এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ০১ জুন ২০১২ ১৪:০৬8850
  • তাহলে বৌ মা ষষ্ঠী করতে বলো। ( আমার জামাই ষষ্ঠীর ফটো দেখেছো তো!!)
  • ঝিকি | ০১ জুন ২০১২ ১৪:০৪8849
  • দুর, ঐরকম দোকানের না, মা যেমন করে কাঁসার বাসনে সাজিয়ে খেতে দিত কোন বিশেষ উপলক্ষ্যে।

    মা এখন নিজের জন্য একা বিশেষ রান্নাই করে না, কোনরকমে দুটো ফুটিয়ে নেয়।
  • অপু | ০১ জুন ২০১২ ১৪:০১8848
  • কালকে শিবু দা তোমার নামে সুপারী দেবার জন্যে লোক খুঁজছিল ঃ-((
  • অপু | ০১ জুন ২০১২ ১৩:৫৯8847
  • ঝিকি আমি এই খেয়ে এলাম।

    ভাত
    শুক্তো
    শাক ভাজা
    মুগের ডাল
    বেগুনী
    আলুর দম
    -------------
    লুচি
    ----------
    ভেটকি-চিঁংড়ি পাতুরি
    চিকেনের কিছু একটা
    মাটন কারী
    আমের চাটনি
    পাঁপড়
    দই
    ছানার মালপোয়া
  • kumu | ০১ জুন ২০১২ ১৩:৫৮8846
  • আছি, এই যে।
  • ঝিকি | ০১ জুন ২০১২ ১৩:৫৬8845
  • আমার একটা পরিপূর্ণ বাঙালী ভোজ খেতে ইছে করছে......... ভাল চালের ভাত, শাক, পাঁচরকম ভাজা, মুগ/ছোলার ডাল, আলু-পটলের তরকারী, মাছের কালিয়া, মাছ-সর্ষে, মাংস, দই, মিষ্টি, চাটনি।
    নিজে বানিয়ে খেলে খাওয়ার সব মজাই চলে যাবে ☻
  • অপু | ০১ জুন ২০১২ ১৩:৫৩8844
  • কুমু দি আছো?
  • অপু | ০১ জুন ২০১২ ১৩:৫২8843
  • না সত্যি এর আগে সিদ্ধি খেয়ে ২ বার ছড়িয়েছি। গাঁজা খেলে কেমন লাগে খুব জানার ইচ্ছে।
  • নেতাই | ০১ জুন ২০১২ ১৩:৫১8842
  • হুঁ
    যতোসব গাঁজাখুরি গল্প।
  • অপু | ০১ জুন ২০১২ ১৩:৪৯8841
  • আমি সেই কবে থেকে গাঁজা খাবার ইচ্ছে। ঃ-((
  • অপু | ০১ জুন ২০১২ ১৩:৪৮8840
  • হ্যাঁ কুমু দি। সব বুক করা আছে। থাকা+ খাওয়া। ওদের এক জন কুক যাবে। চাপ নেই।
  • অপু | ০১ জুন ২০১২ ১৩:৪৭8839
  • প্রচুর কাজালুম।

    ১।HDFC র স্যালারি acct বন্ধ করে দিলুম
    ২। আবার ৬ বালিগঞ্জ প্লেসে গিয়ে সাঁটালুম
  • অপু | ০১ জুন ২০১২ ১৩:৪৬8838
  • PM দা 9830919012।
  • কাজু | ০১ জুন ২০১২ ১২:৫৮8836
  • আবার টাইপো !

    *herd
  • কাজু | ০১ জুন ২০১২ ১২:৫৮8837
  • আজ চার্লস রক্সটন উইলার্ডের ধরণে বলতে ইচ্ছে করছে -

    I have seen a heard of Ghosts (Alas not unicorn) in my source code with full possession of my senses !!!

    সব চেক করে পাঠিয়ে এখন মেল এসেছে বিল্ডে ঝাড় আগচ্ছতি !
  • শ্রাবণী | ০১ জুন ২০১২ ১২:৫৫8835
  • কুমুদি তোমার গরম লেগেছে, ২৩ বছর বয়স মদ গাঁজা খাওয়ার পক্ষে কম হল!
  • কুমু | ০১ জুন ২০১২ ১২:৫০8834
  • ডিডিদা!!
    ৩৫ বছর আগে আপনার বয়েস কত ছিল?২৩,ম্যাক্সিমাম।তখন আপনি এই এতসব খেতেন?আবার গাঁজা?
  • kumu | ০১ জুন ২০১২ ১২:৪৬8833
  • শ্রাবণী,এসি থেকে বেরোনো খুবি কষ্টকর,কিন্তু সর্বদা এসিতে থাকাও ঠিক নয় আমার মত asthama রুগীর জন্য-উভয় সংকট।

    সিকি দুঃখ করছিল যে এবার তেমন গরম পড়ল না,এইবার মজা বুঝুক।
  • শ্রী সদা | ০১ জুন ২০১২ ১২:৩৯8832
  • অপ্পনদা, থ্যান্কু। কিন্তু সেই দরকার হবে বলে মনে হয়না, কারণ আমার বাড়ি ওখান থেকে ৫ মিনিটের হাঁটাপথ। ঃ)
    রোজ করুণাময়ী থেকে বিজে ব্লকের ভেতর দিয়ে হেঁটে ফিরি, অটোর থেকে তাড়াতাড়ি হয়।
  • প্পন | ০১ জুন ২০১২ ১২:৩৫8830
  • সদা, হ্যাঁ। রাতে গাড়ি না পেলে আমার বাড়িতে যেকোন দিন থেকে যেতে পারো। ফোন্নং মেলে পাঠিয়ে দেবো।
  • ডিডি | ০১ জুন ২০১২ ১২:৩৫8831
  • চাঁদিপুর তো ? আমি গেছি। বীচে প্রচুর লাল লাল কাঁকড়া ছিলো। কিন্তু সে প্রায় ৩৫ বছর আগে, এখন আর সেই কাঁকড়াদের পাওয়া যাবে না মনে হয়।

    গেছিলাম দুই বন্ধুর সাথে, তার একজন আমাদের থেকে এট্টু সিনিয়র - ও জাতে কুর্গী। সেই ই আমাদের হোস্ট। আমাদের সাথে কুল্লে এক এক বোতোল রাম আর হুইস্কি আছে শুনে নাক সিঁটকে নিজের ডেরাইভারকে কইলে "দুটি বীয়ার নিয়ে এসো, দু দিন থাকবো"। তার এই কৃপনতায় আমরা খুবই মনঃক্ষুন্ন ছিলাম, কুল্লে দু বোতোল বীয়ারে কি হবে?(অবশ্য ট্যাঁকে গাঁজাও ছিলো)।

    পরে দেখি ড্রাইভার পুরো দুই ক্রেট বীয়ার নিয়ে হাজির। কুর্গী বন্ধু ওর কমে বীয়ার অর্ডার করতো না। ওটাই মিনিমাম অর্ডার কোয়ানটিটি।
  • শ্রাবণী | ০১ জুন ২০১২ ১২:৩৪8828
  • এসি ছাড়া এক মুহূর্ত থাকলেই কেমন একটা প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে...........রান্না করতে গিয়ে নিজেই রান্না হচ্ছি...........যদি পুরো গরম কেউ ছুটি দেয় তো পাহাড়ে চলে যাই....:(
  • cb | ০১ জুন ২০১২ ১২:৩৪8829
  • ফোঁড়ার English কি?
  • kc | ০১ জুন ২০১২ ১২:২৮8827
  • বাহ! কাল দেখছি অ্যাম্রিকানগুলো খুব ভাটিয়েছে।
  • কুমু | ০১ জুন ২০১২ ১২:১৩8826
  • ব্রতীনদের নিশ্চই হোটেলে ঘর বুক করা আছে,সমস্যা নেই।তবে শুনেছি দীঘা গেলে আজকাল মানুষের মাথা ছাড়া কিছু দেখা যায় না।

    কেউ চাঁদিপুর গেছে?
  • PM | ০১ জুন ২০১২ ১২:০৮8825
  • ব্রতীন, তুমি তোমার ফোন নম্বর তা একবার দিয়েছিলে। টইটা খুজে পাচ্ছি না। অরেকবার দেবে?
  • শ্রী সদা | ০১ জুন ২০১২ ১২:০৭8824
  • অপ্পনদার কি বিজে তে বাড়ি ?
  • কাজু | ০১ জুন ২০১২ ১১:৪৮8823
  • ও অত ডে ফে কি লোকে মনে রাখে? এই তো কাল ধূমপানবিরোধী দিবস ছিল। কটা লোক স্মোক ইঞ্জিন হওয়া থেকে বিরত হয়েছে? কাল দেবাশীষদাকে বল্লাম। 'ওহো আজও খেয়ে ফেল্লাম !' বলে একগাল হেসে দিলেন।
  • প্পন | ০১ জুন ২০১২ ১১:৪৭8822
  • বোতিন, সরি। আমি এইমাত্র মেসেজটা দেখলাম। সদা তো ডিরেকশন দিয়েই দিয়েছে। করুণাময়ী থেকে হাঁটাপথ। খুব রোদ থাকলে একটা রিক্সা করে নিতেও পারো। (যদি সঙ্গে গাড়ি না থাকে)

    পাশের ব্লকেই আমার বাড়ি।
  • কুমু | ০১ জুন ২০১২ ১১:৪৪8821
  • সক্কালবেলাই একটা মিসটেক হয়ে গ্যালো।আমার কেমন বোধ হোলো-১ লা জুন হোলো ডক্টরস ডে।
    আপনেরা জানেন,কত্তব্যের পথ থেকে আমি বিচ্যুত হই না,আপিস আসতে আসতে গাড়ীতে বসে যতজন ডঃ-কে চিনি সব্বাইকে উইশ করে এসেমেস দিলুম।একজন (কলেজবেলার বন্ধু)মৃদু হেসে ভুল ধরিয়ে দিয়ে পাল্টা এসেমেস করল,বাকীরা চুপচাপ।
    কুমু হে,বয়েস হচ্চে,ছায়া ঘনাইছে-
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত