এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৪ মার্চ ২০১৫ ০৯:৫৮668576
  • একটা কথা মনে হল - ফেবু-র মাধ্যমে তো ফারাবি-কে চেনার প্রচুর চেষ্টা হয়েছে। সেই চেষ্টার ফলশ্রুতি হল পাই আর সিকি-র থ্রেট প্রাপ্তি।
    কাগজের খবর অনুযায়ী অভিজিতের সাথে ফারাবি-র দীর্ঘ ৩ বছর কথোপকথন চলেছে, তারপর অভিজিৎ ওকে ব্লক করতে বাধ্য হন। কাউকে চেনার জন্য আর কত চেষ্টা করতে হবে?
    কোরপান শাহ-এর সাথে ফারাবি-র বর্গের প্রচুর অমিল - আশা করি, শাক্য সেটা খেয়াল করবেন।
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৫ ১১:০৯668577
  • ফারাবী নিয়ে এখন-ই কিছু বলব না, কিছুদিন যাক। তবে এখানে একজন নির্ভয়া মামলায় রেপিস্টের জবানবন্দী নিয়ে খিল্লি করেছেন। ফেসবুকেও অনেকে আমায় ট্যাগ করেছেন এই বলে যে ফারাবীকে ভিন্ডিকেট করলে মুকেশকে কেন করা যাবে না? মানে ব্যংগ করেই করেছেন। সেই সূত্রে কয়েকটি কথা বলে যাই।

    ১। মুকেশ তার যা শাস্তি পাওয়ার পেয়েছে। এখনো জেলের মধ্যেই আছে। নতুন করে তাকে পাথর ছুঁড়ে মারার কারণ দেখি না। এবং অবশ্যই একে নিয়েও মিডিয়া ট্রায়াল হচ্ছে এবং তার বিরুদ্ধে একেও ডিফেন্ড করা দরকার। মুকেশের মানবাধিকার আর নির্ভয়ার মানবাধিকারের মধ্যে কোনো তফাত দেখি না।

    ২। যাঁরা এই কথাগুলো বলছেন মুকেশের বক্তব্য নিয়ে, তাঁরা এটা ভেবে দেখেছেন কি কখনো যে শাস্তি পাওয়ার প্রায় ২ বছর বাদেও মুকেশের বক্তব্যে কোন বদল হয়নি? আগেও বলেছিল মেয়েটা বাধা দিয়েছে বলে রেপ করেছে এখনো তাই বলছে। জাস্ট এই একটা বক্তব্যই কি সংশোধনাগার বিষয়ে আমাদের সমস্ত বিশ্বাস ভেংগে দিতে পারে না? মুকেশকে জেলে পাঠানো হয়েছিল, ইন ফ্যাক্ট সমস্ত অপরাধহীকেই হয় সংশোধনের জন্য।

    মুকেশের সংশোধন, পেট্রিয়ার্কির সংশোধন নিয়ে আমরা এত চিন্তিত। আমাদের সংশোধনাগারের সংশোধন কবে হবে?
  • যম | ০৪ মার্চ ২০১৫ ১১:১৯668578
  • মৌলবাদীদের হাত ধরলে কি আর ভোট বাড়বে কমরেডস। সোমনাথ, পিটি, শাক্য - বামপন্থীদের "শুদ্ধিকৃত", "পরিবর্তিত" রূপ দেখে শিউরে উঠছি।
  • Arpan | ০৪ মার্চ ২০১৫ ১১:২৩668579
  • ২ নং নিয়ে শাক্যের বক্তব্য বুঝলাম না। সংশোধনাগার তো পেট্রিয়ার্কাল সমাজেরই অংশ। আলাদা করে তার মানসিকতা আমূল বদলে ফেলা যাবে কী করে? দ্বিতীয়ত, এই বক্তব্য দীর্ঘস্থায়ী বা যাবজ্জীবন কারাদণ্ডের বদলে ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষেই যুক্তি খাড়া করে।

    (যদিও মুকেশ ডেথ সেন্টেন্সের জন্য দিন গুনছে, কিন্তু তাতেও তার ভাবনাচিন্তার পরিবর্তন হয়নি দেখাই যাচ্ছে - এইটা যারা যথেচ্ছ ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে সওয়াল করেন তাদের জন্য)
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৫ ১১:২৬668580
  • সংশোধনাগারের ধারণাটাই তো এসেছে অপরাধীকে শাস্তির বদলে সংশোধনের জায়গাটা থেকে। ভারতে অ্যাট লিস্ট তার ইমপ্লেমেন্টেশন কতখানি হয়েছে এই ঘটনাটাকে কেস স্টাডি করে তা নিয়ে ভাবনাচিন্তা জরুরী।

    আর মুকেশ অ্যাপীল করেছে উচ্চতর আদালতে।
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৫ ১১:৩০668581
  • যদিও মুকেশের এই কেসটা আল্টিমেটলি ক্যাপিটাল পানিশমেন্টের হাত-ই শক্ত করবে। হি ইজ বিয়ন্ড কারেকশন, সো লেট হিম হ্যাং।

    কিন্তু এটা ঘটনা যে কারেকশন হয়নি। সংশোধন সত্যি-ই সম্ভব কি না, জানিও না। যদিও আমি অ্যান্টি-ক্যাপিটাল পানিশমেন্ট
  • Arpan | ০৪ মার্চ ২০১৫ ১১:৩৪668582
  • ১ নং নিয়েও দীর্ঘ বক্তব্য ছিল, কিন্তু মোবাইল থেকে লেখা চাপ। সংক্ষেপে বলি মিডিয়া ট্রায়াল বা শো ট্রায়াল খুব একটা কাম্য না যদি আইনের শাসন বলবৎ থাকে। না থাকলে একটা প্যারালাল ট্রায়াল সিস্টেম জন্ম নেবেই। সে পাব্লিকের ক্যাঙ্গারু কোর্টই হোক বা খুব মাইল্ড ফর্মে সোশাল ফোরামে অনলাইন পিটিশনের জন্য স্বাক্ষর জোগাড় করাই হোক। তো কোশ্নটা হল প্রত্যেকটা কেসকে তার মেরিট অনুযায়ী আলাদা আলাদা করে দেখব কিনা। জেসিকা মার্ডার ট্রায়ালের কথা স্মরণ করিয়ে দিতে চাই এই প্রসঙ্গে। গুজরাত জেনোসাইডের সময় এনডিটিভির ভূমিকাও।
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৫ ১১:৩৬668583
  • আমি তো মেরিট অনুযায়ী আলাদা করে দেখার-ই পক্ষপাতী। কোনো সেন্ট্রাল আইডিওলজি এক্ষেত্রে কার্যকরী হবে বলে মনে করি না
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৫ ১১:৩৮668584
  • নির্ভয়া ঘটনার পরে দিল্লীর সমস্ত আইনজীবিরা শুনেছিলাম একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন রেপিস্টদের হয়ে মামলা লড়বেন না। সেই সিদ্ধান্ত নির্ভয়া ঘটনার প্রায় সমান অমানবিক লেগেছিল, কারণ কয়েকজনকে তাদের ডিউ মানবাধীকার থেকে বঞ্চিত করা হয়েছিল সেই সিদ্ধান্তে। জাস্টিসকে নী-জার্ক রিঅ্যাকশনে নামিয়ে আনা আসলে জাস্টিস ডিনাইড
  • Arpan | ০৪ মার্চ ২০১৫ ১১:৪১668586
  • একমত। বাকিটা পরে লিখছি (জালিম অফিস)।
  • Tim | ০৪ মার্চ ২০১৫ ১১:৪৪668588
  • অ্যাকাডেমিক আলোচনাটা আরো এগোবার আগে, শাক্যজিৎ বরং ফারাবিকে নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিন। পরে নয় এখনই জানতে চাই। কেন ফারাবি আর কোরপান শাহ কে একাসনে বসালেন, কেন একগাদা ফলোয়ার সমেত ফারাবির ভয়েস আমাদের কাছে "পৌঁছলোনা" এগুলোর ব্যাখ্যা দিন। আপনার প্রথম পোস্ট থেকে এই প্রশ্নগুলো এসেছে।
  • qq | ০৪ মার্চ ২০১৫ ১১:৪৪668587
  • তাহলে কি চান ? মুকেশের মত জঘন্য অপরাধী কে ছেড়ে দিতে যাতে আরো জঘন্য অপরাধ করতে পারে আর এক ই রকম যুক্তি দিযে যেতে পারে ? মনে করেন শাস্তি না দিয়ে মানবতাবাদের সমধুর বচন শুনিয়ে এদের পরিবর্তন / সংশোধন করা যাবে?
  • শাক্যজিৎ | ০৪ মার্চ ২০১৫ ১১:৫০668589
  • টিম, কয়েকদিন অপেক্ষা করা জেট না? আপনিও উত্তেজিত হয়েই এগুলো লিখেছেন। ফলে আপনার অবস্থানে দাঁড়িয়ে, আমি এখন যা-ই লিখি না কেন, আপনার কাছে সেগুলো গ্রহণযোগ্য হবে না। আর কয়েকটা দিন যাক না !
  • Arpan | ০৪ মার্চ ২০১৫ ১১:৫৩668590
  • একটানা লেখার মত সময় আপাতত নেই। তাই মতানৈক্যের জায়গাটা লিখি।

    ১। মেরিট দেখে যদি কেস বা কেস দেখি তাহলে কোরপান আর ফরাবি কোনমতেই এক অবস্থানে আসে না।

    ২। নির্ভয়া কেসের উকিলদের মাস বয়কটের প্যারালাল ঘটনাও এটা নয়। যতটুকু জেনেছি দীর্ঘসময় ধরে অভিজিৎ ফরাবির সাথে ডায়ালগ জারি রেখেছিলেন। কিন্তু ফান্ডামেন্ডালিস্টদের সাথে দীর্ঘদিন আলোচনা চালিয়েও কোন কমন মিনিমাম এগ্রিমেন্টে আসা কঠিন। এবং তারও আগে ফান্ডামেন্ডালিস্টরা চাইবে অন্য ভয়েসকে চুপ করিয়ে দিতে।

    সরি, এই কেসে কোন মেরিট দেখতে নারলাম।
  • Arpan | ০৪ মার্চ ২০১৫ ১১:৫৫668591
  • ☆ ফান্ডামেন্টালিস্ট
  • Tim | ০৪ মার্চ ২০১৫ ১২:১৭668592
  • কি মুশকিল উত্তেজিত কেন হবো। সত্যিই ঐ জায়গাটা বুঝতে চাই। মব লিঞ্চিং জিনিসটা নিয়ে আমারো বিস্তর অসুবিধে আছে। আপনি যখন প্রথম পোস্টটা লেখেন তখনই নিশ্চয়ই কিছু ভেবে এই তুলনাটা করেছিলেন। আমার কৌতূহল সেখানেই।
    যাই হোক, অপেক্ষা করতেও অসুবিধে নেই।
  • ঊমেশ | ০৪ মার্চ ২০১৫ ১২:৫৯668593
  • যদিও সিকি আপত্তিকর বলেছিলো, কিন্তু এখন তো মনে হচ্ছে বুড়া'র 3rd march 3:31pm এর মন্তব্য টা এক্দম শাক্যজিৎ এর জন্যে উপযুক্ত।
  • Biplob Rahman | ০৪ মার্চ ২০১৫ ১৫:৪৪668594
  • #অফটপিক:

    দুটি আপডেট:

    ০১. গত চারদিন ধরে মুক্তমনা ডটকম পাঠে বিঘ্ন ঘটছে। বাংলাদেশসহ কোনো কোনো দেশ থেকে এটি পড়া যাচ্ছে না। যান্ত্রিক ত্রুটি বলেই মনে হচ্ছে। লন্ডন প্রবাসী একজন টেকির সঙ্গে আজই টেলিফোনে কথা হলো। তারা দিনরাত চেষ্টা করছেন সাইটটির ত্রুটি সারাতে। ভয় হয়, প্রিয় সাইটটি না আবার হ্যাকারদের কবলে পড়ে!

    বাংলাদেশ টর ব্রাউজার ও প্রক্সি সারভার ব্যবহার করে মুক্তমনা পড়া যাচ্ছে। যদিও এটি বেশ ঝামেলার কাজ। নেট লাইনই স্লো হয়ে যায়।

    ০২. মুক্তমনা ডটকম আজ প্রথম প্রচ্ছদে কালো জমিনে সাদা অক্ষরে ইংরেজী-বাংলায় লিখেছে এই কথা:

    "'আমরা শোকাহত কিন্তু আমরা অপরাজিত, We are united in our grief and we remain undefeated."

    মুক্তমনার সংগ্রাম চলবেই।
  • কল্লোল | ০৪ মার্চ ২০১৫ ১৭:৪৩668595
  • অন্য একটা সুতোয় লিখেছিলাম। ভাবলাম এখানেও যাবে।

    আমি বারবার বলছি, মৃত্যুদন্ড দিয়ে কোন অপরাধই কমানো বা নির্মূল করা যায় না।
    বাংলাদেশে এর মধ্যে বেশ কয়েকটা মৃত্যুদন্ড হয়েছে সন্ত্রাসবাদী কাজের জন্য। তাতে কি অভিজিৎ রায়, থাবা বাবা, হুমায়ুন আজাদ আটকালো?

    মুকেশের কথা শুনলে এটা পরিষ্কার যে সে সমাজপতিদের ভাষায় কথা বলছে, খাপের ভাষায় কথা বলছে - কে? একজন মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত মানুষ। এটাই কি যথেষ্ট প্রমাণ নয় যে মৃত্যুদন্ড দিয়ে অপরাধ কমানো বা নির্মূল করা যায় না। এই মানুষটার কোন অপরাধবোধই নেই। সে তো নিজেকে প্রায় শহীদ ভাবছে!! এমনি বিচার ব্যবস্থা, এমনই সমাজ যে একটা মানুষকে ভাবাতেই পারে না যে সে অপরাধী।
    সমস্যাটা ঠিক এইখানে। দৃষ্টিভঙ্গীর সমস্যা।
    কবে পাল্টাবে? সময় লাগবে। বড় শহরগুলোতে অজস্র মেয়ে চাকরী করে। এটা নিয়ে কারুর তেমন কোন আপত্তি নেই। থাকলেও চেপে থাকে "পোলিটিকালি ইনকারেক্ট" হয়ে যাবার ভায়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন প্রাগৈতিহাসিক ঘটনা নয়, মাত্র ৭০ বছর আগেকার ব্যাপার। তখন কিন্তু ঘরের মেয়ে-বউ চাকরী করতে গেলে "বেবুশ্যে" হয়ে যাবার কথা বলা হতো। তো, ৭০ বছর লেগেছে কিছুটা পাল্টাতে। তাতে সাহিত্য-গান-চলচ্চিত্র-সামাজিক পরিসরে তর্ক এসবই বিরাট ভুমিকা নিয়েছে। বউকে বা মেয়েকে চাকরী করতে না দিলে আইনী শাস্তির ভয় দেখিয়ে এটা করতে হয় নি।
    বলবে খুন বা ধর্ষণের সাথে চাকরী করতে দেওয়া বা না দেওয়ার কোন তুলনা হয়না। ঘটনাগুলোর তুলনা হয় না, দৃষ্টিভঙ্গীর হয়। মুকেশের কথা শোনো - "মেয়েদের কাজ ঘর সংসার চালানো। তারা বাইরে বের হয় কেন?" মিল পাওয়া যাচ্ছে কি? "ধর্ষনে বাধা দিলো কেন?" মনে পড়ছে ? "স্বামী-শ্বশুরের / বাপ-দাদার মুখের ওপর কথা বলে কেন? মিল পাওয়া যাচ্ছে?
  • সিকি | ০৪ মার্চ ২০১৫ ১৮:০৭668597
  • কিন্তু তার সঙ্গে এটাও যোগ করতে হবে - গত সত্তর বছরে ভারতীয় সমাজ যেভাবে এগিয়েছে, এখন এগনোর গল্পটা একটু অন্যদিকে টার্ন নিচ্ছে।

    গ্ত দশ পনেরো বছরে পৃথিবীটা অনেকটা অন্যরকম হয়ে গেছে, মূলত টেকনোলজির অ্যাডভান্সমেন্ট। হুড়মুড় করে ঘরে ঘরে ঢুকে পড়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, দুশো-আড়াইশো প্রোগামূলক চ্যানেল। তার ফায়দা নিচ্ছে যেমন সাধারণ মানুষ, ঠিক তেমনি এক ধরণের মানুষ (সব দেশেই) এই সব টেকনোলজিতে ভর করে সমাজের একটা বড় অংশের মানুষকে প্রভাবিত করছে প্রগতির উল্টোপথে যেতে - ফেং শুই, জ্যোতিষ, আস্থা চ্যানেল, দেশের "ঐতিহ্য" বা "পরম্পরা"র ঢক্কানিনাদ, দাউ শ্যাল্ট বা দাউ শ্যাল্ট নট-এর রমরমা প্রচার - ধর্মগুরু এবং রাজনৈতিক মেজরিটি পাওয়া দলের মাথা - বিভিন্ন অ্যাঙ্গল, বিতর্ক, দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে "এগিয়ে যাওয়া"র ডেফিনিশন নিয়ে। ফ্রিকশন বেড়েছে, বাড়ছে সমাজের প্রতিটা ক্ষেত্রে।

    সেই হিসেবে গত সত্তর বছরে সমাজ যেভাবে এগিয়েছে, আগামি চল্লিশ বছরেও সেভাবেই এগোবে - এমন সরলরৈখিক অ্যাজাম্পশন বোধ হয় এখন করা যায় না।
  • d | ০৪ মার্চ ২০১৫ ১৮:১৪668598
  • বাংলাদেশে সন্ত্রাসবাদী কাজের জন্য এখনও কারো মৃত্যুদন্ড হয়েছে বলে জানা নেই। যে কটা মৃত্যুদন্ড হয়েছে সেগুলো হয়েছে ৭১ এ যুদ্ধাপরাধের জন্য।

    আর মৃত্যুদন্ড নিয়ে আরেকটা কথা। আমিও মৃত্যুদন্ড সমর্থন করি না কোনোভাবেই। মৃত্যুদন্ড সমর্থন করা বা না করা একটা আদর্শিক বা নৈতিক অবস্থান, তার সাথে ইন্ডিভিজুয়াল কেসকে গুলিয়ে ফেলে লাভ নেই। যুদ্ধাপরাধ বা নির্ভয়া বা কামদুনির কেসগুলির ক্ষেত্রে মনে করি যখন বিচার চলবে সেই সময় সেই নির্দিষ্ট দেশে প্রচলিত সর্বোচ্চ শাস্তি এই অপরাধীদের প্রাপ্য। দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তির ব্যবস্থা করা অনেক জরুরী।
    একটি নির্দিষ্ট দেশে মৃত্যুদন্ড রদ করার, আইন বদলানোর আলাদা আন্দোলন হওয়া দরকার।
  • a x | ০৪ মার্চ ২০১৫ ২০:৩২668599
  • কল্লোলদা, মৃত্যুদণ্ড দিয়ে অপরাধীর মন বদলানো হবে, এমন দাবী মৃত্যুদণ্ডের প্রোপোনেন্টরা করেন না কিন্তু, তারা এটাকে ডিটারেন্ট হিসেবেই দেখে, অন্যদের এই শাস্তি শুনে মনে ভয় ইত্যাদি হবে যা তাদের এই ধরণের অপরাধ করা থেকে আটকাবে। বিরোধিতা করলে এইদিক থেকে করতে হবে। এই একই ফ্যালাসি শাক্যর কথাতেও। মুকেশের মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে, কাজেই তাকে "সংশোধন" করার আর কোনো চেষ্টার মানে নেই, এটা ধরে নিয়েই করা হয়েছে।

    আর মুকেশ তো একটা এক্সট্রিম কেস, সাইকোপ্যাথ বলতে যা বোঝানো হয় - সাইকোপ্যাথদের আদৌ কোনোরকম ভাবে সংশোধন করা যায় কিনা তা নিয়ে তো বহু বিতর্ক আছে। এর পরেও অর্থাৎ সংশোধন যাদের করা যায়না, যারা বিয়ন্ড রিপেয়ার, তাদেরও মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার আছে কিনা, দিলে প্রতিহিংসার স্বাদ পাওয়া ছাড়া কোনো সমাধান বা লাভ আছে কিনা সেগুলো নিয়ে কথা বলা উচিৎ।
  • a x | ০৪ মার্চ ২০১৫ ২০:৩৮668601
  • যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তা হল, ভারতে ডেথ পেনাল্টি কারা পায়? দেখা যাবে প্রায় সব ক্ষেত্রেই হয় দলিত নয় রিলিজিয়াস মাইনরিটি। এর থেকে আমি কনক্লুড করি যে হয় প্রিভিলেজেড বা সংখ্যালঘু একই ধরণের অপরাধ করে, কিন্তু বিচার ব্যবস্থা থেকে ছাড় পেয়ে যায়, নয়ত অপরাধের আর্থ-সামাজিক কনটেক্স্ট আছে - সেটাই যদি হয়, তাহলে মৃত্যুদণ্ডকে আদৌ ন্যায় বিচারের ফল হিসেবে দেখা যায়না।
  • dc | ০৪ মার্চ ২০১৫ ২০:৩৮668600
  • "আর মুকেশ তো একটা এক্সট্রিম কেস, সাইকোপ্যাথ বলতে যা বোঝানো হয় - সাইকোপ্যাথদের আদৌ কোনোরকম ভাবে সংশোধন করা যায় কিনা তা নিয়ে তো বহু বিতর্ক আছে। এর পরেও অর্থাৎ সংশোধন যাদের করা যায়না, যারা বিয়ন্ড রিপেয়ার, তাদেরও মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার আছে কিনা, দিলে প্রতিহিংসার স্বাদ পাওয়া ছাড়া কোনো সমাধান বা লাভ আছে কিনা সেগুলো নিয়ে কথা বলা উচিৎ।"

    একদম একমত।
  • aranya | ০৪ মার্চ ২০১৫ ২১:৩২668602
  • বাংলাভাই-এর ফাঁসি হয়েছে মনে হয়, সন্ত্রাসবাদী কাজের জন্য
  • b | ০৪ মার্চ ২০১৫ ২১:৪১668603
  • এটাকে আরেকটা মৃত্যুদন্ডের টই না করলে হয় না?
  • Sumit | ০৫ মার্চ ২০১৫ ০০:০১668605
  • " যখন বিচার চলবে সেই সময় সেই নির্দিষ্ট দেশে প্রচলিত সর্বোচ্চ শাস্তি এই অপরাধীদের প্রাপ্য। দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তির ব্যবস্থা করা অনেক জরুরী। একটি নির্দিষ্ট দেশে মৃত্যুদন্ড রদ করার, আইন বদলানোর আলাদা আন্দোলন হওয়া দরকার"। বাহ বাহ বড্ড মনের কথা।

    আমার মত ও মৃত্যুদন্ড রদ করার পক্ষে। ধর্ষনের এর বড্ড মানবিক শাস্তি । বদলে ৫ বছর মত সশ্রম জেল আর ছাড়া পাবার দিন কম পক্ষে ডান হাত কনুই থেকে আর কোনো একটা পা হাটু থেকে কেটে দেওয়া। ওই ৫ বছরের রোজগারের ওপর ভর্তুকি দিয়ে হুইলচেয়ার। অপরাধের নিক্তির ওপর বাকি দুটো হাত পা কাটাকাটি।

    ধর্ষক যেন প্রতিদিন ভাবে, ছাড়া পাবার দিন টা পিছিয়ে যাক।

    এ একদম ব্যক্তিগত মত। আমার ভালবাসার কোনো মেয়েকে কেউ ধর্ষণ করলে, আমি সামান্য খরচাপাতি করে এই টুকুই করাবো। বাকি দেশ এর আইন এর ওপর আমার অগাধ বিশ্বাস।
  • ranjan roy | ০৫ মার্চ ২০১৫ ০০:০৯668606
  • মুকেশ না হয় মৃত্যুদন্ডাজ্ঞা প্রাপ্ত সাইকোপ্যাথ, কিন্তু তার ল'ইয়ার? যে বলেছে নিজের মেয়েকে অমন চলাফেরা করলে খামারবাড়িতে ধরে এনে সবার সামনে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিতাম!
    সে এটা ইন্টারভিউয়ে বলেছে। তাকে কি আইন অনুযায়ী হিংসা/ঘৃণা/উস্কানি/প্রোভোকেশন এবং সংবিধানের আদর্শের বিরোধী প্রোভোকেটিভ স্টেটমেন্টের জন্যে প্রসিকিউট করা যায় না?
    সব চ্যানেলগুলো/সংসদ মেতে আছে দেশের ইজ্জত গেল বলে চেঁচামেচিতে!
    আমার মত--বেশ হয়েছে। আয়নায় আমাদের ভেতরের পুরুষতান্ত্রিক চেহারাটা বেরিয়ে এসেছে। এই ক্যাথারসিস দরকার। নিজেদের আত্মশুদ্ধির জন্যে।
    চ্যানেলের অর্ণব গোস্বামীর মত বৃটেনে কী হয় বলে চেঁচিয়ে লাভ নেই।
    আমাদের নিজেদের ভেতরে কতটা পচন সেটা ভাবা উচিত।
    নইলে নির্ভয়াকান্ড হচ্ছে, হতে থাকবে।
  • ranjan roy | ০৫ মার্চ ২০১৫ ০০:১২668608
  • আর নির্যাতিত মেয়েটি "ভালবাসার" না হলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন