এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ১২৯১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 75.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ০৪:২০512947
  • ও তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয় নি।

    ১। কিছু লোকের রুটি রুজি যাবে। বিশেষত ওয়ালমার্টের১ কিমির মধ্যে যারা তাদের তো যাবেই।

    ২। এই উত্তর দেওয়া। কেন গ্রামে ওয়ালমাঋট ধুকবে না। কেন শুধু বর্ধিত ডিমাণ্ডেই ওয়ালমার্ট খেলবে।

    ৩। এ উত্তরও দেওয়া। অন্যদেশ আর আমরা এক নই।

    ৪। ওয়ালমার্ট এলেই সব দু:খের শেষ এই দাবী অন্তত আমার নেই। ওয়ালমার্ট এলেই যে সমস্ত দু:খ ঘাড়ে পড়বে এটা পলিটিকালি মোটিভেটেড স্টেটমেন্ট কোন যুক্তির সারবত্তা নেই।

    ৫। আমাদের দেশের আনর্গানাইজড সেক্টরের শ্রমিক সম্বন্ধে পাইয়ের ধারণা নেই। দিল্লির ওখলার কোন একটি সোয়েট শপে ঢুকে দেখো, আমি দেখেছি।

    ৬। কে করবে মাঝারি দোকান? কে টাকা দেবে?
  • ranjan roy | 115.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ০৫:১০512958
  • আকা ও অয়ন,
    উ:, আমি তো টইটা খুলেইছি আমার একটু তথ্যহীন কিন্তু ইম্প্রেশনিস্টিক ধারণা থেকে যে ভারতের ইউনিক কন্ডিশনে ওয়ালমার্ট জাতীয় এফ ডি আই দেখে প্যানিক বাটন টেপার দরকার নেই।
    তার কারণগুলো শুরুতে যা বলেছি তা তোমাদের মতই।
    এক, আমরা আমাদের পলিটিক্যাল সিস্টেম বদলানোর অবস্থায় নেই। ত অর কথা বলছি না। নইলে মাওবাদী এজেন্ডার কাছাকাছি কিছু বলতে হত। আমরা মার্কেট ইকনমিতে আছি, চাই বা না চাই। প্রশ্ন এই সিস্টেমে সরকার কোন পলিসিগত স্টেপ নিলে তার ইমপ্যাক্ট ম্যাঙ্গো পাব্লিকের ওপর কি হবে সেই নিয়ে, যেমন এফ ডি আই ইন রিটেল্‌স।
    যেমন চীনের মত সরকার নিজে লার্জ রিটেল স্টোর খুলতে পারবে না কেন? ক্যাপিটালের জোগাড় নেই? এয়ার লাইনস্‌কে বেইল আউট না করে এদিকে ধ্যান দিক।
    দুই, শর্ট রান এ এই স্টেপ কতটুকু অ্যান্টি ইনফ্লেশনারি হবে? সাপ্লাই চেইনে ইনভেস্টমেন্ট বাড়িয়ে ফুড আর্টিকলসের দাম কমানো যাবে কি না? আমরা যারা রিটেল্‌স এ এফ ডি আইয়ের বিরোধিতা করছি, ফলে যে মিডলম্যান/ ট্রেডার্স দের পক্ষে কার্যত: দাঁড়াচ্ছি, সেই ব্যাটারাই আজকের ফুড আইটেমসের এমন প্রাইস রাইজের কারণ নয়তো?
    তিন, সরকারের দেয়া রাইডার্স, যেমন ৫০% ইনফ্রাস্ট্রাকচারে নিবেশ করতে হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড লিংকেজে, তাতে রোজগার( এমপ্লয়মেন্ট এবং ইনকাম) বাড়বে কিন্তু ইনফ্লেশন বাড়বে না, এটা কতটুকু বাস্তবসম্মত?
    চার, কোন সন্দেহ নেই যে যেখানে ওয়ালমার্ট, টেস্কো ইত্যাদি খুলবে তার কাছাকাছি এলাকায় কিছু রিটেলার্স ঝাড় খাবে। যখন কমিউটারাইজড্‌ টাইপিং এল, কিছু ওল্ড টাইপিং বন্ধ হল, কিছু মেশিন কিনে নিজেদের বদলে নিল। ফোটোকপি শুরু হল তো সাইক্লোস্টাইলিং মেশিন সরে গেল। মোবাইল আসায় এসটিডি বুথের রমরমা ব্যবসা মার খেল, কিন্তু এখন একটা বেসলাইনে দাঁড়িয়ে আছে। ডিজিটাল ক্যামেরা আসায় আগের গুলো ভোগে গেল বা কম্প্যাক্ট ডিস্ক ও ডিভিডি আসায় আগের ক্যাসেট প্লেয়ার এবং ভিসিআর প্রায় উঠে গেল।
    কিন্তু ইন্ডিয়ান মার্কেটের বা ক্লায়েন্ট বেসের কি কি ইউনিকনেস
    এর নেগেটিভ এফেক্ট কে আটকাতে পারবে, বা আদৌ পারবে কি না সেটাই এইটইয়ের আলোচ্য বিষয়।
    অয়ন,
    এবারে যে পাল্টা ডেটা এবং আর্গুমেন্ট দিলেন, সেটাই আগের বার দিলে আমার বলার কিছু থাকতো না।
    আর উইথড্র করবেন কেন? এইটই হল চক্রব্যুহ, এখানে প্রবেশ করা যায়, কিন্তু বেরোনোর রাস্তা বন্ধ। :)))))
  • aka | 75.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ০৫:১৫512969
  • রঞ্জন দা কি সময় করে পুরো টইটা পড়েছিলেন?

    শর্টরানে ৩৫ টা ওয়ালমার্ট খুললে কি করে অ্যান্টি ইনফ্লেশনারি হবে? কোন চান্সই নেই। শর্ট রান বলতে যদি ১ বা ২ বছর ধরি।

    রোজগার বেড়ে ইনফ্লেশন হওয়া ভালো না? আপনি ভালো বলতে পারবেন। আমার কমন সেন্সে মনে হল।
  • ranjan roy | 115.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ০৫:৪৬512972
  • ধ্যাৎ, আকা!
    সেমসাইড্‌ করলে। অবশ্যই রোজগার ( এমপ্লয়মেন্ট + আয়) বেড়ে ইনফ্লেশন হওয়া ভাল। খারাপ হল রোজগার না বাড়া কিন্তু দামের উর্ধ্বগতি। কস্ট-ইনডিউসড ইনফ্লেশন এবং স্ট্যাগফ্লেশন ( যা ভারতের কমন সিম্পটম) খারাপ। এই সিস্টেমে কেইনসের চেয়ে ভালো ওষুধ এখন অব্দি বেরোয়নি মনে হয়।
    কিন্তু গোটা চল্লিশেক শহরাঞ্চলে একবছরে অপেক্ষাকৃত শস্তা দরে ব্যাপক কনজিউমার গুডস্‌ একজায়গায়
    পাওয়া গেলে আর্বান ইনফ্লেশন একটু কমবে না? যার মূল ওয়েটেজ টা হচ্ছে [ফুড প্রাইসে?

    আমার প্রশ্ন : ওপরে বলা কথিত ভাল এফেক্ট গুলো কতটুকু বাস্তবে হতে পারবে বলে মনে হয়? তেমনি হনু এবং পাইয়ের বলা খারাপ কনসিকোয়েন্স গুলো ভারতের ইউনিক কন্ডিশনে কতটা প্রোব্যাবল?
    আর্জেন্টিনা/মেক্সিকো/ চীনের অভিজ্ঞতা থেকে কতটুকু এক্সট্রাপোলেট করা যেতে পারে?
  • aka | 75.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ০৬:২৮512973
  • সেমসাইড করলাম? হতেও পারে। হনুকে জবাব দেওয়া বাকি। সঙ্গে থাকুন। :))

    পাইয়ের এই প্রশ্ন গুলো স্ট্যাটিক, গত নরশু থেকে করে চলেছে। পাইয়ের স্টান্সটা আগে পলিটিকাল পশ্চারিং পরে সেই পশ্চারিংয়ের সপক্ষে ডেটা/পেপার খুঁজে লাগিয়ে দেওয়া। নইলে ভাবার চেষ্টা করত ওয়ালমার্ট কেন আর্জেন্টিনায় সফল নয়। কেন ওয়ালমার্টের পক্ষে ভারতের ইনফরম্যাল কর্ণার স্টোরের কম্পিটিটিভ অ্যাডভানটেজ ধরা সম্ভব নয়। কেন প্রিডেটরি প্রাইসিং সম্ভব নয়। একই ল্যুপে আটকে গেছে। এখান থেকে পাইকে একমাত্র বের করতে পারে পাই নিজে। :)
  • pi | 72.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ০৬:৩৯512974
  • কারণ ল্যুপটাও তোমার তৈরি এবং যাই বলি না কেন তুমি লুপে ফেলবে :)

    যাই হোক, আমার উত্তর দিতে হয়তো একটু দেরি হবে। বাড়িতে গুচ্ছের পুরানো বন্ধুবান্ধব হাজির হতে চলেছে :) এবং রান্না শেষ হয় নাই :(
  • Update | 72.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ১১:৫৮512975
  • Name:aMail:Country:

    IPAddress:208.240.243.170Date:04Dec2011 -- 08:41AM

    তা নাই বা নিলেন, আপনার সিলেক্টিভ উইসডম নিয়ে টা নেহাতই আপনার নিজস্ব সমস্যা।

    তাতে আশা করি তর্কের কোয়ালিটির মানের পরিবর্তন হবে না, চালিয়ে যান।

    রন্‌জনদা, আপনি কি আজকাল সবাইকেই আপনি বলছেন? :)

    ________________________________________

    Name:hMail:Country:

    IPAddress:117.194.235.72Date:04Dec2011 -- 09:51AM

    MerryChristmas

    http://www.guardian.co.uk/world/2011/dec/04/chinese-toy-factories-chri
    stmas-disney
  • Ishan | 117.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ১৪:৩১512976
  • a যে ভুল করে ফেলেছে, সেটা স্বীকার করতে সমস্যাটা কোথায়? :)

    পাইয়ের গোটা আর্গুমেন্টটা পড়লাম। বেশ গুছিয়ে বলা। এবং বেশ কিছু পয়েন্ট ভ্যালিড। কিন্তু যে জায়গাটা নিয়ে আমার সমস্যা হচ্ছে, সেটাই বলি:

    প্রথমত: মেক্সিকোতে ওয়ালমার্টের প্রায় ২০০০ রিটেল। ব্রাজিলে দেখলাম ৪৯৬। পেনিট্রেশন বেশ কম। ওদিকে ব্রাজিল কিন্তু অর্থনৈতিক ভাবে হুহা উন্নতি করেই চলেছে। "বাম' পথেই। তাইলে ভারত কেন মেক্সিকোই হবে, ব্রাজিল কেন নয়?

    দ্বিতীয়ত: লাতিন আমেরিকায় ব্রাজিল আর মেক্সিকোয় ওয়ালমার্টের বিজনেস স্ট্র্যাটেজি মোটামুটি একই দেখলাম। একটা চালু চেনকে অধিগ্রহণ করা। এটা একটা জিনিস দেখায়, যে, এমনকি গরীবদের জন্যও "রিটেল চেন' লাতিন আমেরিকায় একটি চালু বাস্তব। ওয়ালমার্ট আসার আগে থেকেই। সেটা ভারতের পরিস্থিতির সঙ্গে ম্যাচ করে কি?

    এই দুটো পয়েন্ট তুললাম, কারণ, আমার মনে হয়, ভারতের পরিস্থিতি লাতিন আমেরিকন বাস্তবতার চেয়ে আলাদা। বিশ্লেষণের সময় সেটা মাথায় রাখা দরকার। রিটেল চেন থাক না থাক, ভারতে পাড়ার মোড়ের দোকানের কিছু অ্যাডভান্টেজ আছে। লোকে এক কেজি চিনি বা একটা সাবান কিনতে মোড়ের দোকান ছেড়ে পাষের পাশের ব্লকে অটো চড়ে বাজার করতে কক্ষনো যাবেনা, সে তারা কেজিতে দুটাকা কম দিলেও না।

    এরকম না, যে, লোকের এই হ্যাবিটটাকে ইনকর্পোরেট করেও বিজনেস করা যায়না। যায়। পাড়ায়-পাড়ায় মাঝারি দোকান দেওয়া যায় -- কথার কথা কইছি, আরামবাগগুলোকে কিনে নেওয়া যায়, ফ্র্যানচাইসি খোলা যায়। এমনকি লোককে ধারও দেয়া যায় (আকা যেটা মুদির দোকানের অ্যাডভান্টেজ বলল)। কিন্তু সেটা করতে গেলেও, এত লোকাক লেভেলে অপারেট করতে হবে, যে, লোকাক দোকান বা রিটেলের সঙ্গে একটা দরকষাকষির জায়গায় না এসে সেটা করা অসম্ভব।

    এইটা হল আমার অবসার্ভেশন। যদিও আমি ভারতে ওয়ালমার্টের সম্ভাব্য বিজনেস পলিসি নিয়ে কিচ্ছু জানিনা। :)
  • a | 208.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ১৮:৩৫512977
  • আমি তো উইথড্র করেই নিয়েছি, এরপর কি একপায়ে দাঁড়িয়ে থাকতে হবে?

    যাক, আপনাদের এই শখের তর্ক-বিতর্ক চালিয়ে যান, জয় গুরু :)
  • aka | 75.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২১:২০512979
  • যাস্ট একটাই কথা ঈশানের বক্তব্যের সাথে যোগ করা।

    সেটা হল ওয়ালমার্ট এমন একটা ফ্র্যাঞ্চাইজি খুললে সেখানের অপারেটিং কস্ট পাড়ার মুদির দোকানের থেকে কম হবে।

    কেন? ওয়ালমার্ট তার নিজের ম্যানেজমেন্টের কারণে কম্পিউটার বসাবে (যাতে ঠিকঠাক সেলস রিপোর্টেড হয়, প্রফিট পায়), একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার তুলবে (মনিটরিংয়ের জন্য)। পাড়ার বাদুদার এসব নেই। নিজের জন্য নিজে বিজনেস চালায়। সত্যি কি ওয়ালমার্ট ফ্র্যাঞ্চাইজি পাড়ার বাদুদার থেকে কম দামে দেওয়া সম্ভব?
  • aka | 75.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২১:২১512980
  • * বেশি হবে কম না। উফফ।
  • pi | 72.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২১:৫১512981
  • এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। ওয়ালমার্ট এলে পাড়ার দোকান থেকে লোকে দরকারমতন কিছুই কিনবে না কি চাল ডাল ভাত খাওয়া বন্ধ করে দিয়ে সে জায়গায় প্যাড থাই গিলবে, এরকম এক্সট্রিম কথা আসছে কেনো ? আমি অন্তত: এরকম এক্সট্রিম কিছু হবার কথা বলি নি, তাই এগুলো কেন হবে তার সপক্ষে আমি কারণই বা দিতে যাও কেনো ?
    ব্যবসা দোকান তো চাকরির মত নয়, যে রইলো কিম্বা গেলো। প্রথমত: ব্যবসা উঠে যাওয়া রাতারাতি হয় না আর উঠে গেলো না মানেই সেটা মার খেলো না, আর সেটা মার খেলে তার সাথে যুক্ত আরো অনেকের আয় অনিশ্চিত হয়ে পড়লো কিনা, তাকে শেষমেশ অন্য কোথাও উঠে যেতে হল কিনা, এরকম অনেক ব্যাপারই আছে। জব জেনেরেশনের এগেইনস্টে যেটা বলা হচ্ছে সেটা লস নয়, ডিসপ্লেসমেন্ট।
    প্রথম পয়েন্টে যে স্টাডিগুলোর কথা বলেছি, সেগুলোতে কতজনের ব্যবসা পুরো উঠে গেলোর মত এক্সট্রিম কিছু রিপোর্ট থাকলেও মূলত: আয় কমা নিয়ে, ব্যবসা মার খাওয়া নিয়ে স্টাডি। আর হ্যাঁ, ঐ এক কিমির স্টাডি টা অনেক আগের স্টাডি। তারপরও আরো অনেক বড় জায়গা, বড় স্যাম্পল, নানা জায়গা নিয়ে আরো ডিটেইলড স্টাডি হয়েছে। সব জায়গার সব রকম দোকানীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাও না। কিন্তু জায়গা আর প্রোডাক্টের উপর ডিপেন্ড করে একটা বড় অংশ হচ্ছেন বলে দেখা গেছে।

    এখান থেকেই আমার 'বর্ধিত ডিমান্ড' নিয়ে একটা প্রশ্ন আছে।
    এখানেই কি তাহলে 'বর্ধিত ডিমান্ডের কারণে কোন ক্ষতি হবে না' এই হাইপোথেসিসটা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে না?
    আকাদা বল্লো ১ এর পয়েনে মেনে নিচ্ছে, ১ কিমির মধ্যে ক্ষতি হবে। ডিমান্ড যখন বর্ধিত, তখন সেটা হবার কথা নয় তো।
    মাসকাবারি বাজার সুপারমার্কেট থেকে করা হলে ( যেটা অবশ্যই অনেকেই করে থাকেন), পাড়ার দোকানের বিক্রিতে কোন টান পড়বে না ?
    উল্টো দিক দিয়েও ভাবি। কোন এলাকায় ধরা যাক লোক বাড়া বা লোকের কেনাকাটার ক্ষমতা বাড়ার কারণে বর্ধিত ডিমাণ্ড। তো, সেখানে একটা সুপারমার্কেটের জায়গায় অনেকগুলো ছোট দোকান দিয়েও সেটাকে মেটানো যেত তো। তাতে অনেক বেশি লোকের কর্মসংস্থান হত না কি ?

    ওয়ালমার্ট পার্টনার ভারতীর ইজিডের যে রিটেইল চেন আছে, তাতে ১২০-৩০ টা মতন স্টোরে সর্বমোট এমপ্লয়ী ৫০০০ মতন। ইনডায়রেক্ট এমপ্লয়মেন্ট ও কিছু আছে ধরে নিলাম। তাও, কত ? 'নতুন' জেনেরেটেড জব কত ?

    এটা কত দিনে হবে ? কত কত কোং কত কত স্টোর খুল্লে ?
    ওয়ালমার্টের সারা পৃথিবীর হিসেবে তো ২ মিলিয়নের মত এমপ্লয়ী। ইন্ডায়রেক্টের এম্‌প্‌লয়মেন্টের মধ্যে কত্‌টা শুধু এদের আসার কারণেই হবে, এরা না হত্না, এরকম ?

    ভারতে এই '১০ মিলিয়নে জব' এর ব্রেক আপ ও রহস্যটা কী ?
  • pi | 72.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:১৩512982
  • বর্ধিত ডিমান্ড নিয়ে আমার আরেকটি প্রশ্নও আছে। এটা যদিও খুব সোজাসাপ্টা কোন ব্যাপার নয়। এর কতটা সত্যি ডিমাণ্ড, আর কতটা এই সুপারমার্কেট তৈরি করে সামনে থরে থরে সাজানো জিনিস দেখিয়ে তৈরি করা ডিমান্ড ? আমি নিজেই দেখেছি গুচ্ছ এমন জিনিস কিনি যেটা ওখানে না দেখলে কিনতাম না, আর তার মধ্যে অনেক কিছুই সত্যি আমার জন্য বেকার। কেনার পর জাস্ট পড়েই রইলো। শখের কিছুর কথা বাদ দিয়েই বলছি।
    আর এই ডিমান্ডের কতটাই বা ক্রয়ক্ষমতার বৃদ্ধির সাথে সাযুজ্য রেখে ? সমানে স্টোর ক্রেডিট কি ক্রেডিট কার্ড ব্যবহার করে তারপর দেনার দায়ে .. এনিওয়ে এগুলো তো নতুন কিছু কথা নয়। কিন্তু বারবার বর্ধিত ডিমান্ড ই আসল ম্যাজিকটা করবে, একথা শুনলে এগুলোও মনে হয়।

    মেক্সিকো, ব্রাজিল নিয়ে পরের পোস্টে আসছি।
  • aka | 75.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:২২512983
  • আজকাল পাইকে সবকথা একদম বড় করে না লিখলে পাই বুঝতে পারে না।

    পাইয়ের দাবী (মোহন গুরুস্বামীরও হতে পারে) যে ওয়ালমার্ট তার গ্লোবাল সাপ্লাই চেন কাজে লাগিয়ে বিদেশ থেকে কম দামে খাবার দাবার আনবে। তো বোঝা গেল না কেন দার্জিলিং থেকে কমলালেবু না এনে ওয়ালমার্ট কিকরে কম খরচে ক্যালিফোর্নিয়া থেকে ক্লিমেন্টাইন আনবে। জিজ্ঞেস করাতে পাই বলেছে ক্যান্ড ফুড আসবে। এবং এমনই হবে যে লোকাল চাষী যারা কিনা কপি ফলাচ্ছিল, যারা মাছ বিক্রি করছিল তাদের চাকরি টাকরি গিয়ে সাংঘাতিক অবস্থা হবে। এবং হবে কোন লেভেলে না উত্তরপাড়ায়। তো, এই ভয়ংকর অবস্থা আসতে গেলে উত্তরপাড়ার সবার সারাদিন চীনে ক্যান্ড ফুড না খেলে মাছের দোকানের দোকানির ক্ষতি বৃদ্ধি হবে কি করে? হ্যাঁ পাই?

    ওটা তুমি বলো নি, কিন্তু তোমার ইমাজিনেশন আমাদের এখানে এসে দাঁড় করিয়েছে। :)
  • pi | 72.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:২৯512984
  • উঁহু। ভাল করে পড়ে দেখো। ওটা তোমার ওভারস্ট্রেচড ইমাজিনেশন। আমার একটা কথা থেকে যে ওয়ালমার্ট বাইরে থেকেও ক্যানড ফুড আনবে।

    তাহলে মেনে নিচ্ছ, বেশ কিছু লোকজনের ক্ষতি হবে। তাই তো ? :)

    বর্ধিত ডিমান্ড নিয়ে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পাবার আশা নেই, কিন্ত প্রথমটা এখনো পাই নাই।
  • aka | 75.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:৩৪512986
  • পাড়ায় একটা মিষ্টির জায়গায় দুটো মিষ্টির দোকান হলেও কারুর ক্ষতি হতে পারে নাও পারে। পাড়ায় একটার জায়গায় দুটো চপের দোকান হলেও তাই। পাড়ায় একটা হলদিরাম এলেও তাই। ডিপেণ্ডস অন ডিমাণ্ড। একি সহজে বলা যায় নাকি?

    তা উত্তরপাড়ার ওয়ালমার্টের ক্যান্ড ফুড কার ক্ষতি করবে কি করে বোঝা গেল?
  • pi | 72.*.*.* | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:৩৪512985
  • আর নানা দেশের ওয়ালমার্টে বিদেশ থেকে কেমন কি জিনিস আসে, কেন আসে, সেও বলছি।
    মেক্সিকো দিয়েই বলবো নাহয় :)
  • pi | 72.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:৩৩512987
  • পাড়ায় একটা মুদির দোকান এলে আরেকটার কী হবে আর একটা বড় গ্রসারি মার্ট এলে কতগুলো মুদীর দোকানের কী হবে এর মধ্যে যদি কোন তফাত নেই মনে করা হয়, তাহলে আর কী বলবো ? কিন্তু তাহলে কয়েকটা পোস্ট আগে যে এগ্রি করলে ১ কিমি র মধ্যে দোকানগুলোর ক্ষতি হবে, সেটা ক¾ট্রাডিক্ট করে যাচ্ছে যে :)

    আর 'বর্ধিত ডিমাণ্ড' নিয়ে প্রশ্নের উত্তর ?

    ডিমান্ড বর্ধিত হলে ঐ ক্ষতি হবে, তাতে এগ্রি করলে কেন ? :)
  • ranjan roy | 115.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:৫৩512988
  • সরি অয়ন! আসলে গম্ভীর হবার চেষ্টায় আপনি বলে ফেলি।:)))
    কিন্তু তুমি এত দুম করে রেগে যাও কেন? কেউ ভুল বা নন -রেলিভ্যান্ট ডেটা দিলে তুমি কাউন্টারে বেটার ডেটা দেবে, কেউ ফালত্রু তর্ক করলে গুছিয়ে ওজনদার তর্ক করবে।
    রেগে যাও কেন?
  • aka | 75.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০১:৫৯512990
  • বললামই তোমার ইমাজিনেশন আমাদের এখানে এনে ফেলেছে।

    উত্তরপাড়ায় ওয়ালমার্ট হতে পারে যা কিনা তোমার ইমাজিনেশন, সেই ওয়ালমার্টে চাইনিজ ক্যানড ফুড আসবে এও তোমার ইমাজিনেশন, সেই উত্তরপাড়ার লোকে যদি হুলিয়ে ক্যানড ফুড খায় তাহলে উত্তরপাড়ার ওয়ালমার্টের কাছাকাছি অন্য খাবার দাবার যারা বিক্রি করে তাদের ক্ষতি হবেই তো। এসব তোমার ইমাজিনেশন।

    আমার বক্তব্য ছিল শহরে ওয়ালমার্ট হলে তার ১ কিমির মধ্যে ফুটপাথ হকারদের ক্ষতি হতেই পারে। যদিও রাজারহাটে হকার নেই।

    এই দুই এক হল? সত্যই ইমাজিনেটিভ। :)
  • pi | 72.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০৪:৫৬512991
  • ওয়ালমার্ট উত্তরপাড়ায় যেতে পারে কিনা, তার উত্তর ছিল, হ্যাঁ।
    দেশের ম্যানুফ্যাকচরের থেকে জিনিস নেবার ক্যাপ ৩০%। তারপর চাইলে বাইরের ম্যানুফ্যাকচরের থেকে নিতে পারে। সেটা নেবার সম্ভাবনা আছে কিনা, তার উত্তর ছিল হ্যাঁ। ক্যানড ফুড আনতে পারে কিন ? হ্যাঁ। এইটুকুই আমার কথা ছিল।

    এর তার মানেই উত্তরপাড়ার লোকজন ডাল ভাত ফেলে হুলিয়ে দিবারাত্র ক্যানড ফুড খাচ্ছে, তার ফলে চাল ডালের দোকানীরা ঝাঁপ ফেলে দিল, এটা আপনার যুক্তিবিন্যাস সার, এখানে আমার ইমাজিনেশনের কোন জায়গা নাই :)

    হ্যাঁ, চাল ডাল অনেক শস্তায় দিতেই পারে ( ওরা হোলসেল রিটেইলার), আর সেটাতে অন্য দোকানীরা মার খেতে পারে, এটা বলেছি। তার মানে পাড়ার দোকান উঠেই যাবে, লোকে প্রয়োজনে টুকটাক জিনিস কিনতেও সেখানে যাবেনা, এরকম কোন কথা বলিনি। আর সেগুলো করা মানে ব্যবসা মার খাওয়া নয়, তাও নয়।

    এবার কেন এগুলো করতে পারে সে নিয়ে আগে বলেছি। পরের পোস্টে ডিটেইল্‌স বলছি। কিছু উদা: দিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন।
  • aka | 75.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০৫:২৪512992
  • এইমাত্র আবাপতে দেখলাম যে ১০০০০ বেশি জনসংখ্যা আছে এমন শহরেই বিদেশি লগ্নির রিটেল আসতে পারে। সেটা একটা রেগুলেশন। এটা আগে দেখি নি। অতএব, এই হাইপোথেটিকাল উত্তরপাড়ার কেসটা আপাতত তাকে তুলে রাখা যাক। একগাদা সময় নষ্ট হয়।

    পাইকে শুধু মনে করিয়ে দিতে চাই, পুরো উত্তরপাড়ার কেসটাই এসেছিল কোটি কোটি লোকের রুটি রুজি হারানোর ভয় থেকে। গোলপোস্ট ঠিকঠাক না রাখলে কখন সেমসাইড হবে ঠিক নেই কিন্তু। :)
  • aka | 75.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০৬:০০512993
  • *একটা শূন্য কম পড়িয়াছে। ১০ লক্ষ হবে।
  • kd | 59.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:২৪512994
  • ""হোলসেল রিটেলার''টা পাই ভালো দিয়েছে।
  • Ishan | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:১২512995
  • বোঝো। সাতকান্ড রামায়ন পড়ে, এখন এইসব। মনমোহনের প্রস্তাব অবিকলভাবে গৃহীত হলেও, এই মুহূর্তে ভারতবর্ষের ৩৫ টি শহরের বাইরে আর কোথাও ওয়ালমার্ট করা যেতনা।
  • prateek | 122.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৭:৩৩512996
  • পাই কি ১০ লাখের গপ্পটা জানতিনা?
  • h | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৯:১৩512997
  • এই দশ লাখের গল্পে ইপ্সিতা সহ অন্য বিরোধীদের যুক্তির মূল কাঠামো আদৌ ক্ষতিগ্রস্ত হয় কিনা আমার সন্দেহ আছে।
    আমাদের দেশে MPCE - Monthly per capita Expenditure নামক ইন্ডিকেটর বেশ কিছুদিন ধরেই ব্যবহার হচ্ছে। এটা হল একটা পপুলেশন-ইউনিট কত মাসিক খরচ করতে পারে তার একটা মাপ। ইন্ডিকেটর টার বিভিন্ন ভার্সন আছে। আগ্রহী রা ন্যাশনাল স্যাম্পল সার্ভে র পেপার টা বা অন্তত পক্ষে এই সংক্রান্ত প্রেস রিলিজ টা পড়ে নিতে পারেন।

    ২০০৯-২০১০ এর ৬৬ তম ন্যাশনাল সার্ভে রাউন্ড বলছে

    . শহরের লোক গ্রামের লোকের তুলনায় প্রায় দ্বিগুন খরচ করতে পারে। কোনোটাই। দুটোর কোনোটাই, নজ্জার মাথা খেয়ে বলতেই হচ্ছে, কোনো হিসেবেই যথাক্রমে, ১০০০ টাকা আর ২০০০ টাকার নীচে। হ্যাটা বা তর্ক করার সময়ে বাজার দর টা একটু খেয়াল রাখবেন।

    . নীচের দিকের ১০% এর সঙ্গে উপরের দিকের ১০% এর পার্থক্য, টাকার হিসেবে ধরলে ৯.৮ গুণ। যেটা কিচেন ইকোনোমি গোছের মানসিকতায় তেমন কিছু না। আমার-আপনার রোজগার আমার-আপনার কাজের লোকের থেকে ১০ গুণের অনেকটাই বেশি ভগমানের এই বিধান, একটা এক বিলিয়ন দেশে যখন ছড়িয়ে পড়ে, তখন বিষয়টা অন্য মাত্রা পায়।

    . ৬১ তম রাউন্ডের তুলনায় ৬৬ তম রাউন্ডে এসে গ্রামের লোকের আর শহরের লোকের খরচ করার ক্ষমতা বেড়েছে। শহরের লোকের বেশি বেড়েছে। কিন্তু শহরে জিনিস পত্রের দামের আলাদা সার্ভে র সঙ্গে এটা মিলিয়ে পড়বেন।

    . উন্নত রাজ্য আর অনুন্নত রাজ্যের মধ্যে পার্থক্য একটু আশার তুলনায় কম।
    আগের রাউন্ডে গুজরাট ছিল ৬০১ আর প: ব: ছিল ৬০০, এখন সেটা যথাক্রমে, ১১১০ আর ৯৫২। কেরালা, পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি অনেক উপরে।

    .MPCE র মডেলে কিভাবে ইনফ্লেশন কে ইনক্লুড করা হয়েছে, তার সম্পর্কে বিষদ তথ্য এই প্রেস রিলিজ এ দেওয়া নেই। আশা করা যায় একটা বেস ইয়ার আর বেস প্রাইসের ন্যুনতম সাবধানতা অবলম্বন করা হয়েছে।

    বাই দ্য ওয়ে এই হিসেব টার ৬১ তম রাউন্ডের কথা ২০১১ র বিধানসভা ইলেকশনের সময়ে এবং ২০০৯ এর সাধারণ নির্বাচনের সময়ে প্রচুর ব্যবহার হয়েছিল। কারণ রাজনৈতিক।

    আমার বক্তব্য হল,
    ১। দেশের ১০ লাখের উপরে জনসঙ্খ্যার যে সব শহরের তাতে যখন এফ ডি আই মাল্টিব্র্যান্ড আসে, তাহলে, দেশের সবচেয়ে বেশি খরচ করতে পারা অংশটার কাছ থেকে ছোটো প্লেয়ার দের প্রায় সরে যেতে হবে।এর সঙ্গে 'নাগরিক সৌন্দর্যায়ন' প্রভৃতি বি: কারণে পেটি পেডলার আর প্রডিউসার দের সরে যেতে হচ্ছে এটা মনে রাখবেন।
    ২। দেশের মানুষের রোজগার বাড়ানোর ব্যবস্থা বিশেষ কিসু না করে, উল্টে তার সামগ্রিক ক্রয় ক্ষমতাটা র মূল সুবিধে পাচ্ছে বড় স্টোর গুলো, এই পরিস্থিতিতে 'গ্রোথ' নামক বস্তুটা আকাশছোঁয়া ৮% নাও থাকতে পারে। দেশের জিডিপি গ্রোথ, সচিন-বিরু থেকে আকাশ চোপড়া হয়ে উঠতেই পারে (বড় ইকোনোমিতে আমার আন্তাচ এইটেই হয়েছে, স্পেসিফিক রেফারেন্স নিজেরা পড়ে নেবেন), এবং সেটা যে শুধু ফিস্কাল ম্যানেজমেন্ট দিয়ে বিশেষ ম্যানেজ করা যায় না, সেটা বেশ কয়েকটা সাইকল এ পর পর প্রমাণিত।
    ৩। এছাড়া অবশ্যই ডিসপ্লেসমেন্ট, সাপ্লাই চেন এর মনোপোলাইজেশন, ফোরসড আর্বান মাইগ্রেশন এর ফলে অন্যান্য সোশাল সমস্যা, রুরাল ইনফ্রাস্ট্রাকচারে সরকারী ব্যর্থতা, উল্টে পিপিপি বা টোলিং মডেলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি ইত্যাদির বিপদ সবটা নিয়ে ভাবলে, এই ১০ লাখি সংবাদ দিয়ে বিশেষ কিসু আসে যায় না। বিহারের শ্রমিক আজকাল পাঞ্জাবে আসছে না বলে একটা গদ গদ খবর ছাপা হচ্ছে পোলিটিকাল নিউজ এ, ইকোনোমিক নিউজ এ বলা হচ্ছে, দেসে গরীব থাকছে না এতো চিন্তার কথা, ওয়েজ বেড়ে গেলে তো খুব জিনিসের দাম বেড়ে যাবে, প্রজেক্ট ঠিক সময়ে নামবে না :-) এটাকে এদের ভাষ্যেই সাধারণত: নিতীশ কুমারের গুণগান হিসেবে ইনটারপ্রেট করা হয়। এর কারণ সোশাল স্পেন্ডিং। নীতিশ কে যদি প্রশংসাও করি, মনে রাখবেন, এনরেগ জাতীয় প্রকল্পে, দিনে ৮০-১০০ টাকা বছরে ১০০ দিন দেওয়ার কথা, দেওয়া হয় ৪০-৫০ দিন। ৪০ পেরোয় খুব অগ্রসর, নীতি নিষ্ঠ জেলায়। তো ৩২০০ টাকায় সংসার একবার চালিয়ে দেখলে পারেন।

    আরেকটা তথ্য দিয়ে রাখি, বেশ কয়েক বছর ধরেই ইউ কে রিটেল মার্কেটে সর্বমোট খরচ হওয়া প্রতি ৫ বা ৬ পাউন্ডে, ১ পাউন্ড যায় টেস্কো তে। খরচ করার অর্থের এই ধারা ইউ কে র ইকোনোমির কি উপকার করেছে, সেটা গত তিন চার বছর ধরেই দেখা যাচ্ছে। আর লো গ্রোথ ইকোনোমি তে ফিস্কাল ম্যানেজমেন্ট দিয়ে কি কচুপোরা করা যাচ্ছে সেটাও দেখা যাছে। জব ক্রিয়েশন কচু হচ্ছে। আর বড় কর্পোর প্রফিট কমাতে হবে, একসিকিউটিভ বোনাস কমাতে হবে এই সব বড় বড় পোলিটিকাল কথা, শুধু টিভি বাইট হয়েই থেকে যাচ্ছে, আর কিসু লাভ হচ্ছে না মানুষের।

    এই গুলো মাথায় রেখে কথা বললে ভালো হয়।
  • h | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৯:৩৩512998
  • এই তথ্য সূত্রের একটা দিক নিয়ে ইকোনোমিক টাইম্‌স প্রভৃতি কাগজে লাফালাফি হয়েছে। সেটা হল দেখা যাচ্ছে, খরচ করার ক্ষমতার একটা অংশ কনজিউমার ডিউরেবল এ যাচ্ছে। ছোটো শহর বা গ্রামেও। অতএব আমাদের ইন্ডিয়া চকচকাইচেঁ আর আঁপাঁইচে (বীরভূমী ভাষায় 'লাফাচ্ছে')।

    তো যাই হোক, আমার মনে হয় না, এই 'withhold' ইত্যাদির কোন অর্থ বিশেষ আছে। মাল্টিব্র্যান্ড এফ আই আসবে, প্রথমে ৩৫ শহরে এলেও পরে গোটা দেশেই আসবে। জনসংখ্যার মাপ একটা একজিউকিউটিভ অর্ডার দিয়ে বদলানো যায়। পোলিটিকাল অয়্‌ডজাস্টমেন্ট কিছু হবে। এই নতুন রিয়েলিটি কে সামনে রেখে লিগাল ও ইলিগাল সব ইকোনোমিক অ্যাকটিভিটি ই নিজের মত অ্যাডজাস্টমেন্ট করে নেবে। কিন্তু এতে দেশের সব লোকের ভালো হচ্ছে জাতীয় রেকর্ড না বাজানো-ই ভালো।

    the chief arguement behind this population- cap logic is that, oh this change will keep rural population unaffected, and moreover the suppliers among them will actually benefit... is seriously spurious. primarily because it assumes economic insulation between GDP growth and decline in the power of independent economic activity and significance of local employment. I reckon this issue was raised at a time of high inflation, with the the cynical objective of pulling it off with the lure of price control. But the myth of our economy being a limitless gravy train will be strengthened by relatively better GDP performance at a time of European and American troubles and the same legislation will be pushed again soon, with hectic political adjustments behind the scenes.
    I seriously don't mind this, anything for that matter anymore, as long as people don't try to sell it as a measure in public welfare. that is spurious and daft at the same time.
  • h | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১৯:৫২512999
  • একটা কথা আমার এই বাজে ডায়াট্রাইব এর সিরিজে কখনৈ বলা হয় নি। ইউরোপে বা আমেরিকায় পাবলিক ডিসকোর্সে, বড় স্টোর এর বিরোধিতা যতটুকু আসছিল সেটা আসছিল, গ্রীন আর অর্গানিক পন্থীদের দিক থেকে, ফার্মার্স মার্কেট আর ফ্লি মার্কেটে প্রেশ সসেজ পাবেন ইত্যাদি। এর মূল কারণ হল, চাকরি খোয়ানো, ছোটো ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠা ইত্যাদি 'ইকোনোমিক ইসু'র আলোচনা খুব তাড়াতাড়ি অল্প কিছুদিন আগেও, এখনো বেশির ভাগ জায়্‌গাতেই মাইগ্রেশন ইত্যাদি ইসুর দিকে সরে যায় আর ইউরোপে তো সরাসরি যত বাজে নিও ফ্যাসিস্ট দের উপকার হয়। এই অকুপাই আন্দলনের সময়ে অনেক দিন পরে প্রথম, সরাসরি ফিনান্স ক্যাপিটাল এর সর্বজনগ্রাহ্য ক্রিটিক নতুন করে উঠছে। আমাদের বড় স্টোরের বিরোধিতায় সরাসরি চাকরি, ছোটো ব্যবসা ইত্যাদির কথা আসছে এখন, পরে কি হবে জানিনা, এইটা দিয়ে বোঝা যায়, রিয়েল পোলিতিকাল ডিবেট আমাদের দেশে অনেক বেশি জ্যান্ত। ভাবতে ইচ্ছে করে এটা সম্ভাবনাময়, যদিও নয় জানি। অবশ্য হতে পারে, ইনডাস্ট্রিয়াল, প্রি প্রসেসড খাবার এখনো সেরকম শখের পিজা-বার্গার-বিরিয়ানি ছাড়িয়ে ঢোকেনি বলে। বিরিয়ানি টা এখনো পেটি প্রডিউসার এর হাতে, থ্যাংকফুলি।

    তবে মজা হল, এই যে ছোটো ছোটো, ক্যাপিটালিজম এর ইন্টিগ্রেশন এর অভাবে ফাক ফোকর, এগুলো ই বড় স্টোরের এদিকে নজর পড়ার কারণ।

    এইটে পার্সোনাল ধারণা আমার। বিরিয়ানির ঐতিহ্যের স্বার্থে। আবাপ বলেছে, ঐতিহ্যের মধ্যেই নতুন বাঙালিয়ানা লুকিয়ে আছে:-))
  • aka | 168.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২০:৪৮513001
  • যাস্ট কোন মানে নেই।

    উল্টোডাঙার ঐ কি জানি নাম (আবার ভুলে গেছি) দোকানটি উঠে গেলে আমার কিস্যু যায় আসে না। কোনো ইকনমিই তার ১০০ শতাংশ লোককে প্রোটেক্ট করতে পারে না।

    আর যে অংশটা সবথেকে বেশি আয় করছে তাদের চাহিদাও বদলে গেছে। এরা ইংরিজি বলে, হানিমুনে ফুকেত যায়, বছরে চারমাস বিদেশে থাকে, সেখানে গিয়ে আদিদাস, নাইকের জুতো কেনে, বোসের মিউজিক সিস্টেম ট্যাক্স দিয়ে নিয়ে আসে। এদের যদি ফুটপাথের মাল ঠেকাও তাহলে না লাভ দেশের না লাভ ফুটপাথের হকার ওয়ালাদের।

    আগেই লিখেছিলাম আবারও লিখি শহরে ডিমাণ্ড বাড়ছে। এটা একটু দেখে টেখে গুছিয়ে লিখছি, কিন্তু বাড়ছে। এই বর্ধিত রিটেলের নেচারটা অন্যরকম। সেই রিটেল সেল যত অর্গানাইজড সেক্টরে হয় ততই সরকারের ভালো।

    আর দেশে পলিটিকাল ডিবেট বলতে কি হানুদা এই গুরুর তক্কাতক্কির কথা বলল? নইলে দুই নেতার মধ্যে আমি যা দেখলাম

    দিদি বচ্চন: আমি এখন শ্রীরামপুরে, ফোনে পাবেন না। আমি নীতিগত স্টান্স নিয়েছি নো এফডিআই

    মনুদা : তাহলে বরং আমাকে ছেড়ে দিন

    দিদি বচ্চন: গদি উল্টে দেব

    মনুদা: আচ্ছা আচ্ছা আবার ভালো করে বোঝাবো এখন মাথা ঠান্ডা করে চা মুড়ি খান দিকি।

    সমস্ত লজিক এটাই ইন্ডিকেট করে ওয়ালমার্ট, টেসকোর কম্পিটিশন রিলায়েন্স, বিগ বাজার এদের সাথে। তাও এফডিআই খারাপ বলার অর্থ দেশীয় পুঁজি ভালো পুঁজি, বিদেশী পুঁজি খারাপ। কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন