এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০২ অক্টোবর ২০১৬ ২৩:৫২716061

  • এই টা দেখুন।
  • s | ০৪ অক্টোবর ২০১৬ ০৭:৫১716063
  • কি সাংঘাতিক!
  • j | ০৪ অক্টোবর ২০১৬ ০৮:২৭716064
  • যাক ! বনেদি রাজনীতিকরণ - রাজনীতিকরণ কাকুজেঠুরা ঐ পুজোমন্ডপে গিয়ে নিশ্চিন্তে আরাধনা করবেন
  • Eikthrymir | ০৪ অক্টোবর ২০১৬ ০৮:৪১716065
  • ভবানীপুরে পোস্টারই দিয়েছিলো -

    "পুজোর থীম মমতা
    দেখবে এবার জনতা"

    লোকের নিশ্চয় ভালোই লাগে। হোক।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:০১716066
  • কিছু বলার নেই।

    ও হ্যাঁ, একটা কথা বলার ছিল। সরস্বতীর হাতটা কী লম্বা!
  • delta | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:০৯716067
  • বুইলেন না, সরস্বতী হলেন সারদা। সারদার হাত, খুবই লম্বা।
  • Du | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:১৩716070
  • ঃ) ডেল্টা
  • Du | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:১৩716068
  • তাও ভালো সাদা নীলকে দূর্গা আর বড়মুখকে সিংহ বানায়নি। পাশে ভাজ করা সাদা চাদরটাও রাখলে পারতো।
  • নন্টে | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:২৯716071
  • এই যে আপনাদের দাবী মেনে নীল সাদা,
  • cb | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:১৬716072
  • ওমা, জয়ললিতেকে নীল সাদা পড়িয়েছে গো!!!
  • j | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৩২716073
  • ট্যাক্সো ওরফে সর্কারি টাকাতে তো সর্বত্র নিজের ছবি ছাপা চলছে, এবার পুজোতে নতুন আকর্ষণ মনে হচ্চে তোলাবাজি আর চাঁদার টাকাতে প্যান্ডেলে প্যান্ডেলে নিজের মুর্ত্তি আর ছোবি

    বিজয়ার ঝিংকু নাচেও নতুন কি মুর্ত্তিবন্দনার উপাদান আছে দেখা যাক
  • Eikthrymir | ০৪ অক্টোবর ২০১৬ ২২:০০716074
  • ফেবু থেকে সংগৃহীতঃ

    "একটি অরাজনৈতিক পোস্ট
    এই প্রতিমার বিসর্জন কি হবে?"
  • PP | ০৫ অক্টোবর ২০১৬ ০৫:৪৩716075
  • লে হালুয়া!! এ তো British আমল ফিরে এলো।
  • ranjan roy | ০৫ অক্টোবর ২০১৬ ০৫:৪৯716076
  • শেষ দুটো পোস্টকে বিশাল K।
  • Eikthrymir | ০৫ অক্টোবর ২০১৬ ১০:১৬716077
  • ফেবু থেকে আরেকটা -

    "কাল থেকে দেখছি দিদির আদলে দূর্গামূর্তি তৈরীর ছবিতে ফেসবুক ছয়লাপ! কবীর সুমন বলেছিলেন ৩০০ বছর পর মানুষ মমতার পূজো করবে! তা যে এতো তাড়াতাড়ি ঘটে যাবে কে জানতো ! যাইহোক ছবিটির কিছু বৈশিষ্ট যথার্থই মনে হলো! যেমন ধরুন, দেবী মমতার বারোটা হাত! বারোটা হাত এর ১০ টিই তালু উপরের দিকে পাতা, ঠিক যেন বলতে চাইছে সারদা ত্রিফলা টেট এর মতো আরও টাকা দাও! আবার দেখুন দিদি কোন মহিষাসুরকে মারছেন না! মারবেন ই বা কি করে ? ওনার রাজ্যে সব মহিষাসুর ই তো ওনার দলে! আর এবার তো দেবীর ঘোড়ায় আগমন, অর্থাৎ চারিদিকে মড়ক লাগার কথা! কেমন অদ্ভূত ভাবে মিলে গেছে দেখুন, দিদির এরাজ্যে আগমনের দিন থেকেই তো রাজ্যে মড়ক লাগাও শুরু হয়ে গেছে!"
  • সিকি | ০৫ অক্টোবর ২০১৬ ১৭:৪১716078
  • পুজোর মুখে সেরা খবর - কুণাল ঘোষ জামিন পেল, আর আপনারা কিনা এখনও সানি কাঁবা করে যাচ্ছেন অন্য টইয়ে? আবাপ দেখা অভ্যেস করুন - দিনে দুবার, একবার সকালের দিকে, একবার বিকেলের দিকে।

    http://www.anandabazar.com/state/kunal-ghosh-gets-interim-bail-after-three-years-dgtl-1.490246
  • Eikthrymir | ০৫ অক্টোবর ২০১৬ ১৭:৪৩716079
  • সুদীপ্ত সেন বাকি রইলো। সেও হয়ে যাবে। গুড প্রোগ্রেস।
  • de | ০৫ অক্টোবর ২০১৬ ১৭:৪৯716081
  • আগের খবরটা থাকলে এটাও থাকুক -

  • সিকি | ০৫ অক্টোবর ২০১৬ ১৭:৫১716082
  • কুঘো কিন্তু বেরিয়েছে সিবিআইয়ের অপদার্থতার কারণে। মুখ না খুলে বসে। গুচ্ছ রাগ পুষে রেখেছে। আলাদা করে কেউ কলকাঠি নেড়ে ওকে বের করে নি কিন্তু।
  • Eikthrymir | ০৫ অক্টোবর ২০১৬ ১৭:৫৭716083
  • সিবিআই একটু বেশিই ইন্যাক্টিভ নয় কি? কিছু তো কারণ আছে।
  • PT | ০৫ অক্টোবর ২০১৬ ২০:২৫716084
  • শিক্ষাব্যব্স্থা বেশ জমে উঠেছেঃ
    "দেড় মাস আগেই কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনের দিনক্ষণও পেরিয়ে গিয়েছে ৷ কিন্ত্ত তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের দাবি, এখনও ১৮৯ জনকে ভর্তি করতে হবে৷ গররাজি কলেজ কর্তৃপক্ষ ৷ যদিও মেধা তালিকার বাইরে অফলাইনে তাদের সুপারিশ মেনে ইতিমধ্যে ২২৩ জনকে ভর্তি করা হয়েছে ৷ এ বার কেন মানা হবে না ! সেই দাবিতে দেদার ভাঙচুর চলল আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে। ছ’তলা কলেজ ভবনের অধিকাংশ জানলার কাচ, কম্পিউটার, ল্যাবেরটরির গুরুত্বপূর্ণ সরঞ্জাম, গাড়ি এবং দামি টব -সহ অন্যান্য আসবাব ভাঙচুর হল ৷
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=26633&boxid=14550749
  • Eikthrymir | ০৬ অক্টোবর ২০১৬ ১৩:৫৩716085
  • ফেবু থেকে সংগৃহীত আরেকটি পোস্টঃ

    "ছোটবেলায় খালি ঠাকুমা কে জিজ্ঞেস করতাম "মা দূগা'র পায়ে জুতো নেই কেন???ধূলো লেগে যাবে তো।"যাক এবার দেখলাম পায়ে হাওয়াই চটি আছে!!!"
  • | ০৬ অক্টোবর ২০১৬ ২২:০৩716086
  • প্রথমে মদনকে জামিন, আজ কুণালকে জামিন! প্রথমজন ২২মাস দ্বিতীয়জন ৩৪ মাস জেল খাটল! দুজনেই অপরাধী প্রমাণিত হলে যা শাস্তি পেত তার চেয়ে যথাক্রমে ১৪ এবং ২মাস কম! বিচার অবশ্য চলবে! এখন প্রশ্ন হচ্ছে জামিন কেন হল? কারণ সিবিয়াইয়ের ব্যর্থতা! সিবিয়াই কেন ব্যর্থ? দুটো কারণ হতে পারে!
    ১) দিদিভাই-মোদিভাই সাঁট! (এটা বহু বামপন্থীর প্রিয় লজিক)
    ২) যা তথ্য বা সাক্ষ্য পাওয়া যাচ্ছে তাতে কিছুই প্রমাণ করা যাচ্ছেনা বা বেশি ঘাঁটলে এমন এমন সব মাথা এসে যাচ্ছে যা বিপজ্জনক! (এটা তৃণমূলিদের প্রিয় লজিক)
    এখন কথা হল, আমানতকারিদের হয়ে যারা আন্দোলন করছিল তারা কোথায়?
    সুপ্রীম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যায়না?
  • sm | ০৬ অক্টোবর ২০১৬ ২২:৫৫716087
  • ভোটের আগে তো বামেরা নাপা নাপি করছিলো, মোদী এসে টাইট দেবে।সারদা, নারদ সব কিছুতেই নাজেহাল করে দেবে। এখন আবার সাঁটের কথা কেন আসছে?
  • MR | ০৭ অক্টোবর ২০১৬ ০০:৪৫716088
  • ভবানীপুর অন্চলে গুজরাটী আর মাড়ওয়াড়ীদের ভীড় and they know which side of the bread to put butter on! তাই মমতা থিম সেথায় গিজগিজ করছে।
  • Du | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৫৩716089
  • এস এম এর নারদা নিয়ে কি অভিমত ?
  • PT | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:১৬716090
  • নাজেহাল করছে না বলেই তো সাঁটের কথা আসছে।
  • PT | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:৪২716092
  • " ‘এই সময় ’ .... ২৩ সেপ্টেম্বর, বুধবার একটি সংবাদের শিরোনাম করেছে ছয় কলম জুড়ে ৷ শিরোনামটি ‘নাবালিকা পাচারের শীর্ষে এখনও বাংলাই ’ সেখানে সংবাদের সঙ্গে ছক কেটে তথ্য পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে তথ্যের ভয়াবহতা ৷ গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে নাবালিকা পাচার বৃদ্ধি পেয়েছে ৩২৬ শতাংশ ৷ এখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট উল্লেখ করে বলা হয়েছে, ২০১৪ সালে ৮২টি নথিভুক্ত নাবালিকা কেনাবেচার অভিযোগের ৬৭টিই এই পশ্চিমবঙ্গের ৷ অন্য নানা ভাবে নাবালিকা পাচারের ক্ষেত্রেও এই রাজ্যই শীর্ষে ৷"

    কন্যাশ্রী নামক ঢপের প্রায় ৬ বছর বয়েস হল। সেই সময়ে "পশ্চিমবঙ্গে নাবালিকা পাচার বৃদ্ধি পেয়েছে ৩২৬ শতাংশ ৷"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন