এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৪২525319
  • আকা যে সৎ সাহসটা দেখালেন সেটারই অভাব নকুদের মধ্যে- ভুল স্বীকার করার ক্ষমতা নেই।
    কল্লোলদাও এখনও ঐ ডিনায়ল সিন্ড্রোমের মধ্যে আছেন বলেই ঐ সব লিং দিয়ে নিজেকে ঠিক প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
  • Sibu | 84.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৪৪525320
  • এই তক্কোটা দেখে আমার সেই কর্পোরেট তক্কের কায়দা মনে পড়ছে - Convince, Confuse, Corrupt। ঃ-)
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৪৯525321
  • আকা কি বাজে তক্কোটা চালিয়েই যাবে? :)

    বাকিদের আপাততঃ থুককু দিলাম।
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৫১525322
  • না চালাচ্ছি কই? যেখান থেকে শুরু হয়েছিল সেখানে শেষ করতে চাইছি। ঈশান না চাইলে করবে না।
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৫২525323
  • থুক্কু না, ওয়াইট নয়েস। আমি কিছু কিছু লোককে দিয়ে থাকি আর মনে মনে আরোগ্য কামনা করি ঃ-)
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৫৪525325
  • তাহলে সইত্যের খাতিরে বলা উচিত, এখান থেকে শুরু হয়নি।

    ঈশানঃ সিঙ্গুরে কারখানা না হয়ে কী খারাপ হল, আকা একটু বুঝিয়ে লিখুক। তারপর কমেন্ট করব না হয়।

    আকাঃ না বোঝার কথা নয় তাও না হয়ে ইচ্ছুক ও অনিচ্ছুক দুয়েরই ভাত গেল। ঐ জমি শিল্প ছাড়া কারুরই কাজে লাগবে না, আর টাটার থেকেও ঐ জমি পাওয়া যাওয়ার আশা নই।
    না হয়ে কি লাভ হল সেটা ঈশান বুঝিয়ে বললে পারে।

    ঈশানঃ আমি তো লাভ হল বলিনি। এ কি মামাবাড়ি নাকি, যে, যা খুশি বোঝাতে বললেই বোঝাবো? ঃ)
    অনিচ্ছুকদের ক্ষতি হল ডেফিনিটলি। কিন্তু ইচ্ছুকদের কী ক্ষতি হল বুঝলাম না। তাঁরা জমির বদলে টাকা চেয়েছিলেন। পেয়ে গেছেন।

    তক্কোটা এই খানে শুরু হয়েছিল। তার আগে লক্ষ্য করে দেখবেন, অনিচ্ছুকদের ক্ষতি হল এই ব্যাপারে আমি একমত হয়েছিলাম। দ্বিমতটা কেবল ইচ্চুকদের প্রসঙ্গে। সেটা নিয়েই তর্ক। অন্য কিছু নিয়ে নয়।
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৫৪525324
  • ব্যাপারটা বুঝতে চাই। আকা বলছে ইচ্ছুকদের মধ্যে কম্পেন্সশন পাবার পরেও তাদের হিসেবে ছিল টাটার কারখানা হলে তাদের কেউ চাকরি পাবে - এইটা কী? নাকি অন্য কিছু?
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৫৮525326
  • অক্ষ, Date:25 Jul 2013 -- 10:25 PM

    ঈশানকে আমি থুক্কু দিলাম।
  • Ishan | 202.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০০:০১525328
  • বাচ্চারা তো শুনে শুনেই শেখে। সেটা অবশ্য ভালো গুণ। অভাবনীয় লার্নিং স্কিলের জন্য আকাকে আরেক রাউন্ড অভিনন্দন দেওয়া হোক। :)
  • aka | 76.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০০:০২525329
  • ঈশানের মাস্টার হওয়ার এই উদগ্র বাসনাকে সংগ্রামী অভিনন্দন। ঃ)
  • a x | 138.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০০:০৩525330
  • আরে ইচ্ছুকদের একটা বড় অংশ যদি চাকরির আশা না করে, যদি সিঙ্গুরে না থাকে, তাহলে অন্তত সেই অংশের কম্পেন্সশনের পর আর কীসের আশা থাকে? অন্তত এদের ক্ষেত্রে লাভ বা লোকসান কিছুই তো হলনা।
  • aka | 76.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০০:১২525331
  • অক্ষ, এইটা যে যার নিজের মতন করে ব্যাখ্যা করছে ঠিক ডেটা না থাকায়। মৈত্রীশ এট অল এর সার্ভে থেকে দেখলে বোঝা যায় একটা বিরাট অংশ যারা চাষের ওপর নির্ভর করেছিল তাদের অবস্থা ভালো না। এর মধ্যে কিছু ইচ্ছুক, কিছু অনিচ্ছুক। মমতাকে সাপোর্টিয়ে এই হল লাভ।
  • a x | 138.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০০:২৬525332
  • কিন্তু তুমি তো ডেটা দেখছ একভাবে আর মূল যেখান থেকে তর্ক শুরু সেটা আরেকভাবে।

    ঈশান বলছে অনিচ্ছুকদের অবস্থা ভালো না। কিন্তু ইচ্ছুকদের একটা বড় অংশ চাষের ওপর নির্ভর করতনা।

    তুমি বলছ যারা চাষের ওপর নির্ভর করছিল, তাদের অবস্থা ভালো না। এরা কেউ ইচ্ছুক কেউ অনিচ্ছুক। দুটো তো এক পয়েনটকে অ্যাড্রেস করছেনা।

    তারপর তুমি বললে চাষের ওপর নির্ভর না করলেও এদের আরো কিছু পাবার আশা ছিল কারখানা হলে। সেটা কী সেটা এখনও বললেনা, মানে কী আশা করছিল?
  • aka | 76.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০০:৫৬525333
  • অক্ষ সেটা আমি এখনও মনে করি। শুধু সেটাকে অ্যাড্রেস করার মতন যথেষ্ট ডেটা নেই। যা আছে তাহল কিছু খবর।

    আমার বক্তব্য হল সিঙ্গুরে কারখানা না হয়ে খুব ভালো কিছু হল না যখন ঐ চাষের জমি কাউকেই ফেরানো গেল না। ইচ্ছুক, অনিচ্ছুক পরে এসেছে, গুচীয় তক্কের প্রথা মেনে।
  • aka | 76.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০১:০১525334
  • তক্ক কোথা থেকে শুরু ধরবেন বা করবেন সেটা আপনার ব্যপার। মোদ্দা বক্তব্য তাতে বদলায় না। যেটা বরাবর খুব পরিষ্কার। জয় হিন্দ।
  • Ishan | 214.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০১:৫১525335
  • ডেটা থাকবেনা কেন? ওই সার্ভেতেই যথেষ্ট ডেটা আছে। পড়ে দেখতে হবে তো। :)

    প্রথমতঃ ওই সার্ভে অনুযায়ী বেশিরভাগ জমিমালিক গ্রামের মধ্যেই থাকেন, বাইরে নয়। এটা আমাদের প্রাথমিকভাবে ধরে নেওয়া ধারণার বিরুদ্ধে।

    দ্বিতীয়তঃ এটা সবচেয়ে ইন্টারেস্টিং। "অ্যাফেক্টেড" জমির প্রায় পুরোটাই ভাগচাষে দেওয়া। যদি রিপোর্টটা মন দিয়ে পড়ার ইচ্ছে আদৌ থাকে, তাহলে দেখবেন, যে, "অ্যাফেক্টেড" ১১৯ টি প্লটের মধ্যে মাত্র ২ টি প্লট জমিমালিক নিজে চাষ করেন। বাকি ১১৭ টিই ভাগচাষে দেওয়া ছিল। গ্রামের জমিমালিকদের ক্ষেত্রে ভাগচাষীরা নেয় চাষের ৬৫% আউটপুট। ওদিকে গ্রামের ৫৩% জমিমালিকই চাষের উপর নির্ভরশীল।

    অর্থাৎ, গ্রামের অর্ধেক জমিমালিক বড়ো কৃষক। নিজেরা চাষ না করলেও ৩৫% শেয়ার নিয়েও তাঁদের চলে যায়। বাকিরা মধ্য এবং ছোটো। জমির উপর এঁরা নির্ভরশীল নন। অন্য কারবার করেন। এটা অবশ্য ডিডাকশন, তার কিছু নড়চড় হতেই পারে।

    কিন্তু এখানে ফোকাল পয়েন্টটা হল, ভাগচাষের সংখ্যা। এটা একটা চিহ্ন, যেটা দেখায়, যে, সিঙ্গুরে আসল ঝাড় খেয়েছেন ভাগচাষী আর খেতমজুররা। ইচ্ছুক চাষীরা নন। চাষের বেশিরভাগ অংশটা তাঁরা এমনিই পেতেন না।
  • pinaki | 227.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০১:৫৯525336
  • আরে রোসো রোসো। এপ্রসঙ্গে 'মিথ্যেবাদী' ঘটকবাবুর পর্দা ফাঁস করে গুরুর ট্রেডমার্ক সত্যবাদীর কিছু নিশ্চয়ই কিছু আকাশবাণী দেওয়ার থাকবে। সেটা না শুনেই কনক্লুশন টেনে দেওয়াটা কি ঠিক হবে? ;-)
  • pi | 118.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০২:২৩525337
  • কারখানার জন্য কতটা জমি ব্যবহৃত হয়েছে, সেই প্রসঙ্গে হিন্দমোটর নিয়ে কাল কিছু 'মিথ্যাবাদী' তো এখানে পোস্ট করছিলেন।
    এটা কোন 'মিথ্যেবাদী'র বলা, একটু গেস করুন তো দেখি ঃ)

    “Hindustan Motors factory is established on 744 acres of land. Two-thirds of this land has remained unused. 250 acres of the unused land has been freed by the West Bengal government without cost. And the rest is being sold by the government to the HindMotors authorities at dirt-cheap prices. Unfortunately, the HindMotors administration has not taken any steps towards expanding the factory or developing ancillary industry, inspite of constructive proposals in that direction from our union. They are planning to sell off the land for real estate, and trying to obtain government sanction for that purpose. We hope that the government will not sanction this move, and on the contrary try to set up a new factory.”

    আর হ্যাঁ, এই এত আশা ভরসার পর সরকার কী করেছিল, সেটাও একটু মনে করার চেষ্টা করে দেখবেন ঃ)
  • Ishan | 214.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০২:৩৯525339
  • শুধু এটুকুই না। তালেগোলে সবচেয়ে বড়ো গোঁজামিলটাই ধরিনি।

    আকা একটা হিসেব দিয়েছেঃ

    owner cultivator:
    All Household - 16.5
    Affected - 8.8
    Unaffected - 7.7

    Agricultural Labor - 42.7
    Affected - 19.9
    Unaffected - 22.8

    এবার এই দুই যোগ করে জানিয়েছে, যে, "অ্যাফেক্টেড" = ২৮.৭ আর "আনায়াফেক্টেড" = ৩০.৫। এবং সিদ্ধান্ত করেছে, যে ৫৫% লোক চাষের অ্যাফেক্টেড, তাদের ২৮.৭% চাষের সঙ্গে যুক্ত ছিল। অতএব বাকি ২৬.৩% চাষের সঙ্গে যুক্ত নয়।

    এখানে আসল গলতাটা হচ্ছে, যে, এটা র‌্যান্ডম স্যাম্পল নয়। সার্ভেটা কিভাবে প্ল্যান করা হয়েছিল কোট করিঃ

    The plan was to select a total of 600 cultivators and 200 non-cultivators in the acquired villages, using the principal occupation of the household head. The 600 cultivators in turn were going to be divided between owner cultivators and tenants in a 4:1 ratio, similar to their ratio in the population. Within each category, half were to be selected from those directly affected by the acquisition, and the remaining half from those unaffected directly.

    মানে পরিকল্পনা ছিল, যে, যাদের থেকে ডেটা নেওয়া হবে, তাদের ৫০% অ্যাফেক্টেড আর ৫০% নয়। কার্যক্ষেত্রে সবসময়ই একটু গোলমাল হয়, ফলে একদম এক্স্যাক্ট পার্সেন্টেজটা রাখা যায়নি। কিন্তু মোটামুটি এই ডিজাইনটাই ফলো করা হয়েছে। তাই ওই ২৮.৭ সংখ্যাটা সার্ভের ডিজাইনের সৃষ্টি, সার্ভে করে উঠে আসেনি। আর ওই সংখ্যাটা দিয়ে কে চাষবাসের সঙ্গে যুক্ত সেটাও আদপেই বোঝা যায়না। কাজেই ওটা দিয়ে কিসুই প্রমাণ বা অপ্রমাণ করা যায়না।

    এইটাই বলার ছিল।
  • Ishan | 214.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০২:৪৩525340
  • মানে আকার হাঁসজারু লজিকটি যা দাঁড়িয়েছে, সেটা এরকমঃ
    ধরুন আমি ঠিক করলাম, গুরুতে পঞ্চাশজন লেখক আর পঞ্চাশজন অ-লেখকের সাক্ষাৎকার নেব তাদের পড়াশুনোর অভ্যেস সম্পর্কে। তার রেজাল্ট লিখে-টিখে প্রকাশ করলাম। তারপর একজন সেই সার্ভে দেখে "প্রমাণ" করলেন, যে, গুরুর ৫০% লোক লেখক, আর বাকি ৫০% অ-লেখক। এই হল গপ্পো।:)
  • aka | 76.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৩:৩৫525341
  • বোঝো! কি বলিলাম কি বুঝিল। অ্যাফেক্টেডের মধ্যে ২৮.৭ কৃষির ওপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট।

    মানে গুরুর ৫০% লেখকদের মধ্যে ২৮.৭ এর দাড়িতে পাক ধরেছে এটা ইনভ্যালিড কারণ প্রথমে ৫০-৫০ নেওয়ার প্ল্যান হয়েছিল বলে?
  • aka | 76.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৩:৩৬525342
  • তবে আর নয়। সিঙ্গুরের লোকে খুব ভালো আছে, মেনে নিলাম।
  • pinaki | 227.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৪:৩৬525343
  • না, এটা ঠিক হল না। ইচ্ছুক জমিদাতারা খুব খারাপ আছে এমন কোনো জেনারাইলেজশন করার জায়গায় আমরা নেই - এইটা মানতে হত। ঃ-)
  • pi | 118.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৪:৩৯525344
  • আকাদা লিখেছ, 'তো, ৫৫% যারা এফেক্টেড বাই ল্যাণ্ড অ্যাকিউজিশন তাদের মধ্যে ২৮।৭% চাষের সাথে যুক্ত ছিল।'

    ১। ৫৫% কোত্থেকে এল ? ওনার আর এগ্রিকালচারাল লেবারার যোগ করে ? সেটা যোগ করলে তো ~ ৫৯% হয় ! নাকি অন্য কোন হিসেব করেছ ?

    ২। ৫৫% অথবা ৫৯% - ধরে নিলাম, এক্ষেত্রে খালি ওনার আর এগ্রিকালচারাল লেবারার যোগ করছ, টেনান্ট আর নন এগ্রিকালচারাল লেবারারদের বাদ দিয়ে, তাই তো ? মানে ' এফেক্টেড বাই ল্যাণ্ড অ্যাকিউজিশন ' বলতে, চাষের সাথে যুক্ত লোকের হিসেবই নিচ্ছ ? তাহলে 'তাদের মধ্যে' আবার 'চাষের সাথে যুক্ত' বলতে কী বোঝাচ্ছ ?

    ৩। এগ্রিকালচারাল লেবারারদের কেন ইচ্ছুক চাষীর হিসেবে নেওয়া হবে সেটা ঠিক ক্লিয়ার হয়নি।
  • aka | 76.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৫:১৭525345
  • পিনাকি পাক্কা রিসার্চার। ফাইণ্ড এ সাবসেট হুইচ হেল্পস টু প্রুভ দা ক্লেম। ঃ)
  • aranya | 154.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৬:৪৬525346
  • 'দলীয় স্তরে তাঁরা তো ব্যবস্থা নিতে পারতেন?' - এ প্রশ্নের উত্তরে ' মুকুলবাবুর বক্তব্য, “যদি দেখি বীরভূমের মানুষ আমাদের ভোট দিয়েছে, তা হলে কিছু করার নেই। না হলে ভাবতে হবে।” '

    বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রকাশ্য জনসভায় বলেছিলেন 'নির্দল প্রার্থীদের বাড়িতে চড়াও হোন। পুলিশ নির্দলদের সমর্থন করলে তাদের উপরে বোমা মারুন'। এক নির্দল প্রার্থীর বাবা-কে এরপর গুলি করে মারা হয়।

    তো অনুব্রত অপরাধী কিনা, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে কিনা সবই ঠিক হবে ভোটের রেজাল্ট দেখে। একথা প্রকাশ্যেই বলছেন মুকুল। ভাল।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৭:১৭525347
  • বিবি। ঐ তৃণয়েমরা বাম আমলে সিপিএমই ছিলেন। আজ তারা যা যা কচ্ছেন, সেগুলি তো সে আমলেই শেখা। সেটা সুশান্ত, রেজ্জাক, গৌতম, অমল মেনেও নিয়েছেন। এই আর কি।
    খড়্কুটো ধরে মানুষ বাঁচতে চায়। আমার তো তৃণমূল বা সিপিএম অবস্থা বা অবস্থান নয় যে বাঁচতে চাইতে হবে। বরং সিপিএমের এই বোধদয় দেখে কুলকুল করে হাসি পচ্ছে।
    ঐ যে বল্লুম। ৬০ বছর বয়সী সিপিএমরা ৫০ বছর বয়সী সিপিএমদের বলছেন, "দেখে নে, এই ছিলো ৭২।" আর ৫০ বছর বয়সীরা ভাবছে, তবে তো সিদ্ধার্থও আমাদেরই মতো ছিলো।
    পবয়ের দুর্ভাগ্য, সরকারে তৃণর বিকল্প বাম, বামের বিকল্প তৃণ। এছাড়া এখনও কিছু নাই।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৭:২৩525348
  • আকাকে একটা প্রশ্ন আছে। আপনি মনে করছেন মমতাকে সাপোর্টিয়ে ভুল করেছিলেন।
    প্রশ্ন ১। কেন তখন মমতাকে সাপোর্টিয়েছিলেন? মমতা ভালো বলে, না সিপিএম খারাপ বলে?
    প্রশ্ন ২) আপনাকে টাইম মেশিনে ২০১০এ নিয়ে যাওয়া হলো। ২০১১র নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন?
  • aranya | 154.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৭:৩১525351
  • কল্লোল-দা প্রশ্ন গুলো আমায় করলে বোধায় এইরম উত্তর হত -
    'প্রশ্ন ১। কেন তখন মমতাকে সাপোর্টিয়েছিলেন? মমতা ভালো বলে, না সিপিএম খারাপ বলে?'

    উঃ ১ - মমতাকে কখনো ই সাপোর্টাই নি। একটা বা একাধিক ইস্যুতে আমার আর মমতার স্ট্যান্ড মিলে গেছিল, এই পর্যন্ত।

    'প্রশ্ন ২) আপনাকে টাইম মেশিনে ২০১০এ নিয়ে যাওয়া হলো। ২০১১র নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন?'

    উঃ ২ - এইটার উত্তর দেওয়া এট্টু কঠিন, দল হিসাবে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবারই পোচুর কাজকম্ম আমার পছন্দ নয়।
    আমার এলাকায় সব প্রার্থীর অতীত ইতিহাস দেখব, ব্যক্তি হিসাবে যাকে সবচেয়ে কম অপছন্দ করি, তাকে ভোট দেব হয়ত।
  • cm | 71.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৮:৪৮525352
  • আলোচনা জারি রাখুন এদিকে খবর পড়ে নি।
    http://www.anandabazar.com/26med1.html

    "রাজ্যের বিরুদ্ধে পর পর অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী আসরফ আলি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী এ দিন হাইকোর্টকে বলেন,

    “সিবিআইয়ের তদন্ত শেষ। চার্জশিটও জমা পড়েছে। কিন্তু রাজ্য সরকার অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করার অনুমতি না দেওয়ায় বিচারের কাজই শুরু হতে পারছে না।”

    শুধু আদালতের এজলাসেই নয়, বাইরে এসেও আসরফ বলেন,

    “রাজ্য তদন্তে শর্ত আরোপ করতে চাইছে। সিবিআই তদন্তে যা পেয়েছে, তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। সিবিআইয়ের কাজ সত্য উদ্ঘাটন করা। নির্দোষকে ফাঁসানো নয়।”

    এজলাসে শুনানির সময়ে আসরফের আরও বক্তব্য, “রাজ্য সরকারের কাছে বহু দিন আগেই অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে তদন্ত চালাতে চেয়ে আবেদন করেছিল সিবিআই। কিন্তু এক এক বার এক একটা শর্ত চাপিয়ে সেই ফাইলে সই-ই করেনি রাজ্য সরকার।” তাঁর আরও অভিযোগ, “নির্দিষ্ট কিছু পুলিশ অফিসারের নাম অভিযুক্তদের তালিকায় ঢোকাতে বলছে রাজ্য। কখনও আবার কয়েক জন নেতার নাম কেন চার্জশিটে ঢোকানো হয়নি, সেই প্রশ্ন তুলেছে। শর্ত পালন না করলে সিবিআইয়ের আবেদন মঞ্জুর হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।”
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন