এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৭ মে ২০১৫ ০৯:৩৪680208
  • ভানা নয়, ভাবনা।
  • Ishan | ২৭ মে ২০১৫ ০৯:৩৪680197
  • না, মূল বক্তব্যটা, দুই কথায় হল,
    ১। মৌলবাদীদের শুধু গাল দেবেন না। তাদের যুক্তির একটা সিস্টেম আছে সেটা অনুধাবন করুন। নইলে তাদের ভানা এবং প্রতিক্রিয়ার প্রক্রিয়া আমরা বুঝতে পারবনা। (এটায় আমি একমত)।
    ২। মৌলবাদীরা হল চালু ব্যবস্থার অপর, এটাকে আরও সোজা করে বলতে আমি অসমর্থ। তবু বাংলা করে বললে যা হয়, তা হল, এক কালে কমিউনিস্টরা যেমন ছিল, বা তারও অনেক অনেক আগে (এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট) আফ্রিকার কালোরা যেমন সভ্য দুনিয়ার কাছে অনার্য দৈত্য হিসেবে পরিগণিত হত, আজ এই মৌলবাদীরা তাইই। এক কথায় ইবসেনের জনতার শত্রুর মতো। (এটায় আমি দ্বিমত)
  • lcm | ২৭ মে ২০১৫ ০৯:৪০680219
  • হ্যাঁ, গাল দিয়ে হবে না। কারণ, এখন মৌলবাদের সমস্যার যে ফর্ম আমরা দেখছি সেটা ১০০% রাজনৈতিক সমস্যা। মৌলবাদ একটি টুল। টুলকে বা টুলম্যানকে গাল দিয়ে খুব একটা লাভ নাই।
  • aka | ২৭ মে ২০১৫ ০৯:৪১680230
  • হোয়াট উইল ওয়ার্ক?
  • lcm | ২৭ মে ২০১৫ ০৯:৪৪680241
  • আসলে, সারা দুনিয়া জুড়ে রিলিজিয়ন আর স্টেটের সেপারেশন এখনও হয় নি। যদ্দিন না সেটা হচ্ছে, এরা পরস্পরকে আঁকড়ে ধরছে।
  • aka | ২৭ মে ২০১৫ ০৯:৪৮680252
  • মুকেশকে গাল দেওয়া যাবে না সে বাল যতই নারীর গর্ভে রড ঢুকিয়ে দিক, কামদুনির বান্গ্লাদেশ থেকে আগত মুসলিমদের গাল দেওয়া যাবে না তারাও কি কি সব আলবালবীচি জনিত কারণে মার্জিনালাইজাইড, ফারাবীকে বা তার পিছনে থাকা বাপ ঠাকুর্দাকে গাল দেওয়া যাবে না কারণ সেটা সাদাদের প্শ্চাতদেশে চুমু খাওয়া।

    আসুন আজ থেকে কামদুনির চিড়ে যাওয়া মেয়েটিকে গাল দেই, দিল্লির সেই মেয়েটিকে গাল দেই, অভিজিত রায়কে গাল দেই তাRা কেন এই মার্জিনালদের প্রতি সঙ্গবেদন্শীল নয়? সত্য সেলুকাস কি বিচিত্র এই যুক্তি।
  • lcm | ২৭ মে ২০১৫ ০৯:৫৩680263
  • হে হে
  • Arpan | ২৭ মে ২০১৫ ০৯:৫৬680274
  • মৌলবাদীদের ভয়েস শুনলে মৌলবাদীরাও কি আপনার ভয়েস শুনবে? ইহা কি ঐতিহাসিকময় সত্য?
  • hu | ২৭ মে ২০১৫ ০৯:৫৭680297
  • আকাদাকে একটা ক দিয়ে গেলাম।
  • lcm | ২৭ মে ২০১৫ ০৯:৫৭680285
  • পীড়-টু-পীড় (Peer to peer) কম্যুনিকেশন
  • Ishan | ২৭ মে ২০১৫ ১০:০১680308
  • এ তো ব্যাখ্যা দিয়েও বিপদ। "গাল দেবেন না" নয়, "শুধু গাল দেবেন না"।

    "শুধু গাল" দিয়ে আপনারা মৌলবাদকে রুখে দিচ্ছেন, জেনে খুশি হলাম। আশা করি আপনাদের গালের চোটে আইসিস পৃথিবী থেকে মুছে যাবে। আকার গালে বিশেষ তেজ দেখছি, ওটা মনে হয় বেশি এফেক্টিভ হবে। :-)
  • Tim | ২৭ মে ২০১৫ ১০:০২680319
  • মৌলবাদীদের ভয়েস কাউন্টার করা যাবেনা এইটুকুই ঐতিহাসিকতময় সত্য।
    এলসিএমদা কে, স্টেট ও রিলিজিয়্ন সংক্রান্ত সোনার পাথরবাটি ডেমোক্রাসিতে হওয়া অসম্ভব।

    আকাদার মত প্রতিক্রিয়া আমারো হয়। তবে গাল দিই না, বরং হোয়াইট সুপ্রিমেসির হাত শক্ত করছি ভেবে লজ্জিতভাবে চুপ করে চাপাতির প্রহর গুনি। আস্তে আস্তে এই ধারণা বদ্ধমূল হচ্ছে এথেইস্টদের জন্যেই পিথিবি থেকে মৌলবাদ নির্মূল করা যায়নি।
  • aka | ২৭ মে ২০১৫ ১০:০৩680330
  • সিম্পলি স্পিকিঙ্গ আই ডোন্ট ইভেন হিয়ার টু সাবালটার্ণ হু ইজ এ রেপিস্ট, মার্ডারার। সামবডি প্লিজ টেল দ্যাটু শাক্য এবঙ্গ মিস স্পিভাক। পিরিয়ড।
  • aka | ২৭ মে ২০১৫ ১০:০৪680341
  • সাম্হোয়ার দেয়র উড বি এ "ওয়ান্ট" ইন মাই প্রিভিয়াস কমেন্ট।
  • Ishan | ২৭ মে ২০১৫ ১০:০৫680352
  • সুধু ইংলিস? বাঙালি জেগেছে রে। :-)

    কিন্তু এথেইস্ট কোথা থেকে এলো?
  • cm | ২৭ মে ২০১৫ ১০:০৬680363
  • মৌলবাদীরা কাদের মাঝে কেন অডিয়েন্স পাচ্ছে সে দিকে দেখেননা কেন?
  • aka | ২৭ মে ২০১৫ ১০:১১680374
  • তো শাক্যরে একটু পরমর্শ দেই এই যে টাকা এরে একটু ট্র্যাক ফ্র্যাক করলেই মনে হয় হেব্বি সব মডেল বেরবে। শাক্য সেইসব মডেলের দিকে নজর দিলে মডেলেরও ভালো মানিরও ভালো।ঃ)

    টাকা ছাড়া কিসুই হয় না।
  • Ishan | ২৭ মে ২০১৫ ১০:১৭680385
  • শাক্য তো টাকার কথা কিছু লিখেছে বলে দেখলাম না। এটা কি সজ্ঞানে টইটাকে ভোগে পাঠানো হচ্ছে?

    সজ্ঞানেই হোক বা কিছুর প্রভাবে, এগুলো তো ঠিক আর্গুমেন্ট হচ্ছে না।
  • Tim | ২৭ মে ২০১৫ ১০:১৯680396
  • খ্যাল কর্বেন টাকার ব্ল্যাক হোয়াইট হয়না,স্রেফ সুপ্রিমেসি হয় ঃ-)
  • dc | ২৭ মে ২০১৫ ১০:২৩680408
  • ঈশান যে 8:32 আর 8:50 এ দেখালেন যে প্রি- আর পোস্ট এনলাইটেনমেন্টে ঈশ্বরবাদ আর যুক্তির সহাবস্থান ছিল, এটা কিন্তু বেশ কমন নলেজ! দেসকার্তেস-লাইবনিজ-নিউটন থেকে শুরু করে বিজ্ঞান আর দর্শনের অনেক মহারথীরা যে ঈশ্বরে বিস্বাস করতেন আর তাঁদের অনেক তর্কই যে ঈশ্বর কি করতে পারে আর কি করতে পারেনা তার নিরিখে আবর্তিত হয়েছে সেটা এঁদের নিয়ে আলোচনার সময়ে পরিষ্কার ভাবেই অনেক বইতেই লেখা থাকে। এমনকি আমি একটা টইতে যে দুয়েকটা পোস্ট করছি তাতেও এটাই দেখা যাচ্ছে।

    "মোদ্দা কথা হল, যুক্তি আর অযুক্তি, ধর্ম আর বিজ্ঞান ঝাড়পিটের পরে একটু নিজেকে রি-অ্যাডজাস্ট করে নিয়েছে। " - কথা হলো, এটা কমন নলেজ। নাস্তিকরা বা যুক্তিবাদীরা সাধারনত এই দাবী করেনা যে বৈজ্ঞানিক বা যুক্তিবাদী মাত্রেই একেবারে কঠোর নাস্তিক হতে হবে, তার পার্সোনাল বিলিফ সিস্টেমের কোন জায়গা থাকবে না।

    কিন্তু এটা তো শাক্যবাবুর বক্তব্য না! বা আইসিস-বোকো হারাম টাইপের মৌলবাদ যাঁরা লেইজিটিমাইজ করতে চাইছেন তাঁদেরও বক্তব্য না! প্রথাম পোস্টেই তো পরিষ্কার বক্তব্যটি লেখা আছে - "লেখাটার সাবজেক্টটা ঠিক সেটাই ছিল যে এতদিন ধরে বলে আসছি, যে নাস্তিকতার এই নয়া আন্দোলন আসলে ইস্লামোফোবিয়া এবং নিও-কনদের হোয়াইট সুপ্রিমেসির আরেকটা মুখ হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে।"

    অর্থাত নাস্তিকতা মানে ইসলামোফোবিয়া, নিও-এথেইস্টরা ওপর থেকে বা বাইরে থেকে ইসলামের ওপর সংস্কা চাপিয়ে দিতে চাইছেন। এটা তো নাস্তিকতার একেবারেই বিকৃত ব্যাখ্যা! আবারও বলি, ঐ দুয়েকটা কিওয়ার্ড যাতে ব্যবহার করা যায় সেরকম ব্যাখ্যা!
  • Ishan | ২৭ মে ২০১৫ ১০:২৬680419
  • ডিসি, এটার কাল উত্তর দেব। অবশ্য যদিনা কাল দেখি এই টইটা কাল হীরকরানীদশা প্রাপ্ত হয়েছে। :-)
  • dc | ২৭ মে ২০১৫ ১০:৩১680430
  • নাঃ হীরকরানীর মতো গোল হয়ে গেলেও দয়া করে চেষ্টা করবেন লিখতে। এই "ফারাবিকে আমি চিনিনা" বা "আইসিসকে আমি চিনিনা" টাইপের কুযুক্তিগুলো, বা নাস্তিকরাই আসলে কোননাকোন কারনে এসবের্র জন্য দায়ী, এই কথাগুলো কারা চাপাতে চাইছে, সেটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো। বুঝতেই পারছি এই ধরনের কুযুক্তিগুলো ছাড়া হচ্ছে লাল মাছের কাজ করার জন্য, তা হেরিং যতো কমানো যায় আর কি ঃ-)
  • d | ২৭ মে ২০১৫ ১০:৩৬680441
  • ডিসির পোস্টগুলোকে বিশেষতঃ 10:31 এরটায় বড়সড় ক দিলাম, ঈশানের 9:34 এ মোটামুটি ক দিলাম আকার প্রথমদিকে কোন পোস্টটায় জানি ক, পরে কিরকম একটা হয়েছে। সিএম'এর চাপাতী ও চাপাটি প্রসঙ্গে পুরোটা ক নয়, বরং খ বলা যায়।
    এতদ্বারা বর্ণমালা দেওয়ার সেশন সমাপ্ত হইল।
  • aka | ২৭ মে ২০১৫ ১০:৪৫680452
  • দিসির (এইটা বেশ হয়েছে) এই শেষ পোস্টটাতে কয়েকশ ক দিয়ে যাই ঘুমোই কিসু করে দেহাই। বাকিটা হীরক রাণী দেখবে নে।
  • কল্লোল | ২৭ মে ২০১৫ ১০:৫৩680474
  • ঈশান আমার পোস্টের জবাবে লিখেছে, চারু মজুমদারের শিষ্যরা নিরিশ্বরবাদী ছিলেন।
    পাগল! ঈশ্বর মানে কি শুধুই ঈশ্বর?? ঈশ্বর মানে একসময়ে ছিলো মাও/চারু মজুমদার। এরা কোন ভুল করতে পারেন না। এদের কর্তৃত্বকে প্রশ্ন করলে ঘাড়ে চাপাতি হতো সে সময়।

    শাক্যর একটা যুক্তি মানতে পারলাম না। আইসিস = সাম্রাজ্যবাদ বিরোধী। আইসিস পশ্চিমী সাম্রাজ্যবাদ বিরোধী আর একটি সাম্রাজ্যবাদী শক্তি।

    মৌলবাদ দিয়ে যেমন মৌলবাদের মোকাবিলা হয় না, তেমনি সাম্রাজ্যবাদ দিয়েও সাম্রাজ্যবাদের মোকাবিলা হয় না।
  • lcm | ২৭ মে ২০১৫ ১০:৫৩680463
  • সেপারেশন অফ স্টেট এন্ড রিলিজিয়ন পাথরবাটি কেনো হবে - হচ্ছে তো, পার্শিয়ালি হয়েছে, পুরো পৃথিবী জুড়ে হয় নাই। কন্টিনিউয়াস প্রসেস।

    আর এই হার্ড সেপারেশন হতেই হবে এমন কোনো কথা নাই। সেপারেশনের আসল উদ্দেশ্য ছিল পাওয়ার কে এক জায়গায় কেন্দ্রীভূত হতে না দেওয়া, কারণ, জেনারেলি পাওয়ার করাপ্ট্‌স, ইফ নট টুডে, ইট ডাস ইভেনচুয়ালি। যেমন আজকের অনেক ডোমোক্রেটিক স্টেটেও হচ্ছে।

    একটা ডেমোক্রেটিক সিস্টেম (যতই বাজে ফর্মে হোক) আছে বলেই, ৮৭% মুসলিম পপুলেশন হলেও পৃথিবীর তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়াতে মৌলবাদীরা তেমন সুবিধে করতে পারছে না। আবার, বাংলাদেশে ডেমোক্রেটিক সিস্টেমে ফাঁকফোকর আছে বলে ঢুকে পড়েছে।

    যে ডেমোক্রেটিক সিস্টেমের সঙ্গে আজ আমরা পরিচিত, সেটা ফুলপ্রুফ নয়, কিন্তু যদ্দিন না বেটার কিছু আসছে, এটা ইভল্‌ভ করবে। চার্চিলের উক্তির চর্বিতচর্বণ করেই ফেলি - ... democ­racy is the worst form of gov­ern­ment, except for all the oth­ers..।
  • sosen | ২৭ মে ২০১৫ ১০:৫৬680485
  • ঐতিহাসিকতাময়। বানামবিকৃতি করবেননা
  • কল্লোল | ২৭ মে ২০১৫ ১০:৫৭680496
  • সিএম। আলাউদ্দীন খাঁর আত্মজীবনী পড়বেন। ওনার শেখার প্রায় পুরো সময়টাই ভুখা পেটে।
  • dc | ২৭ মে ২০১৫ ১১:০১680507
  • হ্যাঁ এই সেপারেশনটা জরুরি। আর বেসিক লেভেলে গভর্নেন্স, বা বেসিক শিক্ষাদীক্ষা, এগুলোতেও সেপারেশনটা জরুরি। দুঃখের কথা হলো, ভারতেও শিক্ষাব্যব্স্থার মধ্যে ধর্মীয় চিন্তাভাবনা ঢোকানোর চেষ্টা পুরোদমে শুরু হয়েছে, আমাদের দেশে অবশ্যই এই চেষ্টা শুরু হয়েছে আরেসেস/বিজেপির সৌজন্যে। এর মারাত্মক ফল হয়তো পরের জেনারেশনে ফলতে শুরু করবে।
  • dc | ২৭ মে ২০১৫ ১১:০২680519
  • আমার পোস্ট lcm এর পোস্টের পরিপ্রেক্ষিতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন