এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১২ মার্চ ২০১২ ১৪:৫১535942
  • অ্যাই বাচ্চারা। অম্নি বুঝি না বুঝি না করে গল্পোটা বলে দিও না।
    গাঁটের কড়ি খচ্চা করে সিনেমাটা যখন দেখবো তখন এটাও চাইবো একেবারে অবাক লাগুক।
  • saikat | ১২ মার্চ ২০১২ ১৪:৫৩535943
  • আইবি চেক করল না কেন? সেটা বলতে গেলে সাব-টেক্সটের কথা বলতে হবে। সিনেমাটার একটা বিষয় তো এটাই যে ইন্টেলিজেন্সের মধ্যে কিভাবে rogue element ঢুকে যায় এবং সেটা কীভাবে IB চাপা দিতে চায়। যেহেতু IB সেটা করেছে এবং এখন সুযোগ এসেছে ঐ rogue element-এর কাছে পৌছবার, ভিদ্যার মাধ্যমে, ভিদ্যাকে "ব্যবহার" করে যেখানে ভিদ্যার কিছু হয়ে গেলেও যায় আসেনা ((পরম আর খানের তক্কটা মনে কর), অতএব পুলিশ বা IB সেই পথেই হাঁটছে। IB-র কাছে তো বিষয়টা ভিদ্যার authenticity নিয়ে নয়, তাদের উদ্দেশ্য ঐ লোকটির কাছে পৌছন।
  • dd | ১২ মার্চ ২০১২ ১৪:৫৫535944
  • ভিদ্যাকে "ব্যবহার" করে আবার কেমনতরো কথা? লেখা উচিৎ ভিদ্যাকে ভ্যাভোহার করে...। ভানামের দিকে নজর রাখুন।
  • Netai | ১২ মার্চ ২০১২ ১৫:০১535946
  • এইটাই পোশ্ন। আইবি যাবে ভ্যাভোহার করবে তার আইডেন্টিটি চেক করবে না?
  • siki | ১২ মার্চ ২০১২ ১৫:০১535945
  • কালীঘাটের পুলিশ ক্রশচেক করে না। ছি:।

    তবে সিকি = সিরিয়াল কিলার, এইটা আমার হেব্বি মনে ধরেছে।
  • saikat | ১২ মার্চ ২০১২ ১৫:১৩535947
  • চেক করতেই পারে। কিন্তু ভেবে দেখ, খান তো প্রথমেই ভিদ্যাকে ভয় দেখিয়েছিল, কিন্তু ভিদ্যাও পাল্টা চাল খেলে এবং সেও খানকে ভয় দেখায়। মিডিয়ার ভয়ও। আজকাল যেহেতু মিডিয়াকে সবাই ভয় পায়, এবং IB-র কুসুমও কীটদষ্ট, অতএব তারা সেদিকে যায়নি :-)। সাবটেক্সটের কথা বলতে গেলে এটাও বলতে হয়, সিস্টেম কিভাবে একজন ব্যক্তিকে ব্যবহার করে, আবার ব্যক্তিও কিভাবে সিস্টেমকে ব্যবহার করে সেটাও এই সিনেমার একটা বিষয়। যেটা আমি বলছি না, সিনেমার শেষে সাত্যকিও বলেছিল। :-)
  • T | ১২ মার্চ ২০১২ ১৫:১৫535948
  • এমনকি, আইবি র মাথারা যখন খুনীর এর সাথে বিদ্যার ছবিটি দেখে ফেলেছে, তখন কে এই বিদ্যা বাগচী, সে কি করে খুনির কাছাকাছি এল, এসব ক্রসচেক করলে না গো! আর, কপু কি সহজেই বিশ্বেস করে নিল যে মহিলার স্বামী সত্যই ঐ এঁদো হোটেলে উঠেছিলেন। নিদেনপক্ষে ঐ তারিখে কলকাতায় অর্ণব বাগচী বলে কেউ ল্যান্ড করেছিলেন কি না তাও খোঁজ নিলে না। (নাকি নিয়েছিলো আমি দেখিনি?)
    সিনেমাটা সাজানো মনে হচ্ছে। :P
  • aka | ১২ মার্চ ২০১২ ১৬:১৬535949
  • এদের ধরে মারব। আদ্যোপান্ত ভালো সিনেমা এবঙ্গ গল্প। কপু ধরে নি না, ধরতে চায় নি। হু ইজ সাত্যকি? সে কি শুধুই কপু? মাত্র ছয় মাস কাজে জয়েন করেছে ইত্যাদি ইত্যাদি।

    আর ধৃতিমান কি করল না করল কিছু যায় আসে না। নেহাতই সাইড কিক।

    আরT আর একবার দেখতে হবে।

    বড় ভালো নামিয়েছে।
  • Netai | ১২ মার্চ ২০১২ ১৬:২৪535950
  • ধরেনি, ধরতে চায়নি তো ভালো কথা। কিন্তু যাকে ধরতে চাইছেনা তার পরিচয় জানতোই না!!!
    লাস্ট গুলটা হজম হয়নি।
    প্রশ্ন গুলো তো আছেই। তাও ও
    এতো ভালো হিন্দি পিওর থ্রিলার আগে দেখেছি বলে মনে পড়ছেনা।
  • siki | ১২ মার্চ ২০১২ ১৬:৩৯535952
  • ক।

    টি, সাত্যকি কলকাতা এবং লন্ডনের এয়ারপোর্টে ক্রশচেক করে নিয়েছিল। সিনেমাতেই দেওয়া আছে।
  • siki | ১২ মার্চ ২০১২ ১৬:৪৪535953
  • এমনকী আমি কপু হলে আরেকটা কাজ করতাম (আইডল বসে আছি বলে মাথা খেলছে)

    ভিদ্যা তো বলেই দিয়েছিল তার স্বামী বাঙালি, এবং অমুক ডেটে অমুক ফ্লাইটে তার স্বামী এসেছিল। এখন সেই নির্দিষ্ট ফ্লাইটে কতজন বাঙালি ছিল তার একটা লিস্ট বানিয়ে নেওয়া যেত, তাদের লন্ডনের ঠিকানা ক্রসচেক করে নেওয়া যেত, পুলিশের পক্ষে সেটাও এমন কিছু কঠিন কেস নয়। এখান থেকেও খানিকটা কংক্লুশন টানা যেত ... তবে কিনা সেসব হলে সিনেমাটা দুঘন্টা চলত না।

    সিকি (আমি না, সিরিয়াল কিলার) অ্যাটাক করার পরেও ভিদ্যা কেমন ডেয়ারডেভিল হয়ে কলকাতার রাস্তাঘাটে দাপিয়ে বেড়াচ্ছে, কোনও ওয়েপন ছাড়াই, যে কোনও মুহূর্তে খুন হয়ে যেতে পারে জেনেও। আমায় কেউ একবার ঐভাবে চলন্ত মেট্রোর সামনে ঝাঁকিয়ে দিলে আমি ধাতস্থ হবার জন্যই দশদিন সময় নিয়ে ফেলতাম। :)
  • siki | ১২ মার্চ ২০১২ ১৬:৪৫535954
  • এটা লিখতে গিয়ে আমার আবার ফ্লাইট প্ল্যান সিনেমাটা মনে পড়ে গেল। ঘুম ভেঙে উড়ন্ত ফ্লাইটে মহিলা জানলেন, তাঁর সঙ্গে নাকি তাঁর মেয়ে ছিলই না!
  • T | ১২ মার্চ ২০১২ ১৬:৫৮535955
  • অ বলে দেয়া ছিল বুঝি! আমি অবশ্য ঐ খিচুড়ী মার্কা ক্যাম রিপ দেখে বুইনি।
  • Netai | ১২ মার্চ ২০১২ ১৭:০৮535956
  • জনতা, হিন্দিতে আর কোন কোন ভালো থ্রিলার দেখেছেন?
    আমি সময় এর কথা মনে করতে পারছি। জ্যাকিশ্রফ আর সুস্মিতা সেন অভিনিত। প্রায় ফ্ল লেস।
    এছাড়া উর্মিলা র একটা ছিল যেখানে উর্মিলাই মার্ডার করবে কিন্তু কেউ জানবেনা। অজয় দেবগন আর অক্ষয় খান্নার একটা সিনেমা, যেখানে অজয় দেবগন ভিলেন।
    কোনটাই কিন্তু কহানীর মত না।
  • aka | ১২ মার্চ ২০১২ ১৭:২২535957
  • উফফ আমি সিকি কে ধরে ঝাকিয়ে দেব। বলে দিলে এখন সবাই আমাকে কেলাবে। কিন্তু এটা প্রায় ফ্ললেস। দু একটা চূটো খাটো আছে কিন্তু।

    ঊর্মিলার সিনেমাটাও হেবি ছিল। মনোজ বাজপেয়ী গোয়েন্দা -আমাদের রামুদার সিনেমা।
  • kd | ১২ মার্চ ২০১২ ১৭:২৩535958
  • যা: আমি কি তবে অন্য কোন সিনেমা দেখলুম? সিকির দেওয়া লিংকেরটায় তো কোন ""সিরিয়াল'' কিলার দেখলুম না।
    অবিস্যি পিকচার/সাউন্ড কোয়ালিটি ভালো ছিলো না।

    ইচ্ছে আছে শ্রাবণীকে দিয়ে একটা ক্রাইম থ্রিলার লেখানোর। নাম ধরা যাক ""হরিশে বিষাদ''। প্লট হ'লো হরিশ মুখার্জি রোডের একদিকের ফুটপাথে একটা লাশ, রাস্তার মাঝখানে একটা রক্তমাখা ছুরি আর অন্যদিকের ফুটপাথে রক্ত-টক্ত মাখা শার্ট গায়ে একটা লোক দাঁড়িয়ে।
    কোন থানা তদন্ত করবে এইটা সল্‌ভ করাই থ্রিলারটির উদ্দেশ্য।

    ক্লু: উত্তরমুখী হরিশ মুখার্জি রোডের বাঁদিকের ফুটপাথ কালীঘাট থানার, ডানদিকেরটা ভবানীপুর থানার আর রাস্তা ট্র্যাফিক পুলিশের।
  • sayan | ১২ মার্চ ২০১২ ১৭:৩৬535959
  • @ কিসি - 4:44 PM

    লিস্ট প্রসঙ্গে, ডিট্টো। প্যাসেঞ্জার ম্যানিফেস্ট চেকালেই সব তথ্য হুড়মুড় করে বেরিয়ে পড়ত। তবে বলিউড থেকে এই টাইপের ব্যাপার এক্ষপেক্টেড। যেমন লেভেলের সিনেমাই হোক না কেন।
  • T | ১২ মার্চ ২০১২ ১৭:৩৭535960
  • ইস, এরকম একখান হিমানীশ গোস্বামীর লেখা আছে না। সেই যে, লোকটা সুইসাইড করেছে, মুন্ডুটা গড়িয়ে পড়ে গেছে রেললাইন থেকে নিচে রাস্তার ধারে। এদিকে বাকি বডিটা রেললাইনে। রেললাইনের ওদিকটা আবার অন্য থানার আন্ডারে। বড়বাবুরা কিছুতেই কেস নিতে চাইছে না। হিমানীশ বাবুই লিখেছিলেন তো?
  • sayan | ১২ মার্চ ২০১২ ১৭:৩৯535961
  • নেতাই! "সময়' ফ্ললেস!
    জনি গদ্দার দেখিয়াছো? অথবা জ্যাকিদা'র আর ইয়া পার?
  • sayan | ১২ মার্চ ২০১২ ১৭:৪১535963
  • ঊর্মিলার সিনেমাটা কৌন। রামুদা ভালোই নামিয়েছিল।
  • aka | ১২ মার্চ ২০১২ ১৮:০৩535964
  • কেউ মন দিয়ে দেখে নি। কেউ না, ক্ষেউ না। ক্ষালি ক্ষালি ভাজে ভ্যাভোহার একঠা নির্দোষ ছিনেমার প্রতি। এদেরকে বালির বস্তায় পুরে ড্যাঙোশ দিয়ে কেলাও।
  • pi | ১২ মার্চ ২০১২ ১৮:০৫535965
  • বোঝও, লোকজন লিখেই দিল ! তালে আমিও বা আর বাদ থাকি ক্যানো। আশা করি যারা দেখেনি, তারা এখন এগুলো পড়ছে না :P

    হ্যাঁ, এই ক্রস চেক না করাটা একটা বিশাল কিন্তু তো বটেই। নাম,বরের নাম, ফ্লাইট এই সামান্য ক্রসচেকটুকুনি করবে না !! যেখানে তার অভিযোগে একটা পুরানো কেসকে খুঁচিয়ে দিয়েছে !
    পুলিশ কিছু করতে চায়নি আবার কি। আই বি র একটা অংশ পুলিশকে সংগে নিয়ে আদাজল খেয়ে মিলনকে খোঁজার জন্য লেগে পড়লো, এদিকে তার লুক অ্যালাইক, যে এইভাবে হাওয়া হয়ে গেল, সে নিয়ে কোন খোঁজ করবে না ! দু'জন এক লোক কিনা ( যে অপশনটার কথাও ভিদ্যা তুলেছে ), সেটা ভেরিফায় করার চেষ্টা করবে না ? দু'বছর আগে যখন মিলন এখানে ছিল ফর শিওর, তখন ভিদ্যার সাথে ছিলনা কিনা, এগুলোর খোঁজ নেবে না ?

    আর এই নিয়ে আরো বেশি খোঁজ তো নেওয়া উচিত আইবির মাথা ও এজেন্টদের, যে জিনিশ তারা পুরো ধামাচাপা দিয়ে দিতে চেয়েচিল, সেটা যার জন্য আবার মাথা চাড়া দিয়ে উঠলো, তার কথায় সন্দেহ করবে না ! ছবিতে দিব্বি দেখছে, পুরো একজন লুক অ্যালাইক হাজির, আর সে এই অদ্ভুতভাবে উধাও, সেখানে সেই ব্যাপারটা পার্স্যু করবে না বা তার সত্যতা নিয়ে একবার প্রশ্ন তুলবে না ? এমনকি সে যখন ব্ল্যাকমেইল করছে, তখনও না ??

    আর ভিদ্যাকেই বা কেমন আনপ্রিপেয়ারড চলে এল ! ঠিকঠাক একটা 'কহানি' বানিয়ে এনেছিল কি ?
    বরের শহরে তার আত্মীয়স্বজন কেউ নেই, যার কথা সে জানে। মানে, একজন মিসিং লোকের সন্ধান করতে চাইলে তো সবার আগে সেই শহরে তার চেনাজানা লোকজনের কাছে খোঁজ নেওয়া হয় ! কাকার বাড়ির উল্লেখ একবার হাল্কা করে এসেই চাপা পড়ে গেল। কোন স্কুলে পড়তো সেটাও আগে থেকে কিছু ঠিক করে আসেনি, গেস্টহাউসের ছেলের থেকে নাম শিখে বলতে হয় !

    আরো অবাক করেছে, ঐ ঘরে চায়ের গ্লাস পড়ে থাকায়। আংউলের ছপ পেতে পারে, এমন একটা জিনিস তখন আই বি ফেলে চলে গ্যালো ! আর এখনো নিলো না ? ওটা থেকেই তো দেখতে পারতো ঐ দুজন এক লোক কিনা। বিশেষ করে সেই প্রশ্ন যখন তারা উড়িয়ে দিচ্ছে না। দুটো কেস কোনোভাবে কানেক্টেড মনে করছে।

    খুনগুলোরও কি কোন প্রয়োজনীয়তা ছিল? এরা নতুন করে কিছু জেনেছে তা নয়। আগে যা জানতো, তাই জানিয়েছে। খুন নিয়ে হইচই হল না,এটা আরো অবাক কাণ্ড। খান তো এই খুন গুলো ধরেই ঐ কেসটা আবার খুঁচিয়ে তুলতে পারতো।
    আর ওকে ঐ ভরা বাজারে পুলিশের সাথে থাকা অবস্থায় মারার প্ল্যানগুলোই বা কেমনতর কে জানে। মারতে সফল হলেও তো এইভাবে দিনেদুপুরে খুন নিয়ে বিস্তর জলঘোলা হত। মানে, যে ব্যাপারটা এত করে চেপে রাখতে চাইছিল, সেটাই তো সামনে এসে যাবার সম্ভাবনা ছিল ! তাও আবার খুনী ভরা বাজারে কোন ছদ্মবেশ নেবারও দরকার মনে করে না। মিডিয়ার ভয়ে তখন খান মেনে নিল, আর এরকম কেস, মানে ঐ যে প্রেগন্যান্ট মহিলার ফ্যাক্টর, যেটাকে এই কেসে এত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে, সেরকম মহিলা, এইরকম একটা কেস নিয়ে যিনি পুলিশের সাথে ঘুরছেন, তিনি এভাবে খুন হলে মিডিয়া ছেড়ে দিত !!
  • aka | ১২ মার্চ ২০১২ ১৮:১৯535966
  • আমি যখন বড় হয়ে গোয়েন্দা হব, তখন আর যাই করি গুচ থেকে ক্ষাউকে অ্যাসিসট্যান্ট করব না। ক্ষাউকে নয়। প্রভু এদের ক্ষমা করে দাও এরা ক্ষেউ মনোযোগী দর্শক নয়।
  • rii | ১২ মার্চ ২০১২ ১৮:২১535967
  • পাইএর সঙ্গে একমত। এই পয়েন্টগুলো আমারো মনে হয়েছে।

    সবথেকে বেশি অদ্ভুত হল খুনগুলো। একটা খুনও জাস্টিফায়েড নয় ঠিকমত। আর ভিদ্যাকে যে কেন মেট্রো স্টেশনে ধাক্কা দিয়েও টেনে নিয়ে এলো সেটাও বোঝা গেল না। ভিদ্যাকে সত্যি সত্যি খুন করার জন্যে খুনি ঐ গেস্ট হাউসে না গিয়ে, ভর দুপুরে কলকাতার মতন জনবহুল জায়গায় নায়িকার পিছু নিল?????
  • aka | ১২ মার্চ ২০১২ ১৮:৩০535968
  • কথা হল কে কি? গুলিয়ে যায় ভবদুলালের নির্মাণের মতন - বাস্তব, নির্মাণ ও কাহানীর অমোঘ প্যাঁচে ঘুরতে থাকে ক্যামেরা এবং তার সাথে আমরা। ঘুরতে, ঘুরতে, ঘুরতে যখন সামান্য স্থিতিশীল হয় পর্দা ততক্ষণে দর্শক খানিকটা ডিজি, মাধ্যমের অবস্কিওরিটি তখন তাদের গ্রে ম্যাটারে, আচ্ছন্ন হয়ে পড়ে তারা। আর গল্প এগিয়ে চলে নিজের গতিতে।

    আমি এই প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু কেন দেব? শুধু কহানির মস্করা দেখব।

    দর্শকের নামে এরা ক্ষলঙ্ক।
  • T | ১২ মার্চ ২০১২ ১৮:৩৬535969
  • খানিকটা হরলিক্স খেয়ে নিন কমরেড।
  • saikat | ১২ মার্চ ২০১২ ১৮:৩৭535970
  • ইয়েস। আকার সাথে 'ক'।

    কাহিনীর মস্করা দেখানোর জন্যই এই সিনেমাটি, একটা গপ্প কীভাবে চরিত্রদের হাবূডুবু খাওয়ায়, কীভাবে নিজের স্রোতে ভাসিয়ে নিতে পারে চরিত্র/দর্শকদের সেই জন্যই সিনেমাটি বানানো হয়েছে।
  • pi | ১২ মার্চ ২০১২ ১৮:৪০535971
  • সইকতদা, সেটা তো করাই যায়। আর সেজন্যই ভাল বলছি, সিনেমা হিসেবে। কিন্তু, এতগুলো কিন্তু নিয়ে থ্রিলার হিসেবে ফ্ললেস তো বলবোনা।
  • pi | ১২ মার্চ ২০১২ ১৮:৪৭535972
  • আর ক্রেডিট অনেক বেশি দেব, সেইসব চরিত্রকে হাবুডুবু খাওআলে যারা সামান্য বুদ্ধি বা কমন সেন্স প্রয়োগ করে :)

    একজন প্রেগন্যান্ট অসহায় মহিলা, কেবল এই ফ্যাক্টরটি সমস্ত বোধবুদ্ধি গুলিয়ে সবাইকে আচ্‌ছ্‌ন্‌ন করে রেখে দেবার জন্য যথেষ্ট কনি্‌ব্‌হন্সিং মনে হয়নি আমার :)। দর্শক যদি মনে করে তাকেই সেটা আচ্‌ছ্‌ন্‌ন করে কনি্‌ব্‌হন্স করতে পারেনি, তাহলে সে চরিত্রগুলোর এহেন ব্যবহারের সাথে একাত্ম হবে কীকরে ? :)
    হতে পারলে সিনেমাটা আরো ভাল হত।
    কনসেপ্টটা তো ভাল। বলার ভঙ্গিও। এই ত্রুটিগুলো এড়ানো যেত না কি ?
  • pi | ১২ মার্চ ২০১২ ১৮:৫০535974
  • আর সিনেমাটার আরেকটা গুণ হল, দেখার সময় এত কথা মনে হয়না। ঐ সময়টুকুনির জন্য আচ্ছন্ন থাকাই যায় :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন