এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৩৭725961
  • সিকি,
    আর বি আই গভর্নর উর্জিত প্যাটেল করেছে; মোদীর পরে পরেই। দু'লাইন বলেই চুপ হয়ে কেন্দ্রীয় ট্রেজারি সচিব শক্তিপদ দাসকে মাইক ধরিয়ে দিয়েছে।
    প্রেসের লোকজন হোমওয়ার্ক করে আসার স্কোপ পায় নি। ফলে ভাল মিনিংফুল প্রশ্ন করতে পারল না।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৩৮725972
  • শুনলাম, পেট্রোল পাম্পে অলরেডি ৫০০ ১০০০ রিফিউজ করতে শুরু করেছে।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৩৯725994
  • আমাদের এখানে বলছে দুদিন ব্যাঙ্ক বন্ধ !
  • avi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৩৯725983
  • এটাই সেরা:
    The volume of jokes and memes generated within just 1 hour of PM's announcement shows that unemployment is bigger problem than black money.
  • Ranjan Roy | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৪১726005
  • করবেই। নইলে ওদের সিন্দুক ৫০০/১০০০ এ ভরে যাবে। লিকুইডিটি ভোগে যাবে। একেবারে হাতে হ্যারিকেন নিয়ে ব্যাংকে পরপর লাইন লাগাতে হবে। ওষুধের দোকানেও তাই।
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৪২726016
  • ব্যবসাও শুরু হয়ে গেছে। ৫০০র নোট দাও, ৪ টে ১০০ নিয়ে বাড়ী যাও।
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৪৪726027
  • অথচ পেট্রোল প[আম্প দুশের দোকানে নাকি নেবার কথা!
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৫০726038
  • দুধের দোকান? হেহ্‌। আমাদের সোসাইটিতে মাদার ডেয়ারি আছে। দোকানদার আন্টিকে দেখলাম খোঁড়াতে খোঁড়াতে দৌড়চ্ছে এটিএমে।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০০:০৩726049
  • ওষুধের দোকানে নেবে ? ওষুধ কিনতে গেলে কী করতে হবে ?
  • | ০৯ নভেম্বর ২০১৬ ০০:০৬726061
  • ট্যুইটারে পেলাম

    #ModiBinTughlaq
    Just back from ATM. Withdrew 3200 in batches of 400 each. Each time the bank charged 24.72 extra. Modi ji will go to hell
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০০:০৭726083
  • জি নিউজ বাদে আর সব মিডিয়াই বোধ্হয় তুলোধোনা করছে। জি ও কিছু কিছু না দেখিয়ে পারছেনা।
  • r2h | ০৯ নভেম্বর ২০১৬ ০০:০৭726072
  • তবে প্রচুর লোকজন দেখছি খুব আপ্লুত। ফেসবুক ইত্যাদি, স্কুলের পুরনো সহপাঠীদের গ্রুপে সংখ্যাগুরু, লাঞ্চে সহকর্মীরা। এর সব শাইনিং অবশ্য। বলছে এই শেষ, কালো টাকা আর থাকবে না, যুদ্ধ হবে, জয় জোয়ান।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০০:০৯726094
  • হুঁ। লোকে খুব উলুতপ্লুত।

    বাড়ির সামনেই ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এটিএম। আমাদের সোসাইটিতে সাড়ে পাঁচশো ফ্ল্যাট। দীর্ঘ কিউতে দাঁড়িয়ে ছিলাম প্রায় চল্লিশ মিনিট। সবাই বেশ "হ্যাপ্পি"।
  • sm | ০৯ নভেম্বর ২০১৬ ০০:২১726105
  • পেট্রল পাম্প আর হাসপাতালের আগামী 72 ঘন্টা 500/1000 নোট নেবার কথা কিন্তু অধিকাংশই নেবেনা।যাদের প্লেন এ যাওয়া আছে তারা হয়তো 500/1000 এ টিকিট কাটতে পারবে।অতএব সাধু জনতা; পরিবারের বিমান ভ্রমণের টিকিট আগে থাকতে কেটে নাও।
    যেসব পেট্রল পাম্প নেবে, সেখানে যত পারো তেল নিয়ে নাও।
    কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্য্যের জিনিস; তা হলো কোনো প্ল্যান বি নেই কেন? কেন 2000 টাকার নোট কাল থেকে জনতার হাতে তুলে দেওয়া হবে না?
    এটিএম মেশিন গুলোর ক্যাপাসিটি কত শুধু 100 টাকা ভরলে ?ওতে করে সারা দেশের জনতা টাকা পাবে?
    কত ব্যবসায়ীর পেমেন্ট আটকে যাবে। তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে 500/1000 টাকায় পেমেন্ট পায়।
    আমি ভাবছিলাম নেক্সট উইক পুরী যাবো; তা পর্যাপ্ত 100 টাকার নোট নেই।এ টি এম কার্ডের ওপর ভরসা নেই। কি করে হোটেল এ থাকবো, ঘুরবো কে জানে? বাঁচালে সেই জগন্নাথ ই ভরসা! জয় জগন্নাথ।
  • mila | ০৯ নভেম্বর ২০১৬ ০০:৩৩726116
  • এই প্ল্যান থাকলে লাস্ট 6 মাস আস্তে আস্তে মার্কেট থেকে 500 টাকার নোট তুলে নিতে পারতো
  • সিংগল k | ০৯ নভেম্বর ২০১৬ ০৩:৪০726127
  • আপনারা ওদের ভয়েসটাই শোনেন নি এখনো ? আশ্চর্য্য !!
    এখানে শুনুন -


    আর এখানে অনিলজীর মুখে তার ব্যাখ্যা ও উদ্দেশ্য শুনুন। সঙ্গে পরিস্কার ব্লুপ্রিন্ট -

    পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পার করে শুনলেও চলবে। আপনারা তো কেউ পরমপূজ্য রামদেবজীর ভক্ত নন বলেই মনে হয়। হলে এই অজ্ঞানতা থাকার কথা নয় এতদিন।

    দেখেশুনে লাইক তো করতে ইচ্ছে করবেই। তা লাইকটি মারতে এখানে যান -
    http://www.arthakranti.org/

    রঞ্জনদা তো অনিলজীকে চেনেন। তাই না?
  • সিংগল k | ০৯ নভেম্বর ২০১৬ ০৪:০৪726138
  • "ভাইরাসকো হাম অ্যান্টিবায়োটিক লেকে মিটা ভি সকতে হ্যায়।"
    এই বাক্যটি ছাড়া আমি অনিলজীর বক্তুতায় আপত্তি করার মত কিছু পেলাম না। আমি অবশ্য বিষয়টা ঠিক বুঝিও না। ভয়েসটা শুনলাম শুধু। রঞ্জনদা বুঝিয়ে দেবেন নিশ্চয়ই এই আশা রাখি।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:৩৯726149
  • salaman saahaajeer posT.

    'মোদীজির এই তুঘলকি সিদ্ধান্তে যারা 'কালো ধন' সাদা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের প্রতি আমি খোলা মনে কিছু কথা বলছি।
    মোদীজির কাছে নির্বাচন জেতার আগে একটা বড় ইস্যু ছিল 'কালা ধন'। বহু নির্বাচনী জনসভায়ই উনি এই ইস্যু নিয়ে তাঁর টিপিক্যাল সুরেলা বাতেলা দিয়েছেন। আজ হঠাৎ মোদীজি যখন ৫০০ ও ১০০০ টাকার নোট অচল হওয়ার ঘোষণা দিলেন আমি বাড়ি ফিরে ওনার কালা ধন এর উপর দেওয়া বাতেলাগুলো একটু ঝালিয়ে নিলাম। হঠাৎ ওনার সেই চোখ ছানাবড়া হওয়ার মত হিসাবটা কানে বাজল। যেটা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করলে দাড়ায়, "হিন্দুস্তানের যা কালো টাকা বিদেশে আছে, যদি সেটা ফিরিয়ে আনা হয় এবং গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে এক একটা গরীবের চেকে তিন তিন লাখ টাকা আসবে। যদি একটা গরীব পরিবারে পাঁচটা লোক থাকে তবে তার ঘরে পনেরো লাখ টাকা আসতে পারে। এত বড় ধনরাশি বিদেশের ব্যাংকে জমা আছে।" এতদূর শোনার পর আমি টুক করে গুগলিয়ে দেখলাম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০১১-১২ তে ভারতে দারিদ্র্যসীমরা নিচে বাস করা ভারতীয়ের সংখ্যা ২৭ কোটি। অতএব, মোদীজির হিসাব অনুযায়ী বিদেশে কালো টাকার পরিমাণ ২৭ কোটি ইনটু ৩ লাখ। হিসাব করলে দাড়ায় ৮১,০০,০০০ কোটি(একাশি লক্ষ কোটি টাকা)। নির্বাচনের আগে উনি এটাও জানিয়েছিলেন যে কংগ্রেসের এই কালো টাকা ফিরিয়ে আনার ধক নেই। কিন্তু ওনার সেই ধকটা আছে। তাই, উনি বলেছিলেন, "যে দিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, হিন্দুস্তানের প্রতিটি পয়সা ফেরত আনা হবে!" অতএব, উনি ঐ একাশি লক্ষ কোটি টাকার একটি পয়সাও বিদেশে রাখতে চান না!
    কিন্তু এখনও অবধি উনি একটা কানাকড়ি কালা ধনও বিদেশ থেকে এনেছেন বলে আমার জানা নেই। আচ্ছা, উনি যদি সত্যিই দেশের উপকারের জন্য ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করে থাকেন, তবে ঐ ৮১,০০,০০০ কোটি কালা ধন ফেরত আনছেন না কেন?? এতগুলো দেশী কালো টাকা যে বিদেশে পড়ে আছে এগুলো কি দেশের অর্থনীতিতে কোন প্রভাব ফেলছে না??
    এখন, অনেকে ভাবছেন এতে সাধারণ মানুষের কিছুদিন চরম অসুবিধা হলেও আখেরে আমাদেরই লাভ। আচ্ছা, মোদীজির হিসাব অনুযায়ী এই যে ৮১,০০,০০০ কোটি কালো টাকা বিদেশে আছে এই টাকা গুলো মোট কতজন লোকের টাকা হতে পারে? এক হাজার?? দশ হাজার?? পনচাশ হাজার?? এক লাখ?? তার থেকেও কি বেশি হবে?? বিদেশে কালো টাকা রাখা লোকেদের প্রত্যেকেই যে চোর ও দেশের শত্রু এ নিয়ে আশা করি কারোর সন্দেহ নেই। এখন যদি 'কালা ধন' ফিরিয়ে আনা হয় তাহলে না হয় বড্ড জোর এক লাখ লোক সমস্যায় পড়বে। কিন্তু মোদীজি তা না করে রাতারাতি ৫০০,১০০০ এর নোট বাতিলের মত সিদ্ধান্ত নিয়ে আপামর সাধারণ ভারতবাসীদের সমস্যায় ফেলে দিলেন কেন?? দেশের শত্রু, চোর, লুটেরা কিছু লোককে অসুবিধায় ফেলে 'সার্জিক্যাল স্ট্রাইক' করে রাতারাতি ৮১,০০,০০০ কোটি টাকা ফিরিয়ে এনে দেশের ২৭ কোটি মানুষকে ৩ লাখ করে বিলি করে দিলেই তো ল্যঠা চুকে যেত!
    (পাকিস্তানের বিরুদ্ধে 'সার্জিক্যাল স্ট্রাইক' করে 'হিরো' হয়ে গেলেন। 'কালা ধন' এর ক্ষেত্রেও একই কায়দায় 'সার্জিক্যাল স্ট্রাইক' করলেন না কেন, এটা যদি কেউ যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারেন, তবে আমি পোস্ট তুলে নেব। অপেক্ষায় রইলাম। নিচে 'কালা ধন' নিয়ে মোদীজির বক্তব্য রইলো।)
    '
  • ফরিদা | ০৯ নভেম্বর ২০১৬ ০৭:০২726160
  • দেশের কটা লোক ৫০০ / ১০০০ এর কারেন্সি নোট কালো টাকা রেখেছে? দেশের কটা লোক সারাদিনে ৫০০ /১০০০ কারেন্সি নোট নিয়ে দোকান চালায় বা ছোট অন্য ব্যবসা সামলায়?

    টাকার পরিমাণ নয়, শুধু এই দুটো সংখ্যার অনুপাত নিয়ে ভাবলে এই পদক্ষেপটিকে কী মনে হয়?
  • b | ০৯ নভেম্বর ২০১৬ ০৭:১০726172
  • পদক্ষেপ সম্পর্কে কিছু জানি না, তবে কমলকুমারের ভাষায় একেই বোধ হয় পোঁদক্ষেপ বলে।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:০৪726183
  • কোথায় পড়লাম, দেশের ৮৬% নোট এই মুহূর্তে ভ্যালুলেস।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:০৭726194
  • গ্রামের ট্রাইবালরা, বাড়ি বাড়ি কাজ করেন, প্রায় কিছুই সেভাবে জানেন না। কী একটা শুনেছেন। ঘরে অনেকেরই মজুরি কি মাইনে বাবদ পাঁচশোটাকার নোট।
    আমাদের দিদিরই বাড়িতে আর কোন টাকা নেই। চাল ডাল কেনারও টাকা নেই। এর চেয়েও অসুবিধেতে পড়বেন আরো লাখ লাখ লোক।
  • Robu | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:৫১726205
  • সকালে সালমা কাচতে এসেছিল, কিছুই জানেনা। বাবা-মা সামলে নেবে। শাশুড়ি অসম্ভব প্যানিকড কারণ শ্বশুরমশাই জুলুকে। আজ এগারো হাজার পে করার কথা ড্রাইভারকে। সাথে সবই বড় নোট। ডেবিট কার্ড নিয়ে যাননি।
    সন্ধ্যেবেলায় রান্নার দিদির অবস্থা জানতে পারবো।
  • bip | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:৫৯726216
  • এই প্রথম, প্রধানমন্ত্রী মোদি একটা কাজের কাজ করলেন। ভারতে দুর্নীতি আর কালো টাকা ঠেকাতে না পারলে, দেশটা আটকে যাবে। গেছেও। ভারতে এই মুহ্রর্তে রিয়াল এস্টেটের, জমির এবসার্ড ভ্যালু-কারন কালো টাকা। এগুলো না ঠেকাতে পারলে দেশের শিল্পায়ন বাণিজ্য মার খাবে।

    এখন যা অসুবিধা হচ্ছে, তা সাময়িক। এর দুদিন বাদে রিয়াল এস্টেট ও ক্রাশ করবে। সেটা ভীষন ভাবে দরকার। ওটা না হলে, ভারতে বাণিজ্যের প্রসার আটকে যাবে।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:১১726227
  • উফ, তারপরে ভারতে প্রিভেইল করবে বিপ-ইকোনমি। :) আহা, সে দিন আর কত দূরে?
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৩০726238
  • গত মাস কয়েক ধরে এ টি এম ব্যাংকে বেশি করে একশো টাকা দিতে কী হত ? ধীরে ধীরে করলে লোকে বুঝতোও না। এখন এটিএম ব্যাংকের পাঁচশো হাজারের হারিকেন হাতে নিয়েও ঘুরতে হতনা।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৩৭726249
  • কাল এটিএমের লাইনে দাঁড়িয়ে এমন অনেক লোকের সাথে দেখা হল। অফিস থেকে ফিরছে এটিএম ঘুরে, কিছুই জানত না, আইসিআইসিআই, এসবিআই থেকে সব পাঁচশোর নোট তুলে বাড়ির কাছে এসে ইন্ডাসইন্ডের সামনে ভিড় দেখে সব জানতে পেরেছে।
  • avi | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৪১726260
  • তারাও কি গর্বের সাথে দেশের জন্য দুদিনের কৃচ্ছ সাধনে উন্নতশির?
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৪৯726271
  • সেই প্রোভার্বিয়াল ২০০০০ সঙ্ঘসেবকদের প্রতি শহরে/গ্রামে ডিপ্লয় করা হোক - লোককে সাহায্য করবে। ১৯৪৯ এ শ্রীনগর রানওয়ে তৈরী আর নেপালের ভূমিকম্প খাইয়ে আর কদিন চলবে?
  • avi | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৫১726294
  • সেদিন জানলাম স্বয়ংসেবকের উর্দূ প্রতিশব্দ নাকি রাজাকার। এটা জেনে বেশ মজা লাগলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন