এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৭৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০৯:৪৯525587
  • কিন্তু আপনি তো বল্লেন না সিঙ্গুরের সময় বৃহৎ মিডিয়া কোন পক্ষে ছিল? :)
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০৯:৫২525588
  • আপনি কোন তত্ব খাড়া করার চেষ্টা করলে সেই সংক্রান্ত তথ্য জোগান দেওয়ার দায়িত্ব আপনার ওপরেই বর্তায়। কাজেই "সিঙ্গুরের সময় বৃহৎ মিডিয়া কোন পক্ষে ছিল" সেটা আপনিই খুঁজে বের করুন।
  • Ishan | 60.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০৯:৫৪525589
  • আমি তো লিখেছি নাম-ধাম দিয়ে। পড়েন না কেন। আবাপ, আজকাল, আকাশ ও চব্বিশ ঘন্টা। এরা সিপিএমের পক্ষে ছিল।

    আপনার কী মত?
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০৯:৫৬525590
  • আমার কোন মত নেই। তবে "আবাপ, আজকাল, আকাশ ও চব্বিশ ঘন্টা" এক নিঃশ্বাসে উচ্চারিত হতে দেখে এই আলোচনা থেকে সরে এসেছি।
  • Ishan | 60.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০৯:৫৭525591
  • এমনকি ঠিক বলছি না ভুল বলছি সেটাও বলতে পারলেন না? ছোঃ। এই নাকি আপনি মিডিয়া ও বুজি বিশেষজ্ঞ।
  • এক ডানপন্থী | 176.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:০০525593
  • নাম দেখেই বুঝতে পারছেন - আমি ব্যক্তিগত মালিকানার পক্ষে, পার্টি মালিকানার বিপক্ষে। ধনতন্ত্রের পূজারী। আমি ডানপন্থী।

    সিপিএম পার্টি (বা, বেঙ্গল গভর্নমেন্ট) নিজেরা গাড়ির কারখানা না খুলে, ধনতন্ত্রের পূজারী টাটাকে দায়িত্ব দেওয়ায় আমি ভীষন খুশী হয়েছিলাম। সে যে কি আনন্দ হয়েছিল।

    সত্তরে বর্গা আইন দিয়ে জোতদারদের হাত থেকে জমি নিয়ে ভাগাভাগি করায় ভীষন দুঃখ পেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম য্খন সম্পদ পার্টির পঞ্চায়েত প্রধানদের হাতে জমা হচ্ছে, তখন একটু নিশ্চিন্ত হলাম।

    ইন্দিরা গান্ধী যখন ব্যাংক ন্যাশনালাইজেশন করেছিল, খুব ভেঙ্গে পড়েছিলাম। নব্বুইতে নরসিমা,মনমোহন যখন সরকারি নিয়ন্ত্রন তুলে দিল বেজায় খুশি হয়েছিলাম।

    বুদ্ধদেব আমার প্রিয় মুখ্যমন্ত্রী। জ্যোতি বসুকে খুব একটা পছন্দ করি না। মমতা ব্যানার্জিকে একদম দেখতে পারি না।
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:০০525592
  • আবার সেই ব্যক্তিগত আক্রমণ। আমি "মিডিয়া ও বুজি বিশেষজ্ঞ" সেটা কোথায় দাবী করেছি?
  • Ishan | 60.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:০২525595
  • ওই দেখুন, আপনার ব্যক্তিপরিচয় তুলে আবার কি বললাম।

    আর মিডিয়া ও বুজি বিশেষজ্ঞ আপনি কোত্থাও বলেননি। আমি ভেবেছিলাম। আমার ভুল আমি স্বীকার করলাম।
  • b | 135.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:০৪525596
  • হ্যাঁ, ঐ সময়ে (সিঙ্গুর, ধর্ণা ইত্যাদি) স্টারানন্দ, আনন্দবাজার প্রচন্ডভাবে মমতার এগেনস্টে ও ব্র্যান্ড বুদ্ধ-র ফরে ছিলো ( "ঐ সময়ে" কথাটা খেয়াল করুন)।
  • Ishan | 60.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:০৭525597
  • আজকাল খোলাখুলিই সমর্থনের কথা জানিয়েছিল। আর আকাশ/চব্বিশ তো ঘরের চ্যানেল। :)
  • Sibu | 183.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:১৪525598
  • http://mospi.nic.in/Mospi_New/upload/nsso/seminar_61R.pdf

    ২৭ পাতার টেবল দুটো ইন্টারেস্টিং। কেরালায় কনসিউমার এক্সপেন্ডিচার ডাটার গিনি কোএফিসিয়েন্ট গ্রামে ভারতীয় গড়ের চেয়ে কনসিস্টেন্টলি বেশী। শহরে সেটা মোটামুটি ভারতীয় গড়ের আশে-পাশে, হয়তো একটু বেশীই।
  • এক বামপন্থী | 103.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:১৮525599
  • ঈশাণের এখানে অমর্ত্য সেনকে কোট করার প্রাসঙ্গিকতা ঠিক বুঝলাম না। এচডীআই যে একটি দেশের বিকাশের জন্য অত্যন্ত জরুরী, এটাতো আমরাও মানি! কিন্তু এখানে তর্ক হচ্ছিল সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে শিল্পস্থাপনের চেষ্টা ঠিক ছিল না ভুল, তাই নিয়ে।

    বেসিক স্বাস্থ্য আর শিক্ষআর প্রসার নিশ্চয়ই দরকার। কিন্তু অমর্ত্য সেন কোথাও বলেছেন নাকি, যে এগুলো করতে গেলে শিল্পায়্ন করা চলবে না, বা একান্ত দরকার হলেও তার জন্য বহুফসলী জমি অধিগ্রহণ করা যাবে না?

    " বৃহৎ পুঁজি যদি সামগ্রিকভাবে বামসরকারকে হঠাতেই চেয়েছে, তাহলে টাটার মতো ইয়াব্বড়ো পুঁজিপতি হঠাত বাম সরকারের প্রতি হাত বাড়ালেন কোন যাদুতে? তিনি কি বৃহৎ পুঁজির বাইরে বেরিয়ে হঠাৎ ওয়েলফেয়ার শুরু করেছেন? একই কথা প্রযোজ্য বৃহৎ সংবাদপত্রগুলি প্রসঙ্গেও"

    টাটা বা বামফ্রন্ট সরকার কি কোথাও বলেছিল যে টাটারা ওয়েলফেয়ার শুরু করেছেন? টাটারা বৃহৎ পুঁজিপতি হিসেবে ভেবেছিল এরাজ্যে এলে ওদের লাভ হতো, তাই লগ্নি করেছিল। বামফ্রন্ট সরকার ভেবেছিল এই লগ্নি বা পরবর্তী আরও লগ্নি এরাজ্যে কাজের সুযোগ তৈরী করবে, আর সামগ্রিক্ভাবে রাজ্যের মানুষেরও সুবিধে হবে। কিন্তু টাটারাই একমাত্র বৃহৎ পুঁজি নয়, ভারতে বা বাকি বিশ্বে টাটাদের থেকেও বৃহৎ পুঁজি আছে। তারা কখনো চায়নি বাঙ্গলায় বামপন্থী সরকার থাকুক। এবার যখন সুযোগ পেয়েছে, নানাভাবে প্রভাব খাটিয়ে সেই সরকার ফেলে দিয়েছে। বামফ্রন্ট সরকারের কিছু ভুল তাদের সেই কাজে সাহায্য করেছে। এটা বুঝতে কি এতই অসুবিধে?
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:৩০525600
  • বুঝতে চাইলে তবে তো বোঝা যাবে!! শেষ বিচারে আবাপ-র লক্ষ্য ছিল পব থেকে সিপিএমকে হটানো-সেই লক্ষ্যে টাটাকে কবর দেওয়া (সরাসরি না হলেও) কিংবা মমতাকে তোল্লাই দেওয়া যা যা দরকার সবই আবাপ করেছে।
  • s | 182.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:৪১525601
  • দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “যে সব এলাকায় ভোট হয়েছে, সেখানে মানুষ বামফ্রন্টকেই ভোট দিয়েছেন। সাধারণ মানুষ অধিকাংশ জায়গায় ভোট দিতে পারেননি। অবাধ নির্বাচন হলে শাসকদলকে দূরবীন দিয়ে খুঁজতে হতো"
    - নির্মল আনন্দ
  • এক বামপন্থী | 103.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:৪৯525602
  • টাটা বনাম বৃহৎ পুঁজি/মিডিয়া বোধহয় একটা উদাহরণ দিলে আরেকটু পরিষ্কার হবে।

    ধরা যাক দেশে ও বিদেশে তিনটি বৃহৎ পুঁজি গোষ্ঠী আছে, ক, খ ও গ। এরা ইন প্রিন্সিপল বামপন্থার বিরুদ্ধে, পুঁজিবাদের পক্ষে। ব্যব্সায় লাভ বাড়ানো এদের একমাত্র উদ্দেশ্য, তার জন্য এরা মানুষকে যতরকম ভাবে সম্ভব শোষণ করে, পরিবেশ নষ্ট করে, নিজেদের মধ্যে য্খন দরকার প্রতিযোগীতা করে, য্খন দরকার সহযোগীতা করে। এমনকি, য্খন দরকার, তখন বামপন্থী রাজ্যে গিয়ে লগ্নি করতেও পিছপা হয়্না, যদি মনে করে যে এতে করে তার লাভ হবে। এবার ক যখন লগ্নি করতে আসে, তখন খ আর গ কিন্তু চুপচাপ বসে থাকে না, তারা ক'এর ক্ষতি করার চেষ্টা চালিএই যায়, আর বামপন্থী সরকারের বিরুদ্ধে একটা প্রচেষ্টা তো সবসময়ে থাকেই। এই কাজে তাদের সাহায্য করে বিভিন্ন পুঁজিবাদী মিডিয়া, থিন্কট্যান্ক, সন্স্থা ইত্যাদি। ক, খ ও গ, এদের সাথে পুঁজিবাদী মিডিয়া, থিন্কট্যান্ক ইত্যাদিদের সহযোগীতা কিন্তু একমাত্রিক নয়, পরিস্থিতির সাথে সাথে পাল্টায়। তাই বৃহৎ মিডিয়া কেন টাটাদের বিরুদ্ধে গেলো, এটার উত্তর পেতে গেলে সামগ্রিক ছবিটা অবশ্যই দেখে নেওয়া দরকার।
  • lcm | 118.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১০:৫৩525603
  • আজকের আজকালের প্রথম পাতায় বড় করে - গ্রামবাংলা ঘাসফুলের - শীর্ষক প্রতিবেদনের প্রথম লাইন - ভরা বর্ষায় গ্রামবাংলার ভোটে ঘাসফুলের জয়জয়াকার।

    এদ্দিনে বোঝা গেল, কেন ভোটের সময় নিয়ে টালবাহানা করতে করতে বর্ষায় এনে ফেলেছিল তৃণমূল।
  • tm | 80.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১১:০১525606
  • ষড়যন্ত্র তত্ব অনুযায়ী দেখলে বৃহত্‍ পুঁজি ২০০৬ সালেও নিশ্চয় বামফ্রন্টকে সরানোর ষড়যন্ত্র করেছিল,

    প্রশ্নটা তাহলে

    ,০৬ সালে ছক্কা আর, ১১তে ফক্কা হল কোন যাদুতে?
  • এক বামপন্থী | 103.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১১:০১525604
  • "শেষ বিচারে আবাপ-র লক্ষ্য ছিল পব থেকে সিপিএমকে হটানো-সেই লক্ষ্যে টাটাকে কবর দেওয়া (সরাসরি না হলেও) কিংবা মমতাকে তোল্লাই দেওয়া যা যা দরকার সবই আবাপ করেছে।"

    ঠিক তাই। মজার কথা হলো, টাটা বা আবাপ গোষ্ঠী কেউই কিন্তু ২০০৮ সালে আর আটকে নেই, টাটা আনন্দের সাথে আবাপতে ইন্টারভিউ দিচ্ছে, আবাপ সবিস্তারে টাটার নতুন নতুন ব্যবসার কথা ছাপাচ্ছে। ওদের কাছে এটা ব্যাব্সার ওঠাপড়ারই একটা টুকরো ছবিমাত্র। আর আমরা গবেষণা করে চলেছি, আবাপ কেন টাটাদের বিরুদ্ধে গেল।

    আর বাকী রইল মমতাদেবী আর আবাপর গল্প। এই অভিমানের সরকার-ঈ কারণ তো আমরা সবাই জানি, এখানে এই নিয়ে লেখার দরকার নেই।
  • lcm | 118.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১১:০৬525607
  • একি এটা জানো না, এসবের পেছনে ওবামা, ঐ ব্যাটা মার্কিন ইয়ে... যদ্দিন রেগান, ক্লিন্টন, বুশ ছিল - পশ্চিমবঙ্গে সিপিএমকে কেউ কিস্যু করতে পারে নি।
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১১:১৮525608
  • ",০৬ সালে ছক্কা আর, ১১তে ফক্কা হল কোন যাদুতে?"

    এক আধবার বাদে বামেরা পব-তে সব সময়েই ৫০%-এর কম ভোট পেয়েছে। বিরোধীরা এই ভোটটাকে নানাবিধ কারণে (ভোট ভাগাভাগি সহ) গুছিয়ে ঘরে তুলতে পারেনি। নাহলে আরও অনেক আগেই বামেদের ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা। সেই অবস্থাতা ২০০৬-এও বলবৎ ছিল। নন্দীগ্রাম আর সিঙ্গুরে বামেদের রাজনৈতিক ও প্রশাসনিক অপরিপক্কতা সমস্ত বিরোধীকে এক জায়গাতে নিয়ে আসে। এই রামধনু জোটের একটাই লক্ষ্য ছিলঃ সিপিএম যাক যে আসে আসুক-যা এখানে বহু আলোচিত। একে ষড়যন্ত্র বলাটা বেশী বাড়াবাড়ি হবে।
  • PM | 131.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১১:৪৪525609
  • আর একটা কথা---এই কাজে ব্যবহার হয়েছে চিট ফান্ডের পুঁজি(প্রমনিত?)--যা ভারতের মেন্স্ট্রিম ইকোনোমিক অ্যাক্টিভিটির বাইরে। তাই মেন্স্ট্রিম ইকোনোমির ( আর পুঁজির বিহেভিয়ারের) যুক্তি দিয়ে সিঙ্গুরকে ব্যখ্যা করা যাবে না।

    এই জন্যেই মমতার সিঙ্গুর আন্দোলন বা তার গতি প্রকৃতি কোনো চেনা ছকে ফেলতে পারি না আর সাধারন ভাবে আমাদের অযৌক্তিক লাগে,
  • pinaki | 227.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১২:৩৪525610
  • আজগুবি থিওরি না বানিয়ে আবাপ কবে কখন টাটাদের বিরুদ্ধে গেল, আর কিভাবে গেল যদি একটু তথ্য দিয়ে বলতেন। মানে অন্ততঃ একটা খবরের লিং দিন, যেখানে টাটার বিরুদ্ধে আবাপতে কিছু লেখা হয়েছে। গল্পের গরু তো মঙ্গল গ্রহে চলে গেল। আর পারছিনা মাইরি, এই ভাট নিতে। ঃ-(
  • PM | 131.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৩:৩৩525611
  • আপনি একাই কি ভাট বকার কপিরাইট নিয়ে রেখেছেন নাকি ? ঃ)
  • lcm | 118.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৩:৪৭525612
  • ওহো! টাটা বনাম বৃহৎ পুঁজি - হেইডা আগে শুনি নাই।

    তাইলে এই যে আইবিএম, এক্কেবারে মার্কামারা মার্কিন কোম্পানী, কইলকাত্তার সল্লেকে কয়েকখান পেল্লাই বিল্ডিং হাঁকাইসে, ওনারা বামপন্থী রাজ্যে এত ইনভেস্ট করসিলেন -- ওদিকে ইনফোসিসের জমি আর হয় আর না...
    বুঝসি! আইবিএম কাঠি করসে ইনফোসিসরে, ক্ষতি চায়, প্রতিযোগী তো, বৃহৎ পুঁজি... কিন্তু কে বৃহৎ? টাটা, আনন্দবাজার, আইবিএম ? কি গেরো...
  • রঙধনু | 69.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৪:০০525613
  • বাংলাদেশে স্বাভাবিক কারনে ওটাকে রঙধনু বলে। সেক্যুলার মতাবলম্বী বজ্রঘোষ মার্ক্‌স্‌বাদী এতো অনায়াসে বারবার রাম নাম জপছেন কেন?

    শ্রাবণ মাস চলছে, সিঙ্গুরেরই জনক জেলা হুগলীবাসী বাবা তারকেশ্বরের নাম নিয়ে এবার ওটাকে সংক্রান্তি অবধি 'হরধনু' বললে কাজ দেবে। চোখ ও মন দুইই পরিষ্কার হয়ে যাবে।
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৪:০৪525614
  • আরও যেটা বুঝে উঠতে পারিনি সেটা হচ্ছে যে ২৪ ঘন্টার মালিক যে Zee News কর্তৃপক্ষ তাদের মত বৃহৎ (আবাপ বৃহৎ হলে এরাও কম বৃহৎ নয়) পুঁজিরা হঠাৎ কেন বামপ্রেমে মত্ত হয়ে উঠল। সরকারে থাকলে তবু বোঝা যায় কিন্তু সরকার থেকে যাওয়ার দুবছর পরেও দেখছি এরা বামপ্রেমে হাবুডুবু খাচ্ছে। গেরো খুবই জটিল!!
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৪:৩৭525615
  • কাছা দিয়ে ধুতি পরে হিন্দুরা আর কাছা-ছাড়া লুঙ্গি পরে মুসলমানেরা-তাহলে জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর এদুটোর কোনটাই পরা উচিৎ ছিল না। এঁদের কি পরিধান করে জনসমক্ষে আসা উচিৎ ছিল ও আছে সেই সহজ সিদ্ধান্তটি আগে নেওয়া হোক তারপরে নাহয় ধনু রামের না রঙের হবে সেই জটিল ব্যাপারটা নিয়ে ভাবা যাবে!
  • রঙধনু | 69.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৪:৫০525618
  • তাহলে? বোঝা গেলো তো?এই ভরা শ্রাবণে হরধনু-র নাম লেখাতেই কিরকম ধীরে ধীরে কুজ্ঝটিকা পরিষ্কার হচ্ছে। এবার ধুজ্জোটি, ধুজ্জোটি, ধুজ্জোটি, ধুজ্জোটি গুনে গুনে চৌত্রিশ বার বললে আরও পরিশ্কার হবে 'বামপ্রেম' প্রকৃতই 'বামপন্থা' প্রেম কিনা। তখন 'কথিত', 'স্বীকৃত' আর 'তথাকথিত' শব্দচয়নের পুনরাবৃত্তি কমলেও কমতে পারে। আর একশ` আট বার বললে মহাপুরুষ হওয়া কে আটকায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন