এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪৫২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 69.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১২:১৬525486
  • ব্যাপারটা অতো সহোজ নয়। য্যামন আমি। (মনে মনে) মমতাপন্থী কিন্তু সিংঙ্গুরের ব্যাপারে পুরো টাটাপন্থী।

    ভবিষ্যতের ইতিহাস আমাকে নিয়ে মুষ্কিলে পরবে।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১২:১৭525487
  • তবে ঐ তথাকথিত মাওবাদী আর শহরের কিছু বুদ্ধিজিবী তাদের বিশ্বাসের মূল্য এরমধ্যেই পেয়ে গেছেন, মমতাদেবী নিজে তাদের হিসেব ক্ড়ায়্গন্ডায় মিটিয়ে দিচ্ছেন। ভবিষ্যতে আরও দেবেন বলেই মনে হয়। এব্যাপারে আর মন্তব্য নিষ্প্রয়োজন।
  • kc | 204.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১২:২১525488
  • মশাইরা, অনেক তো তক্ক করলেন, এবার পড়েন আর নিজেদের যাচাই করেন। এই বইটা,

    http://www.amazon.com/Assholes-A-Theory-Aaron-James/dp/0385535651

    ইবইও হয়। কারুর লাগলে ভাটপাতায় বলবেন, পাঠিয়ে দেওয়া যাবে।
  • lcm | 118.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১২:৫৩525489
  • কারখানা যখন তৈরী শুরু হয়ে গিয়েছিল, স্ট্রাকচার অলমোস্ট রেডি, সেই অবস্থায় একেবারে শেষ মুহুর্তে গিয়ে না হওয়াটা খুবই বাজে। দু পক্ষে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কমপ্লিট করে ফেললে ভালো হত। আর, কারখানাটা তো শুধু সিঙ্গুরের লোকের জন্যে বানানো হচ্ছিল না। অনিচ্ছুক চাষী, ভাগচাষীদের সঙ্গে একটা সমঝোতা বোধহয় সম্ভব ছিল।

    ভারতের সবথেকে ঘনবসতিপূর্ণ রাজ্যে উর্বর চাষের জমি নিলে তো একটা ব্যাপার থাকছেই - অনেক মানুষের জীবিকা নিয়ে টানাটানি। ৯০০ একরের ওপর ১০-১৫ হাজার মানুষের রুটিরুজি - পার একর হিসেবে একটু বেশী না? চেন্নই বা ব্যাঙ্গালোরের থেকে - জানি না। একটু কম সংখ্যক লোকের জীবিকা যুক্ত এমন জমি নিতে পারলে অধিগ্রহণ করতে সুবিধে হয়। কিন্তু তাতেও কিছু ঝামেলা হতেই পারে, সেসবের মোকাবিলা রাজ্যে সরকারকে করতে হবে।

    আর দীর্ঘদিন রাজ্যে বড় ফ্যাক্টরি, চাগ্রির সুযোগ না হওয়ায় মানুষকে কনভিন্স করানো টাফ। ইন্ডাস্ট্রি উঠে যাওয়া দেখতে অভ্যস্ত মানুষকে, বড় ফ্যাক্টরির সঙ্গে অনুসারী শিল্প বা বড় কারখানাকে ঘিরে যে লোক্যাল ইকনমি তৈরী হয় ইত্যাদি বোঝানো ব্যাথা। ১০-১৫ হাজার লোককে তো আর চাগ্রির প্রতিশ্রুতি দেওয়া যায় না।
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৩:৫০525490
  • "ল্যান্ড ইউজ ম্যাপ" (নাকি ল্যান্ড ব্যাঙ্ক) নিয়ে যারা সবচাইতে বেশী চিল্লিয়েছিল তারাই এখনো সেটা করে উঠতে পারেনি। আপনার হাতে টাকা থাকলে তবে না তাই নিয়ে প্ল্যান করেন! সরকারের হাতে জমি নেই, সরকার জমি কেনা বেচাতেও নিজেকে জড়াতে রাজী নয় তাহলে কার জমি নিয়ে সরকার ম্যাপ বা ব্যাঙ্ক বানাবে? আর বিধান রায়ের আমল থেকে যত কারখানা হয়েছে সেতো গঙ্গার দুধারের পলি জমা ঊর্বর জমিতেই হয়েছে-সেসব নিয়ে তো কাউকেই খুব একটা রা কাড়তে শুনিনি!!
  • bb | 132.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৪:০০525491
  • ও ডিডি আপনি শ্রীপেরামপুদুরের কথাও একটু বলুন।
    পাই - ল্যাণ্ড ব্যান্কের দরকার কেউ অস্বীকার করেনি। কিন্তু এই মুহুর্তে প্রশ্নটা ছিল সিঙ্গুরে ক্ষতি হয়েছে কিনা।
    জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণের টাকা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তাতে কারখানা হলে লোকের উপকারিতা হ'ত এই নিয়ে প্রশ্ন নেই - এটা রাজনৈতিক নয় বাস্তবিক কথা।
  • bb | 132.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৪:০৬525492
  • আর জমি অধিগ্রহণ? আমাদের হাইডে মেট্রোর জন্য নোটিশ দিয়েছে আমার বাড়ীর কাছেই মারুতি একটি তিনতলা শোরুম, একটি ৬ তলা মল আরেকটি ৬ তলা দোকান বাড়ী ভাঙ্গা যাবে, কোন হেলদোল নেই তারজন্য।
  • dd | 69.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৪:০৭525493
  • @বিবি, আমি ছিপেরামবুদুরের কথাই কইলাম তো। ওখানেই চারিদিকের ঘন গাঢ় সবুজ ক্ষেতের মাঝে হাজার হাজার একর ল্যান্ড নিয়ে শিল্পতালুক। হিউন্ডাই আছে, সামসুং, নোকিয়া .... কে নেই। অজস্র ছোটো কারখানা। হিউন্ডাই ফেকটরী কতো বড়ো সেটা জানি না। ১০০০ একর হতেও পারে।

    এ ভিন্ন আরো নানান শিল্প তালুক আছে ছেন্নাই ঘিড়ে।
    ডি এম কে বা আন্না ডি এম কে নিজেদের মধ্যে যতই মারামারি করুক, নতুন ইন্ডাস্ট্রি আসলে বাগড়া কাটে না। লুরুতেও একই জিনিস দেখলাম।
  • Marauder's Map | 11.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৪:০৮525495
  • না, অনেকেই মনে করেন কারখানাটা না হলেই ভালো হত, মানে প্রি-২০০৬-এর মত জমির অবস্থা থাকলেই ভালো হত। হতে পারে - সেই তর্কটা অন্য বিষয়। কিন্তু তাঁরা এইটা ভাবছেন না বা বলছেন না যে - যেভাবে যে সময়ে কারখানাটা বন্ধ হল তাতে ক্ষতি হল না লাভ হল। যদিও এইটা আমার কাছে অস্বাভাবিক লাগে না।
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৪:১৩525496
  • যারা টেরেনে (কিংবা পেলেনে) করে কলকাতা-লুরু/হা`বাদ/মুম্বই/দিল্লী যাতায়াত করে আর সিঙ্গুরের ন্যানোর বিরোধীতা করে তারা যদি একটা হিসেব দেয় যে কত হাজার একর ঊর্বর জমি রেলের লাইন পাততে বা এয়ারপোর্ট বানাতে নিয়ে নেওয়া হয়েছে তাহলে আলোচনাটা জমে। সেই সঙ্গে ঐ জমি দিয়ে কত হাজার চাষীর প্রত্যক্ষ বা পরোক্ষ চাগ্রী হয়েছে সে হিসেবটাও জানতে পারলে বেশ আলোচনার সুবিধে হয়।
  • bb | 132.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৪:১৭525497
  • ডিডিদা - আমি হুন্ডাই এর কারখানায় গেছি। বিশাল বড়, গেট থেকে বাসে করে যেতে হয় ভিতরের অফিসে - আমার প্রায় ২০ মিনিট লেগেছিল।
    তাই এখানে যখন ঐ কত জমি লাগে ধরণের মতামত পড়ি তখন আশ্চর্য লাগে।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৪:৪৮525498
  • টাটারা সানন্দে যে কারখানাটি বানিয়েছে, সেটি ৭২৫ একর, পাশে ভেন্ডর পার্ক ৩৭৫ একর, মোট ১১০০ একর। টাটাদের হয়তো মনে হয়েছে গাড়ী কারখানা বানানোর জন্য অতোটাই জমি দরকার। মমতাদেবী অবশ্য উপদেশ দিয়েছিলেন ৬০০ একরে বানাতে। উনি হয়তো এধরণের কারখানার ডিজাইন ষ্টাডি করে থাকবেন, আমি জানিনা।

    যাইহোক, টাটারা তাদের কারখানায় ন্যানো গাড়ী বানাবে নাকী অন্য কিছু বানাবে, সেই নিয়ে আমার কোনদিনই মাথাব্যাথা ছিলনা। শিল্প গড়ে ওঠার সম্ভাব্না সমূলে নষ্ট হোল, চোখের সামনে দেখলাম। স্বীকার করতে বাধা নেই, মমতাদেবীর আন্দোলনের মোকাবিলা করতে না পারাটা তদানীন্তন সরকার আর আমাদের বামপন্থীদের বড় ব্যর্থতা।
  • cm | 71.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৬:৩৭525499
  • হুঁ মরুভূমিতে কারখানা মনে হয় কেউ করবে না। তক্কের খাতিরে ওসব বলা চলে।
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১৮:১০525500
  • মরুভূমি কেন পুরুলিয়াতেও কেউ করবে না।

    আমি বার দুয়েক সিঙ্গুরের কারখানার ধার কাছ দিয়ে গিয়েছি। তার মধ্যে একবার গাড়ীর চালক সিঙ্গুর থানার কছে গিয়ে রাস্তা হারিয়ে ফেলায় সিঙ্গুরের মধ্যে ৩০-৪০ মিনিট ধরে চক্কর মেরেছি। ওখানে কোন শহরে বড় হওয়া মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। কাজেই ওখানে বড় মাপের করখানা বানাতে গেলে যে কোন কোম্পানিকে বাসস্থান-নিদেন গেস্টহাউস বানতেই হবে। তার জন্যেও অবশ্যই জমি দরকার।
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:১২525501
  • আমার সেই পুরোনো প্রশ্নটা পাচ্ছে -
    জলপাইগুড়ির কি হবে গো?
    কি হবে দিনাজপুরের?
    কিম্বা দার্জিলিংএর?
    ত্রিপুরার মানুষের কি দুক্ষু চেরকাল চাষ করেই খেতে হবে গো?
    সিকিমের লোকে কি টুরিস চড়িয়েই খাবে?
    আমরা তো সগ্গলেই ঘরের খেয়েই চাগ্রী কত্তে চাই।
  • PM | 59.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:৩৩525502
  • কল্লোলদার কথা শুনে মনে হয় কি কুক্ষনেই শিল্প বিপ্লব টা হয়েছিলো। ঐটাই সব সষ্টের মুল। দিব্বি মানুষ করে কম্মে খাচ্ছিলো। ঐটা না হলে সব চাষের জমি তেমন কে তেমন-ই থাকতো।

    অবশ্য আমি সিকিমের প্রত্যন্ত জায়্গায় দেখে এসেছি মানুষ শিল্প সভ্যতার বিন্দুমাত্র ছায়া ছাড়া দিব্যি বেঁচে আছে। কল্লোল্দা বা আমি-ও চেষ্টা করলে সেভাবেই থাকতে পারি। কিন্তু কেউ কি থাকি? কেনো থাকি না? কে জানে
  • Ishan | 202.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:৩৫525503
  • দেরি হয়ে গেছে। তবু লিখে দিই। এখানে ডিম আর পাঁউরুটি নিয়ে পাতার পর পাতা তক্কো করে কাউকে ক্লান্ত হতে দেখলাম না। কিন্তু যেই পেপার এবং সংখ্যাতত্ত্বে ঢোকা হল, চাট্টি আরবিট ইনটারপ্রিটেশনকে প্রশ্ন টশ্ন করা হল, অমনি সবাই খুব ক্লান্ত হয়ে পড়লেন।

    ওই পেপারটি নিয়ে আমার অবস্থানটাও জানিয়ে দিই। পেপারটি খুবই ভালো, কিন্তু ওইটি থেকে সিঙ্গুরের লোকজন এখন কেমন আছেন খুঁজে বার করা সম্ভব বলে আমার মনে হয়নি। ওটির টার্গেট সম্পূর্ণ আলাদা। আমার যা সম্ভব নয় মনে হচ্ছে, সেটা অন্য কেউ করে দেখালে প্রশ্ন করব, সত্যিই দেখালে মেনে নেব। এতদ্ভিন্ন প্রশ্নচিহ্ন নিরসনের অন্য কোনো উপায় আমার জানা নেই। আমি যদ্দূর জানি তর একটি বা একাধিক অবস্থানের যথর্থতাকে ঘিরেই হয়।
  • Marauder's Map | 24.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:৩৮525504
  • যাঃ, শুধুশুধু গায়ে বেদনা ধরিয়ে দিলে ;-)
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:৪২525506
  • আমার আর তক্কো কত্তে ভাল্লাগে না। তবু, এটা তো আমার প্রশ্নের উত্তর নয়।
    সগলেই বাড়ির ভাত খেয়ে অপিসে যেতে চায়। তো যাদের বাড়ির কাছে অপিস হবার উপায় নাই, তারা কি করে?
    তারা যায়। কক্লাতা, লুরু, ছেন্নাই, জাশ্মেদ্পুর, বোম্বে কাঁহা কাঁহা যায়।
    তাদের কি ঘরের ভাত খাবার অধিকার নাই?
    আর যারা ল্যাখাপড়া ততো করে নাই। ইচ্ছা নাই বলে লয়, উপায় নাই বলে, তাদের ক্ষি হয়? গেরামে গেরামে তো এটিএম নাই, গেটেড কমিউনিটি নাই। তারা দারোয়ান হয় কোথায়?
    তারা যায়। কক্লাতা, লুরু, ছেন্নাই, জাশ্মেদ্পুর, বোম্বে কাঁহা কাঁহা যায়।
    তাদের কি ঘরের ভাত খাবার অধিকার নাই?
  • Ishan | 214.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:৪৪525507
  • এবার এখনকার টপিক।

    সিঙ্গুরের ক্ষতি হয়েছে কিনা। একশবার হয়েছে। ১০০০ একর উৎপাদনশীল জমি। একটা টাউনশিপ ঢুকে যায় এতটা জমি। সেটা পাঁচিল ঘেরা হয়ে পড়ে আছে। না হচ্ছে চাষ, না হয়েছে কারখানা। চাষ হলে ধরা যাক ১০০ জন লোক করে কম্মে খেত। কারখানা হলে ৫০ জন (আরবিট নম্বর বসালাম)। এখন কেউই কিসুই করছেনা। ক্ষতি ছাড়া কি? এরকমটা না হলেই ভালো হত এ না মানার কোনো জায়গাই নেই।

    সিঙ্গুরের লাভটা অন্যত্র। সেটা সিঙ্গুরবাসীর লাভ একেবারেই নয়। হরির লুটের মতো দেশময় জমি বিতরণ করে SEZ বানানো হচ্ছিল, সিঙ্গুর সেই প্রক্রিয়াটাতে প্রশ্ন তুলে দিয়েছে। হরির লুটের কারবার খানিক কমেছে। এটা সিঙ্গুরের লাভ নয়। কিন্তু সিঙ্গুর না হলে এটা হতনা।

    এর সঙ্গে আনুষঙ্গিক আরও দিক আছে একটা। শুধু SEZ তো না, যেখানে ইলেকট্রিক লাইন বানানো হবে, রাস্তা বানানো হবে, সেখানেও লোকে জমি দিতে চাইছেনা। আসলে "জনস্বার্থ" নামক ধারণাটা ঠিক কি হবে এই নিয়ে সামাজিক ঐকমত্যটা ঘেঁটে গেছে। এটা খারাপ বলতে পারেন, ভালোও বলতে পারেন। খারাপ এইজন্য, যে, ইমিডিয়েট ডেভেলপমেন্ট আটকে যাচ্ছে। ভালো এই জন্য, যে, "জনস্বার্থ" বস্তুটা কি, এই নিয়ে ডিবেট হয়ে একটা ঐকমত্যে পোঁছনোই ভালো। সেই ডিবেটটা তৈরি করার জায়গা হয়েছে।
  • Marauder's Map | 24.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:৪৭525508
  • এই intangible বেনিফিটের লিস্টিটা সাধারণ মানুষ কতদিন মনে রাখে সেইটা দেখার। যদিও, আমার মনে হয় পুরো কারখানাটাকে জলাঞ্জলি না দিয়েও এই একই বেনিফিটগুলো পাওয়া সম্ভব ছিলো।
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২০:৫৯525509
  • থাকতে পারিনা কারন, আমাদের কমোডে হাগা অব্যেস।
    অবিস্যি সেটাও পারি, ঐ ট্রেকে-টেকে গেলে। তবে ঐটা মনে করে, দুদিন বৈ তো লয়, আবার কদিন বাদেই কমোডে হাগা যাবে।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:০৫525510
  • আসলে "জনস্বার্থ" নামক ধারণাটা ঠিক কি হবে এই নিয়ে সামাজিক ঐকমত্যটা ঘেঁটে গেছে। এটা খারাপ বলতে পারেন, ভালোও বলতে পারেন। খারাপ এইজন্য, যে, ইমিডিয়েট ডেভেলপমেন্ট আটকে যাচ্ছে। ভালো এই জন্য, যে, "জনস্বার্থ" বস্তুটা কি, এই নিয়ে ডিবেট হয়ে একটা ঐকমত্যে পোঁছনোই ভালো। সেই ডিবেটটা তৈরি করার জায়গা হয়েছে।

    মানে "জনস্বার্থ" ঠিক কী, এই নিয়ে আগে একটা ঐকমত্য ছিলো, কিন্তু এখন সেটা বাতিল করে নতুন ভাবে ডিবেট করতে হবে। বেশ ভালো কথা। ধরা যাক দু-চার-দশ বছর ডিবেট করে নতুন এক ঐকমত্য তৈরী করা গেলো। কিন্তু তারপরেই যদি আরেক মমতা ব্যানার্জী এসে বলেন, আমি এই ঐকমত্য মানি না, আবার প্রথম থেকে সব শুরু হোক, তখন?
  • PM | 59.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:০৬525511
  • সিঙ্গুরের/ছাপরার ক্ষেত মজুরটার-ও তো ইচ্ছা করে আপানার আমার লাইফ স্টাইল মেন্টেন করার। কিন্তু কি ভাবে করতে পারবে সেটা জানলেই লেটা চুকে যায়
  • pinaki | 148.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:১৭525512
  • কোন কারখানার ঠিকা মজুরের আমার আপনার মত লাইফ স্টাইল দেখেছেন? আমি দেখিনি এখনো অব্দি। (সিঙ্গুরের ক্ষেত মজুররা ঐ কারখানার ঠিকা মজুর হত ধরে নিয়ে বলছি)
  • ranjan roy | 24.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:২০525514
  • পিএম,
    নট নেসাসারিলি। ওরা আর সবাইয়ের মত পেট ভরে ভালো করে খেতে চায়, ভালো জামা-কাপড় চায়, সম্মানের সঙ্গে নিশ্চিত আয় চায়। কিন্তু আমাদের মত কমোডে হাগতে চায় না, আরো অনেক কিছু চায় না। নিজেদের পরিচিত পরিবেশে ভাল করে বাঁচতে চায়। তাই ঘরের কাছে রোজগারপাতি চায়, হিল্লি-দিল্লি বাধ্য না হলে যেতে চায় না।
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:২০525513
  • কল্লোলদা
    প্রশ্ন যেহেতু করছ তাই লিখছি। ৩০ বছর আগে ইউরোপের "গ্রাম"-এ গিয়ে প্লাস্টিক কার্ড ব্যবহার করে টাকা তুলেছি। আমাদের হয়নি বা হচ্ছেনা কারণ যাদের এসব করার কথা ছিল তারা করেনি।

    ভারতের কত % লোক নল-বাহিত জল পায়? জল পায়না তার কারণ যাদের দেওয়ার কথা তারা দেয়না আর যাদের পাওয়া উচিৎ তারা চায় না-তারা কানে মোবাইল লাগিয়ে মাঠে হাগতে বেশী পছন্দ করে। তাইত কবি বলিয়াছেনঃ "তোকে ডাকার মত ডাকতে যদি পারি, আসবি নে তোর এমন সাধ্য নেই.............." সেই "ডাকার মত ডাক" ভারতের মানুষ এখনও দিতে শেখেনি।
  • ranjan roy | 24.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:২২525515
  • পিটির পোস্টটিতে ১০০% সহমত।
  • ppn | 190.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:২৪525517
  • "পেপারটি খুবই ভালো, কিন্তু ওইটি থেকে সিঙ্গুরের লোকজন এখন কেমন আছেন খুঁজে বার করা সম্ভব বলে আমার মনে হয়নি। ওটির টার্গেট সম্পূর্ণ আলাদা।" - ঈশানকে এই প্রসঙ্গে ক।

    এর বাইরে কমরেড পিনাকীকে কিছু লেখার প্রয়োজন অনুভব করছি। হাল্কা মিনিময়। কল এবং রাতের খাওয়া সেরে আসছি। সঙ্গে থাকুন। ঃ)
  • Ishan | 214.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:২৬525518
  • ভুল হচ্ছে। ঐকমত্যটা মমতা ব্যানার্জি ভাঙেননি। ১৯৯৬ সালে মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে তলিয়ে গিয়েছিলেন। ডিবেটটা পাবলিক স্ফিয়ার থেকেই তৈরি হয়েছে। মমতা সেটাকে সমর্থন বা ব্যবহার, যেটাই বলুন, সেটা করেছেন, এই পর্যন্ত।

    আর আপাতঃ ঐকমত্যটা কেন ভাঙল? তার দায়ও পাবলিকের না ঠিক। SEZ বা ব্যাপক হারে জমিদখল -- এসব নেহাৎই সাম্প্রতিক কালের ঘটনা। নব্বই থেকে শুরু। সেটাই ডিবেটের সূচনাবিন্দু। ডিবেটটা ঝগড়াঝাঁটি করে মেটাতে পারলেই ভালো হত নিঃসন্দেহে। দেশময় এত রক্তারক্তির বদলে। কিন্তু ওই আরকি, সরকার অনমনীয় থাকলে আর কি করা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন