এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২১৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ অক্টোবর ২০১১ ০৯:৫৯495257
  • রিদ্ধিমান, আমি টি আয় এফ আর আর আই আই টি বম্বের কথা বল্লাম। কানপুরও প্রায় তাই। তবে কানপুরে ঐ শহরের মজাটা ছিলোনা। একটা দুটো জায়গা বাদ দিলে শহর কানপুরের তেমন কিছুই ভাল লাগেনি।

    আয় আয় এস সি তে গিয়েও কিন্তু এরকমই লাইফ দেখেছি। বরং আরো বেশি হই চই। বাঙালী মেস, টি বোর্ড, কফি বোর্ড।

    এনসিবিএসের হাল কিছুটা খারাপ ছিল কারণ শহর থেকে এত্ত দূরে।

    ও, পুনের এনসিএল ও দেখেছি। এরকমই। তার হস্টেল তো আরো ভালো ছিল।
  • pi | ১৩ অক্টোবর ২০১১ ১০:০৮495268
  • হস্টেলের রুম ভাড়া ছিল ৯০ না ১০০ টাকা। ইন্সিওরেন্স বাবদ ও অমনি কিছু কাটতো।
    ক্যান্টিনে গাঁতিয়ে খেলেও একবারে খান কুড়ি তিরিশের বেশি বিল উঠতো না। বাড়িতে টাকা না পাঠাতে পারার তো কিছু নেই।
    কোলকাতার সি এস আই আর ইন্সটির লোকজনের আরো মজা ছিল। হস্টেলে থাকতো না। a1 সিটির জন্য গুচ্ছ hra পেত। এদিকে বাড়িতে থাকতো :)

    ফেলোশিপ তো আমাদের সময়ই দশ- বারো হয়ে গেছিল। তারপর বারো-চোদ্দর সময় জনতা শুনেছি হপ্তায় অন্তত দু'বার সিনেমা রেস্তোরা ঘুরতো।

    রিদ্ধিবাবু, মোটা চেকওয়ালা বন্ধুদের জীবনের দিকে খুব একটা তাকাইনি। তাকালে হয়তো বিন্দাস থাকা যেত না। তা, সে আর কবেই বা অন্যের জীবনের দিকে তাকালে ও তুলনাকরলে বিন্দাস থাকা যায় ! মোটা চেক পেলেও নয় :)
  • abastab | ১৩ অক্টোবর ২০১১ ১০:১৩495279
  • ভুঁড়ির স্তুতি দেখে হাস্যরত বৃদ্ধের (laughing বুঢ্‌ঢার) কথা মনে পড়ল।
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১০:২০495290
  • shamikjustbaajehaaoyaaydichchhemaairi.dilleerlokpienpisikarenaa? naakieTaasthaaneeyalokersa`mgeaalagaabhaabemeshaaeconomicmigranterexperience? dilleetelokejadigossipnaakaremedia, khushwantsingh, swapandasgupta, arunshouri, asa`mkhyai`mrejitelekhabureaucraterbaajeaatmajeebaneebaasaahityamaayjaajaabareraajeebanerkaajbyarthahay.delhiisallaboutgossip.andnotofthefrenchrevolutionkind.
  • ridhhiman | ১৩ অক্টোবর ২০১১ ১০:২১495301
  • হ, আপনি সু: গা:র অধিকাংশ লেখা ট্‌র্‌যাশ বলে বলছেন, উনি অসম্ভব প্রতিভাবান | এটা কি দিয়ে জানা গেল? নিশ্চয়ী ওনার মেজরিটি লেখা দিয়ে নয়?না কি বলতে চাইছেন যে গুটিকয়েক পিস তার স্বাক্ষর বহন করে ? তারপরেই উনি কিছু একটা দিস্কর্স এর দাসত্ব করতে চলে গেলেন?
    যাই হোক, কি লেভেলের সাহিত্য আপনি ওনার থেকে আশা করছেন জানি না, ধরা যাক কিছু একটা সোনার লাইন যেটা আর উনি কোনদিন ক্রস করতে পারলেন না|
    আমার মতে যদি ওরকম কিছু থাকে, তাহলে উনি পারেননি ওনার মগজে ঐ সাহিত্য আসেনি বলে|, উনি প্রতিষ্ঠিত লেখক, এ হেন অবস্থায় কোন করসের তোয়াক্কা না করতেই পারতেন, ওনার বা: ছে: যেত |
    আর এই সব ছুটকো ঝামেলার জন্য ( আপনি যাকে আবার সিরিয়াস হয়ে যুদ্ধ ফুদ্ধ বললেন) লেখা থামাবেন না প্লিজ | কত্ত বাওয়াল দিন রাত হচ্ছে, তার জন্য লেখা কোনদিন থেমেছে? না তো আমার মত পাবলিক আপনাকে সুনীল ভাববে, বলবে প্রতিভা নেই, তাই দিস্কর্সের গল্প নামাচ্ছে |
  • ridhhiman | ১৩ অক্টোবর ২০১১ ১০:২৫495312
  • পি ঠিকাছে, কিন্তু ১২০০০ /১৩০০০ এর লোকের সাথে আমার শ্বশুর বিয়ে দিতেন না | হয়ত অনেকেই রাজি হতেন না | এটা একটা হার্শ রিয়ালিটি |
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১০:৩৫495323
  • aamaarkonapratibhaaneiseTaatoaaminijerballaam.kaan (nijaswa) dharabo? :-)

    egulosaabajekaTibhbyaapaar.aapaniaamaakeJaakhushibhaabatepaaren.paaThakhisebeaapanaaropinionaapanaar.
  • lcm | ১৩ অক্টোবর ২০১১ ১০:৪৯495334
  • এক্সপোজ হল? কত বাকী?
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১০:৫৫495345
  • amartyasenkeexposekaraarchakraanterbiruddhesugaastatementnaadeoyaaabdihabekinaabojhaaJaachchhenaa:-)
  • lcm | ১৩ অক্টোবর ২০১১ ১১:০৩495357
  • সু গা --- ??
  • lcm | ১৩ অক্টোবর ২০১১ ১১:১৮495368
  • ধুর! দিল্লী ট্রাফিক, ওহ! এই তো সেবার ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে আসতে গিয়ে সেকি ঝামেলা রে ভাই, প্লেন প্রায় ছুটে যাচ্ছিল।
    আর দিল্লীর বাস ঐ দেখতেই ভাল - ওঠা যায় না কারণ ওঠার আগেই ছেড়ে দেয়; আর উঠলে নামা যায় না, নামার আগেই ছেড়ে দেয়। কিন্তু, কিছু বলা যাবে না।
    বহুদিন বাদে ২০০৮-এ দিল্লী গেছিলাম, দুদিন ছিলাম - এদিক ওদিক ঘুরলাম। যেদিকে যাই, ট্রাফিক জ্যাম, রিং রোড, করোল বাগ, মুনির্কা, কনাট প্লেস, গ্রেটার দিল্লীর হাল আরও খারাপ - ট্রেন স্টেশনটা তো একেবারে, হাওড়া বেটার।
  • bb | ১৩ অক্টোবর ২০১১ ১১:২৭495379
  • শমীক আপনার বিশ্লেষণটা অতি সরলীকরণ।
    কমনওয়েলথ গেমসের পর দিল্লী অতীব সুন্দর হয়ে উঠেছে মেট্রো আর ফ্লাইওভারের জন্য এটা যেমন সত্যি তেমনি দিল্লীর মতো বাজে আবহাওয়া আর লোকজন খুব কম জায়গা পাওয়া যায়।
    সেরকম ভাবেই অনেক দোষ থাকলে কোলকাতায় দক্ষিণে বা সল্টলেকে থাকলে জীবনযাত্রা যথেষ্ট ভাল।
    এটা অনেকটাই নির্ভর করে আপনি আপনার পছন্দমত পারিপার্শ্বিক পেয়েছেন কিনা। সেটা পেলে যে কোন জায়গাই ভালো লাগে।
    আমার যেমন হায়েদ্রাবাদ দারুণ লাগে আর লুরুর আবহাওয়া ছাড়া কিছু ভাল লাগে না।
    কিন্তু হয়ত শিবুদার মত একজন যে অনেকদিন পর নিরপেক্ষ ভাবে দেখছেন তিনি লুরুকে অনেক এগিয়ে রাখবেন।
    অনেক তেলেঙ্গানা বন্ধ সত্যেও আমি কলকাতার তুলনায় হায়েদ্রাবাদেই থাকতে চাই।
    কিন্তু এর জন্য কোলকাতায় সব কিছু বাজে এটা বলব না। আমারই অনেক বন্ধু আছে যারা আমাকে অনেক উদাহরণ দিয়ে দেখিয়েছে যে তাদের কোলকাতার জীবন-যাত্রার মান এমন কিছু আলাদা নয়।
  • lcm | ১৩ অক্টোবর ২০১১ ১১:৩৮495390
  • আরে কি করে হবে। ভারতের শহর গুলোর মধ্যে জীবনযাত্রার মানে আকাশপাতাল তফাৎ হওয়া কঠিন। যা যা প্রবলেম তা সব শহরেই কমবেশী আছে। তফাৎ একটা আছে, সেটা সার্বিক আর্থিক অবস্থা। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তর-পূর্ব ভারতে তুলনামূলক ভাবে একটু পয়সাপড়ি কম, কিছু কিছু সুযোগসুবিধেও একটু কম।
  • kc | ১৩ অক্টোবর ২০১১ ১১:৩৯495412
  • কিন্তু হনু এরকম করে বাংলিশ এ লিখে কী মেসেজ দিতে চাইছে?
  • lcm | ১৩ অক্টোবর ২০১১ ১১:৩৯495401
  • পয়সাকড়ি....
  • Ishan | ১৩ অক্টোবর ২০১১ ১১:৪৭495423
  • উ: এই টইটা তো এক ঘর।

    টেইম পেলে আম্মো লিখতে চাই। :)
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১১:৫৬495434
  • baa`mlaaaxaraasachhenaatokikarabo.
  • Ishan | ১৩ অক্টোবর ২০১১ ১২:০৪495445
  • পাই কলকাতা শহরের গপ্পে একটা জিনিস চেপে গেছে। যেটা সইত্যের খাতিরে আমার বলা উচিত। কেলোবাবু থাকলে সাক্ষী দেবেন। :)

    আমি কেলো আর পাই গেলাম গিল্ডের আপিসে। গিল্ডের আপিস হল আমহার্স্ট স্ট্রিট পাড়ায় একটা এঁদো তস্য এঁদো গলিতে। কোনো ফুটপাথ নাই। দুদিকে ঠাসাঠাসি বাড়ি। রাস্তার পাশে খোলা ড্রেন। রাস্তার উপরে কুকুর, গরু, ইত্যাদিরা হাগু করে রেখেছে। চাদ্দিকে পচা গন্ধ। সেই মনোরম পরিবেশে দাঁড়িয়ে পাই আমাকে বলল, এই পুরোনো কলকাতা পাই খুব ভালোবাসে। তারপর গটগটিয়ে চলল।

    সে এক মনোরম দৃশ্য। পাইয়ের অঙ্গে বিদেশী কার্ডিগান। ডিসি থেকে এসে কলকাতায় কার্ডিগানের কি দরকার কেজানে? গলায় কি যেন একটা। গায়ে হেবি শাড়ি। সেটা কাঞ্জিভরমও হতে পারে আবার কাঁথাস্টিচও হতে পারে আমি জানিনা। এইসব পরে গু বাঁচিয়ে কলকাতার রাস্তা দিয়ে পাই লাফিয়ে লাফিয়ে চলেছে, আর আমি পিছনে কোনোমতে অনুসরণ করছি।

    তা সবই ছিল ভালো, যদিনা কি যেন একটা জিনিস লেখার দরকার হত। আমি বললাম, পাই ওটা বাড়ি ফিরে লিখো। পাই বলল, কেন, কলকাতার রক আছে কি করতে। এই জন্যই তো রক। বলে লম্ফ দিয়ে একটা রকে উঠে বসল। তারপর শুরু মন দিয়ে লেখালিখি।

    একটু বাদে দেখা গেল পাই রকের উপরে আর পাইয়ের গায়ের আঁচল নিচের খোলা ড্রেনে জলের স্যাম্পল কালেকশন করছে। আর গলার সেই ফ্যাশানেবল বস্তুটিও সেই কাজে আঁচলকে হেল্প করছে। বলা মাত্রই পাই কাঁউ করে লাফ মারল। এবং কুকুরের গুয়ের একটু পাশে ল্যান্ড করল।

    এই হল পাইয়ের কলকাতা বিজয়ের গপ্পো। আমি যতটুকু জানি।

    ** টইয়ের সঙ্গে এর কোনো সম্পক্কো না থাকায় গুণীজন মাপ করবেন। অবশ্য এই টইয়ে আর কোনটাই বা অপ্রাসঙ্গিক। :)
  • dd | ১৩ অক্টোবর ২০১১ ১২:০৬495450
  • "প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা"

    এক এক করে মোটামুটি গোদা বিষয় গুলি নিয়ে প্রশ্চেন করছি। বিদ্বজনেরা উত্তর দিবেন।

    ." প্রবাসে ও বিদেশে " - দুটো কি সমার্থক নয় ? না ক্ষি কবির অন্য কোনো গুঢ় বক্তব্য রয়েছে? বুঝিয়ে বলুন।
    . " বাঙলার" - ই টি কোন দেশ ? পচ্চিম বংগো? বাংলা দেশ? দুটো ই? - মাথা ঠান্ডা রেখে উত্তর দিন।
    . "মেধা "। প্লীস এক্ষপ্লেইন। অন্তত: দুটি উদাহরণ দিবেন। ** "এই য্যামোন, মেধাহীন - এর একটি বিশদ উদাহরণ হচ্ছে দীপ্তেন," এমনটি এক্ষাম্পেল দিবেন না। সহজবোধ্য ও সর্বসম্মত হলেও না।
    . " পাচার ", মাল পাচার হয়। মেধাও? পাচারের মধ্যে মালের কোনো ভুমিকা নেই, পাচারকারীর আছে। এ ক্ষেত্রে এই মেধাদের কে বাস্কে করে লুকিয়ে বা ইসের মধ্যে গুঁজে "পাচার" করছে ? এঁয়ারা স্বেচ্ছায় বুক ফুলিয়ে বিলেত আম্রিগা গ্যাছেন। এঁদের কি পাচারিত বলা যায়? এটার উত্তর একটু ভেবে চিন্তে লিখুন।
    . "পালা"। এমন কি উইথাউট দ্য কনটেশন অব লালা - কথাটি আপত্তিজনক। এটা কি যাত্রাপালা? এটা কি নাট্যশালা? সিরিয়াস টইতে এমনতরো নামকরন কোন হিসেবে করেন শুনি?
  • ranjan roy | ১৩ অক্টোবর ২০১১ ১২:২২495452
  • পাইয়ের কোলকাতা বিজয়ের গপ্পো পড়ে:

    নেত্যকালী কোলকাতার জন্যে
    ------------------------
    বুকের ওপর তাথই নেচে লক্ষ লোকের মন মজালি,
    মারলে তেহাই রক্তবমন, তবু আমার নেত্যকালি।
    ---------
    -------
    নেত্যকালির জ্বর হয়েছে? থাক গে শুয়ে, করছি সাবু,
    তা নয়, দিল্লি যেতে হবে তোর জন্যে ধরতে বাবু!
    ----------
    ---------
    অনেক হল নেত্যকালী, জোয়ারের দিন হল গত,
    শুনিসনি কি ভাটিয়ালি? রাখবি কত, ঢাকবি কত!
    ভাঁড়ারে তোর মা ভবানী, গুনতে হবে পারের কড়ি,
    সময় থাকতে গুছিয়ে নে তুই, সাজিয়ে নে তোর দোকানদারি।

    বয়েস আমার তিনকুড়ি হয়, ব্যথায় জ্বলি আজও শালী!
    ইচ্ছে আছে বাকি জীবন হব তোর বাগানের মালী।।
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ১২:৪৩495453
  • হনু, তক্কের খাতিরে তক্কো করাই যায়। :) পিএনপিসির কোন লেভেল নিয়ে আলোচনা করছি? আমার মেজোমামার পিএনপিসির সঙ্গে খুশবন্ত সিংয়ের পিএনপিসির তুলনা?

    "অমুকের বাড়িতে না-গেলেই ভালো করবে, ওর দুই ছেলে টিসিএসে চাকরি পেল, আমাদের একবার বলল না পর্যন্ত। আসলে ওর বাবা অনেক টাকা খাইয়েছে টিসিএসে, তাই পেয়েছে, নইলে লিলুয়ার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে কেউ টিসিএসে চাগ্রি পায়?'

    "তমুকের সঙ্গে আমাদের সম্পক্কো নেই। ভাবতে পারো, তমুকের মেয়ের বিয়ের দিনে আমার জামাইকে দিয়ে কিনা তত্বের থালা বওয়া করিয়েছে? ওকে দিয়ে সিগারেটের প্যাকেট কিনিয়েছে? আবার পয়সা পজ্জন্ত দ্যায় নি।'

    'অমুক খুব বদ লোক। আত্মীয় হলে কী হবে, বচ্ছরকালে একবার পোঁছে না পর্যন্ত, একটা ফোন করে না, এ পাড়ায় এলে আমাদের বাড়িও আসে না। লাস্‌বারে বিজয়া কত্তে তা-ও একবার গেস্‌লুম, সে কী জঘন্য নিমকি যে খাইয়েছিল, আর পায়েসেও চিনি দ্যায় না একেবারে।'

    মাইরি, বিশ্বাস করো, যখনই যাই, সমস্ত আত্মীয়ের বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে এই কথা শুনি, সব পাশাপাশি থাকে, তবু কেউ কারুর মুখ দ্যাখে না, এ বলে ও খারাপ, ও বলে এর চলন ব্যাঁকা। কীর'ম টিপিক্যাল কালচার হয়ে আছে ওখানকার। কুড়ি বছর আগেও ছিল। আজও।

    আর রাজনীতি। রাজনীতি প্রত্যেকের জীবনে সাঙ্ঘাতিকভাবে সম্পৃক্ত হয়ে আছে। প্রত্যেকে সাঙ্ঘাতিকভাবে বায়াসড। আমার এককালের কোঅর্ডিনেশন কমিটি করে আসা বাবা এখন মমতার বিরুদ্ধে একটা কথা শুনলে তেলেবেগুনে জ্বলে যায়। বললাম, ঐ যে কবীর সুমনের সঙ্গে জল-শোভন ... হাঁ-হাঁ করে উঠল, তোরা দিল্লিতে বসে কিস্যু খবর পাস না, পার্টি হাইকম্যান্ড যদি এমপিল্যাডের টাকা চায়, যে কোনও এমপি সেটা দিতে বাধ্য, এমপি নিজে থেকে সে টাকা খরচা করতে পারে না ... হ্যান ত্যান। বললাম, তিনোমূলও কিন্তু প্রচুর খুন টুন করছে গ্রামেগঞ্জে, সিপিএমের আম সাপোর্টাররা কিন্তু প্রচণ্ড হেকেলড হচ্ছে ... বাবা বলল, বাজে কথা, সব গণশক্তির ঢপ (এদিকে বাড়িতে এখন জাগো বাংলার ফ্রি কপি দিয়ে যাচ্ছে রোজ), অ্যাদ্দিন ওরা মার খেয়ে এসেছে, এখন পাল্টা মার দিচ্ছে, বেশ করছে শালারা খুন করছে। আমি বললাম, আজ এই বয়েসে পৌঁছে তুমি এই কথা বলছো? খুন করে প্রতিশোধ নেবার কথা বলছো? বাবা পুরো গর্জে উঠল, আলবাত বলছি। সিপিএমের সবকটা লোককে রাস্তায় ফেলে আগাপাস্তলা চাবকাতে ইচ্ছে করে আমার। ব্লা ব্লা ব্লা ... সাথে খুব কষ্ট প্রকাশ করল, কদিন আগে মমতাকে নিয়ে প্লেন আকাশে পঁয়তাল্লিশ মিনিট চক্কর কেটেছে বলে। "সব ষড়যন্ত্র, ওকে মেরে ফেলার চক্রান্ত। যান্ত্রিক গোলযোগ না ছাই!'

    মামাবাড়িতে উল্টো কেস। সেখানে "দুদ্দুর! মমতা কোন হাতির মাথা করবে? এই তোর মামী বাঁশবেড়ে মুনিসিপ্যালিটি থেকে রিটায়ার করল, আজ পর্যন্ত পেনশন পায় নি। কোনওদিন পাবে বলে আশাও নেই। এখন তো ওখানে তিনোমুলের বোর্ড, ত তারা আমার কোন উন্নতিটা সাধন করছে? সব জায়গায় তিনোমুল লুটেপুটে খাচ্ছে ... ব্লা ব্লা ব্লা'

    প্রত্যেকে সাঙ্ঘাতিকভাবে পোলারাইজ্‌ড হয়ে আছে। কট্টর সিপিএম, কিংবা কট্টর তিনোমুল। একটা উল্টো কথা উল্টো জায়গায় বলে ফেললে চিত্তির। আর কেবল পাশের পাড়া, পাশের বাড়ি, পাশের আত্মীয় এদের নিয়ে নিন্দে, নিন্দে আর নিন্দে। আমি ভালো। সব্বাই খারাপ।
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ১২:৪৪495454
  • কথায় কথায় মনে পড়ল, আমাদের পাড়ায় দীর্ঘদিনের কমিশনার, সিপিএমের দোর্দন্ডপ্রতাপ স্থানীয় নেতা অসিত চক্রবর্তীকে দেখলাম এবার বিজয়ার ভাসানে ঠাকুরের পেছনে উদ্বাহু হয়ে নাচ করতে করতে যাচ্ছেন। :)

    জনসংযোগ বোধ হয়।
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১২:৫২495455
  • dilliJaaoyaarkaaraNahisebesipiemnetaarbhaasaanenaach.etaTaaaashaakarini.ekaTuhajamkareni:-)
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ১২:৫৯495456
  • হনুর কী মেশিনে অ্যাডমিন অ্যাক্সেস নাই? থাকলে বাংলা আনা যেত।

    পাইয়ের শাড়ির আঁচল বোধহয় ড্রেন থেকে মশার লার্ভার স্যাম্পল কালেক্ট করছিল। :)
  • x | ১৩ অক্টোবর ২০১১ ১৩:০৩495458
  • আমার experience
    Kolkata (duration 24 yrs location salt lake/lake town)
    প্রাণের শহর। একমাত্র জায়গা যেটা নিজের মনে হয়। অনেক খামতি আছে infrastructure প্রচন্ড বাজে লোকজনের মধ্যে professionalism বলে কিছু নেই। কিন্তু একটা অদ্ভুত টান অনুভব করি। particularly পুজোর সময় প্রচন্ড মন খারাপ হয়। আমার মনে হয় kolkata এর পুজোর মত inclusive festival আর সারা দুনিয়ায় কোথাও নেই।
    Mumbai (duration 5 yrs location western suburbs)
    ভারতের মধ্যে best citycommunication ব্যবস্থা খুব ভাল। অটো আলা থেকে শুরু করে waiter in five star resturants সবাই খুব professionalbomb blast বাদ দিলে খুব secure শহর। রাত দুটোর সময় ও নিশ্চিন্তে cinema hall থেকে আরামসে own vechicle না থাকা সত্তেও বাড়ি ফেরা যায়। kolkata বা delhi তে এটা ভাবা যায় না।
    Delhi (duration 1.5 yrs.location noida)
    রাস্তাঘাট খুব ভাল আর clean and tidy। কিন্তু লোকজন যেই বুঝতে পারবে যে আপনি এই শহরে নতুন আপনাকে খুব ভাল করে টুপি পরিয়ে দেবে। mumbai তে কিন্তু এটা একদম দেখিনি। আর রাত নটা দশটার পর একদম unsecure
    Hyderabad(duration 4 months location hi-tech city)
    infrastrucuture এর huge improvement চলছে আর কিছু দিনের মধ্যেই delhi/mumbai কে ধরে নেবে। কিন্তু যে কোন সাধারণ পরিষেবা পেতে জান বেরিয়ে যায়। secure neighbourhood
    Chennai (duration 4 months and counting location west chennai)
    আমার দেখা সবচেয়ে অপরিষ্কার শহর আপনি tamil না হলে এখানে বেচে থাকা মুশকিল security is the only plus point

    p.s উপরের লেখা টা completely আমার নিজের experience and thus not intend to generalize anything আর BTW এতদিন আমি গুরুর নী পা ছিলাম এই প্রথম কিছু লিখলাম
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ১৩:০৩495457
  • হনু, ওটি সাইড ডিশ ছিল। মুখশুদ্ধি। দিল্লি যাবার কারণ নয়।
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ১৩:১০495459
  • xএর প্রতিটা লাইনকে ডিটো দিলাম।

    হায়দ্রাবাদ বাদে, কারণ ওখানে থাকি নি।

    মুম্বাই বেস্ট কিনা জানি না, তবে সেফেস্ট মেট্রো সিটি। নো ডাউট। রাত দুটো আড়াইটে, যখন খুশি ঘোরে ফেরো ভারি ভারি গয়না পরে।

    কলকাতার পুজোর মত ফেস্টিভাল আছে মুম্বাইতে, গণেশ চতুর্থী। তবে দুটো দু রকমের। তুলনা হয় না। বরং কলকাতার বইমেলা বলা যেতে পারে। ভারতের আর কোথাও এমন বইমেলা হয় না।
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১৩:১৫495460
  • pRthibeerbeshkayekaTibarhamejasejashaharethaakaahala.kothaaodekhini, lokerojalaxnoubhadrataadiyedinkaaTaachchhe.TyaabalayeDachalekekaarsa`mgeshulodiye, BraDashiTachalekekaakekataTaakaadiladiyeaaruikalichaleduTormiksachaardiye.sTaarniuj, jiniujmenaligasip.peopleloveit.jekajanlekhakerkathaabalechhi, parhebalechhi, fullofgossip.eibaarkhushwantsinghshamikerkathaalekhennaa, anyaanekerkathaalekhen, jaa`Ndertaa`nraanijedersamaajepaan.
    kalakaataayparichitirbhaarthekepaalaatechaaichhotaatedoshherkihala, urbanityranyatamaboishishhTahala, shudhumodernurbanitynay, premodernurbanityteolokechhotojaaygaathekeshaharepaaliyeaasenclaustrophobiathekemuktichaan, ekaTaadharaneranonymityraashaay, bhaaben, parishramaarpratibhaachhaarhaaaarkonaparichayJekhaaneimportantnay, sekhaaneimaathaau`nchukarebaa`nchatepaarabo.JekonobarhashaharedemographyteeTaabaa`ndhaa.kintutaaibaleshaharepuronohayejaaoyaadermadhyegossipthaakabenaataaihaynaaki.gossipchhaaraamaanushhbaa`nchabekikare.eijeguruteudaahisebeetalokerkathaabali, jekonogalpeiasa`mkhyarealudaacharitra, iamsurethisisgossip.frenchrevolutionerekaTaadikebroadideologicalleaningerlokeraaisweekaarkarechhen, gujabdiyeibidrohachharhiyechhila.aabaargujabdiyegodhraa2001kalakaataa46hayechhe.tabeshoyaaaarghushhergossiptotaartulanaaydudhubhaatueba`madequatelynirbishh.

    jekhaanegiyeaachho, sekhaanakaarlokakonosamayhayeuThabe, takhansekhaanakaargossipaarraajaneetiteparthabe.ekhanoaalagaaaachhotaaihaoni.barhabarhakabisaahityikeraasabajaaygaateiaalaadaathekeJaan, eTaarekaTaadaarshaniknaamaachhe, oyaanDaari`mjiu.rephaarensTihibru.shikarhaheenastittwanaagarikjeebanera`mga.tabeseTaaekaTaadaarshanikpajishan, jekhaaneithaakosekhaaneishyaaolaanaaparhaatepaaralebhaalo, tabeparhachheparhachhebhaabkoromaajhemaajhe, taaileloketomaardaaybaddhataarposongsaakarabe:-) baarhitebaakagaje:-))
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১৪:০৫495461
  • পথিবীর বেশ কয়েকটি বড় মেজ সেজ শহরে থাকা হল। কোথাও দেখিনি, লোকে রোজ লক্ষে্‌ন± ভদ্রতা দিয়ে দিন কাটাচ্ছে। ট্যাবলয়েড চলে কে কার সংগে শুলো দিয়ে, রডশিট চলে কে কাকে কত টাকা দিল দিয়ে আর উইকলি চলে দুটোর মিক্সচার দিয়ে। স্টার নিউজ, জি নিউজ মেনলি গসিপ। পেওপ্লে লোএ ইত। জে কজন লেখকের কথা বলেছি, পড়ে বলেছি, ফুল্ল ও গোসি্‌সপ। এইবার খুশয়ন্ত সিং শমিক এর কথা লেখেন না, অন্য অনেকের কথা লেখেন, জাঁদের তাঁরা নিজেদের সমাজে পান।

    কলকাতায় পরিচিতির ভার থেকে পালাতে চাইছো তাতে দোষের কি হল, আর্বানিটি র অন্যতম বৈশিষ্ট হল, শুধু মডার্ন আর্বানিটি নয়, প্রি আর্বানিটি তেও লোকে ছোটো জায়্‌গা থেকে শহরে পালিয়ে আসেন claustrophobia থেকে মুক্তি চান, একটা ধরনের anonymity র আশায়, ভাবেন, পরিশ্রম আর প্রতিভা ছাড়া আর কোন পরিচয় যেখানে important নয়, সেখানেই মাথা উঁচু করে বাঁচতে পারবো। যে কোনো বড় শহরে demography তে এটা বাঁধা। কিন্তু তাই বলে শহরে পুরোনো হয়ে জাওয়া দের মধ্যে গসিপ থাকবে না তাই হয় নাকি। গসিপ ছারা মানুষ বাঁচবে কি করে। এই যে গুরুতে উদা হিসেবে এত লোকের কথা বলি, যে কোনো গল্পেই অসংখ্য রিয়াল উদা চরিত্র, i am sure this is gossipfrench revolution এর একটা দিকে broad ideological learning এর লোকেরাই স্বীকার করেছেন, গুজব দিয়েই বিদ্রোহ ছড়িয়ে ছিল। আবার গুজব দিয়ে গোধ্রা ২০০১ কলকাতা ৪৬ হয়েছে। তবে শোয়া আর ঘুষের গসিপ তো তার তুলনায় দুধুভাতু এবং adequately নির্বিষ।

    যেখানে গিয়ে আছো, সেখানকার লোক কোনো সময় হয়ে উঠবে, তখন সেখানকার গসিপ আর রাজনীতি তে পড়তে হবে। এখনো আলগা আছো তাই হও নি। বড় বড় কবি সাহিত্যিকেরা সব জায়্‌গাতেই আলাদা থেকে যান, এটার একটা দার্শনিক নাম আছে, ওয়ান্ডারিং জিউ। রেফারেন্স টি হিব্রু। শিকড়হীন অস্তিঙ্কÄ নাগরিক জীবনের অংগ। তবে সেটা একটা দার্শনিক পজিশন, জেখানেই থাকো সেখানেই শ্যাওলা না পড়াতে পারলে ভালো, তবে পড়ছে পড়ছে ভাব কোরো মাঝে মাঝে, তাইলে লোকে তোমার দায়্‌বদ্ধতার পোসোন্‌গ্‌সা করবে : -) বাড়িতে বা কগজে : -))

    হনু আমাকে সেক্রেটারী রাখলে পারে। (kc)
  • h | ১৩ অক্টোবর ২০১১ ১৪:৩৯495463
  • ebaabaalajjaarbyaapaar.thanks.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন