এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:১০622316
  • তবে এটাও ঠিক, আসাঞ্জেকে নিয়ে যদি সোশ্যাল মিডিয়া, গুরু ইত্যাদি সাইটে সমাআলোচনা হয়ে থাকে, তাহলে তো ভালোই! আলোচনার মধ্যে দিয়েই awareness বাড়ে। আমার তো মনে হয় তেহেলকা নিয়ে যে এতো কভারেজ হচ্ছে, এতে হাজার হাজার চাকুরীরতা মেয়েরাও সাহস পাবে, মনে করবে মুখ বুজে সব কিছু মেনে না নিলেও হয়।
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:১৮622327
  • কী বুঝলেন জানিনা। আসাঞ্জেকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু একফোঁটা সমালোচনা হয়নি, এটাই পয়েন্ট ছিল।
  • j | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৪৪622338
  • দিল্লীর সংবাদ জগতে তেজপালের পরিচয় একটাই

    কংরেসের স্টুজ

    এবং এখনও পর্যন্ত কংরেসের কোনও তাবড় নেতা একটা টুঁ শব্দও করে নি তেজপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে, ঋণ চোকাচ্ছে

    তায় ওপর চিটফান্ড ব্যব্সায়ী তিনোমুল সাংসদকে তেহেলকার মালিকানার সিংহভাগ বেচে দেওয়ার পরও লোকজন কিভাবে প্রত্যাশা করে যে উনি সাংবাদিকতার নিরিখে ধোতু থাকবেন?
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৪622349
  • এইটা খেয়াল করিনি। তেহেলকা অ্যান্টি কংগ্রেস কিছু লেখেনি কখনো ??
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৮622360
  • kintu eTaa kee parhalaam ?

    '..Congress calls for action

    Congress on Thursday condemned the alleged sexual assault said action should be initiated against anyone found guilty of such an offence, irrespective of one's position.

    Congress also raised concerns over such "black sheep" existing in all four pillars of democracy and called for corrective measures.

    "On the issue of sexual assault, the Congress party's stand is clear that anyone found guilty of such an offence, action should be initiated against him ... This is condemnable. It should be condemned," party spokesman Meem Afzal said.

    "Be it a anyone big or small, the demand for action remains the same...If black sheep are there in the four pillars of democracy, who are not common people but guide them, then it is a very serious issue. Corrective measures will have to be taken. All will have to come forward in this fight," Afzal said.

    He lamented that in the recent past, such incidents of sexual assault against women have been reported against people in high positions in the legislature, executive and judiciary and now against someone in the media, saying this is a "serious issue"..'
  • ঈশান | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৯622371
  • মেয়েটির বয়ানের গ্রস ডিটেলস পড়েছি। তরুণ পাগলের মতো লিফটের বোতাম টিপছিলেন ও অসভ্যতা করছিলেন। ওইটি সাদা চোখে অসম্ভব। কারণ লিফটের ভিতর থেকে বোতাম টিপে লিফটের দরজা খোলা আটকানো যায়না। বাইরের লোকের ওঠাও আটকানো যায়না। ওই অবস্থায় রেপ করা অসম্ভব। মেয়েটির বয়ান পার্সোনালি শুনলে আমি গুল বলতাম। বহুল প্রচারিত বলে ভদ্রতা করে খটকা বলছি।

    তবে তাতে করে নিগ্রহের অভিযোগ মিথ্যে হয়ে যাচ্ছেনা। অফিশিয়াল অভিযোগের পর তেহেলকা কেন হ্যারাসমেন্ট সেল খুললনা, বা তদন্ত করলনা, সেটা নিয়েও প্রশ্ন থাকবেই। কিছু একটা ধামাচাপা দেওয়া হচ্ছেই, সেটা কি জানা তো দরকার।

    পুঃ ধর্ষণে অপরাধী প্রমাণিত হলেও তহেলকা নামক প্রতিষ্ঠানটি খোলার কারণে তরুণ আমার হিরোই থাকবেন। ধর্ষণ করার জন্য ঘৃণা করব অবশ্য। কিন্তু শয়তানকেও তার প্রাপ্য দিতে হয়, এই আর কি।
  • ঈশান | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০৮622393
  • আর হ্যাঁ, অরও একটা কথা। হ্যারাসমেন্টের অভিযোগ ওঠাটাই কাউকে দোষী ঠাওরানোর পক্ষে যথেষ্ট নয়। যে কারণে হ্যারাসমেন্ট সেল ইত্যাদি হয়। এখানে পুলিশে অভিযোগের পর বোধহয় তিনদিন হয়ে গেল, বিজেপির পুলিশও অভিযুক্তের বয়ান অবধি নেয়নি। শুধু বিবৃতি দিয়ে চলেছে। সেইটা একটু মাথায় রাখবেন।
  • j | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০৮622382
  • এই Meem Afjal টি কে ? সোনিয়া গান্ধীও বোধহয় একে চেনেন না ! সেইজন্যই তো বললাম কোনও তাবড় নেতা এইরকম তোলপাড় করা কেস নিয়ে কোনও বিবৃতিই দিলেন না

    তেজপাল তো কালই একধাপ এগিয়ে বলেছেন পুরোটাই নাকি বিজেপির চক্কান্তো

    http://www.thehindu.com/news/national/tejpal-blames-it-on-bjp/article5393010.ece
  • el fantástico | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০৯622404
  • দুটো ফ্লোরের মাঝখানে এমার্জেন্সী স্টপ বোতাম টিপে দিলে লিফ্‌ট দাঁড়িয়ে যাওয়ার কথা। অবিশ্যি এটা ফিল্‌মি ফান্ডা, করে দেখিনি কখনো।
  • j | ২৭ নভেম্বর ২০১৩ ১০:১৭622416
  • সেতো ঠিকই

    অভিযোগ ওঠামাত্রই দোষী না দাগিয়ে দেওয়া সর্বক্ষেত্রেই পালিত হওয়া বাঞ্ছনীয়
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৩622427
  • তেহেলকা তে তো অনেক অ্যান্টি কংগ্রেস লেখা পড়েছি বলে মনে হচ্ছে।
    এটা রিসেন্ট একটা।

    http://www.tehelka.com/mirror-2/

    তেহেলকা প্রো কংগ্রেস, এই মর্মে তো বিজেপি ক্যাম্পেন চালাচ্ছে !
  • ঈশান | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৬622438
  • নানা জিনিসটা নিয়ে যার যা মনে হয় বলবেনা কেন। কিন্তু আমি বলছি, একটু চোখ কান খুলে রাখতে। মানে ধরুন, এখন চারদিকে "হুঁহুঁ বাওয়া এর আগেও তো ও এসব করেছে, আমরা জানিনা নাকি?" হাওয়া চলছে। প্রশ্ন হল, বাবা জানতেই যদি, তো অ্যাদ্দিন চেপে রেখেছিলে কেন? তোমরাও তো মিডিয়ারই লোক, নাকি?
    দেখেশুনে মনে হয়, চান্স পাইনি অপেক্ষা করেছিলাম, এখন দে সালাকে ঝেড়ে -- এরকম একটা ব্যাপার। মনে হওয়াটা সম্পূর্ণ অমূলকও নয় বোধহয়।
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৩১622449
  • আর আসাঞ্জের বেলায় মনে পড়লো, লোকজন এও বলেছিল, যে ফাঁসানো হল। তখন সেটা বলা অ্যান্টি কিছু বা প্রো কোনো কিছু স্ট্যান্ড বলে তকমা পায়নি কিন্তু, এখন যেমন হচ্ছে।
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৩৩622460
  • তেহেলকার রাজনৈতিক স্ট্যন্ড কি, কারা তাকে সাপোর্ট করছে, কারা বিরোধীতা করছে, এগুলো এই আলোচনায় অভিপ্রেত না (অবশ্য তেজপালের উকিলরা ঠিক এইভাবেই বিষয়টি গোলাতে চাইছেন)।

    কথা হলো, তেজপাল মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছিলেন, molest করেছিলেন। আর সেটা করেছিলেন এই হুমকি দিয়ে, 'আমি তোমার বস। আমার যৌন লালসা না মেটালে তোমার চাকরি খেয়ে নেব'। আর 'লিফটের বোতাম টিপতে টিপতে molest করা যায়্না', 'ঐ ঘটনার পরেও মেয়েটি অনেক রাত অবধি পার্টি করেছে', ইত্যাদি টেকনিকাল পয়েন্ট্গুলো বেশ হাস্যকর। আর পাঁচটা molestation কেসে এরকম নানান টেকনিকাল পয়েন্ট বেরোয়, এখানেও বেরোচ্ছে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৪৩622471
  • বিজেপি ক্যাম্পেন চালাচ্ছে কিনা জানি না। কিন্তু তেজপাল তো নিজেই বলেছেন গোয়া বিজেপি শাসিত রাজ্য হওয়ায় তাকে অভিযুক্ত করা হচ্ছে, যদিও তিনি নির্দোষ ইঃ।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৪৬622482
  • লিফটের ভেতর থেকে বোতাম টিপে লিফটের দরজা খোলা থেকে আটকানো যায় তো। তবে তাতে অন্য যে কাজটা করছিলেন বলে অভিযোগ উঠেছে সেটাও করা যায়, তবে ঐ আর কী আনডিভাইডেড অ্যাটেনশন দেওয়া যায় না!
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৫১622493
  • এই লেখাটা পড়ে দেখা যেতে পারেঃ

    http://aamjanata.com/tehelka-khap-panchayat/

    লেখাটার একটা জায়্গাঃ

    Many have found Tarun Tejpal’s stand “principled” in terms of punishing self for wrong he has done. I don’t quite agree with this. If at some point in his harassment, he had realized that he had done a wrong and tried to apologize and atone for it, it would have been an atonement. Instead, a news report based on a letter leaked by the girl shows that there were two incidents of molestation with one possibly being rape. There were repeated refusals, avoidance, confrontation of Tejpal by his daughter whom the victim confided in. All through which, he kept normalizing the incident, describing it as something she participated in (“banter”) and even blaming the victim for telling his daughter about it. This isn’t all that different from rape victims being told to “tell no one” Source: http://aamjanata.com/tehelka-khap-panchayat/

    আরেকটাঃ

    Does this mean that Tarun Tejpal can never be falsely accused? No. But it isn’t for Shoma and Tarun to call it an internal matter and refuse any oversight. Neutral investigation is important to find the truth and take appropriate action. If Tejpal is innocent (and it is looking highly unlikely at this point), then there will be evidence that the victim’s claims are fabricated, specially since the accusations involve actions like messages or misconduct in areas covered by CCTV. Source: http://aamjanata.com/tehelka-khap-panchayat/
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ১১:০৯622515
  • আশারামের বেলায় আবার উল্টোটা হয়েছিল। তখ্ন একট প্রচার চলেছিল যে কংগ্রেস আশারামকে ফাঁসানোর জন্য বেশী উদগ্রীব, বিজেপি অতোটা না। এটা বোধায় নতুন একটা কৌশল পাওয়া গেছে, কোন পাবলিক ফিগার কুকীর্তি করে ধরা পড়লেই একটা পলিটিকাল কানেকশান বার করে ফেলো, কেসটা আরেকটু ঘুলিয়ে দাও।
  • a x | ২৭ নভেম্বর ২০১৩ ১১:৫৪622527
  • কে বলল অভিযুক্তের বয়ান নেয়নি? স্টেটমেন্ট তো দিয়ে দিয়েছে! আর অন্যদিকে তরুণ তো নিজেই চিঠিতে লিখেছে "sexual liaison" লিখেছে মেয়েটি না বলার পরেও করেছে এবং সে যে উর্দ্ধস্তন চাকরিতে সেটা ব্যবহার করার চেষ্টা করেছে!!

    আর ঈশান মনে হয় বেশ পিছিয়ে আছে। তেজপালের জার্নালিস্ম বহুকালই ধান্দাবাজিতে ভরপুর। থিংকফেস্ট এখন তরুণের সবচেয়ে প্রফিটেবল ফার্ম, যার ৮০% তরুণ, ১০% তরুণের বোন, বাকি ১০% সোমা। থিংকফেস্ট লার্জলি স্পনসর্ড বাই এসার। ২০১১তে গোয়ার ইল্লিগাল মাইনিংএর ওপর রিপোর্ট তরুণ পাবলিশ করতে দেয়নি। সেই রিপোর্ট পরে ফার্স্টপোস্ট পাব্লিশ করে। এরকম অনেক খবর অনেককাল ধরেই আছে। থিংকফেস্টের এগেইন্স্টে বহু অ্যাক্টিভিস্ট প্রথম থেকেই প্রতিবাদ করেছেন।
  • a x | ২৭ নভেম্বর ২০১৩ ১১:৫৭622538
  • আমার বেশ চেনা একটি মেয়ে তার চেনা অ্যাকাডেমিকালি সিনিয়ার দাদা গোছের একজনের দ্বারা রেপড হয়েছিল। সে যখন একটি ফেমিনিস্ট অর্গানাইসেশনে লিগাল অ্যাডভাইসের জন্য যায়, তারা বলেছিল, এখনই পুলিশের কাছে যেওনা, পুলিশ বলবে এখনই রেপড হয়েই কীভাবে পুলিশের কাছে যাওয়ার মানসিক পরিস্থিতি থাকে। ঈশানের ঐ পার্টি করল কি করলনা শুনে এটা মনে পড়ল।
  • a x | ২৭ নভেম্বর ২০১৩ ১২:০০622549
  • এবং চার্জটা নট যাস্ট রেপ - অ্যাগ্রেভেটেড রেপ। ধর্ষক যদি চাকরির সূত্রে, আত্মীয়তার সূত্রে হাইয়ার পাওয়ারে হয়, তাহলে সেটা অ্যাগ্রেভেটেড রেপ হয় এবং শাস্তির মেয়াদও বেশি হয়।
  • aka | ২৭ নভেম্বর ২০১৩ ১২:০৪622560
  • রেপের ডেফিনেশন কি সেক্সুয়াল অ্যাসল্ট? লিফটে কয়েক মিনিটে রেপ নইলে কি করে সম্ভব?
  • a x | ২৭ নভেম্বর ২০১৩ ১২:০৫622571
  • ডিজিটাল রেপ - ফিঙ্গার পেনিট্রেশন।
  • aka | ২৭ নভেম্বর ২০১৩ ১২:১৩622582
  • বুঝলুম। প্রমাণিত হলে কেস খাবে। নিজেই স্বীকার করেছে যদিও। কিন্তু মেয়ের বন্ধু বলে যে মরাল সেন্টিমেন্টটা উঠছে সেটা বিরক্তিকর। যদি কনসেনসুয়াল না হয় তাহলে কেঅ খাবে। দ্যাটস ঈত।
  • el fantástico | ২৭ নভেম্বর ২০১৩ ১২:১৭622593
  • প্রথম থেকেই ইনডিরেক্টলি কনসেনসুয়াল প্রমাণ করার চেষ্টা করেছে "লিয়াজঁ" ইঃ বলে। কাফিলার লেখাতে সেগুলো পয়েন্ট আউট করা আছে।
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ১২:২৪622604
  • রেপের ডেফিনিশন এখানে দেখে নেওয়া যেতে পারেঃ

    http://en.wikipedia.org/wiki/Criminal_Law_(Amendment)_Act,_2013

    বিশেষ করে Section 354A, Sexual harassment:

    Gender neutral
    - Physical contact and advances involving unwelcome and explicit sexual overtures; or
    - A demand or request for sexual favours; or
    - Making sexually coloured remarks; or
    - Forcibly showing pornography; or
    - Any other unwelcome physical, verbal or non-verbal conduct of sexual nature.
  • a x | ২৭ নভেম্বর ২০১৩ ১২:৩২622626
  • সেক্সুয়াল হ্যারাসমেন্ট রেপ না। ক্রিমিনাল ল' অ্যামেন্ডমেন্টের তলায়।

    রেপ এখন সেক্সুয়াল অ্যাসল্ট - সেকশন ৩৭৫।
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ১৩:১৬622638
  • ধন্যবাদ, অ্যামেন্ডমেন্টটা পড়ে দেখ্লাম। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বদলে রেপ কথাটাই আবার ব্যবহার হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন