এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:১৬583730
  • রাজীব হায়দারের লেখা কারা উড়িয়ে দিচ্ছে? কী কারণ? আমি বুঝতে পারছি না।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:১৯583731
  • অনেক ব্লগ ই দেখতে পাচ্ছিনা।
  • SS | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২৬583732
  • ওনার ফেসবুক অ্যাকাউন্টটাও মনে হয় হ্যাকড হয়েছে। কাকে যেন সচলে কমেন্ট করতে দেখলাম যে মারা যাবার পরেও কেউ ওটা থেকে কমেন্ট করেছিল।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১০583733
  • পাই,
    কোন কোন ব্লগ দেখতে পাচ্ছ না?
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২০583734
  • এই রে, দেখতে পাইনি বলে তো ক্রস ক'রে দিয়েছি। নানা বন্ধুবান্ধব ক'দিন ধরে যা শেয়ার করছিল, সেখানকার কিছু লিং।

    এই গ্রুপটা রইলো। কেউ চাইলে যোগ দিতে পারেন ঃ
    http://www.facebook.com/groups/162120950604281/
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৬583736
  • 'শহীদ রাজীব হায়দার, আমার সালাম নাও
    এই দুনিয়ায় শাহদাত বৃথা যায় না তো একটাও' - সুমনের গলায় আমাদের সবার কথা।
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৪583737
  • 'তাহরির স্কোয়ারে গণবিক্ষোভ দেখেছে মানুষ। তিয়েন আন মেন স্কোয়ারের বিদ্রোহও দেখেছে। দিল্লির যন্তরমন্তর বা ইন্ডিয়া গেটেও দেখা গিয়েছে মোমবাতি মিছিল। কিন্তু গত দু’দশকে মানুষ এমন বিক্ষোভ দেখেনি।' - আজকের আবাপ থেকে।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৫583738
  • কল্লোল | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪১583744
  • জামাত বাংলাদেশে নিষিদ্ধ হলো।
    খুব বুদ্ধিমানের কাজ হলো না। এমনিতেই এরা বিচ্ছিন্ন হয়ে পরতো। এখন বরং শহীদ বানিয়ে চাগিয়ে দেওয়া হলো।
    আশা করি শাহবাগ আন্দোলনটি তার ধার হারাবে না।
  • কল্লোল | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৭583745
  • না বোধ হয়, এখনো জামাত নিষিদ্ধ হয় নি।
  • h | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৪583746
  • কল্লোল দা রাজনইতিক আলোচনায় খামোখা ফ্যাক্চুয়াল অথেন্টিসিটি আমদানী করতে গিয়ে ফ পা করে দিল। মেনলি আমার মত আকাশে কথা বলুন, তাহলে এ বালাই থাকে না, ড্রয়িং রুম অ্যানালিসিসে এটা ন্যুনতম শর্ত। আর কত দিক টা দেখবো ;-)
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১০583748
  • জামায়াতের অপপ্রচারের নমুনা

  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৮583749
  • এটা পেলাম।

    'মিছিল নগরী কলকাতার বুকে দীর্ঘদিন পর কোনো ''অরাজনৈতিক'' মিছিল দেখে ফুকোশোভিত ল্যান্সডাউনের ফ্ল্যাটে থাকা সমাজতত্ত্বের পন্ডিতদের আল্হাদে আটখানা হয়ে কোটার চেয়ে এক পেগ বেশি খাওয়ার জন্য নয়; কোনো একটা নিছক ছুটির দিনে সময় কাটানোর অভিনব মোড অফ সেলেব্রেসন এর জন্য নয়; '' একদিকে শোষিত মানুষের প্রতি সহানুভুতি দেখানো আর অন্যদিকে শাসকশ্রেনীর প্রতি গোপন আনুগত্য চেপে মুখে প্রগতিশীল মুখোশ পরার জন্য নয় ; সগর্বে ঘোষণা করার জন্য যে এটি একটি রাজনৈতিক মিছিল, যে রাজনীতি ধর্মনিরপেক্ষতার রাজনীতি, যে রাজনীতি দ্বিধান্বিত শহুরে মধ্যবিত্তর সখের বাসর নয় বরং ওপারবাংলার সংগ্রামী মানুষের সাথে গলা মিলিয়ে ঘোষনা করে যে রাজনীতি থেকে ধর্ম কে দুরে সরাও; মৌলবাদ নিপাত যাক।
    আমরা কি পারিনা সকলে মিলে, এই ধর্মীয় প্রতিষ্ঠানের দখল মুক্ত রাজনীতির দিকে একসাথে পায়ে পা মেলাতে ?
    আমরা কি পারিনা ২১ শে ফেব্রুয়ারির দিনকে নতুন করে সংহতির বন্ধনে বেঁধে ফেলতে ? আপনাদের মতামত কি ?

    স্থান ঃ কলেজ স্কোয়ার, কলকাতা
    দিন ঃ ২১শে ফেব্রুয়ারী (আলোচনা সাপেক্ষে পরিবর্তন হতে পারে )
    সময়ঃ আলোচনা সাপেক্ষ
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১৪583751
  • বাঃ, পূবের ঐ উদ্বোধনে পশ্চিমেরও বোধন হোক, ঢাকা আর কলকাতা হাতে হাত মেলাক।
  • rivu | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:০০583752
  • কলকাতার হাতে হাত মেলানো নিয়ে কিছু সমস্যা আছে। সুকৌশলে একটা প্রচার চালু হয়েছে যে ভারত এই সব আন্দোলন টান্দোলন করাচ্ছে। এই মুহুর্তে কলকাতা যদি প্রবল ভাবে পাশে দাঁড়ায়, ভারতীয় অনুপ্রবেশ ইত্যাদি কারণ দেখিয়ে আন্দোলনটার গতি নষ্ট করে দেওয়া হবে।

    এছাড়াও, অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম, শাহবাগ আন্দোলনকারীদের নাস্তিক বা ইসলাম বিরোধী হিসাবে দেগে দেওয়া হচ্ছে।বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে কি নাস্তিকতা নিয়ে কিছু ট্যাবু আছে? এটা বাংলাদেশীরাই ভালো বলতে পারবেন অবশ্য।
  • | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৩583753
  • রিভুর সতর্কতার সঙ্গে আমিও একমত। তবে কলকাতার সমাবেশের মূল স্লোগান যদি হয় শাহবাগের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে ভারতকে ধর্মীয় রাজনীতি মুক্ত করা তাহলে এটা বরং আমাদের আন্দোলনের জন্য পজিটিভই হবে। কারণ শাহবাগের আন্দোলনে জামাত নিষিদ্ধ করার দাবি যতটা জোর পাচ্ছে ততটা জোর পাচ্ছে না ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবি। ভারতকে ধর্মীয় রাজনীতি মুক্ত করতে হবে এটাকে জোর দিতে হবে আরকি।
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৩১583755
  • 6-POINT DEMAND OF SHAHBAG UPRISING, BANGLADESH.

    1. Maximum penalty for all war criminals including Kader Molla.
    2. Ensuring equal legal rights of both defendant and prosecution, ensuring 3-month time limit on all trials, abolishing clemency power of the state for these trials.
    3. Banning Pakistani aggressor force's allies Jamat-Shibir and all communal parties for resisting Bangladesh liberation and committing war crimes. Immediate arrest and justice for activists of Jamat-Shibir for threatening a civil war by identifying through television and print media pictures.
    4. Bring all the political parties, forces, individuals and organizations who are trying to safeguard these war criminals, resisting the trials and conspiring with them to justice.
    5. Arrest and bring under ICT Trials all the war criminals who were either convicted or undergoing trial till their release on December 31, 1975
    6. Ban all the business, social and cultural organizations like Islami Bank, Ibn SIna, Focus, Retina Coaching, etc. Block all the local and foreign sources of income of Jamat-Shibir. Shut down war criminal owned media organizations like Diganta TV, Daily Naya Diganta, Daily Amar Desh, Daily Sangram, blogsite SonarBangladesh.com, etc.
  • চান্দু মিঁঞা | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২০583756
  • হ্যাঁ ঘোমটা দিয়ে লোক ঠকাবার চেষ্টা বন্ধ হোক।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫০583757
  • আজকের সারাদিনের আপডেট যেন পাই।
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫৯583758
  • ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মের ছোঁয়া হীন রাজনীতি - আহ, এক ঝলক মুক্ত বাতাস যেন। নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছে করে।

    আজ একুশে ফেব্রুয়ারী। মন পড়ে আছে শাহবাগে, তোমাদের সাথে আছি বন্ধুরা ...
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০৭583759
  • এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না। ধর্মের ছোঁয়াহীন রাষ্ট্র, রাজনীতি ...
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৪583760
  • আজ শাহবাগসহ সমস্ত দেশ জুড়ে তান্ডব হয়েছে।

    এছাড়াও বিচারে এক রাজসাক্ষী নাকি রহস্যময়ভাবে মারা গেছেন, বলে এটিএন নিউজে দেখচ্ছে।
  • siki | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩০583762
  • মোহনা টিভিতে আমিও দেখলাম। তাণ্ডব চলেছে সারা বাংলাদেশ জুড়ে। জামাতীরা রাস্তায় নেমে ফেনী, খুলনা, পাবনা, সমস্ত জায়গায় শহীদ স্মারকে ভাঙচুর ইত্যাদি চালিয়েছে। শাহবাগেও ঝামেলা করেছে। প্রচুর লোক আহত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন