এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২১ মে ২০১৬ ১১:৫০706411
  • চাকরি কম। সেটা ঠিক। তার ওপরে আবার ভারতের সবথেকে ঘন জনবসতিপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ (সেই ১৯৯০-এর সেন্‌সাস থেকে)। এবং, গোটা পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের চাকরির বাজার তত ভালো না। এবং তার একটা চাপ পশ্চিমবঙ্গের ওপর আছে।
    সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের মানুষ রোজগারের সন্ধানে বাইরে যাবেই।
    ১৯৯০-এর আগে কেরালা ছিল সবথেকে ঘন জনবসতিপূর্ণ রাজ্যে। ওখানে কয়েক দশক ধরে লোকে রাজ্যের বাইরে গেছে।
  • lcm | ২১ মে ২০১৬ ১১:৫৫706412
  • স্বর্গ নয়। তবে ৩০ টা ভারতের অন্য রাজ্যের তুলনায় একেবারে নরকও নয়।
    কাম অন্‌, অ্যাপার্ট ফ্রম নাম্বার্স, ইট্‌স্‌ নট অ্যাজ ব্যাড।
  • এলেবেলে | ২১ মে ২০১৬ ১১:৫৯706413
  • ধুর মশাই – দু’টাকার চাল, সাইকেল, কন্যাশ্রী, নোটা কোনও কিছুতেই সুবিধা হচ্ছেনা দেখে এখন GDP তে চলে গেলেন ! আমরা ‘ছাগল’ মুখ্যুসুখ্যু মানুষ অতসব বুইলে কি আর ... বেলাইন হবেননা দাদারা ! PT দা কিছু বলবেন না ?
  • lcm | ২১ মে ২০১৬ ১২:০০706415
  • স্কুলে অবৈতনিক শিক্ষা তো স্বাধীনতার আগে থেকেই ছিল। মানে, পাবলিক স্কুলে।
  • S | ২১ মে ২০১৬ ১২:০০706414
  • লসাগুদা, পব অন্য অনেক ব্যাপারে বেটার ছিলো। যেমন প্রায় ফ্রিতে কলেজ অবধি পড়াশুনা। সোসাল কন্সট্রাক্ট ভালো। কমিউনাল টেনসন কম। কস্ট অব লিভিঙ্গ কম। কোরাপশান কম ছিলো। কিন্তু সেসবদিন তো ফুরোলো। অর্থনৈতীক ভাবে পিছিয়েই ছিলো - লাস্ট ১০-১৫ বছরে কিছুটা এগিয়েছে।
  • quark | ২১ মে ২০১৬ ১২:০২706417
  • একজন বল্লেন মমতা যদি চাষীর ছেলেমেয়েদের ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা কত্তে পারেন ....

    আরেকজন বল্লেন প্রায় ফ্রিতে কলেজ অবধি পড়াশোনা করার দিন ফুরালো।

    এসব কবে হ'য়ে গেল?
  • S | ২১ মে ২০১৬ ১২:০২706416
  • ধর্মের নামে প্রহিবিশান, মাংস নিয়ে খুঁতখুতানি নেই। জাত পাত নিয়ে গন্ডগোল প্রায় নেই বললেই চলে। জিঙ্গৈজম কম। এইসব আরকি।
  • lcm | ২১ মে ২০১৬ ১২:০৪706418
  • কিন্তু সরকারি কলেজে কি এখন প্রচুর টাকা লাগে। এই ধরো - বিদ্যাসাগার কলেজ, বা, ধরো যাদবপুর উইনিভার্সিটি, বা, ঠাকুরপুকুর কলেজ - বিএ/বিএসসি/বিকম/বিই এইসব পড়তে। আগে একদম ফ্রি ছিল না, তবে খুব সামান্য নামমাত্র একটা ফি ছিল।
  • S | ২১ মে ২০১৬ ১২:০৪706419
  • কোয়ার্ক কলেজের ফি নিয়ে বলিনি। যদিও সেইটাও বেড়েছে। বছরে ২০০ টাকায় যদুপুরে পড়েছি। এখন কত?

    সোসাল কন্সট্রাক্ট, কমিউনাল টেনসন, কস্ট অব লিভিঙ্গ, কোরাপশান নিয়ে বক্তব্য ছিলো।
  • lcm | ২১ মে ২০১৬ ১২:০৭706421
  • হেই আমাগো সেই কালে, সে ছিল এক সময়, সে দিন আর নাই। এত নস্টালজিয়া ভালো না।
    দিনকাল পাল্টায়।
  • S | ২১ মে ২০১৬ ১২:০৮706422
  • এখন দেখছি সেটা প্রায় ২৫০০-৩০০০ (আইটি হলে ৩০০০০)।
  • S | ২১ মে ২০১৬ ১২:০৯706423
  • ফি নিয়ে বলিনি। কলেজ ফি বেশি হওয়াতে আমার আপত্তি নেই। বাকিগুলো নিয়ে বক্তব্য ছিলো।
  • lcm | ২১ মে ২০১৬ ১২:১০706424
  • ও কিছু না। ইনফ্লেশন আছে না। কদ্দিন আর ২০০ টাকা থাকবে।
  • Ekak | ২১ মে ২০১৬ ১২:১৭706425
  • ফ্রি তে শিক্ষা মানে শুধু ইস্কুল লেভেল নয়। শুধু ইস্কুল লেভেল পারলে তো পব তেই থেকে যেতে হবে। কলেজ লেভেল অবধি ঠেলে তুলে দিতে হবে যাতে তারা পবর বাইরে বেরোতে পারে। তাহলে জমিগুলো ফাঁকা হবে।
  • lcm | ২১ মে ২০১৬ ১২:২০706426
  • এককের সঙ্গে একমত (ভেরি রেয়ার, বাট হ্যাপেন্‌স্‌ )।
  • quark | ২১ মে ২০১৬ ১২:২৭706427
  • বলছেন বছরে ২৫০০ টাকায় ইন্জিনিয়ারিং (ভুল হ'লে বলবেন) পড়াটা বেশ ব্যয়্সাপেক্ষ ব্যাপার?
  • sorik | ২১ মে ২০১৬ ১২:৩৫706429
  • মাঝখান থেকে বাম ফ্রন্ট ভাঙবে কং জোটের জন্যে। এত অপমান প্রাপ্য ছিল না।
  • Arpan | ২১ মে ২০১৬ ১২:৩৫706428
  • ভোকেশনাল ট্রেনিঙের ব্যবস্থা বেশি করতে হবে, যাতে বাইরে গিয়ে স্কিল ম্যাচ করাতে পারে।
  • Ekak | ২১ মে ২০১৬ ১২:৩৬706430
  • আরে কতজন সরকারী কলেজে চান্স পায় যে ২৫০০ এ পড়বে ? তার বাইরে পড়তে গেলে এডুকেশন লোনেও অনেক সাপর্তিভ পেপার লাগে যা গরীব মানুষের থাকেনা। এখানে সরকারের একটা ভূমিকা দরকার যাতে চাষীর ছেলেপুলে সহজে লোন পেতে পারে। তারপর শুধু লোন নয়, প্রাইভেট কলেজগুলোকে শর্ত দেওয়া হোক একটা পার্সেন্টেজ স্টুডেন্ট এর ফী মকুব করতে, তবেই কলেজ চালাতে দেওয়া হবে। সেই টাকা তারা এনারাই কোটা- ম্যানেজমেন্ট কোটা এসব দিয়ে তুলে নিক। মোটকথা, আগে ইন্দাস্ত্রী নয়, আগে ওই জমিগুলোর ওয়ারিশ কে লেখাপড়া শেখাও -শপিং মল দেখাও -দিল্লি ব্যাঙ্গালোরের স্বপ্ন তৈরী করাও। তারা এমনিতেই আর লাঙ্গল ধরবেনা। জমি ফাঁকা হলে এবং প্রচুর সস্তার শিক্ষিত লোক তৈরী হলে এমনিই ইন্দাস্ত্রী হবে। মারামারি করে অধিগ্রহণ করতে হবেনা।
  • lcm | ২১ মে ২০১৬ ১২:৩৮706432
  • অপ্পোনের সঙ্গে একমত।
    এককের সঙ্গে আবার একমত।
    একি রে ভাই, রাত বাড়লেই এত একমত হয়ে যাচ্ছি, ভাল লক্ষণ নয়।
  • Arpan | ২১ মে ২০১৬ ১২:৪১706434
  • ছাগোলেরা নিজেদের মধ্যে একমত হবে এ আবার কী বড় ব্যপার!
  • lcm | ২১ মে ২০১৬ ১২:৪১706433
  • একক যেটা লিখল, এটাই ৫০-৭০ এর দশক অন্ধ্র/তামিলনাড়ু-তে করেছে। আর পশ্চিমবঙ্গে প্রাইভেট কলেজ বলে তুচ্ছজ্ঞান করেছে। হয়ত লোন ব্যব্স্থা তেমন ছিল না, কিন্তু সরকারি কলেজের ভরসায় না থেকে প্রাইভেট কলেজ তৈরি করেছে।
    কয়েকটা জেনারেশন ধরে ইংরেজি জানা প্রযুক্তি/বিজ্ঞানের স্নাতক বেরিয়েছে।
  • কল্লোল | ২১ মে ২০১৬ ১২:৪২706435
  • জোট নয় জট হয়েছে - বিমান বসু উবাচ।
    আমি মনে করি জোট খুবই যুক্তিযুক্ত ছিলো। রাজনীতি নানা প্রকারের। তার মধ্যে একটি ক্ষমতার রাজনীতি, যা ৯৯% দল করে থাকে। তাতে শত্রুর শত্রু বন্ধু। সে ভারতের পটভূমিতে বিজেপি/জনসঙ্ঘ হোক বা কং এমনকি তিনো-ও। কেউ অচ্ছুত নয় প্রেক্ষিত বিশেষে। স্তালিন ব্রিটিশ ও আমেরিকান সাম্রাজ্যবাদের সাথে মৈত্রী পাতিয়েছিলেন তার মতে আরও বড় বিপদ ফ্যাসিজমের বিরুদ্ধে। সুভাষ বোস জাপানের সাথে মৈত্রী পাতিয়েছিলেন, তার মতে আরও বড় বিপদ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এ তো হতেই থাকে। শেষ পর্যন্ত জো জিতা য়োহি সিকন্দর।
    জোট হেরে গেছে, তাতে এটা প্রমান হয় না যে জোট ভুল ছিলো। জেতা-হারা আরও অন্য অনেক কিছুর উপর নির্ভর করে।

    যারা ক্ষমতার রাজনীতি করে না, নৈরাষ্ট্রবাদীরা, মানবতাবাদীরা, তাদের কাছে means never justify ends। তাদের কথা আলাদা। এই পরিসরে/তর্কে তারা প্রাসঙ্গিক নন।

    কিন্তু, লড়াই ছাড়া অন্য কোন পন্থা নাই।
    প্রতুলদার একটা গান আছে - লড়াই করো লড়াই করো লড়াই / যতো দিন না বিজয়ী হও / যদি একবার হারো বারবার হারো বারবার / যতো দিন না বিজয়ী হও.....................
  • lcm | ২১ মে ২০১৬ ১২:৪৬706436
  • ও কিছু না। প্রিয় দল ভোটে হেরে গেলে অনেক সমর্থক অমন ছাগল/পাগোল এইসব বলে থাকে।
    ইন্টারেস্টিংলি, পার্টি মেম্বার বা সক্রিয় কর্মীদের থেকে এমন মন্তব্য খুব একটা শুনতে পাবে না - যে, ভোটে হেরে গেছি কারণ ভোটারগুলো বোধবুদ্ধিহীন ছাগল।

    ঐ যা হয় আর কি, একটু হাওয়া দিলে মাথার থেকে ছাতা ছটফট করে বেশি।
  • dc | ২১ মে ২০১৬ ১২:৪৯706437
  • এই যাঃ, PT বাবু তাহলে ছাতা?
  • হলেও হতে পারে | ২১ মে ২০১৬ ১২:৫৯706438
  • হ'তেও তো পারে। তবে হ'লে বোধহয় কে সি পালের।
    সেই ওই সুপারনিকাস কে সি পাল, যিনি সারা হাওড়া চত্বরের ল্যাম্পপোস্টে আর বিভিন্ন জায়গায় লিখে রাখতেন, "সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।"
  • Rejjak | ২১ মে ২০১৬ ১৩:৩১706439
  • পক পক পকাত
  • dc | ২১ মে ২০১৬ ১৩:৩৪706440
  • হেলে না কেউটে?
  • Rejjak | ২১ মে ২০১৬ ১৩:৩৭706441
  • এবার গিরগিটির ন্যাজ ধরতে গিয়েছিল
  • PT | ২১ মে ২০১৬ ১৪:৪১706443
  • যারা ১৯ তারিখ বেলা বারোটার পর থেকে পব-কে স্বর্গরাজ্য ভাবতে শুরু করেছে তাদের কতজন পব-তে থাকবে না/আসবে না/ছেলেপুলেদেরকেও আসতে বলবে না সেই সংখ্যার একটা আভাস পাওয়া যেতে পারে?

    আর তাদের মধ্যে কত জন ভবিষ্যতে বামেরা জয়ললিতার সঙ্গে জোট করলে জয়ললিতার করাপশনের প্রসঙ্গ উত্থাপন করবে না সেটাও এইবেলা আভাস পেলে ভাল হয়। সামনে লোকসভার ভোট আসছে তো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন