এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৮ জুন ২০১৪ ২২:৪৯641307
  • হ্যাঁ, এই যেমন, সৌরবিদ্যুৎ, হাওয়াবিদ্যুৎ তো বিনা টেকনোলজিতে আসবে, নিউক্লিয়ার কি বড় ড্যামবিরোধীরা এরকমটাই মনে করেন কিনা ঃ)
  • PT | ২৮ জুন ২০১৪ ২২:৫৮641318
  • যে দেশগুলো "সৌরবিদ্যুৎ, হাওয়াবিদ্যুৎ" ইত্যাদি নিয়ে আসল কাজ কম্ম করছে তারা এখনো কয়লা আর তেল পুড়িয়ে, এমনকি পরমাণু বিদ্যুতও উৎপাদন করছে। কবে গ্রীন টেকনোলজি আসবে তার অপেক্ষায় বৃহত্তর মানুষকে "খারাপ" টেকনোলজির থেকে বঞ্চিত রাখেনি।

    ভারতে শুধু ফাঁকা বুলি চলছে। "নিউক্লিয়ার কি বড় ড্যামবিরোধীরা" শুধু একবার দেশ চালানোর দায়িত্ব নিক। তার পরে তাদের ফাঁকা বুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
  • pi | ২৮ জুন ২০১৪ ২৩:০৩641329
  • তাই নাকি ? কোন দেশ কী করছে, আবার তথ্য দিতে হবে ? ঃ( পুরানো টইটা দেখলে হয়না ?
  • pi | ২৮ জুন ২০১৪ ২৩:১১641340
  • এক কথাটা মেধার যে ক'টা লেকচার শুনেছি, বলতে শুনেছি।
    ..these struggles really bring to us concrete examples of what kind of development we reject, and what kind of development we accept. So these movements have yet to go a long way, but what they're saying is important, and the statement is that we're not against development, but we're for a different kind of development. -

    এক কথায় ডেভেলপমেন্টের বাগড়াপন্থী বলে গালটাল দিলে শুনতে বেশ স্মার্টই লাগে, অনেক তালি টালিও পাওয়া যায়, 'জনসমর্থন' ও পাওয়া যায় বটে, কিন্তু সইত্যের পথ থেকে বোধ্হয় বিচ্যুত হয়ে যেতে হয় ঃ(

    একটু কষ্ট করে এটা পড়ে নিয়ে বলুননা, ঠিক কীধরণের বাগড়াপন্থী এঁরা। 02:09 PM এর উত্তরও এখনো পাইনি।

    http://indiatogether.org/interviews/iview-mpatkar.htm#sthash.RBs3ff4q.dpuf
  • lcm | ২৮ জুন ২০১৪ ২৩:১৮641351
  • হেইডা হইল মুশকিল, সব মাখাইয়া ফ্যালা।
    প্রান্তিক মানুষ যারা ফাঁকে পড়সেন তাদের হয়ে বক্তব্য রাখা একডা প্রয়োজনীয় কাজ।

    কিন্তু এর সাথে - নিউক্লিয়ার বিদ্যুৎ, বিটি বেগুন, (দোকান খোলার আগেই) ওয়ালমার্ট জুজু.... ব্রেজিলের মুক্ত অর্থ্নীতির কুফলের সঙ্গে ফিফার দুর্নীতি -- এই সব মাখাইলে --- ঘ্যাঁট হয় বটে, তবে ভারি কনফিউশন তৈরী হয়।
  • PT | ২৮ জুন ২০১৪ ২৩:১৯641362
  • নানাবিধ তথ্য সকলেরই আছে। আর ইউরোপে গ্রীন পার্টিগুলোর কি অবস্থা হয়েছে তা সকলেই জানে।

    কিন্তু আসল কাজটা সাহেবরা যতক্ষণ না করছে ততক্ষণ আমাদের বুড়ো আঙুল মুখে পুরে বসে থাকা ছাড়া কিছু করার নেই। বাকিরা যারা এসব নিয়ে কথা বলছে তারা ফাঁকা বুলি আউড়ে যাচ্ছে।

    এই যেমন সৌরবিদ্যুত। লিংটা আগেও দিয়েছিঃ "Scientists Swapped A Toxic Chemical In Solar Cells For A Tofu Ingredient"
    http://www.gizmodo.com.au/2014/06/scientists-swapped-a-toxic-chemical-in-solar-cells-for-a-tofu-ingredient/

    এবার কিছুদিন ভারতে এই কুমিরের ছানাটি (পড়ুন "তথ্য") দেখিয়ে ফসিল বা পরমাণু বিদ্যুতের বিরোধীতা চলতে থাকবে।
  • PT | ২৮ জুন ২০১৪ ২৩:২৬641373
  • আমার এই প্রশ্নটারও উত্তর পাইনিঃ

    "Narmada Bachao Andolan will continue its struggle for justice and fight for DIGNIFIED LIVELIHOOD for the people of Narmada Valley."

    এর বাংলা মানে কি এই যে "ঠিক মত" কম্পেনসেশন পেলে ও রিহ্যাবিলিটেশন হলে বাঁধের উচ্চতা বাড়ানো নিয়ে কোন সমস্যা নেই?
    -----------------------------

    "...these struggles really bring to us concrete examples of what kind of development we reject, and what kind of development we accept.

    we মানে? মেধা সর্দার সরোবর বাঁধ থেকে বহু বহু দুরে পলিয়ে এসে শহরে ভোটে দাঁড়িয়েও ৫০,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছেন। এর পরেও "we"?
  • pi | ২৮ জুন ২০১৪ ২৩:২৮641384
  • চেরনোবিল, ফুকুশিমার পরেও নিউক্লিয়ার বিদ্যুত নেহাত জুজু !!

    আর হ্যাঁ, আমাদের দেশে অন্ততঃ এসব ক্ষেত্রে বন্দুকটা কাঁধে রাখা হয় মূলতঃ প্রান্তিক মানুষেরই। কুদানকুলম না হয়ে দিল্লি বা কোলকাতার কাছে নিউক্লিয়ার বিদ্যুত কেন্দ্র গড়ে তোলা হলে এসব নিয়ে জনগণের সমর্থন কেমন হত, দেখার ইচ্ছে অনেকদিনের ঃ)
  • PT | ২৮ জুন ২০১৪ ২৩:৩২641395
  • ঠিক।

    কিন্তু শহরে বসে কয়লা বা তেল পুড়িয়ে যারা বিদ্যুতের মচ্ছব করে আদিবাসীদের অন্ধকারে রাখার জন্য পরোক্ষে সওয়াল করে তারাও তাদের তাত্বিকতার জন্য বন্দুক ঐ প্রান্তিক মানুষের কাঁধেই রেখেছে।

    ঐজন্যেই মানুষের দুটো কাঁধ থাকে!!
  • pi | ২৮ জুন ২০১৪ ২৩:৩৪641407
  • বক্তব্যটা কী? দেশে বিকল্প শক্তি নিয়ে বেশি গবেষণা হচ্ছে না ? হ্যাঁ, সরকারের তো এসব গবেষণা আরো বেশি করে প্রোমোট করা উচিতই। সেটা তো অনেক বাগড়াপন্হীর অন্যতম দাবি ! তবে এর মধ্যেও অনেকে চেষ্টা চালাচ্ছেন বলে শুনেছি। তাঁদেরও কি বাগড়াপন্থী বলা হবে ?
  • pi | ২৮ জুন ২০১৪ ২৩:৩৫641418
  • আদিবাসীদের অন্ধকারে রাখার জন্য ? কিছুই বুঝলাম না। নিউক্লিয়ার বিদ্যুত হলে সেটা শুধু আদিবাসীদের জন্য হবে নাকি ? নাকি সৌর বা হাওয়া বিদ্যুত হলে সেটা আদিবাসীদের দেওয়ার বিরোধী এঁরা ?
  • lcm | ২৮ জুন ২০১৪ ২৩:৩৭641440
  • হা হা ডিডিদা,
  • dd | ২৮ জুন ২০১৪ ২৩:৩৭641429
  • ধ্যাৎ। শুধু বাগাড়ম্বর। আর লিং'এর ঘনঘটা।

    মোদ্দা প্রশ্নোটি কি? হেডলাইনটা আবার পড়ুন। দরকার হলে দু বার পড়ুন। প্রশ্নো ছিলো "এই বাগড়াবাবুদের কোনো জনসমর্থন আছে?' উত্তোর তো পেয়েই গ্যালেন। এবারে যেসব বাগড়াবাবুরা ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তাদের নিজের নিজের কুরুক্ষেত্রেই, সেখান থেকেই সপাটে হেরে ভুত হয়ে গ্যাছেন। কোনো রেটোরিকেই সেটাকে আর ডিফেন্ড করা যায় না।

    এখন যদি তক্কো করতে চান যে বাগড়াবাবুদের ও উপযোগিতা আছে, হ্যান ত্যান। তো করুন। কিন্তু তাদের "জন সমর্থন" নিয়ে আর তক্কো চলে না।

    এটাই শেষ কথা।

    জন গন মন অধিনায়ক ..... পর্দা ফেলন। উঠে দাঁড়ান। বাড়ী যান
  • pi | ২৮ জুন ২০১৪ ২৩:৪১641451
  • তা বটে। এটাকে টইয়ের মোদ্দা প্রশ্ন অনুযায়ী পোস্ট বলা হবে নাকি বাগাড়ম্বরের ঘনঘটা বলা হবে ? ঃ)

    Name: dd

    IP Address : 132.171.69.75 (*) Date:27 Jun 2014 -- 09:38 PM

    আরে ফাগোল, এনজিও কি এককথায় প্রকাশ করা যায়? কতো রকমের এন জি ও আছে, সব কটাকেই এক লাইনে দাঁড় করালে তো চলবে না।

    এন জি ও বলতে যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ১০০% বাগড়াপন্থীদের। তাদের কাজই হচ্ছে যেখানেই কোনো বড়ো কনস্ট্রাকশন হবে সেখানে গিয়ে বাগড়া দেওয়া। পাওয়ার প্ল্যান্ট বলুন, বা হাই ওয়ে, বন্দর, এয়ারপোর্ট,ড্যাম .... এঁয়ারা সব খানেই আছেন আর সবেতেই এনাদের আপত্তি। নানান ভাবে বিদেশী টাকা পৌঁছায় এদের হাতে।

    মনোমোহোন সিং এ ব্যাপারে বলেছিলেন, লরেন বাবুও বলেন। আমারো এরকমটাই মনে হয়।

    ব্যাস।

    আর কে কী বলেছেন, করেছেন, লিং এ সেসব দেওয়া থাকলে সেগুলোকে ও প্রশ্ন এড়িয়ে যাওয়াই ভাল ঃ)
  • PT | ২৮ জুন ২০১৪ ২৩:৪২641462
  • বক্তব্যটা খুব সহজ-এবং ফাটা রেকর্ড। যতদিন না উন্নততর কোন টেকনোলজি পাওয়া যাচ্ছে ততদিন কয়লা, বিদ্যুত, পরমাণু সব কিছু পোড়াতে হবে যাতে প্রান্তিক মানুষের ঘরেও আলো জ্বলে। দরকার হলে মানুষ জনকে সরিয়ে আরও বাঁধ বানাতে হবে জলবিদ্যুতের জন্য।

    (ঐ একই লাইন ধরে সিঙ্গুরে কারখানা আর নন্দীগ্রামে কেমিকাল হাব হওয়া উচিৎ ছিল।)

    শুধু "সব মাখাইয়া না ফেইল্যা" কম্পেনশেশন, রিহ্যাবিলিটেশনের র জন্য জোরদার আন্দোলন চালাতে হবে।
  • pi | ২৮ জুন ২০১৪ ২৩:৪৬641473
  • যাঃ ! রিহ্যাবিলিটেশনও তো এদ্দিনে ঠিকঠাক দিয়েই উঠতে পারলো না, তার জন্য আন্দোলন করে আটকে রাখলে তাইলে বাগড়াপন্থী বলা হবেনা ? আপনাদের বক্তব্যগুলোই ত সব মাইখ্যা যাচ্ছে।
  • dd | ২৮ জুন ২০১৪ ২৩:৫১641484
  • বেশ বাগড়াপন্থী বোলবো না। কখুনো বোলবো না। বিবেক বাবু কইবো। ঠিকাছে?

    এবারে প্রশ্ন "বিবেকবাবুদের কোনো জনসমর্থন আছে?'

    উত্তোর" হাসাবেন্না মশাই। এই প্রথোম তো মেধা,উদয়কুমার - এঁয়ারা ইলেকশনে দাঁড়ালেন। রেজাল্ট জানেন? এখন দ্যান, নানান লিং, মোটা কিতাব, বড়ো কেটেশন, ঘন্টাব্যাপী ভিডিও ইঃ। প্রমান করুন যে আসোলে পচ্চিম বংগে সিপিএমেরই জন সমর্থন আছে/কুদানকুলামের মানুষ উদয় কুমারকেই চায়।"
  • pi | ২৯ জুন ২০১৪ ০০:০৩641495
  • আর, উন্নততর টেকনোলজি পাওয়া যাচ্ছে না, নাকি সেটা ব্যবহার করা হচ্ছে না ? এত রিস্কি নিউক্লিয়ার বিদ্যুত প্লান্ট না বসিয়ে সে টাকাটাই সৌর বা বায়ু বিদ্যুতের পিছনে নয় কেন ? ইকনমিক্যালি সেটা কম ভায়াবেল এমন তো নয়।

    safety aside, a leading Solar energy think tank, Bridge to India (BTI), said that just from an economic viability standpoint, solar seems to make so much more sense than nuclear. According to BTI, the cost per unit at the 9,900 MW Jaitapur Nuclear Power Plant is around 9 rupees ($0.15) per kWh, while those from the 6,000 MW Mithi Virdhi Nuclear Power Plant may even be as high as 12 rupees per unit ($0.20)..

    As BTI went on to explain, the extremely high capex costs of a nuclear plant — between 300 to 400 million rupees ($6.7 million) — is what makes the unit price of power from these plants so pricey. Then, there's the time it takes to commission a project: Anywhere between five to seven years, but this is easily a best-case scenario (Kudankulam took decades).

    On the other hand, BTI pointed out that wind power already rivals coal at 4.5 rupees per unit ($0.07). Solar hovers at around 8 rupees per unit ($0.13), and this will continue to fall ...Plus, solar projects can be put up in a flash (a few months at best), compared to the long gestation period for nuclear projects.

    সৌর আর হাওয়া বিদ্যুত প্রকল্পের জন্যও জমি লাগবে। তখন নাহয় প্রপার রিহ্যাবিলিটেশন না হলে শুধু তার দাবিতে আন্দোলন হোক।

    আর, হ্যাঁ, দুঃখিত, হাওয়ায় ভাসিয়ে জাস্ট মনে হওয়ার ভিত্তিতে লেখা যেতেই পারে, তাতে খাটনিও বাঁচে, কিন্তু সেটা পছন্দ করিনা। অভ্যেসও নেই। কিছু কিছু তর্ক তথ্যভিত্তিক হওয়াই প্রয়োজনীয় মনে করি। কাউকে গাল দিলে তার আগে তিনি কী বলেছেন, করেছেন সেটাও জানাটাও।
  • pi | ২৯ জুন ২০১৪ ০০:০৫641506
  • ডিডিদা, সেই নিয়ে আমি আগেই পোস্ট করেছি।
    আর তর্ক এদিকে ঘুরলো আপনার ঐ পোস্ট থেকেই।
  • dd | ২৯ জুন ২০১৪ ০০:০৯641518
  • এই না হলে লিং?

    উইন্ড পাওয়ার? গোটা তামিলন্নাডুতে ৩০০০ মেগা ওয়াট হয় হাওয়া থেকে। খুব সস্তায়। নো পলিউশন। ভেরী গুড,ভেরী গুড। কিন্তু বছোরে টেনে টুনে দুই কি আড়াই মাস। বাকী সময় চলে না।

    শুধু বই পড়লেই হবে? ছেন্নাইতে গিয়ে থাকুন, ভরা গ্রীষ্মকালে। তথ্যে ভরপুর হয়ে যাবেন।
  • pi | ২৯ জুন ২০১৪ ০০:১২641529
  • তো, আরো বেশি ইউনিট বসালে সেটা বাড়বেনা, এটা বোঝার জন্যও চেন্নাইতে গিয়ে থাকতে হবে ?

    আর আমি এখন যেসব জায়গায় থাকি, সেগুলোকে একরকম গাঁ গঞ্জই বলা চলে। সেখানকার বিদ্যুতের কী দশা, তার ভুক্তভোগীই। আমাকে ওসব খোঁচা দিয়ে লাভ নেই ঃ)
  • lcm | ২৯ জুন ২০১৪ ০০:১৫641540
  • হ্যাঁ, মাস প্রোডাকশনের টেকনলজি নাই। তবে পরে হবে নিশ্চয়ই।
  • dd | ২৯ জুন ২০১৪ ০০:১৬641551
  • না, আপনেরে খোঁচালেম কোথায়। ওটা ব্রীজ টু ইন্ডিয়াকে দিলেম - এক গোঁত্তা।

    কিরম এক কথায় প্রকাশ করো ভংগীতে হিসেব কষে দেখিয়ে দিলো নিউক্লিয়র পাওয়ারের থেকে উইন্ড পাওয়ার কতো মিষ্টি। এনারা, যারা লিখেছেন তারা অবশ্যি ছেন্নাইতে থাকেন নি। তাইলে অন্ততো এইটুকু জ্ঞান গম্যি থাকতো।
  • dd | ২৯ জুন ২০১৪ ০০:১৮641573
  • ওহো, পাইদি বোঝে নি। উইন্ড পায়ার এফেক্টিবলি চলে দুই আড়াই মাস।

    তারপরে আর হাওয়া থাকে না। সম্বৎসর চলে না। একেবারে সীজনাল, আমের মতোন। এটা উইন্ড পাওয়ারের বেসিক ফ্ল।
  • pi | ২৯ জুন ২০১৪ ০০:১৮641562
  • পিটিদার জন্য বেশ কিছু দেশের তথ্য। http://en.wikipedia.org/wiki/Energy_transition তাপ ও নিউক্লিয়ার থেকে রিনিউবেল এনার্জিতে কীভাবে কোন দেশ সরে যাচ্ছে। ভারতের বেলাতে এটা করতে বলা মানেই বাগড়া দেওয়া বা মাখিয়ে ফেলা ?

    এগুলো নিয়ে কী মনে করেন, তথ্যসহকারে জানতে আগ্রহী।

    আবারো দুঃখিত, লিং দিচ্ছি বলে। তথ্যগুলো নিজে নিজে বানাবার বা বাংলায় খামোখা টোকার ইচ্ছে ও সময় কোনোটাই নেই বলে।
  • Ekak | ২৯ জুন ২০১৪ ০০:৪২641584
  • দিমেজ্ঝল বসিয়ে এলুম। আজকাল সময় কম। তবু কিছু কথার উত্তর দি।

    প্রথমে রঞ্জনদা র কথায় ;

    নাহ, বিবেক থিওরি মানতে পারছি না। সরি। কনসায়েন্স উইদৌত প্ল্যান কে ফিলানথ্রপি বলে। ভারত সেবা -আরকেএম এনারা করেন। এনারা মনে করেন হু নোস্ হুইচ প্ল্যান উইল ওয়ার্ক ? তাই কুদান্কুলামের পক্ষেও থাকেন না বিপক্ষেও না। লঅভ দায় নেইবার থিওরিতে যতটা সম্ভব মানুষের সেবায় নিয়জিত। স্টেট এর সমর্থন বা বিরোধিতা কিছুতেই নেই। এরে কয় বিবেক।

    কিন্তু যাঁরা বাঁধ তৈরী তে বাধা দেন বা কারখানার গেটে ধরনা তাঁদের টা শুধু বিবেক বলে চালালে ভুল হবে। দে আর পার্ট অফ প্ল্যানিং সিস্টেম। দে বিলিভ দেয়ার প্ল্যান উইল ওয়ার্ক। কাজেই তাঁদের কাছে তো জানতে চাইবই যে প্ল্যান টা কী বাপু খোলসা করে বলোতো ? যে বাঁধ দিচ্ছে বা যে কর্মী ছাঁটাই করছে তার তো একটা প্ল্যান আছে। সে আপনার পছন্দ হোক বা না হোক। কাজেই যে বাধা দিচ্ছে তারও নিশ্চই প্ল্যান আছে ? শুধু বিবেক -মরালিটি এসব ধুয়ে তো চলবেনা :) রীভিল ইউর প্ল্যান। নইলে জাস্ট বাগরাবাজ ছাড়া আর কোনো পরিচয় জুটবে না।

    এবার ডিডি দার আগের পোস্টার প্রেক্ষিতে ;

    যদিও আপাতত এইটা ক্লিআর হয়েই গেছে যে তর্কটা "বাগড়াপন্থী " দের নিয়ে, তবু আমি আবার মূল জায়গাতেই ফিরব। সরকারী প্রকল্প বাস্তবায়ীত করতে এনজিও কে দরকার। কিন্তু সেই এনজিও যে বাগ্রাপন্থী হয়তে উঠবেনা তার গারান্টি কী ? গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে যে এনজিও সে হটাত ড্রাগ ট্রয়াল এর অজুহাত নিয়ে এমেন্সী র বিরুদ্ধে চেঁচাতে পারে। জেনেরিক ড্রাগ নিয়ে চাট্টি আবোল তাবোল বকে মানুষ কে বিভ্রান্ত করতে পারে। বন বিভাগের সঙ্গে সুমারি ও সচেতনতা তে কাজ করছে যে এনজিও সে হটাত অতিসচেতন হয়ে উঠে বিট এরিয়াতে রেসিদেন্সিয়াল কম্প্ল্কেক্স বানানো যাবেনা বলে আন্দোলন করতে পারে। আলটিমেটলি আমরা ডেভেলপমেন্ট এর সুযোগ হারাব। আপনি ফ্ল্যাটের টাকা জমা করে দিয়্তে শুনবেন কোর্টের অর্ডার বসে গ্যাছে কারণ প্রস্তাবিত রেসিদেন্শিয়াল কমপ্লেক্স এরিয়াতে দুটি সজারু ও একটি নীলগাই চর্ছিল। লে লুল্লু ! এবার পরিবেশপ্রেম মাথায় নিয়ে ইন্টারেস্ট গুনুন।

    মোদ্দা কথা দেশ টা একটা ডিরেকশনে চালাবার জন্যে সরকার আছে। তার নির্বাচনে সাধারণ মানুষ আছে। এর মধ্যে থার্ড পার্টি যে কিনা নির্বাচিত নয় সে নানারকম হই চৈ পাকাবে এটা কী চলতে দেওয়া যায় !
  • pi | ২৯ জুন ২০১৪ ০০:৪৩641595
  • সবই তামিলনাড়ু থেকেই হতে হবে কেন ?দেশে অন্য জায়গা ও আছে। সৌরবিদ্যুতও আছে।
    অফশোর টেকনোলজিতেও বোধহয় এই সমস্যা সেভাবে নেই। পিনাকীদা ভাল বলতে পারবে, এই নিয়ে কাজ করে। আর এটা তো তামিলনাড়ুতেও শুরু হয়েছে বা হতে চলেছে।
  • pi | ২৯ জুন ২০১৪ ০০:৫০641617
  • জেনেরিক ড্রাগ নিয়ে চাট্টি আবোলতাবোল বকাটা ঠিক কীরকম ? পুণ্যব্রত গুণদের মত বহু ডাক্তার যেটা বহুদিন ধরে বলে আসছেন ? ঃ)
    সরকার নিয়োজিত হাথি কমিশনও যেটা করতে বলেছিল ?ঃ)

    ড্রাগ ট্রায়ালের প্রয়োজেনীয়তা নিয়ে আবোল তাবোল বকাটাও বা কীরকম ?
    নইলে বলবো, চাট্টি আবোলতাবোল বকা তো এখানে দেখতে পাচ্ছি ঃ)

    আর, জেনেরিক ড্রাগ নিয়ে যাঁরা চেঁচামেচি করছেন, তাঁদের রোডম্যাপ হল, জেনেরিক ড্রাগ চালু করো, ড্রাগ ট্রায়াল হচ্ছে না বলে যাঁরা বাগড়া দিচ্ছেন, তাঁরা বলছেন ড্রাগ ট্রায়াল চালু করো, তাকে স্বচ্ছ করো, নিয়মানুযায়ী করো। প্ল্যান কি রিভিলড নয় ?
  • Ekak | ২৯ জুন ২০১৪ ০০:৫৫641629
  • চুয়ান্ন হাজার কোটি টাকার প্রজেক্ট কে দুরে ঠেলা হচ্ছে হাজার দশেক লোক যাতে তাদের দেশ কি মিট্টি তে জেবন কাটাতে পারে। ওই প্রজেক্ট এ শুধু কর্মসংস্থান ছাড়াও এলায়েদ বিসনেস যা হত সব জলে। এই একটা জায়গায় খুব শক্ত হতে পারছেন না ভারতের লোকজন তাই আজকের দশা। দশ হাজার মানুষ কে মায়ের ভোগে পাঠিয়ে দশ হাজারের বেশি মানুষের উন্নত তর ভবিষ্যত হবে। ইভেন এও হতে পারে যে যাদের ভবিষ্যত বেটার হবে তারা সংখ্যায় দশ হাজারের কম। কিন্তু তাহলেও সেটাই হতে দিতে হবে। কারণ তারাই আমরা। এর বিপরীতে কোনই ফীসিব্ল মডেল আছে ? নেই।
    একটা দেহাতি হাভাতে চাষী ও তার এন্ডি গেন্দি রা স্টেট কে আগামী দশ বছরে যা রিটার্ন দেবে আমরা তার চে বেশি দেওয়ার ক্ষমতা রাখি এবং দেব। এই মেশিন ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এর যুগে এটাই সত্যি। আর এযুগ বলে শুধু নয়, কোনকালেই কিছু লোকের না কেড়ে সবাই বগল বাজিয়ে ভালো থাকবে এমন তা হয়নি। কিছু ঝরবে কিছু মরবে। এটা সভ্যতার বলিদান। রাজনীতি নির্বিশেষে এই জায়গাতে এসেই সবাই তো তো তো তো করতে লাগেন। "বিবেক " নামক ইগো উস্কে ওঠে। মাংসের ভাগ সবাই খাবে এদিকে পাঁঠা বলি দেখে মূর্ছ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন