এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bunan | ০১ নভেম্বর ২০০৬ ১৭:৪৩697584
  • দময়ন্তি দি কে,

    তোমার একদম লাস্ট পোস্ট টা নিয়ে,

    MIDC র সাইট টা নি:সন্দেহে একটা ভাল পদক্ষেপ মহা রাষ্ট্র সরকারের। দেশের মধ্যে শিল্পায়নে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য যে এটা করবে তাতে আশ্চর্য কি?
    অস্বীকার করার তো কিছু নেই যে শিল্পায়নে আমরা পিছিয়ে আছি।

    তো এই এত এগিয়ে থাকা রাজ্য টিও জমি বন্টনে এমন স্বচ্ছতা এনেছে সদ্য সদ্য (দেখো একবার, ঐ online জমি খোজার link এর পাশে new বলে একটা tag জ্বল জ্বল করছে)। অজুহাত নয়, কিন্তু আমরাও একদিন আমাদের রাজ্যের জন্য এমন জিনিস দেখতে পাবো নিশ্চয়। অবশ্য বিরোধী রা যে ভাবে উঠে পড়ে লেগেছে তাতে কতদুর কি করা যাবে .........

    তবে ঐ রাজ্য টি এখনো পুরো পুরি online হতে পারে নি। Online application submit করার ১০ দিনের মধ্যে তার হার্ড কপি লোকাল অফিসে গিয়ে দিয়ে আসতে হয়। আমি কে? কেন? ----- সব কিছু তাতে লিখতে হয়।
  • Bunan | ০১ নভেম্বর ২০০৬ ১৭:৪৭697595
  • r দা,

    তুমিও আমার যুক্তি বোঝো নি, আমিও তোমার সমর্থন/বিরোধিতা বুঝি নি। ব্যাস শোধ বোধ।

    তবে একটা খুব ভয়ের কথা, তোমার ঐ nostalgic শুনে আমি বেশ ভয় পাচ্ছি।

    তোমার মতন বয়সে আমাকেও কি হাতে বোরোলিন লাগাতে হবে?
  • r | ০১ নভেম্বর ২০০৬ ১৭:৪৮697606
  • আর একটা কথা বলি তোমায় বড়ো দাদা হিসাবে। ছোটোবেলা থেকে সি পি এমের অন্দরমহলে বেড়ে উঠেছি বলে বলছি। যদি সি পি এমকে সমর্থন করো, জোরগলায় করবে। যেই সি পি এমকে সমর্থনের কথা এলো, অমনি আমতা আমতা করতে থাকলে কেন?
  • Arjit | ০১ নভেম্বর ২০০৬ ১৭:৫০697617
  • হুঁ, আমারে দেইখ্যা শেকো, বোzলা?
  • ® | ০১ নভেম্বর ২০০৬ ১৭:৫৮697628
  • জাস্ট একটাই কথা- রঙ্গন দার মত ঠান্ডা মাথার লোক কিন্তু ওপাড়াতেও খুঁজে পাওয়া মুশকিল। বৈ দাকে রাগতে দেখিনি।
    আই পত্রিকায় এটা সেটার পুরোন এডিশনে 'নাস্তিকের ভোটপুজো' একবার অন্তত অবশ্য পাঠ্য।
  • Bunan | ০১ নভেম্বর ২০০৬ ১৮:০১697639
  • r দা

    আমি তো জোর গলায় ভাল কে ভাল আর খারাপ কে খারাপ বলি। হলুদ কে হলুদ, লাল কে লাল বলি।

    জোর করে হলুদ কে লাল বলবো কেন? আমি কি বর্নন্ধ নাকি?
  • r | ০১ নভেম্বর ২০০৬ ১৮:০৮697650
  • বা:! আজকের দুনিয়ায় জল আর দুধ আলাদা করে নেওয়ার এই দুর্লভ ক্ষমতা অতীব প্রশংসনীয়। আসলে আমি নিজে এখনও এইটা লাল আর এইটা হলুদ বলার মতো ক্ষমতা অর্জন করে উঠতে পারি নি। তাই তোমার এই দুর্লভ ক্ষমতার কথা শুনে যারপরনাই হিংসা করলাম।
  • Arjit | ০১ নভেম্বর ২০০৬ ১৮:১৫697661
  • আজকের খপরে তো দেখলুম জল মেশানো দুধ থেকে জল আর দুধ আলাদা কারার জন্যে নতুন ফিল্টার বেরিয়েছে, তাই কেনো না ক্যানো?
  • r | ০১ নভেম্বর ২০০৬ ১৮:২৬697672
  • লিঙ্কটা দিয়ে দ্যাও। দেকি কিচু হয় কি না! ;-)
  • Bunan | ০১ নভেম্বর ২০০৬ ১৮:৩২697684
  • অভ্যেস না থাকলে, খাঁটি দুধ খেলে শুনি হজম হয় না। :)
  • Rana | ০১ নভেম্বর ২০০৬ ১৮:৪০697695
  • ঠিক, ঠিক...
    অভ্যেশ না থাকলে দুধ-ঘি খেয়ো না। গায়ের লোম-টোম সব উঠে যাবে !!!!

    :-)))
  • r | ০১ নভেম্বর ২০০৬ ১৯:১৮697706
  • আমার তো একেবারেই সহ্য হয় না। খাঁটি দুধ, খাঁটি ঘি, খাঁটি মানুষ, খাঁটি ভারতীয়, খাঁটি উন্নয়ন, খাঁটি বাঙালি, খাঁটি হিন্দু.....বমি পেয়ে যায়। ;-)
  • J | ০১ নভেম্বর ২০০৬ ১৯:২১697717
  • কী হচ্ছেটা কী? এটাকি নাট্যশালা????
  • Bunan | ০১ নভেম্বর ২০০৬ ১৯:৩১697728
  • যে যেরকম ভাববে। নাট্য শালা ভাবলে নাট্য শালা, না ভাবলে নয়।

    সব ই Post-structuralism :)।
  • Ishan | ০১ নভেম্বর ২০০৬ ২২:২৯697739
  • বুনান,

    ছোট্টো করে লিখি। কারণ আমরা একই জায়গায় ঘুরছি।

    সেঞ্চুরি টেক্সটাইল : বুনানের লেখা থেকেই উদ্ধৃতি দিই : "কিন্তু এটাই বুঝলামনা যে ১৯৯৬ সালে যেখানে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, সেখানে উপর মহলকে একটা চিঠি লেখা হয়েছে তার ৩ বছর পর। অফিসার বাবু কি ৩ বছর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন?'

    আমারও এইটাই প্রশ্ন। আপিসার এবং মন্ত্রীরা কি ঘুমোন? যদি তাই হয়, সত্যিই সরকারের খুব দুরবস্থা যে এই ধরণের ইনএফিশিয়েন্ট লোকরা সরকার চালায়।

    আমি বুনানের সঙ্গে একমত হলাম।

    চর্মনগরী: আপনি মশাই বানতলা নিয়ে বলতে গিয়ে খামোখা ধানতলা, চমকাইতলা এবং বিশেষ করে আপনার কোম্পানির এক্সপ্যানসানের লিস্টি নিয়ে কথা বলছেন কেন? আপনার কোম্পানি খুব বড়ো হোক, ফুলে ফলে ভরে উঠুক, কিন্তু চর্মনগরীর কি হাল সে নিয়ে সরকারি কোনো তথ্য হাতে আছে কি? না থাকলে পরিষ্কার বলুন, নেই। আমি আপনি সবাই মিলে সেটা জানতে চাই। খামোখা আপনার কোম্পানি আর ধানতলাকে টেনে আনার কি দরকার?

    জমি অধিগ্রহণ ও সরকার:
    ক। ১৪০ কোটি টাকার জিনিস ২০ কোটি টাকায় দিলে কি হয় জানতে চেয়েছেন। যেটা হয়, তাকে রাষ্ট্রভাষায় বলে ঘোটালা। একদা VSNL নিয়ে এরকম একটা কেলেঙ্কারি, হৈচৈ হয়েছিল মনে পড়ে কি?
    খ। যে চিঠি ফাঁস হয়েছিল, তার সত্যতা নিরূপম সেন স্বীকার করেছেন। অতএব এই নিয়ে বাগাড়ম্বর না করাই ভালো।
    গ। জমির সরকারি রিপোর্টটা বিশ্বাসযোগ্য নয়, তার কারণ ওটা বহু পুরোনো রিপোর্ট। আঠারোশো পঞ্চাশ সালে যে জমি ছিল জঙ্গল, উনিশশো পঞ্চাশ সালে তা হয়েছে একফসলী, আর দুহাজার সালে তা হয়েছে চার ফসলী। তো, ডেটা কবে সংগ্রহ করা হয়েছে, সরকার সেটা চেপে যাচ্ছে। কেন? [প্রসঙ্গত: সেন্সাস-টেন্সাসে সন তারিখ দিয়েই জানানো হয় কোনটা কবেকার ডেটা, কারণ ডেটা পাল্টায়]

    সার্কাসের টিকিট: ৬০০র মধ্যে পাঁচশ পরিবারের একজন করে চাকরি পাবে এটা কোনো তথ্য টথ্য বা যুক্তি থেকে নয়, একটা "সাধারণ চিন্তা' থেকে বলা লিখেছি। মন্তব্য নিÖপ্রয়োজন :-)
  • Bunan | ০১ নভেম্বর ২০০৬ ২৩:৫৮697750
  • ইশান দা,
    আবার অমরা একই জায়গায় ঘুরছি।

    ১) অফিসার রা নাকে তেল দিয়ে কি ঘুমোন? আর এই রিপোর্টার রাও এত বছর পর সেই বঞ্চনার রিপোর্টিং এ যান?

    সত্যি সরকার কে কত টা সমস্যায় পড়তে হয় এই ধরনের ইনএফিসিয়েন্ট লোক দের নিয়ে কাজ চালাতে গিয়ে !! (আমি কি আপনার কথার বাচ্য টা একটু আলাদা করে দিলাম?)

    ২) সরকারী তথ্য তো আপনি মানেন না বলেই মনে হচ্ছে। আপনি সরকারী তথ্য মানেন না (আপনার পরবর্তী পয়েন্টেই লেখা), প্রত্যক্ষ দর্শী মানেন না (আমার কোম্পানির উদাহরন দেয়া হয়েছিল), আবার বলেন তথ্য চান। কি অদ্ভুত রে বাবা।

    ৩) রাষ্ট্র ভাষায় ওকে ঘোটালা বলে বুঝি? আপনি অর্থ নীতির ভাষা ছেরে হঠাৎ রাষ্ট্র ধরলেন কেন? আমি হিন্দি বড় কম বুঝি। তাই পদে পদে ইচ্ছে করে বাগড়া দেয়া কে কি বলে জানি নে। ওটা আপনি না হয় একটু কষ্ট করে বুঝে নিন।

    ৪) নিরুপম সেন বুঝি সত্য তা স্বীকার করেছেন? এটা কি আপনার statesman এ বেড়িয়েছিল?

    ৫) আপনার বেসরকারী রিপোর্ট তাহলে কি বলে? মানে ওখানে কত জমি কেমন?

    অঙ্ক নিয়ে মন্তব্য নিÖপ্রয়োজন, কারন আপনি কোনো দিন অঙ্কের বাম দিক টা দেখেন না। :)
    বহুবার বোঝানো হয়েছে যে, বাম দিক টা কে অনেক বাড়িয়ে ধরা হয়েছে ডান দিকের ডাটা র ব্যপারে কেউ নিশ্চিত নয় বলে। আর তাতেও বাম দিক ডান দিকের ধারে কাছেও আসে নি।
  • tan | ০২ নভেম্বর ২০০৬ ০০:০১697761
  • আরে দূর! কিসব ভাট বকে যাচ্ছে ব্যাটা ভ্যাজর ভ্যাজর ভ্যাজর ভ্যাজর... শুরু হয়েছে সেই কদিন আগে থেকে!
    অসহ্য!
    আবার এখানের জিনিস নিয়ে অন্যখানে ঘোটালা পাকায়!
    চাঁদা করে ইয়ে দিতে হয়!
  • a x | ০২ নভেম্বর ২০০৬ ০০:২২697783
  • আচ্ছা, এই বাড়িয়ে বলা ৬০০টি চাষি, যারা টাটা র কাছে আনস্কিলড লেবার, এদের কমিয়ে টাটা কি চাকরি দেবে? ৬০০টি ঘরঝাঁট দেবার লোক?
  • kd | ০২ নভেম্বর ২০০৬ ০০:২২697772
  • পোমোবিদ্বেষীরা সাবধান। পোমো ভ্রাতা পোসোর মঞ্চে আগমনের সম্ভাবনা।
  • ® | ০২ নভেম্বর ২০০৬ ০০:৩৭697795
  • বুনান,ব্যাপার টা তর্কের খাতিরে তর্ক হয়ে যাচ্ছে -এতে তার্কিকের আর্গুমেন্টেটিভ স্কিল ভোঁতা করে দেয় কিন্তু।
    বঞ্চনার রিপোর্টিং কত দেরী হয়েছে সে বিচার না করে রিপোর্ট টাকে তথ্য দিয়ে খন্ডানো উচিত। রিপোর্ট অনুকুলে না এলেই 'ওটা মিথ্যে' বলে চিল্লালে অন্য দের সাথে পার্থক্য কোথায়?এই রে! এবার নিস্‌চয় হীরক রাজার মত বলা হবে "সত্যি মিথ্যা বিsআর করে কে?' :-)
    জমির সরকারী রিপোর্ট টা থেকে সমীক্ষার সন তারিখ জানতে চাওয়া হয়েছে।তার সাথে আলাদা প্রসঙ্গের কথা টেনে এনে ঘেঁটে দেবার কায়দাটা বহু ব্যবহারে জীর্ণ।
    চর্মনগরীর কি হল কথাটা সযত্নে এরিয়ে যাওয়া হচ্ছে।
    নিরুপম সেনের স্বীকারোক্তি টা মন দিয়ে কয়েকটা কাগজ পড়লেই জানা যাবে। (একটু অপ্রাসঙ্গিক হলেও- সর্বহারার কাগজ গণশক্তি তো সুভাষ চক্কোত্তির 'জয়ত্তারা'-র মত ইন্টারেস্টিং খবর টাই ছাপেনি 'বুজ্জোয়া পোতিক্কিয়াশীল চক্কান্ত' বলে। )
    ঘোটালা শব্দটা এখন বাংলা অভিধানে বিদেশী শব্দ হিসেবে ঢুকে গেছে।
    ১০০ টাকার জিনিস কে ১০ টাকায় বেচা ঘোটালাই - সেটা বিজেপি/কংগ্রেস করলে চেঁচাবো আর সিপিএম করলে হিন্দী শব্দর ব্যবহার নিয়ে জলঘোলা করে ভাবব বিরোধী কে কেমন চাটলুম - চাপ আছে। এখানে কেউ খাবে না।
  • ® | ০২ নভেম্বর ২০০৬ ০০:৩৮697806
  • টাইপো - নিশ্চয়, এড়িয়ে
  • Bunan | ০২ নভেম্বর ২০০৬ ১২:৪২697817
  • ঋজু রে,
    তুই শুধু প্রথম কথা টা বেড়ে বলেছিস, যে ব্যপার টা তর্কের খাতিরে তর্ক হচ্ছে। কারণ যারা জমি দিচ্ছে তারা রাজি, যার জমি নিচ্ছে তারা রাজি, যারা কারখানা খুলবে তারাও রাজি। তাও কেউ কেউ "কাজী' সেজে বাগড়া দেয়। আর যারা এমন করে তাদের "খাওয়ানো" টাই সম্ভব না।
    রিপোর্টে তথ্য কোথায় যে তথ্য দিয়ে খন্ডাবো? যে রিপোর্ট লিখছে সে নিজে দাবী করেছে যে সে নাকি frustrated কৃষক দের সাথে কথা বলেছে। অথচ সেই সংখ্যা জানায় নি (কেন কে জানে?)
    একজন মাত্র বঞ্চিত র উদহরন দেওয়া হয়েছে। তার পর সিদ্ধান্ত টানা হয়েছে যে "এমন অনেকে আছেন"। কি আশ্চর্য, একটা single case কে তো exception বলা হয় বলে জানতুম আমি।
    আমার নিজের কাছে কোনো তথ্য নেই, অথচ আমি বলবো সরকারের দেওয়া তথ্য ভুল। এরে কয় গা জোয়ারী।
    এই খানে আমার নিজের একটা ছোট্ট প্রশ্ন, ২০০০ সালে জমি টা চার ফসলি ছিল, এটা কোথায় জানা গেল? ( ঈশান দার লেখা)
    ১৯৯৮ এর District Statistical handbook তো অন্য কথা বলছে। soft copy দিতে পারবো না, আমাকে চেটে লাভ নেই।
    নিরুপম সেনের reference চাই রে। আর ঐ চিঠি টার ও কোনো কপি তো থাকবে, মানে কিছু তো একটা থাকবে, যারা ঐ চিঠি 'ফাঁস' করেছে তাদের কাছে। আমি সেই সব চাইলুম, কেউ আমাকে দিলো না। সব্বই এড়িয়ে গেল।
    বুঝতেই পারি নি যে তোরা কগজে বানতলার leather factoryr case গুলো পড়িস না ! আমি তো addition হিসেবে শিল্প নগরীর কথা বলেছিলাম। ওখানে যে ওসবের সাথে নতুন IT park ও হচ্ছে। সেটা একটা additional benifit। একটা যাস্ট বাজে প্রশ্ন করছি এখানে, তুই ট্যাংরার দিকে খেতে যাস না? যাস্ট বাজে প্রশ্ন হিসেবে ধরে নে, কারণ বিরোধিতা করার সাথে এসবের কোনো সম্পর্ক নেই, সত্যি !
    যাকগে July অব্দি যা খবর তা হলো, ১২৫ কোটি invest করেছে সরকার। ৪০ টির ও বেশি ট্যানারি উঠে গেছে ওখানে। এই টে পড়ে দেখ,

    http://cities.expressindia.com/fullstory.php?newsid=141683

    যদি রাজ্য বাসী দের স্বার্থে সরকার কোনো দিন ১০০ টাকার জিনিস ১০ টাকাতেও বেচে (এটা তোরা দাবী করছিস, যে এমন হয়েছে) তো সেটার বিরোধিতা করার কারণ খুঁজে পাই না কোনো। 'ঘোটালা' কথা টার মানে কি বাগড়া দেওয়া?
    সত্যি বলছি ঋজু ভাই, এত বাগড়া দিলেও কোনো দিন 'বুজ্জোয়া পোতিক্কিয়াশীল' বলবো না। বলবো 'পাগল না মমতা?'

    --------------------------------------------------------------------------------
  • Bunan | ০২ নভেম্বর ২০০৬ ১২:৫৩697828
  • a_x কে

    আপনার প্রশ্ন টা আমি ঠিক বুঝি নি? আমি কি unskilled labour দের wages এর কথা বলছেন?

    heavy weight industry গুলো তে Unskilled labour দের minimum wages কিন্তু agriculture sector এর থেকে অনেক বেশি এই রাজ্যে। অবশ্য আমি ২০০২ সালের ডাটা দেখে বলেছি।

    আপনি কি এমন কিছু জানতে চাইছিলেন?
  • Lyadosh Chandra Mitra | ০২ নভেম্বর ২০০৬ ১৫:০০697839
  • আহা! এত বিতর্কের কি আছে।
    আসলে এসব হত না, যদি বুদ্ধবাবুরা বলতেন যে বেশ করেছি টাটা-কে জমি দিয়েছি, তোর ইয়ে-র কি? (এখানেই লালু-র সাথে তফাৎ, লালু এসব ব্যাপারে হিপোক্রেসি-কে কোনো স্থান দেয় না )। টাটা-র সাথে কথাবার্তা পাকা হয়ে যাবার পর শেষ মিনিটে সর্বদলীয় মিটিং-এর নাটক ডেকে কেলোটি হল। হঠাৎ গণতান্ত্রিক পদ্ধতির চুলকানি। কথা কাটানো গেল, বলতে পারবে না কারও সাথে অলোচনা করে নি।
    সেই মিটিং-এ ক্ষুদ্রাতিক্ষুদ্র শরিকি দল একটু মুখ খুলতেই দাবরানি - চোপ, তোদের যে মিটিং-এ ডেকেছি এই তো বেশী, চুপচাপ এক কোনে বসে থাক, আর সব প্রস্তাবে হাত তুলে দিবি, নইলে পরের ইলেকশনে ঐ দুটো ফুটো সিটও দেবো না। আর কাগজে, টিভি-তে মুখ দেখানোর জন্য এত লালা ঝরে কেন তোদের।
    অবশ্য এই নাটকের দরকার একটু হয়ত ছিল, পশ্চিমবঙ্গের প্রকৃত বিরোধীপক্ষকে (সুভাষ, রজ্জাক... ) একটু দর দেওয়া।

    একটা প্রশ্ন : কেউ কি জানে যে ঠিক কি দাম সরকার জমির মালিকদের দিল, আর টাটা-ই বা কি দাম দেবে সরকার-কে, মাঝের গ্যাপটা কত। অবশ্য এটা ট্রেড সিক্রেট, কোনো ব্যবসায়ী/প্রোমোটর এটা ফাঁস করবে না। তবু বাজারে তো অনেক নম্বর থাকে, রাজারহাট-এর জমির অনেক নম্বর যেমন বাজারে ঘুরছে।
  • ® | ০২ নভেম্বর ২০০৬ ১৭:৫৯697850
  • তর্কের জন্যে তর্ক কে করছে সেটা পাঠক বিচার করুক। :-)
    যে রিপোর্ট তোদের পক্ষে যায় না সেটায় দেওয়া উদাহরন কে exception বলা টা চেনা অজুহাত।
    একটা কোম্পানি বানতলায় সফ্‌টওয়ার পার্ক খুলবে বলে চর্মনগরীর ব্যর্থতা কার্পেটের তলায় লুকিয়ে ফেলতে হবে ?
    জমি ঘোটালা কে রাজ্যবাসীর স্বার্থ আখ্যা দিলে বোফর্স ঘোটালা ও দেশবাসীর স্বার্থে। :-)
    খোদ ভূমি রাজস্ব দপ্তরের খবর যে রেজ্জাক মোল্লা নিজে কখনই ঐ তিনফসলী জমি কারখানা ছাড়তে চান নি।এবং ঘটনা টা জ্যোতিবাবু পর্যন্ত গড়িয়েছে।
    টাটার কাছে জমির দাম যা পাচ্ছে তা রাজ্য সরকারের জমি অধিগ্রহনের খরচের থেকে অনেক কম।প্রমান এই লিংক
    http://cities.expressindia.com/fullstory.php?newsid=205178
    পরিস্কার লেখা - After acquiring the acres, the government realised that the money it will get upfront from the Tatas is much less than what it has paid to the farmers. The main reason behind this is that the government is giving out the land on lease. The upfront payment for leased land is much less than that of sold land.

    আর চায়না টাউনে খাবার সাথে ট্যানারি উঠে যাওয়ার সম্পর্কটা কি ? :-)

    চাটতে গিয়ে to the pointযুক্তি থেকে সরে গেলে বিতর্ক টা কিন্তু খোরাক হয়ে যায় :-)
  • Bunan | ০২ নভেম্বর ২০০৬ ১৯:৩৮697872
  • ঋজু,

    যে রিপোর্টে, যুক্তি কম, তথ্য কম, খালি কিছু statement থাকে, তাকে তো রিপোর্ট বলাই যায় না। গল্প টাইপ কিছু বলা হয়। কতবার একই কারন গুলো বলবো বলোতো? ঐ রিপোর্ট নিয়ে লেখা প্রশ্ন গুলোর উত্তর দে না প্লীজ, আমি আগে যে প্রশ্নগুলো রেখেছিলাম।

    তুই কি "ব্যার্থতা" র কোনো নতুন definiton খুজে পেয়েছিস? তুই যে কাগজের reference দিয়েছিস, সেই কাগজের ই একটা report এর লিংক আমি ওপরে দিয়েছিলাম। একটু খুলে পড়ে নে না।
    অথবা "ব্যর্থতার" একটা definiton, যেটা তুই use করিস, সেটা আমাকে বোঝা।

    তোর দেয়া লিংক টা পড়ে পড়ছি। তুই সেখান থেকে যে লেখা টুকু তুলে দিলি, সেখানেও কিন্তু পরিষ্কার লেখা আছে যে government জমি টা লীজে দিচ্ছে। বাড়ী ভাড়া দেয়ার সময় তুই নিশ্চয় আশা করবি না যে তুই ভাড়া হিসেবে বাড়ির দাম টা চাইবি (যদিও এখনো অব্দি কোনো প্রমান তুই দেখাতে পারিসনি ১৪০ কোটির জমি ২০ কোটি তে দেয়া নিয়ে)।

    এমনিতেই লীজে দেয়ার সময় ক্রয় মুল্যের চেয়ে কমে যায় লীজের দাম। আর সরকার তো বলছেই যে "আমরা টাটা কে আনছি investment এর জন্য"। তো তাতে যদি সরকার কনশেশান দেয়, তাতে ভুল টা কোথায়? তুই যে যে শিল্পোন্নত রাজ্য গুলোর কথা বলছিস, তারা ঠিক কি হারে tax এ ছাড় দেয় তার একটা খোজ নে না একটু। (ওহ, তোর টেলিগ্রাফের লিংক টা তেও তো দেখি সেই এক ই কথা বলা)।

    আমার বিরোধী টাইপ সমর্থক (:)) r দা কিন্তু ওপরে একটা লেখাতে পুঁজির যোগান নিয়ে কিছু কথা বলেছে। ওটা একটু স্ক্রোল করে পড়ে নে।

    খাওয়ার ব্যপার টা তো বলেছিলুম এমনি এই টপিকস এর বাইরে জিজ্ঞাসা, মানে তোকে তাহলে একদিন আমি নেমন্তন্ন করে ট্যাংরা নিয়ে যাব খাওয়াতে। তুই তো না হলে এমনি "খাবি না"।

    মাইরি বলছি, পোত্থম দিন থেকেই বিতর্ক টা পড়ি আর হাসি খুব। :)
  • S | ০২ নভেম্বর ২০০৬ ২২:০০697883
  • ল্যাদোষ,

    'বেশ করেছি টাটাকে জমি দিয়েছি' বললে বুদ্ধুবাবুকে সবাই চন্দ্রবাবু নাইডু বলে ডাকবে। তাতে অবশ্য বুদ্ধুবাবুর ছেঁড়া যায়, নাইডুর জন্য একপিস ওয়াই এস আর রেড্ডি ছিল রেডি, এখেনে কেউই নেই, তবু, ... ঐ, যারে কয় চক্ষুলজ্জা, কালচার্ড মানুষ কিনা !!
  • Ishan | ০২ নভেম্বর ২০০৬ ২৩:২৪697894
  • বুনানের কথায় যা যা জানলাম, একটু সাম আপ করি:

    এক। কর্মসংস্কৃতি: সরকারের কর্মচারীরা কাজে গাফিলতি করলে, একদিনের কাজ করতে তিন বছর লাগালে, দোষ সরকারের নয়। বরং সরকারকে বাহবা দেওয়া উচিত, যে, নেহাৎ এই সরকার বলেই এই ধরণের লোককে পুষে কাজ চালিয়ে যাচ্ছে। সহজ কাজ নাকি, অ্যাঁ?

    দুই। ব্যবসায়িক দক্ষতা : আপনার কাছে যদি একশ চল্লিশ টাকা দামের কোনো মাল থাকে, এবং সেটা যদি আপনি কোনোরকমে কুড়ি টাকায় বেচতে পারেন, তাহলে সেটা আপনার ব্যবসায়িক সাফল্য। কেন? না, লস তো হয়েছে মোটে একশো কুড়ি টাকা, আরও বেশি ও তো হতে পারত। এবং এটা যদি পাবলিক মানি নিয়ে করা হয়, তাহলে সেটা আরও বড়ো সাফল্য, কারণ, লসটা তো কারো পকেট থেকে হচ্ছেনা।সকলে ভাগাভাগি করে দিচ্ছে। গায়ে লাগবে কেন?
    বাচ্চালোগ তালিয়া বাজাও।

    তিন। সাফল্যের খতিয়ান: সাফল্যের অঙ্ক একটি বিশেষ ধরণের অঙ্ক। এখানে বহু কিছু ধরে নিতে হয়। এবং তারপরে সেই ধরে এওয়া জিনিসগুলিকেই প্রমাণ করতে হয়। একটি উদাহরণ:
    ধরিলাম, পাঁচ বছর পরে পশ্চিমবঙ্গের পাঁচ কোটি লোকের হাতে এক কোটি করে টাকা হবে,
    অতএব মোট উপার্জন = ৫০০০০০০০*১০০০০০০০ = ৫,০০০০০০০০০০০০০০ টাকা।

    অতএব পাঁচ বছর পরে বাংলা সমৃদ্ধির শিখরে পৌঁছবে। (প্রমাণিত)

    এই তিনটে ছাড়াও আরও বেশ কয়েকটা মণিমুক্তো ছিল, কিন্তু এখন অতো সময় নেই বলে লিখতে পারছিনা, আগ্রহী লোকে নিজেরাই খুঁজে নেবেন। আমার বলার কথা শুধু এইটুকুই, যে, এই তিনটি মণিমুক্তো ই পশ্চিমবঙ্গের আসন্ন শিল্পবিপ্লবের জন্য তিনটি অমোঘ আয়ুধ। প্রবল কর্মসংস্কৃতি এবং তুমুল ব্যবসায়িক দক্ষতা দিয়ে পাঁচ বছর পরে যে সাফল্য আসবে তা একমাত্র খতিয়ান মাপার ঐ পদ্ধতিটি দিয়েই মাপা যাবে।

    আসন্ন শিল্পবিপ্লবের সাফল্য কামনা করি।
  • S | ০২ নভেম্বর ২০০৬ ২৩:৪০697906
  • এইটা কিন্তু হেব্বি খোরাক! সরকার কী অসহায়, অথচ কী ভালো! এত ইনএফিসিয়েন্ট লোক নিয়ে সরকারকে চলতে হয়, কেউ সরকারের ব্যথাটা একবার ভেবেও দেখল না গা!!

    অন্য কোম্পানিগুলো যে কেন সরকারের মত এত ভালো হয় না! পোচুর কেলাস এইট পাস বিড়িখোরের চাগ্রি হয়ে যেত টিসিএস উইপ্রো কি আইবিএমে!!! সাধে কি বলে প্রাইভেট বাজে !! সাধে কি লোকে সরকারি চাগ্রির পানে এমন করে ধায়!! আপিসে বসে আনন্দলোক পড়ার এমন সুযোগ কেবল আমাদের ভালো সরকার দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন