা যাবে।
    বি জে পি বঙ্গে বাড়বেই।কারণ অল্টারনেটিভ কেউ নেই।
    আজকে এবেলায় রিপোর্ট দেখলাম মার্চে যুবরাজ রাহুল আসবেন কলকাতায়। অর্থাত কংগ্রেসের আরো কিছু ভোট কমবে।
    কংগ্রেস ভুগছে পরিবার তন্ত্র রোগে আর সি পি এম বার্ধক্য জনিত রোগে।
    এর থেকে কি ভাবে বেরিয়ে আসবে ওই দুই পার্টি; বলা ভারী মুশকিল।
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫২666694
  • sm
    সমস্যাটা পিটির রাজনৈতিক অব্স্থান নিয়ে নয়। সমস্যা বিজেপির উত্থান নিয়ে। যদি সেটা আপনার রাজনৈতিক অবস্থানের বিরোধী হয় তাহলে ভেবে দেখুন বিজেপিকে আটকানোর জন্য কি করা যেতে পারে।

    আর যদি বিজেপির সঙ্গে আপনার রাজনৈতিক অবস্থানের কোন বিরোধ না থাকে তাহলে উল্লাস করুন ও আনন্দে থাকুন।

    এর মধ্যে পিটি কোথা থেকে আসছে?
  • ranjan roy | 24.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৬666705
  • কে বিজেপিকে তাড়াবে?
    এই সময় পত্রিকা লিখেছে উত্তরবঙ্গে কলেজে ইউনিয়ন দখল করতে কং-বিজেপি-বামের সম্মিলিত জোট তিনোদের হারিয়ে ছাত্রসংসদ দখল করল!!!
  • sm | 233.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৩666716
  • আরে মিনিময় তো আপনার সঙ্গেই হচ্ছে, সি পি এম পার্টির সঙ্গে তো নয়।আপনি যত উদগ্রীব বি জে পি ঠেকাতে,বামদল গুলির কার্যকলাপের মধ্যে তো অতটা উদ্ব্বিগ্নতা প্রকাশ পাচ্ছে না। তাদের নির্বাচনী প্রচারেও বি জে পির বিরুদ্ধে বিষোদ্গার কম।যত বিরোধিতা চলছে তিনো তথা মমতার বিরুদ্ধে।
    কথা হলো যদি বাস্তব পরিস্থিতি মানতে হয়, তাহলে একমাত্র তিনমুলের সঙ্গে জোট বাঁধলেই বি জে পি পব তে অপ্রাসঙ্গিক হয়ে যাবে।লালু যদি ইগো বিসর্জন দিয়ে নীতিশের সঙ্গে জোট বাঁধতে পারে, তাহলে সিপিএম নয় কেন?
    যদি নির্বাচনে হেরে যাওয়া তাই মূল লক্ষ্য হয় তাহলে বাম দল গুলো এরকম দিশাহীন ভাবেই চলতে পারে।এতে করে নিজেদের ইগো কে সুড় সুড়ই দেওয়া যাবে, কাজের কাজ কিছুই হবে না। গত পাঁচ দশকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার মতন একটা বোরিং ছায়া চিত্র, সাধারণ মানুষ দেখতে পাবে।
  • sm | 233.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৫666727
  • এই সময় পত্রিকা লিখেছে উত্তরবঙ্গে কলেজে ইউনিয়ন দখল করতে কং-বিজেপি-বামের সম্মিলিত জোট তিনোদের হারিয়ে ছাত্রসংসদ দখল করল!!!
    ---
    কি দিনকাল পড়ল রে বাবা !এ যে দেখি জলে ভাসে কলা, থুড়ি শিলা!
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫০666749
  • *দুঃখে
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫০666738
  • "কে বিজেপিকে তাড়াবে?"
    কেন, সেই সব অতিবাম বিপ্লবীরা যারা জঙ্গলমহলে শ' চারেক লাশ নামিয়েছিল তারা কোথায় হাওয়া হয়ে গেল?

    "গত পাঁচ দশকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার মতন একটা বোরিং ছায়া চিত্র, সাধারণ মানুষ দেখতে পাবে।"
    বুঝতে পারলাম না যে আপনি বিজেপির উত্থানে দঃখে আছেন না উল্লাস করছেন।
  • dc | 132.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৬666760
  • PT বাবু একটা কথা কিন্তু ভাবার বিষয়। বামেরা তিরিশ বছর ধরে পবতে ক্ষমতায় ছিল। যে কারনেই হোক ২০১১ তে তারা হেরেছে - কেউ তো আর চিরকাল ক্ষমতায় থাকেনা, বামেদের একদিন না একদিন হারতেই হতো, ধরে নিন ২০১১তেই সেই হার হয়ে্ছে। কথা হচ্ছে, হারার পর বামের পবতে এতো দুর্বল হয়ে পড়ল কেন? এফেক্টিভ বিরোধী রোল যে প্লে করবে, আজ তারা সেটাও পারছেনা। ফলে সেই শূণ্যস্থান অনয়াসে পূরণ করছে বিজেপি। আজ যদি বামের তৃণমূলী বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতো, তাহলে কি বিজেপি বাড়তে পারতো? ২০১১র আগে মমতা বাম সরকারকে কিরকম ব্যতিব্যস্ত করে তুলেছিল সেটা ভাবুন, আজ বামেরা সেরকম কিছু করতে পারছেনা কেন?
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৫666765
  • "২০১১র আগে মমতা বাম সরকারকে কিরকম ব্যতিব্যস্ত করে তুলেছিল সেটা ভাবুন, আজ বামেরা সেরকম কিছু করতে পারছেনা কেন?"

    সেই র‌্যাবেল রাউসিং রাজনীতির ফলে সরকার বদলে একদল লুম্পেনের হাতে রাজ্য চলে গিয়েছে। যে যে কারণে বামেদের সরকারকে ক্ষমতা থেকে তাড়ানো হয়েছে তার কোন ইস্যুটাকে এড্রেস করা হয়েছে গত সাড়ে তিন বছরে?

    যেসব বিপ্লবীরা বামেদের যাওয়ার জন্য সওয়াল করেছিল তারা এখন দেবেশ রায়কে কোট করে মুখ বাঁচানোর রাস্তা খুঁজছে। এজাতীয় কাজ তো বাম আমলেও হয়েছিল।

    আপনি কি চান যে ধর্ষিতা মেয়েদের নিয়ে সুর্য মিশ্র বা সুজন চক্কোত্তি নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে ধর্ণা দিক? কিংবা বামেরা মাওবাদীদের সাহায্যে হত্যার রাজনীতি শুরু করুক? এগুলো কোন রাজনীতি হল?

    বামেরা ক্ষমতায় থেকে গিয়েছে যাক। কিন্তু বিজেপিকে লড়ার মত রাজনীতি কই? রাজনীতি তো এখন মতুয়ার বড়মা থেকে বাবা তারকনাথের মধ্যে দোদুল্যমান।

    বাম আমলে বিজেপিকে পব-তে আটকে রাখার জন্য বামেদের কোন বিরোধী দলকে প্রয়োজন হয়নি। এখনকার সরকার সেটা পারছে না কেন? পারছে না নাকি চাইছে না?
  • ranjan roy | 24.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪০666767
  • ধেত্তেরি! প্রশ্ন হল সব রাজ্যেই কেউ জেতে কেউ হারে!
    কিন্তু হেরে যাওয়া দল অধিকাংশ ক্ষেত্রেই সক্রিয় বিরোধী ভূমিকা পালন করে। ফিরেও আসে।
    প্রশ্ন হচ্ছে সিপিএম কেন বিরোধী ভূমিকায়ও পিছিয়ে পড়ছে? কেন আন্দোলনের রাস্তা ছেড়ে পাঁচিলে বসে আছে আর ক্রমশঃ সমর্থন হারাচ্ছে?
    সেটা না বলে কেন তিনো কিছু করেনি কেন বিজেপি কিছু করেনি?
    আরে করেনি তো সিপিএম এর সমর্থন বাড়া উচিত। তা হচ্ছে কই?
    করলে তো ??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন