এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২৩ নভেম্বর ২০১১ ১৫:২৭502984
  • আমার ডি ডি দার সাথে ব্যাটে বলে হবার ইচ্ছা অনেক দিনের। বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশোনা করা সুরসিক এই মানুষ টির যাঁর বয়েস বেশী হলে 'মনের বয়েস' একটু ও বাড়তে দেন নি। এই চির সবুজ মানুষ টিকে মিট না করলেই নয়।
  • ranjan roy | ২৩ নভেম্বর ২০১১ ২৩:২৩502985
  • ধন্যবাদ, ফরিদা!
    এখন যদ্দূর মনে পড়ছে যোসেফ ও মেরি চলতে চলতে লেবার পেন ওঠায় নিরূপায় হয়ে কারো বাড়িতে আশ্রয় নেন। তারা অশ্রদ্ধার সঙ্গে গোয়াল ঘরের দিকে থাকতে দেয়। সেখানে গাধার বাচ্চা আর মানুষের বাচ্চা বা দেবশিশু পাশাপাশি জন্ম নেয়।
    এটা খানিকটা ঠিক বলেছি? আরেকটু ফাইন টিউন করে দিন। আজকাল অ্যালজাইমারের লক্ষণ দেখা দিয়েছে। ইন্দোডাক্তার নিদান দিয়েছে ক্রসওয়ার্ড আর সুদোকু করতে। প্রাণপণে করছি। ফল প্রাপ্তি বড্ড ধীরে হচ্ছে।
  • nk | ২৪ নভেম্বর ২০১১ ০০:০৭502986
  • আরে না গো রঞ্জন। ওখানে লোকগণনা হচ্ছিলো, তাই প্রচুর লোক এসেছিলো ঐ ছোটো শহরে। কোনো সরাই ফাঁকা নেই, সব একেবারে তিলধারণের অবস্থা নেই এরকম কেস। এদিকে জোসেফ আর মেরি এসেছে, মেরির এখন তখন অবস্থা। তখন তাড়াতাড়ি করে এক সরাইয়ের মালিক দ্রুত আস্তাবলে ব্যবস্থা করে দিলো, কারণ কোনো ঘেরা জায়্‌গা তো চাই, ঐ শীতের রাত। তো সেখানেই জন্মালেন যীশু।
  • Sankha | ২৪ নভেম্বর ২০১১ ০৪:২৭502987
  • একটু গুলিয়ে গেল।

    আগে যেন দেখলুম, বইমেলা ত্রিশ জানুয়ারি থেকে পাঁচই ফেব। ফুর্তিতে আছি কেননা, ঐ সময় আমি কলকাতায় থাকবো, ভাগ্য ভালো থাকলে কারুর কারুর সঙ্গে মোলাকাৎ হয়ে যাবে। মেলাতেও যাবো।

    আচমকা ডিডিদার পোস্টে দেখলুম, ত্রিশ ডি: থেকে পাঁচ জানু।

    সঠিক ডেটটা তবে কি?

    আমি ঘেঁটে ঘ! কেউ একটু আলো ফেলবেন নাকি?
  • ranjan roy | ২৪ নভেম্বর ২০১১ ০৭:১৩502988
  • শংখ,
    বল ক্লিয়ার করছি। আসলে দুটো ভাট।
    একটা ছোট ভাট নীনার বাড়িতে ২৪ ডিসেম্বর। কারণ তখন অল্প ক'জন কোলকাতায় থাকছেন। সম্ভবত: আমার জামাতা-কাম- ছোটভাই অভ্যু ও থাকবে।
    আর মহাভাট হল বইমেলার সময়। যেটায় আপনি থাকছেন,
    শমীক থাকছে। পাইদিদি-কুমুদিদি আসছেন। তখন বইমেলায় গুরুর স্টলে রোজ রথদেখা-কলাবেচা দুটোই হবে। আর শেষের দিন সম্ভবত: খ্যাঁট যেটা হবে তার আয়োজনে ব্রতীন-সুমেরু-সামরান, সৌজন্যে আমি, সন্দর্ভ: গুরু কনেক্‌শনে রামোজী স্টুডিওতে হাই-টেনশন্‌ খেলতে যাওয়া।
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৮:৫৫502991
  • কেলোদা, আপডেট হয়ে যাক :)
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ২০:৪৫502994
  • আজ বিক্ত্রির চোটে বই শেষ হয়ে যাওয়ায় তাড়াতাড়ি ঝাঁপ ফেলে দিতে হয়েছে।।।সুমেরুদা, কাব্লিদাদের আপডেট। :)
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ২১:৪৪502995
  • বই কি আক্ষরিক অর্থে শেষ? নাকি যা নিয়ে যাওয়া হয়েছিল সেটুকুই শেষ?
  • kelo | ১২ জানুয়ারি ২০১২ ২৩:০৪502996
  • ফুরুবে না মানে!!
    সুমেরুদা আধঘন্টা বসলে আমাজন.কম এর স্টকও শুকিয়ে দেবে। যা নয় তা বলে বেচে যাচ্ছে গো!
    গুরুর একপাশে 'আত্মবিকাশ' এর স্টল পড়ায় সুমেরুদার হয়েছে পোয়াবারো, ধর্মের বই বলে বিলকুল জিরাফের বই বেচে দিচ্ছে।

    পাইদিদির কান্ড দেখে বলিহারি যাই- কি এক হয়েছে 'ফেসবুক'। হাবি জাবি যা পাচ্ছে পাইদিদি তাই ফেসবুকে টেনে নিয়ে ফেলছে, যেমনটি আমরা ওয়েস্ট বিনে ফেলি আর কি। ফেসবুক এক এমন জায়গা, যে সেখান থেকে কিছু দেখতে পাওয়ার যো টি নেই। দেখতে গেলেই রেজিস্টার করতে বলে। এ আবার কি রকম আদেখলেপনা? কই, আমাদের গুগুল প্লাস তো এমনটি করে না। নিচের লিঙ্কগুলো দেখুন... আপনারা 100% লোকেই দেখতে পাচ্ছেন না কি?

    http://goo.gl/tQL6c
    আর-
    http://goo.gl/K9udo

    প্রথমটাতে গুরুর দ্বিতীয়দিনের বিত্তান্ত রয়েছে আর দ্বিতীয় লিঙ্কটায় ওভারাল ম্যাগমেলার খুঁটিনাটি..

    পাইদিদিগো... ৯৯% লোকের কথা একটু ভাবুন...
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ২৩:৩৭502997
  • কেলোদা, :)

    কিন্তু কাব্লিদা কী দিয়েছে ! জ্জিও গুরু !
    সিগু খাবার জায়গাটাও খাসা হয়েছে :)
  • kelo | ১৩ জানুয়ারি ২০১২ ০০:০৫502998
  • কদিন আগে পঞ্চম সর্বভারতীয় উর্দু বইমেলা গেল -
    http://goo.gl/w5WoX
    আমি তো খুব আশা নিয়ে গিয়েছিলাম, যে ওখানে সুমেরুদাকে নিশ্চয়ই পাব।অভালো উর্দু সাহিত্য বলে গুরু বেচা ওনার কাছে জলভাত।

    গিয়ে হতাশই হতে হল। বুঝলাম গুরুর কতৃপক্ষের এখনো অত্মোপলব্ধি হয় নি।
  • Guruchandali | ১৩ জানুয়ারি ২০১২ ০২:০০502999
  • -----------------------------------------------
    আবার সে আসিছে ফিরিয়া।

    ২০১০,১১ তে চাট্টি চাট্টি চটিবই এর পর এবারে বারোর বইমেলায় প্রকাশিত হতে চলেছে গুরুচন্ডা৯ র চটি চতুষ্টয়। আপাতত প্রেসের গর্ভে। সেই সুযোগে অনুমান করে নিন কোন চটি আসতে চলেছে আর সঠিক উত্তর দিয়ে জিতে নিন সেই পাটি চটিটি। জোড়া জবাব সঠিক হলে তো কথাই নেই, দু পায়ে গলিয়ে ফটফটানোর অমূল্য সুযোগ। আর শুধু লেখক ঠিক বল্লে ? জুটবে হাপসোল।

    জ্জয় গ্গুরু ! :)


    -----------------------------------------------
  • aranya | ১৩ জানুয়ারি ২০১২ ০৬:০৩503000
  • আবার বইমেলা, আবার এসে যাচ্ছে নতুন চটিরা। কি দ্রুত সময় চলে যায়। গত বছরের চটিদের মধ্যে বিশেষ ভাবে উল্লেখ্য 'বন্দরের সান্ধ্যভাষা' - অদ্ভুত নেশার মত এক সিটিং-এ পড়া, এই বিষয়টা নিয়ে আগে ভাবিও নি কখনো। দূর্দান্ত লেখা সৈকত-অসীম ল্যাদে মাত্র এক বছর ল্যাগে এই কমপ্লিমেন্ট।
  • kk | ১৩ জানুয়ারি ২০১২ ০৬:০৯503001
  • আচ্ছা, চটির গেস এ একদান খেলেই দেখি। শুদ্ধসত্ব ঘোষের মহাভারত? কুলদা রায়ের একটা ( বিষয় আন্দাজ করতে পারছিনা)? ইন্দোদাদার বাংলাদেশ? না:, আর পারছিনা।
  • kk | ১৩ জানুয়ারি ২০১২ ০৬:১১503002
  • চার নম্বরটা অচিনবাবুর বা সুমেরুদার।
  • s | ১৩ জানুয়ারি ২০১২ ০৯:১৬503003
  • একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চটিগুলোর নাম পড়লেন, অত:পর কহিলেন, আজকাল কবিতার বইয়ের কী সুন্দর সব নাম হয়, বন্দরের সান্ধ্যভাষা, পূর্ব প্রকাশিতের পর, আহা, কবিতাগুলো কেমন?
  • kelo | ১৩ জানুয়ারি ২০১২ ১০:০১503005
  • আমি তো আমার সমুদ্রবিজ্ঞানী বন্ধুদের বললাম রোব্বারে ম্যাগমেলায় চলে আসতে। তারা তো কিছুতেই আসবে না, শীতের দিনে কার একটা কোন ল্যাবে বসে মাল খাবে বলে ঠিক করে রেখেছে। শেষে লোভ দেখালাম যে মেলায় সৈকত বাবুর বক্তৃতা রয়েছে। ইনি সেই সৈকতবাবু, যিনি পোর্ট-সাইডের সন্ধ্যাতারার ওপর বই লিখে গত বইমেলায় আলোড়ন ফেলে দিয়েছিলেন। এইবারে ন্যাভিগেশনাল সাইন্সের গন্ধ পেয়ে ওরা ইন্টারেস্ট দেখাল- আমার কাছে এই নতুন স্টারের ব্যাপারটা ঠিক কি, সেটা জানতে চাইল। আমি বললাম ঠিকঠাক মানে বুঝে ওঠার আগেই আমার নিজের কপিটা লেখকের অনুরোধে স্টারমার্কে দিয়ে দিতে হয়েছে। তবে ওরা বুঝতে পেরেছে এই লেকচার মিস করলে প্রোফেশনাল গ্রাউন্ডে ওরা বেজায় পিছিয়ে পড়বে, তাই রোব্বার ব্যালা চারটের সময় সবান্ধবে আসতে রাজি হয়েছে। আমি ওদের মুক্তমঞ্চের ১৩৫ ডিগ্রী স্টারবোর্ড সাইডে গুরুচন্ডালীর স্টলের সামনে মিট করতে বলেছি। এবারে সৈকতদার স্টারডম আটকায় কে !!

    হুঁ হুঁ বাওয়া, কাল আমি সুমেরুদার গুরু বেচা তিন ঘন্টা ধরে স্টাডি করেছি, তার একটা এফেক্ট থাকবে না ?
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ১০:৩৯503006
  • ওরেপ্পাগলা ক্ষীর খা! গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা খা! জ্জয় গ্গুরু, এনজয় গ্গুরু!!

    আর কেকে-কে একশোয় দেড় দিলাম, একটা খুব হাল্কা করে কান ঘেঁষে বেরিয়ে গেছে, আদারওয়াইজ কিসুই মেলে নাই :-))
  • Feluda | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৪২503007
  • অটিসূত্র ১২:

    Macআও calআও ম্যাও চেয়ে
    ঐরাবত চলে band বাজিয়ে।
    ইন্টু-সিন্টু natural হালুম,
    "অপর" duckএ জবাব মালুম।।
  • Jatayu | ১৩ জানুয়ারি ২০১২ ১৩:৫২503008
  • এই সেরেছে, ও ফেলুবাবু, আবার হেঁয়ালি সল্‌ভ করতে হবে নাকি মশাই ? এক 'মুড়ো-বুড়ো'-তেই তো অবস্থা খারাপ করে দিয়েছিল। এটার উত্তর বার করতে হবে? ভাই তপেশ, কোথায় গেলে? মগজ মেলাও। এ তো একা আমার দ্বারা...হেঁ হেঁ...
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ১৪:০০503009
  • duck পাঠাইলেই ডাকিয়া থাকি। :)
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ১৪:৩২503010
  • কিন্তু কেলোদার লিং একটাও খুলতে পাল্লাম না। আপিস থেকে গুগুল প্লাস বন্ধ। আর কে বল্লো আপনাকে যে গুগুল প্লাসে রেজিস্টার করতে হয় না? ও তো নিজে নিজে গুগুলের রেজিস্ট্রেশন নিয়ে নেয় তাই আলাদা করে জিগায় না।

    আজকের খপর কী?
  • pi | ১৩ জানুয়ারি ২০১২ ১৫:০০503011
  • সামরানদি, কেলোদা, :))
    কেলোদা, মামুর স্টারডমের একটা লাইভ কভারেজও হয়ে যাক :)

    আজ স্টলে থাকবেন নাকি কোন চণ্ডাল ? ৬২ নোঙ্গ স্টল। মুক্তমঞ্চের বাম দিকে। চলে আসুন !

    পঁয়াচা, সামরানদি কিম্বা কাব্লিদাকে দেখে চিনে নিন। জ্জয় গুরু ! :)
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ১৫:৩৪503012
  • প্রসঙ্গত, গেলবছর যখন নয়ডার দোকানে চটি রাখতে গেছিলাম, দোকানদার জিগিয়েছিল, এই পূ-প্র-প বইটা কীসের বই? গল্প না প্রবন্ধ?

    উত্তর দিতে পারি নাই। :-) এইটা আগে পড়া থাকলে বলে ফেলতে পারতাম ধর্মের বই।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৫:৪৪503013
  • আরেকটু ক্লিয়ার করে বলতে হত - পাঁচালির বই।

    মর্মে পীড়াদানকারী মর্মপীড়ের পাঁচালি।
  • kd | ১৩ জানুয়ারি ২০১২ ২১:১৫503014
  • নন্দনে বাংলাদেশের পাশে মুর্শিদাবাদ (পাকিস্তান না:)), তার পাশেই গুরুচন্ডা৯।

    আর আমরা মুক্তমঞ্চের বাঁদিকে না, মুক্তমঞ্চের দিকে যদি কেউ মুখ করে দাঁড়ায়, তার বাঁদিকে। :)
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ২২:০৩503016
  • ভিডিওটা সত্যি সরিয়ে নিয়েছে?

    জ্জয়গুরু :-((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন