এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৪৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ২৩:০৩553080
  • হ্যাঁ রুচিরা। সেটা দেখেছি, আগে বাবা-মা অ্যারেস্ট হন। তার পরে উমা পোদ্দার।।
    আজ একটি দিল্লির স্কুলের ঘটনা শুনলাম। দিদিমণি বাচ্চাদের এলোপাথাড়ি মারতেন। একটি বাচ্চা তার মাকে জানালে মা-বাবা ছুটে এসে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করেন। ক্লাসে লাগানো সিসিটিভির ফুটেজে সেই ঘটনার সত্যতাও প্রমাণ হয়। স্কুল কমিটি সেই টিচারকে সাসপেন্ড করলে, বাকি টিচাররা বেঁকে বসেন, সাসপেন্শন না তুললে ক্লাসে যাব না বলে।
  • a x | ১০ জুলাই ২০১২ ২৩:০৩553079
  • পড়লাম যে উমা পোদ্দার আগে দুজনকে এইভাবে সারিয়ে তুলেছিলেন, তাদের বাবা মা-রা কমপ্লেন করেনি কেন আশ্চর্যের। বা উনি এরকম করে থাকেন, এই টোটকায় বিশ্বাস রাখেন তা আর কেউ জানতনা?
  • a x | ১০ জুলাই ২০১২ ২৩:০৫553082
  • ব্যাং, বাচ্চাটির বাবামা তো সাংবাদিকদের রিফিউস করলেই পারে।
  • | ১০ জুলাই ২০১২ ২৩:০৮553084
  • না খুবই খারাপ লাগে এইভাবে দেখানো ... দেখিয়েই যাওয়া। শুধু বাচ্চা কেন পিঙ্কিকে, ওর লাঞ্ছনা ঐভাবে বারবার দেখানো অসম্ভব খারাপ লেগেছে।

    আজকেই কোথায় একটা দেখাচ্ছিল একজন লাইন পেরোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় ট্রেনে কাটা পড়ে দুটো পা'ই কেটে গেছে। ভদ্রলোক পড়ে আছেন, হাত জোড় করে কি যেন বলছেন ----- লোকে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে ----- ছবি তুলছে ---- কিন্তু কেউ তুলে হাসপাতালে নিচ্ছে না। টিভিতে দেখাচ্ছে ------ অসহ্য -------শেষে সাংবাদিকরাই বোধহয় পুলিশে খবর দেবার ব্যবস্থা করে। অবস্থা আশঙ্কাজনক।
  • একক | ১০ জুলাই ২০১২ ২৩:০৮553083
  • দূর, রিফিউস কর্বে না হাতি . টিভি র ক্যামেরা দেখলে সদ্যমৃতের বিধবাও শাড়ি ঠিক করে নেয় . এর নাম ভারতবর্ষ.
  • গান্ধী | ১০ জুলাই ২০১২ ২৩:১১553085
  • কয়েক বছর আগে আবপর কোলকাতার প্রথম পেজে একটা ঘোড়ার ছবি দিয়েছিল। ময়দানে একটা ঘোড়া মারা গেছে জল না খেতে পেয়ে। সকালের ছবি, দুপুরের ছবি আর বিকেলে মারা যাওয়ার ছবি। কেউ তাকে জল দেয়নি।
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ২৩:১২553086
  • অক্ষ, সেটাই। কেন যে করছে না!
    কয়েক বছর আগে ব্যাঙ্গালোরে একটা খবর মিডিয়ায় এসেছিল। একটি বাচ্চার ন্যানি বাচ্চাটিকে ভিখারীদের কাছে ভাড়া দিত কোলে বাচ্চা নিয়ে ভিক্ষা করলে বেশি ভিক্ষা পাওয়া যায় বলে। বাচ্চাটির মা একদিন হাতেনাতে ধরে ফেলেন। মিডিয়াতেও খবর আসে, কিন্তু ঐ একদিনের জন্যই। বাচ্চাটির্র বাবা-মা কোনো কেস করেন না, কোনো বক্তব্য রাখেন না, কোথাও বাচ্চার বা নিজেদের নাম-ফটো কিচ্ছু ছাপতে দেন না। চুপচাপ মিলিয়ে যান খবর থেকে।
  • Ruchira | ১০ জুলাই ২০১২ ২৩:১৪553087
  • privacy-r কথা ভেবে refuse করলে ঘটনাটা just ধামাচাপা পড়ে যাবে - ঐ indecent publicity হলে তবে যদি কিছু হয়।

    মেয়েদের ওপর ঘটা বেশিরভাগ crime তো এই লোকলজ্জার চোটে হারিয়ে যায় - privacy না হয় একটু কম-ই হল - কি জানি কোনটা যে ঠিক বুঝিনা
  • a x | ১০ জুলাই ২০১২ ২৩:১৬553088
  • না আমি তা মনে করিনা। ১০ বছরের মেয়েটিকে অনর্থক এই জেরার মুখে না দিয়ে, বাব-মা তাদের পাব্লিসিটি, বক্তব্য, সব কিছুই চালাতে পারেন।
  • Ruchira | ১০ জুলাই ২০১২ ২৩:২১553090
  • অভ্যুদয় - ক্যালিফোর্নিয়ার খবরটা জেনে ভালো লাগলো - যোগাযোগ হলে ভালো লাগবে - পরে কথা হবে
  • সিকি | ১১ জুলাই ২০১২ ০০:১৭553091
  • বেসিকালি ঠাটিয়ে গোটা দশেক থাপ্পড় মারতে ইচ্ছে করছে। কাকে, সেটা আশা করি আর খোলসা করে বলতে হবে না।

    এর বেশি আর কিছু এক্সপ্রেস করতে পারছি না। সব তর্কের উত্তর কি তর্ক দিয়ে হয় নাকি?
  • I | ১১ জুলাই ২০১২ ০০:১৯553092
  • একটু আউট অফ কনটেক্ষট বলি, এই একই কারণে আমার পিংকিকে নিয়ে লেখা কবীর সুমনের গানটা অত্যন্ত বাজে লেগেছে। যেন ছবিটাই যথেষ্ট নয়, তাকে শব্দে-বাক্যে ইলাবোরেটলি-ভিভিডলি বুঝিয়ে দেওয়া খুব দরকার। কবীর সুমনের অভিপ্রায় সৎ ধরে নিলেও এর এফেক্ট মোটেও ভালো কিছু হয় নি। যেমতি যৌনতা নিয়ে পলিটিক্যালি কারেক্ষট কিন্তু রগরগে প্রতিবেদন ছাপা হয় হাগজসমূহে।
  • সিকি | ১১ জুলাই ২০১২ ০০:২১553093
  • ইন্দোদাদার সাথে একমত।
  • i | ১১ জুলাই ২০১২ ১০:২৪553094
  • দ্যাখেন কার মন সরল ছিল, কার মনে ভরা পাপ, কার কি বিশ্বাস অবিশ্বাস এক্ষেত্রে সে সব কথাই ওঠে না। মূল সমস্যা হল শিশুদের পড়ানো/ দেখাশোনা এসবের জন্য কিছু যোগ্যতা আবশ্যক, ট্রেনিং আবশ্যক, কি বা হবে, কি করা হবে সে নিয়ে কিছু নিয়ম কানুন থাকা, তা মেনে চলা এবং তা মেনে চলা হচ্ছে কি না দেখা একান্ত আবশ্যক। সেটা হয় না, হয় নি এবং আদৌ কোনোদিন সর্বত্র তা হবে এমন আশা করতে পারছি না। প্রচুর উমা পোদ্দার রয়েছেন এমন। কেউ এক্সপোজড, কেউ নন। সমস্যা সমাধান করতে গেলে ব্যক্তিবিশেষের শাস্তি হলেই হবে না। তবে শাস্তি হওয়াটা দরকার। ব্যক্তি বিশেষের শুধু নয়, প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদেরও।
  • i | ১১ জুলাই ২০১২ ১০:২৬553095
  • আবার টাইপো।
    বলতে চাইলাম কি বলা হবে, কি করা হবে সেই নিয়ে প্রতিষ্ঠানে নিয়ম কানুন থাকা আবশ্যক।
  • de | ১১ জুলাই ২০১২ ১০:৪০553096
  • রুচিরা,

    অনিতাদিকে চেনেন নাকি? কোশ্চেন মার্ক দেখে ভালো লাগলো বল্লেন তাই জিগালাম!

    সত্যি, এই অত্যাচারকেও যে জাস্টিফাই করার লোক জুটে যায় এটা ভেবেই আমি বাক্যিহারা! আমার আর কিচ্ছু বলবার নেই!
  • kb | ১১ জুলাই ২০১২ ১২:০৪553098
  • আমার বন বিশ্বভারতীর পাঠভবন এর ছাত্রী ছিল। তাকে জিজ্ঞেস করলাম।

    তার পাঠভবনে থাকাকালীন অনেকেই বিছানায় হিসি করত এবং তার মধ্যে ওই মেয়েটির থেকে বয়সে বড় মেয়েরাও ছিল। তখন উনি (উমা পোদ্দার ) এরকম কিছু করেন নি। আমার বন এখনো বিশ্বভারতীর ছাত্রী (MSc)। সে এরম কোনো ব্যাপার উনি (উমা পোদ্দার )করেছেন বলে তার পরেও শোনেনি (এই ঘটনাটা ছাড়া )। আর উমাদী নাকি খুব যত্নবান মহিলা (caring )

    ওই তট্কার কথা নাকি মেয়েটির বাড়ির লোক ই বলেছিল এরম কিছু শোনা যাছে।

    দেখুন উনি দোষ করে থাকলে শাস্তি পান। কিন্তু একটু তদন্ত্য হলে ভালো হয়। আর ওনার background টা শাস্তি দেয়ার আগে দেখে নিলে ভালো হয়।
  • kb | ১১ জুলাই ২০১২ ১২:০৭553099
  • আর ওই মেয়েটির বাবা মা লোকজন সমেত একদিন hostel এ চড়াও হয়েছিলেন। উনাদের বোধয় সেজন্য গ্রেফতার করার কথা উঠেছিল।
  • ব্যাং | ১১ জুলাই ২০১২ ১২:১২553101
  • কেবি, আপনি কি চড়াও হওয়ার ভিডিওগুলো দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে এবং ইন্টারনেটে? ঐ রাতে মেয়েটির কী অবস্থা ছিল, মেয়েটির মার প্রতিক্রিয়া সেই সব দেখেও কি ১২ঃ০৭এর পোস্টটা করলেন?
  • kumu | ১১ জুলাই ২০১২ ১২:১৩553102
  • হোস্টেলের বাইরে সিকিওরিটি নেই?তারা কী করছিল?
  • ব্যাং | ১১ জুলাই ২০১২ ১২:১৬553103
  • যাই হোক, সবকিছুই আমার বড় চেনা ছক লাগছে। উমা পোদ্দারের পাস্ট রেকর্ড দেখে বর্তমানের কান্ডের বিচার করতে হবে অর্থাৎ বর্তমানের অভিযোগ মিথ্যে, সে উনি যতই নিজে মুখে স্বীকার করুন না কেন!! তাই না?
  • rajdeep | ১১ জুলাই ২০১২ ১২:২১553104
  • "চড়াও" - ছিঃ
  • ব্যাং | ১১ জুলাই ২০১২ ১২:২৩553105
  • তা কেবি, বাড়ির লোকরা বললেই এত বছরের অভিজ্ঞতাসম্পন্ন এক ওয়ার্ডেন নিজের দায়িত্ব-কর্তব্য-পরিণাম সব ভুলে বাড়ির লোকরা যা বলবেন, তাই করবেন?
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১২:৩৩553106
  • আমি যদিও এই বিষয়ে খুব বেশি জানিনা। তবু একটা প্রশ্ন। আমরা সবসময় দুপক্ষর কথা শোনার কথা বলি। এক্ষেত্রে ঐ ওয়ার্ডেনের কোনো বক্তব্য শোনা গেছে কি ? হঠাৎ এরকম কাজ তিনি কেন করলেন? আগে কখনো করেছেন কিনা? করেছেন যখন শাস্তি পাবেনই। কিন্তু আবার যেন এই ঘটনা অন্য কেউ না ঘটায় তার জন্য বোধোয় এগুলো জানা প্রয়োজন।
  • kb | ১১ জুলাই ২০১২ ১২:৪০553107
  • আমি কিছুই দেখিনি sorry দেখে নেব

    আমি just বনের সাথে কথা বলে কমেন্ট করেছি।

    আর দেখুন আমি বলেছি দোষ করে থাকলে শাস্তি পান। আমি জানি না ওনার "শিক্ষা" কিরকম। তবে উনি যদি কোনো বিশ্বাস থেকে এরম করে থাকেন তাহলে আগে ওনাকে বোঝানো হোক। তারপর শাস্তি। গ্রামের দিকে এরম তো হামেসাই হয় যে কোনো মা এমনিতে কোনো টোটকা জানেন না বলে করেন নি হঠাত কেউ বলল "জানো দিদি এইটা না এই করলে সেরে যায় " ব্যাস সুরু হয়ে গেল। background বলতে বোঝতে চাইছি যে ওনার এই ব্যাপারে ঠিক ঠাক training আছে কিনা। যদি না থাকে থলে কিন্তু ওনার থেকেও বেশি দোষ যারা ওনাকে ওই কাজ দিয়েছিল।
  • নেতাই | ১১ জুলাই ২০১২ ১৩:২২553108
  • গান্ধী, উমাদেবী কোনো মন্তব্য করেননি। আনদবাজারে বলেছেন “বিশ্বভারতী কর্তৃপক্ষই যা বলার বলবেন”।
    http://www.anandabazar.com/archive/1120709/9bhum1.html
    আজকালে বলেছেন "আমি তো ভাবতেই পারছিনা"।
    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=177000&show=21770009
    বিশ্বভারতী বলছে-
    “কমিটি প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে, উমাদেবী চাদরে লাগা প্রস্রাবের সঙ্গে নুন মাখিয়ে ওই ছাত্রীকে চাটার নির্দেশ দেন। তবে ওই ছাত্রী তা করেনি। তাকে ভয় দেখাতেই এমন করতে বলা হয়েছিল বলে কমিটি জেনেছে।”
    http://www.anandabazar.com/archive/1120710/10bhum1.html
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১৩:৩৭553109
  • নেতাইদা আমার প্রশ্ন হল ঐ ওয়ার্ডেন কি দোষ স্বীকার করেছেন?? মানে উনি ওটা করেছেন সেটা?? আত্মপক্ষ সমর্থনের সুযোগ এখনো পেয়েছেন কি ?? ঘটনাটা ঘটেছেই তার কোনো প্রমাণ আছে?

    আর ঐ ওয়ার্ডেনের কোনো ট্রেনিং বা কিছু নেই এটা ঐ রিপোর্ট পড়ে মনে হল। এমন একজনকে ওয়ার্ডেনের দায়িত্ব দেয়া হল কেন, বিশেষ করে বাচ্ছাদের দেখাশোনার ভার?? ওয়ার্ডেনের সঙ্গে সমান দোষী তাহলে বিশ্বভারতীর অথরিটি। তাদের নামে কেউ কিছু বলছেনা কেন ?
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১৩:৪১553110
  • কদিন আগের লেগিংস খুলে নেওয়ার কেসে এতো আলোচনা হয়নি, এটা কি বিশ্বভারতী বলে আলোচনা এতো বেশি?
  • kumu | ১১ জুলাই ২০১২ ১৩:৫০553113
  • গান্ধী,হ্যাঁ,স্বীকার করেছেন।লিং দিতে পারব না এক্ষুনি,খুঁজতে হবে।
    ট্রেনিং না থাকলে বিশ্বভারতীও অবশ্যই দোষী।
    কেবি,গ্রামের কোন মার নিজের শিশুর জন্য টোটকা প্রয়োগ আর ইচ্ছার বিরুদ্ধে অন্য ছাত্রীদের সামনে এমন ন্যাক্কারজনক কাজ একটি বাচ্চাকে দিয়ে করানোর মধ্যে বিশাল তফাৎ।
    এখানে বাচ্চাটি অন্যের,অনিচ্ছুক,এবং এই বাচ্চাদের দেখাশোনা করা উমাদেবীর চাকরি,এর জন্য তিনি বেতন ও অন্য সুবিধা পান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন