এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২২:৪৪525419
  • তাহলে সার্ভের উদ্দেশ্য কি ছিল ক্ষতির মাত্রা মাপা?
  • T | 24.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২২:৫৩525420
  • @cm, পেপারের প্রতিপাদ্য বিষয় কমপেনশেসন প্যাকেজ যা দেওয়া হয়েছিল তা যথোপযুক্ত ছিল কি না তা দেখা। অন্যতম কনক্লুশন হ'ল, অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা তৎকালীন মার্কেট ভ্যালুর কাছাকাছি। জমির চরিত্র অনুযায়ী কেউ ওভার বা আন্ডার কম্পেনসেটেড হয়েছে। কিন্তু এইবার মৈত্রীশ ঘটকের মতে জমি মানে যেহেতু এর সাথে অর্থনৈতিক (বর্তমান ও ভবিষ্যতের) নিরাপত্তা জড়িয়ে তাই এই ফ্যাক্টরকে ধরে হিসেব করা উচিত ছিল।
  • cm | 127.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২২:৫৭525421
  • T কে ধন্যবাদ আমি বুঝতে পারছিলুম না সার্ভের উদ্দেশ্য। এখন পরিষ্কার।
  • Ishan | 208.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২৩:৩৮525422
  • টি একটু পরে লিখছি তবে মোটের উপর ঠিকই লিখে হেন।
  • aka | 80.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ২৩:৪৫525423
  • এটা আমাকে দেখে বলতে হবে। টেকনলজিকাল চ্যালেঞ্জে যেটা এখন সম্ভব নয়। এক্স্ট্রাপোলেশনটা তাহলে ভুল হবে। হবে। তাতে কি প্রমাণিত হবে?

    ফর্মুলা তো কিসু নেই একটাই বক্তব্য ১২০০ ঘরের মধ্যে ৩৫০ ঘর খারাপ আছে তাও ১/৬ পপুলেশনে সেটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার।

    ন্যান আপনি এবারে আগে বাড়ুন কি বলতে চাইছেন।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০০:২০525424
  • সে কি ফর্মুলা কিছুই নেই? ২৮.৭ আর ২৬.3 এই দুটো সংখ্যা লিখেছেন, কোনো ক্যালকুলেশন ছাড়া? যোগ, বিয়োগ, বর্গমূল, আলোর গতির বর্গ দিয়ে গুণ কিছু একটা তো করেছেন। সেটা একটু লিখুন না। সমস্যাটা কি?

    আর আমি "দিনকে রাত" করছি এটা ভুল বলেছিলেন সেটা স্বীকার করাও টেকনিকাল চ্যালেঞ্জের জন্য আটকে যাচ্ছে? আহা রে। কি খারাপ টেকনোলজি।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০০:২২525425
  • মানে আমার প্রশ্নটা খুব সোজা। ২৮.৭ আর ২৬.৩ সংখ্যা দুটো কিভাবে পেলেন। একটু জানাবেন। তারপর নিশ্চয়ই আগে বাড়ব। :)
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০০:৩২525426
  • এবার টিকে।

    ১। স্যাম্পলে একটি নির্দিষ্ট রেশিও নেবার চেষ্টা করা হয়েছে, যা প্রকৃত পপুলেশনের অনুপাতের কাছাকাছি। সেটা ঠিকঠাক রাখা গেলে সেটা থেকে ওই এলাকায় মালিক, খেতমজুরদের একটা রেশিও পাওয়া যেত। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা এই সার্ভের আউটপুট নয়। ওর সোর্সটা অন্য কোথাও। সেন্সাস রিপোর্ট বা অন্য কিছু। এই রেশিওটা এই সার্ভে থেকে দেখানো হচ্ছে বললে ভুল বলা হবে।

    ২। কিন্তু এই রেশিওটাও, আগেই বলেছি নানা কারণে ওই সার্ভেতে রাখা যায়নি। অনেকটাই নড়েচড়ে গেছে। ফলে খেতমজুর ইত্যাদিদের "প্রকৃত" অনুপাত ওই সার্ভে থেকে দেখানো হচ্ছে বলে দাবী করলে সেটা একেবারেই ভ্রান্ত দাবী। ভুল এবং মিসলিডিং।

    ৩। সার্ভে বা পেপারে এই সংখ্যার নড়চড়ে কিছু এসে যায়নি। কারণ, আপনি যেমন বলেছেন, সার্ভের উদ্দেশ্য জমি-মালিক, খেতমজুর ইত্যাদিদের অনুপাত খুঁজে পাওয়া নয়। আসল উদ্দেশ্য হল কমপেনসেশন সংরান্ত কিছু অনুসন্ধান। সেটাতে রেশিওর নড়েচড়ে যাওয়ায় কিছু এসে যায়না। এবং এই জন্যই এই সার্ভেটিকে "কৃষির উপর কতজন নির্ভরশীল" দেখানোর জন্য ব্যবহার করা যায়না। পুরোটাই যখন দেখেছেন, তখন "অ্যাফেক্টেড" কাদের বলা হচ্ছে সেটাও নিশ্চয়ই দেখেছেন।

    তবে একটা ব্যাপার সত্যিই ভালো লাগল। এখানে আপনি সার্ভেটা পড়েছেন, এবং ঠিকঠাক পয়েন্টগুলি উত্থাপন করেছেন। বাকিরা তো দেখি স্রেফ তর্ক করার জন্য কিছু না পড়েই বলে চলেছে।
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:১০525428
  • ইশান এখনও তক্কো করে চলেছে।

    ইশান দিনকে রাত করে নি কিন্তু ছোট্টো করে চেপে গেছে স্যাম্পেল্টা আসলে পপুলেশনের রিপ্রেসেনেটেটিভ। টিকে একটা বিরাট থ্যান্কু। আগে এই পোস্টটা দেখি নি। ইশান এবারে বলুক কে কি ভুল স্বীকার করবে। এইজন্যই আর একবার দার্ভেটা দেখা দরকার ছিল। অবশ্য এও হতে পারে ইশান সার্ভেটা না পড়েই তক্কো করছে। সে ইশানই বলুক কোনটা ঠিক ইচ্ছে করে তথ্য চাপা না না পড়ে বাজে বকা।

    ঠিক এই কারণেই আর একবার সার্ভেটা দেখতে চাইছিলাম। যা এখন অসম্ভব।

    একটা স্যাম্পেল যা কিনা পপুলেশনের রিপ্রেসেনেটেটিভ তা থেকে কৃষির উপর নির্ভরশীল লোকের সংখ্যা এক্স্ট্রাপোলেট করা যাবে না কারণ সার্ভেটি করা হয়েছে অন্য উদ্দেশ্যে?

    হিসেবটা ২৫ জুলাই ৬ঃ৫৭ নাগাদ করা আছে দেখে নিন। অন্তত পোস্টটা পড়ুন, সার্ভে না হয় বেনিফিট অফ ডাউট দিয়ে ধরলাম নাই পড়লেন।
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:১৪525429
  • সব থেকে বড় কথা আমি কখোনই বলতে চাই নি এই সার্ভে দিয়ে বোঝা যায় ওখানকার লোকজনের প্রকৃত রেশিও কি।

    তবে এই সার্ভের রেজাল্ট অবশ্যই দেখায় একটা বিরাট অংশ লোক খুব ভালো নেই। সেটাই বড় কথা। বাকি সব দরকার পলিটিকাল নার্সিসিজমের জন্য। ফিরে লিখব। ভুল মেনে নেওয়া আমাদের পলিটিক্সে নেই, ধাতেও নেই। নইলে ইশান আর কেন এই বাজে অহেতুক তক্কোটা চালিয়ে যাবে।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:২৬525430
  • কই ফর্মুলাটা পাওয়া গেলনা তো? ও আর যাবেও না। :)
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৩২525431
  • যাবে না কেন ডেট ও টাইম দিয়ে দিয়েছি তো পোস্টের।

    কিন্তু ভুলটা কে স্বীকার করবে সেটা জানা যাবে কি?
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৩৫525432
  • ২৫ জুলাই ৬ঃ২৭

    ওনার কাল্টিভেটর অ্যাফেক্টেড + এগ্রিকালচারাল লেবার অ্যাফেক্টেড যোগ করুন। নাকি ধরে ধরে করিয়ে দিতে হবে?
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৩৬525434
  • তুমি স্বীকার করবে। আবার কে?

    তোমার পোস্ট টোস্ট পড়েই তো আমি এই তিনটে ফর্মুলা লিখেছিলামঃ

    সমস্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক। --(১) -- এইটা ৫৫%

    চাষের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর। --(২) --- এইটা ২৮.৭

    চাষের সঙ্গে সম্পর্কহীন ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক। --(৩) -- এইটা ২৬.৩

    তা তুমি বললে এইটা নাকি আমার ভাট। ঠিকটা কি একটু বলে দাওনা প্লিজ। এক লাইনের ইকুয়েশন তো। আর যোগ বিয়োগের অঙ্ক। নিশ্চয়ই পারো।
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৩৬525433
  • করে বলুন অতঃ কিম এতক্ষণ সেই জন্যই লড়ে যাচ্ছি।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৩৯525435
  • আর টিকে থ্যাঙ্কু দেবার কি আছে। আমি যা কোট করেছি এবং টি যা কোট করেছে সবই সার্ভেতে গোদা গোদা করে লেখা আছে। যে পড়েছে সেই জানবে। তোমার টেকনোলজিকাল প্রবলেম আছে তাই পড়তে পারোনি। সে ঠিক আছে।

    আর হ্যাঁ, আমার ইকুয়েশনে কি ভুল আছে দেখিয়ে দিও প্লিজ।
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৪১525436
  • ওরে বাবা বহুবার লিখলাম তো কোথায় হিসেবটা করা। একটু পিছিয়ে পড়তে হবে। পড়ে আসুন পোস্টটা।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৪২525437
  • পড়েই লিখলাম তো। আমার ইকুয়েশনগুলি কি ভুল? হলে কোনটা ভুল? কী ভুল?

    প্রচুর টাইপ না করে ইকুয়েশন গুলো শুধরে দিলেই তো পারো। পারলে।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৪৫525439
  • রার্ভে পড়তে নাহয় টেকনোলজিকাল প্রবলেম ছিল, এক লাইনের তিনটে ইকুয়েশন শুধরে দিতেও কোনো কি টেকনোলজিকাল প্রবলেম হচ্ছে? :)
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৪৬525440
  • ও হ্যাঁ এই ইকোশেয়ন্টা ঠিক। এটা লিখলে তাড়াহুড়োয় ভুল পড়েছি। যেটা আদতে ভাট নয়।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৪৭525441
  • অন্যের ঠিককে ভাট বলার জন্য এবং সে নিয়ে আজাইরা তক্কো করে চলার জন্য একটা দুঃখপ্রকাশ প্রত্যাশা করতে পারি কি? :)
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৪:৫১525442
  • বেশ ইকুয়েশন গুলো যখন ঠিক, এবার বাকিটাও মন দিয়ে পড়োঃ

    সমস্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক। --(১)

    চাষের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত মালিক চাষি + ক্ষতিগ্রস্ত খেত মজুর। --(২)

    চাষের সঙ্গে সম্পর্কহীন ক্ষতিগ্রস্ত = ক্ষতিগ্রস্ত ভাগচাষি + ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক। --(৩)

    ----------
    এবর (২) আর (৩) এর মান আমরা কি রার্ভে থেকে পাই? আসুন একটু সার্ভের ডিজাইনটা দেখি।

    সার্ভেটি এমন করে ডিজাইন করা হয়েছে, যাতে

    ক্ষতিগ্রস্ত মালিক চাষি = ৬০%
    ক্ষতিগ্রস্ত ভাগচাষি =১৫%
    ক্ষতিগ্রস্ত খেত মজুর =১৭%
    ক্ষতিগ্রস্ত অকৃষি শ্রমিক = ৮%

    (সমস্ত পার্সেন্টেজগুলিই "সমস্ত ক্ষতিগ্রস্ত" এর শতাংশ। ) এই শতাংশগুলি সার্ভে করে পাওয়া যায়নি। সার্ভে করার আগেই, এই শতাংশগুলি ঠিক করা হয়েছে। মানে, (২) আর (৩) সার্ভের ফল নয়। সার্ভের ডিজাইনটিই এগুলি তৈরি করেছে।

    --------------

    সহজ ভাষায় বলি। আকার ক্যালকুলেশনটি এরকম হয়ে দঁড়াচ্ছেঃ
    ১। একটি বাড়িতে সিঙ্গুর থেকে ৬০ জন ক্ষতিগ্রস্তমালিক চাষি, ১৫ জন ক্ষতিগ্রস্ত ভাগচাষি, ১৭ জন ক্ষতিগ্রস্ত খেতমজুর, আর ৮ জন অকৃষি শ্রইককে নিমন্ত্রণ করিলাম।
    ২। নিমন্ত্রিতদের মধ্যে গণিয়া দেখিলাম ক্ষতিগ্রস্ত মালিক চাষি ৬০% ও খেতমজুর ১৭%।
    ৩। যোগ করিয়া দেখিলাম উহাদের সংখ্যা ৭৭%।
    ৪। অতএব সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত চাষি ও খেতমজুরের মিলিত সংখ্যা ৭৭%।
    টপোলজি বা ঢপোলজি না পড়েও বোঝা যায়, যে, যে পার্সেন্টেজটি আপনি বানাচ্ছেন, সেটি আপনার ইনভেনশন। কতজনকে নেমন্তন্ন করেছেন তার উপর নির্ভরশীল। ৬০ জন মালিক চাষির জায়গায় ২০ জনকে নেমন্তন্ন করলেই শতাংশ উল্টে যেত। ফলে যে অঙ্কটি করা হচ্ছে, সেটি অঙ্ক হিসেবেই ডাহা ভুল।
    -----------
    কিন্তু এহ বাহ্য। যে দুটি বর্গ যোগ করে ওই ২৮।৭ কেন তাদের যোগ করব তারও কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। পড়ে মনে হচ্ছে শিশুর হাতের মোয়া। দুটি সংখ্যা পাইলাম ও তর সইতে না পারিয়া যোগ করিয়া দিলাম। ঃ) সব মিলিয়ে বিশ্লেষণের নামে এমত যথেচ্চাচার আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি কখনও দেখিনি।

    -----------

    মন দিয়ে টাইম নিয়ে পড়ো। তাড়াহুড়ো কোরোনা। তারপর কমেন্ট কোরো, কেমন? নইলে ঠিক জিনিসকে কখন ভাট বলে দেবে।
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৫:০১525443
  • এইযে দেখলাম ২৮.৭ বোঝা গেল।

    বারবার বলেছি এই সার্ভের সংখ্যা পপুলেশনের রিপ্রেসেন্টেটিভ কিনা সেটা খুব বেশি ম্যটার করে না। শুধু সংখ্যাটাই যথেষ্ট। যদিও সার্ভেটি ঠিক মতন পড়লে বোঝা যায় এই সার্ভের থেকে পপুলেশনের আন্দাজ পাওয়া যায়।

    মূল পয়েন্ট ঐগনোর করে গোত্তা তক্কো করে কি লাভ হয় বুঝি না।
  • aka | 218.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৫:০৫525444
  • ইশানকে একটা ওয়ে আউট দিই। সার্ভে নিয়ে যা ভাট বা ভট হবার তা তো হল। এবারে আমাকে ভুল প্রমাণিত করা ছাড়া আর কোন বেসিক বক্তব্য কি ছিল? থাকলে শুনি
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৫:২১525445
  • ১। ওয়ে আউটের কি আছে? মন দিয়ে পড়ো না। পড়ে মতামত দাও।

    ২। না পড়ে-টড়ে লোককে অকারণে ভাট বলে আক্রমন করে আজিরা গোত্তা তর্ক করে কি লাভ হয়, সেটা আগে প্লিজ বোঝো। তারপরে অন্যেরটা বোঝার চেষ্টা কোরো। প্রথমে হেলে তারপরে কেউটে।

    ৩। বেসিক বক্তব্য সম্পর্কে দুটোই কথা বলার। ক) একটা পেপার কোট করতে হলে প্রথমে সেটা পড়তে হয়। খ) অন্যকে কাউন্টার করতে হলে তার বক্তব্য আগে পড়তে হয়। এই দুটোই আপাততঃ আমার বলার। এই দুটো বেসিক রুল না মানলে সিঙ্গুর কেন, পাঁচ আর পাঁচে কত হয় সে নিয়েও আলোচনা করা যাবেনা। এই নীতিশিক্ষাটুকু দেবার ছিল।

    মন দিয়ে পড়ে মতামত দিলে বাকি কথা নিশ্চয়ই বলব। আপাততঃ কিছু সময়ের জন্য বিদায় নিলাম।
  • aka | 80.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৭:১১525446
  • সে তো বুঝলাম, কিন্তু এতক্ষণ ধরে যে পড়তে টড়তে হয় বলে ঈশান এত বড় বড় কথা যে কারণে কইছে যে এই সার্ভের স্যাম্পেল ডিস্ট্রিবিউশন পপুলেশন ডিস্ট্রিবিউশনের মতান নয় কারণ স্যাম্পেলটা ঐভাবে সাজানো হয়েছে তা দেখা গেল যে পপুলেশন আসলে ওরকম বলে স্যাম্পেলটি অমন নেওয়া হয়েছে।

    এরপরেও ইশান অন্যকে বলবে পড়ে না? হা ইশ্বর।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৭:৪১525447
  • এরও উত্তর দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ভালো করে বুঝিয়ে বলা হবে।

    কিন্তু এত দুমদাম রিপ্লাই দেবার আগে তোমাকে যেটা লিখলাম, সেটা মন দিয়ে পড়ো। তারপর টিকে যেটা লিখেছি সেটা। একটু মন দিয়ে। তারপরও সমস্যা থাকলে গুছিয়ে বাগিয়ে সমস্যাটা লিখে ফেলো। এক লাইনে নয়, বেশ গুছিয়ে বাগিয়ে। সমস্যাটা স্টেট করতে পারলে তারপর নিশ্চয়ই লিখব।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৭:৪৩525448
  • আর হ্যাঁ, কেউ পড়েনা কখনও বলিনি, টি অবশ্যই সার্ভেটি পড়েছেন, বুঝেছেনও সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই।
  • aka | 84.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৯:১০525451
  • প্রথমতঃ ইশান স্যাম্পেল যেহেতু প্ল্যান অনুযায়ী তোলা যায় নি তাই তার থেকে পপুলেশন সমবন্ধে সঠিক ধারণা করা যায় না আর স্যাম্পেল পপুলেশন কে রিপ্রেসেন্ট করে না কারণ স্যাম্পেল নিজের মতন করে ড্র করা হয়েছে পপুলেশনের কথা মাথায় না রেখে দুটো সম্পূর্ণ অন্য কথা।

    ঈশান প্রথমে প্রথমটি বলছিল পরে টি এর পোস্টের পরে দ্বিতীয়টি বলছে। পাকে পরে বলেছে। Kকারণ মূল বক্ত্যব্যের সাথে এর কোনৈ সম্পর্ক নেই।

    এর কোনোটির সাথেই মূল বক্ত্যব্যের কোনৈ যোগসাজগ নেই। আমি কখ্নৈ এই সার্ভে কে পপুলেশন গেজ করতে ব্যবহার করি নি, যাস্ট একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেছি কারখানা না হওয়াতে এবঙ্গ চাষের জমি না হওয়াতে কত লোক ভালো নেই। ১২০০ ঘরের মধ্যে ৩৫০ অ্যাপ্রোক্সিমেটলি ইজ গুড এনাফ এভিডেন্স যে অনেক লোকে খারাপ আছে। সেটাই যথেষ্ট আমার কাছে।

    জানি না কোনো এক ব্যক্তিকে ভুল ও নিজেকে ঠিক প্রমাণের নার্সিসিজম ছাড়া এই তক্কের কিইই বা উদ্যেশ্য। আপাতত কাটিয়ে দিলাম পরে লিখব ক্ষণে। বেজায় টায়ারিঙ্গ।
  • aka | 84.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৯:১০525450
  • প্রথমতঃ ইশান স্যাম্পেল যেহেতু প্ল্যান অনুযায়ী তোলা যায় নি তাই তার থেকে পপুলেশন সমবন্ধে সঠিক ধারণা করা যায় না আর স্যাম্পেল পপুলেশন কে রিপ্রেসেন্ট করে না কারণ স্যাম্পেল নিজের মতন করে ড্র করা হয়েছে পপুলেশনের কথা মাথায় না রেখে দুটো সম্পূর্ণ অন্য কথা।

    ঈশান প্রথমে প্রথমটি বলছিল পরে টি এর পোস্টের পরে দ্বিতীয়টি বলছে। পাকে পরে বলেছে। Kকারণ মূল বক্ত্যব্যের সাথে এর কোনৈ সম্পর্ক নেই।

    এর কোনোটির সাথেই মূল বক্ত্যব্যের কোনৈ যোগসাজগ নেই। আমি কখ্নৈ এই সার্ভে কে পপুলেশন গেজ করতে ব্যবহার করি নি, যাস্ট একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেছি কারখানা না হওয়াতে এবঙ্গ চাষের জমি না হওয়াতে কত লোক ভালো নেই। ১২০০ ঘরের মধ্যে ৩৫০ অ্যাপ্রোক্সিমেটলি ইজ গুড এনাফ এভিডেন্স যে অনেক লোকে খারাপ আছে। সেটাই যথেষ্ট আমার কাছে।

    জানি না কোনো এক ব্যক্তিকে ভুল ও নিজেকে ঠিক প্রমাণের নার্সিসিজম ছাড়া এই তক্কের কিইই বা উদ্যেশ্য। আপাতত কাটিয়ে দিলাম পরে লিখব ক্ষণে। বেজায় টায়ারিঙ্গ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন