এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফোটোগ্রাফি

    Arjit
    অন্যান্য | ১৫ মে ২০০৬ | ৪৪৫০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:৫২560343
  • ক পয়সা?
  • Arijit | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:৫৩560354
  • সেটা ভাবলেই তো জ্বর আসছে। সিগমার ১০-২০ আর ৩০ - দুটোই আড়াইশো থেকে তিনশো:-(
  • Blank | ১১ জানুয়ারি ২০০৮ ১৭:০৫560365
  • :-(
  • Blank | ১৮ এপ্রিল ২০০৮ ১৪:৪০560376
  • এই টা রেখে গেলাম,
  • a x | ২০ এপ্রিল ২০০৮ ০৪:৪৮560387
  • কেউ একটু ক্রপ করা নিয়ে দু-চার পয়সা দেবে/ন? আমি দেখেছি শুধু ঠিক ক্রপের দৌলতে পুরো ছবির অ্যাপীল বদলে যায়।
  • vikram | ২১ এপ্রিল ২০০৮ ১৭:৩৯560398
  • খুব ভালো ভালো ছবি দেখতে হবে। তাইলে খুব ভালো ভালো ফটোগ্রাফি হবে।
  • ip | ২১ এপ্রিল ২০০৮ ১৮:১৪560403
  • আর ভালো ভালো ছবিগুলি দেখতে দেখতে বুঝতে হবে ক্যানো নিজের এতোদিনের তোলা ছবিগুলো ওঁচা।
  • vikram | ২১ এপ্রিল ২০০৮ ১৮:১৮560404
  • আর তুলতেই হবে কে বলেছে। কারো রেঁধে আনন্দ কারো খেয়ে আনন্দ কারো হেগে আনন্দ।
  • Arijit | ২১ এপ্রিল ২০০৮ ১৯:১৪560405
  • ক্রিসমাস লিস্টে আরেকটা যোগ হল - টিল্ট অ্যাণ্ড শিফট লেন্স।
  • Blank | ২১ এপ্রিল ২০০৮ ১৯:১৫560407
  • এইটে কি জিনিস?
  • Arijit | ২১ এপ্রিল ২০০৮ ১৯:২৯560408
  • লম্বা টাওয়ার বা বাড়ি বা চার্চের ফটো তুলতে গেলে দেখবে ওপর দিকটা একটা অ্যাঙ্গলে আসে। টিল্ট অ্যাণ্ড শিফটে পুরো ফটোটা এক্কেরে পার্পেন্ডিকুলার আসবে। লেন্সটা টিল্ট হয়। মিনিমাম ৮০০ পাউন্ড দাম।
  • Blank | ২১ এপ্রিল ২০০৮ ১৯:৩৫560409
  • মানে ১৬০০ ডলার। অসম্ভব :(
    অত পয়সা থাকলে আমি L সিরিজ একটা ২৮-৩০০ কিনে নেবো। একটা লেন্স ক্যারি করলে হয়ে যাবে। আর অসম্ভব ভাল রিভিউ এটার। অবশ্যি ক্যানন L সিরিজ পয়সা থাকলে চোখ বুজে কেনা যায়।
  • Arijit | ২২ এপ্রিল ২০০৮ ১৮:৪৩560410
  • কিন্তু লম্বা বিল্ডিং তুলতে গেলে এতেও সম্ভবত ওই স্লান্টিং ব্যাপার এসে যাবে। এটা একমাত্র টিল্ট অ্যাণ্ড শিফটেই কাটানো সম্ভব। থাকুক লিস্টে - যদি ক্রিস ক্রিঙ্গল দেয়;-)
  • Blank | ২৩ এপ্রিল ২০০৮ ১৯:৩৫560411
  • ভাল সাইট যে কোনো লেন্স বা ক্যামেরা রিভিউর জন্য,
    http://www.bobatkins.com
  • sayan | ০৮ নভেম্বর ২০০৮ ০৫:৩১560412
  • অর্জিদ্দা, আর্য - তোমরা শেষপর্যন্ত কি কিনলে? ক্যাননের XSi 18-55IS এর সাথে EF 70-300mm f/4-5.6 IS সম্পর্কে জ্ঞান দাও। ওয়াইড লেন্স টা বাদে XSi এর কিট না হয়ে শুধু বডি কিনলে তার সাথে কোন লেন্স যাবে?
  • Arijit | ১০ নভেম্বর ২০০৮ ১০:০৫560413
  • আমি কোনো নতুন লেন্স কিনি নাই। ইউকে তে বহুত দাম এসবের। দেখি - একটা ওয়াইড অ্যাঙ্গল আর একটা ম্যাক্রো, আর একটা টিল্ট অ্যাণ্ড শিফট, একটা ফিক্সড, একটা...

    কোথাও গিয়ে ফটো তুলবার স্কোপও নাই এখন:-(
  • sayan | ১০ নভেম্বর ২০০৮ ২০:০১560414
  • আর আমি এখনও একটা ১৮-৫৫ আরেকটা ৭০-৩০০ নিয়ে মনস্থির করে উঠতে পাল্লাম না :(((
  • arjo | ১০ নভেম্বর ২০০৮ ২০:০৫560415
  • আমি তো এক্সটিআই আর সিগমার ১৮-২০০ কিনেছি। কিট লেন্স নিই নি। আমরা যা ছবি তুলি তাতে চলেই যাচ্ছে। তবে অত বেশি জুম শুধু হাতে আমি ম্যানেজ করতে পারি না। কেঁপে যায়, ঝাপসা আসে।
  • sayan | ১০ নভেম্বর ২০০৮ ২০:২১560416
  • ঐ কেঁপে যাওয়া বন্ধ করতেই তো IS

    সিগমাটা কেমন?
  • arjo | ১০ নভেম্বর ২০০৮ ২০:৪১560418
  • X এর পরে IS কাজ করে না। তখন চাই ট্রাইপড। সিগমা আমার তো ভালোই লেগেছে। তবে ক্যানন এই একই রেঞ্জ বার করছে। সেটার জন্য ওয়েট করাই ঠিক হবে। কাজ চালানোর জন্য কিট ভালো। আর একটা ম্যাক্রো।

    সিগমার লেন্সের কিছু খারাপ দিক হল, স্লো, শব্দ আছে, আর বেশ ভারী। ছবি বেশ ভালোই ওঠে।
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ০৯:২৩560419
  • টেলি লেন্সে সবসময় ট্রাইপড ব্যাভার করা উচিত। আমার পুরনো ৩৫০ডি, আর তারও আগেকার রেবেল ২০০০ (ফিল্ম) - ওদের সাথে দেওয়া লেন্স আর একটা ৭০-৩০০ ক্যানন লেন্সেই এদ্দিন চলেছে। আলাদা বডি/আলাদা লেন্সে কোনো অর্থনৈতিক লাভ হচ্ছিলো না।
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৩১560420
  • টেলি তে ট্রাইপড ব্যবহারের ব্যপারে এই ৭০-৩০০ আই এস এর পারফরমেন্স দারুন। আমার খুব পছন্দ তাই এটা।
    আমার আগের ৭৫-৩০০ তে মোটামুটি ১৫০ র বেশীতে ফোকাস করতে গেলে আর শাটার স্পীড f/60 র চেয়ে কমে গেলেই ছবি ঘেঁটে যেত। ট্রাইপড লাগাতেই হত। এমনকি রিমোটও।
    সেখানে এই ৭০-৩০০ আই এস এর পারফেন্স অনেক ভাল। আমি ৩০০ তেও ফোকাস করে খুব ই ভাল ছবি পেয়েছি। ছবির বাউন্ডারির দিকে সামান্য সমস্যা হয়, কিন্তু সেন্টারে ঠিকঠাক সব। আর আমি f/6 এও ট্রাইপড ছারা তুলেছি, হাতে নিয়ে। অসুবিধে হয় না এতে। মাঝারি দামের মধ্যে ৭০-৩০০ খুব ই ভালো লেন্স।
  • d | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৬560422
  • *চাইলে
  • Tim | ১৭ জুলাই ২০০৯ ২১:২১560423
  • তুলে দিলাম। পোশ্নো আছে, পরে বলছি।
  • I | ১৭ জুলাই ২০০৯ ২২:৫৬560424
  • দেখেছ, কি সুন্দর টই। অথচ আমি একই নামে সার্চ দিলাম, সব ভুলভাল রেজাল্ট দিল। মামুর সাইট আমার সঙ্গে বৈমাত্রসুলভ ব্যাভার করে।
  • Hukomukho | ১৭ জুলাই ২০০৯ ২৩:৩৪560425
  • যা: বাবা, গুচ এর সব পাব্লিক সুধু ক্যানন !! কেউ নাইক্‌ন নেই ?? সিগমা ১০-২০ কেউ ব্যবহার করেছে ?? একটু ফার্স্ট হ্যান্ড রিভিউ পেলে ভালো হত। আর স্ট্যান্ডের ব্যাপারে একটু রেকমন্ডেশন চাই। Manfrotto, Bogen এর কোন seies টা ভালো ? কোন হেড ভালো সাপোর্ট দেবে ?? আমি মাঝারি হাইট (৫'৫") (নিন্দুকেরা যদিও বেঁটে বলে)। Nikon D80 with 70-300 কে সাপোর্ট দিতে পারবে For Long Exposure Night Shot আর কাঁধে ফেলে এদিক সেদিক যাওয়া যাবে তাহলেই আমার চলে যাবে। আর বামুনের গরু যে হতে হবে তা বলাই বাহুল্য।
  • dd | ১৭ জুলাই ২০০৯ ২৩:৩৯560427
  • হুঁকো স্যার
    আপনে এট্টু বন্দুক নিয়ে ল্যাখেন না ক্যানো?
    ক্যামেরা নিয়ে তো ব্যাবাগ জনতাই জানে।গুগুল জানে।
    কাটান দ্যান।
  • Samik | ১৭ জুলাই ২০০৯ ২৩:৩৯560426
  • **বৈমাতৃসুলভ**
  • Hukomukho | ১৭ জুলাই ২০০৯ ২৩:৫৩560429
  • ডিডি ভায়া, বন্দুক নিয়ে লিখলে অক্ষ তেড়ে আসবে। আর লোকে হয় টেররিস্ট দলে নাহয় মিলিটারি বা পুলিশে এ যোগ দেওয়ার পরামর্শ দেবে। সাধারণ লোকের সাথে বন্দুকের যোগসুত্র কেউ ভালো চোখে দেখে না ভাই তাই ওটাও কাটান দাও। ফালতু লোকের বিপি বাড়িয়ে কি লাভ ??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন