এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১৩ জুন ২০১৪ ১১:৪২643967
  • পেঁপেঁ কি এবারেও খেলছে?
    ছেলেটা খুব ভালো জুডো ক্যারাটে জানে।
  • নেতাই | ১৩ জুন ২০১৪ ১১:৪৮644001
  • শিশির ঘোষ রিটায়ার করার পর থেকে আর ভালো হেডার দেখা যায় না।
  • | ১৩ জুন ২০১৪ ১১:৫০644023
  • নাঃ আমি চাই ব্রাজিল আর আর্জেন্টিনা দুটোই হেরে ভুত হোক। এবং সেদিক থেকে ব্রাজিলের কালকের খেলায় আমি বেশ খুশী। এর'মই খেলুক ব্যাটারা।
  • নেতাই | ১৩ জুন ২০১৪ ১১:৫০644012
  • ক্লোজে একটু আধটু পারতো, কিন্তু গাঁটে ব্যাথা শুরু হওয়ার পর থেকে আর স্পট জাম্প দেয় না।
  • ঊমেশ | ১৩ জুন ২০১৪ ১২:০৬644034
  • পেঁপেঁ তো খেলবেই পর্তুগালের হয়ে।

    ব্রাজিলের ডিফেন্স নিয়ে আবার বলছি,
    থিয়েগো সিলভা, ফিফা'র বেস্ট ১১ টিমে থাকে।
    আর ডেভিড লুইস এই মুহুর্তে সবথেকে দামী ডিফেন্ডার দের একজন।
    তবে ডেভিড লুইস মাঝে মাঝে ওভার-কনফিডেন্স (বা ক্রিকেট এর মতো গ্যালারী শো) করতে গিয়ে ছড়িয়ে ফেলে।

    দমু'র ব্রাজিল আর আর্জেন্টিন'র ওপর ওতো রাগ কেনো?
  • নেতাই | ১৩ জুন ২০১৪ ১২:০৮644045
  • আর্জেন্টিনার উপর রেগে থাকবেন না প্লিজ। ওরা ওয়েস্ট বেঙ্গলের হোম টিম।
  • ঊমেশ | ১৩ জুন ২০১৪ ১২:১০644056
  • বরং কাগজে কলমে বড়ো দল গুলোর মধ্যে ডিফেন্স বাজে হলো আর্জেন্টিনা'র।
    সবাই (আমিও) ভাবছে মেসি/হিগুয়ান/অ্যাগুয়েরা রা স্কোর করতে থাকলে ডিফেন্সে চাপ থাকবে না, তাই কমজোরি ডিফেন্স সমস্যা হবে না।
  • Bhagidaar | ১৩ জুন ২০১৪ ১২:২০644078
  • আজকের দুটো খেলা তো ভালো সময়ে আছে, বেশি রাত জাগতে হবেনা।
    অপ্পনের আজকের প্রেদিক্শন কি?
  • Abhyu | ১৩ জুন ২০১৪ ১২:২০644067
  • আহা দমুদির রাগের কারণ আছে। কোন্নগরের বীচে ফুটবল খেলেছিল। শেষ পর্যন্ত দমুদির টিম ১৩-২ গোলে হেরে যায়। তারমধ্যে তিনটে গোল একটা ব্রাজিলিয়ান আর দুটো গোল একটা আর্জেন্টিনার ছেলে দিয়েছিল। (বাকি আটটা সেমসাইড।)
  • Abhyu | ১৩ জুন ২০১৪ ১২:২৭644090
  • কান মুলবার আগেই আমি ঘুমোতে চন্নু :)
  • + | ১৩ জুন ২০১৪ ১৮:৩৪644101
  • হাল্কের জায়্গায় কুটিনহো বা কাকা আসত টিমে হেসেখেলে। কাকাকে কাল গ্যালারীতে দেকেহ খুব খারাপ লাগল।

    দানি আলভেজ বাদ দিলে ডিফেন্স খারাপ কই? ব্রাজিলের ডিফেন্স এবারের সেরা। ঘরের মাঠে প্রথম ম্যাচ। থিয়াগো সিলভা-সীজার বাদে সবার প্রথম বিশ্বকাপ, একটু চাপে তো থাকবেই।

    খেলল কাল চারজন - অস্কার-নেইমার-ডেভিড লুইস আর থিয়াগো সিলভা। পেনাল্টীটা ৮০% কেসে লোকে দেবেনা, কিন্তু দিলেও এত্ত রাগার কি আছে? পিছন থেকে টেনেছিলো তো অবশ্যই।

    আমার প্রেডিকশন আজ হল্যান্ড আর মেক্সিকো জিতবে।
  • Arpan | ১৩ জুন ২০১৪ ২১:১৩644112
  • আজকের প্রেডিকশন ম্যাচের আগে দেব। হল্যান্ড-স্পেন।

    উমেশ আমার কুম্ভতুতো ভাই। হল্যান্ড আমার সেকন্ড বেস্ট টিম ছিল বরাবরের। এখন আর ডাইভার রবেনের জন্য ইচ্ছে করে না টিমটাকে সাপোর্ট করতে।

    ক্লোসে ভালো হেড দিত তো এককালে, এইবারও জার্মান টিমে জেনুইন স্ট্রাইকার ওই একজনই।
  • Tim | ১৩ জুন ২০১৪ ২২:৩৫644123
  • এই প্রথম একটা ফুটবল পাগল দেশে বসে বিশ্বকাপের খেলা দেখছি। মঙ্গলবার কপালে দুঃখ আছে, ক্যালট্যাল খেয়ে যেতে পারি। ;-)
  • Arpan | ১৩ জুন ২০১৪ ২২:৪৫644134
  • মেক্সিকোর সেকন্ড রাউন্ডে যাওয়া ব্যথা আছে। কোনরকমে এবার কোয়ালিফাই করেছে।
  • সায়ন | ১৩ জুন ২০১৪ ২৩:০৩644145
  • স্পেন-নেডস আমার প্রেডিকশন (কেউ হাসলে দাঁত খুলে নেবো): ২-২
  • Tim | ১৩ জুন ২০১৪ ২৩:০৫644156
  • স্পেন-নেদ আমার প্রেডিকশন দুদলই হারবে ঃ-)))
  • সায়ন | ১৩ জুন ২০১৪ ২৩:৩১644178
  • পুরনো খবর, সকালেই দেখলাম মনে হল। কিন্তু খারাপ খবর।
  • T | ১৪ জুন ২০১৪ ০০:৩৪644189
  • স্পেন এটা কী খেলছে। লং বল!!
  • Arpan | ১৪ জুন ২০১৪ ০০:৪০644201
  • আজকের ম্যাচের প্রেডিকশনঃ

    ১-১।
  • Rit | ১৪ জুন ২০১৪ ০০:৫০644223
  • স্পেন নেদারল্যান্ড্সও সাদা vs নীল। লাল ও কমলা কই গেল?
  • T | ১৪ জুন ২০১৪ ০০:৫০644212
  • হুঁঃ, এই নাকি দিয়েগো কোস্তা।
  • | ১৪ জুন ২০১৪ ০০:৫২644234
  • আমিই বা বাদ দি কেন? কিছুক্ষণ পরেই ডাচরা ১০ জনে খেল্লে অবাক হবোনাঃ)
  • T | ১৪ জুন ২০১৪ ০০:৫৫644245
  • হেড মিস করছে, সিটার মিস করছে, এদের হ'ল কি?
  • T | ১৪ জুন ২০১৪ ০০:৫৯644267
  • এটা কিসের পেনাল্টি!! যা ইচ্ছে তাই হচ্ছে।
  • | ১৪ জুন ২০১৪ ০০:৫৯644256
  • ঠিক হয়েছে। স্পেন ১ গোল দিয়ে দিলোঃ)
  • Tim | ১৪ জুন ২০১৪ ০১:০৯644278
  • স্পেন অনেক পজিটিভ খেলছে। এদের হলো কি!
  • | ১৪ জুন ২০১৪ ০১:১২644289
  • স্পেনের প্লেয়াররা খেলার সঙ্গে অভিনয়টাও বেশ ভালো করছে!
  • T | ১৪ জুন ২০১৪ ০১:১৪644300
  • ই রাম!এটা কি মিস করলো।
  • | ১৪ জুন ২০১৪ ০১:১৫644312
  • ১-১ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন