এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 80.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০১:১১525386
  • ওনার কাল্টিভেটরের বাংলা জমির মালিক নয় যারা নিজের জমি নিজে চাষ করে।
  • T | 24.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০১:১৭525387
  • নিজের জমি নিজে চাষ করে অথচ জমির মালিক নয়, এটা কেমন ব্যাপার!
  • a x | 138.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০১:৩৯525388
  • বর্গাদারই তো কাগজে কলমে জমির মালিক না কিন্তু কার্যত জমির ২/৩ মালিক।
  • aka | 84.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০২:০৮525390
  • জমির মালিক = ল্যান্ড ওনার বা ল্যান্ড লর্ড। টেকনিকাল ডিফারেন্স। ভাগচাষী থেকে নিজের জমির মালিক হলে তাকে ওনার কাল্টিভেটর বলে।
  • T | 24.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০২:৩০525391
  • এদিক সেদিক গুগুল করে যা বুঝলাম,

    ওনার কাল্টিভেটর = কিছু জমি সে এবং তার পরিবারের লোকেরা চাষ করে। প্রয়োজনে কিছু খেতমজুর হায়ার করে। যে পরিমাণ জমি সে চাষ করে
    সেই জমিই যদি নিজের মালিকানাধীন হয় তাহলে সে পিওর ওনার কাল্টিভেটর।
    পিওর টেনান্ট কাল্টিভেটর = যারা যতটুকু জমিতে চাষ করে ফসল ফলায় পুরোটাই লিজে পাওয়া। তবে তাদের নিজেদের জমিও থাকতে পারে।

    ঠিক বুঝছি?
  • Ishan | 208.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৩:০০525392
  • একটা স্টেটমেন্ট টু দ পয়েন্ট লিখতে পারেনা কেন?ঃ)

    তাহলে অ্যাফেক্টেড জমিমালিক আর খেতমজুরদের ১০০% ই কৃষির সঙ্গে যুক্ত তাই তো? নাকি এতেও কোনো টুইস্স্ট আছে?
  • aka | 84.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৩:২০525393
  • কোনো টুইস্ট নেই শুধু পড়লেই এবঙ্গ চৃদয় খোলা রাখলেই বোঝা যায়। টেনান্ট হাউসহোল্ড এবঙ্গ নন এগ্রিকালচারাল লেবার দের বাদ দিয়েছি। আঅর পারি নে।
  • a x | 138.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৪:৪১525395
  • চৃদয়!! আমাকে সন্ধি বিচ্ছেদ করতে বলবেন না যেন!
  • Ishan | 73.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৫:০১525396
  • আহা রাগারাগির কি হল। :)

    তাহলে ফর্মুলা দাঁড়ালো এই;

    সমস্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক।

    চাষের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর।

    চাষের সঙ্গে সম্পর্কহীন ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক।

    এবার আকা বার করার চেষ্টা করেছে এই অনুপাতটিঃ চাষের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত / চাষের সঙে সম্পর্কহীন ক্ষতিগ্রস্ত।

    এইটাই লজিক তো? আকা কনফার্মেশন দিলে বাকিটা লিখব।
  • Ishan | 73.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৫:০৩525397
  • চৃদয় টা মক্কলি হেবি দিয়েছে। এখানে বসে ফ্যাকফেকিয়ে হাসছি। :)
  • ppn | 126.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৫:৪৯525398
  • ভাগচাষি কী করে চাষের সাথে সম্পর্কহীন হয়?
  • aka | 80.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৭:৩০525399
  • ইশান কিসব অনুপাত টাত বলছে বুঝছি না। আমি শুধু ক্ষতিগ্রস্ত লোকেদের মধ্যে কারা সরাসরি কৃষির সাথে যুক্ত শুধু তাদের সংখ্যাটা দিয়েছি। সেটা হল ২৮.৭। এটা বোঝাতে গিয়ে মনে হচ্ছে টপোলজি পড়া এর থেকে সহজ।
  • aka | 80.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৭:৩১525400
  • চৃদয়ের জন্য ব্ল্যাকবেরি দায়ি। লিখতে গিয়েছিলাম হৃদয়।
  • Ishan | 60.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৯:০৬525401
  • "তো, ৫৫% যারা এফেক্টেড বাই ল্যাণ্ড অ্যাকিউজিশন তাদের মধ্যে ২৮.৭% চাষের সাথে যুক্ত ছিল। বাকি ২৬.৩% চাষের সাথে যুক্ত নয় যেমন জনৈক উদয়ন ঘোষ বা হোয়াটএভার।"

    এখন ভুলে গেলেও আকা নিজেই দুইটি সংখ্যা লিখেছে। একটি ২৮.৭ অন্যটি ২৬.৩। প্রথমটি আকার দাবী অনুযায়ী চাষের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত। দ্বিতীয়টি চাষের সঙ্গে সম্পর্কহীন ক্ষতিগ্রস্ত।

    এদের মধ্যে আকা তফাত মাপছে। সেটা অনুপাত না হয়ে বিয়োগ করাও হতে পারে। সে ঠিক আছে। বাকি ফর্মুলাটা যা লিখেছি সেটাই আকা অনুসরণ করেছে তো?

    হয় কনফার্ম করুক, নইলে নিজের ব্যবহৃত ফর্মুলাটি দিক। আশা করি যোগ-বিয়োগ-গুণ-ভাগ ইত্যাদি ব্যবহার করেই সংখ্যাদুটিতে পৌঁছেছে।
  • Ishan | 60.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০৯:০৯525402
  • প্পনকে। আমারও মনে হয় ভাগচাষী সপর্কযুক্ত। কিন্তু আকা তাদের বাদ দিয়েছে। কিন্তু সে তর্ক পরে, আকার টপোলজি না পড়ে কার সঙ্গে কি যোগ আর বিয়োগ করেছে একটু অন্ততঃ লিখুক। নইলে আমার কেমন সন্দেহ হচ্ছে এটা অ্যালকেমিস্ট্রির পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। :)
  • aka | 80.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ১৬:১২525404
  • বক্তব্য খুব কিলিয়ার এই ২৮.৭ ক্ষতিগ্রস্ত এবং এদের প্রাথমিক আয়ের সংস্থান ছিল কৃষি। তাদের প্রাথমিক আয়ের সংস্থান তো গেলই নতুন কিছু তৈরি হল না। এদের অবস্থা খারাপ তো বটেই।

    খবরের কাগজে পড়েছি বাকিদের অবস্থাও ভালো কিছু না। অনেকেই যারা জমিতে সরাসরি চাষের সাথে যুক্ত ছিলেন না তারাও জমি বিক্রি করেছিলেন টাটার কারখানায় কাজ বা অনুসারী শিল্পের জন্য।

    দ্বিতীয় অংশের লোকেদের নিয়ে কোনো স্টাডি না দেখানো যাওয়ায় কমরেড ইশান ও কমরেদ পিনাকি এবং কিছুটা কমরেড অক্ষের অসুবিধা হওয়ায় আপাতত তাদের বাদ দিলাম। যদিও এদের মধ্যে x সংখ্যক লোক ভালো নেই।

    কিন্তু ১২০০ ঘরের মধ্যে ২৮.৭ % সংখ্যাটা বড়, প্রায় ৩৫০ ঘর। এবার্র সার্ভেটি হল ১/৬ অফ দা টোটাল পপুলেশন। যস্ট সিম্পল এক্স্ট্রাপোলেশন করলে টোটাল পপুলেশেনের প্রায় ২১০০ ঘর ভালো নেই কারণ এরা চাষের সাথে সরাসরি জুক্ত ছিল।

    আমার কাছে মমতার শোবিজে ভুলে ন্যানো হঠাওতে গলা মিলিয়ে এই একটা বিরাট সংখ্যক লোকের ভালো না থাকার কিছুটা হলেও প্রভাব ফেলা আর কিছু না হোক নিজের ভুল স্বীকার ডিমান্ড করে।
  • Marauder's Map | 24.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ১৬:১৫525406
  • পার্সেন্টেজের হিসেব অত বুঝি না, সিধে বাংলায় কেউ যদি বলে দেয় যে সিঙ্গুরের লোকজন (ইচ্ছুক+অনিচ্ছুক) কারখানা না হওয়ার ফলে ভালো আছে, নাকি ভালো নেই।
  • PM | 233.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ১৯:৪৩525407
  • এই বিতর্কটা পড়তে পড়তে আমার দাড়িদাদুর একটা নটকের কথা মনে পড়ে গেলো। নাম খুব সম্ভবতঃ "সুক্ষবিচার" (বইঃ হাস্য কৌতুক)। যদি কেউ ভুলে গিয়ে থাকেন আরেকবার পড়ে নিন। টই-তে সিঙ্গুরের চুল চেরা বিচার টাকে আরো ভালো করে উপোভোগ করতে পারবেন।
  • Ishan | 60.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২১:০৪525408
  • সম্মতি মৌনতার লক্ষণ। তাইলে আকার অঙ্কে ওই তিনটি ফর্মুলাই ব্যবহার করা হয়েছে।

    সমস্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক। --(১)

    চাষের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর। --(২)

    চাষের সঙ্গে সম্পর্কহীন ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক। --(৩)

    ----------
    এবর (২) আর (৩) এর মান আমরা কি রার্ভে থেকে পাই? আসুন একটু সার্ভের ডিজাইনটা দেখি।

    সার্ভেটি এমন করে ডিজাইন করা হয়েছে, যাতে

    ক্ষতিগ্রস্ত মালিক চাষি = ৬০%
    ক্ষতিগ্রস্ত ভাগচাষি =১৫%
    ক্ষতিগ্রস্ত খেত মজুর =১৭%
    ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক = ৮%

    (সমস্ত পার্সেন্টেজগুলিই "সমস্ত ক্ষতিগ্রস্ত" এর শতাংশ। ) এই শতাংশগুলি সার্ভে করে পাওয়া যায়নি। সার্ভে করার আগেই, এই শতাংশগুলি ঠিক করা হয়েছে। মানে, (২) আর (৩) সার্ভের ফল নয়। সার্ভের ডিজাইনটিই এগুলি তৈরি করেছে।

    --------------

    সহজ ভাষায় বলি। আকার ক্যালকুলেশনটি এরকম হয়ে দঁড়াচ্ছেঃ
    ১। একটি বাড়িতে সিঙ্গুর থেকে ৬০ জন ক্ষতিগ্রস্তমালিক চাষি, ১৫ জন ক্ষতিগ্রস্ত ভাগচাষি, ১৭ জন ক্ষতিগ্রস্ত খেতমজুর, আর ৮ জন অকৃষি শ্রইককে নিমন্ত্রণ করিলাম।
    ২। নিমন্ত্রিতদের মধ্যে গণিয়া দেখিলাম ক্ষতিগ্রস্ত মালিক চাষি ৬০% ও খেতমজুর ১৭%।
    ৩। যোগ করিয়া দেখিলাম উহাদের সংখ্যা ৭৭%।
    ৪। অতএব সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত চাষি ও খেতমজুরের মিলিত সংখ্যা ৭৭%।
    টপোলজি বা ঢপোলজি না পড়েও বোঝা যায়, যে, যে পার্সেন্টেজটি আপনি বানাচ্ছেন, সেটি আপনার ইনভেনশন। কতজনকে নেমন্তন্ন করেছেন তার উপর নির্ভরশীল। ৬০ জন মালিক চাষির জায়গায় ২০ জনকে নেমন্তন্ন করলেই শতাংশ উল্টে যেত। ফলে যে অঙ্কটি করা হচ্ছে, সেটি অঙ্ক হিসেবেই ডাহা ভুল।
    -----------
    কিন্তু এহ বাহ্য। যে দুটি বর্গ যোগ করে ওই ২৮.৭ কেন তাদের যোগ করব তারও কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। পড়ে মনে হচ্ছে শিশুর হাতের মোয়া। দুটি সংখ্যা পাইলাম ও তর সইতে না পারিয়া যোগ করিয়া দিলাম। :) সব মিলিয়ে বিশ্লেষণের নামে এমত যথেচ্চাচার আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি কখনও দেখিনি।
  • Ishan | 60.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২১:০৫525409
  • অজ্জিতের কাছে এটা আশা করি নাই। পার্সেন্টেজ বুঝিনা, সিধে বাংলায় কেউ একটু বুঝিইয়ে দাও। শুনে মনে হল, রাজনীতি বুঝিনা বাপু, খালি বলে দাও কাকে ভোট দিতে হবে। :)
  • pi | 118.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২১:০৯525410
  • ' যে পার্সেন্টেজটি আপনি বানাচ্ছেন, সেটি আপনার ইনভেনশন। কতজনকে নেমন্তন্ন করেছেন তার উপর নির্ভরশীল।'

    এই প্রশ্নটাই করেছিলাম, উত্তর পাই নাই ঃ)
  • aka | 80.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২১:১৮525411
  • ইশান এবারে দিনকে রাত করতে লেগেছে। এমন নিমন্ত্রন কেউ করে নি। ইশান যদি সার্ভে থেকে কোট করে দেখাতে পারে মানব নইলে আশা করব ইশান ভুল স্বীকার করবে। ক্ষতিগ্রস্তদের মধ্যে চাষের ওপর নির্ভরশীলদের পার্সেন্টেজ মানে ঐ ২৮.৭ কি করে নিমন্ত্রিত হল সেটা দেখানো হোক।

    বাকি ফর্মুলা ইশান বিরচিত ভাট উহা নিয়ে বলার কিছু নেই।
  • Sibu | 183.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২১:২৫525412
  • অজ্জিতের কোশ্নের উত্তর হল - তিব্বতের সার্ভেতে সিঙুরের লোকেরা ভাল নাই, রানাঘাটের ডাটা অ্যানালিসিসে ভাল আছে।
  • Ishan | 60.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২১:২৯525413
  • আরে আমি পড়েই কমেন করি। এই যে কোটঃ

    The plan was to select a total of 600 cultivators and 200 non-cultivators in the acquired villages, using the principal occupation of the household head. The 600 cultivators in turn were going to be divided between owner cultivators and tenants in a 4:1 ratio...

    The sample plan was to include 200 households headed by non-cultivators,divided equally into 100 affected and 100 unaffected, with two thirds of each group drawn from agricultural workers and one thirds from non-agricultural workers.

    এবার আকা ভুলটা স্বীকার করে নিক। :)

    আর আমি আকার ফর্মুলা ভুল বুঝেছি হতেই পারে। তাইলে আকা নিজের ফর্মুলাটা লিখে দিক না। যোগ-বিয়োগের অঙ্কই তো। সামাস্য এক লাইনের হেলে ধরতে অসুবিধে কি? :)
  • aka | 80.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২২:০৩525414
  • আমি যেখান থেকে টুকেছি সেখানে হিসেবটা এরকমঃ

    টেনান্ট হাউসহোল্ড - ৪%

    ওনার কাল্টিভেটর ১৬।৫%

    এগ্রিকালচারাল লেবার ৪২.৭

    নন এগ্রিকালচারাল লেবার ৩৬.৮

    মেলে না তো।
  • Ishan | 60.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২২:১৮525415
  • সার্ভেটা সত্যিই পড়লে এটার উত্তরও জানা থাকত। :)

    আমি যে শতাংশগুলি দিয়েছি ওটা প্ল্যান। কার্যক্ষেত্রে সংখ্যাগুলিকে ঠিকঠাক ম্যাচ করা যায়নি। নানাকারণে। ফলে প্ল্যানের সঙ্গে অ্যাকচুয়ালটা খাপে খাপ মেলেনি। কমে বেড়ে কি হয়েছে, কেন হয়েছে, সেটাও ওই পেপারেই আছে।

    ন্যান। ভুলটা স্বীকার করুন। আর আপনার মূল্যবান ফর্মুলাটা জানান।
  • T | 24.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২২:৩০525417
  • ঈশেনবাবু পুরোটা তুলে ধরেননি। এই লিখে দিলুম।
    The household sample was drawn using multistage stratified random sampling without
    replacement. The plan was to select a total of 600 cultivators and 200 non-cultivators in the
    acquired villages, using the principal occupation of the household head. The 600 cultivators
    in turn were going to be divided between owner cultivators and tenants in a 4:1 ratio, similar
    to their ratio in the population. Within each category, half were to be selected from those
    directly affected by the acquisition, and the remaining half from those unaffected directly.

    পপুলেশনে যা শতকরা ভাগাভাগি, সেই অনুযায়ী স্যাম্পেল নেওয়া হয়েছে। এতে সমস্যা কোথায়? এমনিতেই 4:1ভাগাভাগি রয়েছে। পাতি ইউনিফর্ম র‍্যান্ডম স্যামপ্লিং নিলেও ঐ 4:1 এর কাছাকাছিই থাকত।
  • T | 24.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২২:৩৪525418
  • অ্যাকচুয়াল যা শতাংশের হার তা ঐ র‍্যান্ডম স্যাম্পেলের মধ্যে মোর অর লেস রিফ্লেক্ট হয়েছে। ব্যাক ক্যালকুলেশনের গপ্পো আবার কোত্থেকে আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন