এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৫৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ২৩:৪৯616585
  • আর বাংলায় মাওরা (যদি ধরে নি জ্ঞানেশ্বরী তারাই ঘটিয়েছে, সেটা ধরে নিয়েও) যা পলিটিকাল মার্ডার করেছে, একটু খোঁজ নিয়ে দ্যাখেন সিপিএমে কৃত মোট পলিটিকাল মার্ডারের সংখ্যা তার চেয়ে বেশী। সেইজন্যেই বলেছিলাম, নরকে তো সংহতি আর পিটিদা দুজনকেই যেতে হবে - একজনকে মাওদের প্রচ্ছন্ন মদত দেওয়ার জন্য আর একজনকে সিপিএমকে প্রকট মদত দেওয়ার জন্য। কিন্তু তেলের টেম্পারেচারের তফাৎ নিশ্চই থাকবে। যদি খুনের সংখ্যার সাথে ঐটা প্রোপোর্শনাল হয়। ;-)
  • T | ০৫ আগস্ট ২০১৩ ২৩:৫৪616607
  • এইবার আপনাকে সংহতিবালাদের সাথে ধর্মযুদ্ধে নামতে হবে। কেন সংহতিকে নরকে যেতে হবে, এই বলে ঝাঁকে ঝাঁকে পোস্ট পড়ল বলে। রেডি থাকুন।
  • pi | ০৫ আগস্ট ২০১৩ ২৩:৫৪616596
  • জ্ঞানেশ্বরী তারাই ঘটিয়েছে, এটারও কি প্রমাণ আছে ? মাওবাদীরা তো দায়িত্ব নেননি। ঘটনা ঘটিয়ে দায়িত্ব না নেবার উদাঃ কি মাওবাদীদের ক্ষেত্রে আর আছে ?
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০০:০৪616618
  • না না, সিপিএমের এবং ২০০৪ এর পর থেকে কংগ্রেস আর ১৯৮৯ এর পর থেকে বিজেপির যাবতীয় কৃতকর্মের দায় মাথায় নিয়ে পিটিদা যদি হাসিমুখে নরকে যেতে পারেন, তাইলে মনে হয় না সংহতিবালাদের জ্ঞানেশ্বরী বা ২০০৬ পরবর্তী মমতার পাপের দায় নিয়ে নরকে যেতে আপত্তি থাকবে।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০০:১০616629
  • আরেকটা প্রশ্ন, "কংগ্রেসের নেতাদের অধিকাংশের সুইস ব্যাংকে টাকা," এটা কোথা থেকে জানা গেল? আর "সিপিএমে কৃত মোট পলিটিকাল মার্ডারের সংখ্যা তার চেয়ে বেশী" এটাই বা কী করে জানা গেল? কমরেড পিনাকি কি ভাটের ভাষণ দিতেছেন? হাতে মাইক চেপে ধরে? একদম মরিয়া মুখভঙ্গী করে?
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০০:১৭616640
  • ভাটের নয় ওটা ভোটের হবে। ঃ-))
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০০:২২616651
  • আফনে আগে কন জ্ঞানেশ্বরীর জন্য মাওরা দায়ী হেইডা আফনে কোত্থেকে জানলেন? ঐডা যেদিন প্রমান করে দেবেন, ঠিক সেই দিনই আম্মো উপরের ক্লেম গুলো প্রমাণ করে দেব। তদ্দিন পিটিদার তৈরী করা রুল মেনে খেলুন।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০০:২৫616662
  • আপাততঃ আফনের জ্ঞানপিপাসায় মুগ্ধ হয়ে এইডা দিলাম।

    http://www.mainstreamweekly.net/article2234.html
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০০:৩৪616673
  • মুখে কথা বসাতে গেলে ধরে ফেলছি, আগেই বলেছি কিন্তু। "জ্ঞানেশ্বরীর জন্য মাওরা দায়ী হেইডা" আমি কোথায় কইলাম? সেইডা দ্যাখান।

    আর এই লিঙ্কের লেখক তো বিপ পাল ঘরানার লোক। ভালো করে পড়ে দ্যাখেন। সব ওনার উপলব্ধিতে ভর্তি। ঠিকঠাক লিং দ্যান।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০০:৪৪616685
  • আর এই লেখকের কাছেই তো আফনারা খসড়া জমা করেছিলেন না?
  • T | ০৬ আগস্ট ২০১৩ ০০:৫০616696
  • বর্তমান বা স্টেটসম্যানের লিংক দিলেই তো হ'ত। হাজার হোক পুরোনো কাগচ।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০০:৫৪616718
  • বা নিদেনপক্ষে প্রতিদিনের লিংই টুইয়ে দিতেন। কণাদ দাশগুপ্ত বা কুণাল ঘোষের লেখা হলেও চলত। একটু বাংলা পড়ার সুখ তো পেতাম।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০০:৫৪616707
  • পড়লেন? নাকি অথর দেখে কাটিয়ে দিলেন? ওর মধ্যে আছে

    In 1997, Buddhadeb Bhattacharjee, in a reply to an Assembly question, stated that between 1977 (when they came to power) and 1996, 28,000 political murders were committed.

    এবার নিশ্চয়ই বলবেন যে যান বিধানসভা থেকে ডকুমেন্ট বের করে আনুন। দুঃখিত, সেটা পারুম না।

    আর জ্ঞানেশ্বরী নিয়ে টিবাবু কয়েছেন ওকথা। তার আগে পিটিবাবু, বিবিবাবু এনারা কয়েছেন। এখানে তো মূলতঃ পিটিবাবুর থিওরির অ্যাপ্লিকেশন চলছে, তাই আফনে পাশ থেকে ফুট কাটলে বাই ডিফল্ট ধরে নিচ্ছি আফনেও ঐ একই কথা বলতে চাইছেন।
  • Sibu | ০৬ আগস্ট ২০১৩ ০০:৫৭616729
  • নামটা কিন্তু হেব্বি, মেইনস্ট্রিম উইকলি। ঃ-)
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০১:০০616740
  • না না, আফনেরা এরম কইয়েন না, পিটিবাবু মাঝে মাঝেই আবাপ, টাইমস অফ ইন্ডিয়ার লিং দেন। উনি দুঃকু পাবেন।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০১:০৪616762
  • তাইলে পিটিবাবুর রুল মেনে আপনিও একটু আবাপ, টাইমস অফ ইন্ডিয়ার লিং দেন না। আমিই তো খুব দুঃকু পাচ্ছি এবার।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:০৪616751
  • কেসিদার সুপার-ইস্মার্ট লজিক ফলো করে দাঁড়াচ্ছে, বুদ্ধবাবুও বিপ পালের ঘরানার লোক। বুদ্ধবাবুর কথা তাই শোনা মানা ঃ)
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০১:০৯616773
  • ক্ষি করে? বুদ্ধবাবুকে একটা বিপ পালিয় পোবোন্ধের উপর দাঁড় করিয়ে, ওনাকেও একই ঘরানায় কি করে বলি? নাঃ আপনাদের ঠিকঠাক তর্ক করার অভ্যেসটাই চলে গেছে। সব জং পড়ে গেছে। করেন করেন আরও ফেবু করেন।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:১২616796
  • না;, পোস্টগুলোতে তো হিউমাড় টাও ঠিকঠাক হচ্ছেনা কেশীদা। ঃ(
    যুক্তি তো নেইই। পয়েন্টেই নাহয় কথা বলুন না। কে ফেবু করে, কে বিপ পাল ঘরানা, কাকে খসড়া দেওয়া হয়েছিল, এসব টানাটানি করার দরকার পড়ছে কেন, যুক্তি তথ্যের ভাঁড়ারে এত্তো টান পড়লো ?
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০১:১৬616807
  • পোবোন্ধো বিপ পালিয় নাকি পোকিতো অবজেক্টিভ সেও কি আজকাল আফনেই ঠিক করে দিচ্ছেন তক্কে জেতার জন্য? হেইডা ভালো অব্যাস। পিটিদার লাইনেই আছেন।
  • T | ০৬ আগস্ট ২০১৩ ০১:১৭616818
  • আহা হা, তাই তো তাই তো। জ্ঞানেশ্বরী ম্যাও ম্যাও রা ঘটায়নি, কারণ ওরা তো স্বীকারই করেনি। 'সুপার-ইস্মার্ট' লজিকই বটে। যেন বিমান বোস সাংবাদিক সম্মেলন করে স্বীকারই করে নিয়েছেন যে নন্দীগ্রামে ছিপিয়েমেই বন্দুকের ছিপি খুলে কেলিয়েছিল। আর জ্ঞানেশ্বরী বাদ দিয়ে বাদবাকি দুড়ুম গুলো, মানে যেগুলোর জন্য ম্যাওরা নিজেরাই সলজ্জ হেসে স্বীকার করেছে, সেগুলোর জন্য কত ডিগ্রীর নিদান?

    আর এসবের থেকেও বড় কথা, শেষে বডি কাউন্ট করে দোষ মাপছেন কমরেড। তাহলে দেখুন ছিপিয়েম নন্দীগ্রামে চোদ্দটা লোক মারতে অত হল্লা মচাবার কি দরকার ছিল? আরো ক'ত মরেছে অমন!
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০১:২০616829
  • আহাহা, মমতার সব দোষ একত্র করেই না বুজিরা এত দোষে দোষী হল? সেইটা ভুল্লে চলবে? নইলে আর ডিঃপাঃ থিওরির এত বাজার কেন?
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০১:২২616851
  • ওমা শেষে কেশী শ্রীমান খসড়াবাবুর ব্যাটন গ্রহণ কল্লেন? :)
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০১:২২616840
  • যুক্তি দিলে তো তার উত্তরে যুক্তি আসবে। এত হিউজ হিউমাড়ের মধ্যে তো আমি নিজেই ভাল বুইতে পারছি যে হিউমাড় করতে পারছিনা। অক্ষম প্রচেষ্টা আর কি ঃ-((
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:২৩616862
  • আর, আমি ফেসবুক করি কি অন্য কিছু করি, সেটা নিতান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। সেই নিয়ে অন্যের এধরণের মতামত প্রদান অপছন্দ করলাম, সেটা জানিয়ে রাখলাম।
  • lcm | ০৬ আগস্ট ২০১৩ ০১:২৪616873
  • রাজনৈতিক খুবখারাবি কি আজগের গপ্পো নাকি। বহু বছর ধরেই চলছে। তাতে কে নেই - কংগ্রেস, সিপিএম, তিনোমুল, মাও, বিজেপি... এ নিয়ে বেশী তক্কাতক্কির স্কোপ নাই...
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:২৫616884
  • নন্দীগ্রামে প্রশাসন গুলি চালিয়েছিল, এবার শুনবো এটাও অস্বীকার করা হয়েছিল ! ঃ) যে দল সরকারে, সে দলের দিকে তো এমনিই আঙুল উঠবে এবং উঠেছে। আলাদা করে বন্দুকের ছিপি খুলে না কেলালেও।
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০১:৩১616895
  • আরে সকাল থেকে আমি হীরক রাণীর টই খুঁজে বেড়াচ্ছি। আগে বললেই হত। ঃ)
  • T | ০৬ আগস্ট ২০১৩ ০১:৩২616907
  • এবং পাইদি, কার কথায় যুক্তি আছে আর কার নেই এই বিষয়ে ফরমান দেওয়ার চাইতে আপনি বরং একটু প্রমাণ করে দেখান পশ্চিমবংগের যাবতীয় তথাকথিত পলিটিক্যাল মার্ডারের কতগুলো পলিটিক্যাল, আর কতগুলো নয়। কোন পার্টি কতগুলো খুন করেছে, প্রমাণ সমেত দেখান। এবং প্রমাণ বলতে এ কি বলেছে, ও কি বলেছে এইসব বাতল নয়। একদম হার্ডকোর ট্রুথ, ঠিক যেমনটি আপনি জ্ঞানেশ্বরীর জন্য চেয়ে থাকেন। এটা ভাববেন না যে আমি অন্যরকম ভাবি, কিন্তু আপনার এই সুচিন্তিত নিদারুণ লজিক কে একটু খাঁটি প্রমাণ করে দেখাতে গেলে একটু পরিশ্রম করে বাংলার রাজনৈতিক খুনোখুনির সত্য ইতিহাসটাই লিখে ফেলুন না। যেমতি গাদা গাদা লিংক পোস্ট হয় এবং ডিটেলে পড়ে আসার নিদান দেওয়া হয়, ঠিক তেমনি আপনাদের ডিটেলিং এবং ট্রুথের উপর ফ্যান্টাসীর প্রতি দায়বদ্ধ থেকে জাতির উদ্দেশ্যে এই মহত কাজটি করে ফেলুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন