এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | ১৫ জুলাই ২০১০ ১৫:৪০632498
  • পুরো আবাপ ই তো গালগল্প!
  • dukhe | ১৫ জুলাই ২০১০ ১৫:৪৩632500
  • আংটিই বা খারাপডা কী হইল ? অরণ্যদেবেও তো পরে।
  • Lama | ১৫ জুলাই ২০১০ ১৫:৪৩632499
  • জামাইষষ্ঠী হয় না আবার? আমি গত বছরের আগের বছর বিলেত গিয়েছিলাম বলে জামাইষষ্ঠীর নেমন্তন্নও পেয়েছিলাম। এবার কোথাও যাই নি বলে আর নেমন্তন্ন করে নি
  • santanu | ১৫ জুলাই ২০১০ ১৫:৪৬632503
  • কেউ ভজহরি মান্নার মতো জামাইষষ্ঠীর খাবার ছবি অর্কুটে তুলে দিচ্ছে, কেউ অবাক হয়ে জিগেস করছে - এখনো হয়?
  • til | ১৫ জুলাই ২০১০ ১৫:৪৬632502
  • চূণী কি ruby?
    আর
    গোমেদ,
    নীলা কি saphire?
    হলুদ রঙের হলে?
    ওপাল কি বৈদূর্য্যমণি?
    রেড স্যাফায়ার ই তো রুবি। নাকি?
    সব গোলমেলে ব্যাপার।
  • Bratin | ১৫ জুলাই ২০১০ ১৫:৪৬632501
  • আমি প্রথম বছর চারেক বিদেশে থাকার জন্যে পাই নি, গত ২ বছর নেমোতন্ন পাচ্ছি :-))
  • Samik | ১৫ জুলাই ২০১০ ১৫:৫৫632504
  • হায়! জামাইষষ্ঠী!! সাত পেরিয়ে আট বচ্ছর হতে চল্লো বিয়ে হয়েছে, তবু আজও ... ফোঁস্‌স্‌স্‌ ...
  • Shibanshu | ১৫ জুলাই ২০১০ ১৬:৪৮632505
  • আংটি পরলে বোধ হয় এখনও জামাই ষষ্ঠীর নেমন্তন্নো পাওয়া যায়। আমি চল্লুম শ্রী শ্রী একশো আট জ্যোতিষসম্রাটের কাছে।
  • Lama | ১৫ জুলাই ২০১০ ১৬:৫৮632506
  • একশো আট না, আজকাল শুধু আট
  • Omega | ১৫ জুলাই ২০১০ ১৭:০৯632508
  • :, জ্যোতিষ থেকে জামাইষষ্ঠী পর্যন্ত এসে গেল কিন্তু রোববার এর যয়-এর লেখাতা পড়ে এখনও কেউ কিছুটি লিখল না !
  • Omaga | ১৫ জুলাই ২০১০ ১৭:১০632509
  • জয়
  • Samik | ১৫ জুলাই ২০১০ ১৭:৩০632510
  • লিখলাম যে? রোববারের পিডিএফ করে নিয়েছি!
  • Omega | ১৫ জুলাই ২০১০ ১৭:৩৩632511
  • তারপর ? পড়িয়া প্রমাণ করুন এতদিন পড়েন নাই।।।।।।।।।।
  • Samik | ১৫ জুলাই ২০১০ ১৭:৪৮632512
  • এই তো রোব্বার বেরোল। অ্যাদ্দিন পড়ব কী করে? পড়িয়াই তো পিডিএফ লইলাম।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১৫632514
  • রূপঙ্কর বাবু বলুন, শুনছি। এখানে লিখুন, ঐ টইটি ঘেঁটে গেছে।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ০০:২৭632515
  • যারা লেখার এখানে লিখুন। রূপঙ্কর বাবু আপনি কিন্তু প্রবল বিরোধিতায় পরতে পারেন। কিন্তু তাবলে লেখা থামাবেন না।
  • rimi | ০১ ডিসেম্বর ২০১১ ০০:২৮632516
  • আরে তাই তো, ঐ টইটা গেছে।
    এখানেই লিখি, রূপংকরবাবু, এই কাকার ব্যপারে আমার দুটি প্রশ্ন আছে? উনি যে সবার জীবনের অঘটন এমন মিলিয়ে দেন, নিজের জীবনের চাকরি যাবার অঘটনটি কি আগে থেকে জানতে পারেন নি? যদি জানতে পেরে থাকেন, তাহলে কেন এই অঘটন ঠেকাতে পারেন নি? অঘটন যদি ঠেকানো নাই গেল, তাহলে আগে থেকে ভবিষ্যৎ জেনে লাভ কি?

    আর যদি নিজের ভবিষ্যৎ (অর্থাৎ অঘটন, যাতে এঁর বিশেষ ব্যুৎপত্তি) নিজে না জানতে পারেন, তাহলে আর কেমন জ্যোতিষী ইনি? খুবই ভুলভাল ব্যপার নয়?
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৫৭632517
  • খুব খারাপ লাগছে, রিমি-র পোস্টের উত্তরে অনেকখানি লিখেছিলাম, সাবমিট করতেই উড়ে গেল। বোধহয় ইউনিকোডও আমার বিপক্ষে খেলছে। যাক এসে আবার লিখছি শুধু একটা কথা, সেই অমুক কাকা নিজের ব্যাপারেও পড়শিদের আভাষ দিয়েছিলেন। পরে আসছি আবার।
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০১:২৭632519
  • হ্যাঁ, ঠেকাতে পারেননি কেন ? তবে একটা অন্য কাহিনীতে যাই। সে সময় আমাদেরই বয়সী এক প্রচন্ড প্রতিভাবান জ্যোতিষী ছিলেন, তবে আমাদের মত চাকুরীজিবী জ্যোতিষ জ্যোতিষ খেলে বেড়ানোর লোক নয়, তিনি হোলটাইমার এবং শাস্ত্রজ্ঞ পন্ডিত। তবে টোলে পড়িয়ে পেট চালানোর দিন আমাদের সময়েও ছিলনা। অগত্যা তিনি উত্তর কোলকাতায় এক জুয়েলারের দোকানে বসতে লাগলেন।

    পুরোন কেউ থাকলে জানবেন সে সময় 'ঘরোয়া' বলে মহিলাদের খুব উচ্চমানের একটি ম্যাগাজিন ছিল। সম্‌তবত: তারই পূজো সংখ্যায় তিনি লিখে বসলেন, পাথর টাথর পরে কোনও লাভ নেই, কোষ্ঠিতে যা লেখা আছে তা-ই হবে। পাথর অ্যাকশন ডিলেড করতে পারে, আটকাতে নয়

    দোকানের চাকরীটা তো গেলই, প্রোফেশনাল জ্যোতিষী মহলেও একঘরে হলেন। আর একটি কাহিনী। এক কিশোর এক জ্যোতিষীর চেম্বারে গেছে ম্যাট্রিক পাশ করবে কিনা জানতে, তিনি বললেন, বলবনা। সে বলল, কেন সাম্মানিক দক্ষিণা তো দেব? তিনি বললেন, তা-ও না। সে জেদ ধরল, যদি ডাবল দিই? তিনি বললেন, দেখ বাবা, যদি বলি তুমি পাশ করবে, তুমি ভাববে এত বড় জ্যোতিষী যখন বলছে, পাশ ত করবই, পড়ে আর কি হবে। যদি বলি ফেল করবে, তবে তো পড়ার প্রশ্নই নেই। তার চেয়ে বাপু তুমি পড়ে যাও। পাশ ফেল যা-ই কর, বিদ্যেটা আখেরে কাজে দেবে।

    অসংখ্য এমনি সব ঘটনা আছে। গুরুভাই বোনেদের মূল্যবান সময় নষ্ট করার জন্য যথেষ্ঠ।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৪০632520
  • আরে লিখে যান রূপঙ্করবাবু। গল্প হিসেবেই নাহয় শুনি। মোটেই সময় নষ্ট না।
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৫৪632521
  • যাঁদের নষ্ট করার মত অঢেল সময় আছে, তাদের জন্য ( ইনক্লুডিং সিকি, ওটা ঘেঁটে যাবার আগের লাস্ট পোস্ট, নানা শেষ পোস্ট, লাস্ট পোস্ট মানে আবার খুব খারাপ)

    ইউনাইটেড স্টেটসে ( আম্রিগা) মিসেস জেনি ডিক্সন বলে এক খ্যাতনাম্নী সুদসেয়ার বাস করিতেন। তিনি জ্যোতিষী নন, ভবিষ্‌য়্‌ৎদ্রষ্টা। তাঁর লেখায় পড়েছিলাম। তিনি তাঁর এক পরিচিত ব্যক্তিকে সাবধান করেছিলেন, অমুক দিনের তমুক ফ্লাইটে উঠোনা, প্লেনটা ক্‌র্‌যাশ করবে। ভদ্রলোক এসব বিশ্বাস করতেননা, প্লেনে সটান উঠলেন, তারপর যা হবার তা হল।

    আর এক জন। তিনি জেনির বিরাট ভক্ত। তাঁর বেলাতেও অলুক্ষুণে কান্ড দেখা গেল। জেনি তাঁকেও বারণ করলেন। তিনি সঙ্গে সঙ্গে টিকিট পোস্টপোন করালেন। তাঁর প্লেনও যখন ভেঙে পড়ল, জেনি খবর নিয়ে দেখলেন সেই প্লেনের ফ্লাইটও পিছিয়ে গেছিল।

    জেনি তার পর থেকে আর সাবধান করা ছেড়ে দিলেন।

    জুলিয়াস সীজারের ব্যাপারটা অবশ্য সেক্ষপীরের বানানো, তবু -
  • rimi | ০১ ডিসেম্বর ২০১১ ০২:০০632522
  • হ্যাঁ রুপঙ্করবাবু, প্লিজ লিখুন। এরকম গল্প আরো শুনতে চাই।

    এই কাকার ব্যপারটা তবুও গোলমেলে। উনি যদি আগেই জানতেন যে চুরি করলে ধরা পড়ে যাবেন, তাহলে চুরিটা করতে গেলেন কেন? চুরি করা বা না করা তো নিজের নিয়ন্ত্রণে।

    কোষ্ঠির লেখাতে কি if then else এরকম ব্যপার আছে? মানে ধরুন, যদি ২০১১ সালে অমুক লোক প্যাসিফিকে সার্ফিং করতে যায়, তাহলে তাকে হাঙরে কামড়াবে, কিন্তু ঐ বছরে সে নদীতে কায়াকিং করতে যায় তাহলে কিছুই হবে না - এই ধরণের লেখা কি কোষ্ঠিতে থাকে? নাকি সবই একেবারে ১০০% প্রোব্যাবিলিটি?

    আরো প্রশ্ন আছে। কেউ একজন জন্মানোর সময়েই কি করে বোঝা যায় বড় হয়ে সে কি প্রফেশনে যাবে বা কি ভাবে তার মৃত্যু হবে বা সে কাকে বিয়ে করবে? এর সঙ্গে পার্মুটেশনের অংকের কি সম্পর্ক?
  • rimi | ০১ ডিসেম্বর ২০১১ ০২:০৪632523
  • কি অদ্ভুত ব্যপার! জেনি যদি জানতেন যে প্লেন ক্র্যাশ করবে, তাহলে সেটা একজন লোককে না জানিয়ে প্লেনের কোম্পানিকে জানান নি কেন? বা কাগজে লিখে ছাপিয়ে দেন নি কেন? তাহলে তো অনেক মৃত্যু আটকানো যেত!!!
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ০২:১২632524
  • পাশ ফেলের প্যারাডক্সিকাল উত্তরটা পড়ে একটা পুরনো প্রশ্ন আবার মাথা চাড়া দিলো। ধরুন, আংটি ধারণ করে কি কোন ফ্লাইটে না গিয়ে কেউ কোন বিপদ এড়ালেন বা বেঁচে গেলেন, তাহলে, টেকনিক্যালি এই একজন জ্যোতিষী বা ভবিষ্যতদ্রষ্টার ইন্টারভেনশন্টাও কি কোষ্ঠী বা হাতে লেখা থাকার কথা নয় ?

    আর, এই যে ভূমিকম্প কি ট্রেন প্লেন অ্যাকসিডেন্টে একসাথে এত লোক মারা যান, তাদের সবার ভাগ্যে একসাথে ঐ সময় মৃত্যুযোগ ছিল ? ঐ নানাবিধ সময়ে জন্ম নেওয়া নানা লোকের ভাগ্য একই ?
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০২:২৮632525
  • রিমি-র উত্তর: আমি বইটা পড়েছি মাত্র। ইমেইল করে জিজ্ঞেস করব তারও উপায় নেই। ওঁর যা বয়স, বেঁচে থাকবার কথা নয়।

    পাই: পাথর পরে বা জ্যোতিষীর ইন্টারভেনশনে বেঁচে যাবার বিপক্ষেই তো এতটা লিখলাম। যদি কেঊ যায়, তবে সেটাও তার ভাগ্যে লেখা থাকবে। প্রথম দিকে মুদ্দাটা কী ছিল, হোয়েদার দিস ক্যান বি কলড সায়ান্স। ঐ যে বললাম, যদি ইনডাকশন বা ডিডাকশন মেথডে কেউ প্রমান করতে পারে, বারে বারে একই রেজাল্ট হচ্ছে, তবে সায়ান্স বলব, নচেৎ নয়। আমি এমন সব কান্ড দেখেছি। নিজেও খানিক ঘাঁটতে গেছিলাম, পড়ে টড়ে দেখি, এ টিয়াপাখির বিদ্যে নয়, প্রচূর, প্রচূর অঙ্ক করতে হয়, যেটায় আমি বরাবর কাঁচা। তাই খানিক বেড়িয়ে পালিয়ে এসেছি। তবে যা দেখেছি, তা তো অস্বীকার করতে পারিনা। আর কিছু জানতে চাইলে বল, বলব -
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৩৯632526
  • এই আম্রিগার ভবিষ্যতদ্রষ্টা, এঁরাও কি অংক কষে বলেন ?

    এই অংকের অনেক বই আছে নিশ্চয়। কী নাম ?
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৪১632527
  • হ্যাঁ পাই, আর একতা মজার কথা, তোমার ঐ একসাথে অ্যাকসিডেন্টে মরার কথায় মনে পড়ল। জাপানে একটা বিদ্যে আছে, চোখের সাদা অংশ দেখে বিপদ বলার। ওরা বলে 'সানপাকু' চোখের মণির নীচের সাদা অংশ যদি নরমাল অবস্থায় দেখা যায়, তাকে বলে লোয়ার সানপাকু, তাদের ভায়োলেন্ট ডেথ হতে পারে। আর আপার সানপাকু যাদের, তারা খুব বদরাগী এবং মানুষ খুনও করতে পারে। আমি প্লেনে বা ট্রেনে উঠলেই আশপাশের লোকেদের লোয়ার সানপাকু দেখতাম। একবার দিল্লীর ফ্লাইটে গোটা তিনেক দেখে ভয়ে কাঁপতে কাঁপতে গেছি, মরিনি অবশ্য। মিসেস চেরী ব্লেয়ারের ডাবল সানপাকু, ওপরে এবং নীচে। সাংঘাতিক কিছু হওয়ার কথা, এখনও হয়নি। ( জ্যোতিষের সঙ্গে সম্পর্কবিহীন অবশ্য)
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৪২632528
  • ক্রিস্টাল লাগে না? সেই যে ক্রিস্টালের ভিতর দিয়ে দেখে দেখে প্রেডিক্ট করে?
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৫০632530
  • কি প্রেডিক্ট করে? ব্যান্ড গ্যাপ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন