এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৯697841
  • সোমনাথ,
    ঠিক কথা। কিন্তু এসব তো গত এক মাসে হঠাৎ শুরু হয় নি। সিঙ্গুর নিয়ে তো বছর দুয়েক আগে থেকে প্রবল ঝামেলা, প্রতিবাদ, অবরোধ, খুন হচ্ছে। এতদিন সরকারি সহযোগিতা নিয়ে এই 'অসহ্য' পরিবেশে "আমরা কমিটেড'-এর স্লোগানটি মেরে কাজ চালিয়ে গেলেন, আর আজ, নিউক্লিয়ার ডিলে বাগড়া দেবার সঙ্গে সঙ্গে মনে হল যে এখানে আর কাজের পরিবেশ নেই ! সরকারের এতদিনের এই সহযোগিতার এই প্রতিদান!!
  • sarathi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৪697842
  • একটু আগে শুনলাম সিঙ্গুরের সর্বস্তরের সাধারণ মানুষ কারখানা ফের চালু করার দাবীতে এবং ধর্না-অবরোধ বন্ধের জন্য আন্দোলন শুরু করেছেন বিষকন্যাকে ২৪ ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছে দামী প্রিফ্যাব্রিকেটেড মাচায় বসে অবরোধ তোলার জন্য

    জমায়েত এখন রতনপুর আলুর মোড় এবং বুড়াশান্তিতে অবস্থান করছে- পরিস্থিতি বেশ উত্তেজনাপুর্ণ
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৬697843
  • টাটার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই করেছে। বেশিও নয়, কমও নয়। টাটার জায়গায় প্রেমজি বা আম্বানিরা থাকলেও একই করত।
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৮697844
  • lcmএর বক্তব্যের আমিও বিরোধিতা করলাম। সরকার এসব করেছে বলে কি টাটাকে হ্যাঁ-হুজুর জো-হুজুর করে মাথা নুইয়ে থাকতে হবে? কোনও বিজনেস হাউসের এ সব করার কথা নয়। সে টাটাই হোক আর বাটাই হোক। ঠিকঠাক পরিবেশ পেলে বিজনেস হবে, না পেলে বিজনেস হবে না। ওখানে বিজনেস চলার মত ঠিকঠাক পরিবেশ নেই।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৯697845
  • দ্বিতীয় কথা, টাটারা কোনভাবেই অধিগ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন না। জিন্দালদের মত। কাজেই সরকার ও বিরোধী পক্ষের ঘৃণা ও ভালোবাসার এই অদ্ভুত সমীকরণ নিয়ে তারা কেন ভাবতে যাবে? তাদের ভূমিকার সমালোচনা করাটা এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।
  • santanu | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১১697846
  • সিঙ্গুরে কি টাটা কোন মেসিনারি বসিয়েছে নাকি এখনো অব্দি খালি Foundation, Steel Structure, Sheeting হয়েছে। মালগুলো বার করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তো!
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১২697847
  • অর্পণ,
    টাটা-র জায়গায় প্রেমজি বা আম্বানি থাকলে এতদূর এগোতো কি? অক্টোবরে প্রোডাকশন হবে বলে, সেপ্টেম্বরে পাততারি গুটোনোর মতন সিদ্ধান্ত কোরাস-জাগুয়ার-এর টাটা-র থেকে একটু অস্বাভাবিক লাগে না! না কি, সিঙ্গুর গোড়া থেকেই ছিল প্ল্যান B
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৪697848
  • এখানে নিউক্লিয়ার ডিল কোথা থেকে এল?

    দু বছর ধরে যা চলেছে, সেগুলো টাটাদের ফেভারে চলেছে। অধিগ্রহণই বলো, মমতাকে ফিরতি গাড়িতে তুলে দেওয়াই বলো। টাটা দেখেছে হাওয়া তার ফেভারে। সে অতএব বলেছে এখানেই কারখানা করব। এখন যখন তার ইঞ্জিনীয়ারদের তিনোমুল চমকাচ্ছে, চারদিকের রাস্তা অবরোধ করে রেখেছে এক সপ্তার ওপর হল, আর সরকার অ্যাকচুয়েলি কিছুই করতে পারছে না, টাটার আর কী দায় পড়েছে "এখানেই কারখানা' করব বলার? কারখানা চালাতে এসে তো আর তিনোমুলের চমকানির জবার দেবার প্রস্তুতি নেবার কথা টাটার নয়। আগে চমকেছিল, সরকার সেটা সামলেছে। এখন চমকাচ্ছে, সরকার সামলাতে পারছে না। তাই টাটাও টা-টা বলছে। দোষ কোথায়? টাটার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৫697849
  • যেকোন প্রোগ্রামেরই প্ল্যান বি থাকে। না থাকলে হয় আপনি সিপিয়েম, নয় মমতা।
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৭697851
  • শান্তনু কি কাগজও পড়ে না? তিনটে ন্যানো অর্ধেক তৈরী হয়ে সিঙ্গুরে দাঁড়িয়ে আছে। আজকেও খবরে আছে কি করে যন্ত্রপাতি, অ্যাসেমব্লি লাইন ইত্যাদি শিফট করা যায় তাই নিয়েও কথা চলছে।
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৯697853
  • সিঙ্গুর প্ল্যান্টে কলকব্জার ফোটোও তো কবে যেন বেরিয়েছিল আবাপতে।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৯697852
  • না হে সিকি, ভেবে দেখো, টাটা-র জায়গায় তুমি থাকলে এরকম করতে কি? অক্টোবরে প্রোডাকশান বলে ঘোষনা করলে, ডিলার-রা তৈরী, আর সেপ্টেম্বরে বললে কিনা, না হে পরে হবে। আর তিনোমূল-ছিপিএম কোঁদল বুঝতে টাটাদের দু বছর লাগলো :-)
    হে হে, বাওয়া, গাড়ি হয়ত অক্টোবরে/নভেম্বরে ই বেরোবে, তবে সিঙ্গুর থেকে নয়। সবই ছক কষা মামা!
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:২১697854
  • পরে হবে কি বলেছে টাটা? "পরে হবে' তো বলে নি! হয় তো এক দেড় মাস দেরি হবে, কিন্তু বলেছিল লাস্ট কোয়ার্টারে নামবে, তো নভেম্বর ডিসেম্বরের মধ্যেই নামবে। ছক কষার কী হল?

    আর তুমি আমি বাঙালি, ছিপিয়েম তিনোমুলকে অনেকদিন ধরে চিনি, অবাঙালি কারুর পক্ষে পচ্চিমবাংলার রাজনীতি বুঝে ওঠা এবং হজম করে ওঠা একটু টাফ। বুদ্ধদেবের ওপর শেষ পর্যন্ত ভরসা রেখেই টাটা কনফিডেন্ট ছিল, তা বুদ্ধও যখন শেষমেশ ছড়ালেন, কী আর করবে টাটা?
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৮697855
  • ৪৫০০ গাড়ি পন্থনগরে দাঁড়িয়ে আছে - এটাও কাগজে বেরিয়েছে আগে। কিন্তু সিঙ্গুরটা ফ্ল্যাগশিপ হিসেবে তৈরী করার কথা ছিলো। ন্যানো = সিঙ্গুর এরকম একটা হিসেব। যাই হোক, আপাতত সেসব গুড়ে, থুড়ি, সিঙ্গুরে বালি...
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩০697856
  • বাই দ্য ওয়ে, হাওড়া জেলায় কোথাও সালিম গ্রুপের মোটরসাইকেল বানাবার একটা কারখানা হবারও কথা ছিল। চীনা প্রযুক্তিতে এবং অল্প দামে। সেইটাও মনে হয় ভোগে গেছে।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩২697857
  • তাহলে, সোমনাথ/অর্পন/সিকি, তোমরা বলছ টাটা একেবারে গোবচারা, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য হাত বাড়িয়ে এখন ছিপিয়েম-তিনোমুলের ছেনালির শিকার। বেশ, তবে তাই।

    আড়াই হাজার ডলারের শস্তার গাড়ীর প্রতিশুতি দিয়ে, এই চরম দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে টাটার ম্যানেজমেন্ট বাবুদের হাঁপানি নেই বলছ। এই সময় একটা বাহানা হলে বেশ হয় কি, পুরো প্রমিসটাকে একটু ঠেলে দেওয়া যায়।

    দোষ আমার নয় ভাই। শংকর আর সত্যজিৎ-এর "সীমাবদ্ধ"-র।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৯697858
  • গোবেচারা, কুচুটে বা মানবদরদী এই বিশেষণগুলি অঞ্জন চৌধুরীর সিনেমা থেকে কেটে বসানো। মাঝখান থেকে মানিকবাবুকে নিয়ে টানাটানি কেন?

    টাটা একটি বিজনেস হাউস। সে শুধু নিজের শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধ। আর নভেম্বরে ন্যানো গাড়ি বের করা তার স্ট্র্যাটেজিক প্ল্যান। সে সিঙ্গুরে হল, না সিঙ্গাপুরে হল, তাতে তার ভারি ছেঁড়া গেল।

    এই সরল সারসত্য যেকোন পুঁজিপতি সম্পর্কেই খাটে।
  • santanu | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪১697859
  • ও অরিজিত, একটু কোথাও লিংক থাকলে দাও দেখি কি রকম মেসিনারী বসেছে। এটা Academic interest, আমি আগে একবার একটা Factory সরানোতে ছিলাম। তাই দেখতাম কি কি কাজে লাগবে আর কি কি মায়ের ভোগে গেল।

    আর ঐ তিনটে চেসিস এর ছবি দিয়ে একটাও মেসিনারী সিঙ্গুরে বসেছে কি না বলা যায় না। ও মাল হাওড়া, পান্থনগর - সব জায়গায় বানানো যায়। Fabrication Shop টার ছবি বা ডিটেল লাগবে।
  • sarathi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৪697862
  • কি ইস্টাইলে তাড়ানো হল আইটি প্রতিনিধিদলকে, সব চ্যানেলেই দেখাচ্ছে

    প্রথমে বিষকন্যা স্বয়ং খেউড় শুরু করে লেলিয়ে দিলেন শোভন আর তপন দাশগুপ্তকে - আর এক রাউন্ড খেউড় চলল

    অবশেষে খ্যাতনামা নকশালদের নিয়ে অবতীর্ণ হলেন মদনা মিত্র- গুনতে শুরু করল - এক,, দুই,, তিন তার মধ্যে না গেলে ঘাড়ধাক্কা দেওয়ার হুমকি

    দারুণ দৃশ্য! ভবানীপুরের গাড়িগুন্ডা মদনা সিঙ্গুরকে নিজের ঠেক বানিয়ে ভেকদরদী হয়েছে

    এরপরও শোনা যাবে "কি এমন হল!
  • bb | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৪697860
  • আজ যতো মেকি কৃষক দরদীদের আনন্দের দিন হোলেও পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে হতাশার দিন। এই সব অতি বাম-পন্থীদের মুখোশ আবাপ কিছুটা খুলে দিয়েছে কানোরিয়া জুট মিলের আন্দোলনের আপডেট দিয়ে।
    আজ সুশীল সমাজ আর বিদেশে বসে যারা দরদী সাজছেন তারা ভেবে দেখুন অন্যরা আর শিল্প গড়তে কেন আসবে পশ্চিমবঙ্গে? যারা বলেন তাতে কিছু আসে যায়না, তাদের দায়বদ্ধতা নিয়ে সত্যি অবাক লাগে। আঁতেল সাজারও একটা সীমা আছে।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৮697863
  • অর্পণ,
    অঞ্জন চৌধুরী-র সিনেমার ডায়ালগ সম্বন্ধে অবহিত করলে, থ্যাংকু। সারসত্য বোঝানোর জন্যও ধন্যবাদ।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১১697864
  • সারথি,
    মুশকিল হল এই অরাজকতা ঠেকানোর জন্য এখন পুলিশের হাতে লাঠি বা বন্দুকে গুলি নেই। সব গুলি/লাঠি, আগে ভুল জায়গায় খরচ হয়েছে।
  • sarathi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১৫697865
  • bbদা কে ধন্যবাদ, সত্যি কথাটা সহজে বলার জন্য

    আসলে নিজেরা শিল্পবাণিজ্য ক্ষেত্রে গুছিয়ে বাগিয়ে নিলে (অবশ্যই স্বীয় যোগ্যতায়) আঁতলামি বা ভন্ডামি একটু বেশিই হয়, তার ওপর যদি ছলে-বলে-কৌশলে সিপিএমের পোঁ*এ লাগা যায় তাহলে তো বাঙালী আঁতেলের সোহাগা !
  • Somnath | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২০697866
  • প্রথমত: চুক্তির গোপনীয়তা নিয়ে যা কাল শুনলাম, নিরুপম সেন বললেন, উনি নিজে বিধানসভায় চুক্তি পত্র পড়ে শুনিয়েছেন। চুক্তি পত্র দেখানো হয়েছে। শুধু কোনো কপি পাবলিক করা হয় নি বা প্রচার করা হয় নি। তৃণমূলের লোকজন চাইলেই ঐ চুক্তি দেখতে পারতেন। পার্থবাবু গেলে উনি নিজেই চুক্তিপত্র পড়ে দেখতে পারতেন। গোপনীয়তা বলতে ততটুকুই যতটুকু ঐ ইনফর্মেশন রাইট অ্যাক্ট না কি আছে তার অনুসারে, 8. a না b কতো সেকশন যেন বললেন।

    দ্বিতীয়ত, হ্যাঁ, সিঙ্গুরে মমতা নিজে গিয়ে পার্টি ক্যাডার ও অন্য লোকেদের নিয়ে রাস্তা অবরোধ করে মিটিং, ধর্ণা, অবরোধ করা, ইঞ্জিনিয়ারদের হুমকি, বিদেশি টেকনোলজিস্টদের সামনে বিক্ষোভ ও অসহিষ্ণুতা দেখানো, কারখানার গেট আটকানো, স্থানীয় যারা কারখানায় কাজ পেয়েছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, সাপ্লায়ারদের ফতোয়া দেওয়া, স্থানীয় পেট্রলপাম্পে গাড়িকে পেট্রল দিতে মানা করা ও ভয় দেখানো এগুলো গত এক মাসেই হচ্ছে, র‌্যাদার বেশি করে হচ্ছে।

    এতদিন সরকারী প্রোটেকশনে লোক আসছিল, কাজ হচ্ছিল, ইদানিং অবস্থা দেখে লোকে কাজে আসা ও বন্ধ করে দিচ্ছে। রিসেন্ট কয়েকদিনে অ্যাটেনডেন্স কমেছে কর্মীদের। সাপ্লাই-এ ও অবরোধের এফেক্ট পড়েছে। তাছাড়া যেকোনো দিন পুলিশ নামানো হতে পারে, গুলি বা বোম ছোঁড়া হতে পারে, লোকে মারা পড়তে পারে। যে কোনো কোম্পানীর সেফটি পলিসিতে এই পরিবেশে কাজ করা আটকে যাবে। হ্যাঁ মাল্টিন্যাশানাল না হয়ে জগুবাবুর নিজস্ব প্রাইভেট ফ্যাক্টরি হলে আলাদা কথা ছিল হয়তো।

    পার্টস সাপ্লায়ারেরা জানিয়েছে গোড়া থেকেই টাটাদের অর্ডারে বলা ছিল সাপ্লাই সিঙ্গুরে বা পান্থনগরে দিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কোথায় দিতে হবে তা হয়তো শেষ মুহুর্তে জানানো হবে। সবাই সেই ভাবেই তৈরি আছে।

    সিকির 03 Sep 2008 -- 12:21 PM পোস্টের শেষ প্যারাতে আমি কনট্রিবিউট করছি না। lcm এর 03 Sep 2008 -- 12:32 PM এর পোস্টেও না। কারখানার কাজ স্থগিত রাখার পিছনে হাজারটা হিডেন কারণ থাকতে পারে, তবে সিঙ্গুরে এই বাওয়ালিটা না হলে কাজটা বন্ধ হত না। এই আর কি। LCM যদি বলতে চান মমতার করা ঝামেলাটাও আসলে রতন টাটার ই গোপন অঙ্গুলিহেলনে হয়েছে, যাতে দ্রব্যমূল্য বৃদ্ধির এফেক্টে গাড়ির ডেলিভারি ডেট পিছনো হয়ে যায় -সেটা ভাবতে একটু বেশিই কষ্ট হচ্ছে এই আর কি। আর পান্তনগর থেকে যথাসময়ে ন্যানো বেরোলে এই থিওরিটাও চেটে ফেরত নিতে হবে।

    চন্দ্রবিন্দুর গান মনে পড়ে গেল - "কারখানা উঠে গেলে খাবি থুতু চেটে" ......

    আর এই প্রোভোকেশনে যদি লাঠি গুলি পুলিশ নামে, আরেকটা নন্দীগ্রাম আর একটা ভুল আর একটা অরাজকতা। এখনো পর্যন্ত সংযম দেখানো জন্যে শাসকপক্ষের অভিনন্দন পাওনা রয়েছে।

    শান্তনুদা,
    গাড়ি প্রোডাকশন অনেকখানি এগিয়ে গেছে। টিভির খবরে কয়েকটা অসমাপ্ত গাড়ি দেখাচ্ছে, যদের অন্তত বাইরের কাঠামোটা মোটামুটি তৈরি। নিরুপমবাবু বললেন টাটা কারখানায় শেষ দিন যে মেসিনটা বন্ধ করে গিয়েছে সেটা চালাতেই ৪০ লক্ষ টাকা খরচ আছে। (সত্য মিথ্যা আমি জানিনা)। কারখানার মধ্যের ছবিও টিভিতে দেখাচ্ছে।
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৭697867
  • শান্তনু অবিশ্বাসটাকে বেশ ইনোসেন্টলি প্রোজেক্ট করে।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৮697868
  • সোমনাথ,
    ঠিক লিখেছ। আমার তিনটি কথা:
    ১) এই সরকার একটা কোম্পানীকে ফ্যাক্টরি করতে দেবার জন্য যত ঝামেলা সয়েছে, এরকম প্রয়াস আর কোনো রাজ্য সরকার ভারতে কোথাও করেছে কি না আমার জানা নেই।
    ২) টাটা-র এই শেষ মুহুর্তে নিস্পৃহ ভূমিকা আমার একটু অড লেগেছে, এর কারণ খুঁজতে গিয়ে অনেক কিছু অনুমান, সন্দেহ করেছি। এসবই আমার ভুল হতেই পারে।
    ৩) এবং, তৃণমূলের এই অরাজকতা মূলক প্রতিবাদের ভঙ্গিমা এবং অযৌক্তিক (৪০০ একর কাট-এন্ড-পেস্ট) দাবীতে আশ্চর্য হই নি।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৫697869
  • ল্যাদোষদা, কলিঙ্গনগর? ওড়িশা? (১ নং-এর উত্তরে)
  • bb | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০০697870
  • একটা সার কথা আমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকি, তারা আশা করেছিলাম অন্তত: টাটার হাত ধরে আমদের ঘুরে দাঁড়ানোটা শুরু হবে। আমাদের বাইরে আসতে হয়েছিল,কলকাতায় সুযোগ কম বলে। আশা করেছিলাম এবার IT ছাড়াও পশ্চিমবঙ্গের ছেলেদের কাজের সুযোগ হবে নিজেদের রাজ্যে, কিন্তু মনে হয় সেই আশাটা একটু বেশি ছিলো। Narendra Modi র মতো লোক বলেছেন যে উন্নয়নের প্রশ্নে গুজরাটে সরকার আর বিরোধীরা একমত। আমরা অবশ্য আঁতেলের আর বাম-বিরোধী গুন্ডাদের এক অভুতপুর্ব mixture এর দৌলতে সেই সুযোগটাও নিতে রাজি নই, কারণ অন্ধ সিপিএম বিরোধিতা। তাতে রাজ্যের উন্নতি যায় যাক, আমার মেকি তাত্বিকতার তো বিজয় হবে।
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৩697871
  • সোমনাথ,

    গত এক মাসে নয়, হুমকি ইত্যাদি হচ্ছে অল্পবিস্তর অনেকদিন ধরেই। এই সুতোয় ১২ আগস্ট লেখা আমার পোস্টটা একবার ফিরে দ্যাখো। ৩০৮ নম্বর পোস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন